এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আম্রিগা - একটি নির্মোহ ব

    pi
    অন্যান্য | ২৫ ফেব্রুয়ারি ২০১২ | ২৭৬৬২ বার পঠিত | রেটিং ৪ (২ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 72.*.*.* | ২৭ মার্চ ২০১২ ১৯:৫০528959
  • তাতিন, আমার বি্‌য়্‌ক্‌তগতভাবে মনে হয়, দুইয়ের মাঝামাঝি কিছু হলে ভাল হয়। তুই যেটা বল্লি, কিছুটা বুঝতে পারছি। দেশেই আই আই টি তে সে সিস্টেম অনুসরণ করার একটা চাপ থাকে। যাদবপুর থেকে কানপুরে গিয়ে এই তফাতটা খুব স্পষ্ট বোঝা গিয়েছিল। দুটোরই ভাল দিক আছে। খারাপও। একটা ব্যালেন্স দরকার।

    আর পাঠ্যবই নির্ভর পড়াশুনা মানেই সেটা মুখস্থ হবে, নট নেসেসারিলি। মুখস্থ করেও কাজ চালিয়ে দেওয়া যায়, সেই সমস্যাটা ইমি্‌প্‌লমেন্টেশনের। পরীক্ষা সিস্টেমে একটা গলদ আছে।
  • S | 128.*.*.* | ২৭ মার্চ ২০১২ ১৯:৫৩528960
  • lcm, aka প্রায় খুব ভাল করে গুছিয়ে লিখেছেন। অবশ্য তাতে কিছু এসে যাবে বলে মনে হয় না। যে যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেই থাকবেন।
    bb লিখেছেন সাধারণ আমেরিকান দের তুলনায় সাধারণ ভারতীয়রা নাকি বেশি জানেন, এটা প্রমাণিত। কে প্রমাণ করল ? সেই প্রমাণ দেখা যায় কোথাও ?
    আমেরিকান আন্ডারগ্র্যাড দের পড়াতে আমার তো খুব ভাল লাগত। কখন মনে হয়নি এরা সমসাময়িক ভারতীয় স্টুডেন্ট দের থেকে পিছিয়ে আছে। ইন ফ্যাক্ট আমি নিজেই অনেক কিছু শিখেছি ওদের থেকে।
    ভারতীয় TA দের প্রবলেম হল তারা বেশির ভাগ ক্লাসের প্রিরেক দেখেনা। Calc I এর প্রিরেকে যদি ইন্টিগ্রেশান না জানা allow করে আর কোনো স্টুডেন্ট যদি ইন্টিগ্রেশান না জেনে সেই ক্লাস নেয় তাহলে প্রবলেম টা তার নয়। এর থেকে যদি কোনো ভারতীয় TA কনক্লুড করে যে আমেরিকান স্কুল শিক্ষাব্যবস্থা একেবারেই বাজে তাহলে তার logic I জাতীয় কোনো ক্লাসে এনরোল করা উচিৎ।
    আর পাই কে বলি যে আমেরিকান দের রাজনৈতিক সচেতনতা কম, এটাও একটা মিথ। ইন জেনেরাল, ওয়ার্কপ্লেসে কেউ খুব একটা রাজনীতি চর্চা করে না। স্টেট আর ফেডেরাল ওয়ার্কার দের সক্রিয় রাজনীতি করাতে অনেক রকম এথিকাল ইস্যু আছে। কালকেই খবরে শুনছিলম যে ACA এর হিয়ারিং শোনার জন্যে লোকে তিনদিন ধরে বৃষ্টি মাথায় করে সুপ্রীম কোর্টের বাইরে দাঁড়িয়ে আছে। এখন সময় নেই, পরে কখন সময় পেলে লিখব আমার দেখা ২০০৮ এর ইলেকশান। আমি তখনো ইউনিভার্সিটি তে ছিলাম।
  • pi | 72.*.*.* | ২৭ মার্চ ২০১২ ১৯:৫৮528962
  • উঁহু, আমি ফেডেরাল প্লেসে সবচে বেশি আলোচনা হতে দেখেছি, সরকারবিরোধী ও :)
    বলেছিলাম বোধহয়, সরকারি কোর্সে সিকো ও দেখানো হয়, অকুপাই এর উপকারিতা নিয়েও বলা হয়।

    আমার বক্তব্য ইন জেনেরাল আমেরিকানদের নিয়ে। ডেমোক্রাট, রিপাবলিকান ভোটের বাইরেও তো একটা রাজনীতি আছে :)
  • tatin | 122.*.*.* | ২৭ মার্চ ২০১২ ১৯:৫৮528961
  • ক) একাডেমিক সাক্সেস আর প্রফেশনাল সাক্সেস কে কোরিলেটড হতে হবে কেন?
    খ)স্কুলপাঠ্য বিষয়গুলি আলাদা করে প্রিরেক হবেই বা কেন?
  • pi | 72.*.*.* | ২৭ মার্চ ২০১২ ২০:০০528963
  • আর তাতিন কি জিকে মানে বুদ্ধদেবের বাবা কি ঘানার প্রেসিডেন্ট জানার কথা কি বলেছিস ?
  • aka | 168.*.*.* | ২৭ মার্চ ২০১২ ২০:০৩528964
  • ডেমোক্রেট এবং রিপাবলিকানদের বাইরের রাজনীতি মানে?
  • tatin | 122.*.*.* | ২৭ মার্চ ২০১২ ২০:১৩528965
  • খসড়া লেখা?
  • pi | 72.*.*.* | ২৭ মার্চ ২০১২ ২০:২৫528966
  • তাতিন, :D
  • b | 125.*.*.* | ২৭ মার্চ ২০১২ ২১:১৫528967
  • তাতিন, স্কুলপাঠ্য জিনিসটা কি রিলেটিভ নয়? আমরা হায়ার সেকেন্ডারী পাব্লিক; ম্যট্রিক্স, সেট ইত্যাদি খায় না মাখে তাই জানতুমনা, ওদিকে সিবিএসির লোকজন দিব্বি জানতো। এখন কেউ যদি বলেন যে আমাদের অজ্ঞতা অপরিসীম ছিল, তবে নাচার। ছিল তো ছিল। করে খেতে অসুবিধা হয় নি।
  • t | 59.*.*.* | ২৭ মার্চ ২০১২ ২১:২২528969
  • সুপারহেভিওয়েটদের সাথে ফ্লাইওয়েট/বান্টামওয়েটদের (আয়ের দিক থেকে ধরলে) তুলনা করাটা ঠিক না। তা এডুকেশন ইন্ডেক্সে উপরের দিকে যারা আছে তাদের সাথেও ইউএস এর বেশ ফারাক তৈরি হচ্ছে যদিও পার ক্যাপিটা খরচ ইউএস এ সবচেয়ে বেশি।

    http://en.wikipedia.org/wiki/Programme_for_International_Student_Assessment

    http://mat.usc.edu/wp-content/uploads/us-schools-vs-international3.jpg

    http://www.geographic.org/country_ranks/educational_score_performance_country_ranks_2009_oecd.html

    আপনি অবশ্য বলতেই পারেন যে সায়েন্স, রিডিং, ম্যাথ টেস্টে কটা স্কোর দিয়ে কিছু প্রমাণ হয় না। দেয়ার ইজ মোর ইন এডুকেশান দ্যান...ইত্যাদি ইত্যাদি। এবং আমি বলবো আপনার অবজার্ভেশনটাও যথেষ্ট ভ্যালিড। তবু কিছু ব্যাপার তো বোঝাই যায়।

    খুব ওয়রশিপফুল অ্যাটীটুড বা ব্যাশিং না করে সিমপ্যাথেটিক অবজার্ভার হিসেবেই বলি। এই বর্তমান সিস্টেমের উপরে অনেকগুলো দিক থেকে চাপ আসছে। সবাই স্কেপগোট খুঁজছে। এই উপরে দেয়া স্ট্যাটগুলূ নানা জনে নানাভাবে ইন্টারপ্রিট করবে।

    ডানদিক থেকে একটা হলো গিয়ে চা পাট্টি :) ইভাঞ্জেলিস্ট হোমস্কুল ক্রাউড, রিপাবলিকান, লিবার্টারিয়ান, এটা বড় হবে। গভর্নমেন্ট ফেইলস এভরিহোয়ার, ইস্কুলগুলো হলো লিবারেলদের ব্রেইনওয়াশিং এর কারখানা..:) ইত্যাদি ইত্যাদি। এসব কথাবাত্রা আরো উচ্চনিনাদে শুনতে পাবেন। এরা চার্টার স্কুল, চার্চ স্কুল, স্কুলে প্রেয়ার এসব নিয়ে ব্যাপক সরব হয়ে উঠবে।

    আবার ডেমোক্‌র্‌যটদের দিক থেকে ডেফিসিট সামলাতে 'রিফর্ম' এর রাস্তায় হাঁটা হবে। রিফর্ম মানে হলো গিয়ে লোকাল গভর্নমেন্ট এর অনেক জায়গাতে কাটছাঁট হবে, পাবলিক লাইব্রেরি, ইনফ্রাস্ট্রাকচার, পাবলিক সার্ভিসের অনেক কিছু এতে পড়বে। পেন্টাগনে তো আঁচড় দিতে পারবে না। অতএব বর্তমানের ঢিলেঢালা অ্যাপ্রোচ ছেড়ে স্ট্যান্ডার্ডাইজড টেস্ট ইত্যাদির দিকে ধীরে ধীরে সরতে থাকবে। চার্টার স্কুল, প্রাইভেট স্কুল, চার্চ চালিত স্কুলের একটা ঢেউ দেখা যাবে। এরকম না হলে খুশি হবো, কিন্তু যা দেখা যাচ্ছে ট্রেন্ডগুলো ঐদিকেই।
  • tatin | 117.*.*.* | ২৭ মার্চ ২০১২ ২১:২৪528970
  • ১৮ বছর বয়সের মধ্যে সেট ব্যাপারটা জেনে যাওয়া উচিৎ নয় কি? অবশ্য সবই রিলেটিভ। আমার প্রিয় গুহামানবদের ভর অপরিবর্তনীয় জানার প্রসঙ্গই ছিল না।

    তবে, জানা/পড়া শুধু করে খাওয়ার জন্য নয় মনে হয়। জীবন জীবিকা অপেক্ষা কিঞ্চিৎ ব্যাপক।
  • gobardhan | 141.*.*.* | ২৭ মার্চ ২০১২ ২১:৩৯528971
  • OneshouldknowSetTheoryby18! What'swrongiflearnedat19.Or, incollege..Orevenlater...

    Whatkindofcrapisthis? TotalBS.
  • b | 125.*.*.* | ২৭ মার্চ ২০১২ ২১:৪০528973
  • সিলেবাসে ছিলো না। জেনে যাওয়া যে উচিৎ ছিলো, সে বিষয়ে নি:সন্দেহ হয়ে আপাতত আমি বছর কুড়ি পরে অধোবদন হয়ে রইলুম। কি নজ্জা-র ব্যপার।
  • Sibu | 74.*.*.* | ২৭ মার্চ ২০১২ ২১:৪০528972
  • গড় আম্রিগানের সাথে তুলনা কত্তে হলে ঘোলা কালেজের ছাত্তরদের সাথে তুলনা কত্তে হয়। আইআইটির স্টুডেন্টদের সাথে তুলনা কত্তে হলে এমআইটি কি স্ট্যানফোর্ডের ছাত্তরদের তুলনা কত্তে হয়। সে তুলনায় আম্রিগানেরা ভাল করবে বলেই আমার মনে হয় (মানে আমার এক্ষপিরিয়েন্সের ভিত্তিতে)।

    গড় আম্রিগান দুনিয়ার খবর খুব একটা রাখে না। কারন, আম্রিগানেরা বাকী দুনিয়াকে নিজেদের চেয়ে ইনফিরিয়র মনে করে। ভারতীয়েরাও যাদের নিজেদের চেয়ে ইনফিরিয়র মনে করে তাদের খবর রাখে না। বলেন তো মহায়, চাঁদের প্রেসিডেন্টের নাম কি? ফিজিতে কটা পাট্টি? চীনের পলিট-ব্যুরোর সদস্যদের নাম? না, গুগল করা অ্যালাউড নয়।

    আম্রিগানেরা সায়েন্টিস্ট-ইঞ্জিনীয়ার হতে চায় না। কেন চাইবে? খাটুনী পোষায়? খাটিয়ে ছেলে/মেয়ে ডাগদার/উকিল/ব্যাঙ্কার হবে। পয়সায় খাটুনি পুষিয়ে যাবে। আপনে তো মহায় সায়েন্স ভক্ত। তো বেসিক সায়েন্স ছেড়ে আইটি গাই হয়েচিলেন কেনে? আইটি জবের ইন্টেলেকচুয়াল লেভেল তো হগলেই জানে। কি কইলেন, কম্প্যুটার সায়েন্স বড়ই ইন্টেলেকচুয়াল জিনিষ? মুখে মুখে প্রমান করেন তো - নাম্বার অফ ফাংশনের চেয়ে নাম্বার অফ প্রোগ্রাম সংখ্যায় কম। আপনে অ্যাভারেজ আইটি গাই হলে কোশ্চেনের মানেই বোঝেন নি। থিওরী বাদ দ্যান, পাঁচশ লাইন সি++ কোড ল্যাখেন তো। কঠিন কিছু নয়। ঐ যে দুবেলা পিএল-সিকোয়েল ল্যাখেন, তার থিকা কিছু এগটা লো লেভেলে ইমপ্লিমেন্ট করেন। আপনে অ্যাভারেজ আইটি গাই হইলে প্রজেক্ট তিনদিনের মইধ্যে শ্যাষ হওনের কুন চান্স নাই। ক্যান নাই? আপনে গাধা বইলা? তা তো না। আপনে মন দিয়া এই সব থিওরী শেখেন নাই। ক্যান শেখেন নাই? এই সব শিইখ্যা পয়সা উপায়ের সুবিধা হয় না, তাই শেখেন নাই। সেই কারনেই আম্রিগানরা ক্যালকুলাস শেখে না।

    তা বলে কি আম্রিগানদের সব ভাল? মোট্টেও না। কিন্তু সে কথা আর এক জায়গায়।
  • rimi | 168.*.*.* | ২৭ মার্চ ২০১২ ২১:৪৬528974
  • আহা তাতিন বাচ্চা ছেলে, আমাদের সিলেবাসে কি ছিল ও জানবে কেমনে? ওর তো তখন জন্মই হয় নি !!!
  • rimi | 168.*.*.* | ২৭ মার্চ ২০১২ ২১:৫১528975
  • তবে তাতিনবাবু যে বললেন "জানা/পড়া শুধু করে খাওয়ার জন্যে নয় মনে হয়" - এইটে হল দামী কথা। কিন্তু করে খাওয়ার জন্যে যে জানা/পড়া নয়, সেই জানা/পড়াটা কিসের জন্যে?? মনের আনন্দের জন্যে, তাই তো তাতিন?

    মনের আনন্দের জন্যে যা পড়া, সেইটা সারাজীবন ধরে করা যায়, করা উচিত। আর এইটা যার যার ব্যক্তিগত চয়েস। ইস্কুলেই ধরে গিলিয়ে দিলে মনের আনন্দ চলে যায়, আর করে খাবার কাজে তো লাগেই না। অতএব নিট ফল - সেই সব পড়া/জানাগুলো ভুলে যাওয়া। শুধু একটা বাজে স্মৃতি মনের মধ্যে রয়ে যায়। যেমন আমার রয়ে গেছে রিয়েল অ্যানালিসিস নিয়ে :-(
  • tatin | 117.*.*.* | ২৭ মার্চ ২০১২ ২১:৫৩528977
  • আমার ও সিলেবাসে ছিল না, আমি আবিষ্কার করে নিয়েছিলুম
  • d | 14.*.*.* | ২৭ মার্চ ২০১২ ২১:৫৩528976
  • আমি এই টইটা পড়ে একটা জিনিষ পোস্কার বুঝে গেলাম যে আমাদের দেশে কেন যে কোন সময় স্ট্রীম বদলিয়ে নতুন একটা বিষয় নিয়ে পড়াশোনা করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। ঠিক এই মানসিকতাই বলে তুমি বাপু অমুক পড়তে চাও তো তমুক নিয়ে এইচ এসে পড় নি কেন?

    যত্তসব!!
  • ppn | 112.*.*.* | ২৭ মার্চ ২০১২ ২১:৫৫528978
  • আরে চাঁদ না, চাদ। রিপাব্লিক অব চাদ। গুগল না করেই বললুম। ;-)

    সে তো ওয়েস্ট ইন্ডিজ আফ্রিকাতে অনেক কম্পু সায়েন্স গ্র্যাজুয়েটকে বলতে শুনেছি।
  • Sibu | 74.*.*.* | ২৭ মার্চ ২০১২ ২১:৫৭528980
  • প্পন :)
  • rimi | 168.*.*.* | ২৭ মার্চ ২০১২ ২১:৫৯528981
  • তাতিন সেট থিওরি পুনরাবিষ্কার করেছ??
    আহা এমন ছাত্র আরো দু চারজন থাকলে স্বপ্ন দেখাই যায়, ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে।
  • Tim | 128.*.*.* | ২৭ মার্চ ২০১২ ২২:১৮528982
  • ভারতবর্ষের মানুষ কিছু কম অ্যারোগেন্ট না। এমাইটি, বস্টন, হার্ভার্ড ইত্যাদির ছেলেমেয়েদের তো কম দেখলুম না! উদিকে আইআইটি, আইআইএম থেকে যদুপুর শিবপুর- সেও দেখছি কম দিন হলোনা। সুপিরিয়রিটি কমপ্লেক্স, শো-অফ, আর অ্যারোগেন্সে ভারতীয়রা আম্রিকানদের চেয়ে কয়েক মাইল এগিয়ে।
    জনসংখ্যাজনিত কারণ কিনা জানিনা, ভারতীয় সিস্টেমের মূলমন্ত্র হলো স্ক্রিনিং। যেনতেনপ্রকারেণ লোক কমাতে পারা ছাড়া সিস্টেমের আর কোন উদ্দেশ্য নেই। এইভাবে ডিগ্রির দাম হয়ত বজায় থাকে, আসল কাজ এগোয়না।
  • Tim | 128.*.*.* | ২৭ মার্চ ২০১২ ২২:২১528983
  • শিবুদা, আকাদার অনেক পোস্টে ক।
  • sda | 117.*.*.* | ২৭ মার্চ ২০১২ ২২:২৬528984
  • শিবুদার Date:27 Mar 2012 -- 09:40 PM এর পোস্টে অক্ষরে অক্ষরে ক।
  • pi | 128.*.*.* | ২৭ মার্চ ২০১২ ২২:৪০528985
  • কত পোস্ট পড়ে গেছে! পড়বো পরে।আপাত: আগের একটা পোস্ট প্রসঙ্গে। এখানে কে যেন ইউরোপের সাথে আম্রিগার স্কুল শিক্ষাব্যবস্থার তুলনা করে আম্রিগা এগিয়ে আছে বলছিলেন। রিপোর্ট কার্ড একেবারেই অন্য কথা বলছিলেন।

    এই হল আমেরিকার র‌্যাংক।
    http://www.guardian.co.uk/news/datablog/2010/dec/07/world-education-rankings-maths-science-reading

    তবে ভারতের অবস্থাও ভয়ংকর।আর তার কারণ এখানে সমস্ত রকম ইকনমিক ব্যাকগ্রাউণ্ড, সব অংশের ছাত্রচাত্রীদের পারফর্ম্যান্স ই উঠে আসে। আর দেহে্‌সর সবার জন্য শিক্ষাব্যবস্থার কী হাল, সে সবাই জানে।

    আবারো বলছি, পশ কি শহুরে কি জেলার একটা দুটো ভাল স্কুলের ছাত্রছত্রীদের সাথে তুলনা করলে তারা হয়ত ভাল করতেই পারে। কিন্তু একজন গরীব কি প্রত্যন্র ঙ্‌চমের বাছার শেখার জন্য ব্যবস্থা এখানে ভাল। সেখানে ভারতের অবস্থা ঢের গুণ খারাপ।
  • rimi | 168.*.*.* | ২৭ মার্চ ২০১২ ২২:৪৫528986
  • ইয়ে, এইখানে কারুর কারুর পোস্ট পড়ে আমার বিদ্যেবোঝাই বাবুমশাই কোবতেখানা মনে পড়ে গ্যালো :-))))
    আহা, শিক্ষার প্রয়োজনীয়তার এমন চমৎকার মূল্যায়ন আর কেউ করেছে কি?
  • pi | 128.*.*.* | ২৭ মার্চ ২০১২ ২৩:১৬528987
  • Name:piMail:Country:

    IPAddress:128.231.22.249Date:27Mar2012 -- 11:13PM

    বাইরের দুনিয়া সম্বন্ধে জানা মানেই দেখি চাদের রাজধানী কি ঘানার প্রেসিডেন্টের বাবা কে সেটা জানতে হবে এইসব এক্সট্রীম উদা: চলে আসছে :)

    যাই হোক, আমার একটা প্রশ্ন ছিল। এদেশে নিজেদের ইতিহাস ঠিক করে জানা নিয়ে। থ্যাঙ্কস গিভিং এর ঠিক ইতিহাস কি পড়ানো হয় ? যদ্দুর জানি, হয়না।
    রেসিয়াল ডিসক্রিমিনেশন নিয়ে ? এটা সঠিক জানা নেই,জানতে চাইছি।

    আর তাতিন। Rদ্ধির গোড়ার দিকের কিছু পোস্ট পড়ে মনে হয়েহিচল স্কুল লেভেলে অতিরিক্ত প্রোজেক্ট ইত্যাদি নির্ভরতা ইত্যাদি নিয়ে আপত্তি করেছে। আমেরিকার কথা জানিনা। কিন্তু দেশের কিছু পশ স্কুলে 'অন্যরকম' শিক্ষার নামে যেগুলো চলে তাতে যা দেখেছি, অনেক সময়ই এগুলো বেশ অর্থহীন মনে হয়েছে। আগেও বলেছিলাম, ভারি, হাল্কার কন্সেপ্ট বোঝাতে বাড়ির লোককে যদি পাখির পালক, নুড়ি এসব যোগাড় করে পাঠাতে হয়, সেটা কতটা ফান বা দরকার সে নিয়ে রীতিমত সন্দেহ আছে।

    সবই কেমন ঐ ওয়ার্ক এডুকেশনের প্রোজেক্ট বলে মনে হয় :(
    জানিনা, ঐ বিষয়টাতে আমি বিশেষ কাঁচা ছিলুম বলে হয়ত নেগেটিভ বাঅ্যাস আছে।
  • Siddhartha | 131.*.*.* | ২৭ মার্চ ২০১২ ২৩:২১528988
  • আমেরিকার অন্য সাবজেক্ট কেমন বলতে পারব না। কিন্তু স্কুল লেভেলে অঙ্কটা জাস্ট শেখায় না। ফলে সোফোমোর যারা আসে, অঙ্ক বা স্ট্যাটস তাদের বোঝাতে গিয়ে জান কয়লা হয়ে যায়।

    ছেলে-মেয়েগুলো বুদ্ধিমান। খাটেও। কিন্তু ট্রেনিং-টা ভাল না।

    ভারতে খুব খারাপ পড়াশোনায় একটা ছেলের-ও বেসিক কিছু জ্ঞান-গম্যি থাকে। তবে গ্রামের দিকে কি হয় বলতে পারব না। সেখানে সম্ভবত অবস্থাটা অনেক খারাপ।
  • pi | 128.*.*.* | ২৭ মার্চ ২০১২ ২৩:৪০528989
  • এখানে বছর কয়েক আগে ইন্টার স্কুল ন্যাশানাল হিস্ট্রি কম্পিটিশনের ফাইনাল দেখেছিলাম। 'কনফ্লিক্ট' বিষয়ে নানা পোস্টার। কিছু ভাল পোস্টার দেখেছিলাম। ভারত নিয়ে একটা ছিল। ভোপাল কাণ্ড। পুরো পোস্টার জুড়ে ভারত সরকারের দুর্নীতি আর অপদার্থতা। সেই জন্য কমপেন্সেশন মেলেনি। ইউনিয়ন কার্বাইড নিয়ে এক লাইন সমালোচনাও নাই :)
  • rimi | 168.*.*.* | ২৭ মার্চ ২০১২ ২৩:৪৭528991
  • পাই, আমি তো যতদূর জানি পড়ানো হয়।
    থ্যাংকসগিভিংএর ইতিহাস, স্লেভারি, সিভিল ওয়ার এবং রেসিজমের ইতিহাস আমার ছেলের স্কুলে এখনি পড়ানো হচ্ছে, ফার্স্ট গ্রেডে।

    থ্যাংকসগিভিংএর ইতিহাস থ্যাংকসগিভিংএর সময়েই, মানে নভেম্বরে পড়ানো হয়েছিল। অবশ্য খুব ব্রুটাল দিকগুলো সেভাবে তুলে ধরা হয় নি। তবে এটা মাত্র ফার্স্ট গ্রেডের কথা।

    আর এখন ওদের পড়ানো হচ্ছে হিস্টোরিকাল পিপল। প্রথম যে হিস্টোরিকাল মানুষের কথা ওরা শিখেছে তার নাম হ্যারিয়েট টাবম্যান। হ্যারিয়েট টাবম্যানের সম্পর্কে পড়ানোর সময়েই টিচার ওদের সিভিল ওয়ার, স্লেভারি ইত্যাদি সবকিছু সম্পর্কেই বেসিক ইনফর্মেশন দিয়েছেন। স্কুলের একজন কালো টিচার হ্যারিয়েট টাবম্যান সেজে ওদের ক্লাসে এসেছিলেন। তিনি ক্লাসে বসে স্লেভদের সম্পর্কে অনেক গল্প বলেন। ইন্টারেস্ট জাগানোর পক্ষে এটুকু যথেষ্ট আপাতত।

    উঁচু ক্লাসে অনেক রকম ফ্লেক্সিবিলিটি থাকে। আমার বন্ধুর মেয়ে ক্লাস সিক্সে ইতিহাসের প্রোজেক্ট হিসেবে টপিক বেছেছিল ৯/১১। ওর মার কাছে গল্প শুনেছি, ৯/১১ নিয়ে রিসার্চ করতে গিয়ে মেয়েটি ইন্টার্নেটে ৯/১১ এর আগের ইতিহাস সম্পর্কে জেনে স্তম্ভিত হয়ে যায় - ৯/১১ সম্পর্কে তার সম্পূর্ণ অন্যরকম ধারণা ছিল। তার প্রোজেক্ট রিপোর্ট টিচার ক্লাসে পড়ে শোনান, বাকি ছেলেমেয়েরাও অত্যন্ত অবাক হয়ে যায় (সি আই এর কীর্তিকাহিনী জেনে)। অনেকে নাকি কান্নাকাটিও করে। গত বছরের ঘটনা এটা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত প্রতিক্রিয়া দিন