এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাট: ভার্চুয়াল থেকে রিয়্যাল (৩)

    Samik
    অন্যান্য | ১৫ ডিসেম্বর ২০১১ | ১৩৭৯৩৫ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কৃশানু | 213.*.*.* | ২১ ডিসেম্বর ২০১২ ২০:৫২510386
  • দমুদি, ঐখেন দিয়ে যে রাস্তাটা ভি আই পি তে উঠেছে, সেইটে ধরে সোজ্জা চলে আসতে থাকুন বারওয়ারীতলা পর্যন্ত্য। ২ কিমি মতন হবে। তার আশে পাশে ঘোষপাড়া, মিলনবাজার ইত্যাকার নামধারী জায়গা আছে। এইসব জায়গা থেকে হয় আমাকে ফোং করুন আর নইলে কাউকে জিগিয়ে চলে আসুন এক্কেরে ২০৬ ব্রিজ অব্দি, যেটা কিনা ওই রাস্তা থেকে বাম দিকে অর্থাত সল্লেকের দিকে পড়বে। এবার ফোং করতেই হবে।
    ভুলেও ভি আই পি অব্দি চলে যাবেন্না কিন্তু, আর ধরুন যদি চলেই গেলেন, তাইলে আবার ফিরে আসুন ওই বারওয়ারী তলাতেই।
    একটাই বেপার আছে। আমার তো ফ্ল্যাট বাড়ি নয়, কাজেই গাড়ি রাখবেন কোথায় সেইটেই ভাবছি। যদিও সামনেই ফাঁকা জমি আছে, কিন্তু কাভার্ড নয়।
  • শ্রী সদা | 127.*.*.* | ২১ ডিসেম্বর ২০১২ ২১:১৪510387
  • ৩০ তারিখ কেষ্টপুরে তাহলে মেগাভাট হচ্ছে।
    কাজুদা, ঐ দিন সময় পেলে চলে এস।
  • প্পন | 126.*.*.* | ২১ ডিসেম্বর ২০১২ ২১:১৮510388
  • কৃশাণু, ২০৬ ব্রিজ থেকে ডিরেকশন দাও।
  • pi | 127.*.*.* | ২১ ডিসেম্বর ২০১২ ২১:২১510389
  • আমাকে সিটি সেন্টার ২ থেকে বাস ডিরেকশন দিতে হবে। এবং আমি প্রায় কিস্সু চিনি না, এটা মাথায় রেখে। ঃ)
  • শ্রী সদা | 127.*.*.* | ২১ ডিসেম্বর ২০১২ ২১:২৯510391
  • সিসি ২ থেকে কে-২ বা ডি এন ১৩ পাবে সোজা সল্লেক ২০৬ আসার। ২০৬ বাস টার্মিনাসে নেমে ফুটব্রিজ দিয়ে খাল পেরিয়ে আসতে হবে।
    অন্য একটা রাস্তা আছে, সিসি২ থেকে যদি কোনো বাস পাও যেটা ভি আই পি হয়ে উল্টোডাঙ্গা যায়, সেটাতে চড়ে কেষ্টপুর বাসস্ট্যান্ড। ওখানে রিবক এর একটা শো রুম আছে, সেটার সামনে থেকে থেকে অটো পাবে, ২০৬ ব্রিজ অব্দি।
  • sosen | 125.*.*.* | ২১ ডিসেম্বর ২০১২ ২১:২৯510390
  • আম জনতার জন্য ভি আই পি র দিক দিয়ে এক্টা ডিরেক্সন দ্যাওয়া হোক।
  • pi | 127.*.*.* | ২১ ডিসেম্বর ২০১২ ২১:৩২510392
  • ওক্কে।
  • কৃশানু | 213.*.*.* | ২১ ডিসেম্বর ২০১২ ২১:৩৭510393
  • প্পনদা, ২০৬ থেকে আর ডিরেকশন দেবার কিছু নাই। ফোং করে নিবা।
    পাই দি, সিটি সেন্টার ২ থেকে কেষ্টপুর - ভি আই পি মোড় অব্দি আসতে পারবে তো? সেখানে চলে এলে বাঁ দিকে যাবার অটো নেবে। সেই বারওয়ারীতোলা। তারপর ফোং।
    কাজু, চলে এস, তোমার টো খুব সোজা, যদিও তোমার নিবাস কোথায় জানি না, কিন্তু ২১৫এ ধরে ২০৬ তে নেমে বাঁ দিকে হাঁটা লাগিয়ে কেষ্টপুরের খাল। সাঁতরে পেরোনো উচিত হবে না, ব্রিজ দিয়ে পেরিয়ে আমায় ফোং।
  • প্পন | 126.*.*.* | ২১ ডিসেম্বর ২০১২ ২১:৩৯510394
  • সে তো বুইলাম, কিন্তু খাল পেরোনোর পরে কিংকর্তব্যম?
  • প্পন | 126.*.*.* | ২১ ডিসেম্বর ২০১২ ২১:৪০510396
  • ও, আচ্ছা, সরি, তোর পোস্ট দেখার আগেই পোস্টিয়ে ফেলেছি।
  • sosen | 125.*.*.* | ২১ ডিসেম্বর ২০১২ ২১:৪১510398
  • পাই কনফি মুখ করে ওক্কে বলেছে। এর পরেও যদি হারিয়ে যায়।।।
  • কৃশানু | 213.*.*.* | ২১ ডিসেম্বর ২০১২ ২১:৪১510397
  • সোসেন একাই আম জনতা বলে দাবি করছে!!
    ওই সদা যেটা বলল - ভি আই পি হয়ে উল্টোডাঙ্গা যায়, এমন বাসে চড়ে কেষ্টপুর বাসস্ট্যান্ড। ওখানে রিবক এর একটা শো রুম আছে, সেটার সামনে থেকে থেকে অটো পাবে, ২০৬ ব্রিজ অব্দি। ওই সময় ব্রিজ অব্দি অটো পেতে অসুবিধে হলে বারোয়ারীতলা।
  • pi | 127.*.*.* | ২১ ডিসেম্বর ২০১২ ২২:৩৪510399
  • ঃ(ঃ)
  • I | 24.*.*.* | ২১ ডিসেম্বর ২০১২ ২৩:৪৯510400
  • কৃশানু, ক'টা থেকে ভাট?
  • pinaki | 132.*.*.* | ২১ ডিসেম্বর ২০১২ ২৩:৫০510401
  • আমার সকালের ভাটে বেশী সময় থাকা হয়তো হবে না। তবে যাবো। আর সন্ধ্যেয় টিমের বিয়েতেও যাওয়ার ইচ্ছে।

    সকালের ভাটটার সম্ভাব্য টাইমিং টা, মানে কোন সময়ে গেলে ম্যাক্সিমাম জনতার সাথে দেখা হতে পারে - সেটা জানতে পারলে ভালো হত। ভাটে লাঞ্চ করতে পারব না। ঐদিন বেলেঘাটায় আমাদের একটা ফ্যামিলি গেট টুগেদার আছে। লাঞ্চ সেখানে। কিন্তু কেষ্টপুর যেহেতু বেলেঘাটা থেকে খুব দূরে নয়, তাই আশা করছি একবার ঢুঁ মারতে পারব। কোন সময় ঢুঁ মারব, সে ব্যাপারে জনতার সাজেশন চাইছি। দুপুর আড়াইটে/তিনটে, নাকি সকাল ১১টা / সাড়ে ১১টা?
  • pinaki | 132.*.*.* | ২১ ডিসেম্বর ২০১২ ২৩:৫৪510402
  • আমি ৩০ ধরে নিয়ে লিখলাম। ২৯ দুপুরে ফাঁকা আছি যদিও (এখনো অব্দি)।

    অরণ্যদা, আপনার সাথে দেখা করার খুব ইচ্ছে আছে। আপনাকে তো চাইলেই এর পরে পাবো না। তাই আপনি কোন সময়ে আসছেন, সেটা জানিয়ে দিন। তারপর আমি দেখছি কি করা যায়।
  • কৃশানু | 213.*.*.* | ২১ ডিসেম্বর ২০১২ ২৩:৫৫510403
  • এই রে, আমি তো টাইম ঠিক করিনি। সকাল থেকেই দ্বার খোলা থাকবে।
    তবে বেল বাজাবেন্না দয়া করে। ৩ টে হিন্দি ভক্তিগীতি ঘুরিয়ে ফিরিয়ে বাজে। সকালে উঠে একটা শুনলেই কানের মধ্যে ওই একঘেয়ে ঘ্যানঘ্যানে সুর সারাদিন চলতে থাকে। বেল বাজলেই আমি ধরফড়িয়ে দরজা খুলি, ভাবি যে দরজা খুললেই আবাজ থেমে যাবে। কিন্তু তার পরও চলতে থাকে।
  • I | 24.*.*.* | ২২ ডিসেম্বর ২০১২ ০০:২৪510404
  • সদা আর কিশানু কি পিতিবেশী? না দুই ভাই?
  • কৃশানু | 213.*.*.* | ২২ ডিসেম্বর ২০১২ ০০:৩২510405
  • ওই মাসতুত বন্ধু টাইপ। কিন্তু সদা আমারে দেখেছে, আমি সদাকে দেখি নাই।
  • pinaki | 132.*.*.* | ২২ ডিসেম্বর ২০১২ ০০:৪৮510407
  • মনে হচ্চে ঐদিন সদা সল্লেকের দিক থেকে এন্ট্রির কিউটা সামলাবে আর কিসানু ভিআইপির দিকের কিউটা। বাড়িটা কে সামলাবে সে ব্যাপারে অবশ্য কবি নীরব। ;-)
  • শ্রী সদা | 127.*.*.* | ২২ ডিসেম্বর ২০১২ ০০:৫০510408
  • দেখেছি কিনা সিওর নই, তবে ফেবুর ছবি দেখে চেনা চেনা ঠেকেছিল বটে। তবে প্রতিবেশী তো বটেই।
  • কৃশানু | 213.*.*.* | ২২ ডিসেম্বর ২০১২ ০১:২৩510409
  • পিনাকিদার কথা পড়ে বেশ হাসলাম। ওই রকমটাই ভেবেছিলাম বটে :-)
  • aranya | 154.*.*.* | ২২ ডিসেম্বর ২০১২ ০৭:০৯510410
  • পিনাকি, আপাতত মনে হচ্ছে সকাল ১১টা থেকে দুপুর ২টো, এই সময়টা থাকতে পারব, এটা আর বদলানো উচিত নয়, তাও যদি কিছু চেঞ্জ হয়, জানাব। আমিও খুব খুশী হব তোমার সাথে দেখা হলে।
    কয়েকজনের নাম লিখতে ভুলেছিলাম - ম্যাক্সিমিন,sch, পিএম, শান্তনু - পারলে চলে আসুন কেষ্টপুর পার্টি কংগ্রেসে :-)।
  • bb | 127.*.*.* | ২২ ডিসেম্বর ২০১২ ০৯:১৩510411
  • নিখিল বিশ্ব গুরু সম্মিলনীর - কলিকাতা অধিবেশনের সাফল্য কামনা করি।
  • pi | 127.*.*.* | ২২ ডিসেম্বর ২০১২ ১১:০৪510412
  • আজ ভিকিদার সাথে এস্প্লানেডে মিনিভাট। চাইলে কেউ যোগ দিতে পারো/রেন ঃ)
  • raatri | 69.*.*.* | ২২ ডিসেম্বর ২০১২ ১৩:১৩510413
  • পাল্লিন কি কলকাতায়??তাহলে তাকে সকন্যা দেখতে চাই!!আর আকা-রিমি ছানাসহ আসবে না??
  • pharida | 192.*.*.* | ২২ ডিসেম্বর ২০১২ ১৯:১৫510414
  • আম্মো ইচ্ছা করি কোনো এক টাইমে - দেখা করে আসি।

    ওখান থেকে ডাইরেক্ট বিয়েবাড়ি যাওয়া তো?
  • pinaki | 132.*.*.* | ২২ ডিসেম্বর ২০১২ ২১:১৮510415
  • হ্যাঁ, এইটা আর একটা দরকারি প্রশ্ন। ওখান থেকে ডাইরেক্ট বিয়েবাড়ি যাওয়া? মোটামুটি কটায় স্টার্ট?
  • raatri | 24.*.*.* | ২৩ ডিসেম্বর ২০১২ ০০:৪৪510416
  • পামিতাদি ন্যাড়াদা আসছে তো??
  • raatri | 24.*.*.* | ২৩ ডিসেম্বর ২০১২ ০০:৪৮510418
  • সারিস্কা ভাট থেমে গেলো কেন??
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন