এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ২৩ জানুয়ারি ২০১৮ ০৯:১৬387060
  • গজল মনে হয় অনেক বেশি পপুলার হয়েচে।
  • pi | ২৩ জানুয়ারি ২০১৮ ০৯:১১387059
  • হ্যাঁ।
  • S | ২৩ জানুয়ারি ২০১৮ ০৯:০৯387058
  • বাউল, ভজন।
  • pi | ২৩ জানুয়ারি ২০১৮ ০৯:০৮387057
  • আবার তো সেই প্রশ্ন। আজও উত্তর পাইনি। কাকে ধ্রুপদী বল, কাকে লোকসংগীত ? আমি তো ভাগ করতে গিয়ে ভারি ফাঁপরে পড়ি। সেমিক্লাসিকাল নিয়েই আরৈ সমস্যা।
    মস্ত কলন্দরকে কোন ভাগে ফেলব ? কীর্তনএর সাথে তুলনাই বোধহয় বেশি আসে।
    আর কোন বিটের সাথে মিশে যেতে পারলে পপুলার হবেনা কেন ? মস্ত কলন্দররের বিটটা দেখুন। কাওয়ালিতেও তাই। কীর্তনেও তাই। আমার তো মনে হয়, ঠুমতি, দাদরাও আরো পপুলার হতে পারত।
  • Ekak | ২৩ জানুয়ারি ২০১৮ ০৯:০৬387056
  • এছাড়া কনভার্সেশনাল ফর্ম একটা ফ্যাক্টর। যেটা শুধু গান কেন, কবিতাতেও বাংলার সঙ্গে সারা ভারতকে আলাদা করেছে। আমরা কোর্ট মিউজিশিয়ান দের আর ছাপানো কবিদের রাস্তা ধরেছি। তাই আমাদের চলার পথ আলাদা। রাহাত ইন্দরী যখন শায়েরি পড়েন তখন দশহাজার লোক একসঙ্গে ইরশাদ দেয়। এদিকে বাংলার শ্রেষ্ঠতম কবির কবিতা পাঠেও নিজের বন্ধু বাদ্দিলে পাঁচশো লোক হয়না। এগুলো ভালো-খারাপের ব্যাপার না। আলাদা আলাদা ইতিহাস। কলা চর্চার আলাদা ধরণ।
  • Ekak | ২৩ জানুয়ারি ২০১৮ ০৮:৫৮387055
  • কিছু হয়নি তেমন। আপনি জলন্ধর এ সংগীত সম্মেলনে যান। মাটিতে বসে গান ফান শুনুন। রাগাশ্রয়ী সংগীতের সঙ্গে মাথা দোলানো প্রচুর সাধারণ মানুষ পাবেন। এই দক্ষিনেও আইয়াপ্পার পুজোতে আসুন। সারারাত ধরে মাথা নেড়ে ঘটম শুনছে লোকজন। তাদের 20 % ও উচ্চাঙ্গ সংগীতের শিক্ষাধারী নয়। বীট থাকলে রাগাশ্রয়ীর সঙ্গে বেশি লোক কানেক্ট করতে পারে। কারণ এটাচমেন্ট লেভেল বেড়ে যায়।
  • S | ২৩ জানুয়ারি ২০১৮ ০৮:৫০387054
  • এই ভিডিওটা ১৯৮৯ এর। একটা খটকা লাগছে। মাঝে কিছু একটা গন্ডগোল হয়েছে।
  • lcm | ২৩ জানুয়ারি ২০১৮ ০৮:৪৯387053
  • আমার এক পাকিস্তানি বন্ধু জিয়া বলেছিল সে খুব একটা কাওয়ালি শোনে না, কারণ ওর ধর্মীয় সঙ্গীত তেমন ভালো লাগে না, তবে জনপ্রিয় কাওয়ালি শুনেছে। ও বলেছিল, পাকিস্তানি লোকসঙ্গীত শুনতে।
  • lcm | ২৩ জানুয়ারি ২০১৮ ০৮:৪৫387052
  • কাওয়ালী ডিভোশন্যাল মিউজিক, ধর্মীয় সঙ্গীত, কোরাসে গায়, টিপিক্যালি আট জনের দল থাকে, এক জন লিড্‌ সিঙ্গার থাকে, বাকীরা সঙ্গে গায়, বাদ্য বাজায়। গানের কথার মধ্যে জেনারেলি একটি গল্প থাকে।

    এর সঙ্গে তুলনীয় হতে পারে কীর্তন।
  • S | ২৩ জানুয়ারি ২০১৮ ০৮:৪৪387051
  • হ্যাঁ কাওয়ালী। কিন্তু মুল প্রশ্নটা তো থেকেই যায়।
  • b | ২৩ জানুয়ারি ২০১৮ ০৮:৩৬387050
  • খুব একটা (তথাকথিত) উচ্চমার্গীয় নয়... গানটা ঐ রাগের উপরে বেস করে করা। কিন্তু মূল অ্যাপিল লিরিক আর তালের।
  • S | ২৩ জানুয়ারি ২০১৮ ০৮:৩৩387049
  • ল্যাগব্যাগর্নস | ২৩ জানুয়ারি ২০১৮ ০৮:২০387048
  • না না, শাটডাউন উঠে গেছে কিনা, তাই হিটার চলেছে।
  • S | ২৩ জানুয়ারি ২০১৮ ০৭:৪৭387047
  • আচ্ছা এই ভিডিওটা দেখতে দেখতে একটা জিনিস মনে হলো। এতো উচ্চমার্গীয় সঙ্গীত বা ওরকম কিছু মানে ক্লাসিকাল মিউজিক। অথচ যাঁরা এসেছেন আর টাকা উড়িয়ে দিচ্ছেন, তাঁদের দেখে তো সাধারণ লোকই মনে হচ্ছে। তাহলে পাকিস্তানে ক্লাসিকাল মিউজিকের শ্রোতা সাধারণ লোকও আছেন, এবং তারাও এন্জয় করছেন। অথচ আমাদের দেশে এরকম নয় কেন? ক্লাসিকাল মিউজিকের শ্রোতা মানেই খুব বোদ্ধা হতে হয় কেন? বা বোদ্ধা ছাড়া তেমন কেউ শুনতেও জান না।
  • h | ২৩ জানুয়ারি ২০১৮ ০৭:২২387046
  • আমার একটা প্রবলেম হল, নুসরত ছাড়া প্রায় কারোর গান ই অতো ভালো লাগে না। অ্যাকোয়ার্ড টেস্ট গোটাটাই, অবশ্য সে তো সব ই, আমি তো আর লোকসংস্কৃতির লোক নই, তবে নতুন টেস্ট অ্যাকোয়ার করার ক্ষমতা হয়তো কম। ওখানে গিঁট লেগে গেছে। আমি অবশ্য তো রং এর আগে সাবরি দের শুনি নি, যিনি খুন হলেন। কি ডেঞ্জার ভাই।
    আমার একটা অসুবিধে হয় আজকাল, সময়ের অভাবে, লম্বা রেন্ডিশন গুলো শোনা হয় না। আর সে লোকজন ও নেই, ধরে বুঝিয়ে দেবে।
  • h | ২৩ জানুয়ারি ২০১৮ ০৬:৫৫387045
  • লালশালু অবশ্য আমার প্রিয়। ওনার চাঁদের অমাবস্যা, অন্যান্য গল্প গুলো ও ভালো লাগে।
  • T | ২৩ জানুয়ারি ২০১৮ ০৬:৪৪387044
  • গ্লোবাল ওয়ার্মিং নাও হতে পারে। আমেরিকায় শাট ডাউন চলছে তো।
  • Ishan | ২৩ জানুয়ারি ২০১৮ ০২:০২387043
  • ইদিকে আমাদের এখানে হইহই করে গ্লোবাল ওয়ার্মিং শুরু হয়ে গেল। দুদিন আগে আলাস্কার চেয়েও ঠান্ডা ছিল এখন দিল্লির মতো গরম। বাইরে একটুও বরফ নেই ইনশাল্লা।
  • Ishan | ২৩ জানুয়ারি ২০১৮ ০২:০১387042
  • এই ধরণের তালের গানের সঙ্গে নাচাই উচিত। বাংলাতেও মনে হয় নাচত। আগে তো তবলচিরা কোমরে তবলা বেঁধে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজাতেন শুনেছি। আমার মনে হয় সেটা অসম্মান করার জন্য না, নাচতে নাচতে বাজাতে সুবিধে হত বলে।
  • Ekak | ২৩ জানুয়ারি ২০১৮ ০১:১৮387041
  • টাকা ওড়ানো বা সবাই উঠে ঘিরে নাচতে শুরু করা ওটাই সিন্ধুপারের ধরণ দেখি। যাঁরা গায়ক তাঁরাও ওতেই অভ্যস্ত .। এই লিংকটা আগে দিয়েছি কিনা মনে নেই, ওপেন এয়ার এ নুসরাত এর স্বৰগম। গ্রাম সাইডে কোনো মেহফিল।
  • Ishan | ২৩ জানুয়ারি ২০১৮ ০০:৫৯387040
  • আর কী প্রচন্ড চড়ায় গায় মাইরি। সঙ্গে সেফলি গলা মেলানো যায়, তবে এক অক্টেভ নিচে, এতই চড়া ব্যাপারটা। :-)
  • Ishan | ২৩ জানুয়ারি ২০১৮ ০০:৫৮387039
  • মস্ত কলন্দরটা আমার অ্যাকচুয়ালি নুসরৎ ফতে আলিদেরটা বেটার লাগে। অনেক র। পিছনে ছাগলের মতো মিহি গলায় রাহত ফতে আলি গাইছে, ওইটা আউট অফ দা ওয়ার্ল্ড। তবে সমস্যা একটাই এই লেভেলের রেকর্ডিং শুনিনি। ফলে সুরে মজা না পেলে আওয়াজে মজা কম পাবেন।
  • শঙ্খ | ২৩ জানুয়ারি ২০১৮ ০০:৪৭387038
  • এইরে, ঐ প্রোগ্রামটা একজ্যাক্টলি মনে পড়ছে না, তবে নূরানদের প্রচুর প্রোগ্রাম শুনেছি। গুরুদাস মান বসে থাকে, কখনো কখনো বীরুপাজিকেও দেখি, একটা সস্তার রুমাল দিয়ে টাঁক ঢেকে ঠিক যেন হাওড়া স্টেশানে বসে আছে, অনেক রাতের ট্রেন ধরবে। আর মাঝে মধ্যে লোকজন উঠে গিয়ে একগাদা টাকা নিয়ে ছড়িয়ে ছিটিয়ে দ্যায়। বেশ লাগে। সত্যিই খুব মস্তির জায়গা। ভাষাটা খুবই ভাসা ভাসা বুঝি কিন্তু বেশ দোলা দিয়ে যায়। খুবই জোশিলা গান আর জ্যোরি নূরানের তো কোন তুলনা নেই। কি গলা! আহাহা!
  • Ekak | ২৩ জানুয়ারি ২০১৮ ০০:৩৩387037
  • দমাদম মস্ত তো কাল্ট সং হয়ে গ্যাছে :) সবাই নিজের মতো করে মেজাজ আনার চেষ্টা করেন। আমি মুরাদ শাহ জী নাকোদাড় মেলার রেকর্ডিং গুলো ফলো করি। সুফী পাঞ্জাবি সব আর্টিস্ট দের ম্যালা মস্তির জায়গা। ২০১৭ র লাস্ট রেকোর্ডিংটা উটুবে শুনেছেন নিশ্চই, জ্যোতি নূরানীর গলায় বিসমিল্লা দিয়ে শুরু .....মাশাল্লা এমন দমদার অথচ মাপা ভয়েস, সিন্ধুর ওদিক দিক থেকে অনেকদিন শুনি নি। ১৮ র ম্যালায় একটা কম্বল জড়িয়ে চলেই যাবো ঠিক্কড়েচি।
  • Atoz | ২৩ জানুয়ারি ২০১৮ ০০:২২387036
  • "মেঘমল্লার" আবার পড়লাম। প্রতিবার সরস্বতীপুজোর দিন এই গল্পটা মনে পড়ে। অতুলনীয়। প্রথম পড়েছিলাম মনে হয় ক্লাস সেভেনে। এতকাল পরেও সেই প্রথম পড়ার শিহরণ পাই।
  • শঙ্খ | ২৩ জানুয়ারি ২০১৮ ০০:১১387035
  • আমার আবার নুরান বোনদ্বয়ের দমাদম মস্ত কলন্দরটা ব্যাপক লাগে। কি এনার্জি। আর জ্যোতি নুরানের প্রেমে যে কি পড়েছিলুম সে আর কি বলবো

  • শঙ্খ | ২৩ জানুয়ারি ২০১৮ ০০:০৬387034
  • সৈয়দ ওয়ালীউল্লাহ-র লালশালু পড়ে ফেললুম।
    খুব একটা পোষালো না। অথচ কিছুটা যেন নাম শুনেছিলুম।
    খুবই লিনিয়ার এবং সিধেসাধা গতিতে গল্প চলে, কোনও মোচড় নেই, অনেকগুলি চরিত্র আছে, কিন্তু তারা আবার ফুস করে ছাড়া গ্যাসের মত মিলিয়েও গেছে। শেষে গিয়ে কেমন যেন মনে হল, লেখকেরও আর হ্যাজাতে ভালো লাগছিল না, তাই খতম করে দিলেন।
    যাকগে কিছু আরবী শেখা গেল। ঐটুকুই লাভ। পরে কাজে লাগানো যাবে।

    পাশাপাশি ইটারনাল সানশাইন অফ দা স্পটলেস মাইন্ড দেখলুম। জিম কেরি আর কেট উইনস্লেটের জন্যই দেখা যায়। এত ভালো কাস্টিং, মার্ক রুফালো, এলাইয়া উড, কার্স্টেন ডান্স্ট, সব যেন টয়লেটের নালা দিয়ে গলে গেল। সায়েন্স ফিকশন, রোমান্স, ড্রামা, সব যেন চুলকে চুয়াল্লিশ হয়ে গেছে। মরাল অব দা স্টোরি হল, পেন ড্রাইভ ফরমাট মারলেও সব ডেটা থেকে যায়, থেকে থেকে তারা ঘাই মারে।

    মাঝে মধ্যে নিজেরই ভয় লাগে, সিনিক হয়ে যাচ্ছি নাতো?
  • Ekak | ২২ জানুয়ারি ২০১৮ ২৩:১৭387033
  • গরম লাগে তো গান শুনলেই পারেন সব বাজে হ্যাজ না দিয়ে :/ :/

  • Atoz | ২২ জানুয়ারি ২০১৮ ২৩:১৬387032
  • পাঁচিলের উপর থেকে লাফ দিলেই অভিকর্ষজ ত্বরণ বুঝতে পারবে, তখন আর কোনো সন্দেহই থাকবে না। ঃ-)
  • Ishan | ২২ জানুয়ারি ২০১৮ ২৩:০৯387031
  • ব্রহ্মগুপ্তও লিস্টিতে আছে। পড়া হয়নি।

    এছাড়া মহাকর্ষ আর অভিকর্ষের পার্থক্য ভুলে গিয়েছিলাম। আমি বামি কিনা সে নিয়েও সন্দেহ হয় এখন। :-(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত