এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭০২২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.*.*.* | ০২ মে ২০১৫ ১৪:০৮661386
  • মেট্রোতে চড়ে কবি সুভাষের দিকে যত যাবেন তত দেখবেন অবাঙালীর ভিড় বাড়ছে। তবে সন্ধ্যের সময়ের বেশভূষা দেখলে বোঝা যায় যে বেশীর ভাগই কায়িক পরিশ্রম করেন।

    আর পব-র সর্বত্রই বিজেপির ভোট বাড়ার অন্যতম কারণ আন্দাজ করা যায়....
  • একক | 24.*.*.* | ০২ মে ২০১৫ ১৪:০৮661385
  • আইটি বলিনি :( আইটি বেরোচ্ছে ধরেই নিলুম । নো ইস্যুস । অন্য ইঞ্জিনিয়ারিং বা চাটার্ড , এনালিস্ট,এম্বিয়ে এরা কত ঢুকছে কল্কাতাতে ? সেইটাই বক্তব্য । আমার বক্তব্য মাইগ্রেশন ইন হোক বা আউট , স্কিল্ড-আনস্কিল্ড একটা হেলদি রেশিও দরকার । আইটি বেরোচ্ছে ধরেই নিয়েছি , অন্য হাই স্কিল্ড সেক্টর ঢুকছে যে হারে আইটি বেরোচ্ছে ?
  • lcm | 118.*.*.* | ০২ মে ২০১৫ ১৪:১৩661387
  • আছে তো, কলকাতায় অন্য রাজ্যের (বিশেষ করে হিন্দিভাষী রাজ্যের) চার্টাড/কস্ট অ্যাকাউন্ট্যান্ট, অ্যানলিস্ট, এমবিএ, ব্যাংক কর্মী - সব আছে।
  • একক | 24.*.*.* | ০২ মে ২০১৫ ১৪:১৪661388
  • আরে আপনারা নিজের যুক্তিতে নিজেই আটকে যাচ্ছেন তো ! অনেকক্ষণ আগেই এখানে সবাই প্রমান কচ্চিলেন পশ্চিমবঙ্গে প্রচুর মাইগ্রেশন হচ্ছে । এবার এটা ঘটনা যে যা ডেটা তার চেও বেশি হচ্ছে , কারণ বাংলাদেশি ইমিগ্রান্ট দেখানো হয়না ।

    এবং আপনি মেনে নিচ্ছেন কলকাতা থেকে প্রচুর স্কিল্ড ফোর্স বেড়িয়ে যাচ্ছে । সেই পরিমান ঢুকছে না ।

    দুটো মিলিয়ে কী দাঁড়ালো ? এই দাঁড়ালো যে পশ্চিমবঙ্গের টোটাল গিজগিজে জনসংখ্যা আদৌ কমছে না , একচুয়ালি স্কিল্ড -আনস্কিল্ড রেশিও ঝাড় খাচ্ছে । এবার এই একটা রাজ্যের এফেক্টিভ গিজগিজে কমছেনা কিন্তু দিনের পর দিন গিজগিজেদের মধ্যে স্কিল্ড পপুলেশন কমছে এটা কী গ্লোবালায়সেষণ নাকী ? আপনার দেওয়া রাজ্য গুলোতে এরকম হচ্ছে বুঝি ? :)))
  • dc | 132.*.*.* | ০২ মে ২০১৫ ১৪:১৮661389
  • পাই আপনি যে সিটি-র‌্যান্কিং ছবিটার লিংক দিয়েছেন সেই পেজের লিংকটা একটু দেবেন? মানে যে পেজে এই ছবিটা আছে সেই পেজের লিংক। আর কোন কারন নেই, পবতে একটা বন্ধুর সাথে কথা বলছিলাম, ওকে তৃনমূলের ওয়েবসাইট দেখিয়ে বলবো দেখ তোদের রাজ্যের কতো উন্নতি হচ্ছে ঃ-)
  • PT | 213.*.*.* | ০২ মে ২০১৫ ১৪:২০661390
  • "গিজগিজে জনবসতির পশ্চিমবঙ্গে তো আরো শ্যাষ।"

    ঐ জন্যেই এক সময়ে লিখে ছিলাম যে পব-র পাশের রাজ্য গুলোর উন্নতি না হলে আগামী দিনে পব-র বিপুল সমস্যা হবে। আর পব-র উন্নতি হওয়াও কঠিন আছে। আমার বেশ কিছু চেনা পরিচিত বিহারের সম্পন্ন মানুষেরা কলকাতায় বাড়ি করেছেন অথবা মাঝে মধ্যেই কাজের জন্যে আসেন ও লম্বা সময় থাকেন। এঁদের পরের প্রজন্ম কলকাতাতেই বসতি গড়বে।
    তবে কবি সুভাষের দিকে যাঁদের দেখি তাঁরা বসতি গড়বেন না বস্তি গড়বেন সেটা বুঝতে কিছুটা সময় লাগবে।
  • শ্রী সদা | 24.*.*.* | ০২ মে ২০১৫ ১৪:২২661391
  • যাগ্গে সূর্য সেনের উত্তরসূরিদের নিয়ে পশ্চিমবঙ্গ থাকুক সুখে, আমরা যারা ও জিজি থেকে একবার বেরিয়ে এসেছি তাদের আর কী আসে যায়। ডিসি যেমন বললেন, মাঝে মাঝে কোলকাতা যাওয়া দরকার সস্তার জিনিসপত্র, বাঙালী খাবারদাবার ইত্যাদির জন্য ঃ) আর আনন্দবাজার খুলে রোজই নির্মল আনন্দের অফুরন্ত সাপ্লাই পাওয়ার জন্য।
  • শ্রী সদা | 24.*.*.* | ০২ মে ২০১৫ ১৪:২৪661392
  • হ্যা হ্যা কোলকাতায় নাকি স্কিলড লেবার ভর্তি। সেসব জেনেও বড় বড় এমেনসি রা সমস্ত ওয়াক ইন লুরু/চেন্নাই/নয়ডা/পুনে তে করে ঃ)
  • lcm | 118.*.*.* | ০২ মে ২০১৫ ১৪:২৫661393
  • কি রে ভাই, কে কোথায় আটকে যাচ্ছে,
    বেশি ঘন জনবসতির রাজ্য থেকে কাজের খোঁজে অন্য রাজ্যে লোকে মাইগ্রেট করবে - আরো বেশি করে করবে, এদ্দিন কেন করে নি ভেতো বাঙালি কে জানে, এবার করছে, তাই খুব চোখে লাগছে। কিন্তু এটা হবেই। এটা খুব ভালো লক্ষণ।
    এই যে সদা/সিকি-রা বাইরে গেছে - এটা ভালো, এটা অ্যাপ্রিসিয়েট করা উচিত। পাঞ্জাবি/মালয়ালি/ওড়িয়া রা করে।
  • lcm | 118.*.*.* | ০২ মে ২০১৫ ১৪:২৮661395
  • আজ অবধি কোনো পাঞ্জাবি-কে আক্ষেপ করতে শুনি নি, পাঞ্জাব মে কুছ নাহি হো রাহা হ্যায়, বাগারা বাগারা।

    বেসিক্যালি, পাঞ্জাব/ওড়িশা/অন্ধ্র বাকী ভারত আজ যা ভাবে, বাঙালি কাল তা ভাবে। তবু ভালো ভাবছে।
  • শ্রী সদা | 24.*.*.* | ০২ মে ২০১৫ ১৪:৩৪661397
  • পাঞ্জাবের আইটির ঐতিহ্য কিরকম ? দেশের কত পারসেন্ট আইটিওয়ালা পাঞ্জাব থেকে আসে ? পব থেকে তার বেশী না কম ? আইটি বা অন্যান্য কর্পো জবে বাঙালীরা বেশী ইনটারেস্টেড নাকি পাঞ্জাবীরা - এইসব তথ্যও দরকার। এই যেমন তুমি কালকে বললে গুয়াহাটিতে আর অ্যান্ড ডি কোং নেই তো কী হয়েছে। গুয়াহাটি তে আইটি কোং ই প্রায় নেই, কোলকাতায় তাও বেশ কিছু গ্লোবাল প্লেয়ারস রয়েছে। তো যেখানে টিসিএস, কগনি, আই বিএম, উইপ্রো আছে, সেখানে একটু চেষ্টাচরিত্র করলে হয়তো সিসকো ও থাকবে - এটাই বক্তব্য।
    ব্যাঙ্গালোরে অফিস টাইমে ভিড় বাসে উঠলে একটা বড় অংশের মানুষকে ফোনে বাংলায় কথা বলতে শুনি। এই পরিমান হিউম্যান রিসোর্স ছিল পব তে, তাদের না তাড়িয়ে ঠিকঠাক ইউটিলাইজ করতে পারলে ভালো বই খারাপ হত না।
  • ? | 134.*.*.* | ০২ মে ২০১৫ ১৪:৩৪661396
  • lcm যে নিজেই জানেন না বাংলায় কি হচ্ছে, ২৫ বছর ধরে বিদেশে বসে আছেন, সেঊ থিওরী যাচ্ছে যে কোন প্রবলেম নেই বাংলায়। এর চেয়ে হাস্যকর কি হতে পারে? বাঙালী তাত্বিক যে বেশি এটাই তার প্রমাণ।
  • lcm | 118.*.*.* | ০২ মে ২০১৫ ১৪:৪৪661398
  • সদা,
    ঐ দিন আর নাই। লিগেসি ইস গন।
    এখন ব্যাঙ্গালোরে বড় কোম্পানি হলে, পশ্চিমবঙ্গেরও লাভ।
    বাড়ির ভাত খেয়ে কটা কন্নড় ইঞ্জিনিয়ার ব্যাঙ্গালোরে কাজ করে?
    ওয়েলকাম টু গ্লোবালাইজেশন। মোবিলিটি এন্ড ফ্লেক্সিবিলিটি ইজ দ্য কি। সারা ভারত থেকেই ইঞ্জিনিয়ারেরা ব্যাঙ্গালোরে যাচ্ছে। পশ্চিমবঙ্গের ইঞ্জিনিয়ারদের আশায় বসে নাই। যে যাবে না সে যাবে না। অন্য লোক যাবে।

    ক্যালিফোর্নিয়াতে সিলিকন ভ্যালি-তে, বা, নর্থ ক্যালোরিনা-তে রিসার্চ ট্রায়াঙ্গ্‌ল পার্কে --- সারা দেশ/পৃথিবি থেকে ইঞ্জিনিয়াররা আসছে, যে আসতে চায় না সে আসছে না। কিছু আটকে নাই।
  • lcm | 118.*.*.* | ০২ মে ২০১৫ ১৪:৪৯661399
  • আশির দশকে হরিয়ানায় আইটি ছিল না, কলকাতাতেও তেমন ছিল না। পরে কলকাতায় কিছু হয়েছে।

    কলকাতা কেন ব্যাঙ্গালোর হয় নি তাই নিয়ে না কেঁদে, ব্যাঙ্গালোরে গিয়ে ভালো চাগ্রি বাকরি গুলো নিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ।

    এমন কাজই ৬০-৮০ দশকে পাঞ্জাবিরা করত। মালয়ালি, তেলেগু, তামিল, অহমিয়া - সারা ভারতের লোক করছে।
  • শ্রী সদা | 24.*.*.* | ০২ মে ২০১৫ ১৫:০৩661401
  • এল সি এম দা, পব থেকে লুরুতে একটু নিশ ডোমেনে শিফট করা খুব খুব চাপ, নিজে বেশ ভালো বুঝেছি। ফ্রেশার অবস্থায় তো ভুলেই যাও, এক্সপিরিয়েন্সড অবস্থাতেও বেশীরভাগ কোং প্রেফার করে অলরেডি লুরুতে আছে এরকম লোকজন। আগেও লিখেছিলাম, এখানে খুব সাধারণ কলেজের ফ্রেশাররাও চাগ্রীর সুযোগের দিক থেকে আমাদের যদুপুর-শিবপুরের থেকে এগিয়ে শুরু করে। এমনি এমনি কোলকাতা নিয়ে এত হা হুতাশ করিনা, আমার ঘরের খেয়ে চাকরী করার মোহ খুব একটা নেই, শুধু এটা বুঝি যে লুরুর মতো ইন্ডাস্ট্রি পব তে থাকলে এই কয়েক বছরে আরো কয়েক ধাপ উপরে থাকতাম। যাগ্গে, সেসব যখন সংখ্যাগরিষ্ঠ বাঙালীর কাছে প্রায়োরিটি নয়, কী আর করা যাবে। ইনফিকে তাড়ানোর পরেও কারো কোনো হেলদোল দেখলাম না।
  • ? | 172.*.*.* | ০২ মে ২০১৫ ১৫:০৩661400
  • যত্ত সালা গাধার গাঁড় জুটেছে।
  • robu | 122.*.*.* | ০২ মে ২০১৫ ১৫:২৯661402
  • আমি এইরকমটা চাইঃ
    কল্যাণীতে থাকবো, সকালে রুটি বেগুনভাজা খেয়ে আপিস যাবো, বাইক বা সাইকেলে।
    মাইনে হবে সদার মত।
    কিন্তু মদনপুর থেকে শাকসব্জি যেন এখন যেরকম দামে আসে, তাতেই পাই, চেন্নাইয়ের মত আলু যেন ৪২ টাকা কিলো না হয়ে যায়।
    আমি বাড়ি ভাড়া দিলে রেন্ট কন্ট্রোল যেন না থাকে।
    আমায় যদি কোনো কারণে ভাড়া নিতে হয়, শালা উকুন গুলোকে সরকার যেন পায়ের তল দিয়ে পিসে মারে।
    জল আলো রাস্তা কল্যাণীতে ভালৈ, এরকম থাকলেই হবে।
    তবে হ্যা, চাক্রিটা যেন আটান্ন অবধি থাকে, তারপর পেনশনের ব্যাবস্থা যেন থাকে।
    এসব হয়ে গেলে আমি সরকারি কস্ট কাটিঙ্গ পেনশন তুলে দেওয়া, গ্যাসে ভর্তুকি তুলে দেওয়া এইসবের পক্ষে জোর সওয়াল করবো।
  • lcm | 118.*.*.* | ০২ মে ২০১৫ ১৫:৩৭661404
  • হে হে, রোবু গট ইট।
  • lcm | 118.*.*.* | ০২ মে ২০১৫ ১৫:৩৭661403
  • বহুদিনের মানসিকতা এর জন্য দায়ী। ভালো কাজ জানলে/করলে ভ্যালু বাড়বে। পঁচিশ বছরের ছোকরা, চল্লিশের অভিজ্ঞর থেকে কোনো বিষয় বেশি জানতেই পারে, আবার নাও জানতে পারে। নলেজ অ্যাড্‌স ভ্যালু ইভেন্‌চুয়ালি। কে কোথায় থাকলে কি হত, ভাবার দরকার নাই। একজন ট্যালেন্টেড ওড়িয়া/অসমিয়া/পাঞ্জাবি ইঞ্জিনিয়ার এইসব ভাবনার ব্যাগেজ বয়ে বেড়াতে হয় না।
  • pi | 192.*.*.* | ০২ মে ২০১৫ ১৫:৩৯661406
  • ডিসি, এখন কম্পে নেই। কিন্তু ঐ লিন্কেই তো সব ডাটা আছে। দেখেন নি?
  • pi | 192.*.*.* | ০২ মে ২০১৫ ১৫:৪৩661408
  • রোবু,ঃ)। তবে সাইকেল টা গাইয়া হয়ে গেল যে।
  • a | 213.*.*.* | ০২ মে ২০১৫ ১৫:৪৩661407
  • বাড়ির ভাত খেয়ে কটা কন্নড় ইঞ্জিনিয়ার ব্যাঙ্গালোরে কাজ করে?

    কি বলছেন? সিরিয়াসলি? আমি অন্তত কয়েকশোকে চিনি ঃ)
  • শ্রী সদা | 24.*.*.* | ০২ মে ২০১৫ ১৫:৪৭661409
  • রোবুদা ট্রল করছে ঃ)
    আমার তো রেন্ট কন্ট্রোল এর ঝামেলাটা বাদ দিলে আর সেরকম কোনো চাহিদা নেই ঃ) ৪২ টাকার আলু নিয়েও কোনো ঝামেলা নেই, শুধু চাইবো যে টাকার টানাটানি হলে একটা সুইচ করে তিরিশ পার্সেন্ট মাইনে বাড়ানোর মতো ইন্ডাস্ট্রি যেন থাকে। ব্যাস। আটান্ন অব্দি চাগ্রী চাইনা, পেনশন ইত্যাদি চাইনা, বরং পঁয়তাল্লিশে রিটায়ার করে ল্যাদ খেতে ইচ্ছুক। যদি ভাবো চাইছি নেহাত স্বর্গরাজ্য, কমরেড, লুরু আসুন।
    আর রেন্ট কন্ট্রোল ইত্যাদি আইনের সুবিধে পাওয়া তো বেসিক অধিকার জানতাম, আইটিওয়ালাদের জন্যে কি সেই সুবিধে নেই?
  • robu | 122.*.*.* | ০২ মে ২০১৫ ১৫:৫০661410
  • আইন ফাইন তো সেন্ট্রাল প্ল্যানারদের জন্য ঃ-)
  • শ্রী সদা | 24.*.*.* | ০২ মে ২০১৫ ১৫:৫১661412
  • মানে ধরো, এখানে অটোর ভাড়া তো বেশ বেশী, কোলকাতার তুলনায়। অটোওয়ালাদের উকুন বলছি কি ? হ্যাঁ ঝাঁট জ্বলে যখন দুমদাম বেশী ভাড়া চায় বা মিটারে যাব না বলে, কিন্তু আদারওয়াইজ সরকারের ফিক্স করা রেট নিচ্ছে, কোনো ক্ষতি নেই।
    বাড়িওয়ালাগুলোকে খিস্তাই কারণ এরা সরকারী রেন্ট কন্ট্রোলের বাবা-মেসো করে চলেছে, যেটা ইল্লিগাল।
  • lcm | 118.*.*.* | ০২ মে ২০১৫ ১৫:৫১661411
  • নাসিরুদ্দিন মোল্লার একটা গপ্পো আছে।
    নাসির একটা দোকানে গেছে, দেখে একটা ছেলে বসে আছে। নাসের জিগ্গেস করল,
    - জুতো আছে ?
    - না। দেখতে পাচ্ছেন না, এটা কি জুতোর দোকান?
    - পেরেক আছে?
    - হ্যাঁ
    - হাতুড়ি?
    - হ্যাঁ
    - চামড়ার রোল?
    - হ্যাঁ (বিরক্তভাবে) কি নেবেন বলুন না।
    - এ সব যখন রয়েছেই, তাহলে বসে না থেকে এক জোড়া জুতো বানিয়েই ফ্যালো না বাপু, তাহলে তো জুতোটা তোমার থেকেই কিনতে পারতাম।

    কলকাতার ছেলেদের কাছে ল্যাপটপ আছে, ইন্টারনেট কানেকশন আছে, প্রোগ্রামিং ও জানে - তাহলে বসে না থেকে কয়েকটা অ্যান্ড্রয়েড অ্যাপ বানিয়ে ফেলো না বাপু। একথা বললেই, হাউমাউ করে বিজনেস মডেল ফডেল নিয়ে এমন তাড়া করবে না, পালাবার রাস্তা পাই না।
  • robu | 122.*.*.* | ০২ মে ২০১৫ ১৫:৫৩661414
  • বাই দা ওয়ে, আলুটা যদি আজ বিয়াল্লিশ হয়, তালে পঁয়তাল্লিশে রিটায়ার করে ল্যাদ খাবি কী করে ভেবেছিস?
    নাকি তখন আবার কলকাতায়?
  • dc | 132.*.*.* | ০২ মে ২০১৫ ১৫:৫৩661413
  • না, আপনি যে ছবিটা এখানে পোস্ট করেছেন সেটা তৃনমুল সাইটে খুঁজে পেলাম না। আমি বন্ধুকে সাইটের লিংকটা দেখাতে চাই। পরে সময় করে দিলেও হবে।

    যারা এখন পব নিয়ে হাহুতাশ করছে তাদের তৃনমূল সাইটের ডেভেলপমেন্টের লিংক দিয়ে প্রচুর জ্বালানো যায়। ২০১১ র আগে যারা পব নিয়ে গাল পাড়তো তাদের ওরকম সিপিয়েম ওয়েব্সাইটে যদি দেখানো যেত যে এইত্তো দ্যাখ সিপিয়েম বলছে পব তে কিরকম প্রগতি হচ্ছে, তাহলে সেই সেম এফেক্ট আসতো :d
  • শ্রী সদা | 24.*.*.* | ০২ মে ২০১৫ ১৫:৫৪661415
  • এল সি এম দা, কোলকাতার স্টার্টাপকে অন্ততঃ কয়েক মিলিয়ন ডলার ফান্ডিং দেওয়ার মতো বামপন্থী ভিসি চেনা আছে ?
  • dc | 132.*.*.* | ০২ মে ২০১৫ ১৫:৫৫661417
  • রোবু, চেন্নাইতে আলুর দাম এখন অতো বেশী না! পাছামুদির চোলাইতে মাত্র চল্লিশ টাকায় পাওয়া যায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল প্রতিক্রিয়া দিন