এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭০২৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 132.*.*.* | ০২ মে ২০১৫ ১২:২৩661353
  • ফুটের শপিং
  • lcm | 118.*.*.* | ০২ মে ২০১৫ ১২:২৩661352
  • একক,
    পশ্চিমবঙ্গের জমির ক্ষুদ্র ক্ষুদ্র মালিকানা দুটো কারণ -
    ১) জনসংখ্যা
    ২) আগে লোকে পশ্চিমবঙ্গে থেকে বেরোতে চাইত না, বাঙালি খুব ঘরকুনো, এই দেখো না এখানে সবাই কেমন বেরোতে হয়েছে বলে গাল পারে, স্থবিরতায় অভ্যস্ত। তাই জমির মালিকানা জেনারেশনের পর জেনারেশন ধরে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়েছে।
  • cm | 116.*.*.* | ০২ মে ২০১৫ ১২:২৫661354
  • পাওয়ার, তা ইদানীং পাঁচটা নাগাদ ঘন্টা খানেকের জন্য যাচ্ছে।
  • lcm | 118.*.*.* | ০২ মে ২০১৫ ১২:২৬661355
  • সারাক্ষণ রাজ্য রাজনীতি নিয়ে ব্যাগোর ব্যাগোর করার কথা যদি বলো, তাহলে হ্যাঁ, বাঙালী এ নিয়ে একটু হ্যাজায় বেশি।
    আর যদি কর্মক্ষেত্র, পরিবার, পরিজনদের মধ্যে পলিটিক্স করার কথা বলো, তাহলে বাঙালী খুব একটা এগিয়ে নেই, তামিল/তেলুগু/মারাঠি/দিল্লিওয়ালি-দের পেটি পলিটিক্স ইস নো লেস, মে বি মোর।
  • lcm | 118.*.*.* | ০২ মে ২০১৫ ১২:২৮661357
  • গ্রেট, গুড টু নো - ডিসি ঃ-)
  • dc | 132.*.*.* | ০২ মে ২০১৫ ১২:২৮661356
  • "এখানে সবাই কেমন বেরোতে হয়েছে বলে গাল পারে, স্থবিরতায় অভ্যস্ত।"

    আমি না! আমার ঘোরাঘুরি করতে খুব ভাল্লাগে, কলকাতা থেকে বেরোতে হয়েছে বলে কোন দুঃখ নেই।
  • dc | 132.*.*.* | ০২ মে ২০১৫ ১২:২৯661358
  • ও হ্যাঁ কর্মক্ষেত্র, পরিবার, পরিজন এসব নিয়ে পলিটিক্স তো আছেই, বোধায় সব দেশেই আছে। আমি পার্টি পলিটিক্সের কথা বলেছি।
  • | ০২ মে ২০১৫ ১২:৩০661359
  • কিন্তু লোকে একটা নির্দিষ্ট জায়গায় থাকতে বা ফিরতে চায় কী করে? আমার তো এক জায়গায় তিন থেকে পাঁচ বছরের বেশী ভাল্লাগেনা।
    বিপুলা এ পৃথ্বী ....
  • pi | 233.*.*.* | ০২ মে ২০১৫ ১২:৩১661360
  • ডিসি সেই একই গোলগোল ঘুরে যাচ্ছেন। পব র অবস্থা আগের থেকে বেটার হয়েছে কিনা এই নিয়ে আপনার ডাটা কী বলে সেটা জানতে চেয়েছিলাম। আপনি উত্তর দিলেন পব আর চারটে রাজ্যের থেকে কত পিছিয়ে ঃ)

    যাইহোক, শহরের তুলনা নিয়ে কী বলেন ?

    জনগণ, প্রশ্ন তো সেটাই, পব র 'জনগণ' কী মনে করেন ? গুরুর শাইনিং জনতা কি পব 'জনগণ' এর রিপ্রেসেন্টেটিভ সেট ? আর হ্যাঁ জনগণ কোন সমসত্ব সেটও নয়। তাদের নিজ ন্জ ইন্টারেস্টের মধ্যেও বিরোধ থাকতে পারে। সেটাও মাথায় রাখা দরকার। ডাটা একটা ওভার অল ছবি, ট্রেন্ড দেখায়।

    দিদি ও দিদির ভাইরা প্রচুর গুণ্ডামি, দুর্নীতি, তোলাবাজি করছে এসব নিয়ে আমার কোন দ্বিমত নেই, এই নিয়ে বলে তৃণমূলের লোকজনের কাছ থেকে ( যেখানে তাঁরা আছেন, সাইটে তো সেভাবে নেই) প্রচুর গাল ও নিত্যি খাচ্ছি, কিন্তু প্রশ্ন হল এসবের পরেও তৃণর বিপুল ভোটে জেতা শুধু সন্ত্রাস আর ছাপ্পা ? সাধারণ মানুষের অবস্থা, চাকরি বাকরি, শিক্ষা, স্বাস্থ্য, নানা বেসিক সুবিধা .., এগুলো কি আগের থেকে খারাপ হচ্ছে না ভালো ? 'জনগণের' মনে হওয়া তো তাই দিয়েও কিছুটা ডিটারমিনড হয়। এই সব ছাপ্পা, সন্ত্রাস না হলে হয়তো এরকম বিপুল ভোটের মার্জিন বা এরকম সুইপিং মেজরিটি হবে না, কিন্তু জনসমর্থনের বেস কি পুরো চলে গেছে ? মানুষ যদি বেসিক্যালি খুব খারাপ থাকে, বা দিন দিন আরো খারাপ থাকতে শুরু করে সেটার প্রতিফলন ভোটে কোনোভাবে পড়ে বলে মনে করি।
    আর ডাটা দেখে মনে হচ্ছে, ইন জেনেরাল অবস্থা কিছু কিছু ক্ষেত্রে বেটারই হয়েছে। যদিও এর কোনো কিছুই গুন্ডামি, সন্ত্রাসের জাস্টিফিকেশন হয়। যেটা খারাপ, সেটা খারাপ বলাই বলা, যেটা ভাল, সেটা ভাল।
    আর ভুলভাল কোন প্রোজেকশন করা হলে সেটাকেও কাউণ্টার করা দরকার।
  • dc | 132.*.*.* | ০২ মে ২০১৫ ১২:৩২661362
  • আর দক্ষিনের পলিটিক্সের আরেকটা ব্যাপার হলো এরা কোনরকম আইডিওলজির ধার ধারেনা। এরা ক্ষমতায় আসে একটা লক্ষ্য নিয়ে - পাঁচ বছরে কতোটা কামাবে। আর জনতা এদের ক্ষমতায় আনে একটা লক্ষ্য নিয়ে - কোন পার্টি কতোটা ডেভেলপ্মেন্ট করবে। দুদিক থেকেই লক্ষ্য আর দাবী পরিষ্কার, দুজনেই দুজনের দিকটা বোঝে। এই ইকুইলিব্রিয়ামটাও আমার ভাল্লাগে।
  • dc | 132.*.*.* | ০২ মে ২০১৫ ১২:৩৫661363
  • ইস দ আমার মনের কথা বলেছেন, যদি সারা পৃথিবী ঘুরে বেড়াতে পারতাম। কিন্তু আমার অতো টাকাও নেই, সেই সুযোগও নেই ঃ-( চাকরি না করলে খাবো কি?

    pi, গোলগোল ঘুরে যাচ্ছি, বটে? এই আমি থামলাম :d
  • pi | 233.*.*.* | ০২ মে ২০১৫ ১২:৪০661364
  • না না, থামবেন কেন। আমি তো নিজের খাটনি কমাবার জন্য ডাটা ভেরিফাই করাটা 'ব্যাঙ্গালোরিং' করতে চাইছিলুম একটু! :P
  • dc | 132.*.*.* | ০২ মে ২০১৫ ১২:৪৬661365
  • আজকের মতো যথেষ্ট ব্যাঙ্গালোরড হয়েছি :d
  • একক | 24.*.*.* | ০২ মে ২০১৫ ১২:৪৭661366
  • @এল্সিয়েম

    আমি কিন্তু জমি কুটি-কুটি করা কে ভালো বা খারাপ কিছু বলিনি । আমি এই লেখার প্রথম থেকেই প্ল্যানার দের ডেসটিনি তুলে ধরছি । কাজেই কী কেন হয়েছিল সেটা শুনে তো আমি ভুলবোনা । তোমার প্ল্যানিং এর দায় তোমার । তুমি সেটা রিভাইস করো । এটুকুই আমার কথা ।

    আর পশ্চিমবঙ্গ তে ডেভেলপমেন্ট হচ্ছেনা বলে যারা খেস্তাচ্ছে তারা ঘরের খেয়ে কাজ করতে পারছেনা বলে এটা ঠিক না । প্রত্যেকের আলাদা কারণ আছে । কিছু বিক্ষুব্ধ সিপুএম এর দৃষ্টিভঙ্গী র সঙ্গে অন্য রাজনীতির লোককে একাসনে বসিয়ে চাঁদমারি করার প্রবণতা টা হাস্যকর।

    তৃতীয়ত : যদি ধরেও নি যে কিছু লোক পশ্চিমবঙ্গে থেকেই বেটার চাকরি -বেটার রাস্তাঘাট -বেটার সার্ভিস চাইছে তাতেই বা অসুবিধে কী ? মানে এই চাওয়াটায় দোষ কোথায় ? পশ্চিমবঙ্গ কে একটি সমাজবাদী আস্তাকুঁড় কাম ল্যাবরেটরি বানিয়ে দূর থেকে পর্যবেক্ষণ করতে হবে এইটা তো সবার মনোভাব নাও হতে পারে , তাই না ? তাকে অলস বলবো ক্যানো ?

    চতুর্থত : ধরে নিলুম এই যারা অন্য রাজ্যে থেকে চাইছে পশ্চিমবঙ্গে শিল্প হোক এরা একচুয়ালি আরও বড় লেভেলের ধান্দাবাজ । এরা জানে রাজ্যটা আরও গাধার গাঁড়ে গেলে আরও আরও লোক এসে বাইরের ইকনমিক হাব গুলোতে ভীর করবে । ওই ইকো হাব গুলো স্যাচুরেট করে যাবে । তারচে বরং নিজে ডেভেলপড হোক যাতে কিছু মাইগ্রেশন কমে । এই ভাবনাতেই বা ভুল কোথায় ? এটাত অলসের ভাবনা নয় ।

    ...........কাজেই তোমরা সবাই অলস তাই রাজ্যে ডেভেলপমেন্ট চাও আর আমরা বীর কলম্বাস দেখো কী সুন্দর ল্যাবরেটরি বানাবার উদ্যোগ নিইচি এটা অবস্যই একটা পলিটিক্স হতে পারে , পলিটিকাল বিরোধী হিসেবেই খেস্তাচ্চি , নাথিং এলস ; কিন্তু যেভাবে এটাকে মরালি বা ফ্যাক্চুয়ালি বেটার পাথ হিসেবে দেখানো হচ্ছে সেটা পিওর ভাট । যারা ছিঁড়েছে তারা আঁটি বাঁধবে , এই প্রথম ও শেষ কথা । তারা কিভাবে বাঁধবে তাদের হেডেক , বুদ্ধ ভত্চাজের মত উদ্গান্দুগিরি করতে বলছিনা । বাট লেট দেম এক্সেপ্ট এন্ড টেক দ্য ওনাস । চাপ জারি থাকবে ।
  • lcm | 118.*.*.* | ০২ মে ২০১৫ ১২:৫৬661367
  • যা তেরি! একক-এর বক্তব্যে একটা হাওয়ায় ভাসিয়ে দেওয়া কাল্পনিক উগ্র অ্যাগ্রেসিভনেস আছে,
    কেউ কাউকে ধান্দবাজ বলে নি, অন্য রাজ্যে যাওয়ার জন্য খেস্তায়ও নি, হাওয়ার বিরুদ্ধে বিক্ষোভ, কাল্পনিক বক্তব্যের বিরুদ্ধে কাল্পনিক শব্দবাজি।
  • dc | 132.*.*.* | ০২ মে ২০১৫ ১৩:০০661368
  • "এরা জানে রাজ্যটা আরও গাধার গাঁড়ে গেলে আরও আরও লোক এসে বাইরের ইকনমিক হাব গুলোতে ভীর করবে। ওই ইকো হাব গুলো স্যাচুরেট করে যাবে। তারচে বরং নিজে ডেভেলপড হোক যাতে কিছু মাইগ্রেশন কমে। "

    উফ যাতা যাতা এইজন্য এককের পোস্টগুলো আমার এতো ভাল্লাগে :d :d আমি তো আল্টিমেট স্বার্থপর, এককও দেখি কম না (আশা করছি কিছু মনে করবেন না) :d
  • lcm | 118.*.*.* | ০২ মে ২০১৫ ১৩:০৭661369
  • ধুর, ধুর, এসব আদ্যিকালের পুরোনো ধ্যান ধারণা ছাড়তে হবে। লেবার ফোর্সের গ্লোবালাইজেশনে মাইগ্রেশন ইজ ন্যাচারাল, স্মুদ।
    চায়নায় দেখো মিলিয়ন্‌স অফ হিউম্যন ক্যাপিটাল ইজ কন্‌সট্যান্টলি শিফ্টিং।

    এদিক দিয়ে, চিন্তাভাবনায় দক্ষিণের বা পাঞ্জাবের লোকজন অনেক এগিয়ে। কবে পাঞ্জাবে কারখানা হবে সেই আশায় হত্যে দিয়ে সারা জীবন ধরে সরকারকে গাল না দিয়ে, কবে থেকে শুরু করে দিয়েছে মাইগেশন।
  • একক | 24.*.*.* | ০২ মে ২০১৫ ১৩:১৩661370
  • গ্লোবালায়সেষণ একটা ফ্যাক্ট , ফেনোমেনা । কিন্তু সেটা একটা রাজ্যে ওয়ান ওয়ে ট্রাফিকের অজুহাত হতে পারেনা । যাঁরা পশ্চিমবঙ্গ থেকে স্কিল্ড ওয়ার্ক ফোর্স গ্লোবালাইজ হওয়াতে বিশ্বাসী তাঁরা উল্টো ট্রাফিক টার খোঁজ দিতে পারবেন ? মানে পশ্চিমবঙ্গে হুলিয়ে মাইগ্রেশন হয় এটাতো সত্যি কিন্তু স্কিল্ড মাইগ্রেশন কতটা ঢোকে । ইঞ্জিনিয়ারিং -ডাক্তারি পড়তে যত লোক বাইরে যায় , এরকম আর কোনো স্কিল কোর্স পড়তে তত লোক পশ্চিমবঙ্গে আসে কী ? যত স্কিল্ড লেবার এক্স,ওয়াই,জেড সেক্টর-এ বাইরে যায় আই,যে,কে সেক্টরে পশ্চিমবঙ্গে সেরকম স্কিল্ড লেবার ঢোকে কী ?

    গ্লোবালায়সেষণ একটি ওয়ান ওয়ে ট্রাফিক এটা কোথায় বলা আছে ? ভুলভাল থিওরি খাড়া করলেই হবা ? :)))
  • lcm | 118.*.*.* | ০২ মে ২০১৫ ১৩:১৬661371
  • একক,
    পশ্চিমবঙ্গে বাইরের লোক চাকরি করতে আসে তো।
    তুমি যদি শুধু আইটি-ই ধরো, সেক্টর ফাইভে আইবিএম/কগনিজ্যান্ট/টিসিএস... এইসব কোম্পানিগুলোতে বিহার, ঝাড়খন্ড, ওড়িশা, অসম, মধ্যপ্রদেশের ছেলেমেয়েরা চাকরি করতে আসে তো।
  • একক | 24.*.*.* | ০২ মে ২০১৫ ১৩:২১661374
  • ধরা যাক আজ যদি এরকম হত যে পশ্চিমবঙ্গে হেভি ইন্দাস্ত্রী নেই কিন্তু এয়ারপোর্ট-ডক-পরিবহন এমন বানালো যে প্রচুর বড় কোম্পানির হেড অফিস পশ্চিমবঙ্গে । তাহলে দেখতে পেতেন পশ্চিমবঙ্গ থেকে যেমন ইঞ্জিনিয়ার বেড়িয়ে যাচ্ছে ঠিক তেমনি বাইরে থেকে চাটার্ড , এম্বিয়ে , এনালিস্ট রা এসে শহরে ভীর জমাচ্ছে । সেটাও নেই ।

    দিস ইস গ্লোবালায়সেষণ । যেখানে মাইগ্র্যান্ট দের মধ্যে স্কিল্ড-আনস্কিল্ড একটা হেলদি রেসিও থাকে । বোথ ডিরেকশনে । ওয়ান ওয়ে স্কিল্ড মাইগ্রেশন গ্লোবালায়সেষণ না । ওটা নিজেদের চোখ ঠারা ।
  • lcm | 118.*.*.* | ০২ মে ২০১৫ ১৩:৩২661376
  • একক,
    আগেও লিখেছি, আবার বলছি। একটা বড় কারণ হল, পশ্চিমবঙ্গের জনবসতির ঘনত্ব - প্রতি বর্গ কিমিতে কর্নাটকের তিনগুণের বেশি মানুষ বাস করে পশ্চিমবঙ্গে।

    আর, এই দেশের মধ্যে হিউম্যান ক্যাপিট্যাল মুভমেন্ট খুব ভালো জিনিস, গোটা দেশের পক্ষেই। এখন ব্যাঙ্গালোরে বেশি চাকরি মানে তাতে পশ্চিমবঙ্গেরও সুবিধে, পশ্চিমবঙ্গে বড় ইন্ডাস্ট্রি হলে উত্তরপ্রদেশেরও সুবিধে।

    পাঞ্জাবে অন্য রাজ্যের লোক চাকরির খোঁজে গিয়ে ঝাঁপিয়ে পড়েছে তা নয়, কিন্তু ওরাই বেরিয়ে গিয়ে অন্য জায়গায় চাকরি/ব্যবসা নিয়ে নিয়েছে।

    সানন্দে যে ন্যানো চলে গেল না, ওখানে ফ্যাক্টরিতে লোক্যাল লোক ২৫% জবও পায় নি। এন্ড দ্যাট ইজ নট ব্যাড। কারণ তারা আবার অন্য কোথাও গিয়ে চাকরি পেয়েছে।

    রিজিওন্যাল ডেভলপমেন্টে অবশ্যই ইম্প্যাক্ট আছে, কিন্তু জব রিলেটেড ডাইরেক্ট ইমপ্যাক্ট কমে আসছে। কারণ, ঐ মুভমেন্ট অফ হিউম্যান ক্যাপিটাল। ন্যাশনাল পুল অফ লেবার ফোর্স।
  • PT | 213.*.*.* | ০২ মে ২০১৫ ১৩:৩২661375
  • "আবারও যদি তক্কের খাতিরে ধরেও নেই ৮০র দশকে কম্পু কোংরা কাশ্মীর থেকে কন্যাকুমারী সব জায়গাতেই ঢুঁ মারছিলো,"

    এতে একটি জিনিস- প্রমাণিত হয়। ৮০-র দশকে হয় কম্পু কোম্পানিরা মোটেই ব্যাকুল ছিল না নয় কেন্দ্রীয় সরকার-ও খুব বেশী উৎসাহী ছিল না কম্পুর ব্যাপারে।
    শুধু অন্ধ সিপিএম বিদ্বেষীরা তিনোদের লইন ধরে এটা দেখিয়ে সিপিএমের মুন্ডুপাত করে।
  • lcm | 118.*.*.* | ০২ মে ২০১৫ ১৩:৩৯661378
  • সারা দেশের হায়ার এডুকেশন সিস্টেমকে একটা বডির আন্ডারে আনা উচিত। শুধু আইআইটি, আইআইএম নয়, সমস্ত ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং কলেজগুলো একছাতার তলায় আনা উচিত। সেম স্ট্যাণ্ডার্ড অফ এডুকেশন, ডেভলমেন্ট অফ ট্যালেন্ট পুল ন আছেই। আর, ঐ লোকাল রাজ্যের মন্ত্রীর - আমি তোদের মাইনে দিই - জাতীয় ফালতু হাঙ্গামা থেকে হায়ার এড০গুলো বাঁচে।
  • kc | 198.*.*.* | ০২ মে ২০১৫ ১৩:৩৯661377
  • একক চায়টা ক্ষী? সরল গোলগাল চাষীভাইরা থাগবে, হাই ফাই কর্পোরাও থাগবে, শ্রমিকরা থাগবে, হোয়াইট কলাররাও খুশীতে নেচে বেড়াবে। রাজ্যটা বসার ঘরে সাজানো অ্যাকোরিয়াম নাকি? সব মাছই আছে দুটো করে!
  • naxal | 126.*.*.* | ০২ মে ২০১৫ ১৩:৪৪661379
  • আজ নকুদের যারা খিস্তি করছ, সাবধান। হে-এ-ই শা-আলা-আ!
  • একক | 24.*.*.* | ০২ মে ২০১৫ ১৩:৪৯661380
  • আরে বাবা ন্যাশনাল পুল শেষ কথা নয় । ক্যাপিটাল মডেলে একেকটা স্টেট এর ফেডারেল নেচার আছে । সেখানে প্রত্যেকটি রাজ্য পরস্পর পরস্পরের প্রতিযোগী । আমি একবারও বলছিনা সব রাজ্যে ইন্দাস্ত্রী নেচার সেম হতে হবে । কিন্তু গ্লোবালায়সেষণ এর শর্ত মেনেই মাইগ্রেশন ইন আর মাইগ্রেশন আউট এর মধ্যে ইন ইচ অফ ইটস ওন স্কিল্ড -আনস্কিল্ড একটা হেলদি রেশিও দরকার । আজকে বাংলাদেশ থেকে প্রচুর আনস্কিল্ড লেবার ঢুকছে পশ্চিমবঙ্গে । তাতে লাভ কতটুকু ? এরা গিয়ে ওই আনস্কিল্ড এক্সিস্টিং দের সঙ্গে গুন্তগুন্তি করছে । টাকা নাই তাই চাকা নাই এর অনন্ত চক্কর তৈরী হচ্ছে । স্কিল্ড মাইগ্রেশন পশ্চিমবঙ্গে ঢুকছেনা কেন সেই রেশিও তে এর উত্তর কী ? মুম্বাই তে আইটি আছে ? দেখুন হাজার হাজার স্কিল্ড মাইগ্রেশন হয়েছে বোথ ওয়ে । ইঞ্জিনিয়ারিং এর লোকেরা বাইরে গেছে আর হিউম্যানিটিস এর লোকেরা ঢুকেছে । সমস্ত ছোটো -বড় কোম্পানির হেড অফিস , সেলস টিম ওখানে । সেটা পব তে হবেনা কেন ভেবেছেন ? একটা সময় তো ছিলো । উঠে গ্যালো ক্যানো ?

    ওয়ান ওয়ে স্কিল্ড ট্রাফিক কীকরে গ্লোবালায়সেষণ হয় ?
  • lcm | 118.*.*.* | ০২ মে ২০১৫ ১৪:০০661381
  • কে বলেছে ওয়ান ওয়ে? কলকাতার ৭০%, এমনকি কোন্নগড়েরও ৪০% লোক বাইরের। তারা সবাই দু জেনারেশন আগের নয়, সবাই রিক্সাচালকও নয়। প্রতিদিন মাইগ্রেশন হচ্ছে।
    সেক্টর ফাইভের আইটি-র কত পার্সেন্ট বাইরের লোক জানি না। কিন্তু আছে।
  • একক | 24.*.*.* | ০২ মে ২০১৫ ১৪:০৪661382
  • @কেসি

    মানে আপনি কমিউনিটি একোরিয়াম চাননা , স্পিসিস চান তাই তো ? :)

    এভাবে চললে সেটাও হবেনা । দেখুন কালকেই লিখছিলুম পশ্চিমবঙ্গে সমবায় গুলো মার্কেট ফেসিং নয় কেন ? বস্তার থেকে ওড়িশা সবার ছোটো ছোটো সমবায় নিজের সাইট খুলে ব্যবসা করে । বিগ মার্কেট ফেসিং । পব তে সেটা নয় । এবার পুরোটাই যদি স্পিসিস একোরিয়াম বানিয়ে ফেলেন তবে ক্রেতা-বিক্রেতার ইন্টারনাল মার্কেট টা পুরো বসে যাবে । অর্গ্যানিক চাষ করে কলকাতায় পাঠাবেন বর্ধমান থেকে , কেনার লোক থাকবেনা । একজন চাষী ট্রেনে ঠেঙিয়ে কলকাতা আসতে পারে । বাইরের রাজ্যে পাঠাতে গেলে তাকে বড় ফোরে ধরতে হয় । বড় ফোরে প্রাইস দিতার্মাইন করবে । আপনারা যে ভাবছেন এই স্পিসিস একোরিয়াম বানিয়ে পশ্চিমবঙ্গ কে নয়ন ভরে দেখবেন এটা সুইসায়দল থিওরি । আলটিমেটলি এটা কলোনির জন্ম দেবে :) আমি চাষবিরোধী না । চাষে বড় মালিকানা এবং ফার্মিং বিসনেসে ইনোভেশন বাড়াবাড় পক্ষে । সেটাও ইন্টারনাল বড়লোক ক্রেতা না থাকলে চালাতে পারবেন না । কারণ ইন্কুইবেশন স্টেজে বাইরের মার্কেট সবাই এভেইল করতে পারেনা । আমি গ্রামে ফ্ল্যাট তুলে হরায়জোন্তাল স্পেস বাড়ানোর পক্ষে যেটা চায়না তে হয়েছে , তাতে ফার্মিং এবং ইন্দাস্ত্রী দুটোরই জমি বাড়বে। ন্যাশনাল হাইওয়ে চওড়া করার পক্ষে যাতে গোটা রাজ্যে দুরন্ত গতি তে পরিবহন ব্যবস্থা বানানো যায় । এক শ্রেনীর লোক থাকবে ক্যানো শুধু ? পশ্চিমবঙ্গ কারো একার বাবার নয় তো :) চাষীর ও নয় , ইঞ্জিনিয়ার এর ও নয় ।
  • lcm | 118.*.*.* | ০২ মে ২০১৫ ১৪:০৭661384
  • আর ওয়ান হলেই বা প্রবলেমটা কী?
    কেরালায়, পাঞ্জাবের থেকে, হিমাচল প্রদেশ থেকে গত পঞ্চাশ বছর ধরে লোক বেরিয়ে গেছে - তাতে তাদের কি প্রবলেম হয়েছে?
    ওসব আর চলে না, ঘরের খেয়ে চাগ্রির দিন শ্যাষ - গিজগিজে জনবসতির পশ্চিমবঙ্গে তো আরো শ্যাষ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন