এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কোয়ার্ক | ২১ আগস্ট ২০১২ ২০:০২38371
  • কিন্তু বাচ্চাটাকে একটা সিট (পেছনে, সবচেয়ে ভালো মাঝখানে) দেওয়াটা এনসিওর করাটা জরুরি।
  • bb | ২১ আগস্ট ২০১২ ২০:০০38369
  • সোসেন, আমার মেয়ে অটোতে স্কুল যায়। আমি ঐ কড়ারেই বেশী টাকা দিয়ে অটো রেখেছিলাম যে মাত্র তিনজনই নিয়ে যাবে। কিন্তু কিছুদিন পর থেকে আবার যে কে সেই। তাই সব সময় চাইলেও পাওয়া যায় না।
  • blank | ২১ আগস্ট ২০১২ ১৯:৫৮38367
  • sch কে ক
  • bb | ২১ আগস্ট ২০১২ ১৯:৫৮38368
  • অটো থেকে পড়ে যাওয়ার চান্স অনেক বেড়ে যায় ঠিক মত না ধরতে পারলে। এক্ষেত্রে সেটা শিশুর মায়ের দ্বায়িত্ব ছিল। ফোন নেওয়ার সবই মুহুর্তের অসাবধনাতেই এই ঘটনা ঘটেছে- এতে কোন দ্বিমত নেই। অব্শ্যই এর সঙ্গে কোলকাতার রাস্তার অবস্থা আর গাড়ী চালকের গতি ইত্যাদি আরও এডিশনাল রিস্ক, কিন্তু তাতে বেসিক ব্যাপারটা একই থাকে
    বাকি অটো চালকের অসভ্যতা এই গুলি নিয়ে কিছু বলার নেই। তার মানে এই নয় তার মাকে নিকে প্রশ্ন তোলা যাবে না।
  • sosen | ২১ আগস্ট ২০১২ ১৯:৫৫38366
  • অটোঅলা বা কনডাকটর দের ব্যবহার কলকাতায় সাংঘাতিক।
    কিন্তু তা সত্বেও আমি বাচ্চার মায়েরা এই যে কাজটি করেন, শিশু ইস্কুল থেকে বেরোনো মাত্র আত্মজ্ঞানশূন্য হয়ে পড়েন এটা বার বার বলব। যখন ই অটোতে উঠি এরকম কিছু না কিছু দেখি। পাঁচ ছ টাকা ভাড়ার অটোতে একটু কষ্ট করে নাহয় আর পাঁচ ছ টাকা ভাড়া দিয়ে শিশুটিকে একটি সিট দিলেন। কারোর ই পোশাক আশাক এবং স্কুল দেখে মনে হয়না এটুকু খরচা করা অসম্ভব। একটা অটোর পিছনে তিন জন বসলে সেখানে কোলে একটি শিশু, তার ব্যাগ, একটু ভেবে দেখুন তো? কতটা ব্যালান্স থাকে?
    এবং এরকম ব্যাপারে বলতে গিয়ে শুনেছি, আপনার তো বাচ্চা নয়, আপনার মাথা ব্যথা কেন?
    মাঝখানে বসুন বললে শুনেছি- নানা, এখুনি নামব, আপনি সরে বসুন।
    কাজেই আর কিছু বলিনা। ব্যাগ শিশু এবং স্যামসাং ট্যাব সামলানোর প্রানান্তকর প্রয়াস দেখি। পারলে ব্যাগটি চেয়ে নি। আদৌ যদি উঠি অটো তে।
  • কোয়ার্ক | ২১ আগস্ট ২০১২ ১৯:৫৩38365
  • ঠিক উল্টোটাও বলা যায়। আমার পোস্টে বলাই ছিল, অন্যগুলো নিয়ে সবাই বলেছে, এইটা নিয়ে কিছু বলা যায় কিনা। তা সেই পড়ে ..... যাগ্গে!
  • ব্যাং | ২১ আগস্ট ২০১২ ১৯:৪৯38364
  • নাঃ আমার আর আপত্তি কীসে। এসব আমার বড় চেনা। বহুকাল থেকে দেখে আসছি বাচ্চারা বিপদে পড়লেই বাবা-মায়ের দিকে আঙুল তোলাই আমাদের অভ্যেস। আমার একার আপত্তিতে কিস্যুই হবে না। আর আমি তো মায়েরা বেজায় অসাবধানী সেটা মেনে নিয়েই বাকি প্রশ্নগুলো করেছিলাম। আপনার এত গাত্রদাহের কারণ হবে বুঝলে করতাম না।
  • কোয়ার্ক | ২১ আগস্ট ২০১২ ১৯:৪৪38363
  • আপনার দেখছি মায়ের অসাবধানতা নিয়ে প্রশ্ন তোলায় প্রবল আপত্তি! বেশ, অভিযোগ তুলে নিলাম তো। বাকি অভিযোগগুলো রইল - ১। অটোওয়ালার অটো না থামানো অপরাধ, ২। বাকী লোকেদের অটো থামাতে না বলা অপরাধ, ৩। পুলিশের নিস্ক্রিয়তা অপরাধ, ৪। অটো ইউনিয়নের অভিযোগ তুলে নিতে বলা অপরাধ এবং ৫। বাচ্চার মায়ের অসাবধানতা নিয়ে প্রশ্ন তোলা অপরাধ।

    কিলিয়ার?
  • ব্যাং | ২১ আগস্ট ২০১২ ১৯:৩৯38361
  • কোয়ার্ক ফোন না ধরা সত্বেও আর কখনো বাচ্চাদের এমনকি বড় মানুষদেরও ঝাঁকুনির চোটে অটো থেকে পড়ে যেতে দেখেন নি বা শোনেন নি, বুঝতেই পারছি।
  • কোয়ার্ক | ২১ আগস্ট ২০১২ ১৯:৩৯38362
  • ইয়ে, মাফ করবেন! অভিযোগ তুলে নিলাম।
  • ব্যাং | ২১ আগস্ট ২০১২ ১৯:৩৭38360
  • কোয়ার্ক, আমিও খবরটা পড়ে থেকে এটাই এক্সপেক্ট করছিলাম, কতক্ষণে বাচ্চাটির মাকে কাঠগড়ায় দাঁড় করানো হবে গুরুর পাতায়।
  • sch | ২১ আগস্ট ২০১২ ১৯:৩৬38359
  • সে তো আমি নিজের চোখে দেখেছি মা মার্কশীট দেখতে দেখতে রাস্তা পার হচ্ছে গাড়ীর দিকে না তাকিয়ে।

    সমস্যাটা অন্যত্র, অটোয়ালা অটো থামায় নি - আর পুলিশে কমপ্লেন করার পর পুলিশ বলেছে এর চেয়ে চোর-ডাকাত ধরা সোজা অটোওয়ালা ধরার চে। আর অটো ইউনিয়নের লোকজন বলল, কমপ্লেন তুলে নিন - ও ভুল করে ফেলেছে। এটা ভুল!!!
  • কোয়ার্ক | ২১ আগস্ট ২০১২ ১৯:৩৫38358
  • যাক্কলা! ঠিক এইটাই এক্সপেক্ট করছিলাম। একবারও বলিনি অটোওয়ালা আটো থামায়নি বেশ করেছে কিম্বা পাশের লোকেদের অটো থামানোর কোন দায় ছিল না। কথা হচ্ছিলো এগুলোর সাথে সাথে বাচ্চার মায়ের সাবধানতা নিয়ে।
  • ব্যাং | ২১ আগস্ট ২০১২ ১৯:৩১38357
  • ধরেই নিলাম, মায়েরা সব বেজায় অসাবধানী, আত্মমগ্ন, লোভী প্রাণী, কিন্তু একজন মানুষ (মানুষই লিখলাম, ভেবেচিন্তে) অটো থেকে পড়ে যাওয়ার পরেও অটো যিনি চালাচ্ছিলেন, তিনি অটো থামাবেন না? বা অন্য যারা সেই দৃশ্যটি দেখলেন, তারা অটো থামিয়ে নেমে, পড়ে যাওয়া মানুষটিকে তুলবেন না? মানে সেটাই কি স্বাভাবিক আচরণ নয়? নাকি, পড়ে যাওয়া মানুষটির আত্মীয় ফোনে কথা বলছিলেন, অসাবধান ছিলেন, তাই পড়ে যাওয়া মানুষটির সব দায় তার আত্মীয়েরই? পড়ে যাওয়া মানুষটির এই উদাসীনতাই প্রাপ্য তাহলে বাকি সব্বার থেকে?
  • kumu | ২১ আগস্ট ২০১২ ১৯:৩০38356
  • অটোর অন্য সহযাত্রীরাও নির্লিপ্ত ছিল,থামাতে বলেনি,এটা বড় ভয়ের কথা।
  • bb | ২১ আগস্ট ২০১২ ১৯:২৯38355
  • কোয়ার্ক কে ক- যে মায়েরা/বাবার কখন ফোন নেওয়া উচিত নয় বুঝতে পারেন না তাদেরকেও ধিক্কার। আমি ও ঠিক এই কথাই ভেবেছিলাম পড়ার পর, অটো-ওয়ালার দোষ অনেকটা হলেও, মা কিন্তু একদম নিরপরাধ নন, তার আরও সাবধান হওয়া উচিত ছিল।
    বাচ্চাটা খুব কষ্ট পাচ্ছে ঃ(
  • sosen | ২১ আগস্ট ২০১২ ১৯:২৩38354
  • এক্কেবারে।
    অটোতে স্কুল পড়ুয়া ছানা নিয়ে মা উঠলেন, কোলে বাচ্চা বসলো, তার কোলে ব্যাগ।
    চলছে- টিফিন খেয়েছ?
    না মা সবটা খাই নি-
    সেকি- দেখি টিফিন box বার কর
    এইবার খাও- কোলে ছানা, তার কোলে ব্যাগ, টিফিন box।
    ক্লাস ওয়ার্ক সব করেছ, অঙ্ক সব পেরেছ-?
    অঙ্ক খাতাও বেরিয়ে পড়ল।

    এই সব ই অটোতে চলে। তার ওপর মোবাইল।
    যদিও অটোঅলারা সভ্য তাও বলছিনা।
  • kumu | ২১ আগস্ট ২০১২ ১৯:২১38353
  • হ্যাঁ,কোয়ার্ক ঠিক।কাল যেভাবে গুরুতর অসুস্থ বাচ্চাটির ইন্টার্ভ্যু নেয়া হচ্ছিল,সেটাও চোখে লাগার মত।
  • Blank | ২১ আগস্ট ২০১২ ১৯:১৯38352
  • মাথা পুরো গেছে।
  • siki | ২১ আগস্ট ২০১২ ১৯:১৭38351
  • শিলাজিতকে কদিন আগেই আনফ্রেন্ড করে দিয়েছি। বাজে লেভেলের আত্মপ্রচার আর খাওয়া যাচ্ছিল না।
  • কোয়ার্ক | ২১ আগস্ট ২০১২ ১৯:১০38350
  • কলকাতার অটো থেকে বাচ্চা মেয়েটার পড়ে যাওয়ার কেসটা নিয়ে কিছু বলার ছিল। কাগজে যা পড়লাম, বাচ্চাটির মা দুটি ব্যাগ (যার একটির মধ্যে দুটি মোবাইল ফোন ছিল) নিয়ে বাচ্চাটিকে কোলে নিয়ে পেছনের সিটে বসেছিলেন। তাঁর মোবাইলে একটি ফোন আসে এবং তিনি ঐ অবস্থায় ব্যাগ থেকে ফোন বের ক'রে কথা বলতে থাকেন। এই রকম অবস্থায় অটো হঠাৎ বাঁক নিলে বাচ্চাটি পড়ে যায়।

    অটোওয়ালার অমানবিকতা, ইউনিয়নের দাদাগিরি, পুলিশের নিস্ক্রিয়তা ইত্যাদি নিয়ে তো অনেক কথা হ'ল, চার বছরের বাচ্চা নিয়ে যাওয়া মায়ের সাবধানতা বোধ নিয়ে কিছুই হবে না?
  • u | ২১ আগস্ট ২০১২ ১৯:০৮38348
  • আগের হপ্তা থেকেই চলছে।
  • গান্ধী | ২১ আগস্ট ২০১২ ১৯:০৮38349
  • ধুর ! শেষ কদ্দিন ধরে যা পারছে লিখছে
  • Blank | ২১ আগস্ট ২০১২ ১৯:০৭38347
  • নাহ উদুম লেগে গেছে।
  • Blank | ২১ আগস্ট ২০১২ ১৯:০৩38346
  • শিলাজিৎ আর সুমনের মধ্যে উদুম লাগার চান্স। আজ শিলাজিতের স্ট্যাটাস মেসেজ সুমন নিয়ে। তার্পর শিলাজিতের ফ্যানেরা তাই নিয়ে নাচ্ছে। কিছু লোক অবশ্য শিলাজিতে কেও খিস্তি মেরেছে স্ট্যাটাসে। কয়েকদিন ফেসবুক ফলো করতে হবে।
  • কোয়ার্ক | ২১ আগস্ট ২০১২ ১৯:০১38345
  • আমি তো ঠিকঠাকই দেখলাম। আচ্ছা, বালার আর্কাইভ আর দেখা যায় না?
  • sinfaut | ২১ আগস্ট ২০১২ ১৯:০০38344
  • আম্মো ঘিজিবিজি দেখছি।
  • Ben Arfa | ২১ আগস্ট ২০১২ ১৮:৫৯38343
  • @আকাশ - এগজ্যাক্টলি, আমারও ওরকম দেখাচ্ছে। অথচ আজ সকালেও ঠিক ছিলো।
  • akash | ২১ আগস্ট ২০১২ ১৮:৫৬38342
  • @ Ben Arfa এরকম দেখাচ্ছে

    BµR¡ L¡l¤l ÏL j®e B®R--hq¤Ïce B®N ®c®n ®h®l¡a HLÏV EfeÉ¡p--d¡l¡h¡ÏqL--
    j®e fs®Re¡ L¡l ®mM¡--j®e fs®Re¡ ÏLe¡j--
    ÏL¿¹¤ fVi¤ÏjL¡ ÏRm BÏch¡Ïp NË¡j J ®m¡®Ll¡ --HLV¡C e¡j j®e fs®R nhÑÏl---
    ÏioZ i¡m m¡Na--®N¡NË¡®p ÏNma¡j---j®e j®e Ïe®S®L I NË¡®jl HLSe L®l Ïea¡j---
    Eg! ÏfÔS ®qÒf-- ®L BR h¡wm¡ EfeÉ¡®pl n¡mÑL ®q¡jp?
  • Blank | ২১ আগস্ট ২০১২ ১৮:৪৬38341
  • চিরকালই বেস্ট সলিউশান গুলো কেউ নিতে চায় না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত