এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শঙ্খ | ২১ আগস্ট ২০১২ ০০:২৬38160
  • আব সমঝা।

    আমার ফায়ার ফক্সে স্বরবর্ণগুলো এলোমেলো আসছে ঐ অনুসন্ধান পেজে, তাই আমি ইংরেজিতে লিখে সার্চ করেছিলাম। এই জন্যে কিছু পাই নি।

    খুব ভালো। থ্যাংকু। :-))
  • san | ২১ আগস্ট ২০১২ ০০:১৬38159
  • এছাড়াও কোনো সহজ পদ্ধতি থাকতে পারে কিন্তু সে আমি জানিনা, অন্যেরা জানবেন
  • san | ২১ আগস্ট ২০১২ ০০:১৪38158
  • আমি যা করলাম -

    ১) আপনার পোস্ট থেকে 'বিয়ে করা মানে কি জিন্দেগি' এই কথাটা কপি করলাম
    ২) অনুসন্ধান বলে একটা কিছু পাতার উপরে ডানদিকে রয়েছে তাতে ক্লিক করলাম
    ৩) অনুসন্ধান পেজে একটা চৌকো বাক্স দেখে তাতে কপি করা লেখাটা পেস্ট করলাম
    ৪) সার্চ দিতে টই টি এগিয়ে এলেন
  • শঙ্খ | ২১ আগস্ট ২০১২ ০০:১০38157
  • কিভাবে আর কোথায় সার্চ করলেন? এই সার্চের ব্যাপারটা নিয়ে বড় ধন্দে আছি।
  • শঙ্খ | ২১ আগস্ট ২০১২ ০০:০৭38155
  • বিয়েকোরা মানে কি জিন্দেগি

    শীর্ষক টইটা খুঁজছি। লিংকটা পাওয়া যাবে?
  • একক | ২১ আগস্ট ২০১২ ০০:০১38154
  • * বুডঢা
  • একক | ২১ আগস্ট ২০১২ ০০:০০38153
  • বাঙালি ক্রিয়েটর দের দেখি এরকম ই। এতো কম কাজ রেখে যেতে পারে যে এই কয়ান্তিতেতিভ এনালিসিস এর জগতে ইন্টারন্যাশনাল লেভেল এ তুলনা টানা যায়না। ভালো কাজ তো আসে বুদ্ধ হওয়ার পড়ে। উদিকে পিকাসো হাফু পড়ে সত্তর বচ্ছর বয়েসে নতুন বউ নিয়ে মস্তি তে আরও আরও পেন্টিং নাবাচ্ছেন আর ইদিকে আমাদের আর্টিস্ট রা ৬০-৬৫ র মধ্যেই দুম ফটাস। স্মরণসভা। এ জাতের কীই হবাআ।
  • a x | ২০ আগস্ট ২০১২ ২৩:৫৬38151
  • পিট এখন ৯০'র ওপর।
  • a x | ২০ আগস্ট ২০১২ ২৩:৫৬38152
  • ঠিক্কথা। পিট সীগারকে দেখ।
  • একক | ২০ আগস্ট ২০১২ ২৩:৫৪38150
  • কিছুই বয়েস না। ওই বয়েসে কত ব্লুজ, পপ এর গায়ক চুটিয়ে গেয়েছে। সেই ক্ষমতা সুমনের ও ছিল।
    কিন্তু বাঙালি রা বড় দ্রুত নিজেদের ক্ষয করে ফেলে। নাকি এজিং জীন এ গোলমাল আছে বাঙালি জাতের মধ্যে, কে জানে।
  • শ্রী সদা | ২০ আগস্ট ২০১২ ২৩:৫২38149
  • ৬৩
  • aka | ২০ আগস্ট ২০১২ ২৩:৫১38147
  • সুমনের কত বয়স?
  • san | ২০ আগস্ট ২০১২ ২৩:৫১38148
  • গলা অবশ্যই আগের মত নেই। তবে তার থেকেও বড়ো কথা হল সেই স্পিরিটটাই আর নেই। চলাফেরা হাবভাব কথাবার্তা এসবে উদ্দীপনা নেই। বয়েসের ছাপ সর্বত্র।
  • pipi | ২০ আগস্ট ২০১২ ২৩:৪৯38146
  • সোসেন, তোমার ঐ কিছুতেই ঘুম না আসা, সর্বক্ষণ ছটফটানি আর দু-দিন পরের কাজ দু-দিন আগে করে ফেলাটা আমায় একটু ধার দাও প্লীজ। চাকরি খোঁজা, ল্যাবের কাজ, পেপার লেখা - মাইরি ২৪ ঘন্টাও কম পড়ছে।
  • san | ২০ আগস্ট ২০১২ ২৩:৪৬38145
  • পুরোনো গান খুবই কম, আমিও হতাশ হয়েছি। তোমাকে অভিবাদন, এই যে দেখছি আর কি যেন একটা। প্রথম ছ সাতটা অ্যালবামের থেকে এই ব্যস। নতুন গান আরো গোটাদুই।
  • শ্রী সদা | ২০ আগস্ট ২০১২ ২৩:৪২38144
  • আমার এক বন্ধু দেখতে গেছিল। সে নকি খুব হতাশ হয়েছে, সুমন এর পুরোনো গান খুব একটা শুনতে পায়নি বলে।
  • aranya | ২০ আগস্ট ২০১২ ২৩:৩৫38143
  • থ্যাংকস, স্যান। ওনার গলাটা কি একেবারেই গ্যাছে ?

    আমি ১৯৯৭-এ একমাসের মধ্যে তিন বার লাইভ শুনি, তখনো স্বর্ণযুগ চলছে, ফিলাডেলফিয়া বঙ্গ সম্মেলন, নিউ ইয়র্কে সুমন একক, আর সুদীপ্ত-র লিভিং রুমে - পূজোতে ঐ ক্যাসেট-টা বেরোবে যেটায় ছিল 'এসো কর স্নান নবধারাজলে বলবে কে আর..', 'আমি চাই সাঁওতাল তার ভাষায় বলবে রাষ্ট্রপুঞ্জে' - এই তখনো অপ্রকাশিত গান গুলো পাশে বসে গাইছেন আর আমাদের গায়ে কাঁটা দিচ্ছে।
  • Abhyu | ২০ আগস্ট ২০১২ ২৩:২৮38142
  • আমার দাদা শুনেছিল একটা লাইভ, বিরানব্বইতে, সেখানে একটা মেয়ে একটা গানের রিকোয়েস্ট করল। সুমন বললেন - ঠিক আছে ছানা, তোর জন্যেই এই গানটা গাইছি।
  • hu | ২০ আগস্ট ২০১২ ২৩:২৬38141
  • স্যানকে হিংসে দিলাম। কখনও সামনাসামনি সুমন শুনি নি।
  • san | ২০ আগস্ট ২০১২ ২৩:২৪38140
  • সুমন বললেন ওনাকে কারা জানি বলেছে রবীন্দ্রনাথ বাংলা গানের জনক আবার আরো কারা জানি বলেছে না রবিঠাকুর নন হিমাংশু দত্ত বাংলা গানের জনক। ওনার নিজের মতে কে কার বাপ এত ভেবে ক্ষি হবে, গান টা হয়ে চলেছে এবং হয়ে চলুক আর কি চাই ঃ-)
  • aranya | ২০ আগস্ট ২০১২ ২৩:২০38139
  • বাংলা গানের বাপ কে, মানে সুমনের ভাষ্য অনুযায়ী?
  • pi | ২০ আগস্ট ২০১২ ২৩:১৭38137
  • সেটা গল্প বলিয়ের উপর।
  • san | ২০ আগস্ট ২০১২ ২৩:১৭38138
  • এই রে গুছিয়ে লিখতে পারিনা।

    নিজের গান ছাড়া রবীন্দ্রসঙ্গীত গাইলেন, হিমাংশু দত্তের কিছু, জ্ঞানপ্রকাশ ঘোষের সুর দেওয়া কিছু, কমলাকান্তের গান, রাগাশ্রয়ী ( একটা মেঘ আরেকটা ইমনকল্যাণ), সুধীন দত্তের কবিতাপাঠ।

    লিস্টি করতে গেলেই আর মনে পড়েনা এদিকে ঘুমোতে গেলে নির্ঘাৎ আরো কিছু মনে পড়বে।

    আর চ্যানেল টেন ওনার অনুমতি ছাড়া নাকি রেকর্ড করছিল বলে ঝাড় দিলেন। বললেন এখন ছবি তুলবেননা প্লিজ, মন্ত্রী হলে তুলবেন খন। আরো বললেন তুললেও কি আর ক্যাথরিন জিটা জোনসের মত উহ-আহ ছবি আসবে ? বাংলা গানের বাপ কে সে নিয়ে কিছু বক্তব্য রাখলেন। রাগাশ্রয়ী গাইতে গিয়ে নচিকেতাকে খানিক ঠুকলেন বলে মনে হল ( ডিঃ একেবারেই মনে হওয়া )। আর বললেন কথায় কথায় এত হাসবেন না তাইলে হাসির দাম কমে যায়।

    এইসব।
  • Blank | ২০ আগস্ট ২০১২ ২৩:১৬38136
  • আর সাইবেরিয়ান টাইগার ক্যামোফ্লেজ করে তো। জঙ্গলের মাঝে। ওরা পোলার বেয়ারের মতন বিলকুল সাদা এরিয়ার থাকে না।
  • Blank | ২০ আগস্ট ২০১২ ২৩:১৫38135
  • কিন্তু আলাদা স্পিসিস না। আমি অ্যালবিনো আর মিউট্যান্ট টা একই ভেবেছিলাম।
  • Lama | ২০ আগস্ট ২০১২ ২৩:০৯38132
  • আর ব্ল্যাংকি, সব সাদা বাঘই কিন্তু অ্যালবিনো নয়। বুদ্ধু গুহর ঋজুদা সিরিজের 'অ্যালবিনো' উপন্যাস মনে আছে?

    বিশদ এই লিংকে আছে http://wiki.answers.com/Q/What_is_the_difference_between_a_white_tiger_and_an_albino_tiger
  • একক | ২০ আগস্ট ২০১২ ২৩:০৯38133
  • হওয়াট টাইগার এলবিনো নয়। ওটা রিসেসিভ জীন। পুরো পিগ্মেন্তেষণ থাকে।
  • aka | ২০ আগস্ট ২০১২ ২৩:০৯38134
  • সেবার মিলিউ করার দায়িত্ব আমাদের। সুমনকে ফোন করে বললাম দাদা আপনাকে কলেজের ছেলেরা খুব চাইছে, কেমন খেঁদিয়ে দিল। সেবারই হরিপ্রসাদ চৌরাসিয়াকে ফোন করেছিলাম, সেও খেঁদিয়ে দিলে, কিন্তু কিরকম নরম করে, সুন্দর ভাবে।
  • Lama | ২০ আগস্ট ২০১২ ২৩:০৭38130
  • সাইবেরিয়ান বাঘ বরফে ক্যামোফ্লাজ করবে কি করে? ওরা তো সাদা নয়, বাঙ্গালী বাঘের মতই হলুদ কালো ডোরা, শুধু আকারে অনেক বড়। দার্জিলিংএর চিড়িয়াখানায় অনেক আগে একটা ছিল। দেখেছিলাম। সাইবেরিয়ান বাঘের আরেক নাম usuri
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত