এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | ২০ আগস্ট ২০১২ ২২:৩২38100
  • সুমন যখন বিপ্লবী গান করতে শুরু করেন তখন ৯১-৯২। তার কুড়ি বছর পরে বিপ্লব হয়েছে। তো ধরে নেওয়া যেতে পারে, তিনোমূল এখন বছর কুড়ি থাকবে।
  • h | ২০ আগস্ট ২০১২ ২২:২৩38098
  • বুখারা নকটার্না বলে একটা গল্প, সের্জিও পিতোল এর লেখা, ফুয়েন্তেস এর ফোর ওয়ার্ড সম্বলিত একটা সংকলে ছিল। সেটা পড়ে অথবা জেম্স বন্ড দেখে, অথবা সোভিয়েত দেশের পুরোনো ছবি গুলোতে পাকিস্তান আর আফগানিস্তান ছাড়া সমস্ত স্তান গুলোতে অভূতপূর্ব ও চিরায়ত খুশির উৎসবে মেয়েদের লম্বা লম্বা বিনুনির ছবি দেখে অথবা ডেনমার্কে মংগোলিয়ান খাবারের দোকানে কাজাখ্স্তানের কাবাবের নামে অসহ্য দাম দিয়ে পাতি বাংলাদেশী শিক কাবাব খেয়ে দেশটার অবস্থান সম্পর্কে আমার ধারণা ছিল এটা আরো দক্ষিন পশ্চিমে কোথাও। তার উপরে সাইবেরিয়া, যেখানে মানুষ মরতে ও মারতে, শুধু শীত ই যথেষ্ট, সেটাকে এই রকম একটা খুশির দেশের ঠিক উত্তরে দেখে খুব ই ভেঙ্গে পড়লাম। ভূগোলে কল্পনা নেই তা নয়, যত যুদ্ধবাজের কল্পনা, শান্তিপ্রিয় ও বেম্মো, পুরোনো সিপিআই ঘরাণার কোন কল্পনার তাতে কোন জায়্গা নেই। এই দুঃখে অল্প গ্লেন খাবো।
  • sosen | ২০ আগস্ট ২০১২ ২২:২৩38099
  • পাই এর লেখায় বহুবিধ অপশন
    ১। মশা মেসোর পাই কে পছন্দ হয়েছে ( সে আর নতুন কি )
    ২। পাই এর মশা মেসোকে পছন্দ হয়েছে (মেনে নিলাম )
    ৩। মশা মেসোর মাকড়সাকে পছন্দ হয়েছে ( খাদ্য পিরামিড উল্টে গেছে)
    ৪। মাকড়সার মশা মেসোকে পছন্দ হয়েছে (সম্ভব। কিন্তু কি করে জানা গেল?)
    ৫। মাকড়সার সিগারেটের ছাই পছন্দ হয়েছে ( বখে গ্যাছে, গাঁজাও দিয়ে দাও )

    ইত্যাদি প্রভৃতি
  • Blank | ২০ আগস্ট ২০১২ ২২:২১38097
  • তাহলে কি নরম কাগজ? ব্লটিং পেপার হিসেবে কেমন? ক্যামেরা মুড়ে রাখা যাবে ভাল করে?
  • san | ২০ আগস্ট ২০১২ ২২:১৮38096
  • বয়েস আমার মুখের রেখায় ..... ঃ-((((((

    নাঃ, তাও ভালো লেগেছে। আসলে আমি সুমনের ব্যাপারে বায়াসড। আমাকে জিজ্ঞেস করে লাভ নাই।
  • achintyarup | ২০ আগস্ট ২০১২ ২২:১৬38094
  • প্রায় ফিরিতে দিচ্ছে, ভাল কাগজের আশা কর কি করে শুনি, অ্যাঁ? মালপো-ই বা এর মধ্যে কোত্থেকে এল?
  • pi | ২০ আগস্ট ২০১২ ২২:১৬38095
  • মাকড়সাটা আবার এসে জাল বুনেছে। মশামেসো তাকে সিগারেটের ছাই খাওয়াচ্ছে। বলছে নাকি পছ্ন্দ হয়েছে।
  • aka | ২০ আগস্ট ২০১২ ২২:১৫38093
  • আমি টিকিট কাটিই নি, তাই যাওয়া হয় নি। কেমন হল স্যান?
  • sosen | ২০ আগস্ট ২০১২ ২২:১৪38092
  • তাছাড়া মৌরি-মালপো তো রইলই। কাগজ যেমন ই হোক।
  • Blank | ২০ আগস্ট ২০১২ ২২:১৩38090
  • আমি টিকিট পাইনি। যাওয়াও হয় নি ঃ(
  • Blank | ২০ আগস্ট ২০১২ ২২:১৩38091
  • তাইলে তাই করিগে। কাগজ খানি ভালো না হলে আপাতত হাতের সামনে অচিন্ত্য দা থাকবে ঃ)
  • achintyarup | ২০ আগস্ট ২০১২ ২২:১০38088
  • আপন আপন সংবাদপত্রবিক্রেতার সঙ্গে যোগাযোগ করুন, সহজে হবে
  • sosen | ২০ আগস্ট ২০১২ ২২:১০38089
  • কেমন হলো? স্যান?
  • | ২০ আগস্ট ২০১২ ২২:০৭38086
  • দেকেচো! আমাদের চাকরি না দিয়ে নিজে বাগিয়ে নিল ক্যামোন! কিরকম হিংসুকুটি!

    ওদিকে আমি সেই ৫৮৮৮৮ এ এসেমেস করলাম, এক মহিলা TOI থেকে ফোন করে নাম ধাম লিখে নিয়ে বলল যে একজন গিয়ে নাকি চেক কালেক্ট করে আনবে। তাপ্পর কিসের কি! সব ভোঁ ভাঁ। এমনি করে আমার ইংরেজি কাগজের সাবস্ক্রিপশানও মায়া হয়ে গেছে।

    ভাবছি অচিন্ত্যকেই ধরে একটু ধুমাধুম লাগাব।
  • sosen | ২০ আগস্ট ২০১২ ২২:০৭38087
  • ওটা চিন্টুবাবু ফিরি তে দেবেন। সঙ্গে একখানা করে মৌরি-মালপো। আর রোববার করে একটা পেন্সিল বাকসো।
  • san | ২০ আগস্ট ২০১২ ২২:০৬38085
  • কত কতযুগ পরে কলামন্দিরে সুমন শুনে এলাম .......
  • sosen | ২০ আগস্ট ২০১২ ২২:০৫38084
  • পাই এর গান শুনে ভীষণ আরাম লাগলো আর ঘুম ও পেয়ে গেল। এদিকে কাজুর ইনটেন্ট যে ভালো না বোঝাই যাচ্ছে। আগেই সন্দ করেছিলাম। মেলোড্রামা না মেলো কর্ড নিয়ে দ দ রে মা প স বাজিয়ে কেটে পড়ল।
    এদিকে আমরা আমাদের গোপন চিন্তাজগতের সব রহস্য ওর হাতে তুলে দিলাম। ইহা কি ঠিক হৈল?
  • Blank | ২০ আগস্ট ২০১২ ২২:০১38083
  • এই বাংলা কাগজ খানা কোত্থেকে সাবস্ক্রাইব করা যাচ্ছে?
  • achintyarup | ২০ আগস্ট ২০১২ ২১:৫৭38082
  • তা বেশ। আমার একটা ইরেজার দরকার।

    আরেকটা খবর হল আমি এখন থেকে কিছুদিন বাংলা কাগজে কাজ করব। খুবই খুশিতে আছি আপাতত
  • siki | ২০ আগস্ট ২০১২ ২১:৫৩38081
  • হি টা।

    দিল্লি।
  • achintyarup | ২০ আগস্ট ২০১২ ২১:৪৭38079
  • সেইটে কী কাগজ?
  • sosen | ২০ আগস্ট ২০১২ ২১:৪৭38080
  • তাই নাকি এব্বাবা- তাহলে এটার সাথেও নিশ্চয় গিফট আছে- কাল ভালো করে পড়ে দেখব। পেন্সিল বাকসো আমার এখনো হেব্বি ভালো লাগে।
  • siki | ২০ আগস্ট ২০১২ ২১:৪৪38078
  • চিন্টুবাবুর রাইভাল কাগজটা আরও ভালো। বাচ্চাদের জন্য একটা কাগজ বের করবে বলেছিল। বার্ষিক আড়াইশো টাকায় এক বছরের সাবস্ক্রিপশন, সাথে পেনসিল রাবার পেনসিল বাক্সো স্কেল কতো কী গিফট। অনলাইন সাবস্ক্রাইব করলাম। কদিন পরে মেল এল, অনিবার্য কারণে কাগজের প্রকাশ পিছিয়ে যাচ্ছে, এখন বেরোবে না বাচ্চাদের কাগজ। আপনার টাকা ফেরত দেওয়া হচ্ছে, চিন্তা করবেন না, সাবস্ক্রিপশনের গিফট আপনাকে দেওয়া হবে।

    তাই হল। টাকাও ফেরত এল, গিফটও এসে গেল বাই কুরিয়ার।
  • sosen | ২০ আগস্ট ২০১২ ২১:৪১38077
  • চিন্তুবাবুর বাংলা কাগজ কেনার বিজ্ঞাপন বেইরেছে আজ। ১৭৮ টাকা না কত একটা, দেখে মনে হলো দিব্যি সস্তা।
  • সিকি | ২০ আগস্ট ২০১২ ২১:১১38076
  • হ্যাঁ, খরগোশের লেজ চাই। আর সেই গাড়োয়ানটার সঙ্গে একটা কালার ফটো। চুক আর গেকে সব সাদাকালো ফটো ছিল।
  • ব্যাং | ২০ আগস্ট ২০১২ ২১:০৮38074
  • তিমি, আমার জন্য খরগোশের লেজ আনিস। সেই চুক আর গেকের মতন।
  • শ্রী সদা | ২০ আগস্ট ২০১২ ২১:০৮38075
  • ওহ কেন যে আগে সিরিয়াসলি জাপ্পা শুনিনি। জাস্ট অসাম।
    দ্বিতীয়টা শুনতে শুনতে এটা মনে পড়ে গেল, যদিও লিরিকে তেমন মিল নেই -
  • de | ২০ আগস্ট ২০১২ ২১:০৬38073
  • কেন? ছানা চচ্চড়ি হবে?
  • pi | ২০ আগস্ট ২০১২ ২১:০৫38072
  • আফগান জিলিপি খাও, খুদ জান যাও।
  • Blank | ২০ আগস্ট ২০১২ ২০:৫৭38071
  • টিম খান দুই সাইবেরিয়ান বাঘের ছানা আনিস তো
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত