এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭০২৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 132.*.*.* | ০২ মে ২০১৫ ১১:১৯661318
  • "ডিসি,
    ঠিক কথা। তবে তোমার ঐ চার-পাঁচটা রাজ্যের সঙ্গে গ্যাপটা বহুদিন ধরেই আছে।"

    lcm, একদম ঠিক বলেছেন। এইজন্যই খারাপ লাগে।
  • dc | 132.*.*.* | ০২ মে ২০১৫ ১১:২০661319
  • ওপরের ফিগারগুলো ২৭ পাতায় আছে।

    Table (9.2): Unemployment Rate (per 1000) for persons aged 15 years & above
  • lcm | 118.*.*.* | ০২ মে ২০১৫ ১১:২১661320
  • ওহ্‌, কি কেলো, তাই তো, আমি কনস্ট্যান্টলি 'পরে' লিখে যাচ্ছি - হে হে
  • pi | 233.*.*.* | ০২ মে ২০১৫ ১১:২২661321
  • হ্যাঁ, কিন্তু পব র অবস্থা তো আগের থেকে অনেক বেটার হচ্ছে দেখা যাচ্ছে !
  • pi | 233.*.*.* | ০২ মে ২০১৫ ১১:২৩661323
  • হ্যাঁ, কিন্তু পব র অবস্থা তো আগের থেকে অনেক বেটার হচ্ছে দেখা যাচ্ছে ! মানে অ্যানেকডোটাল এভিডেন্স তো এও বলছিস পব ক্রমে জিজিতে যাচ্ছে, অবস্থা ক্রমে আরো খারাপ হচ্ছে। এ পাতায় এ আলোচনা এ সূত্রেই এসেছিল।
  • robu | 122.*.*.* | ০২ মে ২০১৫ ১১:২৩661322
  • ডিসি, চেন্নাইতে এখন পাওয়ার কাট এর কী হাল? রেস্ট অব তামিলনাড়ু?
  • lcm | 118.*.*.* | ০২ মে ২০১৫ ১১:২৫661324
  • ডিসি,
    এত খারাপ লাগার কি হল। তামিলনাড়ু, মহারাষ্ট্রে - বেকারত্ব সামান্য কম ( তার এমন কিছু না, ১% এর মতন)।

    ১৯৯০-এর আগে অবধি কেরালা ছিল ভারতের সবথেকে ঘনজনবসতি পূর্ণ (পার স্কোয়্যার কিলোমিটার) রাজ্য। কিন্তু, '৯০ সেন্‌সাশের পর থেকে পশ্চিমবঙ্গ সব থেকে ঘন জনবসতি পূর্ণ রাজ্য। জনসংখ্যা একটু কন্ট্রোলে থাকলে গত ৩০ বছরের মধ্যেই পশ্চিমবঙ্গের সঙ্গে এই সব রাজ্যের ঐ সামান্য ফারাক টুকুও থাকত না হয়ত।
  • dc | 132.*.*.* | ০২ মে ২০১৫ ১১:২৭661325
  • pi, পবর অবস্থা বেটার হচ্ছে হয়তো, তৃনমূল যখন বলছে তখন নিশ্চয়ই হচ্ছে। তবে অন্য কিছু রাজ্যের থেকে পিছিয়ে আছে, এটা আমার আগেও মনে হতো। এখন ডেটা দেখলাম, সত্যিই তাই। তবে আমার lcm বাবুর কথাটা ভাল্লেগেছিল, অপ্টিমিস্ট হতে হবে। তৃনমূলএর সুশাসনে নিশ্চয়ই পবর আরো উন্নতি হবে।
  • dc | 132.*.*.* | ০২ মে ২০১৫ ১১:২৮661328
  • সামান্য কম কি? গ্রাউন্ড সিচুয়েশনে সেরকম মনে হয়না।
  • pi | 233.*.*.* | ০২ মে ২০১৫ ১১:২৮661326
  • আচ্ছা, এবার একটু দেখা যাক তো।
    তৃণমূলের সাইটে এই ফিগারটা দেখিয়েছে। এখানে কি জল মিশিয়েছে ? মিশিয়ে থাকলে সেটা পয়েন্ট আউট করা দর্কার।



    ওরা এই রিপোর্টটা কোট করে দেখিয়েছে, কোলকাতা Combined Change in Employment and GDP Per Capita (Index of Both Rates), 2013–2014 এর গ্লোবাল র‌্যাঙ্কিং এ ৩২ এ। এর আগে আছে কেবল দিল্লি। ১৮ এ।
    http://www.brookings.edu/research/reports2/2015/01/22-global-metro-monitor

    এদের রিপোর্টের টেবিলটা উপর উপর দেখে মনে হল তো ঠিকই কোট করেছে। একটু দেখবেন, অন্যরা ?
  • lcm | 118.*.*.* | ০২ মে ২০১৫ ১১:৩২661330
  • তোমার দেওয়া ডেটা বলছে প্রতি ১০০ জনে তামিলনাড়ুতে বেকারের সংখ্যা ০.৮% কম।
    দেখো, পশ্চিমবঙ্গে ব্যাপারটা খুব চোখে লাগে তার কারণ জনবসতির ঘনত্ব।

    ২০১১-র সেনসাস ডেটা থেকে প্রতি বর্গ কিমি তে জনবস্তির ঘনত্ব ধরলে,

    পশ্চিমবঙ্গ - ১০২৯
    মহারাষ্ট্র - ৩৬৫
    তামিলনাড়ু - ৫৫৫
    কর্নাটক - ৩১৯
  • pi | 233.*.*.* | ০২ মে ২০১৫ ১১:৩২661329
  • ডিসি, এটা সারকাসম করলেন কিনা বুঝলাম না। করলেও কেন করলেন বুঝাম না। তৃণমূল বলছে যখন নিশ্চয় হচ্ছে, এই অ্যাঙ্গলে কথা হয়ইনি। আপনি নানা বছরের লেবার রিপোর্ট দেখছেন বলে আপনাকে তৃণমূলের ক্লেইমটা ভেরিফাই করতে বললাম তো। তো, আপনিও যদি তাই দেখেন, তাহলে তৃণমূল বলছে যখন এই বাক্যবন্ধ তো আসেনা, আপনার ডাটাও তাই দেখাচ্ছে বলতে হয় ঃ)। আর না দেখালে বলতে হবে সরকার ডাটা মিসকোট করছে। এদুটোর মধ্যে কোন একটা। কোনটা ? ঃ)
  • কল্লোল | 132.*.*.* | ০২ মে ২০১৫ ১১:৩৪661331
  • বিজেপিটি।
    ৮০র দশকে পবতে কম্পু ঢুকতে দেয় নি জ্যোতিবাবু ও সিটু।
    তর্কের খাতিরে যদি ধরেও নেই যে সারা ভারত জুড়ে কং আর আইএনটিইউসি কম্পু ঢুকতে দেয় নি, তাহলেও, ৮০র দশকে পবতে কম্পু ঢুকতে দেয় নি জ্যোতিবাবু ও সিটু - সেটা মিথ্যে হয়ে যায় না।

    কিন্তু কথা হলো তাহলে ৮০র দশকে অন্য রাজ্যগুলোতে কম্পু কোংরা এলিও কোংকোয়ে? এই যে ইনফি, এই যে উইপ্রো এরা কর্ণাটকে পা জমালো কোংকোয়ে?

    তোমার যুক্তি বা অযুক্তি জাল একই রকম রয়ে যাচ্ছে। এবার এট্টু পরিবত্তন করো। যুক্তিতে আটকে গেলে - "ওরাও তো ও তো ওরকমই করে/করেছিলো" এটাই হলো তোমার স্ট্যান্ডার্ড খেলাধুলা।

    চালিয়ে যাও - তোমার লেখা পড়েই লোকে সিপুয়েম বিরোধী হয়ে যাবে - এটা ২০০% নিশ্চিত।
  • dc | 132.*.*.* | ০২ মে ২০১৫ ১১:৩৯661333
  • পাই, আমি তো ফোর্থ লেবার রিপোর্টের ডাটা তুলে দিলাম,যে পবতে আনএমপ্লয়মেন্ট অন্য রাজ্যের থেকে বেশী! আর কি বলি বলুন তো ঃ-(

    আর এলসিএম বাবু বলছেন ওটা সামান্য বেশী, সেটাও ঠিক, দেখতেই পাচ্ছি। ওদিকে কলকাতায় আমার চেনা অনেক ছেলেমেয়ে, আমার আত্মীয়রাও তাদের মধ্যে, তারা কলকাতায় চাকরি পাচ্ছিনা বলে কান্নাকাটি করে। দুয়েকজনকে দক্ষিনে আসারও ব্যবস্থা করে দিয়েছি। এই হলো ডেটা, আর এই হলো অ্যানেক্ডোট। দুটোর মধ্যে সামান্য মিল পাচ্ছি, এবার আপনি তৃনমূলের সাইটে দেখেছেন যে পবর উন্নতি হচ্ছে আর এলসিয়েম বাবু বলেছেন যে ব্যবধান খুব বেশী না। এই তর্কে এর থেকে বেশী এগনো যাবে বলে তো মনে হচ্ছেনা।
  • lcm | 118.*.*.* | ০২ মে ২০১৫ ১১:৩৯661332
  • শিল্পের জন্য জমি নেওয়া পশ্চিমবঙ্গে টাফ।

    ঐ সিঙ্গুরে ধরো, সামান্য ৮০০ না ৯০০ একরের জমির জন্য ১১০০০ না ১২০০০ লোককে মালিকানার টাকা দিতে হয়েছে। তাও ভূমিহীন চাষী, জনমজুরদের হিসেবে ধরা হয় নি। তাদের ধরলে সংখ্যাটা ২০০০০ এর মতন।

    এবার, এই এত টাইট্‌লি পপুলেটেড রাজ্যে ল্যান্ড অ্যাকুইজিশন খুবই ট্রিকি ব্যাপার।

    গুজরাটে জনবসতির ঘনত্ব ৩০৮, পশ্চিমবঙ্গের এক তৃতীয়াংশের ও কম - সুতরাং জমি নিলে ইম্প্যাক্টেড জনগণের সংখ্যাও কম, প্রসেসটাও ন্যাচারালি একটু সহজ হয়।

    মমতা, নকশাল, অপোন্না, জমি নিয়ে পলিটিক্স -- এসব বাদ দিলেও, পশ্চিমবঙ্গে জমি অধিগ্রহণ কঠিন কাজ।
  • lcm | 118.*.*.* | ০২ মে ২০১৫ ১১:৪৪661334
  • ডিসি,
    ঐ যে বললাম না, কলকাতা বা পশ্চিমবঙ্গে ব্যাপারতা চোখে লাগে বেশি। কারণ পপুলেশন ডেনসিটি কর্নাটকের তিনগুণেরও বেশি ! ১-২% ডিফারেন্স হলেও চোখে লাগে।

    আর, শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা পূর্ব এবং উত্তর-পূর্ব ভারত দেশের বাকী অংশের তুলনায় একটু গরীব - টাকা কম - খরচাপাতিও তুলনামূলকভাবে কম। কিন্তু, টাকা কম হওয়ায় বাহ্যিক চাকচিক্য কম মনে হয়, পরোক্ষভাবে যেটাকে সিকি গাঁইয়া বলেছে। কারণ দিল্লির লোকেরা কাঠিগিরিতে পশ্চিমবঙ্গের থেকে কোনো অংশে কম নয়।
  • dc | 132.*.*.* | ০২ মে ২০১৫ ১১:৪৬661335
  • "পশ্চিমবঙ্গে ব্যাপারটা খুব চোখে লাগে তার কারণ জনবসতির ঘনত্ব"

    এটাও ঠিক কথা, ফেলে দেওয়ার মতো না।

    কাজেই তর্কটা এরকম যায়গায় দাঁড়িয়ে আছেঃ আমার মতো ক্যাপিটালিস্ট বা দক্ষিনপন্থী যারা, তারা মনে করি জমি অধিগ্রহন করেই বড়ো প্রোজেক্ট বানাতে হবে, তাতে কিছু চাষীর (lcm এর মতে ২০০০০) ক্ষতি হবে, আর আমাদের মতে আরো অনেক বেশী লোকের উপকার হবে। আল্টিমেটলি আরো শিল্প হবে, পুরো রাজ্যটার উপকার হবে।

    পাই বা ঈশান এর মত (আপনারা অল্প একটু বামপন্থী বোধায়, ভুল গেস করলে ক্ষমাপ্রার্থী) এভাবে হবে না, উর্বর জমি নেওয়া চলবে না, জমি নিতে হলে চাষ হয়না এরকম জমি নিতে হবে।

    আমাদের মতো দক্ষিনপন্থীরা বলবে শিল্পপতিদের ওভাবে বাধ্য করা যায়না, বিশেষ করে পবর মতো ইতিহাসওয়ালা রাজ্যে।

    ব্যস, এই হলো স্টেলমেট। এই টইতে এর থেকে বেশী এগনো যায়নি ঃ-)
  • janagan | 47.*.*.* | ০২ মে ২০১৫ ১১:৪৭661336
  • অ্যানেকডোট আর ডাটায় যদি তফাৎ থাকে, আর আপনি যদি চান লোকে ডাটা বিশ্বাস করুক তো আপনাকেই লোকের কাছে ব্যাখ্যা করতে হবে কেন লোকের খারাপ আছে মনে হওয়াটা ভুল। অর্থাৎ, অ্যানেকডোটের সাথে ডাটার মিল না হওয়াটা কিসের জন্য। সে যদি না করতে পারেন তো লোকে অ্যানেকডোট আর নিজেদের গাট ফিলিংকেই বিশ্বাস করবে। যেমন নন্দীগ্রামে বুদ্ধ জমি অধিগ্রহণ হবে না বলা সত্ত্বেও লোকে নিজেদের গাট ফিলিংকেই বিশ্বাস করেছিল।

    লোকের এত সময় নেই যে আপনার হয়ে ডাটা খুঁজে খুঁজে দেখবে কেন তাদের গাট ফিলিং ভুল। যদি আপনি বিশ্বাসযোগ্য করে ব্যাপারটা বোঝাতে না পারেন তো লোকে ঘাড় নেড়ে যাবে, তারপর নিজেদের বিশ্বাস অনুযায়ী কাজ করবে। মনে আছে, চুপচাপ ফুলে ছাপ?
  • lcm | 118.*.*.* | ০২ মে ২০১৫ ১১:৪৯661337
  • ডিসি,
    না না, আমি কিন্তু ২০০০০ চাষীর ক্ষয়ক্ষতি নিয়ে কিছু বলি নি, আমি বলতে চেয়েছি জমি অধিগ্রহণে ঝামেলা বেশি।
  • dc | 132.*.*.* | ০২ মে ২০১৫ ১১:৫১661340
  • আর দিনের শেষে আমার পার্সোনাল ওপিনিয়নটা বলে দিঃ পবতে কি হচ্ছে সেই নিয়ে আমার একেবারে ভীষন কোন মাথাব্যথা নেই। কলকাতায় পাকাপাকিভাবে আর ফিরবো না, উল্টে ওখানে আমাদের বাড়িটা বেচার তালে আছি। আমার শ্বশুর বাড়ী হোলসেল লুরুতে গিয়ে সেটল করে গেছে, আমাদেরও ইচ্ছে হয় চেন্নাই নাতো লুরুতে সেটল করার। কাজেই এসব তর্ক আল্টিমেটলি আমার কাছে খুব একটা ম্যাটার করে না। কলকাতার ভালো হলে ভালোই লাগবে, না হলেও কিছু আসেযায় না। বরং চেন্নাই আর লুরুর ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ ইত্যাদি নিয়ে আমি বেশী আগ্রহী ঃ-)
  • dc | 132.*.*.* | ০২ মে ২০১৫ ১১:৫২661341
  • lcm অবশ্যই, পবতে জমি অধিগ্রহনে ঝামেলা বেশী। সেই নিয়েই তো পাতার পর পাতা জুড়ে তর্ক।
  • PT | 213.*.*.* | ০২ মে ২০১৫ ১১:৫৩661342
  • "....৮০র দশকে পবতে কম্পু ঢুকতে দেয় নি জ্যোতিবাবু ও সিটু - সেটা মিথ্যে হয়ে যায় না।

    কিন্তু কথা হলো তাহলে ৮০র দশকে অন্য রাজ্যগুলোতে কম্পু কোংরা এলিও কোংকোয়ে? এই যে ইনফি, এই যে উইপ্রো এরা কর্ণাটকে পা জমালো কোংকোয়ে?"

    তো ৮০-র দশকে সমস্ত রাজ্য ছেড়ে কম্পু কি শুধুই পব-তে ঢোকার চেষ্টা করেছিল?
    উফ!! তিনোদের সমর্থন করতে করতে যুক্তিবিন্যাসের কি হাল করেছ কল্লোলদা!!
  • কল্লোল | 132.*.*.* | ০২ মে ২০১৫ ১২:০৪661343
  • বিজেপিটি উবাচ - "তো ৮০-র দশকে সমস্ত রাজ্য ছেড়ে কম্পু কি শুধুই পব-তে ঢোকার চেষ্টা করেছিল?"
    সইত্যের খাতিরে এক্কেরে ২০০% সত্য কয়েছো। এদের প্রথম ডেস্টিনেশন ছিলো পব। কারন পবতে কম্পু ইন্ডাস্ট্রির অঢেল রিসোর্স।
    এখানে হুড়ো খেয়ে কেউ ব্যাঙ্গালোর কেউ ভুবনেশ্বর গেলো।

    আবারও যদি তক্কের খাতিরে ধরেও নেই ৮০র দশকে কম্পু কোংরা কাশ্মীর থেকে কন্যাকুমারী সব জায়গাতেই ঢুঁ মারছিলো, তাতেও তো এটা মিথ্যা হয়ে যায় না যে ৮০র দশকে পবতে কম্পু ঢুকতে দেয় নি জ্যোতিবাবু ও সিটু।

    এবার ঝোলায় আর কি কি অযুক্তি আছে ঝেড়ে ফেলো।
    এভাবেই সিপুয়েমকে বাঁশ ও বিজেপিকে শক্ত করো পবতে বিজেপিটি হে।
  • robu | 122.*.*.* | ০২ মে ২০১৫ ১২:০৭661344
  • পিটিদার অবস্থা খুবই খারাপ, এত দিন ধরে চেস্টা করেও বিজেপিকে শক্ত করতে পারলেন্না। কল্লোলদারাই বরম ট্রাই করুন।
  • dc | 132.*.*.* | ০২ মে ২০১৫ ১২:০৮661345
  • "ডিসি, চেন্নাইতে এখন পাওয়ার কাট এর কী হাল? রেস্ট অব তামিলনাড়ু?"

    রোবু, ২০১০-১১ অবধি বহুত বাজে অবস্থা ছিল। চেন্নাইতে নিয়ম করে দু ঘন্টা কাট হতো, বাকি রাজ্যের কথা তো ছেড়ে দিলাম। তারপর থেকে অনেক বেটার হয়েছে। লাস্ট দুবছর চেন্নাইতে পাওয়ার কাট প্রায় হয়নি, কোয়েম্বাতুর বা সালেমেও দেখেছি খুব কম হয়।

    তবে সিকি সেদিন চেন্নাইকে খুব নোংরা বল্লেন, ওটা পড়ে খুব মুষড়ে পড়েছি ঃ-(
  • robu | 122.*.*.* | ০২ মে ২০১৫ ১২:১৩661346
  • আর ইয়ে, আমার তো আবার মনে হচ্ছে, কলকাতার বা পব-র বাইরে থাকা নবীন এবম প্রবীণ রা অনেকেই প্রবল হতাশায় ভুগছেন আর মাঝে মাঝেই গেয়ে যাচ্ছেন এখানেই ভালো আছি, বাইরে থেকে মজা দেখছি, ফিরতে চাইনা - এইসব গান ঃ-)
    (পাইলট শব্দ ব্যবহার না করার মাধ্যমে কতটা সমযমের পরিচয় দিলাম খ্যাল করবেন)
  • কল্লোল | 132.*.*.* | ০২ মে ২০১৫ ১২:১৬661347
  • ও হ্যাঁ, ভুলে গেছিলাম।
    পিটি উবাচ - "আমার ওয়ার্ডে বাম সমর্থিত প্রার্থী ২২ ভোটে হেরেছে। বেশ কিছু ভোট বিজেপি কেটে নেওয়ার কারণে!!"

    তা, আমি তো জানি বিজেপিকে ভোট দেয় কারা? যারা একেবারেই দক্ষিণপন্থী তারা। তৃণমূলকে ভোট দেয় কারা তারাও দক্ষিণপথীই। সিপুএমকে ভোট দেয় কারা? যারা বামপন্থী তারাই। তা সিপুয়েমের বামপন্থী ভোট বিজেপি পেলো কোংকোয়ে? হিসাব অনুযায়ী তাদের তো তৃণ ভোট কাটার কথা। না হলে এমনি এমনি সেগেন্ড হয় সিপুয়েম!!!
    সে জন্যই তো আবার বিজেপিটি উঠে পরে নেগেছে সিপুয়েমকে আজেবাজে সমর্থন দিয়ে বাম ভোটারদের তিতবিরক্ত করে দক্ষিণে ঢলে বিজেপিকে শক্ত করতে।
    চালিয়ে যাও ভাই বিজেপিটি।
  • একক | 24.*.*.* | ০২ মে ২০১৫ ১২:২০661348
  • পশ্চিমবঙ্গে অবস্যই জমি অধিগ্রহনের ঝামেলা বেশি । কিন্তু এই জমিগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র মালিকানায়/সত্বে ভাঙ্গলো কারা ? বৃহত মালিকানাধীন হলে তো এতদিনে ভারী শিল্প না হোক ফুড প্রসেসিং ইন্দাস্ত্রী হত বেশ কিছু । সেন্ট্রাল প্ল্যানার রা ছিঁড়েছে এবার আঁটি টাও তারা বাঁধুক । কোনো ক্যাপিটালিস্ট গিয়ে তো জমি উর্ধসীমা আইনের সুযোগ নিয়ে বর্গাবাজি করেনি । সেই বর্গাবাজির প্রসেসটাও খুবেকটা সহজ ছিলনা । পার্টি ক্যাডার-আমলা-নেতৃত্ব সব একজায়গা করে ঝান্পিয়েছিল । এবারও যেভাবে পারে ঝাঁপিয়ে আঁটি বেঁধে দিক । তর্ক টাকে ক্যাপিটালিস্ট রা অধিগ্রহণ করে নিল এইরকম বালের থিওরি তে ঠেলে দিয়ে লাভ নেই । আগে যা হয়েছে তারই ফলশ্রুতি তে এখনকার রাস্তা ভাবতে হচ্ছে । আর এও বলে দিলুম , যদি ওদের ছেঁড়া বাল ওরা আঁটি বাঁধতে না পারে তাহলে সারাজীবনের জন্যে থেমে যাবে এরকমও না । একটা কোনো পয়েন্ট একুমুলেষণ হওয়ার অপেক্ষা । জমি দালাল-মাফিয়া রা মিলে জমি অধিকার করে নেবে । তখন ব্যাকসীট এ বসে "সেটা ভালো না খারাপ " কইরেন আফনেরা :)
  • lcm | 118.*.*.* | ০২ মে ২০১৫ ১২:২১661349
  • নট মি, ফিরলে অফ কোর্স কলকাতায়।
  • dc | 132.*.*.* | ০২ মে ২০১৫ ১২:২২661351
  • নাঃ আমাকে যদি বলে থাকেন তো সত্যিই আমার কোন হতাশা নেই। আমি এমনিতেই অপ্টিমিস্ট, যার জন্য lcm এর কথাটা পড়ে হঠাত মনে হলো, তাইতো, পব নিয়ে এতো পেসিমিস্ট হয়ে পড়ছি কেন? তবে কলকাতায় পার্মানেন্টলি ফিরে যেতে আর ইচ্ছে নেই, নানান কারন আছে, সিকি আর আরো কেউ কেউ বলেছেন। কলকাতার লোক গেঁয়ো এটা আমার একেবারেই মনে হয়না, তবে কলকাতায় বড্ডো বেশী পলিটিক্স হয় এটা আমারো মত। দক্ষিনের রাজ্যগুলোর একটা ব্যাপার দেখেছি, পলিটিক্সের একটা ডেডিকেটেড অংশ আছে কিন্তু সাধারন লোক পলিটিক্স নিয়ে তেমন মাথা ঘামায় না, সারাক্ষন এই পার্টি নাতো ওই পার্টি করে চলে না। আপনার পলিটিক্সই আপনার পরিচয়, এটা এদিকে সেরকম ভাবে নেই। এটা আমার ভাল্লাগে। আমাকে নবীন প্রবীন পাইলট ড্রাইভার ইত্যাদি যা খুশী নামে ডাকতে পারেন, নো প্রব্লেম :d তবে সত্যিই কলকাতায় ফিরতে চাওয়া নিয়ে আমার কোন হতাশা নেই, চান্স পেলেও গিয়ে সেটল করবো না। কলকাতায় মাঝে মাঝে ঘুরতে যেতে ভাল্লাগে, মেইনলি খাবারের জন্য। কলকাতার স্ট্রিট ফুড আর ফুতের শপিং অতুলনীয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন