এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • achintyarup | ২০ আগস্ট ২০১২ ২০:৫৬38070
  • @ হুচেঃ তা বটে

    @ পাইঃ কেমন সে বস্তু?
  • aka | ২০ আগস্ট ২০১২ ২০:৫৪38068
  • অভ্যুর যদি আগেরটা খুব খারাপ লাগে তাহলে এইটা শুনতে পারে।

  • hu | ২০ আগস্ট ২০১২ ২০:৫৪38069
  • আফগান জিলিপি? সে কেমন?
  • pi | ২০ আগস্ট ২০১২ ২০:৫২38066
  • আমার খিদে পেয়েছিল বলে সেদিন যে আফ্গানিস্তানের জিলিপি নিয়ে এলুম !
  • aka | ২০ আগস্ট ২০১২ ২০:৫২38067
  • শ্রী সদা এবং বিশেষত অভ্যুর জন্য রইল

  • hu | ২০ আগস্ট ২০১২ ২০:৫১38065
  • এত খিদে পেলে দোকানে বসে চারটি অমৃতি-কচুরি-মালপো খেতে হয়। তারপর বাড়ি আনতে হয়।
  • achintyarup | ২০ আগস্ট ২০১২ ২০:৪৪38064
  • এয়্সা খিদে পেল যে কম্পুটার বন্ধ করে চলে গেলুম গোড়ের হাটে। আজকে ছিল হাটবার। সেখেন থেকে অমৃতি কিনলুম, মৌরি দেওয়া পাতলা মালপো কিনলুম, বাড়ি এসে সে সব খেয়ে তবে শান্তি
  • Ishan | ২০ আগস্ট ২০১২ ২০:২৫38062
  • সত্যি সত্যিই এরা টিমকে সাইবেরিয়া পাঠিয়ে দিলে গো।

    আর স্তেপ নিয়ে না জানার কি আছে। খুব বোরিং জায়গা। ধূধূ প্রান্তর, মাঝে মাঝে তৃণভূমি। সেখানে মশা মাছি কাঁকড়া বিছের মুক্তাঞ্চল। আস্তানা থেকে মাঝে মাঝে শোনা যায় সাইবেরিয়ান সাদা বাঘের রক্তজল করা হুঞ্কার। এই তো। আবার কি।
  • aka | ২০ আগস্ট ২০১২ ২০:২৪38060
  • সাইবেরিয়ান টাইগাররা কি বিয়ে করেছিল? তাহলে উত্তর আমিই দিতে পারি।
  • Tim | ২০ আগস্ট ২০১২ ২০:২৪38061
  • অরণ্যদা, ভালো করে ঘুরে টুরে জানাবো।
    এমনিতে স্তেপ দারুণ। আপাতত অল্পই দেখা হয়েছে, তাতেই মনে হলো।
  • sosen | ২০ আগস্ট ২০১২ ২০:০১38058
  • এককের রেসিপিটা ও তুলে রাখুন দে' দি!
  • aranya | ২০ আগস্ট ২০১২ ২০:০১38059
  • টিম কি আছে? সাইবেরিয়া বেড়ানোর জায়গা হিসেবে কেমন এট্টু জানতে পারলে ভাল হত। আর, স্তেপ কেমন দেখতে সেটাও।
    সাইবেরিয়ান টাইগার বলে একটা প্রজাতি ছিল, পুরো সেশ নাকি এখনো দু একটা দেখা যায়, এই কোচ্চেন-টাও ছিল।
  • sosen | ২০ আগস্ট ২০১২ ১৯:৫৬38057
  • কুকারে বিস্কুট বা কুকি বেক করতে গেলে একটু যন্ত্রণা আছে, ইভন বেক হয়না। আমি কখনো করিনি। তবে আমার বাবা করতে পারেন। একটু প্র্যাকটিস লাগে। বাবা একটা পুরনো কুকারের নিচে একটু বালি দিয়ে তার ওপর আলুমিনার বাটি বসিয়ে করতেন। ভালই হত। নিচটা একটু বেশি বেক হয়।
  • de | ২০ আগস্ট ২০১২ ১৯:৫০38056
  • সোসেন কি দারুণ রান্না করে!

    সর্ষেবাটায় তুলে রেখেচি সোসেন!
  • kk | ২০ আগস্ট ২০১২ ১৯:৪৮38054
  • সোসেন,

    তুমি কুকারে তো অনেক রকম রান্না করো, একটু বলোনা, কুকারে কি কুকি বানিয়েছো কোনদিন? দেশে আমার চেনা একজনের বাড়িতে আভেন নেই, তাই জানতে চেয়েছেন কুকারে হবে কিনা।
  • achintyarup | ২০ আগস্ট ২০১২ ১৯:৪৮38055
  • এইটে ভাল। ওপরে একটু মিছরির গুঁড়োও ছড়িয়ে দেব
  • Ishan | ২০ আগস্ট ২০১২ ১৯:৪৭38053
  • সাইবেরিয়া নিয়ে আমি টিভিতে প্রোগ্রাম দেখলাম এই সেদিন। ওখানে মিলিটারি ট্রেনিং থাকলেই জেলারের চাকরি মেলে। যাতায়াতের খরচ মনে হয় নিজের। ফ্রিতে যেতে চাইলে, মস্কো টস্কো গিয়ে গোটা চারেক খুন করলেই হবে। থাকা খাওয়া যাতায়াত, সবই নিখরচায়।
  • ekak | ২০ আগস্ট ২০১২ ১৯:৪৬38052
  • মতেই সোজা নয়, করতে গেলেই চপের বদলে ছানার ডালনা হয়ে যায় :|

    বরং এটা ট্রাই করুন :

    আলুর চপ কিনুন। দুধ ফুটিয়ে ফুটিয়ে গজ করে ফেলে তার মধ্যে আলুর চপ ছেড়ে দিন। ঠান্ডা হলে পরিবেশন করুন।
    চট মসলা সহ মালায় চপ পরিবেশন করুন। ভেঙ্গে যাবেনা, গ্র্যান্টি !
  • Blank | ২০ আগস্ট ২০১২ ১৯:৪৫38051
  • টিম, আমার জন্য খুঁজে দেখ না, সাইবেরিয়াতে কোনো চাকরি মেলে কিনা।
  • achintyarup | ২০ আগস্ট ২০১২ ১৯:৪৪38050
  • বাড়িতে থাকলে আমার খালি খিদে পায়
  • Blank | ২০ আগস্ট ২০১২ ১৯:৪৩38049
  • হেব্বি সোজা তো
  • sosen | ২০ আগস্ট ২০১২ ১৯:৩৮38048
  • মালাই চপ কুমুদি র জন্য।
    এটা একটু খাটনির মিষ্টি যদি স্ক্র্যাচ থেকে করতে হয়। আমি খোয়া টা কিনে নিতাম।

    এক লিটার দুধের ছানা বানাও। কাপড়ে করে জল ঝরিয়ে ফেল। চেপে চেপে। একদম শুকনো ছানা হওয়া জরুরি। হাতে একটা গোল্লা পাকিয়ে দেখো, বেশ শক্ত হচ্ছে কিনা। না হলে জল আছে। আমরা বাড়িতে এই ছানা করে একটা ঝাঁঝরি বাটির ওপর কাপড় মুড়ে রেখে শিল চাপা দিয়ে দি। এক ঘন্টা পর একদম শুকনো।

    শুকনো ছানা হাতে আস্তে আস্তে knead করে মাখো। তেল বেরিয়ে আসবে, আর ফার্ম dough হবে। এর থেকে ছটা লেচি কর, ফ্ল্যাট করে দাও সামান্য।

    এবার প্রেসার কুকারে দাও ১ কাপ চিনি আর ৩ কাপ জল। চিনির রস ফুটুক। আঁচ একদম কম করে দাও। ওই লেচি বসিয়ে দাও আস্তে আস্তে রসের মধ্যে। নজল ছাড়া কুকার বন্ধ করে দাও, ১০-১৫ মিনিট পর উনুন বন্ধ করে দাও। কুকার ঠান্ডা হোক।

    এবার মালাই বানাতে হবে।
    তার জন্য খোয়া চাই। তুমি দুধ জ্বাল দিয়ে দিয়ে বানাতে পারো। ১ লিটার দুধে এক কাপ চিনি মিশিয়ে, একটা এলাচ দিয়ে দুধ শুকিয়ে। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। অথবা খোয়া কিনে নিতে পারো। দোকানে কিনতেই পাওয়া যায়।
    খোয়া একটু রোস্ট করে নাও, হুইপিং ক্রিম বা মিল্ক মেড আর একটু পেস্তা, এলাচ, গোলাপজল দিয়ে মিক্সিতে স্মুথ পেস্ট বানিয়ে নাও। ফ্রিজে রাখো। রঙের ইচ্ছে হলে জাফরান দিতে পারো।

    কুকার খোলার পরেও কমপক্ষে চার ঘন্টা লেচিগুলো তুলবে না। চার ঘন্টা পর লেচি গুলো তুলে একটা ধারালো ছুরি দিয়ে অর্ধেক কর, দুটো হাফের ভিতরে মালাই ভরে দাও। স্যান্দুইচের মত। উপরে একটা পেস্তা কুচি।

    এই তো হলো রেসিপি।
  • achintyarup | ২০ আগস্ট ২০১২ ১৯:২৭38047
  • জবাব দে দিয়া
  • sosen | ২০ আগস্ট ২০১২ ১৮:৫৭38046
  • পিছিয়ে না পিছিয়ে না, টই দেখুন।
  • achintyarup | ২০ আগস্ট ২০১২ ১৮:৫৫38045
  • কাজুর আবার কী কোশ্চেন? পিছিয়ে আর পড়তে পারিনে বাপু
  • pi | ২০ আগস্ট ২০১২ ১৮:৫২38044
  • ইউক্রেনের আলু কেমন ?

    আর মাথেরান মানেই ... উফ্ফ কত যে কিছু !
  • sosen | ২০ আগস্ট ২০১২ ১৮:৫১38043
  • সবাই একটু কাজুর কোচ্চেনের উত্তুর দিয়ে আসুন না - কি যেন কি একটা বলবে মনের ভেতর টর্চ নিয়ে ঢুকে।
  • h | ২০ আগস্ট ২০১২ ১৮:৪৯38042
  • টিম থ্যাংক্স।
  • achintyarup | ২০ আগস্ট ২০১২ ১৮:৪৭38041
  • কী কী বই?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত