এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumu | ১৯ আগস্ট ২০১২ ২১:৪৭37769
  • কোনি??
  • sosen | ১৯ আগস্ট ২০১২ ২১:৪৭37770
  • এইত আমি খেতে গিয়েছিলুম। রুটি আলুদ্দম স্যালাড।
  • san | ১৯ আগস্ট ২০১২ ২১:৪৬37767
  • নস্টালজিয়ায় আক্রান্ত হয়ে আজ আমি মতি নন্দীর কিশোর সাহিত্য সমগ্র কিনে এনেছি - স্টপার, স্ট্রাইকার, জীবন অনন্ত, কলাবতীর বেশ কিছু
  • একক | ১৯ আগস্ট ২০১২ ২১:৪৬37768
  • ও তো সাল্ফায়দ এর গন্ধ।
  • Blank | ১৯ আগস্ট ২০১২ ২১:৪৩37766
  • এই যে, ভয়ানক গন্ধ। রেলের হিসিখানা টাইপ।

  • | ১৯ আগস্ট ২০১২ ২১:৪১37764
  • কালো ডিম টা কোনটা? সে কি ঐ ভিয়েতনামি দোকানের ছাতাপড়া সবুজ ডিম?
  • kumu | ১৯ আগস্ট ২০১২ ২১:৪১37765
  • অহো!!!
    বেগুনের আজ কি সৌভাগ্য!!!!!!!!!!!!!!!
  • Blank | ১৯ আগস্ট ২০১২ ২১:৪০37763
  • বয়সকলে অমনি হয়। নস্টালজিয়া ফিরে ফিরে আসে। আর কদিন ই বা ... ইত্যাদি
  • san | ১৯ আগস্ট ২০১২ ২১:৩৮37762
  • দেখেছ, আমার মন খারাপ, আর সবাই চলে গেল
  • san | ১৯ আগস্ট ২০১২ ২১:৩২37761
  • এই সেদিন কারা জানি প্রেশারকুকারে কেকপুডিং বানানোর কথা লিখছিল ? আমার ছোটবেলার দুপুরবিকেলবেলা ফিরে এল পড়তে গিয়ে, রোদ এসে পড়া বারান্দায় টবের সারির মাঝখানে বসে গল্পের বই কোলে নিয়ে - মার বানানো কেক তিনকোনা করে কেটে কেটে নিচ্ছি -

    আজকাল কেন জানি পুরনো দিন খুব ফিরে ফিরে আসছে।
  • Blank | ১৯ আগস্ট ২০১২ ২১:২৭37760
  • শুঁটকি মাছ কোনোদিন খেতে পারিনি। কি গন্ধ। আর কালো ডিম। ভয়ানক গন্ধ।
  • san | ১৯ আগস্ট ২০১২ ২১:২৩37759
  • লইট্যা এবং লইট্যা শুঁটকি দুইই, সোসেন

    এছাড়াও মা বেগুনের রোস্ট বানাত ভিতরে কিসব মশলাপাতি কিমাটিমা পুরে
  • | ১৯ আগস্ট ২০১২ ২১:২১37757
  • লটে মাছের ঝুরো, বেগুন দিয়ে বা বেগুন আলু দিয়ে- উফ্‌
    আমারটা ধনেপাতা ছাড়া।
  • san | ১৯ আগস্ট ২০১২ ২১:২১37758
  • আমি কদিন আগেই বেগুন দিয়ে কাচকি মাছের শুঁটকি খাইছি - অমৃত, অমৃত
  • sosen | ১৯ আগস্ট ২০১২ ২১:১৮37756
  • লইট্যা মাছের বেগুন ধনেপাতা দিয়ে ঝুরোর কথাও কেউ কও?
  • | ১৯ আগস্ট ২০১২ ২১:১২37754
  • অভ্যু উ উ উ, যেও না আ আ। সেই পটল কি আমাদের দিকে পাঠানো সম্ভব?
  • sosen | ১৯ আগস্ট ২০১২ ২১:১২37755
  • সব রেসিপি যদি সবাই কে দিয়ে দি তা'লে আমি বাড়িতে কাউকে নিমন্ত করে খাওয়াব কি?
  • pipi | ১৯ আগস্ট ২০১২ ২১:০৬37753
  • পটলের সাথে আমার কোন ইশে নাই...
    আর সোসেনের বর্ণিত বেগুন ভর্তা আমার পাঞ্জাবী বন্দুক বানাত খুব। ঐ ভঁয়সা ঘি, জিরে-শুকনো লঙ্কা, পাঞ্জাবী গরম মশলা, ঝুরো আলু সেদ্ধ, অবশ্যই আমচুর পাউডার আর ধনে পাতা।
    আমি তাতে কারিকুরি করে ঘিকে সর্ষের তেল, আলু সেদ্ধকে চোরিজো অথবা কিমা আর আমচুর পাউডারকে চাট মশলা দিয়ে রিপ্লেস করে আর বাকী মোটামুটি এক রেখে দেখেছি দিব্যি খেতে হয়।
  • Blank | ১৯ আগস্ট ২০১২ ২০:৫৯37752
  • পটল নিয়ে কি ইশে সবার মধ্যে ......
  • Abhyu | ১৯ আগস্ট ২০১২ ২০:৫৩37751
  • অনেক কিছু বলার ছিল - পরে আসছি - আপাতত - আগের উইকেণ্ডে আমি 1.59/lb করে পটল কিনেছি। দোকানের নাম 'সুবিধা' :)
  • achintyarup | ১৯ আগস্ট ২০১২ ২০:৫২37750
  • এইয়ো! অমোদিনীর রেসিপি দেবে না কেন? কি হিংসুটে রে বাবা
  • Blank | ১৯ আগস্ট ২০১২ ২০:৪৮37749
  • আগেরটা দারুন। দিলুম শেয়ারিয়ে
  • Blank | ১৯ আগস্ট ২০১২ ২০:৪৫37747
  • পুরো ভেজ খাবার র‌্যাটাটুয়ি। ভয়ানক বাজে। এটা নিয়ে আদিখ্যেতা করে সিনিমা বানাবার কোনো মানে নেই।
    কাচ্চি গোস্ত বিরিয়ানি বা গুলাউটি কাবাব, এই সব নিয়ে বরং সিনিমা বানানো উচিত
  • | ১৯ আগস্ট ২০১২ ২০:৪৩37745
  • বেগুন দিয়ে কাচকি মাছ অপূর্ব!
    মৌরলা মাছে বেগুন- ওরেবাবা কতদিন খাই নিঃ((
  • | ১৯ আগস্ট ২০১২ ২০:৪০37744
  • ডেভনে প্রথমদিন জলে চোবানো ক্ষুদেক্ষুদে পটল দেখে আমার সেই লাফটা মনে পড়ে গেলো। আগুন দাম।৬.৯৯ পাউন্ড, অল্প দু চারদিনই পাওয়া যেত। কিন্তু কি ভালো সেই পটল- কচি,দানাহীন। তারপর থেকে ডেভনে গেলেই দোকানে দোকানে পটলাভিযান চালাতাম। সেই সুখের দিন আর নেইঃ(
  • sosen | ১৯ আগস্ট ২০১২ ২০:৩৮37743
  • আমি আমোদিনী র রেসিপি দেবই না।
    যাই ট্রাকশন নিয়ে আসি।
  • kk | ১৯ আগস্ট ২০১২ ২০:৩৭37742
  • সেকি? র‌্যাটাটুয়ি তো খুব ভালো খেতে লাগে আমার।
  • Blank | ১৯ আগস্ট ২০১২ ২০:৩৬37741
  • সিনিমা দেখার পর আমি বেগুনের আর এক খানি জিনিস খাইয়াছিলাম - Ratatouille। নেহাৎ ই বাজে খেতে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত