এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | ১৯ আগস্ট ২০১২ ১৯:৫৯37709
  • মক্ষিদি
    লেখাটার যে দু নং কিস্তিটা, ওটা শব্দহরিণ বলে একটি লিটল ম্যাগাজিনে যশোধরা রায়চৌধুরী নিয়ে গিয়ে ছেপে দেন।
    আসলে এটা আমি ফেসবুকে এমন ই লিখতে শুরু করেছিলাম। দেখবেন আমার প্রচুর স্কুলের বন্ধুবান্ধবদের নাম করা আছে, তাদের সাথেই শেয়ার করা ছিল। শেষ কিস্তি- মানে এখানে যেটা শেষ- সেটার পর পেডোফিলিয়া, তার প্রভাব ইত্যাদি নিয়ে ফেসবুকে প্রবল ঝামেলা হয়, তার ফলস্বরূপ আর আমার এই লেখাটা এগোতে ইচ্ছে করেনি।

    দেখা যাক পরে কি হয়।
  • maximin | ১৯ আগস্ট ২০১২ ১৯:৫৯37710
  • হাতে সময় থাকলে সেটাই করো। বলতে চাইছি, ৪ কে আগে দিয়ে ৩ কে পরে দিলে লেখাটা অলরেডি কমপ্লীট। পাঠকের রেস্পন্স হিসেবেই বললাম।
  • maximin | ১৯ আগস্ট ২০১২ ১৯:৫৫37708
  • পড়ে মনে হল ৪ এ এসে নতুন চ্যাপটার শুরু হচ্ছে। এবং লেখাটা চলবে।
  • | ১৯ আগস্ট ২০১২ ১৯:৫০37707
  • অক্ষ, মশলা বলতে শুধু পেঁয়াজ আর লংকা দেখছি- মাছ,কিমা,ডিম এসব কিছুর সঙ্গেই রসুন দেবার দরকার নেই? আঁশটে গন্ধ থাকবে না? গরমমশলা ই কি প্রধান গন্ধ হিসেবে বিরাজ করবে?:)

    এবাড়ির প্রিয় বেগুন পোড়া। বেগুন পুড়িয়ে ছাল ছাড়িয়ে নিন, অল্প গরম থাকতেই,অনেকটা পেঁয়াজকুচি, কাঁচা লংকা, নুন আর সরষের তেল দিয়ে মেখে ফেলুন। ইচ্ছে হলে ধনেপাতাকুচি দিন। গরম ভাতে মেখে উফঃ আফঃ কত্তে কত্তে খান।
  • maximin | ১৯ আগস্ট ২০১২ ১৯:৪৮37706
  • যেমন ধরো ৩, রাশিয়ান ডল। কথাটা চিরদিনের।
  • maximin | ১৯ আগস্ট ২০১২ ১৯:৪৩37705
  • বলেছ লেখাটা অর্ধপ্রকাশিত। যদি আরও লেখো তাহলে তো ভালোই। কিন্তু যতটুকু আছে, আবার প্রকাশ করা যায়। আগের অংশ পরে করে দিতে হবে। যে অর্ডারে লিখেছ, সেভাবে পড়লে মনে হয় শেষ হল না।
  • aka | ১৯ আগস্ট ২০১২ ১৯:৪২37704
  • বেগুনকে ফয়েলে মুড়ে ব্রয়েল করলে অভ্যু আর পিপির মাঝামাঝি হয়।
  • sosen | ১৯ আগস্ট ২০১২ ১৯:৩৫37703
  • এই এলাম মক্ষী দি। বলুন।
  • sosen | ১৯ আগস্ট ২০১২ ১৯:৩৪37702
  • আমি মীরাটের রুমমেটের কাছ থেকে একটা অবাঙালি বেগুনভর্তা শিখেছিলাম। খেতে খুব ভালো হত, কিন্তু এটা আমিষ নয়।

    বেগুন ধুয়ে, স্লিট করে, একটা মাইক্রো যোগ্য প্লেট এ রেখে ক্লিনর্যাপ মুড়ে ৫-৭ মিনিট হাই হিটে ঘুরিয়ে বের করে রাখতে হবে। আলু একটা, মাইক্রোতেই আধসিদ্ধ করে হাতে ভেঙ্গে নিতে হবে।

    এবার কড়াই তে ঘি দিন, এক চামচ, তাতে দিন আধ চামচ হলুদ। শুকনোলংকা ও জিরে ফোড়ন দিন, পিয়াজ, আদাকুচি দিয়ে চটপট ভেজে নিন, এতে দিয়ে দিন টমেটো কুচি( ১ টা টমেটো যথেষ্ট।) এবার হাতে বেগুন অল্প চটকে,দিয়ে দিন। আঁচ সিমে রেখে নেড়ে নেড়ে কষতে দিন, নুন চিনি ও আধভাঙ্গা আলুর টুকরোগুলো দিয়ে দিন, আরো খানিকক্ষণ অল্প আঁচে থাকুক। নামাবার আগে ধনেপাতাকুচি দেবেন।

    আর অতিথ এলে চাট মশলা ও বিটনুন দেওয়া ফেটানো দইএর সাথে সার্ভ করুন। রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে।
  • maximin | ১৯ আগস্ট ২০১২ ১৯:৩১37701
  • সোসেন আছ? একটু কথা ছিল।
  • a x | ১৯ আগস্ট ২০১২ ১৯:১৬37700
  • আমি পিপি আর অভ্যুর মাঝামাঝি একটা জিনিস করি। বেগুনকে ফয়েল মুড়ে ব্রয়েল (এখানে আর কি করে পোড়াবো, এক গ্রীল ছাড়া) করে ছাল ছাড়িয়ে নাও। একটা কাঁটা দিয়ে ঘেঁটে নাও। ওদিকে কড়াতে তেল দিয়ে আস্ত গরম মশলা - এলাচ দারচিনি দাও, অনেক কুচি পেঁয়াজ দাও। নাড়তে থাক। হাল্কা বাদামী হলে গুঁড়ো গরম মশলা, চাইলে অল্প চিনি দাও, শুকনো লংকা গুঁড়ো দিতে পার। কাঁচালংকা কুচি দাও। আরেকটু নাড়। এবার কি কি অপশান -
    ১) ডিরেক্টলি ঐ বেগুনটা দাও অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে নামাও। কিম্বা এই সময় কয়েকটা ডিম ভেঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে নামাও।

    ২) ঐ পেঁয়াজ ভাজার পরে দাও কিমা, কিমাকে ভালো করে ভাজ, তারপর দাও বেগুন, ভালো করে অনেক্ক্ষণ ধরে নাড়।

    ৩) ওপরের মতই, কিমা না দিয়ে ভাঙ্গা ভাঙ্গা মাছ ভাজা দিতে পার, তারপর একই প্রসেস।
  • siki | ১৯ আগস্ট ২০১২ ১৮:১৭37699
  • দেবী শস্তা। সত্যি। সামান্য খুচরো পহাকড়ি থাকলেই দেবীদর্শন হয়ে যায়।
  • dukhe | ১৯ আগস্ট ২০১২ ১৮:১৪37698
  • বকরির চেয়ে দেবী সস্তা ? কী দিনকাল !
  • siki | ১৯ আগস্ট ২০১২ ১৮:০৬37697
  • নাহ। বকরি পেলাম না। মানে পকেটে পহা কম। দুপেয়ে দিয়ি জম্পেশ লাঞ্চ সেরে উঠলাম।

    এবার ভাবছি একটু পেড বীচে গিয়ে দেবীদর্শন সেরে আসি।
  • dukhe | ১৯ আগস্ট ২০১২ ১৮:০২37696
  • সিকির মাংস আশা করি চারপেয়ের।
    কথাটা এট্টু গোলমেলে শোনাচ্ছে, যাকগে।
  • Blank | ১৯ আগস্ট ২০১২ ১৬:০১37695
  • ঈদ তো আগামীকাল।
  • siki | ১৯ আগস্ট ২০১২ ১৪:৩৬37694
  • ভারতে কাল না?
  • Lama | ১৯ আগস্ট ২০১২ ১৪:৩২37693
  • আমাদেরও ঈদ
  • siki | ১৯ আগস্ট ২০১২ ১৪:০৮37692
  • ফুলকপির তরকারি, আর মাংস।

    আমাদের আজ ঈদ।
  • dariwala | ১৯ আগস্ট ২০১২ ১২:২৮37690
  • agami kal ed। তার প্রস্তুতি নিছি।
  • dariwala | ১৯ আগস্ট ২০১২ ১২:২৮37691
  • agami kal ed। তার প্রস্তুতি নিছি।
  • h | ১৯ আগস্ট ২০১২ ১২:২৪37689
  • Ian McEwan :

    "I've got a prejudice against first-person narratives. There are too many of them. They're too easy; it's just ventriloquism and authors can hide their terrible style behind characterisation. Any number of cliches are permitted.
    "

    ;-)
  • bb | ১৯ আগস্ট ২০১২ ১১:১২37688
  • @m আপনি ঠিকই wiki তাই বলেছিল সুনীতা সম্বন্দ্ধে। এও বলেছিল যে তিনি এক আমেদাবাদী মেয়েকে দত্তক নিতে চান। কিন্তু তাতেও তিনি ভারতীয় হয়ে যান না। আর তিরঙ্গা তার রং হয়ে যায় না।
  • Abhyu | ১৯ আগস্ট ২০১২ ০৯:৪৬37687
  • হেউ
  • | ১৯ আগস্ট ২০১২ ০৯:৪০37686
  • ওক্কে বসঃ)
  • Abhyu | ১৯ আগস্ট ২০১২ ০৯:২৩37685
  • আদা রসুন একই পরিমাণে দিও। কুচিয়ে দিও। প্রথমে রসুন দেবে। ৪৫ সেকেন্ড পরে আদা দেবে। তার একটু পরে পেঁয়াজ দেবে। রসুনটা আগে একটু ভাজা ভাজা হয়ে গেলে সুন্দর গন্ধ পাবে।
  • | ১৯ আগস্ট ২০১২ ০৯:১৩37684
  • আমার গাছের বেগুনগুলো যে কি সুন্দর মিষ্টি কি বলবো- তাদেরকে পোড়াতে মায়া লাগে। দেখি কাল তাইলে আদা দিয়ে করে দেখবোঃ)
    কিন্তু আদাটা কি মাপে দেবো, সামান্য নাকি একটু বেশি? ওটা কি কুচিই দাও নাকি একটু গ্রেট করে দাও?
  • Abhyu | ১৯ আগস্ট ২০১২ ০৯:০৬37682
  • মিঠুদি আদা দিয়ে করে দেখো। সেও ভালো লাগবে।
  • Abhyu | ১৯ আগস্ট ২০১২ ০৯:০৬37683
  • তা বটে,আমিও ধনে পাতা দিই শেষে। আজ ছিল না।

    যাক বাসন মাজাও শেষ। এবার ভাতটা হলেই হয়।
  • | ১৯ আগস্ট ২০১২ ০৯:০৪37681
  • অভ্যু, ঐ ভর্তায় আমার রেসিপিতে আদা বাদ আর ধনেপাতা কুচি(অল্প)প্লাসঃ)

    পিপি, চোরিজো চ্লবেক নাই, জানো ই তো আমাদের বাড়িতে একজন ' বাউন' আছেনঃ(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত