এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সাতমার পালোয়ান | ০৮ মার্চ ২০১৭ ১৫:৫০375570
  • প্রপার টেস্ট, ইনক্লুডিং হ্যাজার্ড পার্সেপশন টেস্ট (যার জন্যে একটু ঠান্ডা মাথা আর রিফ্লেক্স লাগে) ইত্যাদি নিয়ে ১৪-১৫ তে লিগ্যাল করাই যায়। তার কমে মনে হয় ঠিকঠাক পা পৌঁছবে না এরকম হতে পারে।
  • Ekak | ০৮ মার্চ ২০১৭ ১৫:৪৮375569
  • এইট্টিন ইজ দ্য এজ অফ সেক্সুয়াল কনসেন্ট। রাষ্ট্রের দেওয়া লাইসেন্স। এটা একপক্ষ অমান্য করলে রেপ, দুপক্ষই অমান্য করলে কারেকশনাল হোম।
  • d | ০৮ মার্চ ২০১৭ ১৫:৪৭375567
  • স্কুটির লাইসেন্স তো ১৪ তে দেয়। অন্তত পুনেতে। সব টু হুইলার দেয় কিনা জানিনা। বাইকের ক্ষেত্রে আলাদা হতেও পারে।
  • Ekak | ০৮ মার্চ ২০১৭ ১৫:৪৭375568
  • ধারণা থাকতেই পারে :) কিন্তু আইনত ওটা সেক্স নয় যৌন অপরাধ ধরা হয়। দোষী কে কারেকশনাল হোমে পাঠানো হয়।
  • umesh | ০৮ মার্চ ২০১৭ ১৫:৪৩375566
  • একজন ১৮+ মানুষ কোনো অবস্থাতেই ১৮- এর সাথে সেক্স এ যেতে পারে না লিগালী।
    কিন্তু দুটো আন্ডার ১৮- এর মধ্যে সেক্স এ কোনো লিগাল বাধা আছে, এটা জানা নেই। বিয়ে তে বাধা আছে, কিন্তু সেক্স এ নয়।
    এটা আমার ধারণা।
  • Ekak | ০৮ মার্চ ২০১৭ ১৫:৩৭375565
  • আরে দেয়না কিন্তু কেন দেয় না ? সেক্স এর মিনিমাম এজ এইট্টিন। সেটা চেঞ্জ করা নিয়ে কথা চলছে। ওয়েদার -বায়োলজি -সেক্সুয়াল ম্যাচিউরিটি পাল্টাচ্ছে। এটা কোনো ভগবানের নিদান না। ড্রাইভিং লাইসেন্স কেন ১৮ র নীচে দেওয়া হবেনা যেমন ১৪ তে কেন দেওয়া হবেনা তার এক্স্যাক্ট কারণ টা কী ? দেয়না আমিও জানি। কারণ তো থাকবে। নাকি জাস্ট চলে আসছে, তাই।
  • অনুমতি | ০৮ মার্চ ২০১৭ ১৫:৩৫375564
  • আম্রিকার কিছু স্টেটে ১৫ তে দেয় এমনকী ১৩ তেও অভিভাবকের অনুমতি নিয়ে চালানো যায়!
  • umesh | ০৮ মার্চ ২০১৭ ১৫:১৫375563
  • বরং সেক্স এর কোনো আন্ডার এজ নেই, যদি না একজন ১৮+ আর এক্জন ১৮- হয়।
  • umesh | ০৮ মার্চ ২০১৭ ১৫:১২375562
  • কিছু আরব দেশ বাদ দিলে, কোনো দেশই ১৭-১৮ এর আগে লাইসেন্স দেয় না। তাই ১৭-১৮ এর নিচে আন্ডার-এজ।
  • Ekak | ০৮ মার্চ ২০১৭ ১৫:০৪375561
  • গাড়ির আন্ডার এজ কিভাবে ঠিক হয় ? লজিক টা কী ? সেক্স এর আন্ডার এজ যেমন ডেফিনিট মার্কার দিয়ে বোঝে সেরকম কিছু কোনো কগনিটিভ মার্কার আছে নাকি বোঝার কোন এজে এসে গাড়ি চালানো শেখার যোগ্যতা হয়েছে .......পুরোটা জাস্ট একটা এড হক সেটিং মনে হয়। বাচ্চাদের স্কুলে গাড়ি চালানো -ট্রাফিক মেনে চলা এসব শেখালে ভালো, এটলিস্ট সিমুলেটেড এনভায়রনমেন্ট শুরু করুক।
  • সাতমার পালোয়ান | ০৮ মার্চ ২০১৭ ১৪:৫০375560
  • বাইকের ব্যাপারে আমি কিছুটা বিলিতি মাইন্ডেড। ওদেশে বাইকের লাইসেন্স দেয় অন্ততঃ তিন বা চার বছর ফোর হুইলার লাইসেন্স থাকার পর, এবং সম্ভবতঃ ক্লিন থাকতে হবে (দ্বিতীয়টা সিওর নই)।
  • anag | ০৮ মার্চ ২০১৭ ১৪:৪৬375559
  • দু চাকা দুটো জিনিসের প্রথম ধাপঃ স্বাধীনতা আর দায়িত্বশীলতা। দুটো বস্তুই বড় দরকারি।

    গত মাস থেকে পুত্র নিজে সাইকেল ২ কিমি (এক দিকে) চালিয়ে ফুটবল খেলতে যাচ্ছে, তাই আমি খুব খুশি। এবার কন্যাকে নিয়ে প্ল্যান বানাতে হবে।
  • Arpan | ০৮ মার্চ ২০১৭ ১৪:৩৭375558
  • আর কলকাতা বা মুম্বাইতে দরকার টের পাওয়া যায় না। যেকোন টিয়ার টু সিটিতে টু হুইলার ছাড়া জীবন অচল।
  • Arpan | ০৮ মার্চ ২০১৭ ১৪:৩৬375557
  • আন্ডার এজ বলিনি। ১৮+ হওয়া দরকার অ্যাট লিস্ট।

    ঐ খবরটা কাগজে বেরিয়েছিল।
  • সাতমার পালোয়ান | ০৮ মার্চ ২০১৭ ১৪:৩২375556
  • তা বলে আন্ডার-এজে? সেদিন একটা মেয়েকে স্কুটি চালিয়ে যেতে দেখলুম (বেশ জোরেই) - খুব বেশি হলে ১২-১৩ বছর বয়স। অবভিয়াসলি বড়লোক বাড়ির, বিড়লাদের পরিবারের বাড়িতে ঢুকলো যখন...
  • Arpan | ০৮ মার্চ ২০১৭ ১৪:২৯375555
  • বাঙালি বাপ মায়েরা বেশিই ভয় পায়। এখন আটকে রাখলেও চাক্রিতে ঢুকেই কিনবে (যেমন আমি) নয়তো অন্যের পেছনে বসবে। আর লাগামছাড়া বেহিসেবিপনা চার চাকায় হয় না?
  • de | ০৮ মার্চ ২০১৭ ১১:৪৯375554
  • আমার কন্যার সব বন্ধুর কাছে বাইক আছে - সেই তেরো-চোদ্দ বছর বয়স থেকেই। বাপ-মায়েদের আক্কেল দেখে চমকে যাই! আমি বলেছি সাইকেল ছাড়া বাহন নিতে গেলে দু-চাকা+ কিছুই নিতে হবে। আঠেরো হলে পর অটো কিনে দেবো বলেছি! নয়তো ন্যানো!
  • সাতমার পালোয়ান | ০৮ মার্চ ২০১৭ ১১:৪২375553
  • আমাদের এলাকার দুটো বাচ্চা কিছুদিন আগে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে, একজন আবার মাধ্যমিক দিচ্ছিলো। কী করতে রাত্তিরবেলা পুটিয়ারী থেকে কামালগাজী বাইপাসে গেছিলো ভগবান জানে, আর আন্ডার-এজ ছেলেমেয়েদের কাছে বাইক আসেই বা কী করে...
  • সাতমার পালোয়ান | ০৮ মার্চ ২০১৭ ১১:৩১375552
  • অটো আর বাইক মনে হয় জাতীয় সমস্যা ক্যাটেগরিতে পড়ে।
  • de | ০৮ মার্চ ২০১৭ ১১:২৭375551
  • বম্বে পুনে, বম্বে-গোয়া জাতীয় সড়কে রোজ ৫/৬ জনের মারা যাওয়ার খবর আসে। কারো কোন হেলদোলই নেই - সর্বত্রই একই অবস্থা। আর লরি, ট্যাঙ্কার, গাড়ি-নিয়ে যাবার বিশাল ক্যারেজগুলো রোজই কোথাও না কোথাও দূর্ঘটনা ঘটাচ্চে। বড়ো গাড়ির চালকেরা এতো অশিক্ষিত না হলে দূর্ঘটনার সংখ্যা একটু কমতো। অর্ধেকের বেশী লরি ড্রাইভারের লাইসেন্সই নেই!

    বম্বেতে আরেক ইভিল হোলো অটো আর বাইক - কোন নিয়ম সিগন্যাল লেন ট্রাফিক পুলিশ - কিছুরই তোয়াক্কা করে না।
  • dc | ০৮ মার্চ ২০১৭ ১১:২৫375550
  • লেন মার্কিং তো বেশীর ভাগ ন্যাশানাল হাইওয়েতেই আছে। কিন্তু সেটা মানে খুব কম সংখ্যক গাড়ী। এনএইচ ৪৪ বা ৪৮ এ চালিয়ে দেখুন, একই গল্প।
  • সাতমার পালোয়ান | ০৮ মার্চ ২০১৭ ১১:১৬375549
  • কেন? এনএইচ ২, এনএইচ ৬০, এনএইচ ৫/৬ - মানে আমি যতদূর গেছি আরকি, দিব্যি লেন মার্কিং আছে। তবে তার মধ্যেও উল্টোদিক থেকে লরি, সাইকেল, ভ্যান আসে বটে।
  • সাতমার পালোয়ান | ০৮ মার্চ ২০১৭ ১১:১৪375548
  • এম্মা ঝাঁটাগাড়ি দেখেনি - ওই যে চাকার নীচে ঝাঁটা লাগানো থাকে, ঘুরে ঘুরে রাস্তা পরিষ্কার করতে করতে যায় (নিউক্যাসলে এইগুলো ফুটপাথ পরিষ্কার করতো)।
  • সাতমার পালোয়ান | ০৮ মার্চ ২০১৭ ১১:১৩375547
  • তবে পুলিশে আজকাল একজন ডেডিকেটেড লোক রেখেছে যে ফেবু পেজ পড়ে আর উত্তর দেয়। বিধাননগর পুলিশের ফেবু পেজে এই জ্ঞানগুলো দিয়ে এসেছিলুম - সেখানে লিখেছে "নোটেড"। ওরা নাকি আপাতত ট্রায়াল বেসিসে "অবজার্ভ" করছে, এরপর সমস্ত স্টেকহোল্ডারদের সাথে নিয়ে ফাইনাল প্ল্যান বের করবে।

    মজা হল ইদিকে আছে, উদিকে নাই। কট্রাপুর পেজে সেদিন একটা ছবি সেঁটে দিয়েছি - ট্রাফিক পুলিশ "স্টপ" লাইন না মেনে ক্রসিং এর মাঝখানে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, সিগন্যাল লাল থাকা অবস্থায় পেরিয়ে গেল - তো আমাকে বলে কিনা এইটা সঠিক জায়গায় জানানো হল, ফোং নং দাও, দরকারে যোগাযোগ করবো। কী আক্কেল মাইরি - পাবলিক পোস্টে ফোং নং দিতে হবে!!!
  • Pi | ০৮ মার্চ ২০১৭ ১১:১২375546
  • ঝাঁটাগাড়ি ক?ঈ
  • dc | ০৮ মার্চ ২০১৭ ১১:১০375545
  • আর লেনমার্কিং! হাইওয়েগুলোতে তো বেশীর ভাগ রাস্তাটায় মাঝে একটা লাইন দিয়ে আপ আর ডাউন ট্রাফিক ভাগ করে। আর ট্রাক, বা এসিউভিগুলো কিভাবে ড্রাইভ করে জানেনই তো, ঐ লাইনের ঠিক ওপর দিয়ে। মানে উল্টোদিক থেকে ট্রাক এলে আর সেই জায়গাটা একটু সরু হলে অবধারিতভাবে আপনাকে রাস্তার বাঁ দিকে সরে গিয়ে ট্রাক চলে যেতে দিতে হবে।
  • :) | ০৮ মার্চ ২০১৭ ১১:০৬375543
  • প্রতি দুশো মিটার পরপর লেন মার্কিং এর উপর একটা করে ট্র্যাফিক কোন রেখে দিন।
  • dc | ০৮ মার্চ ২০১৭ ১১:০৬375544
  • নিয়ম মেনে ড্রাইভিং তো সারা ভারতে কোথাও ০।০১% ও করে কিনা সন্দেহ, বিশেষ করে হাইওয়েগুলোতে।
  • সাতমার পালোয়ান | ০৮ মার্চ ২০১৭ ১১:০৫375542
  • লোকে তো নিয়ম মেনে ড্রাইভিং করেই না - আরো বড় কথা নিয়মগুলোই অধিকাংশ লোকে জানে না। এমনকি পুলিশও জানে না।

    সেক্টর ফাইভ, রাজারহাট, সল্লেক অঞ্চলে লেন মার্কিং হয়েচে, এবং বড় বড় হোর্ডিং লাগিয়েছে - "নো লেন চেঞ্জ অ্যালাওড"। লেন মার্কিং - খুব ভালো জিনিস। কিন্তু...

    (১) বাস চলতে চলতে রাস্তার মাঝখানে দুম করে দাঁড়িয়ে গেলে (যা কিনা হামেশাই হয়) লেন চেঞ্জ করা যাবে না?
    (২) রাজারহাট ট্রাঙ্ক রোডে উল্টোদিক থেকে আসা রিক্সা, ঠেলাগাড়ি, ঝাঁটাগাড়ি এলে কী হবে?
    (৩) তিন লেন থেকে যেখানে রাস্তা দুই লেন হয়ে যাচ্ছে (এও খুব কমন), সেখানে কী হবে?
    (৪) নিউটাউন থেকে সল্লেক স্টেডিয়াম - লেন চেঞ্জ না করে যাওয়া কতটা প্র্যাক্টিক্যাল?

    বিদেশে লেন মার্কিং কী হবে - সলিড সাদা লাইন, না ব্রোকেন লাইন, না ডাবল সলিড, নাকি একদিক ব্রোকেন একদিক সলিড - এগুলো ঠিক করে ট্রাফিক ইঞ্জিনিয়ারের দল। রীতিমত সফটওয়্যার ব্যবহরর করে ট্রাফিক মডেল তৈরী হয়। এখানে পুলিশের একদিন ইচ্ছে হল, রাস্তায় লম্বা দাঁড়ি টেনে দিলো - ব্যাস্‌।
  • সাতমার পালোয়ান | ০৮ মার্চ ২০১৭ ১০:৫০375541
  • কাল খবরে শুনে মনে হল সামনের ডানদিকের চাকা খুলে এসেছিলো, টাল সামলাতে পারেনি।

    যাই হোক, "তিনি" এবার হাইওয়ে নিয়ে পড়েছেন। আজ সকালের রেডিওতে শুনলাম হাইওয়েতে স্পীডব্রেকার বসানোর দাবী করেছেন তিনি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত