এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ০১ মার্চ ২০১৭ ১২:১৮375299
  • ডিসরাপ্সন বহুদিন ধরে চালু ওয়ার্ড আইটি ফিল্ডে :) আগে বলা হতো "রেভোলিউশনারি চেঞ্জ " সেটাই পাল্টে এখন "ডিসরাপটিভ "। কোনো মানে নেই, আগের মতোই গালভরা শব্দ।
  • অ্যাক্রোম্যান টুলা | ০১ মার্চ ২০১৭ ১২:১৮375300
  • আমার তো কান পচে গেছে শুনে শুনে।
  • pi | ০১ মার্চ ২০১৭ ১২:১৫375298
  • উফ। এখানেও সেই ডিসরাপশন ! এই টার্মটা এত ইন কবে থেকে হয়ে গেল ? আমাদের ফিল্ডেও দেখি ইনভেড করে, যাকে বলে ছা গয়া হ্যায় ! গত বছরেও এই টার্ম সেভাবে শুনিনি। এবারের হার্ভার্ডের মিটিং প্রতি সেশনে, প্রতি স্লাইডে স্লাইডে, বক্তৃতায় কয়েক মিনিট বাদে বাদেই ' Fostering Innovation and "Disruptive Technologies" ! আমি ভেবেছিলাম বিজনেস স্কুলে মিটিং হচ্ছে বলে বোধহয় এইসব টার্ম এত আসছে, কারণ এই সায়েন্টিস্টদেরই মেডিকাল স্কুলের বক্তৃতায় এসব বলতে শুনিনি।
  • dc | ০১ মার্চ ২০১৭ ১২:০১375297
  • কলকাতাকে বোধায় কেউই হিসেবের মধ্যে আনবে না, যতোদিন না হাইপারলুপের টার্মিনেশান পয়েন্ট হাওড়ার ওপর আকাশে করা যায়। দিল্লি-মুম্বাই-ব্যঙ্গালোর-চেন্নাই রুটগুলো প্যান্সেঞ্জার আর ট্রাফিক মিলিয়ে ইনভেস্টর রিটান দিতে পারে। তবে হাইপারলুপ এখনো একেবারেই শিশু অবস্থায়।
  • S | ০১ মার্চ ২০১৭ ১১:৪৭375296
  • দুবাই হাইপারলুপের এস্টিমেটেড খরচ হলো 4.8 বিলিয়ন যেটা দুবাইকে আবু ধাবির সাথে কানেক্ট করবে - ডিস্টেন্স ১২৫ কিমির মত।
    ব্যাঙ্গালোর থেকে চেন্নাই দুরত্ব ৩০০ কিমির উপরে। সেই হিসাব অনুযায়ী খরচ হবে ১০ বিলিয়ন ডলার? ধরে নিলাম যে ইন্ডিয়াতে লেবার কস্ট কম আর ডেজার্টে খরচ বেশি, আবার ইন্ডিয়াতে জমি পেতে অনেক খরচা আছে ইত্যাদি নিয়ে একটা এস্টিমেট করেছি। অর্থাৎ কিনা ৬৭০০০ কোটি টাকা।
    মাস্ক ইন্ডিয়া থেকে মিনিমাম ১০% রিটার্ণ এক্সপেক্ট করছে, অর্থাত বছরে ৬৭০০ কোটি।

    হাইপালূপে ব্যাঙ্গালোর থেকে চেন্নাই ৩০ মিনিট লাগবে। ফ্লাইট টাইমের আর্দ্ধেক। এখন রিটার্ণ টিকিট ৩৫০০-৪০০০ টাকা। টিকিটের দাম একই রাখলে রিটার্ণ আসা উচিৎ। কারণ ফ্রেইট ও ভালো আসবে।

    তবে এইসবের থেকে বড় ডিস্টেন্সে করলে কাজে দেবে বেশি। কারণ উপরের উদাহরণে সময় মাত্র ৩০ মিনিট কমবে। সেইটাই যদি কোলকাতা মুম্বাই রুটে ফেলে - তবে লোকে বেশ কয়েক ঘন্টা বাঁচাতে পারবে। কিন্তু সেতো হওয়ার নয় - একক বলে দিয়েছেন।
  • dc | ০১ মার্চ ২০১৭ ১১:৩৪375295
  • লজিস্টিকস এর কথাই যদি হয় তাহলে চেন্নাইতে সরকার আবার এক্সপ্রেসওয়ে বানাতে চলেছে, পোর্ট থেকে ইন্টিরিয়র অবধি। এর অনেকটা এলিভেটেড থাকবে, শ্রীপেরাম্বুদুরের কোম্পানিগুলো পোর্টে মাল পৌঁছতে ব্যবহার করবে।
  • Ekak | ০১ মার্চ ২০১৭ ১১:৩১375294
  • ইন্ডিয়াতে ফাস্ট ট্রেইন সুপার ফাস্ট লুপ এগুলো দরকার। কিন্তু লোকের জন্যে না, লজিস্টিকস এর জন্যে। লজিস্টিকস কোম্পানির দামড়া গাড়িগুলো সাধারণের ট্যাক্সের পয়সায় তৈরী রাস্তার পেছন মারছে। ফাস্ট লুপ বানিয়ে ওদের মেন্ রাস্তা থেকে হঠানো হোক। লোকে এতো সময় নিয়ে করবে তা কি ? ফেসবুক ছাড়া ? !
  • dc | ০১ মার্চ ২০১৭ ১১:২৯375293
  • হলোনা, হলোনা, আমি টিকে আগে কাঠি করেছি। মাঝে একটা ফোন আসাতে আমার পোস্ট পরে পড়েছে।
  • dc | ০১ মার্চ ২০১৭ ১১:২৮375292
  • আরে বাবা ডিসরাপশান ইস দ্য ফ্লেভার অফ দ্য ইয়ার আর কি।

    এই দেখো, টি আবার ওভারসিমপ্লিফাই করতে শুরু করেছে। একা এলন মাস্ক কতো দিক সামলাবে?

    হ্যাঁ, কলকেতায় পালকি সার্ভিস কিন্তু দারুন জমবে। হুঁকো টুকো নিয়ে এলাহি কান্ড হবে, লেবার ইনটেনসিভও হবে।
  • Ekak | ০১ মার্চ ২০১৭ ১১:২৭375291
  • ইন্ডিয়াতে এখন হুজুগ তুললেই হলো :) আমেরিকাতে হচ্ছে, দুবাই তে শর্ট ডিসট্যান্স এ হয়েছে। এবার প্রচার চলছে ইন্ডিয়াতেও হবে। হতভাগা গুলো মাস্ক কে নকল করে যদি সাইবারসিটি টা বানাতে পারতো তাও কাজ হতো। সুপার ক্যাপাসিটর রিসার্চে টাকা ঢালতে পারতো। দেশে টেসলার লেভেলে ব্যাটারি বানিয়ে এক্সপোর্ট করলে দুটি পয়সা আসে। তা নয় পড়েছে হাইপারলুপের পেছনে।
  • T | ০১ মার্চ ২০১৭ ১১:২৬375290
  • ওভারসিমপ্লিফিকেশন, ডিসরাপশন, হাইটেনশন, মাছি ভনভন, হাতে পেনশন। একটু ডিসিকে কাঠি করি।

    এরপরে ডিসির পোস্ট কিরম হবে আমি আগে থেকে লিখে দিচ্চি। এইরম...

    আমার তো হাইপার লুপ হলে ভালোই লাগবে। সকালে কাজ শেষে বিকেলে গিয়ে কলকাতায় ফুচকা খেয়ে এলাম। ব্যক্তিগত ভাবে আমি মনে করি প্রাইভেট উদ্যোগে হাইপারলুপ চালু হলে খুবই ভালো। ভালো সার্ভিস পাওয়া যাবে। লোকের হাতে সময় বাড়বে, সেটা ইকোনমিতে ইনভেস্ট হবে, আমরা ছহি ক্যাপিটালিস্টরা আরো খুশি হব।
  • dc | ০১ মার্চ ২০১৭ ১১:২৩375288
  • ঠিক। তবে এখন যে চারটে রুট শর্টলিস্ট করছে সেগুলোর মধ্যে তিনটেই কিন্তু কম দূরত্ত্বের, শুধু দিল্লি-মুম্বাই বেশী দূরত্ত্বের। এগুলোতে মনে হয় সব্থেকে বেশী প্যাসেঞ্জার আর ফ্রেট ডেনসিটি।
  • Ekak | ০১ মার্চ ২০১৭ ১১:২৩375289
  • আর ডিসরাপ্সন মানেই হাইপারলুপ কে বললো ? কলকাতায় পিএস লুপ খুব ভালো চলবে। প্যালানকিন্ সার্ভিস লুপ কানেকটিং সাউথ টু নর্থ। পালকি প্রতি চারজনের নিয়োগ ও হবে। গ্রীন প্রজেক্ট। বাংলার সমোস্কিতি ভী আছে।
  • T | ০১ মার্চ ২০১৭ ১১:১৯375287
  • এইটে আবার কোত্থেকে উদয় হ'ল! হাইপারলুপ। ভুঁইফোঁড় নাকি! ধুর, পারলে একমাত্র ইলোন মাস্কই পারবে।
  • Ekak | ০১ মার্চ ২০১৭ ১১:১৮375286
  • শর্ট ডিসট্যান্স গুলো হয়ে যেতে পারে লাইক পুনা -বোম্বে, দিল্লি -হারি। লং ডিসটেন্স এ জমি ফাঁকা করতে গেলে প্রতিবাদ মিছিল বক্তৃতা লিংক ঘ্র্যও ম্যাঁও মানে সরকারের গদি উল্টে যাবে। আমার মনে হয় ইন্ডিয়াতে লং ডিসট্যান্স হাইপারলুপ আস্তে আরও বছর পনেরো। আমেরিকা আর দুবাই তে আগে ইমপ্লিমেন্ট হোক, সুবিধে সুবিধে দেখা যাক। মাস্ক তো বলেছে দুবছরের মধ্যে ডেসার্ট কাভার করে ফেলবে।
  • dc | ০১ মার্চ ২০১৭ ১১:০৭375285
  • হাইপারলুপ সত্যি ইমপ্লিমেন্ট করা হবে কিনা জানিনা, কিন্তু এরকম কিছু হলে ইন্ডিয়ান রেলওয়ে সেক্টরটা যে অনেকটা উন্নতি করবে তাতে কোন সন্দেহ নেই। অ্যাভিয়েশান সেক্টরে যেরকম ডিসরাপশান এনেছিল ডেকান এয়ারলাইন, রেলোয়েতেও সেরকম কিছু দরকার। অনেকটা ভ্যালু আনলক হবার অপেক্ষায় আছে। আর আশা করবো ইন্ডিয়ান রেলওয়ের বিভিন্ন পার্ট প্রাইভেটাইজ করা হবে।
  • dc | ০১ মার্চ ২০১৭ ১০:৫৭375284
  • একক :d
  • অ্যাক্রোম্যান টুলা | ০১ মার্চ ২০১৭ ১০:৫২375283
  • শেহবাগের টুইটার হ্যান্ডল করে অমৃতাংশু বলে এক মোদীভক্ত। সেইটা কারণ হইলেও হইতে পারে।

  • PM | ০১ মার্চ ২০১৭ ১০:৪৪375282
  • কালকের তর্ক পড়ে উঠলাম এই মাত্র। অনেকদিন পরে একটা ভালো ভাট হোয়েছে। ঃ)

    একটাই শুধু কনট্রিবুসন। গত বছর মুম্বাইয়ের একটা হোটেলে ঘটনাচক্রে শেহবাগ আর হর্শ ভোগলের সাথে অনেকক্ষন একসাথে ছিলাম, আডডাও হয়েছিলো। শেহবাগ এর ইন্টেলিজেন্স কিছু কম নয় আর সেন্স অফ হিউমার দারুন। ওকে কমিক রিলিফ মনে করার কোনো কারন নেই বলেই মনে হয়। রাজনৈতিক অবস্থান নিয়ে অবশ্য কিছু বলতে পারবো না।
  • Ekak | ০১ মার্চ ২০১৭ ১০:৪০375281
  • খুবই চিন্তার।
  • dc | ০১ মার্চ ২০১৭ ১০:২৪375280
  • এদিকে ট্রান্সপোর্ট সেক্টরে ডিসরাপশান আনতে চলেছে হাইপারলুপ। চেন্নাই থেকে ব্যাঙ্গালোর কুড়ি মিনিট, চেন্নাই থেকে মুম্বাই এক ঘন্টা, দিল্লি থেকে মুম্বাই এক ঘন্টাঃ

    http://www.news18.com/news/tech/delhi-to-mumbai-in-55-minutes-hyperloop-one-shows-india-how-1354395.html
  • সিকি | ০১ মার্চ ২০১৭ ০৯:০১375279
  • গুচ্ছ হিউমার। এটা লেফট ভার্সেস রাইটের দ্বন্দ্ব নয়, এটা রং ভার্সেস রাইটের দ্বন্দ্ব। :)
  • pi | ০১ মার্চ ২০১৭ ০৮:৫৪375278
  • বেশ লাগল।
  • সিকি | ০১ মার্চ ২০১৭ ০৮:৩০375277
  • কাল যোগেন্দ্র যাদবের স্পীচ। রাত নটায় শুরু করে এতক্ষণে আপলোড শেষ হল।

  • pi | ০১ মার্চ ২০১৭ ০৮:১৯375276
  • একজনের কাছে শুনলাম ক'দিন আগে আটলান্টায় ইমিগ্রেশনে এক ভারতীয় রিসার্চ স্কলারকে বিষয় থেকে প্রশ্ন করেছে। সে উত্তরও দিয়েছে। স্ট্যাম্প ও দিয়েছে, কিন্তু সাথে সাথে নাকি এও বলেছে, '"it's guys like you that we are trying to get rid of"'
  • S | ০১ মার্চ ২০১৭ ০৬:৫২375275
  • পাইয়ের দেওয়া ভিডিওটা বহু আগে দেখেছিলাম। ইস্কুলের মেয়েগুলো ভিডিওটার শেষের দিকে কেমন মিষ্টি মিষ্টি লজ্জা পেয়ে নিজেদের ভুলটা বুঝতে পারে। খুব মজা লেগেছিলো দেখে।
  • pi | ০১ মার্চ ২০১৭ ০৬:১৬375274
  • এটা কাল আছে শুনলাম।

    'বাকস্বাধীনতার পক্ষে, গুরমেহার কৌর ও সংঘ পরিবার যাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে তাদের সকলের পাশে দাঁড়াতে, দলমত নির্বিশেষে, আগামী বৃহস্পতিবার (২ তারিখ), সন্ধ্যে ৬.৩০ টায় যাদবপুর ৮-বি বাস স্ট্যান্ডে আসুন। বাকিদেরকেও বলুন।

    #IamGurmehar'
  • pi | ০১ মার্চ ২০১৭ ০০:৪১375273
  • ওপিনিয়ন পোলগুলোর সামারি।
    http://www.elections.in/uttar-pradesh/exit-poll.html

    এই ভিডিপিএ আসোসিয়েটসটা আবার কারা ? চাণক্য গেল কই ?
  • dc | ০১ মার্চ ২০১৭ ০০:৩৯375272
  • আচ্ছা এবার আমি ঘুমোতে গেলাম।
  • Arpan | ০১ মার্চ ২০১৭ ০০:৩২375271
  • হাং এসেম্বলি হবার চান্স বেশি। বহেনজি এবং মোদিজি হাত মেলাবেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত