এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | ১৮ আগস্ট ২০১২ ১৩:৩৫37500
  • গীতিনাট্য বা নৃত্যনাট্যে যেটা কমন ভার্সন
    তাতে আছে

    পূজা করি মোরে রাখিবে ঊর্ধ্বে
    সে নহি নহি
    হেলা করি মোরে রাখিবে পিছে
    সে নহি নহি।

    পাঠান্তর।
  • maximin | ১৮ আগস্ট ২০১২ ১৩:৩৪37499
  • স্নান হয়নি। চানে যাই। একটা কুইজ দিয়ে যাই -- 'যদি হায় জীবন পূরণ নাই হল মম তব অকৃপণ করে' গানের একটা কবিতা ভার্শন আছে। চট করে মনে পড়ে কি কারও?
  • a x | ১৮ আগস্ট ২০১২ ১৩:৩৩37497
  • পুষিয়া রাখিবে পিছে শুনতে কেমন উৎকট লাগছে।
  • a x | ১৮ আগস্ট ২০১২ ১৩:৩৩37498
  • আচ্ছা থ্যান্কু এলসিএম, সিকি। এখন খুঁজি। কিছুতেই ডিসাইড করতে পারিনা।
  • maximin | ১৮ আগস্ট ২০১২ ১৩:৩১37494
  • আরে বিবি প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান বেঙ্গলির মতন। কতটা বেংগলি অত কী আর ভাবতে বসেছি? ফর্ম ফিল আপ করার সময় হিন্দু লিখে এলাম। ভর্তির দরখাস্ত, চাকরির দরখাস্ত।
  • lcm | ১৮ আগস্ট ২০১২ ১৩:৩১37495
  • সোসেন-এর লিংকে তো - পূজা করি রাখিবে মাথায় - এরকমই তো রয়েছে। কিন্তু কুমু-র এই লাইনে প্রবলেমটা কোথায়, কেন রবীন্দ্রনাথ এমন লিখতে পারেন না সেটা বোঝা গেল না।
  • a x | ১৮ আগস্ট ২০১২ ১৩:৩১37496
  • আর এটা নৃত্যনাট্যে।

    পূজা করি মোরে রাখিবে ঊর্ধ্বে

    সে নহি নহি,

    হেলা করি মোরে রাখিবে পিছে

    সে নহি নহি।

    যদি পার্শ্বে রাখ মোরে

    সংকটে সম্পদে,

    সম্মতি দাও যদি কঠিন ব্রতে

    সহায় হতে,

    পাবে তবে তুমি চিনিতে মোরে।
  • a x | ১৮ আগস্ট ২০১২ ১৩:৩০37493
  • হ্যাঁ ঠিক।

    দেবী নহি, নহি আমি সামান্যা রমণী।
    পূজা করি রাখিবে মাথায়, সেও আমি
    নই; অবহেলা করি পুষিয়া রাখিবে
    পিছে, সেও আমি নহি। যদি পার্শ্বে রাখ
    মোরে সংকটের পথে, দুরূহ চিন্তার
    যদি অংশ দাও, যদি অনুমতি কর
  • a x | ১৮ আগস্ট ২০১২ ১৩:২৭37491
  • দাঁড়ান দেখি।
  • maximin | ১৮ আগস্ট ২০১২ ১৩:২৫37490
  • উনিই লিখেছিলেন অক্ষ, গান হিসেবে।
  • bb | ১৮ আগস্ট ২০১২ ১৩:২৩37488
  • মিনিদি এটা সেই সুভাষ বাবুর আমি আগে চক্রবর্তী বামুন পরে কমিউনিস্টএর মত শোনাল।
    আমি শুধু বলি ব্রেশ আপনার ইচ্ছা।
  • lcm | ১৮ আগস্ট ২০১২ ১৩:২৩37489
  • সিনেটের রিভিউ ভরসাযোগ্য।
    ডিভিডি ড্রাইভ বাদ দিলে, আর হার্ড ড্রাইভ যদি ssd ফ্ল্যাশ হয়, তবে যে ব্র্যান্ডই হোক হালকা হবে।
  • a x | ১৮ আগস্ট ২০১২ ১৩:২০37485
  • কিম্বা "সে নহি সে নহি"
  • a x | ১৮ আগস্ট ২০১২ ১৩:২০37486
  • কিম্বা "সে নহি সে নহি"
  • a x | ১৮ আগস্ট ২০১২ ১৩:২০37487
  • তাহলে, "রাখিবে ঊর্ধে" কে লিখেছিল?
  • maximin | ১৮ আগস্ট ২০১২ ১৩:১৭37484
  • ও হ্যাঁ বিবি প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান হিন্দু এটা কাউকে বলতে শোনেন নি, আমি আজ বললাম। খোলা পাতাতে বললাম।
  • lcm | ১৮ আগস্ট ২০১২ ১৩:১৬37483
  • এতো সেই বিখ্যাত লাইন। আমাদের পাড়ার কাছে একবার এক অনুষ্ঠানে নাকি শেষ লাইনে বলেছিল -

    আমি চিত্রাঙ্গদা,
    আমি রাজেন্দ্রনন্দিনী,
    নহি দেবী
    নহি ফালতু নারী
    আমি চিত্রাঙ্গদা
    ...

    ঐ ফালতু নিয়ে পরে প্রচুর কেলো এবং খোরাক হয়।
  • maximin | ১৮ আগস্ট ২০১২ ১৩:১৫37482
  • এই সুললিত

    সুগঠিত নবনীকোমল সৌন্দর্যের

    যত গন্ধ যত মধু ছিল সকলি কি

    করিয়াছ পান। আর-কিছু বাকি আছে?

    আর-কিছু চাও? আমার যা-কিছু ছিল

    সব হয়ে গেছে শেষ? হয় নাই প্রভু!

    ভালো হোক, মন্দ হোক, আরো কিছু বাকি

    আছে, সে আজিকে দিব।
  • bb | ১৮ আগস্ট ২০১২ ১৩:১৩37481
  • লেনেভোর হাল্কা ভার্শন ও আছে। সাপোর্ট ও বোধহয় ভাও এর চেয়ে ভাল।
    তবে ভাও অনেক সুন্দরী।
  • maximin | ১৮ আগস্ট ২০১২ ১৩:১২37479
  • নাটক ভার্শন সিকি। আমি তো দেখেই চিনলাম।
  • a x | ১৮ আগস্ট ২০১২ ১৩:১২37480
  • হ্যাঁ তাই দেখছি হাল্কা বা আল্ট্রাতে গেলে দাম বেশ অনেকটা হচ্ছে, এদিকে হাল্কাটা খুব দরকারী আমার। সিনেটের রিভিউ কি মোটামুটি ভরসা করা যায়?
  • siki | ১৮ আগস্ট ২০১২ ১৩:১০37478
  • অ্যাঁ??? কোন ভার্সনে আছে এরকম লাইন?
  • maximin | ১৮ আগস্ট ২০১২ ১৩:০৯37477
  • কুমু, অ কুমু, লাইনটা কিন্তু ঠিকই লিখেছে -- পূজা করি রাখিবে মাথায়, সে-ও আমি নই, অবহেলা করি পুষিয়া রাখিবে পিছে, সে-ও আমি নই। উদ্ধৃতিতে ভুল নেই।
  • lcm | ১৮ আগস্ট ২০১২ ১৩:০৮37476
  • লেনোভো হালকা নয়। হাল্কা নিতে হলে, স্যাম্সুং আছে, এসার আছে। হালকা হলেই আবার একটু দাম বেশী।
  • siki | ১৮ আগস্ট ২০১২ ১৩:০৬37474
  • এইচপি প্যাভিলিয়ন।

    হাল্কা হয় না।
  • siki | ১৮ আগস্ট ২০১২ ১৩:০৬37475
  • ও তেরি। ছড়িয়েছি। ব্র্যাভিয়া ভেবেছি ভায়োকে।

    লেনোভো দুনিয়ার সবচেয়ে শক্তপোক্ত ল্যাপটপ। হাত ফেলে দিলেও নষ্ট হয় না। তবে এইচপির ল্যাপটপ ইউজ করে আমি হেব্বি খুশি। দারুণ জিনিস।
  • a x | ১৮ আগস্ট ২০১২ ১৩:০৪37473
  • এইচপি? লেনোভো কি যথেষ্ট হাল্কা হয়?
  • lcm | ১৮ আগস্ট ২০১২ ১৩:০৩37472
  • রাজারহাট তো আমার নয়, আমার হাতিবাগানে।
  • lcm | ১৮ আগস্ট ২০১২ ১৩:০২37471
  • সোনি ভায়ো বেশী দাম। লেনোভো শক্তোপোক্ত, আর শস্তা। বেশী দাম দিয়ে ল্যাপটপ কেনার মানে হয় না আজকাল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত