এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | ১৮ আগস্ট ২০১২ ১৩:০১37470
  • ও হ্যাঁ, কাল ইংলিশ ভিংলিশের প্রোমো দেখছিলাম। কয়েক দশক বাদে আবার স্ক্রিনে এসেছেন শ্রীদেবী। কী বলব, জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। বয়েস একেবারে ছাপ ফেলতে পারে নি, আর আরও গ্রেসফুল লাগছিল তাঁকে। ক্লিপিং দেখেও খুবই ভালো লাগল।

    সিনেমাটা দেখতে হবে।
  • siki | ১৮ আগস্ট ২০১২ ১২:৫৮37469
  • ওহ, আজকের কাগজে? আপনি ১৮ মার্চ লিখলেন কেন?
  • siki | ১৮ আগস্ট ২০১২ ১২:৫৭37468
  • এলইডিতে এই মুহূর্তে লিডিং চলছে এলজি আর স্যামসুং। ব্যক্তিগতভাবে সোনি ভাইয়োর ছবির কোয়ালিটি আমার ভালো লাগে নি।

    আমি টিভি কিনেছিলাম স্রেফ খবর / গান / সিনেমা দেখার জন্য।
  • a x | ১৮ আগস্ট ২০১২ ১২:৫৩37467
  • কেউ কি বলতে পারবে সোনি ভাইও কেমন? বেসিকালি ভালো প্রসেসিং স্পিড, ভালো আওয়াজ, ভালো ছবি আর একটু হাল্কা এই চাই। গেমিং ইত্যাদির প্রয়োজন নেই। এর জন্য কেউ কিছু সাজেস্ট করলেও ভালো হয়।
  • bb | ১৮ আগস্ট ২০১২ ১২:৫১37466
  • @ LCM কোলকাতায় রাজারহাটি গড়পড়তা বাড়ির দাম 3800-4500/sft। তাই আপনি আগে কিনলে ভালই লাভে আছেন। তবে মনে রাখবেন কোলকাতায় কোনদিন ফিরিবার ইচ্ছা থাকলে এই লাভ নোশনাল, কেননা রিপ্লেসমেন্ট ভ্যালু এর বেশীই হবে কম না। তবে ইনভেসমেন্ট হলে ভাল লাভ আছে। সে আপনি জমি কিনলে আরো বেশী পাবেন,বারাসতের দিকে।
  • aranya | ১৮ আগস্ট ২০১২ ১২:৩৪37464
  • 'পুষিয়া রাখিবে পিছে' !!!
  • a x | ১৮ আগস্ট ২০১২ ১২:৩৩37463
  • পুষিয়া!!
  • kumu | ১৮ আগস্ট ২০১২ ১২:২৬37461
  • করতে
    রাখিবে মাথায়-এই ভাষা চিত্রাঙ্গদার শেষ দৃশ্যে রবীন্দ্রনাথ লিখতে পারতেন?
    বড় কষ্ট হয় দেখে।
  • kumu | ১৮ আগস্ট ২০১২ ১২:২৩37460
  • "রবীন্দ্রনাথের নৃত্যনাট্যের শেষটা মনে আছে? আত্মবিশ্বাসে দীপ্ত এক নারী, ‘পূজা করি রাখিবে মাথায়, সে-ও আমি নই, অবহেলা করি পুষিয়া রাখিবে পিছে, সে-ও আমি নই।’
    আনন্দবাজার,১৮ মার্চ,২০১২,পত্রিকা।
    চিত্রাঙ্গদার এই প্রবাদপ্রতিম পংক্তিও যিনি ঠিক ভাবে উদ্ধৃত কততে পারেন না,তিনি সমালোচক,আবার পাঠককে প্রশ্ন করছেন -মনে আছে কিনা!!!
  • siki | ১৮ আগস্ট ২০১২ ১১:৫৭37459
  • লিখছি। সবে তো ঘুম থেকে উঠলাম।
  • kumu | ১৮ আগস্ট ২০১২ ১১:৫৩37458
  • ক্যানো,নীপা সোসেন কেন?সপা সোসেন কই যায়?
  • sosen | ১৮ আগস্ট ২০১২ ১১:৫১37457
  • বলি শেখ সিকির ল্যাখা কবে পাব?
  • sosen | ১৮ আগস্ট ২০১২ ১১:৫০37456
  • কিকিদিদি; মাথা পোষ্কার করে ফেল। ফরগেট এবাউট ইট। সব কিছুর সাথে অত ইনভলভড হয়ে পড়ার দরকার নেই।
    পাই, আকা, সিকি, সব্বাই নতুন করে ভাটাতে থাক। আমি আবার আগের যুগের নীপা সোসেন হয়ে গপ্প গুজব শুনি। শুধু ফোর্জির কপালে কিঞ্চিত দুক্ষু আছে!
  • kumu | ১৮ আগস্ট ২০১২ ১১:৪৮37455
  • ঠাকুর কবেই কয়েচেন,ওরে পুঁটি,তোর হাতে আর ভুবনের ভারটা দিলুম না,তুই যা কেবলী।
    নিজেকেই বোঝা যায় না,অন্যকে পুরোটা বোঝার প্রশ্নই নাই।
  • sosen | ১৮ আগস্ট ২০১২ ১১:৪২37454
  • লিখুন লিখুন। আমি ব্রাশ করতে গিয়েই ভুলে যাই। আধ ঘন্টাও লাগে না।
  • একক | ১৮ আগস্ট ২০১২ ১১:৩৯37453
  • সব ছিল। পুরো মিউসিক ফিউসিক দেওয়া স্বপ্ন। আমি যে স্বপ্নগুলো সকালে দেখি মানে ৬-১০ রেঞ্জে সেগুলো দিব্যি মনে থাকে।
  • sosen | ১৮ আগস্ট ২০১২ ১১:৩৫37451
  • একক
    সাব টাইটেল? তাও ছিল?
    স্বপ্নের ডায়রি-একটা টই খুললে ভালো হয়- স্বপ্ন দেখেই আমি সকালে ভুলে যাই।
    অথচ অনেকে কি ভালো স্বপ্ন দেখে মনে রাখে।
  • একক | ১৮ আগস্ট ২০১২ ১১:৩৫37452
  • সকাল ৭ত নাগাদ ঘুমিয়ে পরেছিলুম। টার মধ্যে এই ব্যাপক স্বপ্ন। একটা ফ্যান্টা সুইসায়ড দিয়ে শেষ হলো। ট্রেইন এ কাটা। পুরো ইন্তেস্তাইন বেড়িয়ে গেছে। ধুলো ঝেড়ে ভেতরে ঢোকার চেষ্টা করছে একজন। যার নাড়িভুড়ি সে হাসছে আর বলছে : সব কি আর গুছোনো যায়।
  • kiki | ১৮ আগস্ট ২০১২ ১১:৩২37450
  • দুর! সিকি, আমি বলে রাগ মাগ করে খানিক নেট অ্যাডিকশন কমাতে চাই। সামনে বাচ্চা কাচ্চাদের পরীক্ষা, তুমি আর হাল্কা করে দিও নাতো। আর আমার কোনো দুঃখু নেই কে বুঝলো, না বুঝলো নিয়ে। কিছুদিন আগেও হতো। এখন হয় না। তবে ডাক্তারের কাছে যাওয়াটা মাস্ট। যাবোই যাবোই যাবো।
  • lcm | ১৮ আগস্ট ২০১২ ১১:২৯37449
  • টাইটেল ওয়ালা স্বপ্নের কথা এই প্রথম শুনলাম
  • একক | ১৮ আগস্ট ২০১২ ১১:২৮37448
  • একটা স্বপ্ন দেখে উঠলুম। স্বপ্ন টার নাম টার্গেট। দিব্যি নাম দেখিয়ে শেষ হলো। মিউসিক ফিউসিক সহ। নেহাৎ আমি ফিকশন লিখতে পারিনে তাই।
  • siki | ১৮ আগস্ট ২০১২ ১১:২৭37447
  • অ কিকি, কাউরে ক্যালাতে হলে বলে দিও, আমি সুপুরি নিয়ে নেব।

    আর বলতে কি, তোমার দুঃখুটা আমারও, আমাদের সক্কলের। আমাকেও কেউ বুঝতে পারে না, সব্বাই ভুল বোঝে। এমনকি আমার বউয়েরও এই একই অভিযোগ আছে, নেহাত সে কখনো গুরুচন্ডালিতে লেখে নি, তাই।

    কেউ কাউকে বোঝবার ঠ্যাকা নিয়ে আসি নি রে ভাই। না বুঝল তো বয়েই গেল।

    যাও, ডাক্তারখানা ঘুরে এসো।
  • lcm | ১৮ আগস্ট ২০১২ ১১:২৩37446
  • ক্রিমিনাল! জাতিবিদ্বেষী! সে কি! কে? কবে? কোথায়?
    এত পিছিয়ে পড়েছি....
    কিন্তু কিকি কী করে হনু হবে, হনু তো এইচ।
  • kiki | ১৮ আগস্ট ২০১২ ১১:২১37445
  • আমার পোষ্টে আমি কাউকে ক্রিমিনাল বলে দাগাই নি। তাও মনে হলো,আর সমানে একজনকে জাতিবিদ্বেষী বলে দাগানোর চেষ্টাটা অন্য কিছু দাঁড়ালো এটা নিয়ে আমার কিচ্ছু বলার নেই। এমনকি অফ লাইনে একে তাকে মেল করে ইনভল্ভ করার চেষ্টা করে কেউ এখানে অফ লাইনে কথা বলছি বলে ফেলায় তাকে নিয়ে মজা করায় ও কিচ্ছু বলার নেই। আমি নিজেও জানি যে আমার ট্রিটমেন্ট প্রয়োজন। আমার শেখা উচিত কিভাবে চুপ করে থাকা যায়।নতুন কিছু না। আর আমি এমন কিছু হনু না যে কাউকে ক্রিমিনাল বলে দিলাম কি সবার কাছে সেটা গ্রাহ্য হয়ে যায়। প্রসঙ্গতঃ আমি যা বলি সেগুলো এখানে কি ঘটছে, কি ইনফো আসছে তার ভিত্তিতে, আমার কাছে অফ লাইন তথ্য খুব কম থাকে। আর হ্যাঁ, বড়দের ও তাতিয়ে দেওয়া যায়। আমার বাবার অফিসে একজন জেঠু ছিলেন, অত্যন্ত সরল মানুষ, তার বিশ্বাস গুলো নিয়ে নানা রকম মজা করা হত। এবং রাগিয়ে তিনি যখন গালি গালাজ করতেন, তা নিয়ে লোকের ফুর্তির শেষ থাকতো না। ( এ উদাহরন থেকে ধরার কিছু নেই যে এখানে কারোকে টার্গেট করা হলো) একটি কলেজ পড়ুয়া ছেলের গল্প জানি, কোন বাচ্চা নয়, আঠারো পেরিয়েছিলো, আমার বন্ধুর দিদির ব্যাচের, সে আত্মহত্যা করে। কাউকে দল বেঁধে হিউমিলিয়েট করতে দেখলে আমার মাথায় আগুন ধরে। ব্রতীনের জায়গায় আমি থাকলে সিম্পলি স্যরি বলে প্রসঙ্গ থামিয়ে দিতাম, যখন দেখতাম আমায় বোঝা হচ্ছে না, বা প্রবলেম টা নিয়েও ভাবা হচ্ছে না, পয়েন্ট টা আটকে যাচ্ছে তুমি কত খারাপ এ।

    এবারো এভাবেই প্রসঙ্গ শেষ করবো। আদ্যান্ত ভুল বলেছি। ক্ষমো মোরে সবে। আর এর মধ্যে ডাক্তারের কাছে যাবো। সবার ভালোবাসায় তাড়াতাড়ি ওয়েল হয়ে ফিরে আসবো।:P
  • lcm | ১৮ আগস্ট ২০১২ ১১:২০37444
  • ফাঁকা ফ্ল্যাট যদি বাড়ে (সাইজে বা দামে) - ওফ্‌,
  • a x | ১৮ আগস্ট ২০১২ ১১:১৮37443
  • অনেক ফ্ল্যাট ফাঁকা কারণ ঐ - অনাবাসীদের।
  • lcm | ১৮ আগস্ট ২০১২ ১১:১৬37442
  • কলকাতায় বাড়ছে, তাই বিবি!
    ওফ্‌, আমার একটা ফেলাট আছে, দাঁড়াও
  • aka | ১৮ আগস্ট ২০১২ ১১:১৩37441
  • বিবি বুঝেছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত