এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৮ আগস্ট ২০১২ ১০:৩৪37410
  • অত খেও না হুতো ভুঁড়ি গজাবে।
  • r2h | ১৮ আগস্ট ২০১২ ১০:৩১37409
  • হেউ
  • bb | ১৮ আগস্ট ২০১২ ১০:২৮37408
  • শ্রী সদা - আমি পড়া করেছি। সুনিতা উইলিয়ামসের বাবা-মা ভারতীয়, তিনি নন। তার জন্ম, কর্ম, পড়াশুনা আমেরিকায়। তিনি একজন সাদা আমেরিকানকে বিয়ে করেছেন, তার ভারতীয়ত্ব কোথায়?
    মনে রাখবে, ডঃ হরগোবিন্দ খুরানা আর অমর বোস খোলাখুলি বলেন আমি ভারতীয় নই।
    আর অজস্র গুজরাটী যারা দেশ ছেড়ে আফ্রিকা ঘুরে ব্রিটেনের নাগরিকত্ব নিয়েছেন এবং ভারতীয় নাগরিকত্ব স্বেচ্ছায় ছেড়ে ছেন তারপর তারা যদি সেই দেশে বসে ভারতের জয় নিয়ে নাচা্নাচি করেন তাহলে ঐ দেশের আসল (আমি ইচ্ছে করেই এটা ব্যবহার করেছি) নাগরিকদের কি প্রতিক্রিয়া হওয়া উচিত বলে তুমি মনে কর?
    আমি গুজরাটীটা উদাহরণ হিসাবে ব্যবহার করলাম শুধু।
  • a x | ১৮ আগস্ট ২০১২ ১০:২৬37407
  • আকা, প্রমিস?
  • | ১৮ আগস্ট ২০১২ ১০:২৫37406
  • আচ্ছা আমোদি টা কী মাছ? আবাপ'য় লিখেছে দেখলাম আমোদি মাছ নাকি হারিয়ে গেছে।
  • sosen | ১৮ আগস্ট ২০১২ ১০:২২37405
  • ও।
    দেখব ভাবছিলুম।
  • শঙ্খ | ১৮ আগস্ট ২০১২ ১০:২০37404
  • তাজ্জব!! নামটা বাদে সবই এল।

    তা জানি না। আমি ইস্ট কোস্টে আছি। এখানে কোথায় রিলিজ করেছে তাও জানি না। ফেসবুকে এই রিভিউটা ঘোরাঘুরি করছে বলে টুকে দিলুম।
  • S | ১৮ আগস্ট ২০১২ ১০:১৫37403
  • ভুতের গল্পের থ্রেডটা কোথায় আছে? লিংক দিলে ভালো হয়।
  • sosen | ১৮ আগস্ট ২০১২ ১০:১৩37401
  • 118.35.9.186 (*)
    টিকিট কেটে দেখা যায়? মাথা ধরার চান্স কেমন?
  • | ১৮ আগস্ট ২০১২ ১০:১৩37402
  • এই তাতিয়ে দেওয়া টাইপ বক্তব্যগুলো দেখলেই আমার সেই 'আমার ছেলেটা ভালমানুষ, বৌমাটি হচ্ছেন মিটমিটে বদমাশ। বৌমা আড়ালে কানে ফুসমন্তর দেয় আর তাইতেই খোকা আমার অমন পাল্টে গেল।' জাতীয় কথাগুলো মনে পড়ে। ঠিক এক ছাঁচ।

    কিকি যদি সত্যিই বিশ্বাস করে যে একটা ৩+ বাচ্ছা আর একজন ৩০+ দামড়া একইভাবে 'তেতে যায়' এবং একইভাবে রিয়্যাক্ট করে তাহলে কিকিকে বলব ৩০+ এর জন্য মেডিক্যাল হেল্পের চেষ্টা দেখতে।
  • এক লাইনের রিভিউঃ ফার্স্ট সলমন | ১৮ আগস্ট ২০১২ ১০:১১37399
  • এক লাইনের রিভিউঃ

    ফার্স্ট সলমন খান মুভি উইথ এ স্টোরি।
  • aka | ১৮ আগস্ট ২০১২ ১০:১১37400
  • না না আমাকে আর রাজনৈতিক তক্কো করতে বলবেন না। নাবালকদের সাথে তক্কো করলে আমার হৃদয়ে ব্যাথা হবে।
  • sosen | ১৮ আগস্ট ২০১২ ১০:০৫37398
  • কেউ কি এক থা টাইগার এর ছোট্ট রিভিউ দেবেন?
  • শ্রী সদা | ১৮ আগস্ট ২০১২ ০৯:৫৫37397
  • হুম, ভুল হয়ে গেছে। যাই হোক, তাতে বক্তব্যের মূল সুর পাল্টায় না। overseas(?) citizen of pakistan ই না হয় হল।
    আবার বলছি, কেউ যদি প্রকাশ্যে বলেন যে আমি আদতে পাকিস্তানী, কোনো কারণে (লিগ্যালি) ভারতে বসবাস করছি এবং সব ক্ষেত্রেই পাকিস্তানের সাপোর্টার, সেটা আমার মতে অত্যন্ত ভ্যালিড পজিশন, এবং তাতে নিতান্ত চাড্ডীরা ছাড়া কারো আপত্তি থাকার কথা নয়।
  • 4z | ১৮ আগস্ট ২০১২ ০৯:৪৬37396
  • ভারতীয় বংশোদ্ভূত আর NRI দুটো তো আলাদা। অন্য দেশের নাগরিকত্ব নিলে তখন তো Overseas Citizen of India বলা হয়। মানে যতদুর আমি জানি। ভুলও জানতে পারি।
  • a x | ১৮ আগস্ট ২০১২ ০৯:৪২37395
  • লেখ লেখ। হাতের লেখা প্র্যাক্টিস কর। ঐ তো কাগের ঠ্যাং বগের ঠ্যাং।
  • a x | ১৮ আগস্ট ২০১২ ০৯:৩৯37394
  • যারা নাগরিকত্ব নিয়ে থাকে তাদের NRI বলেনা। কেউ বললে সেটা ভুল এবং লুজলি বলা।
  • শ্রী সদা | ১৮ আগস্ট ২০১২ ০৯:৩৫37393
  • bb দা, সুনীতা উইলিয়ামসকে তো মিডিয়াতে ভারতীয় বংশোদ্ভূত বলা হয়, বিদেশে যেসব ভারতীয় স্থায়ী ভাবে থাকেন তাদেরও ভাঃ বঃ বা NRI বলা হয়, এতে কাউকে আপত্তি করতে শুনিনি কখনো। তো, ভারতে বসে যাঁরা পাকিস্তানের জয়ে উল্লসিত হন তাঁদের কি পাকিস্তানী বংশোদ্ভূত বা নন রেসিডেন্ট পাকিস্তানি বলা উচিত? মানে তাঁরা মানবেন তো যে তাঁরা (বা তাঁদের পূর্বপুরুষ )আদতে পাকিস্তানি, বিভিন্ন কারণে ভারতের নাগরিকত্ব (সোজা বা বাঁকা পথে) নিয়েছেন ?
  • ব্যাং | ১৮ আগস্ট ২০১২ ০৯:৩৪37392
  • অক্ষর নাম তিনবার লিখে নিয়েছি।
  • ব্যাং | ১৮ আগস্ট ২০১২ ০৯:৩২37391
  • আমার একটা সিরিয়াস প্রস্তাব আছে। ছোটদের পুজোসংখ্যাগুলোর যা হাল হয়েছে, পুরনোলেখা নতুন করে না ছাপালে আর ছোটরা পড়বে না। আর এবছর তো শিশুদিবস আর কালীপুজো গায়েগায়ে। সেইসময় গুচ যদি একটা ছোটদের পুজোসংখ্যা (সে নেটই হোক অথবা কাগুজে) বার করে তাহলে কেমন হয়? এখন থেকে সব বড়রা আর ছোটরা লেগে পড়ুক না কেন? মানে লোকজনের তো একেবারেই কাজ নেই দেখছি, তাই সময় কাটানোর জন্য একটু কাজ দিলাম সব্বাইকে।
  • a x | ১৮ আগস্ট ২০১২ ০৯:২৮37390
  • এহ্হ! নিজেকে আবার ক্লাস মনিটর ঠাওরানো হচ্ছে!
  • ব্যাং | ১৮ আগস্ট ২০১২ ০৯:২৬37388
  • নাম লিখে নিয়েছি।
  • ব্যাং | ১৮ আগস্ট ২০১২ ০৯:২৬37389
  • সবকটার নাম লিখে নিয়ে রাফখাতার পিছনে। হচ্ছে তোমাদের দাঁড়াও।
  • 4z | ১৮ আগস্ট ২০১২ ০৯:২০37387
  • কিকিদিকে একটা কথা জিজ্ঞেস করি, এখানে কি মুখে প্যাসিফায়ার গোঁজা বাচ্ছারা ভাট করতে আসে যে সুক্ষভাবে তাদের তাতিয়ে দেওয়া হল আর তারাও বেচারা না বুঝে উল্টোপাল্টা বকে গেল? আর প্রশ্ন করা মানে যদি কিকিদির কথায় ক্রিমিনাল টাইপ হতে হয় তাহলে তো কিকিদিকে গেট ওয়েল সুন বলা ছাড়া আর কিছু বলার থাকে না।
  • bb | ১৮ আগস্ট ২০১২ ০৯:১৪37385
  • সিকি - ঘাটালে ওদের আনন্দ দেখলেন আর তার থেকে ধর্মীয় একত্মতা দিয়ে একটা সুইপিং জেনারেল কন্স্ক্লুশন ওরা অ-ভারতীয় হয়ে গেল (এইটা আপনি বলেন নি)। কিন্তু আমেরিকায় জন্ম নেওয়া, আমেরিকানকে বিয়ে করা সুনিতা উইলিয়ামসের মহাশুন্যে তে-রঙ্গা ওড়ানোর মানে কি তাহলে আমেরিকানরা কি ভাবে করবেন?
    বা অজস্র ভারতীয় যাদের ও দেশে জখন নাগরীক তারা কেন ভারতের জয়ে লাফালাফি করেন তখন সেই দেশের লোকের কেম্ন লাগে, তারাও কি একই কথা বলে আমাদের সম্বন্ধে।
    পিপি - পাকিশ্থানের সঙ্গে ৩ টে, চীন -১টা, বাংলাদেস- স্বাধীনতা, শ্রীলংকা- IPKF, সিকিমকে অঙ্গরাজ্য করে নেওয়া এরপর ও আপনি তিব্ব্ত বা নেপাল (যাদের সঙ্গেও আমাদের ইস্যু আছে - দ্লাই লামা আর নেপালে হস্তক্ষেপ) নিয়ে প্রশ্ন তুললে এটাই বলি যে আপনি বোধহয় এদের সঙ্গেও যুদ্ধলাগার আগে মানবেন না।
    আশা করি এটা খেয়াল করেছেন যে বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিরক্ষা বাজেট আমাদের। এত অহিংসদেশের এত অস্ত্র লাগে কেন? আমাদের নাকি প্রতিবেশীরা খারাপ!!!!
    এটা ঐ কাঁদুনী পিতামাতার মত হল, আমার সন্তান এত ভাল কিন্তু পোড়ারমুখো টিচারগুলো নম্বর দেয় না!!
  • ব্যাং | ১৮ আগস্ট ২০১২ ০৯:১৪37386
  • হ্যাঁ, আমি তো নালশেকুটি, আর নিজেরা যেন চুলোচুলি করে না!!
  • a x | ১৮ আগস্ট ২০১২ ০৯:০৩37383
  • কিরম ক্লাসের নালশেকুটি বাচ্চার মত টিচারের কাছে গিয়ে নালিশ করছে যেন! ছ্যা ছ্যা!
  • ব্যাং | ১৮ আগস্ট ২০১২ ০৯:০৩37384
  • অভ্যু,
    আমার এরকম একটা গল্প ছিল। ডানাকাটা পরীর গল্প। মা বলত। পরীদের মেয়ে সে সব জায়্গায় ঘুরে বেড়াত। বেড়াতে ভালোবাসত। মাবাবা মানা করলেও সে একা একা মাঠে বাগানে ঘুরে বেড়াত। তারপর একদিন রাক্ষসেরা পরীদের মেয়ের দুটো ডানা ঘ্যাঁচ্চো করে কেটে নিল। এই অব্দি শুনে আমি এমন কান্না জুড়তাম পরীদের মেয়ের কষ্টে। যে তারপরে পরীমেয়ের বাবামাকে রিক্শা করে পরীমেয়েকে নিয়ে ডাক্তারখানায় ছুটতে হত, "ডাক্তারবাবু, ডাক্তার্বাবু, সেলাই করে আমাদের মেয়ের ডানাদুটো জোড়া লাগিয়ে দিন না" বলে। তখন ডাক্তারবাবু নাকি সোনামুখী ছুঁচ দিয়ে রেশমসুতো দিয়ে পরীমেয়ের ডানা এমনি মিহি আর যত্ন করে জুড়ে দিতেন যে পরী মেয়ের একটুও ব্যথা লাগত না।
    আমি ক্লাস টেন পাস করে যাওয়ার আরো দশবারোবছর পর আমাদের বাড়িতে একটা নতুন বাচ্চা ছেলে এল, সেও এই গল্পটা শুনতে চাইত রোজ খাওয়ার সময়। কিন্তু যেই না, রাক্ষসেরা ছুরি বার করত ডানা কাটার জন্য, ছেলেটা এমনি চেঁচিয়ে "নাআআ নাআআআ" বলে ছেলেটার মায়ের মুখচাপা দিয়ে দিত যে গল্পটাও কোনোদিনও শেষ হত না, আর ছেলেটার থালার ভাতও কোনোদিন শেষ হত না।
  • ব্যাং | ১৮ আগস্ট ২০১২ ০৮:৫৫37382
  • ঈশান, সাইট বন্ধ করতে বলেছি নাকি? বলেছি একটু ডুবিয়ে দিতে। মানে সত্যি সত্যি ডুবাতে বলেছি নাকি? বলেছি ধেড়েখোকাখুকুদের একটু ভয় দেখাতে।
    তবে ছোটদের সাইটটা আমার চাইই চাই।
  • nina | ১৮ আগস্ট ২০১২ ০৮:৩৭37381
  • বাপরে এখানে দেখি ল্যান্ডমাইন পাতা আছে----পা ফেলার উপায় নেই----ডেঞ্জার !!

    লামা--সুখি জন্মদিন--এক বাটি পায়েস রেখে মানে মানে কেটে পড়লুম----

    যাবার আগে বলে যাই--কিকিয়া তুই কথাগুলো ভেবে বল্লি নাকি ঘুম চোখে/মাথায়? সকালে স্নান করে ঠান্ডা মাথায় বসে ভাবলে দেখবি---তোর ভাবতে ভুল হয়েছে--আমার যা মনে হল তাই বল্লাম।

    সিকি ভবি---তোরা তো আর হাতি নায়--অত মেমরি আসে কোদ্দিয়ে----পুরোনো ঝেড়ে ফেলে নতুন করে এগিয়ে যা----যাকগে আমি চল্লুম----আমাকে গাল দিলেও শুনতে পাবনা--শুনলেও কান দেবনা--------দুক্কুউ হবে, ঠিকই। হোক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত