এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • maximin | ১৮ আগস্ট ২০১২ ০৪:৫৫37290
  • কেবলমাত্র অভ্যুর ওপরেই চটে আছি।
  • maximin | ১৮ আগস্ট ২০১২ ০৪:৫৪37289
  • গানটা শুনলাম না কারণ অভ্যুর ওপরে চটে আছি।
  • h | ১৮ আগস্ট ২০১২ ০৪:৪৬37286
  • অক্ষকে সেকুলারিজম টা দিয়ে গেলাম, অক্ষ আম্পায়ার হয়ে গেল। মানে কোন একটা প্রায়োরিটি নাই।
  • | ১৮ আগস্ট ২০১২ ০৪:৪৬37287
  • ওদিকে আবার ওয়েস্ট নাইল ভাইরাসের আক্রমনে দিশেহারা ড্যালাসে, সরকার প্লেন থেকে কীটনাশক ছড়াচ্ছে- সন্ধ্যের পর লোকজন,কুকুর,বেড়াল সবার বাইরে বেরোনো বন্ধ- আকাশে শুধু প্লেন আর তরল ধারা- পরিবেশপ্রেমীরা চিন্তিত,কিন্তু দশজন মারা গেছে ফলে প্রতিবাদ প্রায় নেই। গাছ,ফুল,মাছ বাঁচাতে লোকজন যা পারছে প্ল্যাস্টিক দিয়ে ঢেকেঢুকে রাখছে।
    শহরে ঘোষিত কার্ফু
  • ম্যাক্সিমিন | ১৮ আগস্ট ২০১২ ০৪:৩৫37285
  • আজ অন্যরাও আমার মতন ওয়ান লাইনার দিচ্ছে। মিঠু তো একশব্দের লাইন। ধুর বাবা।
  • | ১৮ আগস্ট ২০১২ ০৪:৩২37284
  • রাইট ভিবি।
  • VB | ১৮ আগস্ট ২০১২ ০৪:৩০37283
  • ম,
    হাসলে হাসুন, তাতে ক্ষতি কী? আপনার নিজস্ব চয়েস।
  • maximin | ১৮ আগস্ট ২০১২ ০৪:২৯37281
  • লামা, হ্যাপি বার্থ ডে, বিলেইটেড। অক্ষ উত্তেজিত কিঁউ? শান্ত হও।
  • | ১৮ আগস্ট ২০১২ ০৪:২৯37282
  • তনু, আমার বুদ্ধিশুদ্ধি একান্তই কম তবে তোমার এই সারকাজমের 'যুক্তিটা' তখন দেখা যায় নি। এখন মরা ট্যানের যুক্তি টা তুমি ভিবি হয়ে দিচ্ছো দেখে একটু না হেসে পারলাম না।
  • maximin | ১৮ আগস্ট ২০১২ ০৪:২৩37280
  • নীনাকে হ্যা অ্যা জানিয়েছি ফেবুতে। সে আজ লগ করে নাই। আর আমি বিস্কিট খাচ্ছি।
  • a x | ১৮ আগস্ট ২০১২ ০৪:১৫37279
  • ভিবি, তুমি দাবী করছ বহুকাল আগে ঘটে যাওয়া কোনো ঘটনার প্রেক্ষিতে সিকির কথার প্রতিবাদ করা। এই SCST ইত্যাদি বলার সময় আমি ছিলাম বলে মনে পড়ছেনা। এদিকে সিকি দাবী করছে ও অন্যের মনের কথা বুঝতে পারে। এখানে তৃতীয় ব্যাক্তির কিছু করার থাকে বলে মনে হয়না। হয় দুজন দুজনকে চুটিয়ে গালাগালি দাও কিম্বা একজন যত যাই বলুক, অন্যজন ইগনোর কর। এছাড়া আর কি হতে পারে আমি জানিনা।
  • VB | ১৮ আগস্ট ২০১২ ০৪:১১37278
  • আন্ডারলাইং
    টাইপো ছিলো।
  • VB | ১৮ আগস্ট ২০১২ ০৪:১০37277
  • তাই বলছি অক্ষ, আসলেই আন্ডারলাং ইকোয়েশন কিছু আছে বলে সন্দেহ হয়। কারণ ট্যান এর একটি অত্যন্ত ন্যায্য প্রতিবাদ মুছে দেওয়া হয়েছিলো পাওয়ার কাজে লাগিয়ে, তারপরেই ট্যান আর আসেনি।
    ভিবি বা নিশিকান্ত কেউই এই ব্যক্তির সঙ্গে কথা বলে না, আজো বলে নি। আমি অবাক হয়ে গেলাম একটা সম্পূর্ণ অন্য পোস্ট টেনে এনে এই ব্যক্তি আক্রমণ শুরু করলেন খোলা পাতায়। আগেও এরকম করেছে, একবছর আগেও করেছে।
  • maximin | ১৮ আগস্ট ২০১২ ০৪:০৯37276
  • আমার ঘুম আসেনি। একবার এলাম।
  • siki | ১৮ আগস্ট ২০১২ ০৪:০৮37275
  • আচ্ছা এইবার ঘুমোতে যাই। কাল সকালে উঠে বাকি ঝগড়া পড়ে নেব। গুড নাইট।
  • siki | ১৮ আগস্ট ২০১২ ০৪:০৭37274
  • গুরুর সার্ভারটাও নতুন তো, ঘেবড়ে গিয়ে ডাউন হয়ে গেছিল :)
  • siki | ১৮ আগস্ট ২০১২ ০৩:৫৯37273
  • অক্ষদা, থাক। ঐজন্যেই বললাম বাকিরা ইগনোর করুন। একদা এই ভিবি, তখন ট্যান নামে লিখত, একদিন অন সাম কনটেক্সট বেটার নোন টু হার খুব নোংরা নোংরা গালাগাল দেয় আমার এবং অর্পণের উদ্দেশ্যে। শুওরের বাচ্ছা, ভেজা খড়, পা-চাটা কুত্তা, রেপিস্ট ইত্যাদি বিশেষণে ভূষিত করা হয়েছিল আমাদের। কারণটা কী আমি এখনও জানি না। তবে সেদিন অনেকে প্রতিবাদ করেছিল। চুপ করে ছিলাম আমরা দুজন। ইগনোর করেছিলাম।

    অনেক পুরনো গল্প। সবার জানার কথা নয়। তবে কাদা বেরলোই যখন, হাল্কা করে কাদার প্রিল্যুড আমি দিয়ে রাখলাম। লক্ষ্য করে দেখবে আমি কোনওদিন এনকে, নিশিকান্ত, ভিবি, এইসব অবতারদের সঙ্গে কথা বলি নি। কোনওদিনও না। ইগনোরই করে এসেছি এতকাল। কিন্তু এতদিন বাদে সেই একই স্পেসিফিক কীবোর্ড থেকে "পা-চাটা কুকুর" যখন বেরোয় আমার একটা দীর্ঘায়িত পোস্টের পর, বুঝতে খুব অসুবিধে হয় না সেই একই কীবোর্ড থেকে একই বিশেষণ কার উদ্দেশ্যে ছুঁড়ে মারা হচ্ছে। এর পরেও যদি বলো ইগনোর করতে, নতুনরা বলতেই পারেন, তারা সবটা জানেন না, আমার পক্ষে আর ইগনোর করা সম্ভব হয় না।
  • VB | ১৮ আগস্ট ২০১২ ০৩:৫৭37272
  • ম,
    মরা লোককে টেনে এনে তো লাভ নেই, মরা লোকে কথা কয় না। ট্যান তো বেঁচে নেই।
    ট্যান এর বলা ঐ মেড়ো পাঁইয়া ইত্যাদি ছিলো সারকাজম, যদি না বুঝে থাকেন।

    আর অক্ষ, মেড়ো উড়ে না, আরো অত্যন্ত ঘৃণার সঙ্গে সোনাচ্চাদ সোনাট্টুকরো বলে বক্তব্য রেখেছিলো এই লোক, কোনো প্রতিবাদ হয় নি।
    তখন ট্যানও আর আসতো না।
  • a x | ১৮ আগস্ট ২০১২ ০৩:৫৬37271
  • একক ঃ-)) আসলে এখানে সবার বয়স একটু বেশি, রক্ত কিঞ্চিত ঠান্ডা হয়ে এসেছে তাই শান্তি হি শান্তি, ভেতরে দমপোক্ত্‌।
  • a x | ১৮ আগস্ট ২০১২ ০৩:৫৫37270
  • বেশ তো তাহলে সিকিকে বল, ওটা তুমি ওকে মিন করে বলনি। সিকিও বল যে ঐসব থ্রেট ইত্যাদি না বুঝে বলেছ। ব্যাস মিটে গেল।
  • a x | ১৮ আগস্ট ২০১২ ০৩:৫৪37269
  • আর এরপর সেই একই হবে ভিবি। তুমি এখানে সবাই অন্যায়ের পক্ষে বা নিজেদের হয়ে কথা বলে এই বলে তুমি কেটে পড়বে। আবার কিছুদিন বাদে আসবে, বেশ ভালোভাবে সবাই আড্ডা মারবে, আবার একদিন হঠাৎ এইরকম কিছু বলবে। কিন্তু কোনোবারেই পরিষ্কার করে বলবেনা এক্স্যাক্ট অ্যাকিউজিশনটা কি।

    আমাকেও তুমি বহুবার বেশ কটকট করে কথা শুনিয়েছ, সেসব আমি গায়ে মাখিনা, কিছুদিন বাদে মনেও পড়েনা। তোমার লেখা পছন্দ করি, তোমার অনেক নানাধরণের জিনিস নিয়ে লেখার ক্ষমতা আছে বলে মনে করি, শেখার আছে বলে মনে করি, তুমি আবার কেটে পড়লে খারাপই লাগবে।
  • একক | ১৮ আগস্ট ২০১২ ০৩:৫২37268
  • সাবজেক্ট টা কী রে ভাই :(
    ঝামেলা-ঝঞ্ঝাট সর্বর্ত্র হয়। হবেই। একদল মানুষ একজায়গা হলেই হবে। কিন্তু গুরু তে দেখেছি এক কাঠি আলাদা। সর্বদা শান্তিকল্যান। কেও গাল দেয় না। কাওকে ক্যালাতে যায়না। শুধু নিজ নিজ মনের ভেতর গুলু ওস্তাগর লেনের দম বিরিয়ানি ভাপা হচ্ছে :|
    কার কী চাপ আছে হুল্ল্লাট ঝ্যাম দিয়ে মুক্ত হয়ে নিন। ক্যালাকেলির পর কোলাকুলি ভালো জমে।
  • VB | ১৮ আগস্ট ২০১২ ০৩:৫১37267
  • আর অক্ষ, ঐ পোস্টটা টইয়ের একটা গল্প শুনে মনে হয়েছিলো পাইকে বলতে হবে গল্পটা বলতে, তাই। ওটা এই ব্যক্তি সম্পর্কে কোনো কিছু না। অথচ তার রেজাল্ট ?
    খোলা পাতায় এই পরিমাণ নোংরামি?
    ওপেন থ্রেট!!!
  • a x | ১৮ আগস্ট ২০১২ ০৩:৪৮37266
  • আরে কি বক্তব্য সেটাই তো বলছনা!! যদি বল সিকির তোমাকে থ্রেটনিং পোস্টের কথা, তাহলে বলব ও তোমাকে গালাগালি দেবে বলে থ্রেট করছে। সেটা করছে আমার ধারণা ওকে কুকুর ইত্যাদি তির্যক ভাবে বলা হচ্ছে বলে। তাই যদি হয়, তাহলে তোমরা একে অপরকে গাল দিচ্ছ, কিম্বা গাল দেবে বলে থ্রেট করছ। সেখানে জাতিবিদ্বেষের কন্টেক্স্ট আমি মিস করছি।
  • siki | ১৮ আগস্ট ২০১২ ০৩:৪৭37265
  • অক্ষদা,

    আমি কিন্তু শুরু করি নি। মোলায়েমভাবে খোঁচাও দিয়ে যাবে আর এক্সপেক্ট করে যাবে বছরের পর বছর ধরে আরেকজন ইগনোর করে যাবে, সেটাও তো হয় না। প্রসঙ্গ না উঠলে থ্রেটনিংও উঠত না।

    যাক, আমি থামছি। বাকিদের বোর করার জন্য সরি। তবে খোলাপাতার খার আমি খোলাপাতাতেই মিটিয়ে নেওয়া পছন্দ করি। মানসিক চাপ নিয়ে ঘুমোতে যাই না। :)
  • | ১৮ আগস্ট ২০১২ ০৩:৪৬37264
  • হ্যাঁ তনু, তোমার মনে আছে, একদিন তোমার 'মেড়ো' 'পাঁইয়া' নিয়ে করা মন্তব্যটি কদিন বাদেই ভুলে গিলে তুমি ঐ কথাগুলো কত খারাপ,উসকানিমূলক বলে যখন ভাট করছিলে, তখন কটামাত্র পাতা পিছিয়ে গিয়ে আমি তোমার সেইদিনের ঐ লেখাটা পাতায় পোস্ট করেছিলাম- বেশিদিন না, এই তো বছর পাঁচেক আগে কথা।
    মেড়ো, পাঁইয়া, উড়ে তো মনে হয় একই মুদ্রার এপিঠ,ওপিঠ,তাই না?

    আর বার বার ন্যায়,সত্যের ধ্বজা না উড়িয়ে, তুমি উদাহরণ দিলেই তো পারো। চোরাগোপ্তা এদিক ওদিক চালিয়ে কি লাভ?
    অনেক প্রাচীনপাপী এখনো এপাতায় ঘুরে বেড়ান। তারা সবাই সব ভুলে মেরে দিয়েছেন এমন ভাবাটা বোকামি।
  • VB | ১৮ আগস্ট ২০১২ ০৩:৪৫37263
  • তাই বলছি অক্ষ, যে ধরণের বক্তব্য ব য়ের মতন কেউ করলে রীতিমতন উইচহান্টিং হয়ে যেতো, সেসব ক্ষেত্রে ও দেখি কিছুই হয় না! খুবই পাজলড লাগে।
  • VB | ১৮ আগস্ট ২০১২ ০৩:৪৩37261
  • আর এই যে খোলা পাতায় রীতিমতন থ্রেট, এরই বা মানে কী? এও কিন্তু কন্সিস্টেন্টলি চলছে!!!!
  • a x | ১৮ আগস্ট ২০১২ ০৩:৪৩37262
  • আমি জানিনা এক্স্যাক্টলি কি হয়েছিল। বা জানলেও আমার সত্যিই মনে নেই, হনেস্টলি। কিন্তু এত থ্রেটনিং পোস্টও কি না করলেই নয়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত