এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭০৩২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 154.*.*.* | ০২ মে ২০১৫ ০৪:৪৮661218
  • ভাগ চাষী-দের ক্ষতিপূরণের দাবি ছিল বলেই তো মনে হয়।
    পিনাকী কি আর এই টই-তে আসে? ও হয়ত বলতে পারবে
  • dc | 132.*.*.* | ০২ মে ২০১৫ ০৪:৫১661219
  • হুঁ, হাইজ্যাকড আন্দোলনের উদ্দ্যেশ্যে শেষ চুমুকটা দিয়ে আমিও ঘুমোই গিয়া :d
  • Atoz | 161.*.*.* | ০২ মে ২০১৫ ০৫:০৯661220
  • এ হেঃ, তাড়াতাড়ির চোটে ক বাদ্দিয়ে গেছি। ঃ-)
  • SC | 34.*.*.* | ০২ মে ২০১৫ ০৫:২১661221
  • ভাগচাষীদের ক্ষতিপূরণের দাবি কিছু লোকের তো ছিলই। আমার যদ্দুর মনে পড়ে, সেই চারশ একর নিয়ে ঐতিহাসিক যে বৈঠক হয়েছিল, তাতে এক গুচ্ছ দাবির একটা খসড়া গিয়েছিল বুদ্ধবাবুর কাছে, কিছু উনি মেনেও নিয়েছিলেন। তার মধ্যে পূর্ণেন্দু নকুদের পক্ষ থেকে ভাগচাষীদের ক্ষতিপূরণের দাবিটা ঢুকিয়েছিলেন।
    তারপরে অবশ্য আর কিছুই হয়নি, চারশ একরে আটকে গিয়েছিল পুরোটা।
  • SC | 34.*.*.* | ০২ মে ২০১৫ ০৫:৩১661222
  • তবে আমার মনে হয় সিঙ্গুর নিয়ে তর্ক তা একটা misplaced .। পব তে শিল্পের সমস্যা বলে শাসকদলের ওই বদামিগুলো মেনে নিতে হবে সিঙ্গুর আর নন্দীগ্রামে, এটা জাস্ট মানতে পারলাম না।
    আমি সদা দের সাথে অনেক বক্তব্যে একমত। পব তে শিল্পের পরিবেশই নেই। রাজনৈতিক দাদাগিরি, কোনো কর্মসন্গস্কৃতি নেই। আমি শিল্পাঞ্চলে বড় হয়েছি, সিটুর দাদাগিরি চোখে দেখা (আবার anecdote )। যদ্দিন সেন্ট্রাল govt এর রাষ্ট্রায়ত্ত সগস্থা ছিল, ঐগুলো মেনে নিত। আর কেউ মানবে না।
    কিন্তু তা বলে সিঙ্গুর আর নন্দীগ্রামে শাসক দলের ঘিরে ধরে লাইফ হেল ও না মেনে ঠিকই করেছে মানুষ। সিঙ্গুরে যারা আন্দোলন করছিল, তারা টাটাকে তাড়াবে বলে করছিল সকলে, ওটা নকুদের কষ্টকল্পনা, বিপ্লবের চোখ দিয়ে পৃথিবীকে দেখার চেষ্টা। সিঙ্গুরে লোকে খেপে গিয়েছিল, ঐভাবে গা জোয়ারি করে ঘর থেকে লোককে বের করে দেওয়ার জন্য। টাটা, পবর শিল্প চুলোয় যাক, আমাকে যদি কেউ কাল এসে লাঠি দিয়ে পিটিয়ে ঘর থেকে বের করে দেয়, বা নন্দীগ্রামের মত নোটিশ লাগিয়ে আমিও আন্দোলন করব। ওখানেও অনেকে তাই করেছিল।
    তাতে নকুরা আর তিনরা দুজনেই ভেবেছিল, এই তো সুযোগ। আর সুদীপ্তও তাই ভেবেছিল।

    সিপিএমের ভাইরা অনেক পুঁথি তো পড়ে ফেলেছে, কিন্তু মার্কেট সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই। একটা মার্কেট কোনো জায়গায় প্রস্পের করতে গেলে একটা মিনিমাম রাজনৈতিক স্থিরতা থাকা দরকার। সেটা আর ওদেরকে কেউ বলে দেয়নি। ওই গা জোয়ারি আর দাদাগিরি, পলিটিকাল ভায়োলেন্স, ও দিয়ে ইলেকশন মেশিনারী হয়, শিল্প হয় না। সিঙ্গুর অর ন সিঙ্গুর, শুধুমাত্র পলিটিকাল ইন্টারফেরেন্স কমাতে পারলে, আর রাস্তা জল আলো ঠিক করে দিতে পারলেই হবে। শিল্প আসবে। কিন্তু এই সিম্পল কাজটাও কলকাতাতে কোনো রাজনৈতিক দল পারবে না। কারণ ওই যে, যেভাবে রাজনীতিটা করতে শিখেছে।
  • janagan | 87.*.*.* | ০২ মে ২০১৫ ০৬:০০661223
  • এই সাইটে এলে বামপন্থীরা কি দরের জিনিষ খুব ভাল বোঝা যায়। সেই বাঙালেরা বলে না
    জাম্বুবাইন্যা পুতি,
    কম্মের লগে দ্যাখা নাই
    যুক্তির গুঁতাগুতি।

    এমনিতে তো অপদার্থের শেষ। কাজের মধ্যে লালু-মায়াবতী নয় তো মমতার পায়ে ধরে হিন্দী বেল্টে দুটো সিট, কি সারদার টাকার একটু ভাগ ভিক্ষে করে দিন কাটে। আর এখানে বাতেলা মারার সময় উৎসাহের অন্ত নেই।

    ঘেন্না করে এদের দেখলে।
  • কল্লোল | 132.*.*.* | ০২ মে ২০১৫ ০৬:৪৪661224
  • আইটি তাড়ানো ও নকু দায়।
    ৮০র দশকে সাধারণভাবে বামেরা কম্পুটার (তখন আইটি কথাটা বাজারে আসে নি) বিরোধী ছিলো। এই বামেদের মধ্যে অবশ্যই নকুরাও ছিলো। তবে তখন তারা পবতে কম্পুটার ভাগিয়ে দিয়েছিলো এমন দাবী তারা বারো ছিলিম গাঁজা ও দশ গুলি চরস খেয়েও করতে পারবে না। তখন তাদের সে ক্ষ্যামতাই ছিলো না।
    এই মহান কাজটি করেছিলেন জ্যোতিবাবুর সিপুয়েম ও সিটু।
    আমি তখন আর নকু নই। সত্যি বলতে কি আর মার্কসবাদীই নই। সে সময় আমাদের কিছু বন্ধু মিলে কিছু সিটুর লোকজনের সাথে বসি। এমনিই। একেবারে ব্যক্তিগত সম্পোক্কের জায়গা থেকে। আমাদের প্রস্তাব ছিলো, কম্পুটার বিরোধীতা করে কিছু হবে না। যেমন একসময়ে টাইপরাইটার মেনে নিতে হয়েছে, তেমনিই কম্পুটারও মেনে নিতেই হবে। বরং এটা নিয়ে দরকষাকষি করা যেতে পারে, কাজের ঘন্টা কমানো নিয়ে। আমার ধারনা তখন যদি সিটু/সিপুয়েম এটা নিয়ে লড়ে যেতো, তাতে ফল ফলতেও পারতো। ইন্ডাস্ট্রির দিক থেকে তারা উন্নত প্রযুক্তি ব্যবহার করে উৎপাদনশীলতা বাড়াতে পারতো। কাজের ঘন্টা কমলে, তারা শিফটে কাজ চালু করতে পারতো। তাতে আরও অনেক মানুষ কাজ পেতেন। ফলতঃ কনজিউমার পণ্যের বাজার বাড়তো ও শেষ বিচারে ইন্ডাস্ট্রির গ্রোথ হতো।
    সে আর হলো কোই!!!
  • Ishan | 183.*.*.* | ০২ মে ২০১৫ ০৭:২৪661225
  • "আইটি তাড়ানোর ব্যপারে নকুদের কৃতিত্ব হল হীরক রাণীকে সিংহাসনে বসানো, যিনি ঘোষিতভাবে সেজ এবং জমি অধিগ্রহণ বিরোধী" -- এইটা সদা কয়েছেন। এর মানে কি? নকুরা কি কেন্দ্রীয় সরকার, আর মমতা রাজ্যপাল, যে টুক করে ইচ্ছে হল আর বসিয়ে দেওয়া গেল? মাকুরা চূড়ান্ত অপদার্থতা দেখিয়ে ভোটে হারল, তিনোরা নিজেদের অ্যাজেন্ডা নিয়ে ক্ষমতায় এল, আর দায়িত্ব হল সাড়ে তিনশো নকুর, যারা আবার অনেকেই মমতার বিরুদ্ধে ভোটেও লড়েছে (এবং জামানত খুইয়েছে), এ কি মাতুলালয়?

    যাদের মাথা এইরূপে ব্যাঙ্গালোরড হয়ে গেছে, তাদের এইটা জেনে রাখা ভালো, যে, এইসব অদ্ভুতুড়ে কথা বললে যেকোনো সিরিয়াস রাজনৈতিক আড্ডায় উদুম চাট খেতে হত। এটা নেহাৎ শান্ত-সুভদ্র জায়গা বলে সেসব কেউ করছেনা। :-)

    এই বলতে মনে পড়ে গেল, একক একখানা তুমুল আইডিয়া দিয়েছে, যে, এখন ইনভেস্টমেন্ট চাই বলে আন্দোলন করতে হবে। সেটা একটু হাতে-কলমে করে দেখানো হোক প্লিজ। রাজনৈতিক বিচক্ষণতার দৌড়টা বোঝা যাবে। :-)
  • Ishan | 183.*.*.* | ০২ মে ২০১৫ ০৭:২৮661226
  • আর হ্যাঁ, নাইভিটির যা চূড়ান্ত, এইটাও ক্লিয়ার করে বলে দেওয়া দরকার। যে, পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ লোক ভোট দিয়ে মমতাকে ক্ষমতায় এসেছিলেন। সেজ বিরোধিতাকে সক্রিয় ভাবে (ভোট দিয়ে) সমর্থন করে মমতাকে ক্ষমতায় এনেছিলেন। কৃষিজমি এবং সেজ বিরোধিতা মমতার সিঙ্গল পয়েন্ট অ্যাজেন্ডা ছিল, পশ্চিমবঙ্গের কোনো মানুষ সেটা মিস করেছেন বলে জানিনা। বুকের পাটা থাকলে বলুন না, পশ্চিমবঙ্গের লোক আইটি তাড়িয়েছে। তার তবু একটা মানে হয়। এর সঙ্গে পষ্টো করে বলুন, যে, নন্দীগ্রামে যা হয়েছিল ঠিক হয়েছিল, লোকের তা সত্ত্বেও আইটি গাইদের স্বার্থে নন্দীগ্রামের জুলুমবাজি মেনে নেওয়া উচিত ছিল। নন্দীগ্রাম নিয়ে নিজের অবস্থান ক্লিয়ার করুন প্লিজ।
  • cm | 116.*.*.* | ০২ মে ২০১৫ ০৭:৪৭661229
  • নন্দীগ্রাম বেঠিক মনে হলে সিবিআই চাননা কেনে?
  • Ishan | 183.*.*.* | ০২ মে ২০১৫ ০৭:৫২661230
  • সিবিআইকে তো স্রেফ গুলিচালনার অনুসন্ধান করতে দেওয়া হয়েছিল। আর জননী ইটভাটার একটা ঘটনা। শুধু সেইটুকু চাইনা। কোন পক্ষে কারা লড়েছিল, মরেছিল বা বেঁচেছিল, পুরোটা সামনে আসুক চাই তো। শুধু ওটা না, কেশপুর-গড়বেতা, জঙ্গলমহল, সব। ইতিহাসের এতো বড়ো একটা চ্যাপ্টার জাস্ট হাওয়া হয়ে যাবে চোখের সামনে থেকে, এ মেনে নেওয়া কঠিন।
  • SC | 34.*.*.* | ০২ মে ২০১৫ ০৭:৫৫661231
  • বাকিটার সাথে একমত হলেও সেজ বিরোধিতা করে পবর মানুষ ভোট দিয়েছিল, এটা ঠিক নয়। সেজ কি ও কেন, রাস্তায় বেরিয়ে জিগেস করলে লোকে কি উত্তর দেয় দেখুন তো?
    সেজ ফেজ না, লোকে ভোট দিয়েছে সিপিএম বলে একটা চখরাঙানো দাদাদের দলকে তাড়াতে। সিপিএমের উপরে সকলেই বিরক্ত ছিল, একটা বিক্ষোভ ফুটছিল, কিন্তু নন্দীগ্রাম ওটাকে একদম ক্লিফ এর অন্যদিকে নিয়ে গেছে। লোকাল ম্যাক্সিমার ক্রস করার জন্য একটা momentum দরকার ছিল, নন্দীগ্রাম সেটাই দিয়েছিল। সেজ তো অনেক দুরের কথা, আর নন্দীগ্রাম মনেহয় সেজ ছিলও না। যদ্দুর আমার মনে আছে। কিন্তু নিজের বাড়িতেই দেখেছি, বুদ্ধবাবুর বিরাট ভক্ত, আজীবন সিপিএম করা আত্মীয়ও শেষ অবধি ছি ছি করেছিল ১৪ই মার্চের পরে। এখানে কোনো সেজের গল্প নেই।
  • SC | 34.*.*.* | ০২ মে ২০১৫ ০৮:০০661232
  • আরেকটা কথা। অনেকে হয়ত বলবেন সে তো আগেও অনেকবার কেলিয়েছি, মানুষ তো আমাদের বিপক্ষে এভাবে ভোট দেয়নি।
    আনন্দমার্গীদের পুড়িয়ে মেরেছি, মরিচঝাঁপি করেছি ইত্যাদি।
    কিন্তু একটা জিনিস বুঝতে হবে, ইটা ডিজিটাল মিডিয়ার যুগ। চোখের সামনে ছবি আসছে, ইন্টারনেট ২৪ ঘন্টার টি ভি চ্যানেল, পুরো জিনিসটা মানুষ যেভাবে চোখের সামনে দেখল, সিপিএমের আগের কান্ডগুলো এভাবে দেখেনি।
    ঠিক যেমন দাঙ্গা আগেও অনেক হয়েছে, কিন্ত গুজরাট, মদির দুর্ভাগ্য, ২৪ ঘন্টা চ্যানেলের জমানার প্রথম বড় দাঙ্গা। সেইজন্য মোদীর জন্য ছি ছি তা বেশি হয়েছিল। সেম উইথ বুদ্ধ।
    সেই জন্য পাবলিক অপিনিয়ন এখন অনেক বেশি পোলারাইজড।
  • adhuli | 190.*.*.* | ০২ মে ২০১৫ ০৮:০৩661233
  • ঈশান নিজে স্বীকার করছেন না যে তিনি নকু, কিন্তু নকুদের ইজ্জত বাচানোর জন্য নিঃস্বার্থভাবে প্রাণ দিয়ে লড়ে যাচ্ছেন, এতটা নিঃস্বার্থতা সেই মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণের সময় কৃষ্ণকে তার লজ্জা ঢাকতে দেখা গিয়েছিল, তারপর এই গুচ-তে দেখলুম। মাঝখানে কিস্সু নেই, সব ধুধু মরুভূমি।

    নন্দীগ্রামে কি হয়েছিল, সেটা সামনে এলে তো ভালই, তদন্ত হতে দিলেই হয়, তো দিদির ভাই এরা সিবিআই এর নাম শুনলেই আতকে ওঠেন কেন ? এখানে কেও বামেদের চোখ বন্ধ করে সমর্থন করেন নি, কিন্তু নন্দীগ্রাম এ কেমিকাল হাব হবে না বলার পরেও কেন আন্দোলন চলল ? একটা সিঙ্গল ফ্যাক্টর এ যেমন বিয়ে ভাঙ্গে না, তেমন এ একটা সিঙ্গল ফ্যাক্টর এ বাম সরকার ও পড়ে যায় নি। বামেদের প্রতি বিতৃষ্ণা নিশ্চয় ছিল। এবার তার সাথে একটা দুটো ধংসাত্মক আন্দোলন, চিত ফান্ডের পয়সা, কোটি টাকার ছবি, রেলমন্ত্রী হয়ে নন্দীগ্রাম এক্সপ্রেস, মাও দের খুনোখুনি, নকুদের প্রচার, বুজিদের লাগাতার চানেল ইন্টারভিউ, সব মিলিয়ে একটা আইসবার্গ ইফেক্ট হয়েছে, যেটা মমতা নিজেও খুব ভালো জানেন। একার দমে ক্ষমতায় আসা ওনার কোনকালেই কুলোত না, তাই বিচক্ষণ ভাবে সব বড়ে একসাথে সাজিয়েছিলেন আর একবার সিনহাসনে চেপে সবার আগে সেই মাও আর নকুদের পেছনে ভালো করে দিয়েছেন, যাতে তারা আবার ওনার পেছনে লাগতে না পারে। আর পয়সা থাকলে বুজিদের কিনতে কতক্ষণ ? এ সবকিছু আপনিও ভালই বোঝেন, কিন্তু না বোঝার ভান করে বাঙ্গালোর এর পেছনে পড়ে আছেন।
  • SC | 34.*.*.* | ০২ মে ২০১৫ ০৮:০৭661234
  • আর ৮০র দশকে কম্পিউটার তাড়ানো নিয়ে সিপিএম যে গাল তা খায়, আমার মনে হয় criticism তা too harsh।
    আরে ভাই, সে অন্য জমানা ছিল, রাষ্ট্রায়ত্ত শিল্পের যুগ। তখন ইনভেস্টমেন্ট নিয়ে এই হাহাকার ছিল না।
    তার চেয়েও অনেক বড় কথা, সিপিএম কোনদিন ভাবেনি আই টি এরকম একটা ইন্ডাস্ট্রি হয়ে যাবে। ওরা তো ভবিষ্যত গণনা করতে পারত না।
    সিটু নিজের জায়গা থেকে তখন নিজের ideal অনুযায়ী স্ট্যান্ড নিয়েছিল। খুব predictable একটা স্ট্যান্ড, কারণ ওরা শ্রমিকদের লে অফ এর বিরুদ্ধে।
    এখন তার পরে এসব হবে, সাধের সোভিএট্ ভেঙ্গে যাবে, মনমোহন যুগ শুরু হবে, সরকার দিসিন্ভেস্ট করবে, কম্পিউটার এভাবে গেঁড়ে বসবে এগুলো ওরা কি করে আগের থেকে জানবে?
  • Ishan | 183.*.*.* | ০২ মে ২০১৫ ০৮:০৮661235
  • আহা একটা পয়েন বাদ গেছে। বিয়ে ভাঙার একটা বড়ো কারণ ছিল, চোখের সামনে নন্দীগ্রাম হচ্ছে দেখেও কিছু লোকের নির্লজ্জভাবে সরকারের পা-চাটা। একে আমরা তখন ক্যাডারপনা বলতাম। ক্যাডাররা যত মাকুদের পক্ষে বলেছে, তাদের বচনের গুণে জনসমর্থন আরও দূরে গেছে।

    সুখের বিষয় সেই ট্র্যাডিশন এখনও চলছে। মাকু ব্রেনগুলি কি তবে টোটালি ব্যাঙ্গালোরড হয়ে যাবে? :-)
  • adhuli | 190.*.*.* | ০২ মে ২০১৫ ০৮:১১661236
  • তো বাকিদের ক্যাডারপনা আর আপনার নকুপনায় তো পার্থক্য কিছু দেখছি না। ঘরে আয়না আছে তো ?
  • Ishan | 183.*.*.* | ০২ মে ২০১৫ ০৮:১৪661237
  • থাকবেনা কেন, আমি তো অন্ধদের পাড়ায় নাছোড় এক আয়নাবিক্রেতা। অন্ধরা আয়না কি কিছুতেই বুঝলইনা, এই হল আমার দুর্ভাগ্য। :-)
  • adhuli | 190.*.*.* | ০২ মে ২০১৫ ০৮:১৫661238
  • এটাই তো সমস্যা, আপনি অন্ধদের বিক্রি করতে এত ব্যস্ত যে নিজে আয়না দেখার সময় পাচ্ছেন না। ফল তো এক-ই হচ্ছে। আমরা নাহয় দেখতে জানি না, আপনি তো দেখতেও চান না।
  • Ishan | 183.*.*.* | ০২ মে ২০১৫ ০৮:২২661240
  • আহা আপনাকে বলিনি। আপনি তো জাস্ট আধুলি, তাও ছদ্মবেশে। আপনি আয়না দেখেননি কি হতে পারে নাকি? :-) আমি জাস্ট বড়ো দু-দশ-টাকার ওজনদারদের উদ্দেশ্যে বলছি আর কি।

    আহা কি সব ভালো ভালো দিন ছিল। লোকে হার্মাদবাহিনীকে গাল দেয় বলে মাকুরা নিজেদের নামেই হার্মাদ ব্যবহার শুরু করল। হার্মাদ কুমার বসু। হার্মাদ কুমারী চক্কোত্তি। এইসব। সেই কালিদাসের সময় এইরূপ যে গাছে বসে আছি সে ডাল নিজে কাটার ক্ষমতা দেখা গিয়েছিল, তারপর সিধে মাকু জমানায়। মাঝে সব ধূধূ মাঠ। তখনও ব্যাঙ্গালোরড কথাটা ওঠেনি বাজারে, নইলে বলতাম, আহা কি ট্যাক্টিক্স, ব্রেন আর স্বস্থানে আর নেই, ওয়াশড হয়ে সবই ব্যাঙ্গালোরড। বলতে পারিনি, সেই আক্ষেপ আমার এ জীবনে যাবেনা। :-)
  • cm | 116.*.*.* | ০২ মে ২০১৫ ০৮:২৬661241
  • নন্দীগ্রাম হচ্ছে মানে? আমাদের সরলমতি কিষেণবাবু ও তার ভক্তবৃন্দের সারল্যের কথা হচ্ছে বুঝি?
  • Ishan | 183.*.*.* | ০২ মে ২০১৫ ০৮:২৮661242
  • না পেড ব্যাক ইন ইয়োর ওন আধুলির কথা হচ্ছে। এর মধ্যেই ভুলে গেলে হবে?:-)
  • PT | 213.*.*.* | ০২ মে ২০১৫ ০৮:৩০661244
  • "এই সার ক্থাটা যদি লোকে মানত, বিশেষতঃ পিটি, কত যে পোস্ট করার দরকার পরত না। "

    এটা মানা মানির ব্যাপার নয়। লোক লিচ্চয় ক্ষেপানো হয়েছিল। লোকে স্বতস্ফুর্ত ভাবে "ক্ষেপলে" লাঠি, বঁটি নিয়ে রাস্তায় নামে। গত সপ্তাহে আমাদের এক ছাত্রের কাছে জানলাম যে নকুরা কিভাবে তাদের গ্রাম সোনাচুড়াতে অস্ত্র প্রশিক্ষণ দিয়েছিল। রাস্তা কাটা, গাছ ফেলা আর পুলিশ এলে বাচ্চা ও মেয়েদের সামনে রেখে তাদের পেছনে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকাটা রীতিমত প্ল্যান করে করা। উটি স্বতস্ফুর্ত নহে। আর সিঙ্গুর অতি অবশ্যই মিটে যেত যদি ক্ষতিপুরণের জন্য নকু সহ বিরোধীরা রাজী হত। তবে একদল অত্যন্ত বুদ্ধিমান বাঙালী যাদের পব-তে চাকরীর দরকার নেই, সম্ভব্তঃ কস্মিন কালেও পব-তে ফিরবে না- তারা এখনো সিঙ্গুর-নন্দীগ্রামে "স্বতস্ফুর্ত" বিপ্লবের খোয়াব দেখে চলেছে।

    "মানুষ কখন ভেড়া হয়, তুমি জানতে পারনা"। সারা দেশ জুড়ে গণেশের দুধ খাওয়ার মাস-হিস্টিরিয়ার কথা এখানে কারো মনে নেই বোধহয়। আর সেই হিস্টিরিয়াকে চাগিয়ে তুলেছিল অতি উচ্চশিক্ষিত ভারতীয়রাও।

    তবে ইতিহাস অনেকেই নতুন করে লেখার চেষ্টা করছে। যেমন কিনা সংখাগরিষ্ঠের "নির্মল" ভোটে জিতে তিনোরা ক্ষমতায় এসেছিল। সারদার কোটি কোটি টাকা কাদের পকেটে ঢালা হয়েছিল? সে সময়ে না হয় বোঝা যায়নি ছকটা-যে কারণে গৌতম দেবকে প্রায় ক্লাউনের পর্যায়ে ফেলা হয়েছিল। কিন্তু এখন সরাদার বদলে কোটি কোটি সরকারি টাকা ঢেলে ক্লাব গুলোর সমর্থনে কি করে আদায় করে ভোটের দিন কাজে লাগানো হয়েছে সে তো সকলেই দেখেছে।

    বাঙালীর আরেকটি প্রিয় চর্বিত-চর্বণ- কলকাতা ব্যঙ্গালোর হইল না। এটি কল্লোলদার প্রিয় বিষয় কিন্তু কেমন স্যাট করে তার নকু বন্ধুদের বাঁচিয়ে দিল। আরে মহায়, আমি ১৯৯১ সালেও "বিশ্ববিখ্যাত" কেন্দ্রিয় সংস্থা NCL-এ কম্পুর বিশেষ কোন ব্যবহার দেখি নাই। আমরা জনা বারো গবেষক একটি কম্পুর জন্য মেস বাড়ির টয়লেটের মত লাইন দিতাম। নব্বই দশকের মাঝ থেকে করণিকদের টেবিলে টেবিলে কম্পু আসতে শুরু করে। এবং সেই কম্পু যাদের ব্যবহার করার কথা তারা কোন কাজ করাতে গেলে আমাদের গাল দিত। কেননা কম্পুতে কারোর-ই বিশেষ কোন কন্ফিডেন্স না থাকার কারণে একই ডেটা তাদের কম্পুতে এবং প্রাচীন পদ্ধতি অনুসারে লেজার বুকে এন্ট্রি করতে হত। তাতে তাদের ডবল খাটনি হত। আমার ঠাকুমা বেঁচে থাকলে এখন যেসব user friendly কম্পু ব্যবহার করতে পারত-ঐসব কম্পু মোট্টে সেরকম ছিল না। একটি পেপার নিজেরা টাইপ করতে হাঁড়ির হাল হত।

    কল্লোলদার নকুরা যেমন পব-তে এব্যাপারে কোন "ক্ষ্যামতাই ছিলো না", সারা ভারতে সেই ভাবেই জ্যোতি বাবু বা সিটুর কম্পুর প্রসার আতকানোর কোন "ক্ষ্যামতাই ছিলো না"। পুণাতে আমি কস্মিন কালেও সিপিএম বা সিটুর কোন ফ্ল্যাগ দেখিনি। অর্থাৎ কিনা কম্পু চালু না করার (বা ধীরে চলার) সিদ্ধান্ত কেন্দ্রেরও ছিল।

    তবে বাজারে একটা খবর ছিল সেই সময়ে। সত্যি কিনা বলতে পারব না। কং-এর প্রিয়দার পরামর্শে পব-র সরকারকে বাঁশ দেওয়ার জন্য রাজীবের আমলে কেন্দ্রীয় ইলেক্ট্রনিক সংস্থাটিকে কলকাতার বদলে লুরুতে দোকান খুলতে বলা হয়। পব শত্রুদেশের খুব কাছে বলে নাকি পব-র অনুরোধ বাতিল করা হয়। আর এই সংস্থাটিকে ঘিরেই নাকি আজকের লুরুর কৃস্টালাইজ করা শুরু হয়।
  • adhuli | 190.*.*.* | ০২ মে ২০১৫ ০৮:৩০661243
  • সে আপনার বড় ওজনদার গাছে ঢিল ছুড়তে ইচ্ছে হলে হোক না, সেইটা নিয়ে আমার কি করার আছে। তবে কি যেসব হার্মাদ দের নিয়ে আপনার এত মাথাব্যথা দেখছি, তারা বেশির ভাগ এখন সবুজ আবির মাথায় মেখে ঘুরছে। এখন তো আর নকুদের গলাও বিশেষ শোনা যায় না। গলায় মধু পরেছে বা বাঁশ, সে যাই হোক, আমাদের আর কি এলো গেল।
  • SC | 34.*.*.* | ০২ মে ২০১৫ ০৮:৩১661245
  • উঁহু, ভুল। ঐরকম নয়। হার্মাদ হচ্ছে মিডল নাম। সোহিনী হার্মাদ বসু এইরকম (ইটা কারুর নাম হলে মাফ করে দেবেন, আমি জাস্ট আরবিত একটা বললাম)।
    সেই অনিন্দিতার ডকু গুলো ইউটুবে এ আছে নাকি এখনো? আর ঈশান তো আসল জিনিসই বলেনি। আসল হচ্ছে আজিজুল হকের সেই লেখাগুলো আজকালে। উফ, এক একটা রত্ন। টাকা উড়ছে, টাকা উড়ছে, নন্দীগ্রামে দেখে এলাম আমেরিকার টাকা উড়ছে। এক একটা কি ক্ষুরধার লেখা।

    তবে এরা মনেহয় বান্গালোরেদ হয়নি খুব বেশি। ওখানে চাকরি বাকরি পেতেও একটু গায়েগতরে খাটতে হয়, শুধু পার্টির চামচাগিরি করলে হয় না মনেহয়।
  • :-) | 87.*.*.* | ০২ মে ২০১৫ ০৮:৩৬661247
  • আজিজুল আমেরিকার টাকা উড়ছে বলেছিল? গাধা কোথাকার। সারদার টাকাকে আমেরিকার টাকা বানিয়ে দিল গো!!
  • Ishan | 183.*.*.* | ০২ মে ২০১৫ ০৮:৩৬661246
  • মাকুদের রত্নরা সবুজ না গেরুয়া আবীর মেখেছে, নাকি ছদ্মবেশ নিয়েছে, সে জেনে আমারই বা কি বলুন। তবে নকুদের গলার আওয়াজ শোনা যায়না মোটেও ঠিক বলেন্নি। এই তো নকুরা কলরব করল। তাপ্পর সে নিয়ে কত্তো কামড়াকামড়ি। ভুলে গেলে হবে? :-)
  • Ishan | 183.*.*.* | ০২ মে ২০১৫ ০৮:৩৯661248
  • ঠিকঠিক। আহা আজিজুল হকের লেখাগুলো। সে আজকাল কোথায় গেল? :-)

    কিন্তু ব্যাঙ্গালোরড হওয়া মানে ব্যাঙ্গালোরে চলে যাওয়া না, উফ। ব্যাঙ্গালোরড হইল আউটসোর্সিং এর প্রতিশব্দ। ব্রেন ব্যাঙ্গালোরড মানে, ব্রেনটি আউটসোর্সড। :-D। কাউকে আমি ব্যাঙ্গালোর যাওয়া নিয়ে প্যাঁক দিতে চাইনি। সেইটা কোনো ভাবে এক্সপ্রেসড হয়েছে বলে মনে হলে ক্ষমাপ্রার্থী। (এইটা বিশেহ্হ করে সদা এবং একককে বললাম। অন্য কেউ ভেবে থাকলে তাঁকেও)।
  • cm | 116.*.*.* | ০২ মে ২০১৫ ০৮:৫০661249
  • ৯ই মে মোদীবাবু আসছেন। আমরা অধীর আগ্রহে জমিবিলের দিকে তাকিয়ে।
  • PT | 213.*.*.* | ০২ মে ২০১৫ ০৮:৫২661251
  • আমেরিকার টাকা নাহয় ওড়েনি। কিন্তু On Nov. 29, an International Action Center delegation led by former U.S. Attorney General Ramsey Clark joined with West Bengali activists... - এটি যেন কেমন কেমন শোনাচ্ছে না? তার ওপরে Ramsey Clark declared: “We do not need any more Dow Chemical companies in India." এই লোকটার এই সাহস হয় কোথা থেকে যে ভারতে এসে ভারতের কোন ব্যাপারে নাক গলায়? আর তার অন্দোলনের জন্যে কি আমেরিকা থেকে ডাও কেমিকাল পাত্তাড়ি গুটিয়ে হাওয়া হয়ে গিয়েছে? এ লোকটা কোনদিন, মহারষ্ট্র, ব্যাংগালোর, হায়েদ্রাবাদে গিয়ে সেখানকার মাল্টি ন্যাশানাল কোং উঠিয়ে দেওয়ার পক্ষে সওয়াল করার সাহ্স দেখাবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন