এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ব্যাং | ১৮ আগস্ট ২০১২ ০০:১২37140
  • বাঘু বেকার যে মানটা নিয়ে বানায়, সেই মনটা দিয়ে লিখলেই পড়া যাবে।
  • sosen | ১৮ আগস্ট ২০১২ ০০:১১37136
  • একক
    হিন্দু- বৌদ্ধ ব্যাপার টাকে হিন্দুত্ববাদ সংগঠিত ভায়োলেন্স বলা যায়, কিন্তু সেটা নিতান্ত স্বল্পস্থায়ী, আজ অবধি টেনে আসেনি। তাছাড়া ঐতিহাসিক মতভেদ আছে, রক্তক্ষয় গুলো খিলজি করেছিলেন না শঙ্করপন্থী রা। ইতিহাস ওই সময়কে হিন্দু মৌলবাদের শুরু বলে না। অফিসিয়ালি তো বলেই না। hinduism এর শুরু বলে। সেটাকেও অনেকে রিফুট করেন, ভি স্মিথ এর মতবাদ ওটা আর কাঞ্চিমঠের দাবি। ভি স্মিথের অনেক তথ্যনিয়েই মতভেদ আছে।

    যা হোক। আর পস্তালাম না। পরে কোনদিন এ নিয়ে কথা হবে।
  • ব্যাং | ১৮ আগস্ট ২০১২ ০০:১১37137
  • সরি, অভ্যু, ভুল বলেছিলাম। যাদের তোর মতন তোদের মতন মামা-মাসি আছে, তারা কিছুতেই অভাগা নয়। আমার জীবনে পাওয়া সবচেয়ে দামী উপহারগুলোর মধ্যে কিন্তু তোর দেওয়া ঐ সার্কাসের ছেলে আছে।
  • একক | ১৮ আগস্ট ২০১২ ০০:১১37138
  • *আগুন লাগালুম
  • একক | ১৮ আগস্ট ২০১২ ০০:১১37139
  • কারন নেই তা তো বলছিনা। কিন্তু ধরুন বাস সময়মতো না আসায় আমি পরীক্ষার হলে পৌছুতে পারলুম না এবং তারপর পুরো বাসগুমটির সব বাসে লাগালুম। এটাকেও তো কারন দিয়ে জাস্টিফাই কড়া যায়। ভারতবাসী দের টেররিসম ভীতি টা ওই পর্যায় এর। এদেশের লোক সর্বদা এতো হাইপার হয়ে থাকে যে সামান্য কিছু বলে ঝামেলা লাগিয়ে দেওয়া যায়। এটাকেই তো পলিটিকাল লোকেরা এনক্যাশ করে। এই হাইপার টা কাটিয়ে ওঠা দরকার। নইলে আরও বেশি সমস্যা নেবে আসবে। সরকারের স্ক্যাম ঢাকতে হিন্দু-মুসলিম ডাঙ্গা লাগিয়ে দেবে পার্টির লোক আর জনগণ আসল জিনিষ থেকে চোখ সরিয়ে তাই নিয়ে নেচে মরবে। এই প্রবণতা টা মারাত্মক। আমি জানিনা পৃথিবীর আর কতা দেশে এরকম হয় যদিও রেসিসম সর্বর্ত্র আছে কিন্তু সেটাকে এনক্যাশ করে জনতার নজর ঘোরানো এটা তে ভারতবর্ষ ইউনিক।
  • kk | ১৮ আগস্ট ২০১২ ০০:১০37134
  • বাঘুবেকার যা বানাতে পারবে তা তো আর পড়া যাবেনা, শুধু খাওয়াই যাবে :))
  • aka | ১৮ আগস্ট ২০১২ ০০:১০37135
  • তবে টেররিজমের মতন গুরুত্বপূর্ণ এবং জটিল বিষয় শেষে এসে এই তোমার সাথে আড়ি টাইপ তক্কাতক্কি হলে আই রেস্ট মাই কেস।

    কেউ মনে কষ্ট পেলে আমি তার কাছে নিঃশর্ত ক্ষমা চাই। আমার কোন ব্যবহারে পাইয়ের খারাপ লাগলে সেটা আনইন্টেনশনাল। পাই যা যা বললে আমি কখনোই সেরকম কিছু বলতে চাই নি।
  • ব্যাং | ১৮ আগস্ট ২০১২ ০০:০৮37132
  • কেকে,
    তুমি গল্প বানাতে নাই বা পারলে, বাঘুবেকারকে ডেকে নিও, সে কিছু না কিছু ঠিক পারবে ছোটদের জন্য।
  • kk | ১৮ আগস্ট ২০১২ ০০:০৮37133
  • আর ব্যাঙাচি নিজেও খুব ভালো লেখক। পুজোর সময়ের ঐ লেখা পড়ে আমি বিস্ময়ে হতবাক হয়েছিলাম।
  • ব্যাং | ১৮ আগস্ট ২০১২ ০০:০৭37130
  • অভ্যু, ইয়ার্কি নয়। সিরিয়াসলি বলছি। জানিস, আজ ব্যাঙাচি ওদের বাংলা বইয়ে ভোম্বলসর্দারের একটা অংশ সেই যাত্রা দেখা ঐ অংশটুকু পড়ে কী খুশি হল! বলল পুজোর ছুটিতে ও ভোম্বলসর্দার পড়বে।
  • Abhyu | ১৮ আগস্ট ২০১২ ০০:০৭37131
  • তাছাড়া ব্যাঙাচিকে আমি সার্কাসের ছেলে দিয়ে এসেছি - অভাগা বললেই হল?
  • kk | ১৮ আগস্ট ২০১২ ০০:০৬37129
  • ব্যাং,
    আমি তো গল্প বানাতে পারিনা? যদি কখনো পারি কিছু ভালোলাগা গল্প অনুবাদ করার ইচ্ছে আছে। তোমার প্রস্তাবটা খুব ভালো।
  • kiki | ১৮ আগস্ট ২০১২ ০০:০৪37127
  • আর শুরুটা এরম হয়েছিলো, বম্বেতে ব্লাস্ট হবার পর পর ই দে আর বোম্বেতে কে কে আছে, তার খোঁজ নেওয়া হচ্ছিলো, দেকে মোবাইলে পাওয়া যাচ্ছিলো না বা কিছু, তাই থেকে.............. মানে কালাহান্ডির মত কোন ছবির দুরত্বের ব্যাপার ও নয়।

    ধুস্স্স্স্স্স, এবার মেজাজ হাতছাড়া হয়ে যাচ্ছে। যাই ঘুমোই। আর বাওয়াল করবো না প্রতিজ্ঞা করেছিলাম। যারা আমার বক্তব্য নিয়ে কিছু বলতে আসবে তাদের আগাম স্যরি বলে গেলাম।
  • Abhyu | ১৮ আগস্ট ২০১২ ০০:০৪37128
  • কলম তো ধরতেই পারি। কোনটা ধরব তাই ভাবি - পার্কার না পাইলট?
  • ব্যাং | ১৮ আগস্ট ২০১২ ০০:০৩37124
  • কেকে,
    একটা কথা বলি? এটা খুব মন থেকে বলছি। তুমি, রিমি, লামা, অভ্যু, নিশি, হুচি, তিমি, এরকম আরো অনেকে (সব্বার নাম লিখতে পারলাম না এই মুহুর্তে) তোমরা সবাই মিলে ছোটদের জন্য কলম ধরতে পার না?
    আমার নিজের ছেলেটাকে ভারি অভাগা মনে হয় মাঝে মাঝে।
    এটা সিরিয়াস রিকোয়েস্ট, ভেবে দেখো।
  • aka | ১৮ আগস্ট ২০১২ ০০:০৩37125
  • পাই, আমি এরকম কথা কোথাও বলি নি।
  • kk | ১৮ আগস্ট ২০১২ ০০:০৩37126
  • না চেনারই কথা সোসেন। আমি সুদূর ইতিহাসে, ১৯৯৮ সালে মাত্র কয়েক মাস কাজ করেছিলাম। তার বেশি কিছু নয়।

    আমি কিন্তু তোমার কথাতেই 'তুমি' বলা শুরু করেছি। কাজেই তুমিও 'আপনি' কাটালে ভালো লাগবে।
  • aka | ১৮ আগস্ট ২০১২ ০০:০২37122
  • কিন্তু ক্রোধের কারণগুলো ভ্যালিড ভীড় ট্রেন, চাকরির ঠেলা, অযৌন জীবন, টেররিজমের ভয়। কোনটা ইনভ্যালিড। ভারতে গত কুড়ি বছরে কটা লোক বোম ফেটে মারা গেছে?
  • pi | ১৮ আগস্ট ২০১২ ০০:০২37123
  • হ্যাঁ কিকিদি এবং আকাদা, জানোই যখন আমি সূক্ষ্ণভাবে বদমাইশি করি, ক্রিমিনাল আনন্দ নি, আমার সাথে ভবিষ্যতে আর ইন্টার অ্যাকশনে যেও না। ব্রতীনদা আর কিকিদির পোস্টে রিঅ্যাক্ট করা আগেই বন্ধ করেছি। আকাদার পোস্টেও করব। ভাটে পোস্ট কম করার ই চেষ্টা করব। সত্যি কী লাভ। অকারণ শক্তি, সময়, শান্তি ক্ষয়। এসব বলে ক'রে কোত্থাও কিচ্ছুটি হয় না। অক্ষদার হনুদাকে করা কালকের পোস্টের কিছু কথায় আমি ব্যক্তিগতভাবে সহমত ছিলাম। কিন্তু মনে হয়, ভুল করেছি।
    তবে, তোমাদের কিছু কথাতেও আমার প্রচণ্ড খারাপ লাগা আছে, সেগুলো নিয়ে কথা বলব না বলে আগা মাথা পিছু অনেক কিছু কোট করিনি। ধরে ধরে করতেই পারতাম। করব না। ইন্টারাকশন বন্ধ করলাম।
  • একক | ১৮ আগস্ট ২০১২ ০০:০১37121
  • ওসব স্ট্রাগল ফাগল নয়। পাতি হতাশা। নিস্ফলের ক্রোধ একটা চাঁদমারি খোঁজে।
  • aka | ১৭ আগস্ট ২০১২ ২৩:৫৯37119
  • একক টেররিজম এবং সেই সংক্রান্ত জিনিষও শেষমেষ ক্লাস স্ট্রাগলে চলে গেলে মুশকিল। কালাহাণ্ডি আমাদের জীবন থেকে অনেক দুরে ভিটি বা শ্যালদা স্টেশন নয়। কার সাথে আইডেন্টিফাই করতে পারছি সেটা বড় ব্যপার।
  • sosen | ১৭ আগস্ট ২০১২ ২৩:৫৯37120
  • কলিদি, তাই?
    তাহলে গুরুবোন। :)
    কিন্তু আমি তো আপনার নামে কাউকে চিনিনা-
  • একক | ১৭ আগস্ট ২০১২ ২৩:৫৭37118
  • সোসেন

    হিন্দু মৌলবাদের ইতিহাস অনেক পুরনো। আদি শঙ্করাচার্যের সময়, তার পরের ইতিহাস একটু ঘেঁটে নিতে পারেন সময় করে। হিন্দু রা রক্তের হোলি খেলেছে এক সময়। তখন কোনো মুসলমান-খ্রিস্টান ছিল না মার্কেটে।
  • kk | ১৭ আগস্ট ২০১২ ২৩:৫৬37117
  • সোসেন,
    সম্ভবত আমি যে ল্যাবে করতাম তুমিও সেই ল্যাব থেকেই।

    ব্যাং,
    পুরোনো আনন্দমেলার গল্পগুলো এত ভালো লাগতো যে এখনও মনে আছে, অথচ আজকাল যেগুলো বেরোয় সব পড়ি আর ভুলে যাই।
  • sosen | ১৭ আগস্ট ২০১২ ২৩:৫৩37114
  • কলিদি
    হ্যা, বোসেই। আমি পিএমসিজি থেকেই পি এইচ ডি করেছি।
  • একক | ১৭ আগস্ট ২০১২ ২৩:৫৩37115
  • হানু বাবু উত্তর দিলেন না, আমি এট্টু নাক গলাই :

    "হানু, বড় কথা পরে, আগে বলো যে লোকটা ২৬/১১ দেখে শংকিত, শ্যালদা স্টেশনে নেমে প্রতিদিন পাকিস্তানকে গালি দেয় সে কি পাকিস্তানকে গালি দেয় নাকি ২৬/১১ তে মৃত কারুর সাথে নিজেকে আইডেন্টিফাই করে ভয় পায়?"(আকা)

    কোনো ভয় ফয় পায় না। টিভি তে ২৬/১১ দেখে যদি ভয় পেত তাহলে কালাহান্ডির হাড় জিরজিরে শিশু দেখতে দেখতে মুরগির ঠ্যাং চিবোতে পারতোনা বা ডাইনিং টেবল এ বসেই টিভি টা অন করে দিত না বা সকালের খবরের সঙ্গে মৌজ করে শ্লীলতাহানির খবর পরতো না। যতক্ষণ না দেয়ালে নিজের পিঠ থেকে ততক্ষণ কোথায় কার কি মারা গ্যালো তাই দিয়ে কারো কিসসু ছেঁড়া যায়না।

    তাহলে গালাগাল দেয় কেন ? দেবেনাই বা কেন ? এই লোকাল ট্রেইন এর লোকদের তো বছরের পড় বচ্ছর দেখেছি। খন্ডহর বাড়ি আর খান্ডারনি বউ। সেখানে টু শব্দ করার জো নেই। আপিসে বসের খিস্তি। রাস্তা দিয়ে হাঁটবে তারও জো নেই, বিহারী ঠেলাওয়ালা গায়ের ওপর তুলে দিয়ে চলে যায়। একেবারেই নীপিড়িত, শোষিত ফ্রাস্ত্রেতেড মধ্যবিত্ত বাঙালি সমাজ। সবসময় রাগ প্রকাশের জায়গা খোঁজে। কখনো পানের পোকা কখনো এলাহাবাদ এগ্সিবিষণ। আজকাল শালা স্ক্যাম গুলোউ হয়েছে হায় টেক ! কি না থ্রী জি। খেস্তাতে গেলে আগে বুঝতে হবে। বিজ্ঞানী গুলো আর আগের মতো মোটা দাগের জিনিষ আবিস্কার করেনা। না মোটরগাড়ি না ইকমিক কুকার। নিউট্রিনো নিয়ে বনগা লোকাল গরম করা কি পোষায় নাকি মশাই ? সবচে সহজ টার্গেট হলো "টেররিসম " আর মোচলমান। আতঙ্ক ছড়াবার একটা আলাদা মজা আছে। সব্বাই জানে ওদের ১০ টা করে বাছা আর ৪ তে করে বউ। ভুলেও জিজ্ঞেস কর্বেন না ও নিজে ওরকম বহুব্রীহি মোচলমান কটি দেখেছে !! এসব জিজ্ঞেস করতে নেই।
    ডেলি প্যাসেঞ্জারীর ফ্রাস্ট্রেশন, অযৌন জীবন, বসের খামারি এসব কাটাতে সেরা দাবাই পাশের দেশ কে নয় কোনো জাত কে চিন্হিত করে গালি করা। হতাশা স্রেফ হতাশা। যে জাতের কাজ নেই তারাই এটা করে। আম্রিকা সম্বন্ধে জানি নে। তবে বর্ণ আমেরিকান দের চাকরিবাকরির দশা আর রেসিসম এর রেট গত ৫ বছরের দুটো ডাটা পেলে কিছু গল্প বেড়িয়ে আসতে পারে।
  • ব্যাং | ১৭ আগস্ট ২০১২ ২৩:৫৩37116
  • কেকে, তুমি কী ভালো!! খুব খুশি হলাম, গল্পটা বলে দিলে বলে।
  • .ব্যাং | ১৭ আগস্ট ২০১২ ২৩:৫২37113
  • তবে তুই ঠিকই বলেছিস। শত্রুদের পা ধরে টানতে ইচ্ছে হয় না আমারও। চোখের সামনে এসে গেলে আমারও ঠাসিয়ে চড়াতে ইচ্ছে করে।
  • kk | ১৭ আগস্ট ২০১২ ২৩:৫১37112
  • ব্যাং, এটা আমারও খুব প্রিয় গল্প ছিলো।
  • ব্যাং | ১৭ আগস্ট ২০১২ ২৩:৫০37111
  • রিমিইইইইইইইইইইইই, ইয়াব্বড় হাঁ করা গোল্লা চোখো স্মাইলি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত