এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | ১৭ আগস্ট ২০১২ ১৮:৫৫36958
  • তবে বাংলা সিরিয়াল গুলি দেখলে আমার সিরিয়াল কিলার হতে ইচ্ছে করে। সিরিয়াল গুলিকে কিল কল্লে জীবনে শান্তি।
  • siki | ১৭ আগস্ট ২০১২ ১৮:৫৫36959
  • হুঁ, সোসেন কেং কয়ে টই খুলবে? সোসেনের না কাঁধে ব্যথা?
  • aka | ১৭ আগস্ট ২০১২ ১৮:৫৫36960
  • সিংফোট হ্যাঁ ওটা ভেরি এভিডেন্ট। মোল্লার সেই গল্পটা জানলেই বোঝা যায়। ব্রতীন বলেছিল 'মোল্লার মতন তাহলে আমাকেও বলতে হয় চোরের কি কোনই দোষ নেই'? যা আমার মনে হয়েছিল তাহলে উগ্রপন্থীদের কি কোনই দোষ নেই? এবং সেটা ভ্যালিড বলেই মনে হয়েছিল। এখানে মোল্লা মানে নাসিরুদ্দিন।
  • siki | ১৭ আগস্ট ২০১২ ১৮:৫৪36957
  • আমি সিরিয়াল দেখিই না। আমাকে দেখেও কেউ চাপ খাবেন্না।
  • sosen | ১৭ আগস্ট ২০১২ ১৮:৫২36956
  • ঐশিক, বড়দের কথার মধ্যে থাকতে নেই বাছা।

    তোমার গায়ের রং বাদামী। ভয় পেওনা। বাদামী সিরিয়াল কিলার নিয়ে আজ ও বেশি গবেষণা হয় নাই।
  • aka | ১৭ আগস্ট ২০১২ ১৮:৫১36955
  • সিংফোট, ব্যাপরটা এমন ডাউনটাউনের অপরাধে স্ট্যাটিস্টিক্স কালোদের বিপক্ষে, ভারতে নাশকতার স্ট্যাটিস্টিক্স পাকিস্তানের বিপক্ষে। ডাউনটাউনে কালোদের দেখলে এড়িয়ে যাব, ভারতে বোম ফাটলে দুম করে ধরে নেব পাকিস্তান করেছে। আমার মনে হয় দুটোই একই রকম, ড্রিভেন বাই স্ট্যাটিস্টিক্স। সরলীকরণ আছে, আবার খানিক সত্যতাও আছে। সত্যতা যেটুকু আছে সেটুকু বাদ দিয়ে কোন রাজনৈতিক আলোচনা চললে, তা শেষে ব্যক্তি নির্ভর সেল্ফ রাইটিউয়াস মন্তব্যে পরিণত হয়।
  • sosen | ১৭ আগস্ট ২০১২ ১৮:৫০36954
  • পাই কি আমায় টই খুলতে কইছো?
    পাই আমারে চিনলো না :(
  • sinfaut | ১৭ আগস্ট ২০১২ ১৮:৪৮36953
  • আর আরও একটা প্রশ্ন মনে এসেছিল, কিন্তু সেটা আমি পুরোনো পোস্টগুলো পুরোটা পড়িনি বা মনে নেই বলেও আসতে পারে। মোল্লা মানে মোল্লা নাসিরুদ্দিন এই ধারনাটার পিছনে কোন যুক্তি আছে, যেটা আমি মিস করে গেছি?
  • sinfaut | ১৭ আগস্ট ২০১২ ১৮:৪৬36951
  • ধুর অনেক্ক্ষন পোস্ট করতে পারছিলাম না...

    আকাদা,

    কালকে যখন মোল্লা মানে আসলে মোল্লা নাসিরুদ্দিন এইসব নিয়ে কথা বলছিলে, তখন লিখলে না যে মামু একবার বলেছিল ডাউনটাউনে কালো দেখলে এড়িয়ে যাবো, এটা নিয়ে জিজ্ঞেস করছিলাম। যে, এই মোল্লা নাসিরুদ্দিনের পরিপ্রেক্ষিতে এড়িয়ে যাওয়াটা কাকে?
  • ঐশিক | ১৭ আগস্ট ২০১২ ১৮:৪৬36952
  • আইচ্ছা, ঠিক কতটা কালো হলে তাকে অন্যেরা "কালো " বলে? মানে আমার গায়ের রংটাও কালো কিনা তাই
  • aka | ১৭ আগস্ট ২০১২ ১৮:৪৫36949
  • অনেক কালোই এই পার্সেপ্শনে অন্যরকম মনে করেন, কিন্তু রিয়ালিটি হল আমি সেক্ষেত্রে ওনাদের এই মনে হওয়াটার প্রতি সেন্সিটিভ হব কিন্তু নিজের ডিফেন্সিভ মেজার অবশ্যই নেব।

    বাই দা ওয়ে আবার টেস্ট। টেস্ট করতে করতে হাতে কড়া পড়ে গেল।
  • pi | ১৭ আগস্ট ২০১২ ১৮:৪৫36950
  • মৃত মাছেরা আমার প্রতি কী পরিমাণ অত্যাচার করেছে, সে জিনিস টইয়ে লিপিবদ্ধ আছে।

    তুমি শুট আউট ক্রিমিনাল সাইকোলজি নিয়ে একটা টই খোলোনা ক্যান ?
  • sosen | ১৭ আগস্ট ২০১২ ১৮:৩৪36948
  • আহা এই গল্পে তো বক আর শকুন----পাই মুখে করে মাছ নিয়ে যাচ্ছে এ কতা তো কাজু কইলো না। ছানা মানুষ তো, ভুলে গেছে, নাকি?
  • pi | ১৭ আগস্ট ২০১২ ১৮:৩২36947
  • বল্লে হবে ? আমি মাছেদের জন্য সেই ছোট থেকে অত্যাচারের শিকার হয়েছি।
  • sosen | ১৭ আগস্ট ২০১২ ১৮:৩১36946
  • আর মাছেদের এগেইনস্টে যে প্রবল ডিসক্রিমিনেশন, তারা যে চিরকালের ভিকটিম এসব কথা কে বলবে শুনি!
  • pi | ১৭ আগস্ট ২০১২ ১৮:২৯36944
  • তবে মজা হচ্ছে, এখানে কী নিয়ে লড়ে মরছি ভাবলে। ফেবু গ্রুপে দেখি লোকজন এসে এক কথায় পাকি, কুত্তার বাচ্চা এসব বলে চলেছে। RSS পন্থীদের গুচ্ছ প্রচার চলছে। আর সেটা বাস্তবেও তো হয়ে চলেছে। হ্যাঁ, পঃ বংগেও।
    ভয় লাগে। এই লুরু, আসাম নিয়ে যা শুরু হল, তার জল যে কোথায় দাঁড়াবে বা গড়াবে।
  • sosen | ১৭ আগস্ট ২০১২ ১৮:২৯36945
  • কচি করে ডাউন, নাকি?

    ও কুমুদি বল বল- এত্তটুকু ছানাপোনারা কিসব কতা কয় আজকাল। তাও স্নেহ বশে দে' এসেছি।

    আকা জানে না। আমি আর ইন্দ্রানীদি এক ইস্কুলে পত্তুম। সেইখানে ওসব বাইবেলে লেখা থাকত।

    সিরিয়াল কিলিং, শুট আউট ক্রিমিনাল সাইকোলজি নিয়ে আমার পচুর পড়াশুনো ! বল্লে কেউ বিশ্বেস যাবে না। বলি ইউ এসে ১২% লোক কালো, আর আজ অব্দি জানা সিরিয়াল কিলারদের মধ্যে প্রায় ২০-২২% কালো। ভেবেই দেখো কেনে। তাছাড়া হিস্পানিক আছে ১৬%।
    এটা নিয়ে ক্রিমিনাল সাইকোলজিতে একটা কোর্স রয়। জেন্ডার রেস এন্ড এথনিসিটি ডিসক্রিমিনেশন ইন ক্রিমিনালস।

    তবে ন্যু জাস্সী তে কালো আর হিস্পানিক দের রাস্তায় আর ডাউন টাউনে ভয় পেতুম। কলোরাডোতে সাদা দের দেখে তাচ্চে বেশি ভয় পেতুম। এমন করে দেখত যেন জন্মে বাদামী চামড়া দেখেনি। ছিঁড়ে নিচে রক্ত মাংস আছে কিনা দেখতে চাইলে কেউ আটকাবে না ওই মাইল মাইল ফাঁকা চত্ত্বরে।

    এসব মনের ভয়ের কতা। সে কি আর স্ট্যাট দিয়া মাপে?

    আমি হোমলেস দের ও ভয় পেতুম। একদিন আমি আর আমার বান্ধবী বেশ রাতে একটি শুনশান মলের সামনে দাঁড়িয়ে আছি, বান্ধবী বিড়ি ফুঁকছেন, আমি গেঁয় লোকের মত ইদিক উদিক চাইছি। হঠাত ঝুলি কাঁধে এক ব্যক্তির আবির্ভাব, এসে বান্ধবীর কাছ থেকে আগে লাইট চাইল তারপর সিগারেট ও চাইল। আমি তো তার কনুই ধরে টানছি ওরে চলে আয় রে চলে আয়! মুখখান এত্তটুকু ভয়ে।
    সে নির্বিকার। সিগারেট ধরিয়ে দিয়ে, খোশগল্প করে, তাকে ডিনারের জন্য কয়েক ডলার আর দুটো সিগারেট দিয়ে ঢুকলো। নিজের সিগারেটটি শেষ করে।
    আমার রাগারাগিতে বলল আহা বেচারা। ওকে তো এখানে ঢুকতে দেবেনা। কত ঠান্ডা বলত বাইরে। তাই সিগারেট দিলাম।

    তাই বলি ভয় যার যার কাছে।
  • pi | ১৭ আগস্ট ২০১২ ১৮:১৬36943
  • এখানে একটি কালো মেয়ের বর সাদা। সে বলছিল, ও পাশাপাশি রেখে দেখে, একজন সাদার জীবনে ডিগ্রি অব ফ্রিডম কত বেশি। আচার আচরণে তাদের কত সাবধান থাকতে হয়, আচরণের একটু এদিক থ্কে ওদিক হলে সন্দেহভাজন হতে হয় বলে। অথচ তার বর নাকি সেসব আচরণ আকছার করে।

    প্রফেসর বলছিলেন, ছোটোবেলায় একা দোকানে গেলে মা বাড়িতে সিঁটিয়ে থাকতেন। গুলি না খেয়ে, কোনোরকম ঝামেলায় না জড়িয়ে পড়ে ফিরবে কিনা ভেবে।

    এগুলো শুধু অ্যানেকডোটস ও নয়। এখন রীতিমতন স্টাডি হচ্ছে। বলা হচ্ছে, ডিস্ক্রিমিনেশন ক্রনিক স্ট্রেসর। তার থেকে অসুখ বিশুখ হওয়া নিয়েও রীতিমতন গবেষণা হচ্ছে।

    আর, হ্যাঁ, তোমাকে আমি ব্যক্তিগতভাবে কিছুই বলিনি। এগুলো পার্সোনালি নিও না। এগুলো আমি আমি করেও লেখা যেতে পারতো। আমি অমুক করলে কী হতে পারতো ইত্যাদি।
  • Sibu | ১৭ আগস্ট ২০১২ ১৮:০৮36942
  • এটা কিন্তু শকুনদের এগেনস্টে ডিসক্রিমিনেশন। শুধু যেন শকুনেরাই মাছ ডাকাতি করে!
  • Kaju | ১৭ আগস্ট ২০১২ ১৮:০৪36941
  • একটা বক একবার মুখে কিছু মাছটাছ নিয়ে উড়ে যাচ্ছিল। একদল শকুন উহাকে তাড়া করিল। যেদিকে যায়, পিছু ছাড়ে না। শেষে বক মুখ থেকে সব মাছ ফেলে দিয়ে একটা পাথরের ওপর গিয়ে চুপচাপ বসল। আর একটাও শকুন পেছনে নেই। সব ওই মাছের দিকে হামলে পড়েছে।

    এই গল্পটা আজ খুব তাৎপর্যপূর্ণ মনে হচ্ছে।
  • Sibu | ১৭ আগস্ট ২০১২ ১৭:৫৮36940
  • হোমলেস আর ডাউনটাউন সিনোনিমাস না, তবে হাই কোরিলেশন। এলএ তে কিডস রো কোথায়?
  • aka | ১৭ আগস্ট ২০১২ ১৭:৫৩36939
  • ওপেনলি কথা বলা, আর আমি যা বলি নি, ভাবি নি তা আমার কথার পরিপ্রেক্ষিতে বলার মধ্যে পার্থক্য আছে। উইথ কোট এবং উইদাউট কোট দুইই গ্রহণযোগ্য নয়।

    বাই দা ওয়ে টেস্ট।
  • vc | ১৭ আগস্ট ২০১২ ১৭:৪৪36938
  • outsider, তাও এক্টা কথা বলবো।

    অনেকবার বিগ বি স্যারের নাম রেফারেন্সে আসছে। বিগ বি স্যার নিজে নেই। এটা কেমন লাগছে। পরে পরতে গিয়ে খটকা খাবেন। হয়্তো আবার এই নিয়ে কিছু মনে হবে। অমি নিজেও বিগ বি স্যারকে বেশ চটিয়েই থাকি, কিন্তু এই জিনিসটা অন্যরকম হচ্চে।
  • vc | ১৭ আগস্ট ২০১২ ১৭:২৩36934
  • outsider, তাও এক্টা কথা বলবো।

    অনেকবার বিগ বি স্যারের নাম রেফারেন্সে আসছে। বিগ বি স্যার নিজে নেই। এটা কেমন লাগছে। পরে পরতে গিয়ে খটকা খাবেন। হয়্তো আবার এই নিয়ে কিছু মনে হবে। অমি নিজেও বিগ বি স্যারকে বেশ চটিয়েই থাকি, কিন্তু এই জিনিসটা অন্যরকম হচ্চে।
  • pi | ১৭ আগস্ট ২০১২ ১৭:২৩36935
  • আমি বাল্টিমোরে যে বাড়িতে থাকতাম, তার বাড়িউলি কালো। চলাফেরার সাবধানতার কথা হপকিন্স থেকেই বলে দিয়েছিল। রাত্রে আলাদা গাড়ি থাকতো পৌঁছে দেবার। তাতে যতজন হাসপাতালের লোকজন থাকতেন, সবাই প্রায় কালো। যাঁরা গাড়িতে পৌঁছে দিতেন, এবং যতজন সিকিওরিটি গার্ড ছিলেন, সবাই প্রায় কালো। বাড়িউলির কাছে গল্প শুনতাম, কালো বলে কত লোকে বাড়ি নিতে চায়নি। কালো বলে রাস্তাঘাটে অনেকের কাছে কীরকম কী দৃষ্টি সহ্য করতে হয়, আর তাতে তাঁদের কীরকম লাগে। উনি নিজেও হপকিন্সে কাজ করতেন।

    নিজের ডিফেন্স তো নিজের কাছে। কিন্তু তা এক্সপ্রেস করলে, ওপেনলি তাই নিয়ে বল্লে অন্যদের কীরকম প্রতিক্রিয়া আসতে পারে, সেটা জানানো যাবে না ?
  • pi | ১৭ আগস্ট ২০১২ ১৭:২৩36936
  • আমি বাল্টিমোরে যে বাড়িতে থাকতাম, তার বাড়িউলি কালো। চলাফেরার সাবধানতার কথা হপকিন্স থেকেই বলে দিয়েছিল। রাত্রে আলাদা গাড়ি থাকতো পৌঁছে দেবার। তাতে যতজন হাসপাতালের লোকজন থাকতেন, সবাই প্রায় কালো। যাঁরা গাড়িতে পৌঁছে দিতেন, এবং যতজন সিকিওরিটি গার্ড ছিলেন, সবাই প্রায় কালো। বাড়িউলির কাছে গল্প শুনতাম, কালো বলে কত লোকে বাড়ি নিতে চায়নি। কালো বলে রাস্তাঘাটে অনেকের কাছে কীরকম কী দৃষ্টি সহ্য করতে হয়, আর তাতে তাঁদের কীরকম লাগে। উনি নিজেও হপকিন্সে কাজ করতেন।

    নিজের ডিফেন্স তো নিজের কাছে। কিন্তু তা এক্সপ্রেস করলে, ওপেনলি তাই নিয়ে বল্লে অন্যদের কীরকম প্রতিক্রিয়া আসতে পারে, সেটা জানানো যাবে না ?
  • aka | ১৭ আগস্ট ২০১২ ১৭:২৩36937
  • হোমলেস আর ডাউনটাউন বোধহয় সিনোনিমাস নয়।
  • Sibu | ১৭ আগস্ট ২০১২ ১৭:১৯36933
  • সাদাদের করা শুট-আউট প্রসঙ্গে। গাড়ীতে এনআরএ স্টিকার দেখলে আমি সাদাদের এড়িয়ে যাই।

    হোমলেসদের সাথে আমি অনেক আড্ডা মেরেছি। ডাউনটাউনে রাত্তিরবেলা যে কোন লোককে অ্যাভয়েড করাই ভাল, সাদা, কালো, পুলিশ নির্বিশেষে। ঐ সময়ে ফ্রেন্ডলি নেবারহুড কপও অন্য রকম হয়ে যায়।
  • aka | ১৭ আগস্ট ২০১২ ১৭:১৬36932
  • আবার কোথা থেকে দেখলে আমি ভেবেছি তুমি বলেছ আমি ট্রেভর মার্টিনকে গুলি করব?
  • pi | ১৭ আগস্ট ২০১২ ১৭:১৪36929
  • ব্রতীনদাকে কী বলেছিলাম, তা ওখানে লেখা আছে। তোমার সেদিনের এবং আরো আগের বেশ কিছু বক্তব্য, বেশ কিছু জিনিস নিয়ে বক্তব্যের অভাব, আর এই লোক্জনের ক্ষমা চাওয়ার দাবি টাবি ইত্যাদি নিয়ে, খুব খুব আপত্তিকর এবং খারাপ ( বোল্ড এন্ড আন্ডারলাইন) লেগেছে। তার যথেষ্ট কারণ আছে। কচলাতে চাইনা বলে কাটিয়ে দিয়েছি। কাটান দাও।

    এখানে একটা মানসিকতার কথা হচ্ছে। অন্যদিকের লোক কীভাবে সেটা পারসিভ করে। অন্য ক্ষেত্রে কী মানসিকতা কাজ করে ইত্যাদি।
    এর মানেই তুমি ট্রেভর মার্টিনকে গুলি করবে, এমন কোন কথাই আমি বলতে চাইনি, এরকম কিছু ভেবে থাকলে যুক্তি একান্তভাবে তোমার ঃ)

    কালোদের দেখে ভয় পাওয়ার আলোচনায় টেভর মার্টিন অবশ্যই আসে। ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত