এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭০৪০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শ্রী সদা | 24.*.*.* | ০২ মে ২০১৫ ০৩:৪২661185
  • অরণ্যদার হয়তো মনে পড়বে যে ক্ষতিপূরণ নিয়ে কোনো বার্গেনিং সেই সময় করতে চাওয়া হয়নি, হীরকরাণী বা তাঁর লক্ষীপ্যাঁচা নকুদের তরফে। জমি নিতে দেব না - ব্যাস দেব না।
  • শ্রী সদা | 24.*.*.* | ০২ মে ২০১৫ ০৩:৪৪661186
  • ঈশানদা মার্কেটপন্থার ভূত দেখছে বোধয়। আমি জম্মে দাবী করিনি আমি মার্কেটপন্থী।
  • SC | 34.*.*.* | ০২ মে ২০১৫ ০৩:৪৯661187
  • একটা ছোট্ট প্রশ্নের উত্তর দেন তো দাদারা। ডাটা আর anecdote এ এত পার্থক্য কেন?
    যদি এতগুলো লোকের anecdote এর সাথে ডাটা গুলো সম্পূর্ণ অন্য কথা বলে, তাহলে সেই ডাটা কে আমি তো অন্তত প্রশ্নের মুখে ফেলবো।
    আমাকে যদি কেউ গাড়ির ভেলোসিটি দেখায় ৫০০০0 মাইল পের hour experiment করে, আমি তার ডাটা কে question করব, কারণ আমার কমন সেন্স অন্য কথা বলে। আমার সাইন্টিফিক ট্রেনিং আমাকে এরকমই শিখিয়েছে (ইন ফ্যাক্ট এটা একটা খুব গুরুত্বপূর্ণ স্কিল)।

    তাহলে এই ডাটা ওয়ালা রা either ভুল, নইলে anecdote ওলা রা। ডাটা ওয়ালা রা শুধু ডাটা আছে বলেই পার পেয়ে যাবেন, এমন ভাবার কোনো কারণ নেই। নির্বাচনের আগে একগাদা বামপন্থী ইকনমিস্ট দেখেছিলাম খুব লাফিয়ে লাফিয়ে আর্টিকেল লিখছিলেন, গুচ্ছ ডাটা নিয়ে, যে গুজরাট মডেল কেন খারাপ (মোদিও সেরাম বদ, এদের পিছনে উল্টো ইকনমিস্ট লাগিয়ে দিয়েছিল ভাগবতী কে )। তা আমি খুব ভালো বুঝি না, কিন্তু এগুলো পরে আমার তো মনে হয়েছিল, গুজরাটের অবস্থা খুব খারাপ। কিন্তু মানুষ কিন্তু এইগুলোর দিকে খুব একটা তাকায়নি। নিজের anecdotal এভিডেন্স কেই বিশ্বাস করেছিল। আমার চেনা পরিচিত অনেকেরই anecdotal এভিডেন্স কিন্তু গুজরাটকে ভালো নম্বর দিয়েছিল।
    অতএব, এই এভিডেন্স গুলোর বিরুদ্ধে বলতে গেলে শুধু চাল্লাইন ডাটা ছেড়ে দিলে হবে না। ওই অমর্ত্যর চেলাদের মত রাজনৈতিক ভাবে ইর্রেলেভান্ট হয়ে যেতে হবে, যদি না anecdotal এভিডেন্স এর সাথে কানেক্ট করতে পারেন।
  • aranya | 154.*.*.* | ০২ মে ২০১৫ ০৩:৫১661188
  • সদা, অবশ্যই সেটা আমার মনে আছে। নকু-দের ভূমিকা ভাল জানি না, তবে পুরো মুভমেন্ট-টা রাণী-মা-র মত একজন আদ্যন্ত স্বার্থপর, ক্ষমতালোভী, নীতিহীন, অমানুষ হাইজ্যাক করে নেন -এটা আমারও খুবই দুঃখের জায়গা।

    ২০০৬-এ সিঙ্গুরে ন্যানো ফ্যাক্টরি সাপোর্ট করি নি, কারণ মনে হয়েছিল বহুফসলী জমি না নিয়ে অন্য কোথাও হতে পারত, জোর করে জমি দখল করা হচ্ছে ইঃ। কিন্তু শেষে যখন ৮০ না ৯০% কারখানা প্রায় তৈরী হয়ে গেছে, তখন সব ভেস্তে যাওয়াটা খুবই বেদনাদায়ক, কারখানাটা হোক এটাই আন্তরিক ভাবে চেয়েছিলাম তখন।
    গুরুতে এটা লিখেওছি আগে।
  • dc | 132.*.*.* | ০২ মে ২০১৫ ০৩:৫৫661189
  • যে প্রোজেক্টে ৮০% লোক নিজের ইচ্ছেয় জমি দিয়েছিলেন আর ২০% জমিদাতা ছিলেন অনিচ্ছুক, সেখানেও নাকি লোক নিজে খেপেছে, বাইরে থেকে গিয়ে খেপানো হয়নি!
  • শ্রী সদা | 24.*.*.* | ০২ মে ২০১৫ ০৩:৫৭661191
  • ডিসি, ঐ ৮০% মানুষ তাঁদের লাখটাকার স্বপ্ন পূরণ করতে বাকী ২০% এর ছেঁড়া কাঁথা কেড়ে নিতে চাইছিল ঃ) বহুত না ইনসাফি।
  • SC | 34.*.*.* | ০২ মে ২০১৫ ০৩:৫৭661190
  • আমি এখনো বুঝলাম না নকুটা কে?
    সিপিআই(মাওইস্ট) দলের সদস্য সমর্থক দের কথা বলা হচ্ছে কি?
    ও দলের সদস্যরা তো বেশিরভাগ underground আর শহরে উপস্থিতি নেই। আর সিপিএমও মনেহয় স্বীকার করে যে মমতার একটা বড়
    অ্যাচিভমেন্ট যে মেদিনীপুর থেকে ওদেরকে বের করে দিয়েছিল।
    তাহলে এই নকুরা করা?
    আর এই ফোরাম এ যারা নকুদের পক্ষে বলছেন এরা কি সিপিআই(মাওইস্ট) দলের সমর্থক/ শুভানুধ্যায়ী/ সহানুভূতিশীল? কোনটা?
    এটা তারাও একটু পরিষ্কার করে বললে ভালো হয়।
  • Ishan | 214.*.*.* | ০২ মে ২০১৫ ০৩:৫৮661192
  • না আমি না লুরুবাসীরা ভূত দেখছেন। নকুদের ভূত। :-)
  • SC | 34.*.*.* | ০২ মে ২০১৫ ০৪:০০661193
  • a spectre is haunting bangalore
  • aranya | 154.*.*.* | ০২ মে ২০১৫ ০৪:০১661195
  • ডিসি, তা নয়।
    যারা আন্দোলন করছিলেন, তাদের বেশির ভাগ স্বতঃস্ফূর্ত ভাবেই করছিলেন - এইটা বলছিলাম।

    যে ৮০% (এই সংখ্যাটা বিশ্বাসযোগ্য কিনা তা অব্শ্য জানি না) লোক স্বেচ্ছায় জমি দিয়েছেন, তারা নিশ্চয়ই কারখানা-বিরোধী আন্দোলনে ছিলেন না।

    আর জমি-র মালিকের সংখ্যার থেকে জমি-র ওপর নির্ভরশীল লোকের সংখ্যা কিন্তু অনেক বেশি। যারা ভাগে জমি চাষ করতেন, মালিক নন, তাদের জন্য কোন ক্ষতিপূরণের প্যাকেজ ছিল?
  • SC | 34.*.*.* | ০২ মে ২০১৫ ০৪:০৩661196
  • অরন্য, আপনি কি করে জানলেন এরা স্বতস্ফুর্ত ভাবে করেছিল?
  • Ishan | 214.*.*.* | ০২ মে ২০১৫ ০৪:০৪661198
  • আহা আপাতত আমি এই বিষয়ে নকুদের পক্ষে বলছি। জাস্ট আপাতত এবং এই বিষয়ে। এইজন্য না, যে আমি কোনো ব্র্যান্ডের নকু সমর্থক। আমি একটুও নকু না, মাওবাদীদের তো ঘোর বিরোধী, কিন্তু এখানে একটা জিনিসেরই বিরুদ্ধে। কলকাতায় আইটি না হওয়াটা নকুদের দায়, এই উন্মার্গগামিতার বিরুদ্ধে বলছি। বিশ্বের কোনো ডেটা, কোনো অ্যানেকডোট, কোত্থাও শুনিনি, নকুরা আইটিকে তাড়িয়ে দিয়েছে কলকাতা থেকে। এইখানে নবীন পাইললটদের কাছে প্রথম শুনলাম। তাই বলছি। ব্যস।

    এইটা এসসিকে লিখলাম।
  • aranya | 154.*.*.* | ০২ মে ২০১৫ ০৪:০৪661197
  • ভাগ চাষী-দের সংখ্যা যোগ করলে ঐ ৮০%-২০% হিসেবটা উল্টে যেতে পারে
  • aranya | 154.*.*.* | ০২ মে ২০১৫ ০৪:০৬661199
  • এসসি, আগেই লিখেছি, ব্যক্তিগত ধারণা, পার্সেপশন। সবাই স্বতস্ফুর্ত ভাবে করেনি, বেশির ভাগ করেছিল
  • aranya | 154.*.*.* | ০২ মে ২০১৫ ০৪:১১661200
  • একজন মানুষ যখন কিছু বলে, নিজের বিশ্বাস থেকেই তো বলে। মানে তাই তো হওয়া উচিত।
    আমার কোন কথা নকুদের পক্ষে বা বিপক্ষে যাচ্ছে - সেসব ভেবে তো লিখি না।
  • dc | 132.*.*.* | ০২ মে ২০১৫ ০৪:১২661201
  • "যারা ভাগে জমি চাষ করতেন, মালিক নন, তাদের জন্য কোন ক্ষতিপূরণের প্যাকেজ ছিল?"

    তাদেরকে আর্থিক ক্ষতিপূরণ দেয়ানোর জন্য অদৌ কোন আন্দোলন হয়েছিল নাকি? আন্দোলন তো হয়েছিল একটা অবাস্তব দাবী নিয়ে, যে চারশো একর জমি ফেরত দিতে হবে!
  • শ্রী সদা | 24.*.*.* | ০২ মে ২০১৫ ০৪:১৩661202
  • এস সি, নকু মানে যেসব লোকজন নিজেদের সিপিয়েমের থেকে বিশুদ্ধতর বামপন্থী মনে করেন এবং যাবতীয় চিন্তাভাবনা, আলাপ আলোচনা বিপ্লব-আসন্ন অবস্থার ভারতবর্ষে বসে আছি ভেবে করেন ঃ) এদের কিছু অংশ হয়তো সিপিআইএমেল এর সদস্য, কিন্তু বেশীরভাগই সিমপ্যাথাইজার শুধু। তবে ক্যাপিটালিস্ট কোং সমূহের চাগ্রীবাগ্রী এবং ক্যাপিটালিজমের অন্যান্য নানা সুযোগসুবিধে নেওয়া সম্পর্কে অন্যান্য ফ্লেভারের বামপন্থীদের মতো নকুদেরও তেমন কোনো সুনির্দিষ্ঠ অবস্থান নেই।
  • dc | 132.*.*.* | ০২ মে ২০১৫ ০৪:১৬661204
  • "কলকাতায় আইটি না হওয়াটা নকুদের দায়, এই উন্মার্গগামিতার বিরুদ্ধে বলছি।"

    এটা আবার কে বললো কে জানে! তবে নানান সময়ে নানান দল যে পব থেকে দায়িত্ব নিয়ে ইনভেস্টরদের তাড়িয়েছে তাতে সন্দেহ নেই।
  • aranya | 154.*.*.* | ০২ মে ২০১৫ ০৪:১৬661203
  • কোন একটা পার্টিকুলার ইস্যুতে কোন নকশালপন্থী দলের সাথে আমার মত মিলে যেতে পারে, তার বেশী কিছু নয়।
    তেমন সিপিএম-এর সাথে মিলতে পারে, বিজেপি-র সাথেও পারে। যেমন আমি ভারতে ইউনিফর্ম সিভিল কোড দেখতে চাই, বিজেপি-ও সেটা চায় - সমাপতন
  • শ্রী সদা | 24.*.*.* | ০২ মে ২০১৫ ০৪:১৯661208
  • ঈশানদা খুব কনফিডেন্সের সাথে দাবী করছে যে ওয়াকওভার পেয়ে গেছে। দেখি আরেকবার বোঝানোর ট্রাই করে।
    আইটি তাড়ানোর ব্যপারে নকুদের কৃতিত্ব হল হীরক রাণীকে সিংহাসনে বসানো, যিনি ঘোষিতভাবে সেজ এবং জমি অধিগ্রহণ বিরোধী। টাটার ক্ষেত্রে নকুদের প্রত্যক্ষ ভূমিকা ছিল, ইনফির ক্ষেত্রে অতটা না হলেও খুব পরোক্ষ নয়। এবং আর বাজে যেটা হল, তিনোরা যতদিন থাকবে, বাই দেয়ার পার্টি লাইন, অধিগ্রহণ বা সেজ হবে না। এই ডেডলক তৈরীর পেছনে নকুদের ভূমিকা দেখতে না পেলে আমার আর কিছু বলার নেই ঃ)
  • SC | 34.*.*.* | ০২ মে ২০১৫ ০৪:১৯661207
  • যা, এ তো ডেফিনেশন নিয়েই গোল! ঈশান তো বলছেন উনি নকু নন, বরং মাওবাদীদের বিরোধী। কিন্তু মোটামুটি ভাবে উনি সিপিএম বিরোধী বামপন্থী (উনি বলেননি, কিন্তু অনার লেখা থেকে ধরে নিচ্ছি)। কল্লোল দা, রঞ্জন দা, পাই এদেরকেও এই লেবেল এ ফেলা যায়।
    তাহলে সদার ডেফিনেশন এ এরা সকলে "নকু"। কিন্তু আবার এরা কেউ মানছেন না যে এরা নকু। :-o
  • adhuli | 230.*.*.* | ০২ মে ২০১৫ ০৪:১৯661206
  • আর সিঙ্গুর নন্দীগ্রাম নিয়ে ভেবে লাভ নেই। ওসব গেছে (কোথায় না বলাই ভালো)। আগে কি হবে সেটা চিন্তা করা যাক এবার। ভোটের যা গতি প্রকৃতি, তাতে পব এর বেশির ভাগ লোক হীরক রানী-কেই চান যখন, তখন চলুক রানীর রাজত্ব। চামচা গুলো খামচা খামচি করুক, আমরা সাইড লাইন এ বাদাম খাওয়া জারি রাখি।
  • dc | 132.*.*.* | ০২ মে ২০১৫ ০৪:২৩661209
  • আধুলির পোস্ট সমর্থন করলাম :d
  • SC | 34.*.*.* | ০২ মে ২০১৫ ০৪:২৪661210
  • তো সিপিআই(মাওইস্ট) বা সমমনস্ক দল তো সেটাই চাইবে। মানে এই বড় পুঁজিপতিদের তাড়িয়ে দিতে।
    এরকম না চাইলেই বরং অবাক হব।
    আগে তো decide করতে হবে কি চাই?
    আই টি কোং ও চাই, বিপ্লব ও চাই, এরকম তো হয় না। শ্রমিকের স্বার্থরক্ষার লড়াইয়ে এগিয়ে থাকব, আবার সব ভালো শিল্পপতি, যারা এই সমস্ত লেবার disturbance মেনে নেবে, তারাও ইনভেস্ট করবে, এরকম সোনার পাথরবাটি তো হয় না।
    either or।
    লেবার disturbance মাত্রাছাড়া হবে কিংবা ইনভেস্টমেন্ট আসবে।
    বিপ্লব হবে কিংবা স্বর্গের আগের স্টেশন হবে, কিন্তু দাদা দুটো একসাথে হবে না।
  • aranya | 154.*.*.* | ০২ মে ২০১৫ ০৪:৩১661211
  • নকুত্বের দায় কেউ নেয় না, কি দ্বিচারিতা :-)
  • শ্রী সদা | 24.*.*.* | ০২ মে ২০১৫ ০৪:৩৩661212
  • না রে দাদা, পশ্চিমবঙ্গে সিচুয়েশন অন্য। এখানে বিপ্লব ও কর্পো হাত ধরাধরি করে চলে। এখানে চরম ক্যাপিটালিস্ট জীবনযাত্রাও একটু বামপন্থার গঙ্গাজল ছিটিয়ে নিলে শুদ্ধ হয়ে যায়।
  • শ্রী সদা | 24.*.*.* | ০২ মে ২০১৫ ০৪:৩৪661214
  • ঘুমোতে যাই, ভোর হয়ে গেল।
  • dc | 132.*.*.* | ০২ মে ২০১৫ ০৪:৩৪661213
  • অরন্য, ইন ফ্যাক্ট আর্থিক ক্ষতিপূরণ বাড়াতে চেয়ে রাজ্য সরকার যখন আলোচনায় বসতে চেয়েছিল, তখন আন্দোলনকারীরা সভয়ে পিছিয়ে গেছিলেন, পাছে কোন সমাধানসূত্র বেরিয়ে যায় আর আন্দোলন বন্ধ হয়ে যায়! :d আর তারপরেও বলা হবে লোক নিজে থেকে খেপেছিলো, বাইরে থেকে গিয়ে খেপানো হয়নি।
  • aranya | 154.*.*.* | ০২ মে ২০১৫ ০৪:৪৫661215
  • ডিসি, তদ্দিনে আন্দোলন হাইজ্যাকড হয়ে গেছে।
    আপুনি ঘুমোবেন না?
  • Atoz | 161.*.*.* | ০২ মে ২০১৫ ০৪:৪৭661217
  • হালুয়া রুটির ভাগ কি শেষে তারা পেল? ঐ ক্ষেপিয়ে তোলা দলগুলো? মনে হয় বিশেষ সুবিধা করতে পারে নি, ক্ষমতায় আসা পার্টি নিজেরা ক্ষীর খেয়ে ওদের দিয়েছে পিটুলি আর পিটুনি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন