এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | ১৭ আগস্ট ২০১২ ১৩:৪৫36870
  • ই দি
    :) এস কিন্তু আবার এস -
  • i | ১৭ আগস্ট ২০১২ ১৩:৩৯36869
  • সোসেন,
    ল্যাপি দেহ রেখেছে তাই ধার করে কোনোরকমে পোস্ট করছি।
    হ্যাঁ, আমার প্রতিবাদ অনেক নম্র, অনেক নীচু স্বরে বাঁধা হতে পারত; কিন্তু এক্ষেত্রে যখন গলার শির ফুলিয়ে বলা হল ( বোল্ড অ্যান্ড আনডারলাইনের বাংলা আর কি)আমিই ঘৃণা শব্দটি ব্যবাহার করেছি প্রথম ইত্যাদি, নানা ইকুয়েশনের ইঙ্গিত করা হল, আমি আমার স্বর নম্র রাখতে পারি নি কেননা অভিযোগ গুলি শুধু অসত্যই নয়, আমার এযাবৎ লালিত বিশ্বাস আর আচরণের পরিপন্থী। সে কথা আগেই বলে নিয়েছিলাম।কেন কি বলেছি, কি বলি নি-সব বলেছি ছোটো ছোটো নানা পোস্টে।আর কিছু বলব না।
    তোমার খারাপ লাগা বুঝেছি। আমারও খারাপ লাগছে।

    সবাইকে হাত জোড় করে অনুরোধ করছি-এ নিয়ে আর কথা না বাড়াতে। আবারও বলছি ব্যক্তি ব র প্রতি আমার কোনো বিদ্বেষ নেই কারণ সে আমার অচেনা। ব যেন আবার নিয়মিত আড্ডায় অংশ নেয়।

    আর নয়। এবার এলাম।
  • sosen | ১৭ আগস্ট ২০১২ ১৩:১২36867
  • ইন্দ্রানী দি-
    দ্বিতীয় প্যারা ও তোমার উদ্দেশ্যে নয় গো-শুধু শেষ টুকুই তোমার উদ্দেশ্যে বলছি- এ তোমাদের নিজস্ব একটা ব্যাপার অবশ্যই মিস কমিউনিকেশন - সেটা সবার হাতে বারবার নাড়াচাড়া হওয়াটা ভালগার লাগছে-

    বাকিটা জেনেরাল আলোচনা।
  • লীলানন্দস্বামী | ১৭ আগস্ট ২০১২ ১৩:১২36868
  • প্রাণে গান নাই
    মিছে তাই ফিরিনু যে
    বাঁশিতে সে গান খুঁজে...
  • i | ১৭ আগস্ট ২০১২ ১৩:০৬36866
  • সোসেন,
    হতে পারে নিছক জ্ঞানবাক্য। আমার একান্ত বিশ্বাস যে প্রপার কমিউনিকেশন হলে পাপ আর পাপীকে আলাদা করে দেখা সম্ভব। কি পাপ কি পাপ নয় সে কথা আলাদা-আলাদা আলোচনার বিষয়। জীবনের কোনোক্ষেত্রে প্রপার কমিউনিকেশন হয় না। তবে এও আমার ধারণা/ অনুভব।

    তোমার দ্বিতীয় প্যারা পড়ে অসম্ভব ভেবলে গেছি। এরকম কোনো কথা আমি কোনোকালে বলেছি বলে মনে পড়ে না। ঐ যে বলি আমার কমিউনিকেশনের প্রবলেম। কমিউনিকেশন স্কিল কথাটা তুমি যে অর্থেব্যবহার করলে আমার বক্তব্য তা নিয়ে ছিল না। যাকগে। দ্বিতীয় প্যারা নিয়ে আমার কিছু বলার নেই। কারণ এযাবৎ কোনদিনই এধরণের কোনো কথা বলি নি, বিশ্বাসও করি না।
    ব্যক্তিগত সম্পর্ক যাই থাকুক, আমার বিরুদ্ধে কেউ কোনোদিন কিছু বলতে পারবে না-এমন কথা তো নেই। কোনদিনই ছিল না।
    বাকি কথা তুমি বাকিদের বলেছ। কাজেই আর আমার কিছু বলার থাকে না।
    এর আগের পোস্টে যেটা লিখেছি তার মানে কিন্তু এইনয় যে আমি একাই তানপুরো নিয়ে গান গেয়ে চলেছি আর বাকিরা কোলাহল। আমার সব সময় মনে হয় আমরা কেউ কাউকে বুঝতে পারি না, অতি নিকট সম্পর্কেও। হয়তো সকলেই গান গাই, সুরে সুর মেলে না। কিম্বা গান কোথাও নেইই হয়তো।
    ব্যাস। এইটুকুই।
  • sosen | ১৭ আগস্ট ২০১২ ১৩:০৫36865
  • না তা তো নয়- কিন্তু এই পার্টিকুলার কেস এ আমি এইটাই বলতে চাইছি, যে যে মিস কমিউনিকেশন টুকু হয়েছে, সেটা এক তো ভারী ব্যক্তিগত, দ্বিতীয়ত কিছুটা সেনসিটিভিটি ইস্যু নিয়ে সেটা সমাধান-অযোগ্য হয়ে দাড়াচ্ছে। একটু মেনে নিয়ে, যে এই রকম প্লাটফর্মে ছোট ছোট ভুল বোঝাবুঝি এবং কনসিকয়েনট ভুলভাল কয়েনেজ হতে পারে, এবং সেখানে একটু নমনীয়তা নিয়ে পুরো ব্যাপারটাকে অবজার্ভ করলে বেটার, নিজের পক্ষে তো বটেই, অন্যের পক্ষেও।
    ছোটাইদির প্রটেস্ট ভুল সেটা আমি বলিনি- বলতে চাইছি-ওটা, ওই প্রটেস্ট টা আর একটু ক্যাজুয়ালি কল্লে হয়ত দেখা যেত নো হার্ম এন্ড নো অফেন্স ওয়াজ একচুয়ালি মেন্ট। বাই এনিওয়ান।

    তবে আমি যে ঠিক তাই বা কে বল্লে! আমার শুধু ব্যাপারটা এভাবে সর্বহস্তে ডিসেকট হতে দেখে ভালো লাগছে না।
  • kd | ১৭ আগস্ট ২০১২ ১২:৫০36864
  • সোসেন, আপনি লেখেছেন "আমার যদি ইচ্ছে হয় এমন শব্দ কয়েন করার যা শ্লীল নয় কিন্তু সঠিক, কেন করব না।" আমি আপনার সঙ্গে পুরোপুরি একমত। কিন্তু আপনার যদি ইচ্ছে হয় অমন "কয়েন্‌ড" শব্দটি আমার ঘাড়ে চাপানোর (মানে আমি বলেছি বলে উল্লেখ করেন), আমাকে কি সেটাও আপনার "স্বাধীনতা" বলে মেনে নিতে হবে? যদি তাই বলেন, তাহ'লে কিন্তু আমি একমত হ'তে পারলুম না।

    আমি যদ্দুর বুঝেছি "ঘৃণা" শব্দটি ওর ঘাড়ে চাপানোতেই ইন্দ্রাণী প্রটেস্ট করেছে।
  • h | ১৭ আগস্ট ২০১২ ১২:৪৩36863
  • যাক সোসেন ঠিক ই বলেছে, বেশি মানুষ উত্তেজিত হয়ে ইনভল্ভ না হওয়াই ভালো।
  • h | ১৭ আগস্ট ২০১২ ১২:৪০36862
  • কিন্তু ফান্ডামেন্টালিস্ট যদি দাবী করে আমাকে ঝেড়ে কাপড় পরানোর অধিকার দিতে হবে;-) আমার মূল দাবী টা ছিল উত্তেজনা প্রশমণ সংক্রান্ত, মাইরি।
  • sosen | ১৭ আগস্ট ২০১২ ১২:২৩36861
  • ইন্দ্রাণীদি-
    মৌলবাদ আর মৌলবাদীকে কি করে আলাদা করে দেখা সম্ভব? পাপকে ঘৃণা কর পাপী কে ঘৃণা কর না এই রকম জ্ঞানবাক্য ইস্কুলের বাইবেল বই ছাড়া কোত্থাও অনুসৃত হয় না, হতে পারে না। একটা আইডিয়া কে যদি আমার অপছন্দ হয়, যে সেই আইডিয়াকে এক্সিকিউট করছে তাকে অপছন্দ হবেই, সম্ভব নয় অন্য কিছুই। আমরা বড়জোর সেই অপছন্দকে ঢেকে রাখতে চেষ্টা করব-বৈষ্ণব তত্ত্ব অনুযায়ী।
    অথবা প্রতিবাদ করব। অবশ্যই করব। কিন্তু এখানে একটা কথা মাথায় রাখতে হবে যে আমার যেমন সেই প্রতিবাদ করার -বা প্রতিবাদ একটা মোটা শব্দ, বরং বলব নিজের বিরুদ্ধ মতামতগুলো বলার রাইট আছে, অন্য লোকটারও তার কথা বলার রাইট আছে, গুরুর স্পেস কারোর ব্যক্তিগত কমিউনিকেশন স্কিল বাড়াবার, মিঠে কথা বলে মিঠে হেসে কাল কাটাবার জায়গা তো নয়, সেজন্য তো আপিস ঘর ইত্যাদি আছে। আমার যদি ইচ্ছে হয় এমন শব্দ কয়েন করার যা শ্লীল নয় কিন্তু সঠিক, কেন করব না। আমার চেনা মানুষ, তার রেসিপি বাড়িতে রান্না করি ছেলেমেয়ের খবর নি বলে বেসিক স্ট্যনড পয়েন্ট গুলোতে ডিফার করতে পারবনা, ধীরে ধীরে ভেবেচিন্তে কথা বলতে হবে? কেন?
    ছোটাইদি র এবং বতিন্দার যে মতবিরোধ তাতে কোথাও কোনো জেনারাল ব্যাপার দেখতে পাই নি। দুজনে দুজনার স্পেসিফিক কিছু action এবং বাক্যব্যবহারে আহত হয়েছেন। তাতে যাই হয়ে থাক এটা ওনাদের দুজনের ব্যাপার। কিছুই এমন নেই যাতে অন্য কেউ এ নিয়ে আর চাট্টি বাকবিন্যাস করতে পারে। মতামত দিতে পারে। এটা ব্যক্তিগত -ইন ক্যাপিটাল লেটারস।
    ওনারা এই জায়গাটাকে তা নিয়ে বাকবিনিময়ের জন্য ব্যবহার করতেই পারেন। কার সেনসিটিভিটি পয়েন্ট কত, কার কিসে খারাপ লাগে, সেটা কনসিডার করার ব্যাপার আছে। সব্সুদ্ধু- ছোটাইদি, যে শব্দ তোমার কাছে অনুচ্চার্জ অন্য কারো কাছে তা নাও হতে পারে। গণ -প্লাটফর্মে এটা হয়ে থাকে। তোমার সঙ্গে আমার নিতান্ত নিজস্ব বন্ধনের কথা মাথায় রেখেও এইটুকু বললাম। না হলে তো কখনই কাউকে একটা শক্ত কথা বলে উঠতে পারবে না, তাই না?
    ওই হনুদা যা বললেন। এখেনে এসে চাট্টি প্রাণ খুলে কথা বলব- দু চারটে মিস কমিউনিকেশন কে ইগনোর করব, পছন্দ না হলে কাউকে ঝেড়ে কাপড় পরিয়ে দেব। এই জানলা খোলা চত্বর না পেলে আর গুরু করে লাভ?
    আমার বা লা র অভিজ্ঞতা এ নিয়ে খুব খারাপ। গুরু ওরকম না হোক।
  • Mad-eye | ১৭ আগস্ট ২০১২ ১১:৩২36860
  • নেটে কী না হয়। গুগুল খুঁজে গাড়ির হেডলাইট কী করে বদলাতে হয় তার ভিডিও বের করলুম, তাপ্পর নিজে নিজেই কাজটা সেরে ফেল্লুম...
  • aranya | ১৭ আগস্ট ২০১২ ১১:২৭36859
  • ইঁদুর কি করে কী বোর্ড খায়, এই প্রশ্নসংকুল মনে ঘুমোতে চল্লাম।
    গুন্নাইট বন্ধুগণ।
  • lcm | ১৭ আগস্ট ২০১২ ১১:২১36857
  • আনন্দবাজারের লিংক চেক করতে গিয়ে, হেডলাইন ---
    মহাকরণে ইঁদুর দমনে কেন্দ্রের সাহায্য নিচ্ছে রাজ্য সরকার।
    একদল ইঁদুর নাকি কম্পুটারের কীবোর্ড খাবলে নিয়ে চলে যাচ্ছে।
    ---
    ই-গভর্ন্যান্স এর কাজ ই-ঁদুর দের না দেওয়ায়, রাইটার্সে হাইটেক ইঁদুররা খচে আগুন, কীবোর্ড চিবিয়ে খেয়ে ফেলছে।
  • aranya | ১৭ আগস্ট ২০১২ ১১:১৪36856
  • ছোটাই, আপনি খুব স্পষ্ট ভাবেই কমিউনিকেট করেছেন তো।

    'ঘৃণা বড় বাজে শব্দ, আমি ব্যবহার করি নি, তুমিও কোরো না' - এর চেয়ে পরিস্কার করে আর কিই বা বলা যেতে পারে।
  • ekak | ১৭ আগস্ট ২০১২ ১১:১২36855
  • যে কোনো ইন্টার এক্ষনেই কিছু পর্দা থাকে। অনেক কিছু ফিল্টার হয়ে যায়। সে সামনাসামনি হোক বা ইন্টার নেট এ। তবে গুরু একটু বেশি বৈষ্ণব। "আমি অতি দীন " এর গপ্প মনে করিয়ে দেয়।
  • aranya | ১৭ আগস্ট ২০১২ ১১:১১36854
  • সোসেন, আমার নিচের দুটো পয়েন্ট মনে হয়ঃ

    ১। ব্যক্তি ফান্ডামেন্টালিস্ট হয়ত, খুঁটিয়ে দেখলে ধরা পড়বে, সত্যিই ফান্ডামেন্টালিস্ট নয়, নী জার্ক রিঅ্যাকশনে কোন ফান্ডামেন্টালিস্ট মন্তব্য করে ফেলেছে।
    যদি তার ইগো কম থাকে, হয়ত মন্তব্যের প্রতিবাদ করলে সে নিজের ভুলটা বুঝতে পারবে।

    ২। ফান্ডামেন্টালিস্ট হলেও তারও চরিত্র পরিবর্তন সম্ভব, হাইপথেটিকালি।

    প্রতিবাদের আরেকটা উপযোগিতা হল, চরিত্র পরিবর্তন ইঃ যদি সম্ভব নাও হয়, ইন ফ্যাক্ট না হওয়ার সম্ভাবনাই বেশি, সেক্ষেত্রেও প্রতিবাদ হচ্ছে দেখলে চাপে পড়ে ফান্ডামেন্টালিস্ট কথা বা কাজ বন্ধ রাখতে পারে।

    অবশ্য চাপে পড়ে ক্ষেপে গিয়ে, আরও বেশী করেও করতে পারে :-(
  • i | ১৭ আগস্ট ২০১২ ১১:০৪36853
  • জানি না -হয়তো সময় কারো যে নাই-গান হায় ডুবে যায় কোন কোলাহলে..
    এই সব ফোরাম ইত্যাদিতে যে ইন্টার‌্যাকশন তাতে আদৌ কোনো কমিউনিকেশন হয় না। সত্যি যদি হোতো তবে মৌলবাদ আর মৌলবাদীকে হয়তো আলাদা করে দেখা গেলেও যেতে পারত। কেউ কারো কথা শুনি না, বুঝি না, শুধু নিজের কথাই বলে যাই। এখানে বলে নয়, সবখানে।

    আমার কথাবার্তার জের এখনও চলছে যখন, একটা কথা চট করে বলে যাই কারণ সময় নাই- ঘৃণা বড় বাজে শব্দ, আমি ব্যবহার করি নি, তুমিও কোরো না-এই বাক্যে আমার মনে হয়েছিল সব বলা হয়েছিল আমার তরফে -তবে ঐ আর কি আমার আর সব লেখার মতই-বড় কি ছোটো-কমিউনিকেট করতে পারি নি।
  • h | ১৭ আগস্ট ২০১২ ১১:০৩36852
  • কেস হল, মাত্রাজ্ঞান, কখন কতটা প্রতিবাদ করবো। এবার সেটা একেকজনের একেকরকম। আমার এই কেস এ মনে হয় নি, এত চাপ নেবার কিসু আছে। পার্পিট্রেটর অফ আ ক্রাইম, আর একটা লোক যে গ্রহণযোগ্য কয়েনেজ করে কথা বলছে না, দুটো এক জায়্গায় আনা ঠিক নয় বলে মনে হয়। এইবার অক্ষ যে পয়েন্ট টা বলছে সেটা অনেকটাই ভ্যালিড, যে ইনসেন্সিটিভ কথা বলবে কেন, মানুষের খারাপ লাগতে পারে এইটা মাথায় রেখে কথা বলবে না কেন, আমার কথা হল, এই সব ফাল্তু বিনে পয়সার আড্ডায়, কেউ তো কিসু শিখতে আসে না, বলতে আসে, এত চাপ নিয়ে হবে টা কি। তাই বলে অবশ্য আর এস এস বা আল কায়েদা কোন মাল যদি আইডিয়োলোজিকাল ভাট দেয়, তাইলে তাকে আমি ভাট দেবো কি আর করবো। কিন্তু কেউ কিস্যু বদলাবে না এইটা জেনে নিয়েই করা ভালো। নইলে মামলা করা অভ্যেস করতে হয়, আমেরিকার মত।
  • sosen | ১৭ আগস্ট ২০১২ ১০:৫৪36850
  • অরণ্য-:)
  • কল্লোল | ১৭ আগস্ট ২০১২ ১০:৫৪36851
  • কি জানি বাপু। আমার তো কাল থেকে খুলছে না।
  • aranya | ১৭ আগস্ট ২০১২ ১০:৫২36849
  • মেঘমল্লার-টা আমায় বড় টানে, কারণ ঐ যে আদর্শের ডাক তরুণ হৃদয়ে আগে পৌঁছয়, আর শেষে সেই মেয়েটি স্বপ্ন দেখে - বহুদূরের কোন জঙ্গলে, বাঁশবনের মাঝে এক ভাঙা পাথরের মূর্তি - এই স্বপ্ন-টা কেন যে বারবার দেখে, নিজেও বোঝে না।
  • sosen | ১৭ আগস্ট ২০১২ ১০:৫১36848
  • ব্যক্তি ফান্ডামেন্টালিস্ট এবং ফান্ডামেন্টালিজম কে আলাদা করে দেখতে কে পারে? আমি তো পারি না। যে একটা মতবাদকে ব্যক্তিগত স্তরে এক্সিকিউট করছে সে কি সেই মতবাদের অংশ নয়?
    কেউ কি সত্যই পারে? জানার আগ্রহ রইলো।
  • aranya | ১৭ আগস্ট ২০১২ ১০:৪৭36846
  • আবাপ আমার আজ খুলছে, আবার মাঝেমাঝেই খোলে না।

    ডিঃ কোন অশ্লীল ইঙ্গিত নাই
  • sosen | ১৭ আগস্ট ২০১২ ১০:৪৭36847
  • সেই তো- এমন অন্তর নিংড়ানো ছোট গল্প গুলো- আমি বছর খানেক বাদে একবার পড়ি, কারণ এত কষ্ট হয় পড়তে-:( আবার ছাড়াও যায় না।
  • ekak | ১৭ আগস্ট ২০১২ ১০:৪৬36845
  • কল্লোল দা
    হ্যা, খুলছে তো : http://www.anandabazar.com/
  • aranya | ১৭ আগস্ট ২০১২ ১০:৪৫36844
  • * লেখার
  • aranya | ১৭ আগস্ট ২০১২ ১০:৪৪36842
  • হ্যাঁ, ওনার ভাল লেখা সংখ্যা বড় বেশি, কোনটা ছেড়ে কোনটা রাখি
  • sosen | ১৭ আগস্ট ২০১২ ১০:৪৪36843
  • হনু (দা? ) র ১০ : ১৩ তে ক।
  • কল্লোল | ১৭ আগস্ট ২০১২ ১০:৪৩36841
  • আবাপ কি খুলছে না?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত