এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ১৭ আগস্ট ২০১২ ০২:২৭36780
  • কোন ইস্কুলে গান লিখতে দিত?
  • Blank | ১৭ আগস্ট ২০১২ ০২:২৫36778
  • কিন্তু এ কোন ইস্কুল যে গান লিখতে দিতো ইস্কুলে?
  • aka | ১৭ আগস্ট ২০১২ ০২:১৯36777
  • গুরুর লোকেদের স্মৃতিশক্তি দেখে আমি এতই হীনমন্যতায় ভুগি কি বলব। আমাদের ছেলেবেলায় স্কুলে আট লাইন কবিতা মুখস্ত লিখতে দিত। একবারও পুরোটা ঠিক লিখি নি। আমার একটা কবিতাও মনে থাকে না। অধিকাংশ গান সরচিত হয়ে দাঁড়ায় শেষে। লাইনের পর লাইন অমন তুলে দিতে মনে হয় সারাজীবন চেষ্টা করেও পারব না। ধন্য আপনাদের।
  • pi | ১৭ আগস্ট ২০১২ ০২:১৮36776
  • কত্ত ভাট ! প্রায় সব স্কিপ করলুম।
    কালকে কেশীদার ঘর সাজানো গোছানো নিয়ে, সাজানো আর গোছানো এক হইল নাকি ? মশায় আমি তো কখনো কই নাই, ঘর আমি সাজাই না। সে পারি কি না পারি জানি না, কিন্তু ভালবাসি। হাবজি গাবজি খড় কুটো যুগিয়েও সাজাতে ভালোবাসি। যেটা পারিনা এবং ভালোবাসিনা, তা হল গোছানো, র‌্যাদার গুছিয়ে রাখা। রাখলেও তার আয়ু এতই কম হয় যে পুরো পণ্ডশ্রম মনে হয়, আর সময়ের অপচয় ও। যদিও আসলেতে তা নয় ঃ(
    তবে ঐ, জামাকাপড় ভাঁজ করে রাখা নিয়ে একই কথা মনে হয়। আবার তো সেই খুলেই পরতে হবে, তো তাইলে আবার কষ্ট করে ভাঁজ কেন ?
    আসলেতে ভাঁজের ব্যাপারে চ্যালেঞ্জড বলেই হয়তো এইসব আগডুম বাগডুম অজুহাত খাড়া করেছি।

    তবে, তবে, বেশি গোছানো হয়ে গেলে আমি কিছু খুঁজে পাইনা। সব বই খাতা সিডি জামাকাপড়, দুল টুল,যতটা পারা যায় দৃষ্টির সামনে না থাকলে। আমার সবই ছড়ানো থাকে। আর থাকলে আমার মস্ত সুবিধা। খুঁজে তো পাওয়াই যায়, আর খামচা খামচা করে এটা ওটাও করা যায়।
    আর, আর, বেশি গোছানো হয়ে গেলে আমার কেমন দম বন্ধ লাগে। হোটেল হোটেল লাগে।
    তবে এসবই হল কুযুক্তি ঃ)
    ঐ আমি ঘরে যেগুলো টাঙিয়ে রেখেছি, আয়াম টু বিজি টু বি অরগানাইজড ... ওসবের মতই ঃ)

    আর, আর, আর, অক্ষদার অনেক কথায় ক।
  • a x | ১৭ আগস্ট ২০১২ ০২:১৭36775
  • দু তুমি অহমিয়া বলতে পার? মানে ধর তক্কাতক্কি করার মত করে পার?
  • a x | ১৭ আগস্ট ২০১২ ০২:১৬36774
  • হনুর সৌম্যাভাব হয়েছে। মানে সৌম্য যেমন কদিন সবাইকে মুরগি করে নিজে এবং অপরকে সুখ দিয়ে (নো বাজে ভাবনা) কটা দিন কাটিয়ে গেলেন। হনুও সেই পথ ধরেছে।
  • a x | ১৭ আগস্ট ২০১২ ০২:০৯36773
  • না। ওটা কঠোর জ্যামিতি ভাঙ্গতে বন্য লতাটা তুলো - এটাই ঠিক।

    তিলে খচ্চর আপনাকে বলিনি। মানে আপনার কথা মাথায়ই আসেনি। কিন্তু আপনি কে? মানে লেখা দেখে যাকে ভাবছি সেতো আবার এত ঘষেমেজে কখনও এমনিতে বলতনা। আইপি মাস্কিং করাতে তো আপনারই সুবিধে হল।
  • siki | ১৭ আগস্ট ২০১২ ০২:০৮36772
  • অনেকদিন আগে আরেক কবি নচিকেতার কবিতা শুনেছিলাম --

    আঁতলামি সম্বল কথামালায়
    ধরণী দ্বিধা হয় সেই লজ্জায়

    কে যায়?

    মনে পড়ে গেল হঠাৎ। :)
  • VB | ১৭ আগস্ট ২০১২ ০১:৫৪36771
  • অরণ্য, বালাইষাট, ষেটের বাছা ষষ্ঠীর দাস।
    মরবেন কেন? চুটিয়ে বাঁচুন, ঘোড়া ছুটিয়ে বাঁচুন, ফুল ফুটিয়ে বাঁচুন, সুতো ছেড়ে সুতো গুটিয়ে বাঁচুন, পাহাড় সমুদ্র তোলপাড় করে একদম ঘুটঘুটিয়ে বাঁচুন।
    ঃ-))))
  • VB | ১৭ আগস্ট ২০১২ ০১:৫০36770
  • ব্ল্যাংক, সিদ্ধ চালও হয়। যেমন কিনা আতপ চাল হয়। ঃ-)
  • VB | ১৭ আগস্ট ২০১২ ০১:৪৮36769
  • কেশী, ঃ-)
    ঐ জায়্গাটা পড়ুন, তাহলেই বুঝবেন। এটা গদ্য কবিতা নয় তো! ছন্দ না মিল্লে উনি লিখবেন কেন?

    অ টঃ যে যাই বলুন, গদ্য কবিতা মনে রাখার থেকে অন্তমিলওলা কবিতা মনে রাখা ঢের সোজা। গদ্য- কবিতা খুব কঠিন, উফ্ফ।
  • kc | ১৭ আগস্ট ২০১২ ০১:৪৪36768
  • ভবী, হবে হয়তো। স্মৃতি থেকে টাইপালাম তো। হতেও পারে।
  • VB | ১৭ আগস্ট ২০১২ ০১:৪১36767
  • কেশী,
    " ইঁটে ইটে গাঁথা প্রাচীরের 'পরে/ বন্য লতাটি তুলো।"
  • kc | ১৭ আগস্ট ২০১২ ০১:৪০36765
  • * অনেককাল আগে।
  • VB | ১৭ আগস্ট ২০১২ ০১:৪০36766
  • যেমন ম্যাগনন, নার্দাকে আর ম্যানড্রেককে তুলে নিতে লোক পাঠালেন, ঠিকানা দিলেন নার্দা ও ম্যানড্রেক, পৃথিবী।
    সে লোক যখন জানতে চায় আরো, ম্যাগননের নেভিগেটররা বিরক্ত হয়ে বলে এত স্পেসিফিক বলে দিলাম, তাও পারে না!!!!
    ঃ-)
  • kc | ১৭ আগস্ট ২০১২ ০১:৩৯36764
  • ঘরটা একটু অগোছালো থাক,
    উঠোনে একটু ধূলো,
    পাকা দেওয়ালের কঠোর জ্যামিতি ভাঙতে
    বন্য লতাটা তুলো।

    অন্তরে কিছু সংশয় থাক,
    ভাষায় একটু দ্বিধা,
    কিছু ভুল কিছু কাটাকাটি নিয়ে
    জীবনের মুসাবিদা।

    নিরেট সত্য, নিঁখুত মাধুরী,
    ছাপানোই পাবে কিনতে
    শুধু নির্যাস চায়না হৃদয়,
    পুস্পতরুর বৃন্তে।

    কিছুটা ভেজাল, কিছু খাদ নিয়ে,
    সব মধুরের খেলা,
    মর্ত্যের মাটি ময়লা বলেই
    এখানে প্রাণের মেলা।।

    আজকের হুতোর জন্যই অনেককাল প্রেমেন মিত্তির লিখে গেছিলেন। আমি শুধু স্মৃতি থেকে টাইপ করে দিলাম।
  • VB | ১৭ আগস্ট ২০১২ ০১:৩৭36763
  • কেশী, একটা বড়ো আম্ব্রেলার তলায় এসে পড়লেই ভালো না? এরর কমে আসে? হনু যেমন এখন বেশ বড়ো জায়্গা বলে দিচ্ছেন, তাতে ভুলের সম্ভবনা কম। গোটা মহাদেশের নামটাই বলে দিলে তার কোথাও না কোথাও না থেকে যাবেটা কোথায়? ঃ-)
  • hu | ১৭ আগস্ট ২০১২ ০১:৩৬36762
  • স্বর্গে মোটেই সবকিছু সহজ-সরল নয়
  • VB | ১৭ আগস্ট ২০১২ ০১:৩৪36761
  • এই যে স্বর্গ আর নরকের ভাবনা মানে কল্পনা---সেটা ও তো পৃথিবী না হলে হতো না। ঃ-)
  • pi | ১৭ আগস্ট ২০১২ ০১:৩১36760
  • *সিদ্ধা
  • pi | ১৭ আগস্ট ২০১২ ০১:৩০36759
  • শুনিনি আবার ?
    এমননি স্বয়ংসিদ্ধ্হাও দেখেছি।
  • aka | ১৭ আগস্ট ২০১২ ০১:২৯36757
  • হুতো সবই সহজ, সরল, দারুণ হলে পৃথিবী স্বর্গ হত। কিন্তু স্বর্গ নয় বলেই পৃথিবী নরক নয়। পৃথিবী পৃথিবীই। চিয়ার আপ।
  • kc | ১৭ আগস্ট ২০১২ ০১:২৯36758
  • ব্ল্যাঙ্কো, অত পলিটিক্যালি কারেক্ট থাকার কি হল? সিদ্ধ বা সেদ্ধ সময়ই পুরুষরাই হয়। সিদ্ধনারী শুনেছ নাকি?
  • Blank | ১৭ আগস্ট ২০১২ ০১:২৮36756
  • ঘি আর আতপ চাল দিয়ে সেদ্ধ কর্তে হয়।
  • hu | ১৭ আগস্ট ২০১২ ০১:২৫36755
  • মানুষ সেদ্ধ?
  • Blank | ১৭ আগস্ট ২০১২ ০১:২৪36754
  • এই জন্য সিদ্ধ মানুষ হতে হয়। তবে এই সব দোষ গুনের উর্ধে ওঠা যায়। তাই নিয়ে এক কালে কত লিখেছিলুম গুরুতে। কেউ সে সব পড়লো? অ্যা?
  • kc | ১৭ আগস্ট ২০১২ ০১:২৩36753
  • একী হল? তিণো, ছিপিএম, দিদি, গুচ, আবাপ, আন্ডারলাইন ইক্যুয়েশন, সুমন সব্বারই অ্যাপিল সেশ? সেশমেশ এবার মনুষ্যজাতকেই গাল দেওয়া শুরু কল্লেন? তা ভাল। ওইগুলো সবইতো মনুষ্যের মইধ্যে পড়ে। !!!!

    চিল গাইজ।
  • VB | ১৭ আগস্ট ২০১২ ০১:১৭36752
  • আমি ছোট্টো থেকে শুনছি, বাঙালিদের মধ্যে জন্মেছি কিনা, সেই ছোট্টো থেকে শুনছি মানুষ হলো যত নষ্টের গোড়া, আর তাদের মধ্যে বাঙালি হলো সবচেয়ে মারাত্মক, নাটের ওঝার হলা, পাজীর পাঝাড়া।
    লোক জমায়েত হলেই যেই না খবরের কথা টথা উঠতো বা রাজনীতি বা রাস্তাঘাটের কথা, লোকে জিহাদী জোশে এইসব বলে যেতো, বলে টলে হাল্কা হয়ে তারপরে মনের সুখে যে যার কাজকম্মো করতো। ঃ-)
  • aranya | ১৭ আগস্ট ২০১২ ০১:১৩36751
  • আর মানুষ জাত নিজেদের খারাপ মনে করে, মানে বহু মানুষ এইরম ভাবছে - এ আমি কোথাও শুনি নি, পড়িও নি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত