এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kiki | ১৬ আগস্ট ২০১২ ২২:০৩36660
  • ইসে, জামা প্যান্টু খুলতে বলিনি।ঃ(

    সবই বলে দিতে হয়। কিন্তু অর্পন সত্যি কোথায় গায়েব হলো। হিনী মিসাচ্ছি।
  • kiki | ১৬ আগস্ট ২০১২ ২২:০১36659
  • কিন্তু দিদি আবার কি করলো? সিকি খুলে বল না!
  • | ১৬ আগস্ট ২০১২ ২২:০০36657
  • কলি,ভুল না, বুঝে নিতে হয়। এই যেমন কেউ যখন বলে টাওয়েল টা যেন কোথায় রাখলাম- অবধারিত ভাবে বুঝে যাই, চশমা টা খুঁজে পাচ্ছে না।
    ভাটে তো কম দিন হলো না- বুঝে নিতে হবে অ্যানা সামনে থাক বা না থাক, আকা রুবিকে ঠিকঠাক তীর মেরেছে;)
  • siki | ১৬ আগস্ট ২০১২ ২২:০০36658
  • মমোদিদি খচে গ্যে বলেছেন হাজারবার গাল পাড়বো, তাতে তোদের কী র‌্যা আঁটকুড়ির ব্যাটারা?
  • a x | ১৬ আগস্ট ২০১২ ২১:৫৭36656
  • ঈশান, এত স্নাইড এবং অব্লিক রিমার্কের ছড়াছড়ি এবং সেগুলো কোনোটাই ডিরেক্টলি কেউ কিছু বলেনা, সজ্জন ব্যক্তি সব। সেজন্য কে কাকে কি বলছে বোঝা দায়। তাছাড়া ঐ আন্ডারলাইন ইকুয়েশন এসব তো এসেই ছিল।
  • kk | ১৬ আগস্ট ২০১২ ২১:৫৬36655
  • ভুল তো বটেই, ডেক অফ কার্ডসে কখনো ৫৩ টা তাস থাকে?
  • | ১৬ আগস্ট ২০১২ ২১:৫৪36653
  • মোমোদিদির নামে মামলা করায় দিদি হেবি খচে গেছেন :-D
  • aka | ১৬ আগস্ট ২০১২ ২১:৫৪36654
  • তবে যে বলে যাহা বাহান্ন তাহাই তিপ্পান্ন, সে কথা কি ভুল?
  • kk | ১৬ আগস্ট ২০১২ ২১:৫৩36652
  • অ্যানা রুবি আর রুবি এক হলো? জলপাই যা পাই ও তা? মাছরাঙা কে কি আপনি রাঙা বলেন? চালতা কিনতে গেলে কি তা দেবার কথা ভাবেন?
  • kiki | ১৬ আগস্ট ২০১২ ২১:৫১36651
  • আর সেখেনে যে ফুলডুংরি পাহাড়। আকা বল্লো নাতো!
  • aka | ১৬ আগস্ট ২০১২ ২১:৪৭36650
  • কেকে জানে না। জর্জিয়া বলে কি গ্রাম নাকি? আমাদেরও রুবি ফলস আছে, অ্যানা রুবি ফলস আর তার কাছেই হেলেন পৃথিবীর অন্যতম সুন্দর জায়্গা।
  • aranya | ১৬ আগস্ট ২০১২ ২১:৪৩36649
  • থ্যাংকু কেকে, হ্যাঁ পরের বার, নিশ্চয়ই।
  • aranya | ১৬ আগস্ট ২০১২ ২১:৪২36647
  • মতাদর্শ ইত্যাদির আগে তো সামান্য কিছু মানবিকতা থাকা দরকার।
    ধর্মের মত রাজনীতিও বড্ড ব্রেন ওয়াশ করে।
  • kk | ১৬ আগস্ট ২০১২ ২১:৪২36648
  • অরণ্য, আসতেই পারতেন, মাত্র ঘন্টা তিনেকের তো রাস্তা। পরে কখনো ওখানে এলে নিশ্চয়ই আসবেন।
  • aranya | ১৬ আগস্ট ২০১২ ২১:৪০36646
  • আমিও ঈশান ও আকার সাথে সহমত।

    মানুষ মারা গেলে, রেপড হলেও আমরা প্রথমে রঙ দেখি - সিপিএম মরল, নাকি তিনো, কংগ্রেস, বিজেপি, মাওবাদী নাকি পুলিশ :-(

    ঘেন্না ধরে যায়।
  • aranya | ১৬ আগস্ট ২০১২ ২১:৩৭36645
  • ভেবেছিলাম আপনি কাছাকাছিই থাকেন, পরে শুনলাম আরও কয়েক ঘন্টা দূরত্বে।
  • Ishan | ১৬ আগস্ট ২০১২ ২১:৩৫36644
  • অক্ষকে কে আবার দলবাজ বলল?
  • aranya | ১৬ আগস্ট ২০১২ ২১:৩৪36643
  • এই যে কেকে, তিন দিনের জন্য সাউথ ক্যারোলিনার গ্রিনসভিল অন্ঞ্চলে গেছিলাম। আপনার পদধূলি এট্টু নিয়ে আসার ইচ্ছে ছিল, মোটিভেশনের জন্য।
  • a x | ১৬ আগস্ট ২০১২ ২১:৩২36642
  • এগুলো ফালতু হ্যাজ। এবং ব্রতীন বলল কি আকা বলল কি অভ্যু বলল সেটাও আমার কাছে এক। কথাটা কি বলা হয়েছিল সেই নিয়ে।
  • a x | ১৬ আগস্ট ২০১২ ২১:৩০36641
  • পরে লিখব। এখন একদম সময় নাই। কিছু ফ্রিঞ্জ বক্তব্য এসেছে, সেগুলো নিয়ে আগে বলে যাই।

    তবে ব্রতীনকে কখনও ব্যক্তিগত আক্রমণ আমি করিনি। আমি গায়ে পড়ে ব্যাক্তিকে নিয়ে বিশেষ ভাব ভালোবাসাও প্রকাশ করিনা, আক্রমণও না। কেডির সাথেও আমার অনেক মেলেনা, কিন্তু গায়ে পড়ে কেডিকেও কখনও আক্রমণ করি নি। কাজেই এই প্রসঙ্গে এইসব কোত্থেকে আসছে সেটা ঠিক বুঝছিনা।

    ফেবুর প্রসঙ্গ উঠেছিল এবং ব্রতীনের ঐ আন্ডারলাইন ইকুয়েশন ইত্যাদি ইঙ্গিত ছিল বলেই সেখানে পরিষ্কার করে লিখেছিলাম। সেখানেও ব্যক্তিগত আক্রমণের কোনো প্রশ্ন নেই। মিতাদি বাদে কারো সাথে কোনোদিনও দেখা হয়নাই অদ্যাবধি। ঠিক তিনজন মানুষের সাথে তিন/চারবার ফোনে কথা হয়েছে। মেইলে রেগুলার বেসিসে কারো সাথেই কথা হয়না, হলেও গুচর কথা কখনও না। কাজেই এইসব ফাল্তু দলবাজির কথা আমাকে বললে আমারও গায়ে লাগবে।
  • aranya | ১৬ আগস্ট ২০১২ ২১:২৯36639
  • নেতাইয়ের বেটার হাফ হলে রায়গড়ে, কবির সঙ্গে :-)
  • kk | ১৬ আগস্ট ২০১২ ২১:২৯36640
  • রুবি ফল্‌স মোটেও জর্জিয়ায় নয়! টেনেসীতে।
  • aka | ১৬ আগস্ট ২০১২ ২১:২৬36638
  • সিকি রুবি চেনে না। হায়। রুবি ফলস হলে জর্জিয়ায়, রত্ন হলে সাউথ চায়না সিতে, আর হসপিটাল হলে লংডংয়ে। কোনটা চাই?
  • siki | ১৬ আগস্ট ২০১২ ২১:২৪36637
  • তবে অরিজিত, তোমার অভিজ্ঞতাটা আমার কাজে লাগবে। আমার বাবা মায়ের পাসপোর্ট করাবো, মানে তাদেরকেই একা একা যেতে হবে। সিনিয়র সিটিজেনদের জন্য কী কী ডকুমেন্ট লাগবে সেটা কীভাবে জানা যায়, জানি না। কারণ সাইটের ডকুমেন্ট লিস্ট আদ্যোপন্ত ঢপের চপ। একেবারেই রিলায়েবল নয়।

    এদিকে রুবি জায়গাটা কোথায়, অমি এখনও জানি না। বাবা হয় তো জানে।
  • aka | ১৬ আগস্ট ২০১২ ২১:২৩36636
  • আমি ঈশেনের সাথে একমত হইলাম, কি আশ্চর্য্য!!!
  • siki | ১৬ আগস্ট ২০১২ ২১:২২36634
  • শন্তিকল্যাণ। :)

    অরিজিতের জন্যঃ

    আমার মেয়ের জন্য পাসপোর্ট রিনিউ করালাম জাস্ট গতমাসে, আসার আগে। তখনই জানলাম যে সব অনলাইন হয়ে গেছে। এবং প্রথম দু তিনদিন এই অ্যাপয়েন্টমেন্ট বুকিং নিয়ে আমিও বিষম ভুগেছি, মূল কারণ আমি প্রসেসটাই জানতাম না, কারুর সাথে ডিসকাসও করি নি। তো, সময় নষ্ট হচ্ছে দেখে আমি পাসপোর্টের এই টোল ফ্রি নাম্বারে ফোন করি, 1800-258-1800। খুব সুন্দর ব্যবহার করে ওরা আমাকে বুঝিয়ে দেয় যে গাজিয়াবাদের পাসপোর্ট অফিসের বুকিংয়ের জন্য আমাকে বিকেল চারটে নাগাদ চেষ্টা করতে হবে। তো, আমিও চারটের সময়ে অফিস থেকেই লগিন করে কিছুতেই স্লট দেখতে পাচ্ছি না কিছুতেই স্লট দেখতে পাচ্ছি না, হঠাৎ করে সোয়া চারটের সময়ে দেখি স্লট দেখাচ্ছে। ফটাফট বুকিং করলাম। পরের দিন গেলাম মেয়েকে নিয়ে পাসপোর্ট অফিসে, যথারীতি ভারতীয় পাসপোর্ট সিস্টেমের অলিখিত নিয়ম অনুযায়ী কিছু একটা ডকুমেন্টের ফর্ম্যাট ঠিক নেই বা কম আছে এই বাহানায় আমাকে ফুটিয়ে দিল। এরা কেন যে প্রথম দিন ভাগিয়ে দেয় এ আমি আজ পর্যন্ত বুঝতে পারি নি আর আজ পর্যন্ত এর কোনও ব্যতিক্রমও হয় নি।

    এর পরদিন সন্ধ্যে সাতটায় বাড়ি ফিরে আমি আবার পরের দিনের বুকিং করি, স্লট অনেক কম ছিল, কিন্তু পেয়ে গেছিলাম। এবং সেদিন ঐ পাঁচ ঘণ্টা মত লেগেছিল সব কমপ্লিট হতে।

    এই সিস্টেমে কোনও দালাল ধরা যায় বলে আমার মনে হয় না, ধরলেও সে এই পদ্ধতিতেই চেষ্টা করবে যেটাতে তুমি চেষ্টা করছো। মাইরি দালাল আটকানোর জন্য অফিস আইপি ব্লক করে দেবার লজিকটা আমি এখনও ঠিক বুঝি নি। কারণ দালালরা কেউ অফিস আইপি থেকে বুকিং করে না বলেই জানি। তাদের নিজস্ব ইন্টারনেট কনেকশন থাকে দোকানের।

    এবং একটা শেষ কথা। এইভাবে বুকিং করা গেলেও, সাইটে যে ডকুমেন্টের লিস্ট দেওয়া রয়েছে, সেটা একেবারে বিশ্বাস কোরো না। টোটাল মিথ্যে কথা লেখা আছে। র‌্যাথার, এর আগে যা যা ডকুমেন্ট লগত বাচ্চাদের জন্য, সেইগুলো সমস্ত নিয়ে যেতে হবে। গাজিয়াবাদের বক্তব্য অনুযায়ী বাচ্চার স্কুলের আইকার্ডের জেরক্স কপি লাগবে, ম বাবা দুজনকেই হাজির থাকতে হবে। তৎকালে করালে ঐ নোটারিকে দিয়ে যেটা লিখতে হয়, সেটা মাইনরের জন্য লিখতে হবে বাবাকে, আই, অরিজিৎ মুখার্জি, অন বিহাফ অফ মাই ডটার / সন অমুক মুখার্জি, ডু হেয়ারবাই ডিক্লেয়ার ইত্যাদি। নইলে ঐ নোটারি ফর্ম অ্যাক্সেপ্ট করবে না।

    তবে একই অ্যাড্রেসে যদি রিনিউ করা হয় তৎকালে, বোধ হয় পুলিশ ভেরিফিকেশন হয় ন। আমার মেয়ের পাসপোর্ট ঠিক দশদিনের মাথয় এসে গেল, প্রায় একমাস হতে চলল, অনলাইনেও দেখচ্ছে প্রসেস কমপ্লিট, কিন্তু আর কোনও পুলিশ ভেরিফিকেশন হয় নি। এ যে কী আনন্দের বিষয়, কে বলব। বাচ্চাদের তৎকালে খরচ হয় একুশশো টাকা।
  • Ishan | ১৬ আগস্ট ২০১২ ২১:২২36635
  • নাঃ লেফটদের নিয়ে আমার চোখে কোনো মায়াঞ্জন নাই। তারা ততটাই গোঁড়া, গোষ্ঠীগত প্রাণ এবং টোটালিটারিয়ান, যতটা রাইটরা। এ ব্যাপারে কোনো ভেদাভেদ নাই। সে মতাদর্শ যাই হোক না কেন।
  • kiki | ১৬ আগস্ট ২০১২ ২১:১৬36633
  • এক্ষিরে! শাঁখ ভাই, তুই তো আমার বন্ধুক।

    আচ্ছা একটা ডিঃ অচেনা লোক আসলে একটা মিষ্টি মত মেয়ে, তাতে আমি রাগিনি, কেবল শংকিত এভেবে যে তালে তো শুধু বন্ধুরা দেখছে এমন নয়। অথ্চ আমি তাই ভেবেছিনু।
  • pipi | ১৬ আগস্ট ২০১২ ২১:০৯36632
  • আমি নিশ্চিত হানুদা ইচ্ছে করে সবাইকে মুর্গী করছে।
  • র২হ | ১৬ আগস্ট ২০১২ ২১:০৮36631
  • এইটা চরম
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত