এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭০৩৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | 198.*.*.* | ০১ মে ২০১৫ ২৩:৫৮661152
  • এই স্বার্থপর শাইনিং ক্লাসটাই আবার সিপিএম কে সবথেকে বেশি গাল দ্যায়। সিপিএম এদেরই স্বপ্নে কিছুটা ধুনো দিয়েছিল। সেদিনই পার্টিটা শ্রেণীচরিত্র হারিয়েছিল। ভালো হয়েছে হেরেছে। মমতার শত বদ কাজের মধ্যেও একটা ভাল কাজ হল, এই গোষ্ঠিটার পেছনে বাতা দিয়ে দেওয়া। যেদিন আবার এদেরকে হাওয়া দেওয়া শুরু করবে ডাউনফলও সেদিন থেকে শুরু হবে।
  • robu | 122.*.*.* | ০১ মে ২০১৫ ২৩:৫৯661153
  • গুরগাঁও তো গাঁও। গাঁইয়াদের জায়গা ঃ-)
  • robu | 122.*.*.* | ০২ মে ২০১৫ ০০:০০661154
  • এইত্ত, কেসিদাকে ক।
  • Atoz | 161.*.*.* | ০২ মে ২০১৫ ০০:০৭661155
  • ওহ, কী টই হয়েছে!!!!!! অপূর্ব এক নানারত্নের খনি। ঃ-)
  • a x | 138.*.*.* | ০২ মে ২০১৫ ০০:১০661156
  • কেসি, চুপ, নো বাগরা। সাইডে বসে মজা দেখুন না। এই নিন, চিনেবাদামের ঠোঙ্গা :D
  • Atoz | 161.*.*.* | ০২ মে ২০১৫ ০০:১৩661157
  • ঝাল ঝাল আচারও আছে, লাগলে বলবেন। ঃ-)
  • robu | 122.*.*.* | ০২ মে ২০১৫ ০০:২২661158
  • ব্যাপারটা যা খাড়াইলো তা হছে, আপনি স্বর্গের থেকে কত দূরে তা বুঝতে আপনাকে জানতে হবেঃ
    ১) আপনি গেটের বাইরে না ভিতরে? না কি অন্তরে অন্দরে?
    ২) আপনার গেটটি কত উচু?
  • শ্রী সদা | 24.*.*.* | ০২ মে ২০১৫ ০০:৩২661159
  • হ্যাঁ রাস্তা, পরিবহণ খুব খুব বাজে। জলের সমস্যা বুঝিনা, তবে দিনে তিন-চারবার মিনিট পাঁচ দশের অন্যে পাওয়ার কাট হয়। গেটেড কমুনিটি।
    ঈশানদার প্রশ্নের উত্তর দিই।
    যদ্দুর জানি, কোলকাতার কম্পিউটার বিরোধীতার ইতিহাস সেই আশীর দশকের। তারপরে নব্বই এর দশকে জ্যোতিবাবু ইনফির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন, ভুবনেশ্বরে ইনফি খুলেছিল। তার পরে সেক্টর ফাইভে কগনি, আইবিয়েম, টিসিয়েস ইত্যাদি হয়েছে, কিন্তু আন্দোলন ইত্যাদির দীর্ঘ লিগ্যাসির জন্যে ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি বলে পশ্চিমবঙ্গের খুব একটা সুনাম ছিলনা। বাম এবং অতি বাম (পড়ুন নকু) রাজনীতির মোহ বাঙালীর মোটামুটি জন্মগত, এবং সেই কারণে বিশ্বায়ণপরবর্তী সময়ে এই কর্পো ইন্ডাস্ট্রি কেন আসছে না সেই নিয়ে ম্যাক্সিমাম জনতার কোনো হেলদোল ছিলনা (এটা আমার মনে হয়, লিং নেই)। এবার সিঙ্গুরের সময় বুদ্ধবাবু একটা চেষ্টা করেছিলেন এবং মাখিয়েছিলেন। নকু রা তাদের ইগো স্যাটিসফাই করার জন্যে যেন তেন প্রকারেণ বিরোধিতা করেছিলেন, কবি সাহিত্যিক নাট্যকার ইঃ রাতারাতি গাড়ি কারখানা বিশেষজ্ঞ হয়ে গেছিলেন এবং তিনোরা তাদের মাথায় কাঁঠাল ভেঙ্গে ক্ষমতায় এসেছিল। বাকীটা আমরা যা দেখছি আজকে।
    এই ঝামেলায় নকুদের দুটো কন্ট্রিবিউশন -
    ১। সিঙ্গুরের সময় ন্যানো প্রোজেক্টকে বাঁশ দেওয়া, এবং সেই নিয়ে দোষারোপ করলে আইডিয়ালিস্টিক জ্ঞান দিয়ে কেটে পড়া।
    ২। পরের পর জেনারেশনের ছাত্রছাত্রীদের ব্রেনওয়াশ করে এই ব্যাগড়াদানের লিগ্যাসীটা ধরে রাখা।

    এবার নকুরা ব্যাগড়া না দিলে যেটা হতে পারতো, সিঙ্গুরে টাটার প্রোজেক্ট হতো, দেখাদেখি আরো কয়েকটা কোম্পানী ইনভেস্ট করতো। কোলকাতায় ইনফি বিশাল ডেভ সেন্টার খুলতো, পিছু পিছু আরো কটা কোম্পানী আসতো। ইন্ডাস্ট্রির কাছে অ্যাট লিস্ট বার্তা যেত যে আমরা ইনভেস্টমেন্ট টানতে উৎসুক। লুরুর কম্পিটিটর হওয়ার পথে এগোতে পারতো, কোলকাতায় আইটি র ইতিহাস একেবারে ফেলে দেওয়ার মতো তো নয়।
    এগুলো হয়নি, সেটার থেকে বেশী মোজা জ্বলে যখন লোকজন দাবী করে যে এগুলো না হয়েও বিশেষ কোনো ক্ষতি হয়নি, বা বদমাস শিল্পপতিদের জামাই আদর করে ডাকা নীতিবিরোধী। আরে ভাই, প্রয়োজনটা যাদের সেই বেকার ছেলেমেয়েগুলোকে জিজ্ঞেস করে দ্যাখো তারা কী বলে, আমরা তো অলরেডি যাকে বলে নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। কালকে বিপ্লব হবে ধরে নিয়ে চাট্টি আইডিয়ালিজম আওড়ালে পাব্লিক মানবে ? কোলকাতায় সেজ আটকে লুরুতে আটকাতে পারবে ? শুধু কিছু লোকজনের কেরিয়ারের বিনিময়ে যুদ্ধু যুদ্ধু খেলা।
  • শ্রী সদা | 24.*.*.* | ০২ মে ২০১৫ ০০:৪৩661160
  • ইয়ে, কেসিদা, আমি সিপিয়েমের শ্রেণীচরিত্রের থেকে বেশি উৎসাহী এতা নিশ্চিত করতে আমি নিজে যেটা প্রীচ করছি সেটা প্র্যাকটিশ করছি কি না। ঐটুকু যাতে সারা জীবন করে যেতে পারি সেটাই চাই, লাখ টাকার উপর শুয়ে লোককে ছেঁড়া কাঁথার গ্লোরিফায়েড স্বপ্ন দেখাতে পারলামনা, সে আপনারা যতই গাল দিন ঃ)
  • a x | 138.*.*.* | ০২ মে ২০১৫ ০১:০৮661162
  • ইয়ে তাড়াতাড়ি দুটো প্রশ্ন করে নিই, সোপবক্স থেকে নেমে গেলে আর যদি চান্স না পাওয়া যায়!

    বলছিলাম কি, এই যে শুনলাম নকুরা স্রেফ নেই হয়ে গেছে, বেসিকালি শূন্যে মিলিয়ে গেছে, তারপরেও নকুদের এমন খ্যামতা কীভাবে হল যে এত এত তরুন প্রজন্মের স্বপ্নের ক্যাঁথায় এইভাবে আগুন জ্বেলে দেবার? এই বড় বড় শিল্পপতি, নেতা, এবং কারখানা বিশেষজ্ঞ এদের ফুৎকারে উড়িয়ে দেবার?

    আরো একটা ছোট কথা এই বদমাস নকুরা, সঙ্গে উৎপটাং আরো যারা, একবারও এই হতেও পারত আইটি গাইদের একটিবারও জিগালনা কীভাবে কি করা উচিৎ, এ ভারি অন্যায় কথা, একদম ঠিক। কিন্তু মানে যাদের থেকে জমি টমি নিয়ে, যাদের জীবিকার বিনিময়ে এইসব হবে, তাদেরকে টাটা বাবু, কারখানা বিশেষজ্ঞ বাবু, অন্যান্য শিল্পপতিবাবু, কুড হ্যাভ বিন আইটি বাবু এনারা নিশ্চয়ই জিগিয়েছিলেন। নিজেদের লাখ টাকা যেখানে অন্যদের লাখ টাকার স্বপ্নের একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে বলে যাদের নিবেদিত প্রাণ, তারা নিশ্চয়ই কখনও ছেঁড়া কাঁথা কেড়ে নেবার কথা ঘুণাক্ষরেও ভাববেনা!
  • Ishan | 202.*.*.* | ০২ মে ২০১৫ ০১:০৯661163
  • এগুলো কি ইয়ার্কি হচ্ছে? "এবার নকুরা ব্যাগড়া না দিলে যেটা হতে পারতো, সিঙ্গুরে টাটার প্রোজেক্ট হতো, দেখাদেখি আরো কয়েকটা কোম্পানী ইনভেস্ট করতো। কোলকাতায় ইনফি বিশাল ডেভ সেন্টার খুলতো, পিছু পিছু আরো কটা কোম্পানী আসতো।" -- এর মানে কি? সিঙ্গুর সর্বজনবিদিত, তক্কের খাতা খুলে লাভ নেই। কিন্তু কলকাতায় ইনফির ডেভ সেন্টার খুলতে নকুরা ব্যাগড়া দিয়েছে? অ্যাঁ? কবে? কোথায়? যা খুশি একটা বলে দিলেই হল নাকি? (মনে রাখতে হবে, ওটা শুধু এককের ডিপার্টমেন্ট)।
  • a x | 138.*.*.* | ০২ মে ২০১৫ ০১:১১661164
  • আরো বুঝলাম। বেকার যুবক ও ছাত্রচাত্রীরা হল দুটি ভাগ - এক যারা সিঙ্গুরে বা অন্যান্য সময় আন্দোলন করেন - এনারা হলেন "ব্রেনওয়াশ করে এই ব্যাগড়াদানের লিগ্যাসী" -র পার্ট। বাকি যারা এরা চায় শিল্প। এরাই অবভিয়াসলি দ্য লেজিটেমেট পার্ট। কাজেই সোজা হিসেব, এর মধ্যে না বোঝার কী আছে?
  • শ্রী সদা | 24.*.*.* | ০২ মে ২০১৫ ০১:২৬661165
  • নকু নেই ? কে বলে ? কোলকাতায় প্রচুর নকু। আগে জঙ্গলেও ছিল কিছু, কিষেনজীর মহাপ্রয়াণের পরে তারা অনেকদিন চুপচাপ। এমনকি এই অধম ও কলেজ জীবনে নকুদের সভা ইত্যাদি অ্যাটেন্ড করেছে, তারপরে অবশ্য কগনির ইন্টারভিউর প্রিপারেশন নেওয়ার সময় খুব বিবেকে কামড়ালো বলে .... তো মোট কথা, কোলকাতায় নকুর ছড়াছড়ি। নকু হওয়া কোলকাতার কলেজের ছেলেমেয়েদের কাছে খুব ইন থিং, ট্যাঁশদের বাদ দিলে।
    আর ইচ্ছুক চাষী, জমির ক্ষতিপূরণ - এই কথাগুলো একদমই চেনা লাগার কথা নয় বোধয় ঃ) এর বদলে নকুদের কথায় নেচে যা হয়েছে, কংক্রিট ঢালা জমি যেখানে জম্মে চাষবাস হবেনা ঃ) চাষীদের ছেঁড়া কাঁথা কারা কাড়লেন সে তো দেখাই গেল ঃ)
    আর সেজবিরোধী আন্দোলনে মমতার সাথে নকুদের ভালোমতো সমর্থন ছিল। এখন তিনোরা ইনফিকে তাড়ানোর কাজটা করে দিয়েছে (না করে উপায় নেই, সেজ দেব না বলে অভয়বাণী বিতরণ করে ক্ষমতায় এসেছে), ভাবার কোনো কারণ নেই যে না করলে নকুরা ছেড়ে কথা বলতো। আর একটা সিঙ্গুর ?
    যাগ্গে, আপাততঃ যা বোঝা গেল, ভালো চরিত্রের দরদী বামপন্থী শিল্পপতি না পেলে পব তে শিল্প হবে না। বেশ। সার্কাস চলুক।
  • Ishan | 214.*.*.* | ০২ মে ২০১৫ ০১:৩০661166
  • "এখন তিনোরা ইনফিকে তাড়ানোর কাজটা করে দিয়েছে (না করে উপায় নেই, সেজ দেব না বলে অভয়বাণী বিতরণ করে ক্ষমতায় এসেছে), ভাবার কোনো কারণ নেই যে না করলে নকুরা ছেড়ে কথা বলতো। আর একটা সিঙ্গুর ?"

    ইনফিকে তাড়ানো কোন নকু দলের অ্যাজেন্ডায় ছিল? এমনকি মাওবাদীদের ছিল বলেও শুনিনি। সদা যদি জানায় তো জানতে পারি।
  • শ্রী সদা | 24.*.*.* | ০২ মে ২০১৫ ০১:৩২661167
  • সেজ এর বিরোধীতা নকুদের অ্যাজেন্ডা নয় ? আর ইনফিকে তো তাড়ানো হয়নি, বলে দেওয়া হয়েছিল সেজ দেব না আসতে হলে আসো নয়তো ফোটো।
  • Ishan | 214.*.*.* | ০২ মে ২০১৫ ০১:৩৮661168
  • সেজ বিরোধিতা সর্বভারতীয় স্তরেই নকুদের অ্যাজেন্ডা। কিন্তু সেক্টর ভাইভে এক গাদা সেজ আছে। তাদের বিরুদ্ধে কেউ ঝান্ডা নিয়ে নামেনি (সিপিয়েমের উদ্যোগে খালি একবার মিছিল হয়েছিল, সেও ইয়্নিয়ন করবে বলে, অন্য কোনো কারণে না)। ইনফির বিরুদ্ধেও ঝান্ডা নিয়ে নামার কারো কোনো অ্যাজেন্ডা ছিলনা। কেউ একবারও চেষ্টাও করেনি। ইনফি কেন, কলকাতার কোনো সেজওয়ালাকেই কোনো নকু একবারের জন্যেও বলেনি ফোটো ইত্যাদি। বলার কোনো লক্ষণও দেখা যায়নি। এসব বাজে গপ্পো দিয়ে কী লাভ?
  • dc | 132.*.*.* | ০২ মে ২০১৫ ০১:৪৫661169
  • কখনো জ্যোতি বসু, কখনো মাও আর হীরক রানীর যৌথ উদ্যোগ, কখনো রানীমা নিজে - পব থেকে ইনভেস্টর তাড়ানোর গৌরবোজ্জ্বল ইতিহাস অব্যাহত।
  • শ্রী সদা | 24.*.*.* | ০২ মে ২০১৫ ০১:৪৮661170
  • ইনফিকে নকুরা ফুটতে বলেছিল কবে বল্লাম ? তিনো সরকার সেজ দেবে না বলে দিয়েছিল, নকুদের কিছু করতেই হয়নি।
    আর এটা বুঝলামনা "সেজ বিরোধিতা সর্বভারতীয় স্তরেই নকুদের অ্যাজেন্ডা।" আর কোলকাতার সেজওয়ালাদের নকুরা ফুটতে বলেনি - এই দুটো পরস্পরবিরোধী নয় ? আর নন্দীগ্রামের পরে সেজবিরোধী হাওয়া যখন তুঙ্গে তখন নতুন কোনো সেজ হয়েছে কোলকাতায় ? হলে নকুরা বাধা দিত না কি করে জানা গেল ? মানে আরো পার্টিকুলারলি জিগাই - মমতা আটকে না দিলে ইনফিকে সেজ দেওয়ার ব্যপারে নকুদের অবস্থান কী হতে পারতো ? অফিসিয়াল অবস্থান তো শুনলাম - সর্বভারতীয় স্তরে বিরোধীতা।
  • Ishan | 214.*.*.* | ০২ মে ২০১৫ ০২:০০661171
  • তাহলে আর নকুরা কলকাতায় আইটি বিস্তার না হওয়ার অপরাধে অপরাধী হল কিকরে? সেই ছাড়টাও দিয়ে দিলে আর এ বিষয়ে তক্কো নাই। :-)

    আর অবস্থান না জানার কি আছে। ধর্মতলায় টোকেন সেজ বিরোধিতা হত টত নিশ্চই। যে আন্দোলনে লোক জুটবেনা, সে আন্দোলন করা যায় নাকি? কোনোদিন শুনেছেন, কোনো নকু দল গিয়ে সেক্টর ফাইভের ইনফিনিটিতে ইট মেরেছে? এমনকি টাটার বিরুদ্ধে বিক্ষোভের সময়ও কিছু কচি মাওবাদী একটা শোরুম হেঙেছিল মাত্র, সে নিয়েও প্রবল সমালোচনা হওয়ায় তার বেশি এগোয়নি। যে আন্দোলনে লোক নিজে খেপে না, সে আন্দোলন হয়না। সিঙ্গুরের লোকে না খেপলে সিঙ্গুরেও হতনা। নন্দীগ্রামের তো প্রশ্নই নেই।
  • শ্রী সদা | 24.*.*.* | ০২ মে ২০১৫ ০২:০৭661173
  • সিঙ্গুরে নকুদের রোলটা মনে না থাকলে ছাড় দিয়েই দিতাম। কিন্তু সে কী ভোলা যায়। যাদের ইউজ করে হীরকরাণী ক্ষমতায় এলেন (এবং সেজ ওনার প্রধাণ অ্যাজেন্দা হওয়ায় ইনফি নট) তাদের ভুললে চাপ আছে। বড়জোর, ঐ, ফরগিভেন, বাট নট ফরগটেন। অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে বুদ্ধবাবুর যাবতীয় অপদার্থতা, পেইড ব্যাক ইন সেম কয়েন ইত্যাদি মনে রেখেও বলবো টাটাকে তাড়ানো (এবং মমতাকে গদিতে বসার রাস্তা করে দেওয়া) ঐতিহাসিক ভুল ছিল। তার কিছুটার প্রায়শ্চিত্ত বোধয় কিষেনজি করে গেছেন।
  • aranya | 154.*.*.* | ০২ মে ২০১৫ ০৩:১০661174
  • 'যে আন্দোলনে লোক নিজে খেপে না, সে আন্দোলন হয়না। সিঙ্গুরের লোকে না খেপলে সিঙ্গুরেও হতনা। নন্দীগ্রামের তো প্রশ্নই নেই।'

    - এই সার ক্থাটা যদি লোকে মানত, বিশেষতঃ পিটি, কত যে পোস্ট করার দরকার পরত না। কল্লোল-দা, রঞ্জন-দা-ও কাঁধে করে রাণী মা-কে মসনদে বসানোর দায় থেকে রেহাই পেতেন
  • adhuli | 230.*.*.* | ০২ মে ২০১৫ ০৩:২০661175
  • প্রায়শ্চিত্ত শুধু কিশেন্জি না, সারা পব করছে এখন হীরক রানীর পাল্লায় পরে।
  • শ্রী সদা | 24.*.*.* | ০২ মে ২০১৫ ০৩:২৭661176
  • অরণ্যদা, পার্টিকুলার উদ্দেশ্যসাধনের জন্যে লোককে খ্যাপানো হয়েছে - এরকম উদাহরণ ও কিন্তু খুব কম নেই। সিঙ্গুর খুব সেনসিটিভ ইস্যু ছিল, বামফ্রন্ট সরকার ছড়িয়েছিল সব মেনে নিয়েও সিঙ্গুরের আন্দোলন স্বতঃস্ফূর্ত মানুষের আন্দোলন, কারো কোনো ভেস্টেড ইন্টারেস্ট কোনো রোল প্লে করেনি এটা মেনে নেওয়ার মতো নাইভ হতে পারলাম না। যেমন হোক কলরব বেসিক্যালি ছাত্রছাত্রীদের আন্দোলন বলে দাবী করা হচ্ছিল - কলরবের টই কবে তলিয়ে গেছে এবং মেয়েটি কী বিচার পেল - এই নিয়ে এখন আর কারো কোনো মাথাব্যথা নেই। পুরো ক্যালকুলেটেড একজিকিউশন, কম্পিউটার প্রোগ্রামের মতো। মাঝখান থেকে চাষী/ছাত্রছাত্রীগুলো ইউজড হলো।
  • adhuli | 230.*.*.* | ০২ মে ২০১৫ ০৩:৩০661177
  • অরণ্য, আপনার কথা মেনে নিয়েও বলি, ওই ২০০৭-০৮ পিরিয়ড-এ কলকাতায় ছিলাম। নন্দীগ্রাম এ যাই নি, তবে সিঙ্গুর এর কাছাকাছি গেছি, এবং যেটুকু দেখেছি দূর থেকে, তাতে মনে হয় নি সিঙ্গুর-এ শুধু লোকাল লোকজন আন্দোলন করেছে। বাইরের ইন্ভল্ভেমেন্ট ভালই ছিল এবং যেভাবে টাকা ঢালা হয়েছিল, তাতে চিট ফান্ড বা অন্য গাড়ি কোম্পানির টাকার ইন্ভল্ভেমেন্ট ও থাকতে পারে না, তা বলা মুশকিল। যেখানে নিষ্কর্মা লোকের ভিড়, সেখানে পয়সা ঢাললে আর প্রচার চালালে ২০% লোকাল লোক আর ৮০% বাইরের লোক এনে ইম্প্রেস্সিওন দেওয়া যায় যে সেখানে বিপ্লব এসে গেছে।

    যাই হোক, পুরনো চর্বিত চর্বন ঘেটে লাভ নেই, তবে যারা বলেন যে কোনো প্রজেক্ট এ ১০০% জনির মালিকের সম্মতি চাই, সেটা বাস্তব নয়, রিয়েল দুনিয়া তে হয় না। ইভেন পুরুলিয়া, বাঁকুড়া র রুক্ষ জমিতেও যারা চাষ করেন, তাদের কাছে সেই জমি প্রানের থেকে প্রিয়, তাদের মধ্যেও ১০-২০ % টাকার বিনিময়ে জন্য জমি ছাড়তে রাজি হবেনা। তাদের জনই এক ফসলি, সেটা কি তাদের দোষ ? আর হাই স্কিল্ল্ড ইন্ডাস্ট্রি তে তাদের সকলের চাকরি, সেটাও বাস্তব নয়। সেগুলো কি ভাবে সলভে হবে ? তত্ত্বের তো অনেক দেওয়া যায়, এপ্লিকেশন এই গোলমাল। যাগ গিয়ে, যা চলছে চলুক।
  • aranya | 154.*.*.* | ০২ মে ২০১৫ ০৩:৩৩661178
  • ৯০% স্বতঃস্ফূর্ত মানুষের আন্দোলন, ১০% পার্টিকুলার উদ্দেশ্যসাধনের জন্যে লোক খ্যাপানো - আমার মনে হয়।

    ৯০ না হয়ে ৮০-ও হতে পারে, কিন্তু খুবই হাই %।

    অফকোর্স সবই ব্যক্তিগত ধারণা, এ তো আর মাপা সম্ভব না।
  • শ্রী সদা | 24.*.*.* | ০২ মে ২০১৫ ০৩:৩৫661179
  • আধুলি, করুক আরো কয়েক দশক ঃ) এই শখের বামপন্থা আর অ্যাক্টিভিজমের ভূত ঘাড় থেকে নামতে একটু সময় নেবে। জাস্ট ঘোষিত বামপন্থী বলে হোলিয়ার দ্যান দাউ অ্যাটি নেওয়ার অভ্যেসও সহজে যাওয়ার নয়। তার পরে বিজেপি এসে বসুক। ষোলোকলা পূর্ণ হোক। আমরা রাজ্যের বাইরে নিরাপদে বসে সার্কাস দেখি।
  • Atoz | 161.*.*.* | ০২ মে ২০১৫ ০৩:৩৬661180
  • "পাড়ায় পাড়ায় ক্ষেপিয়ে বেড়ায় কোন্‌ ক্ষ্যাপা সে"
    ঃ-)
  • aranya | 154.*.*.* | ০২ মে ২০১৫ ০৩:৩৮661181
  • আধুলি, এটা একটা ডিলেমা, মানছি। হয়তো খুব উঁচু হারে ক্ষতিপূরণ দেওয়া একটা সমাধান
  • aranya | 154.*.*.* | ০২ মে ২০১৫ ০৩:৩৯661182
  • অবশ্য সেক্ষেত্রেও কিছু অনিচ্ছুক তো থাকবেই
  • Ishan | 202.*.*.* | ০২ মে ২০১৫ ০৩:৪০661184
  • এত বাগাড়ম্বরের পরেও বোঝা গেলনা, নকুরা কবে কলকাতা থেকে আইটি তাড়ালো। সাধে কি আর বলে মার্কেটপন্থীরা সেরেফ ছেলেভুলোনো রেটোরিক দেন। :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন