এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • nina | ১৬ আগস্ট ২০১২ ০০:০২36211
  • আরে ধ্যুত--ওগুলো আম্রিগানদের চোখে ধুলো দিতে লেখে--এক্সটারনাল না এলিফ্যান্ট--আমরা খেয়ে খেয়ে হদ্দ
  • | ১৬ আগস্ট ২০১২ ০০:০০36209
  • নীনাদি,যে ব্র্যান্ড ই কেনো না কেন, গায়ে লেখা থাকে- এক্সটার্নাল ইউজ ওনলি!!
    আর কলি খাঁটি তেল দিচ্ছে দেখে আগেভাগেই চেয়ে রাখলাম তোঃ)
  • kc | ১৫ আগস্ট ২০১২ ২৩:৫৯36207
  • কেন? 'ম' রা আর ডেভন স্ত্রীট যায়না? ওখেনে তো 'প্রাণ' সর্ষের তেল পাওয়া যায়। বাংলাদেশের একদম খাঁটি জিনিস।
  • nina | ১৫ আগস্ট ২০১২ ২৩:৫৯36208
  • কলি
    কাল খাব সর্ষের তেল দিয়ে পোস্ত বাটা--আলু ভাতে --চিকেনের বাটি চচ্চড়ি--( পাই কে শিখিয়ে দিয়েছি ওটা)
  • pi | ১৫ আগস্ট ২০১২ ২৩:৫৮36206
  • আবার বিয়ে হোক।
    একক, ঃ))
  • pipi | ১৫ আগস্ট ২০১২ ২৩:৫৭36200
  • আরে বললাম তো। ধনে ছড়িয়ে চেষ্টা করেছি। কোন জটিল কুটিল কারণে তারা ঢেউ খেলানো সর্ষে তো হয়ই না ঐ মাথা জোড়া টাকের মাঝে দু গুছিচুল ইন্দ্রলুপ্ত টাইপ হয়ঃ-(
  • ডিডি | ১৫ আগস্ট ২০১২ ২৩:৫৭36201
  • না অক্ষ নয়। ব্যাং, ব্যাং।
    হুতো তার দুটি ছবি এঁকেছে বলে দেমাক করছিলো। আরে ছেলে মানুষ।
    হুতো স্বয়ং আমারও খান কতক ছবি এঁকে এই টইএর পাতায় টাঙিয়ে দিয়েছিলো।
    ত্তবে?
  • pi | ১৫ আগস্ট ২০১২ ২৩:৫৭36202
  • আমাদের এখানের দেশী দোকানের সর্ষের তেল তো ঐ যাকে বলে, বাঙালীর চোখে জল এনে দ্যায়। অন্যদের তো মনে হয় নাকের জলে চোখের জলে ক'রে ফেলবে।
  • nina | ১৫ আগস্ট ২০১২ ২৩:৫৭36203
  • ডুম ডুম পাঁটা কি? ঃ-০

    পিপি
    কেন রে আমার তো জঙ্গল হয়ে যায় ধনেপাতার--সিলান্ট্রো বলে এখানে
  • | ১৫ আগস্ট ২০১২ ২৩:৫৭36204
  • পিপি, আজই একটু আগেই আমি এখানকার স্টোরে ধনেপাতা ভর্তি টব দেখে এলামঃ)
    বাড়ি তে ধনে থাকলে ভিজিয়ে রাখো দু দিন, তারপর টবে ফেলে দাও, হালকা হাতে তার উপরে একটু মাটি দিয়ে দমবন্ধ করে অপেক্ষা করো- কপাল ভালো থাকলে ৪-৭ দিনের মধ্যেই টবে বাগান গজাবে।
  • kk | ১৫ আগস্ট ২০১২ ২৩:৫৭36205
  • উপ্স, বুদাখান এ খাবে বলেছো আগেই, দেখিনি। সরি।
  • pi | ১৫ আগস্ট ২০১২ ২৩:৫৬36199
  • পিপি, ধনে ছড়িয়ে দাও। টবময় ঢেউ খেলানো ধনের খেত পেয়ে যাবে।
  • nina | ১৫ আগস্ট ২০১২ ২৩:৫৫36195
  • মীঠু
    ইণ্দিয়ান গ্রসারিতে---TEZ. kimbaa ACE কিনবে--ভাল ব্র্যান্ড --ঝাঁঝ একেবারে খাঁটি
  • pipi | ১৫ আগস্ট ২০১২ ২৩:৫৫36196
  • সত্যের খাতিরে বলতেই হচ্ছে, আমাদের ইন্দুরাস যা লেটুস জড়ানো কিমা বানায় তা বড় বড় শেফদের হাতে হ্যারিকেন ধরানোর জন্য যথেষ্টঃ-)
  • একক | ১৫ আগস্ট ২০১২ ২৩:৫৫36197
  • বিয়ে মানে ডুম ডুম পাঁটার ঝোল ! যত খুশী। যারা বিয়ে তে খাসি-পাঁটা করেনা আমি তাদের "আবার বিয়ে হোক " বলে আসি :|
  • kk | ১৫ আগস্ট ২০১২ ২৩:৫৫36198
  • মিঠু, আমাদের এখানে তো পাওয়া যায়ইনা। তবে ভার্চুয়ালি দিতে আর অসুবিধে কি? তোমায় নয় এক ক্রেটই দিয়ে রাখলাম, জন্মদিন, বিয়ের দিন আর যা যা ভালোদিন আসবে সবের আগাম হিসেবে।

    বাঃ নিনাদি, বাড়িতে বানাবে?
  • nina | ১৫ আগস্ট ২০১২ ২৩:৫৪36193
  • কি ভাল ভাল উপহার---দিল বাগ বাগ হয়ে গেল ঃ-)
    আলুভাতে সর্ষে তেল মেখে--কাঁচা পোস্ত বাটা পেঁয়াজ সর্ষের তেল মেখে --আহ! তাপ্পর ক্লোজ আপে দাঁত মেজে ক্লোজ ঃ-)
  • pipi | ১৫ আগস্ট ২০১২ ২৩:৫৪36194
  • অ নীনাদি,
    টবে ধনেপাতার অনেক চেষ্টা করেছি, ঠিক মত গজায় না। সিড়িংগে কটি একটু ধুকপুক করে তারপর আমার আধবেলা রান্নায় তারা শেষ। এখানে গ্রসারী স্টোরসে বাসিল, থাইম, পার্স্লে এগুলো টব সুদ্ধু পাই বলে ওগুলোই কিনে এনে রেখেছি কিন্তু ধনেপাতা দেখি নি আজ অবধি।

    পাইঃ-))
  • | ১৫ আগস্ট ২০১২ ২৩:৫২36191
  • সে কোথায় পাওয়া যায় কলি? আমাকেও তাইলে এখন থেকেই একবোতল দিয়ে রাখো। তেলের অভাবে ওনার মুখে কোনো সেদ্ধ রোচে নাঃ)
  • nina | ১৫ আগস্ট ২০১২ ২৩:৫২36192
  • মিঠু, কলি
    এখন তো ফ্হিউসনের যুগ--তাই ঐ খাব---বুডাখান এ---লেটুসে জড়ানো কিমা --গ্লাস-নুডূলস ইত্যাদি প্রভৃতি--ক্রীমবর্লে--আমাদের ফেভারিট---মিষ্টি
  • kk | ১৫ আগস্ট ২০১২ ২৩:৫১36190
  • আর আমি নিনাদিকে এক বোতল ঘানির তাজা ঝাঁজালো সর্ষের তেল দিলাম, খাবারে মেখে খাওয়ার জন্য ঃ))।
  • | ১৫ আগস্ট ২০১২ ২৩:৫০36188
  • বিয়ে বাড়ির সেই সাদা ফুলের সুগন্ধ আজকাল আর পাওয়া যায় না। বদলে নয়নশোভন অর্কিড আর হাবিজাবি কাঠ, ওড়না,শুকনোফুলের বাহারঃ(
  • kc | ১৫ আগস্ট ২০১২ ২৩:৫০36189
  • নীনাদি, একট ক্লোজ আপ টুথপেস্ট দিলুম।

    আমারে বকবেন নি। ওই 'ম' আমারে বদ বুদ্ধি দিয়েছে।
  • nina | ১৫ আগস্ট ২০১২ ২৩:৪৮36186
  • মিঠু
    সুগন্ধী ? বাহ বাহ ! সেই বিয়ের দিন সারা বাড়ীতে তো রজনীগন্ধার গন্ধই ছিল--তুমি এনে দিলে-আবার আজ ঃ-)
  • pi | ১৫ আগস্ট ২০১২ ২৩:৪৮36187
  • *সব লোক্জন
  • | ১৫ আগস্ট ২০১২ ২৩:৪৭36184
  • ভালো কথা, জম্মদিনে যেমন পায়েস ইদানীং কেক- বিয়ের দিনের স্পেশ্যাল খাবার কি?
    কেউ বলবেন না চুমু- তাবাদে জানতে চাইছি।
  • kiki | ১৫ আগস্ট ২০১২ ২৩:৪৭36185
  • অ! আরো ইনফো দেবার আছে, আমিও কাজ ফেলে রাখিনে, সে দেখে পরের ছেলেও শিকেচে, সে নাকি গিয়ে ইস্তক রাতের বাসন মেজে ফেলছে, তাতে তার সকাল বেলাটা নাকি খিঁচরোনো মেজাজ থাকছে না। খালি সিঙ্ক দেখে মেজাজ ফুরফুরে হয়ে থাকছে।

    ব্যস!
  • pi | ১৫ আগস্ট ২০১২ ২৩:৪৬36183
  • একী ! গুজবের ঠ্যালায় আসামের সন লোকজনন লুরু ছেড়ে পালাচ্ছেন ! লুরুর লোকজন জানে কিছু ?
  • | ১৫ আগস্ট ২০১২ ২৩:৪৫36182
  • নীনাদি শুভ বিয়েবার্ষিকী। বহুযুগ ধরে কাঁচাপাকা চুলে দুজনে সুখে ঘরকন্না করোঃ)

    আমি বেরসিক,তাই একবোতল সুগন্ধী দিলাম।
  • pi | ১৫ আগস্ট ২০১২ ২৩:৪৪36181
  • পিপি, এরকম কিছু খুঁতখুঁতানি এদিকপানে একটি আউটসোর্স করতে পারো। মশামেসো তোমাকে অনেক আশীব্বাদ করবেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত