এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১৫ আগস্ট ২০১২ ২৩:৪৩36180
  • নিনাদি, না ভাদুড়ি না।
  • nina | ১৫ আগস্ট ২০১২ ২৩:৪২36179
  • পিপি
    তাচ্চেয়ে একটা টবে ঘনেপাতা গুচ্ছ পুঁতে দে--এখানে তো পুরো গাছইবিক্রী হয়--তাজাও থাকবে আর চলবেও অনেক দিন--যখন খুশি খাও
  • kiki | ১৫ আগস্ট ২০১২ ২৩:৪১36178
  • দিদিয়া, সকালে পাঁচটায় উঠতে হয়, আর আমি মোটে দেরী করে ঘুমিয়ে তাড়াতাড়ি উঠতে পারিনা। তাও বসেই আছি। এদিকে পুরো ঢুলছি।

    আর একটা কথা বলতে ভুলেই যাচ্ছিলাম বলে ঘুমুতে যেতে পাচ্ছিলাম না, আজ আমাদের এখেনে এমনকি, তোমার আমার সারাজীবন সকাল সন্ধ্যাবেলা, নয় নয় নয় এ মধুর খেলা, এই গানটাও হয়েছে। এছাড়া আর ক্ষি ক্ষি রবীন্দ্রসঙ্গীত যা কিনা সিগনালে বাজে, রবীন্দ্রজয়ন্তিতে বাজে, পুজায় বাজে, এমনকি আমোদ জাগলে এমনি ও বাজায় দিদির ভায়েরা, সেসব ও বেজেছে। অবিশ্যি খুব বৃষ্টি হচ্ছিলো, বর্ষার কিছু বেজেছিলো কিনা খ্যাল নাই।

    না এবার যাবোই ঘুমুতে। কেবল আমি কোথায় এই নিয়ে একটা খচখচানি থেকেই গেলো। তা হনু আমার উপরে নিগ্ঘাত রাগ করেছে, কাজেই সেটা থেকেই যাবে মনে হচ্ছে।ঃ(
  • pipi | ১৫ আগস্ট ২০১২ ২৩:৪০36177
  • নীনাদি হ্যা ম্যা অ্যা! এক বোতল অ্যাবসিন্থঃ-)
  • ডিডি | ১৫ আগস্ট ২০১২ ২৩:৩৯36173
  • আজ বহুদিন বহুদিন পরে এক ঈষৎ টলমল রাত্রে ভাটের পাতায়। মুখোমুখী। তো সে আপনেরা যতোই অবজ্ঞা আর "ধুর বে" বলুন না কেনো, আমি ভাবাশ্রুতে বিগলিত হচ্ছি।

    মুলতঃ অ্যাকোক ইস ব্যাপোক। স্প্যানিশে, ট্রেকিংএ, রেসিপিতে, চুল বাঁধায়, মার্শাল আর্টে, ফোটোগ্রাপিতে,পদ্যে,মদ্যে,আইস স্কাল্প্টিংএ এবং সর্বোপরি গাঁজায় সম্পৃক্ত - সে এক মহত ব্যক্তিত্ব। পরের বার ছিলিমের সময় আমায় স্মরণ করলে বান্দা বিশেষ বাধিত হয়, জানিয়ে রাখলেম।

    আর অক্ষের কোন একটা পোস্ট পড়ে আমি নিতান্তো হতবাক হয়ে পরি, কিন্তু সে এখন কিছুতেই খ্যাল হচ্ছে না।

    এ ছাড়া যেটা দেখছি সেটা হচ্ছে মে মানুষেরা বড্ডো ক্যালোর ব্যালোর করে। আর আমাদের ঈশেন এক প্রবীন চিন্তাবিদের পদ ছেড়ে এক হাসীখুসী মেসোমশাই হয়ে গ্যাছেন, হানুও আর অসহিষ্ণু বিদ্রোহী নন, ভাট জুড়ে এক সহাস্য পিসেমশাই অবস্থান।

    কে জানে। জগতের উবগারে লাগবে কি না?
  • pipi | ১৫ আগস্ট ২০১২ ২৩:৩৯36174
  • সত্যি সত্যি এখানে জনতা আছে যারা দাঁত মাজে না, চান করে না ইত্যাদি???? এইগুলো সিরিয়াস ইইইইইইইইইকক্ক্ক্ক!!
    আমি মনে হয় দিনদিন আমার মা'র মত হয়ে যাচ্ছি। রাত বিরেতে ক্লান্ত ধ্বস্থ ফিরেও যদি দেখি সিঙ্কে বাটি কি গ্লাস পড়ে আছে তো মাথায় আগুন জ্বলে যায়। নিজেকেই প্রচুর গাল পেড়ে তক্ষুণি বসি সেটা/সেগুলো উদ্ধার করতে। কোনদিন যদি সময়ের অভাবে বিছানা তুলে কি জামা কাপড় গুছিয়ে রেখে যাবার সময় না হয় তো সারাদিন কিরম মাথায় সেগুলো ঘোরে আর মন খুঁতখুঁত করে। মেঝেতে কার্পেটে দাগ দেখলেই সাবান জল নিয়ে এসে মুছতে বসে যাই। বাথটাবটা বড় দুঃখের জায়গা। আগের টেনান্ট যে তাতে কি করে গেছিল, টাবের হলদেটে রং আর টাবের মাঝখানে ইয়াব্বড় একখানা মরচে রঙের দাগ কিছুতেই যায় না। অনেক ঘষাঘষি করে শেষ মেষ হাল ছেড়ে দিয়েছি। তাও চান করার সময় পারত পক্ষে চেষ্টা করি ঐ দাগের দিকে যেন চোখ না যায়। একটু সময় পেলে খানিক পরে অবাক হয়ে দেখি ফার্নিচার পলিশ দিয়ে কখন যেন ফার্নিচার মুছতে বসে গেছি কি কাচ মুছছি। শুচিবায়ুগ্রস্থ হয়ে পড়ছি বোধহয়। আমার যে কি হবেঃ-(

    আর অক্ষদা, ঐ হা হা খুব কার্যকরী তো। আমি ট্রাই করে দেখেছি। তবে তারপর দেখলাম পলিথিনের মুখ আটকে তারপর একতা নিডল সিরিঞ্জ দিয়ে ভিতরে হাওয়া ভরে ঐ ছোট্টো ফুটোর জায়গাটা লিকোপ্লাস্ট দিয়ে চিপকে বন্ধ করে দিলেও ধনেপাতারা দিব্যি তাজা থাকে। আর এখন যেটা করি তাজা ধনেপাতা জল মুছে পেপার টাওয়েল দিয়ে ভাল করে র‌্যাপ করে পেপার টাওয়েলের উপর জলের ছিটে দিয়ে টাওয়েলকে অল্প ভেজা ভেজা করে গোটা ব্যাপারটা জিপলকে ভরে সোজা ডীপ ফ্রীজে চালান। এক্দম তাজা থাকে এবং বেশ অনেকদিন। ঐ একইভাবে পার্সলে, থাইম, রোসমেরী সব ফ্রীজ করি আর দিব্যি চালাই।
  • kk | ১৫ আগস্ট ২০১২ ২৩:৩৯36175
  • আহা, সে তো পীবে। আর খাবে কি? মেনু শুনি না একটু।
  • nina | ১৫ আগস্ট ২০১২ ২৩:৩৯36176
  • এই পাই বল না--ভাদুড়ি? কেলোদাদা?
  • nina | ১৫ আগস্ট ২০১২ ২৩:৩৮36172
  • কলিরে থেঙ্কু।
    মার্লো খাবনা--কসমো খাব ঃ-)

    হুচে
    জানিস তো এটা কাকতালীয়বত--মানে বিয়েটা নভেম্বরে হবার কথা কিন্তু অমিতোর তর সইলনা--ভাবল যদি এ হেন পাত্রি হাতছাড়া হয়ে যায় তাই হুড়ুম দুড়ুম করে আগস্টেই বিয়ে করে নিল ঃ-))
  • hu | ১৫ আগস্ট ২০১২ ২৩:৩৩36171
  • নীনাদি, বিয়ের গল্প লেখো না একটা টইতে? তোমার মা-বাবার কথ পড়তে খুব ভালো লাগে। ওনারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন বলেই কি এই দিনটাতে বিয়ে করেছিলে তোমরা? নাকি এমনিতেই বিয়ের লগ্ন ছিল?
  • kk | ১৫ আগস্ট ২০১২ ২৩:৩২36170
  • নিনাদি,

    হ্যাপি অ্যানিভার্সারী। কি কি খাবে আজ? মানে ঐ মার্লো ছাড়া?
  • nina | ১৫ আগস্ট ২০১২ ২৩:৩১36168
  • পাই
    কেলোদাদা কি ভাদুড়ি?
  • hu | ১৫ আগস্ট ২০১২ ২৩:৩১36169
  • পটি নিয়ে যখন এত কথাই হচ্ছে, তখন এটা রেখে যাই
    http://www.bbc.com/news/technology-19271061
  • nina | ১৫ আগস্ট ২০১২ ২৩:৩০36167
  • পাই
    গানটা বাড়ী গিয়ে শুনব--এখেনে ব্লকড ঃ-(
  • nina | ১৫ আগস্ট ২০১২ ২৩:২৯36166
  • থেঙ্কু এস্পি ঃ-)

    কেসি, সত্যি কবে হবে ? তখন আমি তোমার সঙ্গে কথা বালব ওপর থেকে--বলব গান পাঠাতে--উর্বশি রম্ভারা নাচবে --না না আমি তো আবার নরকে যেতে চাই--স্বর্গ খুব বোরিং জায়গা

    আজকের দিনে বড্ড মন কেমন করে বাবা মার জন্য ;-(
  • nina | ১৫ আগস্ট ২০১২ ২৩:২৮36165
  • বেঙি স্লিপ টাইট।
  • sp | ১৫ আগস্ট ২০১২ ২৩:২৭36161
  • নীনাদি - হ্যাপি অ্যানিভার্সারি।
  • ব্যাং | ১৫ আগস্ট ২০১২ ২৩:২৭36162
  • গুন্নাইট সব্বাইকে।
  • kc | ১৫ আগস্ট ২০১২ ২৩:২৭36163
  • নীনাদি, আর কিছুদিন ওয়েট করুন পিলিজ। এরা যা শুরু করেছে তাতে আর ম্যাক্সিমাম বছর দশেক। তার মধ্যেই মরে যাওয়া লোকেদের কথা বলা যাবে। আমি তো আমার বাবার সঙ্গে অলরেডি একটা কল বুক করে রেখেছি। ভদ্রলোক বলেছিলেন আমি নাকি ...... থাক আর বলবনি।

    এক নীপা ক্ষেপে যেতি পারেন।
  • nina | ১৫ আগস্ট ২০১২ ২৩:২৪36160
  • কিকিয়া সাড়ে এগারটাওবাজেনি ---ঘুমোবি কি রে? বাচ্চা নাকি তুই? শুধু ছোট্ট তো !
  • একক | ১৫ আগস্ট ২০১২ ২৩:২৩36158
  • আমি তো এখনো জানি ই না যে কে পুরুষ কে নারী। গপ্পো করে যাই। দু-চারজন বাদে বেশিরভাগ আড্ডাধারী র পুরুষ-নারী পরিচয় আমার অজানা।
  • nina | ১৫ আগস্ট ২০১২ ২৩:২৩36159
  • কেসি
    কত্ত কত্ত দিন গান শোনাও নি--ঃ-(
  • kiki | ১৫ আগস্ট ২০১২ ২৩:২২36156
  • কেসি এসেছে দেখেই অ্যালবার্ট নিয়ে জিগাবার কথা মনে এলো, কিন্তু সবাই হাঁ হাঁ করে চেঁচাবে বলে না জিগিয়ে ঘুমুতে চল্লুম।
  • nina | ১৫ আগস্ট ২০১২ ২৩:২২36157
  • সত্যি কত্ত যুগ পার হয়ে গেল--মনে হয় এই তো সেদিন ---
    আর বাবা মার ফোন আসেনা---ধ্যুস ওপর কেন যে কানেকশন নেই ফোনের!! ভাল্লাগেনা
  • kc | ১৫ আগস্ট ২০১২ ২৩:২০36154
  • যা দেখছি, গুরুর ভাটপাতায় ইদানিং মেয়েরাই সংখ্যাগুরু। পুরুষদের উপস্থিতি বেশ কম।

    ডিঃ মঃ- নয় কিন্তু।
  • nina | ১৫ আগস্ট ২০১২ ২৩:২০36155
  • নারে পাই --
    এখানেই আছে--তোর সঙ্গে দেখা হলনা যাবা আগে তার খুব মন্খারাপ
  • nina | ১৫ আগস্ট ২০১২ ২৩:১৯36152
  • থেঙ্কু থেঙ্কু সব্বাই--আকা পুরো বোতলে শেষ করব---কি মজা--সে তো খায়না--(বুউকা)
  • pi | ১৫ আগস্ট ২০১২ ২৩:১৯36153
  • নিনাদি, অমিতদা, দারুণ কাটাও !

    অমিতদা কি এখনো ট্যুরে নাকি ?
  • একক | ১৫ আগস্ট ২০১২ ২৩:১৮36149
  • সেকি ! হ্যাপ্পি এন্নিভাস্সারী :) মজায় থাকুন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত