এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭০৩৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | 198.*.*.* | ০১ মে ২০১৫ ২০:১৬661086
  • এই টইটা ক্ষুব সুন্দর লাগছে।
  • শ্র্রী সদা | 24.*.*.* | ০১ মে ২০১৫ ২০:১৬661085
  • তাহলে ব্ল্যাক মার্কেট করাও বাজারের নিয়ম। ম্যাক্সিমাম রিটেল প্রাইস জিনিসটাই তুলে দেওয়া উচিত।
  • r.huto | 215.*.*.* | ০১ মে ২০১৫ ২০:২০661087
  • দেশলাই বাক্সের ডিপোসিট লাখ টাকা না চাইলে ভালোই হত, তবে এরকম ঝোপ বুঝে কোপ তো লেংটি কিংবা চোগা চাপকান সবরকম পোষাক নির্বিশেষেই মেরে থাকেঃ) বাজার তো এমনই, রাগ করে কি লাভ, তাও তো, অসহায়ের গলায় পা দিয়ে আর নিচ্ছে না ঃ)

    সরকারী/আইনী রেগুলেশন যদি কিছু থেকে থাকে তাহলে সেইসব ভাঙলে মোকদ্দমা করা যায়, নাহলে আর কি। সরকরই বলে লোকজনের জমি নিয়ে হু হা উন্নয়ন করে ফেলছে, আর এখানে তো জমির মালিকেরা নিজের জমিতে নিজের একটুখানি উন্নয়ন করছে, দোষের মধ্যে তাঁদের কিনা কদিন আগে লেংটি পরতে হতো। রাগ করে কি লাভ দোষ দিলেই বা কি, ইত্যাদি ঃ)
  • dc | 132.*.*.* | ০১ মে ২০১৫ ২০:২৮661088
  • শ্রী সদা, এটা কিন্তু সত্যিই মার্কেট প্রাইস ডিসকভার করছে। লাখ টাকা চাইতে পারছে কারন কেউ লাখ টাকা দিতে পারছে। নট ব্যাড অ্যাট অল ঃ-)
  • শ্রী সদা | 24.*.*.* | ০১ মে ২০১৫ ২০:২৯661089
  • মোকদ্দমা ঃ) লুরুর ল্যান্ড মাফিয়া নাকি বিখ্যাত জিনিস। আর লোকজন পেটের দায়ে চাগ্রী করতে এসে মাথা গোঁজার জায়গা খুঁজবে নাকি কোর্টে দৌড়োবে।
    আমার বেশী দাম ইত্যাদি নিয়ে কোনো সমস্যা নেই। লুরুতে অনেক পাব আছে যেগুলো প্রচন্ড কস্টলি এবং মেইনলি টার্গেটেড টু এই আইটি গাইজ। একটার নামই তো "To-IT"। প্রায় প্রতি উইকেন্ডেই যাই। যতক্ষণ দামী জিনিস দিয়ে বেশী দাম নিচ্ছে কোনো সমস্যা নেই। কিন্তু এই উকুনবৃত্তিতে হেভি ঝাঁট জ্বলে।
  • শ্রী সদা | 24.*.*.* | ০১ মে ২০১৫ ২০:৩৩661090
  • কেন এই লোকগুলোকে এক লাখ টাকা ডিপোজিট দেবনা আর কেন এয়ারটেলকে নেট নিউট্রালিটি ভাঙতে দেব না - কারণ দুটো বেসিক্যালি একই।
  • dc | 132.*.*.* | ০১ মে ২০১৫ ২০:৩৮661091
  • আমি লাইফে নিউট্রালিটিতে খুব একটা বিশ্বাস করি না, সব সময়ে তার দরকার আছে বলেও মনে করিনা ঃ-)
  • কল্লোল | 132.*.*.* | ০১ মে ২০১৫ ২০:৪১661092
  • হ্যাঁ, সদা। একমত। কিন্তু ওটাই লুরু নয়। ওগুলো আসলে ছিলো লুরুর বাইরে। আইটি বুমের পর লোকে তার সুযোগ নিচ্ছে। যত কম জায়গায় যত বেশী লোক আঁটানো যায়। সেতো কলকাতাতেও হতো, যখন কলকাতা শিল্প-বাণিজ্যে রমরম করতো। জ্যোতিরিন্দ্র নন্দীর বারোঘর এক উঠোন দ্রষ্টব্য। কলকাতার সব মেসগুলোই ঘনাদার মেসের মতো ছিলো না। কালিঘাটে, কলেজ স্ট্রিটে, বৌবাজারে এরকম (লুরু টাইপ) বহু মেস ছিলো। এবং সেগুলোর অবস্থা খুবই ঝরঝরে ছিলো।

    একক যাদের কথা বলছিস তারা যেকোন শহরেই সংখ্যালঘু। তারা নিজেদের ঘেটোতে থাকতেই পছন্দ করে। তবে তোর-আমার মতো মানুষও আছে যারা তার বাইরেও থাকে। দিব্য থাকে।
    ভালো-মন্দের কথা হচ্ছে না।

    কে কাদের সাথে মেলামেশা করবে সেটা তার ব্যক্তিগত রুচি। অনেক বাঙ্গালীকে জানি যাদের ধারনা ব্যাঙ্গালোরে "কিস্যু" হয় না। সিল্প-সংস্কৃতিতে কলকাতা "আলটিমেট"। এর উল্টোদিকের মানুষও কম নেই।
  • r.huto | 215.*.*.* | ০১ মে ২০১৫ ২০:৪৫661093
  • দাম কিসের ওপর নির্ভর করবে? এর থেকে কম দামে এখানে এটা পাওয়া যাচ্ছেনা, আর খদ্দেরও প্রচুর, তো এটাই দাম, এবং এগুলি দামী জিনিসঃ)। আটকানোর উপায় রেগুলেশন, তো তা দেখা যাচ্ছে ওখানে নেই।

    দিল্লী কলকতা ইত্যাদির স্মার্টনেস প্রসঙ্গে আমার এক্কেরে ব্যক্তিগত অভিজ্ঞতা হলো, দিল্লীতে আমি অন্তত গেটেড কমিউনিটি নিজের গাড়ি ইত্যাদি বেলজারের ভেতর থেকেছি। যে কম্প্লেক্সে থেকেছি সেখানে প্রতিবেশী সাধু কিংবা চোর যাই হোন, পয়সাকড়ি/জীবনযাত্রার দিক দিয়ে আমার কাছাকাছি, এবং এইটা তার চোদ্দপুরুষের ভিটে নয়। তো নতুন জায়গায় মানিয়ে নেওয়া অস্তিত্বের সঙ্কট একটু আধটু হয়তো ভেতরে কোথাও আছেই। গাড়ি চালিয়ে আসা যাওয়া করছি, আপিসের লোকজনের সঙ্গেই মেলামেশা করছি, কেউই ই বিশাল কিছু অন্যরকম নয়। আমি একটু ভীত সন্ত্রস্ত টাইপের লোক, এনসিআর অঞ্চলে একাধবার রাত বিরেতে পাবলিক ট্র্যানস্পোর্ট ব্যবহার করে আর ভরসা হয়নি। মানে কোন রকম মন্দ অভিজ্ঞতাও হয়নি, কিন্তু অপরিচিত ব্যাপারটার প্রতি ভরসা করতে পারিনি। ভীনদেশী, ক্ষীণজীবি, নিজভূমে অন্তরীন।

    এদিকে কলকাতায় পঁতাল্লিশ নম্বর বাসে চাপছি, অটো করে গড়িয়াহাট যাচ্ছি, রাত দুটোয় ঝোড়োবস্তিএর পাশ দিয়ে কুকুরের তাড়া খেতে খেতে বাড়ি হেঁটে বাড়ি ফিরছি, পাশের বাড়ির বৃদ্ধ যখন যখন পাড়ায় এসেছিলেন তখন বাড়ি ঢুকতে গেলে দক্ষিণরায়ের নাম জপ করতে করতে আসতে হত। তো খারাপ জিনিস গুলোর কাছেও প্রচন্ড এক্সপোজড। বেশীরভাগ সময় বিগ বাজারের বদলে পাড়ার কিশোরীদার দোকানে গিয়ে চাট্টি গল্পগাছা করে আসছি। মধ্যবিত্ত জীবনে হয়তো খারাপগুলোরই সংখ্যা বেশী বেরিয়ে যাবে।
    বাইপাসের ধারের ফ্ল্যাটবাড়ি গুলো যেগুলো মোটামুটি ৯৮/৯৯ সাল থেকে চালু সেসবের ভেতরেই অন্যরকম, বা হয়তো সল্টলেকেও (জানি না অবশ্য, সলটলেকে সব সুন্দর সুন্দর বাড়িঘর দেখি কিনা তাই বল্লাম ঃ) )। নয়ডার উপকন্ঠে খোরাকলোনী বা ঐ কি যেন মান্ডি (যেখানে হাইওয়ে থেকে উড়ন্ত শকুন আর ধোঁয়া দেখা যায়), বা সেকটর ছাব্বিশ থেকে রাইট টার্ন নিলে (ঠিক বল্লাম তো? সেই যে ডিপি যাদবের গ্রাম আরকি) মোটামুটি ইনক্রেডিব্ল ইন্ডিয়া দর্শন হবে। এর বাইরে জগৎ তো আছেই, যেটা আমি জানিনা, আমার খন্ডদর্শন এইটুকুই।
  • Ishan | 214.*.*.* | ০১ মে ২০১৫ ২০:৫৪661095
  • ও বাবা। মার্কেটের এত গুণগান করে রিয়েল এস্টেট মার্কেটের বাড়বৃদ্ধিতে সেশে এতো আপত্তি? :-)
  • শ্রী সদা | 24.*.*.* | ০১ মে ২০১৫ ২০:৫৯661096
  • রেগুলেশন নেই, সেটা তো খারাপ বটেই। লুরুর সবকিছু ভালো কে বলেছে।
    আজকে লুরুর বিশ্বজোড়া খ্যাতির পেছনে দুটো ফ্যাক্টর, যেসব কোং ওখানে ইনভেস্ট করেছে আর আমাদের মতো ইঞ্জিনিয়াররা যারা ঐ ইন্ডাস্ট্রিতে কাজ করে গ্রোথে কন্ট্রিবিউট করেছে। লোকাল লোকজনের জাস্ট কোনো ক্রেডিট নেই। এদেরকে চিরস্থায়ী বন্দোবস্তো করে দিতে খুব আপত্তি আছে।
  • r.huto | 215.*.*.* | ০১ মে ২০১৫ ২১:০৪661097
  • এই যে লোকজন বাড়ি ভাড়া দিচ্ছে?

    গাড়ি কারখানা করতে না দিয়ে দেখছি পবঙ্গের চাষীরা অন্তত ভবিষ্যতে উকুন বলে গাল খাওয়াটা আটকেছেঃ)
  • r.huto | 215.*.*.* | ০১ মে ২০১৫ ২১:০৭661098
  • তারমানে পবঙ্গের পিছিয়ে পড়ার মূলে প্রধানত দায়ী যেসব কোম্পানী ওখানে ইনভেস্ট করে নি তারাইঃ)

    আমার অবশ্য পবঙ্গ নিয়ে লড়ার কোন কারন নেই আমি ত্রিপুরার লোক। কিন্তু কেন জানি কলকাতার আটচালার মোহ কাটাতে আমার এত চাপ!
  • pi | 233.*.*.* | ০১ মে ২০১৫ ২১:১৫661100
  • ঃ)
  • cm | 116.*.*.* | ০১ মে ২০১৫ ২১:১৫661099
  • ভয়ে ভয়ে প্রশ্ন করেই ফেলি আচ্ছা মার্কেট দাম ঠিক করে বলতে কি আপনারা ইউটিলিটি ফাংশনের এক্সিস্টেন্স বোঝান?
  • lcm | 60.*.*.* | ০১ মে ২০১৫ ২১:২১661101
  • কেসির সঙ্গে একমত। এই টইটা ভালো, এদ্দিনে একটা পোকিতো ৯৫% টই হয়েচে।
  • dc | 132.*.*.* | ০১ মে ২০১৫ ২১:২৩661102
  • "আজকে লুরুর বিশ্বজোড়া খ্যাতির পেছনে দুটো ফ্যাক্টর, যেসব কোং ওখানে ইনভেস্ট করেছে আর আমাদের মতো ইঞ্জিনিয়াররা যারা ঐ ইন্ডাস্ট্রিতে কাজ করে গ্রোথে কন্ট্রিবিউট করেছে"

    শেষটা বোধায় ঠিক হলো না। মানে খ্যাতি আইটি সেক্টরের জন্য, তা নিয়ে কোন আপত্তি নেই। ফ্রিডম্যান সাহেব অবধি ইনফি ক্যাম্পাসে নিলেকানিবাবুর বাণী শুনে বই লিখে বিখ্যাত হয়ে গেলেন, কাজেই আইটির জন্য মূলত লুরুর খ্যাতি এটা অবশ্যই মেনে নেওয়া যায়। তবে গ্রোথে কনট্রিবিউট করে সবাই মিলে, বিশেষ করে সার্ভিস সেক্টরে। একটা বড়ো সার্ভিস (বা প্রোডাক্ট) ইন্ডাস্ট্রি, সেটা জুড়ে আরো অনেক মাঝারি সার্ভিস, তাদের চারপাশে আরো অনেক ছোট সার্ভিস, এইভাবেই কর্নাটকের (বা অন্যান্য রাজ্যের) উন্নতি হচ্ছে। আপনি যে টাকাটা বাড়িওয়ালাকে আর পাব মালিক কে দিচ্ছেন, তারা আবার সেই টাকা অন্য কিছুতে খর্চা করছে। এইভাবেই ইকনমি ঘুরছে।
  • dc | 132.*.*.* | ০১ মে ২০১৫ ২১:৩০661103
  • মানে আমি এটা বলতে চাইছি যে লুরুতে বাড়ীওয়ালারা এক লাখের ডিপোজিট নেয় হয়তো, অন্য কিছু শহরেও নেয় জানি, তবে কিনা ওপেন কম্পিটিশনে ওটা ফেয়ার গেম। আর শুধু আইটিওয়ালারা গ্রোথে কন্ট্রিবিউট করছে, বাড়ীওয়ালারা বা পাব মালিকরা বা মাল্টিপ্লেক্সের দোকানগুলো কন্ট্রিবিউট করছেনা, এটা বোধায় ঠিক না। টাকা তো গোল হয়ে ঘোরে, কাজেই কর্নাটকের মেন সার্ভিস ইন্ডাস্ট্রিকে ঘিরে আরো বহু ছোট মেজ সার্ভিস প্রোভাইডাররা সবাই মিলে কনট্রিবিউট করছে।
  • Ishan | 202.*.*.* | ০১ মে ২০১৫ ২১:৪৫661104
  • লুরুর বিশ্বজোড়া খ্যাতি? এক ছিল তাজমহল, তারপর হল লুরু। :-)
  • শ্রী সদা | 24.*.*.* | ০১ মে ২০১৫ ২১:৫৬661106
  • না না, আমি কখন বললাম আইটি ইন্ডাস্ট্রি শুধু। প্রচুর লোকজন লুরুতে বিবিধ ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসছে। মাঝখানে এই উকুনগুলো জাস্ট সেটার ফায়দা নিচ্ছে।
    এবার বাড়িভাড়া দেওয়া আর উকুনগিরির মধ্যে ডিফারেন্স বজায় রাখার জন্যেই রেন্ট কন্ট্রোল ইত্যাদি থাকে। এখানে নেই, সেটা খারাপ তো বটেই। ওয়েদার বাদ দিলে লুরু অ্যাজ এ সিটি মোটেই তেমন সুবিধের জায়গা নয়, হুলিয়ে ইন্ডাস্ট্রি হয়ে যে সুবিধেগুলো হয়েছে সেটার জন্যেই স্বর্গের আগের স্টেশন ইত্যাদি বলে ঃ)
    আর ঈশানদা কি জানেনা যে "ব্যাঙ্গালোরড" বলে একটা ভার্ব ইংলিশ ডিকশনারিতে ঢুকে গেছে ? :P
  • dc | 132.*.*.* | ০১ মে ২০১৫ ২১:৫৯661107
  • আমার লুরুর ওয়েদার স্যুট করেনা ঃ-( তার ওপর রাস্তাগুলো বেশীর ভাগ ভীষন সরু, সরকারের উচিত সিটিটা আরো স্প্রেড করা। আর এয়ারপোর্টটা যে কি বিরাট দূরে বানিয়েছে বাবা! তবে খাওয়াদাওয়ার চয়েস অতি উত্তম।
  • Ishan | 214.*.*.* | ০১ মে ২০১৫ ২২:১১661108
  • ব্যাঙ্গালোরড শব্দটা জানবনা কেন। ওরকম শাংহাইড বলেও একটা শব্দ আছে, বোধহয় গত দুশো বছর ধরে। তা নিয়ে এত লাফাতে শুধু নবীন পাইলটরাই পারে। :-)
  • Abbe Plumpness Calm | 92.*.*.* | ০১ মে ২০১৫ ২২:২১661109
  • "গাঁইয়া" শব্দটা খট্‌ করে কানে লাগলো। আর যাকে বলে প্রায় Deja vu, সেই, শুধু স্থান-কাল-পাত্র আলাদা। কী কও সিকি?

    :-p
  • Arpan | 233.*.*.* | ০১ মে ২০১৫ ২২:২৩661110
  • এই নবীন পাইলটটা কে? আমি তো শুধু শচীন পাইলটের নাম শুনেছি।
  • Abbe Plumpness Calm | 92.*.*.* | ০১ মে ২০১৫ ২২:২৭661112
  • নবীন পট্টনায়েক আর শচীন পাইলটের বংশধর।
  • একক | 24.*.*.* | ০১ মে ২০১৫ ২২:২৭661111
  • নোংরা পান :( :D
  • kc | 198.*.*.* | ০১ মে ২০১৫ ২২:২৯661113
  • আরে সদা সিকি এরা সব হল তরুণ তুর্কি। এদের কথায় কিস্যু হয়না। আমার কথা শুনেন, দুনিয়ার পোচ্চুর পোচ্চুর জায়গায় থাকলাম। পোচ্চুর পোচ্চুর ফেসিলিটি, হ্যানত্যান দেখলাম। সব কিছু দেখার পরেও আমার ওই বহরমপুরের কলেজ ঘাট আর টেক্সটাইল মোড় ছাড়া বাকি জায়গাগুলো ধুরবাল টাইপ লাগে।
  • শ্রী সদা | 24.*.*.* | ০১ মে ২০১৫ ২২:৩০661114
  • নবীন পাইলটেরাই এসব তুশ্চু বিষয় নিয়ে মাথা ঘামায় ঃ) এক্সপিরিয়েন্সড হয়ে গেলে আর চাপ কী।
  • r.huto | 215.*.*.* | ০১ মে ২০১৫ ২২:৩৫661115
  • কেসিদাকে ক

    তবে আমার অবশ্য আগরতলার কলেজ টিলা আর কামান চৌমুনীর সঙ্গে কলকাতাও জুড়ে গেছে, একটু বেশী জায়গা নিয়েই ঃ)

    দুটো পয়সাকড়ি জমিয়ে যদি কোনদিন মামজোয়ানপুরে ফিরিয়া যাইতে পারি, এইটুকু আশা।
  • Abbe Plumpness Calm | 47.*.*.* | ০১ মে ২০১৫ ২২:৩৭661118
  • এগারো বছর পর কলকাতায় ফিরে আমারো কেমং রাগ হয়েছিলো, অবাক লেগেছিলো, গোলকধাঁধা লেগেছিলো। আবার নতুন করে সেট্‌ল করতে হল।এখন আবার অভ্যেস হয়ে গেছে। রাগ টাগ অনেক কিছুই হয় (এই লোকজনের বিভিন্ন কীর্তিতে বা এমন গাঁইয়া টাঁইয়া বল্লে) কিন্তু চল্লিশের এপার আর ওপারে বিস্তর ফারাক রে ভাই। তাই পুরোপুরি deja vu হল না:-p
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন