এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ব্যাং | ১৫ আগস্ট ২০১২ ২০:৫৫35940
  • অথবা আপনার এইচএসবিসির ক্রেডিট কার্ডের সিভিভি নম্বর?
  • ব্যাং | ১৫ আগস্ট ২০১২ ২০:৫৩35939
  • মশাই, নাম ভাঁড়াবেন না। সময়্টা সুবিধের নয়। আপনি সেই নীরব পাঠক নন। বলুন দিকি নি আপনার আইসিআইসিআই ব্যাংকের এটিএম কার্ডের পিন নম্বর?
  • aranya | ১৫ আগস্ট ২০১২ ২০:৫০35936
  • ঐ একটাই নেহরু কাপ যাতে চেষ্টা হয়েছিল ভাল টিম আনার, ভারতও যথেষ্ট ফাইট দিয়েছিল। উরুগুয়ে বেশ কজন বিশ্বকাপার নিয়ে আসে, ফ্রান্সিসকোলি ওয়াজ সিম্পলি সুপার্ব।
  • neerab paaThak | ১৫ আগস্ট ২০১২ ২০:৫০35937
  • ব্যাংএর গতিবিধি জানতে পেরে আমি ১০০০০০০০০০ খানা হেঁচকি তুলেছি এ পর্যন্ত, আর সর্বাঙ্গে চতুর্থ ডিগ্রি দহনজ্বালা অনুভব করছি।

    ইতি
    আঃ কলিকাতার নীরব পাঠক
  • sosen | ১৫ আগস্ট ২০১২ ২০:৫০35938
  • তা হলে ঠিক আছে।
    প্রেসার কুকারে ক্যারামেল কাস্টার্ড করলাম- খুব ভালো উতরোল।
  • ব্যাং | ১৫ আগস্ট ২০১২ ২০:৪৮35935
  • আমার কেমন খেলা হয়েছিল, সেটা মনে নেই। তবে খেলার থিম সং না টাইটেল সং কী যেন বলে! সেটা খুব ভালো লাগত।
  • kc | ১৫ আগস্ট ২০১২ ২০:৪৭35934
  • ৮২ র নেহেরুকাপে উরুগুয়ের একটা প্লেয়ারকে হেব্বি লেগেছিল। ফ্রান্সিসকোলি। পরে ৮৬ তে ওই লোকটাই যখন মারাদোনাকে ফাউল করছিল, খুব খারাপ লেগেছিল।
  • aranya | ১৫ আগস্ট ২০১২ ২০:৪৪35933
  • চিলি, পেরু, উরুগুয়ে, মঙ্গল, তার ওপর বেড়াল - যেটা আমার খুব একটা পছন্দের জন্তু নয়।
    নাঃ, পিছিয়ে পড়ার কোন মনে হয় না, এই একটা পাতাই যথেষ্ট।
    ব্যাঙ, ১৯৮২-র নেহরু কাপ দেখেছে শুনে ভাল লাগল, ঘ্যামা খেলা হয়েছিল সেবার।
  • kc | ১৫ আগস্ট ২০১২ ২০:৪২35932
  • আরে সোসেনদি, ওটা ছিল ইমিডিয়েট রিঅ্যাকশন। ওসব আমিও জানি। আর এই অন্যসব গ্রহে টহে রিসেন্টলি প্রোব পাঠানোর কিছু দেশের এত আগ্রহের অন্য কারণটাও জানি। এরা হন্যে হয়ে ইউরেনিয়াম খুঁজছে। সেজন্যই সব সময় কোনও না কোনও বড় গর্ত না হয় ক্রেটারে গাড়িগুলোকে নামাচ্ছে। একসাথে যেন অনেকটা লেয়ারের ডেটা পাওয়া যায়। খোঁড়াখুঁড়ি না করেই।

    কিন্তু সেসব কাজ এত ঘোষণা না দিয়েও করা যায়। এতে লোকের খচে যাওয়ার চান্স ক্ষুব বেশী।
  • ব্যাং | ১৫ আগস্ট ২০১২ ২০:৪০35931
  • আমি শুধু ভাবছি যিনি এই মুহুর্তে কোলকাতায় বসে আমার গতিবিধির উপর টিকটিকিগিরির চেষ্টা করছেন শুধুমাত্র গুরুর পাতা পড়ে, তিনি কতগুলো হেঁচকি তুলছেন আর তাঁর সর্ব্বাঙ্গে কী পরিমাণ দহনজ্বালা অনুভব করছেন!

    আমার এই পোস্ট এক নীরব পাঠকের উদ্দেশ্যে।
  • aranya | ১৫ আগস্ট ২০১২ ২০:৩৪35930
  • গত ছদিনের ভাটের একটা ছ লাইনের সামারি পেলে ভাল হত - কিছু মিস ক্ল্লাম কি ?
  • ব্যাং | ১৫ আগস্ট ২০১২ ২০:৩২35929
  • তবে সত্যি বলতে কি আমাদের চিলিতে একটুও পরিবেশদূষণ নেই। রাস্তায়, বাড়ির ছাদে, খাটের নীচে, সর্বত্র থিকথিক করছে জ্যান্ত বিড়াল। গাছে গাছে লংকাফুলের কুঁড়ি। বাটিতে বাটিতে ইলিশমাছের কালোজিরে-কাঁচালংকা দিয়ে ঝোল (এইটের মর্ম অবিশ্যি আকা আর ঈশান বুঝবে না)। ঠোঙায় ঠোঙায় ঝালমুড়ি। আপনারা সব ঘুরে যান না আমার বাড়ি থেকে?
    ভাবছি চিলির চিঠি নাম দিয়ে একটা টই লিখতে শুরু করব।
  • sosen | ১৫ আগস্ট ২০১২ ২০:২৫35927
  • মাছুপিছু ভীষণ ভালো জায়গা। হানুদা কি আমায় ওখানে রাখবেন, উনি তো আমায় চেনেন ই না। :(
  • ব্যাং | ১৫ আগস্ট ২০১২ ২০:২৫35928
  • কুমেরুর পিঙ্গুরা আরো বেশি মায়াময়। ওখানেই গেলেই ভালো করবেন, দেশের ও দশের।
  • sosen | ১৫ আগস্ট ২০১২ ২০:২৪35926
  • ইমিডিয়েট প্রায়োরিটি দিয়ে স্পেস রিসার্চ হওয়া সম্ভব নয়। আর খাওয়া -পরা স্বাস্থ্য ইত্যাদির সঙ্গে কি ভাবে কনফ্লিক্ট আসে এই রিসার্চ মানি র? মঙ্গলায়ন, চান্দ্রায়ণ দুয়েরই প্রাথমিক খসড়া প্রজেক্ট পাশ হয়েছিল আজ থেকে তিন চার বছর আগে। গত তিন বছর মঙ্গলায়ন approval এর জন্য ঘুরেছে। টেকনলজি ট্রান্সফার গ্রুপ এ থাকার জন্য ভারত কে কিছু তো করতেই হবে। আর কেনই বা করা হবে না? খেতে পাচ্ছিনা বলে নলেজ ইনফ্লো আটকে রাখা হবে, টেকনোলজির অগ্রগতি আটকে রাখা হবে, ভারতীয় মহাকাশবিদ দের নাসার মধ্যে ঢুকে দিনাতিপাত করতে হবে কোন অবান্তর যুক্তি তে? এই অধম সিম্পলি নট গেটিং ইট।
  • Ishan | ১৫ আগস্ট ২০১২ ২০:২০35925
  • এর চেয়ে পেরু গেলেই ভালো হত। ওদিকের লোকেরা মায়াময়।

    একবার পেরুর লোকেদের সঙ্গে তিনটে মিটিন করেছিলাম। প্রথম দুটো মিটিন হল মাচুপিচু নিয়ে। তৃতীয় মিটিনে বললাম, যে কাজটা ওরা করবে ভাবছে, সেটা নিয়ে যেন আমার সঙ্গে কথা না বলে। কারণ আমার পেরু যাবার কোনো ইচ্ছাই নেই।

    কি ভুল যে করেছিলাম। :(
  • ব্যাং | ১৫ আগস্ট ২০১২ ২০:১৮35924
  • উরুগুয়ের মানুষ আমি জীবনে একবারই দেখেছি। সেই যে ১৯৮২তে নেহরু কাপ খেলতে এসেছিল ওদের টীম, সেই তখন। তারপর থেকে আজ অব্দি না রাস্তায়, না এয়ারপোর্টে, না টিভিতে, না ইন্টারনেটে, কক্ষনো আর দেখি নি।
    আর ঈশান বিচ্ছিরি বিচ্চিরি পচা পচা সব দেশের নাম করছে, তারউপরে আবার চে! এসবই উদ্দেশ্যপ্রণোদিত, সে আমার বুঝতে বাকি নেই। নাকে আঁচল চাপা দিয়ে এখন টাইপাচ্ছি।
    ভগবান, এই ঈশান আর আকা, এই দুই পাপিষ্ঠকে যথোচিত শাস্তি দিয়ে আমাকে শান্তি দিও।
  • ব্যাং | ১৫ আগস্ট ২০১২ ২০:১৩35923
  • এঃ ইমিগ্রেশনে আটকে দিয়েছে বুঝি? তা বেশ হয়েছে। দমুদের আপিসের সেই ওয়াকার কিনলে ফ্রিতে ইমিগ্রেশনের কাগজ পাওয়া যেত।
  • Ishan | ১৫ আগস্ট ২০১২ ২০:১২35922
  • তবে সিরিয়াসলি বলতে হলে, রিসার্চ না হলে লোকে খেয়ে পরে ভালো করে থাকবেই বা কি করে। রিসার্চ হোক না। কিন্তু প্রায়োরিটি দিয়ে।

    সেই জন্য ইনস্যাটে কোনো আপত্তি নাই, মঙ্গলে আছে। অগ্নিতেও আছে। ওখানে প্রায়োরিটিটা পাকিস্তানের সঙ্গে সমঝোতাতে দেওয়া উচিত।

    অবশ্য গুয়াতেমালার বর্ডারে বসে এসব না ভাবাই ভালো।
  • Ishan | ১৫ আগস্ট ২০১২ ২০:০৯35921
  • আগে রামকৃষ্ণ মিশন তারপরে রিসার্চ মিশন। :)
  • sosen | ১৫ আগস্ট ২০১২ ২০:০৭35920
  • না, কিন্তু এটা আমি বুঝতে অসমর্থ। যদ্দিন না ভারতের সব লোক কে গেলাবার, সুস্থ রাখার পয়সা না হবে-তদ্দিন এরকম কোনো রিসার্চ, মিশন হবে না? এ কেমন কথা?
  • kc | ১৫ আগস্ট ২০১২ ২০:০৩35919
  • একেই বলে 'মাথায় নাই চুল তো বগলে অ্যালবার্ট।' লোকে খেতে পায়না, আর উনি মঙ্গল মারাচ্ছেন।
  • Ishan | ১৫ আগস্ট ২০১২ ২০:০১35918
  • অ্যাঁ? ভারত মঙ্গলে প্রোব পাঠাবে? কেন? পহা বেশি হয়েছে?
  • Ishan | ১৫ আগস্ট ২০১২ ২০:০০35917
  • অথ্চ উরুগুয়ে যাবার রাস্তায় আমি মেক্সিকো আর গুয়াতেমালার বর্ডারে ইমিগ্রেশনে আটকে বসে আছি। কিন্তু সে নিয়ে ব্যাংএর কোনো চিন্তা নেই। সাধে কি চে সব ছেড়েছুড়ে মোটর সাইকেলে চড়ে ভ্রমন কত্তেন?
  • হরি ওঁম | ১৫ আগস্ট ২০১২ ১৯:৫৮35916
  • পাই কোলকাতায় কেন হবে? এইতো বেলা নটার সময়ও দেখা হল।
  • pi | ১৫ আগস্ট ২০১২ ১৯:৫৬35913
  • কোলকাতায় ভাবলে কোলকাতায় ! ঃ)
  • Ishan | ১৫ আগস্ট ২০১২ ১৯:৫৬35914
  • মঙ্গলে আবার কি হল? লিং চাই।
  • aka | ১৫ আগস্ট ২০১২ ১৯:৪৬35911
  • সভ্যতার প্রথম দারু বিয়ার। মঙ্গলে বিয়ার থেকেই শুরু হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত