এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রাকৃভ | ১৫ আগস্ট ২০১২ ১৯:০৮35880
  • ক্রোধ তো হচ্ছেই। তাই প্রতিবাদ। আমাকে প্রতিবাদ জানাতে হবে, প্রশাসনের কাছে। সেখানে যে বা যারা লাঠি ঘোরাবে, তাদের বিরুদ্ধেই প্রতিবাদ। আর, সেটা অরাজনৈতিক ভাবে হতে পারে না?
    তালে, আমাকে- কংগ্রেস/ সিপিএম/ তৃণমূল/ বিজেপি/ ইত্যাদি হতে হবে ?
    এইবার, এইসব তকমা যদি না থাকে, তা হলে তো “ মাও” হয়ে যাব। মানে- এখন যে সরলীকরণটা চলছে।
    আমার সামান্য অভিজ্ঞতায় দেখেছি- মিডিয়া নিজেদের স্বার্থে প্রচার করে এটা যেমন ঠিক, পাশাপাশি ঘটনাগুলো তো ঘটছে। সাধারণ মানুষ তার সাক্ষী।
    পার্ক ষ্ট্রিট থেকে, রাত ১০ টা কেন, রাত ১ টা তেও ফিরতে বাধা নেই। ধরেই নিলাম, একটু- আধটু সুরাপানও করা গেল। তখন তো আবার প্রশ্ন করবেন বিধায়ক, মেয়েরা কেন মদ খায়?
    যাক গে- ওটা আমার সলিলকি ছিল, লিখিত আকারে। পাত্তা দেবার কোনো দরকার নেই ! আর পাহাড়ে গিয়ে থাকার বড় বিপদ। হাঁটুতে ব্যাথা। তাই কমোড দরকার !
    ক্ষী ক্ষাণ্ড !
    না, বাবা আমি পাহাড়ে যেতে পারবো না !!!!!!!!!!!
  • aka | ১৫ আগস্ট ২০১২ ১৯:০৭35879
  • কিসের প্রতিবাদ বুঝতে পারলাম না।
  • ব্যাং | ১৫ আগস্ট ২০১২ ১৯:০৫35878
  • ছেলেটা একইরকম আছে। চুপচাপ।
  • sosen | ১৫ আগস্ট ২০১২ ১৯:০৩35877
  • এককের সঙ্গে একমত।
    কার কাছে প্রতিবাদ জানাবো সেটাই আমারও প্রশ্ন।
  • de | ১৫ আগস্ট ২০১২ ১৮:৫৬35876
  • ইসে, হানুদা তো বোধহয় আমায় চেনেনা -- নাহলে আমারো একটু শোনার ইচ্ছে ছিলো কোথায় থাকি আমি!
  • de | ১৫ আগস্ট ২০১২ ১৮:৫৫35875
  • মামুর ক্রীসমাসের আগে আমরা গণপতি, দুগ্গাপুজো, দশেরা, দিওয়ালী আরো আরো কত্ত মস্তি করবো -- মামু শুধু আঙুল চুষবে আর কোডাবে -- ঃ)
  • একক | ১৫ আগস্ট ২০১২ ১৮:৫৩35874
  • সে বুঝেছি। কিন্তু প্রতিবাদ এর তো একটা উদ্যেশ্য থাকবে যাতে নিছক ক্রোধ আর প্রতিবাদ এর পার্থক্য পরিস্কার ভাবে ধরা পড়ে। কার কাছে প্রতিবাদ জানাবো ? এই কবন্ধ শয়তান স্টেট এর কাছে ? কাদের নিয়ে প্রতিবাদ করবো ? একপাল পরস্পরের পিঠ চুলকানো কুঁড়ের বাদশা দের জুটিয়ে ? তারচে এই গাধা পেটাপেটি চলুক। আমার এমনিতেও দেশ নেই। এক্কেরে বাসযোগ্য না থাকলে পাহাড়ের গ্রাম এ চলে যাবো।
  • sosen | ১৫ আগস্ট ২০১২ ১৮:৪২35873
  • রাকৃভ 06:21 PM এর পোস্টের প্রেক্ষিতে লিখলাম একক।
  • একক | ১৫ আগস্ট ২০১২ ১৮:৪০35872
  • প্রতিবাদ কেন কার প্রতি, তাই বুঝলুম না।
  • sosen | ১৫ আগস্ট ২০১২ ১৮:৩৭35871
  • ঘনাদা, অনেকগুলো ইস্যু নিয়ে একত্রে প্রতিবাদ জানানো -জগাখিচুড়ি ব্যাপার হলো না কি? মানে এই প্রতিবাদ টা কি কোনো ভাবেই নন-পলিটিক্যাল হওয়া সম্ভব? মনে হয় না। অনেকগুলো মিসম্যানেজমেন্ট এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো মানেই তো প্রশাসন, বকলমে রুলিং পার্টির বিরুদ্ধে ক্ষোভ জানানো। মানেই সেটা অরাজনৈতিক আর রইলো না।
    মিটিং মিছিল পোস্টারে আর কি লাভ হবে জানিনা। কাগজে কাগজে রোজ এত ধর্ষণের বর্ণনা, যে আমার নিজেরই কেমন একটা লাগে। সত্যি কি কলকাতা শহরের এমনি অবস্থা, না এর বেশিটাই মিডিয়ার হাইপ? রোজ ই তো রাতের ট্যাক্সি তে উঠি, পার্ক স্ট্রিট এ গেলে এখনো দশটা র আগে কে ফেরে? আর এই জন্য কাকে দোষারোপ করব, কার বিরুদ্ধে প্রতিবাদ করব?
  • pi | ১৫ আগস্ট ২০১২ ১৮:৩৬35870
  • ছেলেটা কেমন আছে ? একটু একটু ক'রে জড়তা কাটছে ?

    ও,সেদিন কপু র খোমাপাতায় অটো নিয়ে অভিযোগের কথা বলেছিলুম, দেখেছিলে ?
  • pi | ১৫ আগস্ট ২০১২ ১৮:৩৪35869
  • হ্যাঁ। এই গানটা তো বেশ, বেশ ভাল লাগতো !

  • ব্যাং | ১৫ আগস্ট ২০১২ ১৮:৩২35868
  • উত্তর নয়। প্রশ্নবোধক ব বিস্ময়্সূচল চিহ্ন দিতে ভুলে গেছিলাম। জিগাচ্ছিলাম এম এম ক্রিমের ঐ সিনেমাটার গানগুলো-ও ভালো লেগেছিল?
  • pi | ১৫ আগস্ট ২০১২ ১৮:২৯35866
  • কী বুঝব বুঝতে পারছিনা।
  • pi | ১৫ আগস্ট ২০১২ ১৮:২৯35867
  • ইস রত কি সুবহ নহি কীসের উত্তর ? এম এম ক্রীমের সঙ্গীত বলে বল্লে ? হ্যাঁ, ওটা ভালো ছিল। ক্রিমিনাল ও মনে হয় ওঁর। ভালো ছিল। কিন্তু আমি এই ওঁর ঐ মিলে সুর ঘরানার প্রোডাকশনগুলোর কথা বলছিলাম।
  • Ishan | ১৫ আগস্ট ২০১২ ১৮:২৭35865
  • বোঝো।
  • ব্যাং | ১৫ আগস্ট ২০১২ ১৮:২৩35863
  • মিঠু, অভিমান কীসের?
  • ব্যাং | ১৫ আগস্ট ২০১২ ১৮:২৩35864
  • পাই,
    ইস রাত কি সুবহ নহি
  • রাকৃভ | ১৫ আগস্ট ২০১২ ১৮:২১35861
  • হতে পারে, কিন্তু হয় না :-

    ছোটবেলায় প্রহেলিকা বলে একটা কথা শুনেছিলাম। মানে হেঁয়ালি। সংস্কৃতে নাকি, এই নিয়ে অনেক চর্চা হয়েছে।
    বলছে এক, অর্থ হবে আর এক।
    দুর্গা চরণ সাংখ্যবেদান্ততীর্থ, “বিদগ্ধমুখমণ্ডলম্” ( প্রহেলিকা কাব্য) বলে একটা বই সম্পাদনা করেছিলেন।
    সেই ছোট বইটার ১১ নং পৃষ্ঠার ১৯ নং শ্লোকে আছে:-
    “হতো হনুমতারামঃ সীতা হর্ষমুপাগতা।
    রুদন্তি রাক্ষসাঃ সর্বে হা হা রামো হতাহতঃ। ।”
    চট করে মনে হবে:-
    হনুমান রামকে মেরে ফেললে, সীতার খুব আনন্দ। রাক্ষসেরা হায় রাম, হায় রাম করতে করতে চিৎকার করে রামের মরে যাবার জন্য কাঁদছে।
    আসল অর্থটা কিন্তু তা নয়।
    রচয়িতা বলেছেন :-
    হনুমান “ আরাম” ( অশোকবন) কে নষ্ট করলে, সীতা নিজের উদ্ধারের আশায় খুশী হয়েছিলেন। রাক্ষসেরা এইটা দেখে, হায় হায় করতে কেঁদেছিল।
    এবারে, আরও একটা গল্প চালু আছে।
    একজন দরিদ্র পণ্ডিত এক রাজার কাছে এসেছেন কিছু দানের আশায়।
    রাজা বললেন :- আপনি তো ব্যাকরণে পণ্ডিত মানুষ। এমন একটা শ্লোক তৈরি করুন, যাতে ব্যাকরণের কথাও থাকবে আবার আপনার বর্তমান পরিস্থিতির বর্ণনা।
    ( গল্প মাত্রেই পাঠান্তর থাকে, এটাও তার ব্যতিক্রম নয়, তবে শ্লোকটা সব জায়গায় একই )
    পণ্ডিত সঙ্গে সঙ্গে বললেন:-
    “ দ্বন্দ্বোঽহং দ্বিগুরপি চাহম্
    মদ্ গেহে নিত্যমব্যয়ীভাবঃ
    তৎপুরুষ কর্মধারয়
    যেনাহং স্যাৎ বহুব্রীহিঃ ”
    শ্লেষটা অনবদ্য। মূল অর্থ হলো :-
    আমার বাড়ীতে, আমরা স্বামী স্ত্রী দুইজন আর আছে একটা গরু। আমার বাড়ীতে সবসময় ব্যায়ের অভাব। ( আয় নেই, তাই ব্যায় হবে কোত্থেকে? )। তাই, হে মহান পুরুষ, আপনি এমন একটা কিছু করুন, যাতে আমি বহু ধান্য শালী ( ব্রীহি = ধান ) হতে পারি।
    লক্ষ্য করলে দেখা যাবে, এই শ্লোকে সমস্ত সমাসের নাম গুলো আছে।
    আবার প্রশ্নোত্তরে কিছু কিছু মজার ঘটনাও আছে। যেটা প্রশ্ন, সেটাকেই একটু জুড়ে নিলে উত্তর বেরুবে।
    যেমন :-
    প্রশ্ন :- কম্ বলবন্তং ন বাধতে শীতম্ ( কোন বলবানের শীত [ঠাণ্ডা] করে না? )
    উত্তর :-কম্বলবন্তং ন বাধতে শীতম্ ( কম্বলবান লোকের শীত করে না )
    আসল জায়গায় আসি :-
    আমরা দেখছি, এই বাংলায় নানা রকম ঘটনা ঘটছে। ধর্ষণ, সাংবাদিকদের চাটুকারিতা ( ফলে, সাংসদ), বিধানসভায়, বিচার ব্যবস্থার প্রতি কটাক্ষ, নিরাপরাধ লোককে মিছিমিছি, নিজের মত করে তকমা সেঁটে কারাগারে বন্দী করা- আরও অসংখ্য ঘটনা।
    আচ্ছা, এটা কি হয়?
    ভাটে, না হয় লিখলাম। কিন্তু, আমরা যারা কোলকাতায় বা এই বাংলার বিভিন্ন জায়গায় আছি, তারা নারী- পুরুষ নির্বিশেষে এক জায়গায় জড়ো হয়ে এইগুলোর একটা প্রতিবাদ করলাম, প্রকাশ্য রাজপথে।
    কোনে বক্তৃতা নয়, বুকে কালো ব্যাজ। কিছু পোষ্টার। কোনো সংবাদমাধ্যমকে ডাকা নয়। কোনো রাজনৈতিক দল নয়। কোনো টিভির কাছে মুখ দেখান বা বলা নয়। কেউ নেতা নয়।
    শুধু জড়ো হয়ে, নিজের নিজের শহরে প্রতিবাদ জানান যেতে পারে তো?
    নাকি, এই প্রস্তাবটা শুধুই প্রহেলিকা ?
    লিখবো এক- মানে হবে আর এক?
    কে জানে?
    স্বাধীনতা দিবস জিন্দাবাদ ! শুভেচ্ছা
  • pi | ১৫ আগস্ট ২০১২ ১৮:২১35862
  • আমরা নাকি মঙ্গলে চল্লুম !
  • | ১৫ আগস্ট ২০১২ ১৮:১৭35860
  • ঘোতনের বাপের ছেলে এখন বাপের উপর অভিমানে ঘোঁতঘোঁত করছে।
  • pi | ১৫ আগস্ট ২০১২ ১৮:০৯35859
  • ঐ সময় এম এম করিম ( নাকি ক্রীম ) এর কয়েকটা প্রোডাকশন ও দিব্বি লাগতো।

    মিলে সুর, বজে সরগম এগুলো কার পরিচালনা ছিল যেন ?
  • একক | ১৫ আগস্ট ২০১২ ১৮:০৮35858
  • পাই এর দেওয়া লিঙ্ক টায় কী ভয়ঙ্কর সাবটাইটল !
  • aka | ১৫ আগস্ট ২০১২ ১৭:৫৮35857
  • মিলে সুর মেরা তুমাহারা, অসাধারণ প্রোডাকশন।
  • Ishan | ১৫ আগস্ট ২০১২ ১৭:৪১35856
  • বিটিডাব্লু, আপিসে বসে এইসব আমি শুনতে পারবনা। আমার হেডফোন বাড়িতে ফেলে এসেছি।

    আর শীলা কি জওয়ানি নাকি গানের কথাই নয়। আসল কথাটা হলঃ মাই নেম ইজ শীলা, শীলা কেজওয়ানি... উনি একজন মারওয়াড়ি মহিলা। :)
  • Ishan | ১৫ আগস্ট ২০১২ ১৭:৩৯35855
  • আরে দুঃখের কি আছে? পনেরোই আগস্টে ওপারে মস্তি করছে। এরপর ক্রিসমাসে সাতদিন ধরে মজা করব, তখন ওপারে মজা বেরিয়ে যাবে। হুঁ হুঁ বাওয়া এক স্বাধীনতা দিবসে শীত যায়না। প্রকৃত শীতের জন্য ক্রিসমাস পর্যন্ত অপেক্ষা করুন।
  • pi | ১৫ আগস্ট ২০১২ ১৭:৩৭35853
  • , এ গানের শেষাংশ তো কতবার শুয়ে বসে শুনে গুনগুনিয়ে কাটিয়ে দিয়েছি। ভগমান কত যে পাপ দিয়েছেন ঃ(
  • একক | ১৫ আগস্ট ২০১২ ১৭:৩৭35854
  • শিলা কি জওয়ানি ( এই নামে সিনেমা ছিল, এখনকার কচিকাঁচা রা জানে না ) নাইট শো এর আগে শিলিগুড়ি র এক সিনেমা হলে জাতীয় সঙ্গীত এর সংয়ে সিটটি বাজাতে শুনেছিলুম জনতা কে।
  • aka | ১৫ আগস্ট ২০১২ ১৭:৩৬35852
  • ঈশানের দুঃখের দিনে অল্প কিছু হাসি।

  • i | ১৫ আগস্ট ২০১২ ১৭:৩১35851
  • বদসি যদিবা
    শ্বকীয় মহিমায়
    ক্যালেন্ডারে ওড়ে
    ছুটির দিন
    দেওয়াল বদলায়
    পোকার অছিলায়
    একাকী টিকটিকি
    দন্তহীন।

    ইতি কবি আই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত