এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭০৪৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ০১ মে ২০১৫ ১৩:৫৬661052
  • পাই - না, জানতাম না। আমি কোনও ম্যাঙ্গো ফেস্টেই কখনও যাই নি - কিন্তু ঘরে বসেই বিভিন্ন কমিউনিকেশন চ্যানেলের মাধ্যমে এই সব ফেস্টের খবরাখবর পাই। এখন দিল্লিতে থেকে, বাঙালি হয়েও, যদি শুধুমাত্র ইন্ডিয়ান এক্সপ্রেস না পড়ার কারণে আমার মালদার ম্যাঙ্গো ফেস্টিভাল মিস হয়ে গিয়ে থাকে - তা হলে দোষটা আমার না পশ্চিমবঙ্গ সরকারের মার্কেটিং পলিসির - কে জানে।

    দিল্লিতে থেকেও অনেকদিনই জানতাম না এখানে একটা বাংলা বইমেলা হয়, নেহাতই তিন বছর আগে বাই চান্স সিকিনীর হতে একটা লিফলেট এসে না পড়লে হয় তো আজও জানতাম না। ঐ বইমেলারও উদ্যোক্তা গিল্ড এবং পশ্চিমবঙ্গ সরকার। আজকাল যেটুকু পাবলিসিটি ফেবু, লিফলেট ইত্যাদির মাধ্যমে আমরা করি, সে আমরাই করি। গিল্ডও কিসু করে না, মহামান্য পব সরকারও কিছু করে না। পাশে প্রগতি ময়দানের ওয়ার্ল্ড বুক ফেয়ারকে রেখে দ্যাখো। কলকাতা বইমেলার তুলনায় পিঁপড়েতুল্য, কিন্তু কী তার পাবলিসিটি! কলকাতা বইমেলার ময়দানেও তাদের হোর্ডিং ফেস্টুন থাকে।
  • Abbe Plumpness Calm | 47.*.*.* | ০১ মে ২০১৫ ১৪:০০661053
  • হেডগেওয়ার + গোলওয়ালকর = হেডগাওকর? নাকি অন্য কেউ?
  • Arpan | 233.*.*.* | ০১ মে ২০১৫ ১৪:৩৭661054
  • স্লিপ অফ পেন। ;)
  • robu | 122.*.*.* | ০১ মে ২০১৫ ১৬:১১661055
  • হেব্বি মস্তির আলোচনা চলছে কিন্তু ঃ-)
    স্বর্গের আগে তো দেখি পরপর অনেক স্টেশন!
  • sosen | 24.*.*.* | ০১ মে ২০১৫ ১৬:২৩661056
  • এটাই কি আমার সর্বপ্রথম হীরাভ পোস্ট?
    সে যাগ্গে, আমের আলোচনা পড়তে গিয়ে দেখলাম সিকি কলকাতার লোকজনকে গাঁইয়া বলেছে।
    সাউথ দিল্লীর বাইরে বেরোলে দিল্লীও কিন্তু বেজায় গাঁইয়া। আর বাজারগুলোতে ঢুকলে আর এমনি বাসে উঠলে তো আর কথাই নেই।
  • souvik | 135.*.*.* | ০১ মে ২০১৫ ১৬:৩৭661059
  • কলকাতার লোক গাঁইয়া আর দিল্লীর লোক দারুন স্মার্ট!!!এটা পুরো অসাম শালা!!
  • souvik | 135.*.*.* | ০১ মে ২০১৫ ১৬:৩৭661058
  • কলকাতার লোক গাঁইয়া আর দিল্লীর লোক দারুন স্মার্ট!!!এটা পুরো অসাম শালা!!
  • শ্রী সদা | 24.*.*.* | ০১ মে ২০১৫ ১৬:৩৭661057
  • লুরুতেও। লোকাল লোকজন হেভি ছ্যাঁচড়া আর লোভী। বাড়িঘরগুলো বানায় বস্তির মতো, সেগুলোর জন্যেই হাজার হাজার টাকা ভাড়া আর লাখ-বেলাখ ডিপোজিট চায়।
  • pi | 24.*.*.* | ০১ মে ২০১৫ ১৬:৩৯661060
  • দেখলাম ২০১৩, ১৪ তে দিন কুড়ি ধরে দিল্লি হাটে ঐ ফেস্টিভ্যাল হয়েছে।

    যাইহোক, মাঝখান থেকে এই সাইটটা দেখলাম। এরকম কি সব রাজ্যের জন্যই আছে নাকি রাজধানী স্পেশাল ?
    http://wbicc.in/
  • de | 69.*.*.* | ০১ মে ২০১৫ ১৭:২২661062
  • কলকাতায় বুড়ো বয়সে ফিরবো - আর কোত্থাও অবসর এতো ভালো নয়!
  • ? | 134.*.*.* | ০১ মে ২০১৫ ১৭:৫১661063
  • আসলে ব্যান্ডেলের লোকের দিল্লী গিয়ে চোখ ধাঁধিয়ে গেছে, তাই কলকাতা গাঁইয়া লাগে। কলকাতায় ভাল ক্লাসের লোকের সঙ্গে মেলার সুযোগ হয় নি তাই.....
  • quark | 24.*.*.* | ০১ মে ২০১৫ ১৮:০৮661064
  • শেষ পোস্টের এই "দাঁতের বদলে দাঁত" ব্যাপারটা ভালো লাগলো না।
  • Abhyu | 85.*.*.* | ০১ মে ২০১৫ ১৮:১১661065
  • আরে সবাই সিকিকে এতো বকছে কেন? লা-জবাব-দিল্লীর লেখকের তো দিল্লীকে একটু বেশি ভালো লাগবেই। নইলে কলম দিয়ে অতো ভালো লেখা বেরোয়?

    তবে, খুব ভুল বলেছে এমন কিন্তু আমারো মনে হয় না। কলকাতায় বেড়াতে যাওয়া খুবই ভালো, কিন্তু পাকাপাকি থাকা বেশ চাপের।
  • cm | 116.*.*.* | ০১ মে ২০১৫ ১৮:১৮661066
  • গাঁইয়া মানে মনেহয় কার উনুনে কি রান্না হচ্ছে এই গোত্রের অনুসন্ধিৎসা। তবে দিল্লী গেলে সাউথ দিল্লীতেই থাকব অন্য জায়গায় থাকব কেন? তবে সেখানেও আছে কাটওয়ারিয়া সরাই, বের সরাই।
  • pi | 24.*.*.* | ০১ মে ২০১৫ ১৮:১৯661067
  • ? এর কনসিস্টেন্সি আছে কিছু। বিষ উগরানোর।
  • san | 113.*.*.* | ০১ মে ২০১৫ ১৮:২১661068
  • সাউথ দিল্লি অন্য জগৎ। তার বাইরে সাধারণ যে দিল্লিবাসীদের সঙ্গে আমার মেশার সৌভাগ্য হয়েছে, তাদের জামা-কাপড়-লাইফস্টাইল ইত্যাদি বেশি চাকচিক্যময় নো ডাউট। তবে মানসিকতার যে পরিচয় অনেক ক্ষেত্রেই ( সর্বত্র নয়) পেয়েছি তা কখনও কখনও রিগ্রেসিভ, প্যাট্রিয়ার্কাল, ধর্মান্ধ। মানসিকতার দিক দিয়ে এদেরকে একধারসে কসমোপলিটান জীবনযাত্রার ধারক ও বাহক বলতে আমার অন্তত যথেষ্ট আপত্তি আছে। চাকচিক্যই তো কসমোপলিটান হওয়ার একমাত্র শর্ত নয়।
    কোলকাতার এমপ্লয়মেন্ট, গ্রোথ ( অর ল্যাক অফ ইট) ইত্যাদি নিয়ে কিছু কইছি না :-(
  • sosen | 122.*.*.* | ০১ মে ২০১৫ ১৮:৪৬661069
  • ? কে সবিনয়ে জানাই, গাঁইয়া =not so ভালো ভালো লোক এই সমীকরণ এখানে আমরা কেউ করছি না।
    আর লোকজনকে কুরুচিকর আক্রমণে আরাম লাগতে পারে, তবে কি না ঐ সব আপনার সাথেও আরামসে করা যেতে পারে। পাংচুয়েশনের আড়ালে থেকে সুবিধে কিছু হবে না।
  • b | 135.*.*.* | ০১ মে ২০১৫ ১৮:৪৮661070
  • টই ডিরেইলড হইত্যাসে।
  • a x | 138.*.*.* | ০১ মে ২০১৫ ১৮:৫৩661071
  • না না কু গাইবেন না, এদ্দিনে এই টই সর্বসুন্দর হাইয়া উঠেসে। একা পিটি ছিলেন, এখন তো একেবারে মণিমুক্তময়! ঃ-)))
  • কল্লোল | 132.*.*.* | ০১ মে ২০১৫ ১৯:০৫661073
  • শ্রী সদার লুরু নিয়া বক্তব্যে সহমত নই। আর বাড়ি? আমার বাড়িতে নেমন্তন্ন রইলো। ভাড়া ও ডিপোজিটের গপ্পো বাড়িতে বসেই করা যাবে।

    ?'র মন্তব্য খুবই আপত্তিকর। হয়তো নিজেকে ইস্মার্ট প্রতিপন্ন করার আকুল চেষ্টা।

    সিকির কলকাতা=গাঁইয়া আর দিল্লী=ইস্মর্ট তাতে একমত নই।
  • PT | 213.*.*.* | ০১ মে ২০১৫ ১৯:০৮661074
  • ax
    পিটির নামোল্লেখ যখন করলেন তখন আরেকটু বিশদে বলুন।
  • Ekak | 24.*.*.* | ০১ মে ২০১৫ ১৯:৩১661075
  • সিকির "গাঁইয়া" মন্তব্যের সঙ্গে একমত , বক্তব্যের ফ্লেভার যদি বুঝে থাকি । শহুরে কসমোপলিটন বলতে যে নিউট্রালাইসড -একসেন্টলেস ল্যাংগুএজ /কালচার আজকাল বোঝায় ওটা একেবারেই কর্পোরেট এবং স্পেসিফিকালি বিপিও ইন্ডাস্ট্রির অবদান । এ বাদে যে কোনো শহরের প্রতিটা মহল্লায় আলাদা একসেন্ট -চয়েস অফ স্ল্যাং -টিপিকাল এরিয়া স্পেসিফিক বডি ল্যন্গুএজ থাকে । এইযে আমাদের উত্তরের লোকজন ..দুই বন্ধু এখনো বাগবাজার বা কুটিঘাটে বসে নিজেদের হালুম-হুলুম ভাষায় আড্ডা দিলে উইথ অল দোস টিপিকাল নর্থ স্নবারি........ওটা তো একধরনের গাঁইয়াপোনা -ই ।

    সাউথ দিল্লী বা লুরু তে একটা ছোটো অংশে একদম একসেন্টলেস-নিউট্রাল কালচার লোক দেখা যায় । পুরোটাই আসলে কর্পোরেট কালচার থেকে এসেছে , তারপর ওটাই শহুরেপনা বলে গ্রহণযোগ্যতা পেয়েছে কারণ ইসিলি ইমিটেব্ল । বাইরের থেকে আসা শিক্ষিত চাকুরীজীবিরা সহজে মিশে যেতে পারে নিজের পার্সোনাল স্পেস বজায় রেখেও। কলকাতাতেও একটা খুব ছোটো অংশ আছে এরকম ।

    কিন্তু সে বাদে বাকি কলকাতা সব এলাকা নিজের নিজের মত করে গ্রাম্য । অর্থাত নিউট্রালাইসড আরবান পপ নয় । বৌবাজার লেবুতলার ওদিকে হাঁট দেখবে পেল্লাই লাল দালানে বসে চুলকাচ্ছে কেও , কোনো দেশলাই বাক্সের মত রেন্ট কন্ট্রোলড বাড়ি থেকে বউ বেরোলো বুক অবধি সায়া মুখে গুরাকু । এদিকে নর্থ এ এসো এরা আবার আরেক বিষ মাল । দখ্নো দের কথা তো ছেড়েই দিলুম ।

    এইযে একে দখনো তাকে গুরাকু ট্যাগ লাগিয়ে দিলুম এবার দখ্নো লোমশ বারমুডা পরা আর সেন্ট্রাল গুরাকু আর নর্থি গঙ্গার হাওয়াখোর মিলে নিজেদের মধ্যে বাওয়াল দেবে । গ্রামগুলো স্পষ্ট হয়ে উঠবে । এটাতে খারাপ কিছু নেই :) আদি অকৃত্তিম শহর মানে এই । তবে ওই নিউট্রাল একসেন্ট-নিউট্রাল কালচার এর শহর কনসেপ্ট টা দিন দিন জনপ্রিয় হচ্ছে , এটা ঘটনা । শহুরে বলতে আজকাল ওই ব্র্যান্ডিং টাই উঠে আসে । আমাদের মত আঞ্চলিকতা প্রভাবিত রা নয় :)
  • কল্লোল | 132.*.*.* | ০১ মে ২০১৫ ১৯:৪৯661076
  • এককের বর্ণিত কর্পোরেট কুলটুরওয়ালাই একটা শহরকে রিপ্রেসেন্ট করে না।
    প্রত্যেকটা শহরের কিছু আলাদা বৈশিষ্ট আছে। এই মল-মাল্টিপ্লেক্স অধ্যুষিত সময়েও আছে। প্রত্যক শহরের মধ্যেই অনেকগুলো শহর থাকে - ঘুরে চিনতে শিখুন।
    এককের তো চিনতে পারার কথা।
  • dc | 132.*.*.* | ০১ মে ২০১৫ ১৯:৫৩661077
  • ইয়ে আমার মনে হচ্ছে এই গাঁইয়া আর শহুরে ব্যাপারটা সব শহরেই আছে। আমি সব বড়ো শহরেই এমন লোক দেখেছি যারা ওয়ার্ল্ড সিটিজেন। মানে টুক করে লন্ডন থেকে এলো, কয়েক মাস থাকল, আবার উইকএন্ডে সিঙ্গাপুর ঘুরে এলো এরকম। এরকম গ্রুপ কলকাতাতেও আছে, বম্বে, লুরু, চেন্নাই, সর্বত্র দেখেছি। এক্কেবারে কসমোপলিটানও অনেক দেখেছি, কলকাতায় সল্ট লেকের মল গুলোতে, সাদার্ন এভিনিউতে প্রচুর চোখে পড়ে। আবার হাত দিয়ে দৈভাত চটকে মেখে হাপুস হুপুস করে খাচ্ছে, লুরুতে এরকম অনেক দেখেছি। সর্বত্র সব রকম লোক দেখেছি।

    তবে সিকির সাথে একমত, কলকাতা এখন ঘুরতে যেতেই ভাল্লাগে। আমি তো কলকাতায় যাই খাওয়ার লোভে, কলকাতার মতো সস্তায় খেয়ে আর ফুটের দোকান থেকে জামা কিনে যা মজা পাই আর কোথাও পাইনা। তাই বলে কলকাতায় সেটল করার কথাও আর ভাবতে পারিনা।
  • শ্রী সদা | 24.*.*.* | ০১ মে ২০১৫ ১৯:৫৪661079
  • কল্লোলদা, ইন্দিরানগরের মতো পশ জায়গার কথা বলছি না। আমি যেখানে থাকি সেখানে একদিন এসো, কিছু লোকজন যারা আগে লেংটি পরে ঘুরতো তারা এই আইটির লোকজনকে বাড়িভাড়া দিয়ে লাখো লাখো টাকা কামাচ্ছে। পুরো স্লাম এরিয়াতে একটা ফ্ল্যাট, কোনোরকমে দাঁড় করানো, পায়রার খোপের মতো সাইজ সেটার জন্যে ডিপোজিট ১ লাখ টাকা। দশমিনিট হাঁটা দূরত্বে একটা টেক পার্ক আছে, সেই আনন্দে। এই মধ্যস্বত্বভোগী দালালগুলোকে আমি ছ্যাঁচোড় ছাড়া আর কিছু বলতে পারিনা। যাদের জন্যে লুরু আজকে সো কলড স্বর্গের আগের স্টেশন, তাদের রক্ত চুষে এই উকুনগুলো বেঁচে আছে।
  • dc | 132.*.*.* | ০১ মে ২০১৫ ১৯:৫৪661078
  • আর নানান শহরে ঘুরে ঘুরে নানান রকম লোক দেখতে আমার তো ভালোই লাগে।
  • একক | 24.*.*.* | ০১ মে ২০১৫ ২০:০৩661080
  • রিপ্রেসেন্ট অবশ্যই করেনা ! কিন্তু হয় কী যেখানে হাই স্কিল মাইগ্রান্ট বেশি আসতে থাকে সেখানে ওরকম আঞ্চলিকতা বিহীন কালচার বেশি এক্সেপ্টেন্স পায় । এইটাই । এটার সবচে বড় প্রাক্টিকাল কারণ হচ্ছে তুমি চট করে ওই কৃত্রিম কালচার টা অভ্যেস করে নিতে পারো , আর পার্সোনাল স্পেস মেন্টেন করতে সুবিধে হয় । সেই কারণেই ওটা জনপ্রিয় হচ্ছে ।

    ব্যাপারটা এখন এরকম হয়ে গেছে যে একজন চাকরিজীবি নতুন শহরে পোস্টেড্ হলে অবসর সময়ে পুরানা অলিগলিতে আলো-আঁধারীর ছবি তুলবে , ধাবায় বসে লোকাল খাবার খেয়ে ফেবু তে শেয়ার করবে কিন্তু দিনের শেষে সেই মহল্লায় থাকবে যেখানে লোকে তাকে লিভ টুগেদার নিয়ে পাঁচটা প্রশ্ন করেনা বা পার্টি তে গেলে এক্সটিক আলখাল্লা পরা ঘেমো গন্ধওয়ালা কেও শিষ্টাচার ভুলে জাপটে ধরেনা ।

    মানুষ একটা একটা টিপিকাল দূরত্ব তৈরী করে নিজের মত থাকতে ভালবাসে । সেই চাওয়াটাও দোষের বলি কীকরে । নতুন কালচারের ভালো-মন্দ অত দেখার সময় কার ? আজ পোস্টিং হিল্লি তো কাল দিল্লী !
  • Arpan | 233.*.*.* | ০১ মে ২০১৫ ২০:০৬661081
  • আরে সদা, এটাই তো ট্রিকল ডাউন এফেক্ট। ;)
  • শ্রী সদা | 24.*.*.* | ০১ মে ২০১৫ ২০:০৮661082
  • বালের ট্রিকল ডাউন। যে লোকটা খাবারের দোকান দেয়, আগে দিনে দুশো প্যাকেট খাবার বেচতো এখন আইটির জন্যে প্রচুর লোকজন আসায় দু হাজার প্যাকেট খাবার বেচে, তার ক্ষেত্রে ট্রিকল ডাউন বলতে পারি। এগুলো পাতি ডাকাতি।
  • Arpan | 233.*.*.* | ০১ মে ২০১৫ ২০:১২661084
  • ডাকাতি তো ডাকাতি। বাজারের নিয়ম মেনেই তো হচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন