এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ব্যাং | ১৪ আগস্ট ২০১২ ১৯:২৪35640
  • *ওনার স্পেশ্যালিটি হল টিকটিকি
  • ব্যাং | ১৪ আগস্ট ২০১২ ১৯:২৩35639
  • সোসেন,
    এই কুমুদি সকলকে টিকটিকির ব্যাপারে এমনিই পরামর্শ দিয়ে থাকেন।
    আরেকজন আছেন এখানে, তিনি হলেন দমু, নার স্পেশ্যালিটি হল টিকটিকে দেখলেই মুড়ো ঝাঁটা দিয়ে সপাসপ পিটিয়ে মারা।
    আর এই আছি আমি টিকটিকের সাথে চোখাচোখি হলেই গা গুলিয়ে, শিরশিরিয়ে মাথা ঘুরে ধপ করে পড়ে যাই।
  • sosen | ১৪ আগস্ট ২০১২ ১৯:২২35638
  • কালো হিট এ যাবে! তাই আনাই তবে-:(
  • sosen | ১৪ আগস্ট ২০১২ ১৯:২১35636
  • আকা-X-(
  • kumu | ১৪ আগস্ট ২০১২ ১৯:২১35637
  • ই-ই-ই-ইক।
    খুব করে কালো হিট স্প্রে করে দিয়ে বাথরুম এঁটে বন্ধ করে রাখো,যাতে বেইরে আসতে না পারে আর মরে পড়ে থাকে।
    না পরলে দ/দমকলকে কে ফোনাও
  • sosen | ১৪ আগস্ট ২০১২ ১৯:২০35634
  • ব্যাং দিদি-
    টিকটিকি ভয় পান?
    আমিও!
  • aka | ১৪ আগস্ট ২০১২ ১৯:২০35635
  • প্রথমে অন্য ঘরে একটা অপরাধ করতে হবে। স্বভাব ভালো হলে টিকটিকি অপরাধের গন্ধ পেয়ে বাথরুম থেকে বেরবেই বেরবে। তখন খপ করে একটা ট্র্যাশ উপুর করে দিতে হবে। তারপরে সেই ট্র্যাশ ঘষে ঘষে ঘরের বাইরে ফেলে দিলেই চলবে।
  • sosen | ১৪ আগস্ট ২০১২ ১৯:১৯35632
  • :) আদি ও অদ্বিতীয়- কুমুদি র কোনো শাখা নাই!
  • ব্যাং | ১৪ আগস্ট ২০১২ ১৯:১৯35633
  • আর এখানে নেই আমি।
  • sosen | ১৪ আগস্ট ২০১২ ১৯:১৮35631
  • আপাতত আমি ভিইষণ ঝামে আছি। বাথরুমে একটা টিকটিকি ঢুকেছে। কাল আধা ঘুমন্ত আমার গায়ে লাফ দিয়ে পড়েছিল। :( আজ ভয়ংকর ভাবে তাকে তাড়াতে চেষ্টা করছি-কিন্তু কিছুতেই সফল হচ্ছিনা।
    কেউ টিকটিকি কিসে যায় জানেন?
  • kumu | ১৪ আগস্ট ২০১২ ১৯:১৬35630
  • না গো সোসেন,কুমু এক ও একমাত্র।
  • ব্যাং | ১৪ আগস্ট ২০১২ ১৯:১১35629
  • হনু,
    বাসস্টপ বললেই যে জায়গা চেনা যায়, সেটাও ঠিক নয়।
    আমি একবার কলেজের এক দাদার বাড়ি যাব, তার বন্ধুদের শুধালুম, যে কোন বাসে উঠব, কোন স্টপে নামব ইত্যাদি। অধিকাংশ বন্ধুই সেসময় গাঁজা অথবা ট্যাবলেট খেয়ে টাল হয়ে ছিল। তারা বলল "যে কোনো বাসে ওঠ। জানলার ধারে বসবি মনে করে। যেই রাজীব গান্ধী নাকি ইন্দিরা গান্ধী, না না রাজীব গান্ধী, ধুর বাল, ইন্দিরা গান্ধীর মূর্তি দেখবি, কন্ডাক্টরকে নামিয়ে দিতে বলবি। ওখনেই ডানদিক বাঁদিক একটু খুঁজলেই বিক্রমের বাড়ি পেয়ে যাবি"।
    কী সব্বোনাশ, বাড়িটা কোন এলাকায় অন্তত সেটুকু বলা যায় কি?
    "সে ঠিক কোথায়, বলা শক্ত, আম্হার্স্ট স্ট্রীটও হতে পারে, বৌবাজারও হতে পারে, ধর্মতলাও হতে পারে। এবার বেরিয়ে পড়, দেরি করিস না"

    আমার এমনি অসীম সাহস, এর পরেও সেদিন বেরিয়ে পড়েছিলাম, বাসে উঠেছিলাম, কন্ডাক্টরকে শুধিয়েছিলাম এই মূর্তিটার পরে আর কোনো রাজীব গান্ধীর মূর্তি নেই তো, এবং তারপরেও বাড়িটা খুঁজে পেয়েছিলাম। রাস্তার নাম ছিল বাঞ্ছারাম অক্রূর লেন।
  • kumu | ১৪ আগস্ট ২০১২ ১৯:০৮35628
  • সোসেন,না না,আমি তো কোন সিরিয়ালই দেখে উঠতে পারি না।ব্যাংকে পেয়ে এট্টু আপডেট নিচ্চিলুম এই আর কি।
    তোমার বাটখারা,নুচি,দাশগুপ্ত/সেনগুপ্তদের ইতিহাস এইসব রাখা যেতে পারে অ্যাজেন্ডায়।
  • ব্যাং | ১৪ আগস্ট ২০১২ ১৯:০২35627
  • সোসেন, আমি আগেই সাবধান করে দিচ্ছি। এখানে কুমু নামে যিনি লেখেন আর যিনি ফোন ধরে কথা বলেন, দুজন আলাদা মানুষ।
  • sosen | ১৪ আগস্ট ২০১২ ১৯:০০35626
  • কিন্তু তিমিরা শুনেছি পশান্ত কিম্বা অতলান্তিক মহাসাগরে থাকে?
    অবিশ্যি মর্জি তিমি কা- ইয়েলো স্টোন এ থাকলেই বা আমি বলার কে?

    কুমুদি-তোমায় ফোনালে তুমি সিরিয়ালের গপ্প ই করবে তো?
    যাচিয়ে নিচ্ছি।
  • ব্যাং | ১৪ আগস্ট ২০১২ ১৮:৫৫35625
  • হনু,
    ৮) কেসি থাকে যেখানে, সেই জায়্গাটার নাম ক দিয়ে শুরু। হয় কুয়েত নয় কাতার। তবে কাজাখস্তান নয়। তবে আবার ভেবে দেখে মনে হলে কেসি হয়তো ওমান বা মাস্খটেও থাকতে পারে। অথবা আজারবাইজান। কিন্তু ওপ্গুলো ক দিয়ে শুরু নয়।
    ৯) তিমি থাকত জেলিস্টোন নকি ইয়েলোস্টোন পার্কের কাছে।
  • asish deb | ১৪ আগস্ট ২০১২ ১৮:৫২35624
  • হচ্ছে?
    হবে হবে।
    হবে?
    হবেই।
    তাই?
    হতেই হবে।
    বেশ হোক তবে।
    বেশ বেশ।
    এই তো হচ্ছে।
    ভালো।
    বাহ।
  • kumu | ১৪ আগস্ট ২০১২ ১৮:৪৫35623
  • ধ্যাত্তেরি,সেই থেকে এত পছন্দ,এত পছন্দ করছ কেন?জিগাচ্ছি দেখেছ কিনা,ঋষি এল কোদ্দিয়ে?
  • Kaju | ১৪ আগস্ট ২০১২ ১৮:৪৩35622
  • কাঠপুতলি ঋষি কৌশিককে এত পছন্দ?
  • kumu | ১৪ আগস্ট ২০১২ ১৮:৪০35621
  • এখানে আকাশ নীলের প্রথম দিকের এপিসোডগুলো কেউ দেখেছে?
  • kumu | ১৪ আগস্ট ২০১২ ১৮:৩৯35619
  • আহা সোনালী,তুমি নয় মাঝে মাঝে আমায় ফোনিও।

    কেডিদা,ঠিক।তবে এতদিন আমরাও কোরামিন ইঃ দিচ্চিলুম।
  • Kaju | ১৪ আগস্ট ২০১২ ১৮:৩৯35620
  • আর কী সব চড়া দাগের সিরিয়াল ! পোসেনজিতের বই-য়ের মত। ছিল বটে অপরাজিত, ছিল চেক মেট, ছিল সুবর্ণলতা। সব শেষ এক ধার সে। ওইগুলো একটু দেখতাম।
  • h | ১৪ আগস্ট ২০১২ ১৮:৩৬35618
  • কাবলে দা রিপাবলিকান, মানে নিউ হ্যাম্পশায়ার।
  • h | ১৪ আগস্ট ২০১২ ১৮:৩৪35617
  • ব্যাং কে সমব্যথী হিসেবে পেয়ে ভালো লাগলো। ১. আর ৭. ছাড়া যে কটা দিয়েছে, সেগুলো শ্রয়ডিংগারের বেড়াল ছাড়া কেউ পৌঁছতে পারবে না।

    কারণ, একটারো বাস স্ট্যান্ড বলা নেই। তবে এরা প্রচন্ড তথ্য গোফন করে।

    টিম কাজাকাস্থান গেছে? কিন্তু সেখানে কে সি (কৌশিক/ডোভারলেন/গান/আত্মজীবনী/অনেক বই) গেছিলো। এখন অন্য কোথাও গেছে, যেখানে হুমুস পাওয়া যায়। লেবানন বা তেল আভিভ। অবশ্য জর্ডান ও হতে পারে।
    তবে কাজাকাস্থানে ফিজিক্স এর ইনস্টিটিউট আছে এটা জেনু। গ্রসমানের উপন্যাসে, মস্কো অবরোধ এর সময়, লান্ডাউ এর আদলে গড়া ফিজিসিস্ট, ভিকটর স্ট্রুম, কাজাকস্থানে গেসলো। ওখানকার কনভারসেশন গুলো ব্লাইন্ডার।
  • kd | ১৪ আগস্ট ২০১২ ১৮:৩৩35616
  • অনেকদিন বাদে ভাটে প্রাণ ফিরে এসেছে। হনু, থ্যান্ক্স। ঃ)))
  • sosen | ১৪ আগস্ট ২০১২ ১৮:৩২35614
  • সারাদিন উপরতলায় একা। মা সন্ধ্যে বেলায় ধূপ দিতে এলো দেখে চাট্টি কথা বলতে গেলুম। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোড়ার মত পা ঠুকছে- নিচে যাবে শিগগির করে ঘুগনি নামিয়ে, নুচির ময়দা মাখিয়ে কাজ সেরে সিরিয়ালে বসবে। অসুস্থ কন্যার কাছে বসার ও সময় নেইকো- হেব্বি বিজি। এক সিরিয়ালে কে যেন মরছে আরেকটাতে কার বিয়ে তাপ্পর রাতের দিকে সব রিয়েলিটি শো।
    :( আমি ছাড়া সক্কলে বিজি।
  • san | ১৪ আগস্ট ২০১২ ১৮:৩২35615
  • তবে যেখানেই থাকি না কেন, রাস্তা ও জায়গা চেনার ব্যাপারে আমি ভয়াবহ হ্যান্ডিক্যাপড। এই জন্যই তো সব জায়গায় পৌঁছতে আমি দেরি করে ফেলি আর লোকে আমার পাংচুয়ালিটির অভাব দেখে গাল পাড়ে। কিন্তু আসলে এটা আমার দোষ না ঃ-(
  • Kaju | ১৪ আগস্ট ২০১২ ১৮:৩০35613
  • আজকাল একটা দারুণ চ্যানেল পেয়েছি। মস্তি। অধিকারী ব্রাদার্সের। 'সুপার রিওয়াইন্ড' হয় রাত ১০ টা থেকে ১১টা। আর কিচ্ছু লাগে না। সব ৬০-৭০ দশকের গান। সেই আগেকার চিত্রহার চিত্রগীতের মত। কী শান্তি এক ঘন্টা !
  • ব্যাং | ১৪ আগস্ট ২০১২ ১৮:২৭35612
  • আমি থোড়ি গার্ডিয়ান পড়ি! আমি গার্ডিয়ানের নাম কল্লুম যাতে ঐটে বল্লে তুই ইমপ্রেসড হয়ে দেখিস।
  • aka | ১৪ আগস্ট ২০১২ ১৮:২৬35610
  • দেখলাম, কিন্তু আদৌ ঠিক মতন অনুধাবন করতে পারলাম না। কতকগুলো নাম্বার। কম্পাইল করতে সময় লেগেছে। কিন্তু কোন প্যাটার্ণ খুঁজে পেলাম না যাতে করে অ্যামেজিং মনে হয়। মোদ্দা কথা গার্ডিয়ান পচা কাগজ পড়িস না। ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত