এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭০৫০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 118.*.*.* | ০১ মে ২০১৫ ১০:৩৮660985
  • গুগল অবশ্য ঠিক রিসেন্ট নয়, ২০১০ বলছে
  • dc | 132.*.*.* | ০১ মে ২০১৫ ১০:৪০660986
  • lcm, আমি অন্তত চেন্নাই-হাইড-বেঙ্গালুরু-পুনে-মুম্বাই এরকম কয়েকটা শহরের সাথেই কলকাতাকে কম্পেয়ার করি। কারন পুরোটাই আমার পার্সোনাল অ্যানেকডোটের ভিত্তিতে, আগেই বল্লাম, আত্মীয়-বন্ধুদের কাছে যেমন শুনি সেই ভিত্তিতে।

    তবে মাঝখানে বুদ্ধবাবু চেষ্টা করেছিলেন, এব্যাপারে আপনার সাথে একমত। ২০০৬ এ ৭০% গ্রোথ এর যে হিসেব দিলেন, মানে আপনার লিংক থেকে দেখলাম, সেটায় হয়তো কিছু জল থাকতেও পারে, তবে ঐ সময়ে উনি যে একটা পজিটিভ ইনভেস্টমেন্ট ক্লাইমেট তৈরি করার চেষ্টা করছিলেন সেব্যাপারে একমত। উনি সফল হলে এখন হয়তো অবস্থার এতোটা অবনতি হতোনা, তবে কিন যদির কথা নদীতে।
  • dc | 132.*.*.* | ০১ মে ২০১৫ ১০:৪৩660987
  • lcm, জিডিপি নিয়ে কিছু বলিনি। জিডিপি তে আরো অনেক ফ্যাক্টর প্লে করে যেগুলো সাধারন মানুষ ডাইরেক্টলি প্রত্যক্ষ করে না। এমপ্লয়মেন্ট সেই তুলনায় সাধারন লোকের কাছে অনেক বেশী ডাইরেক্ট মেজার।
  • lcm | 118.*.*.* | ০১ মে ২০১৫ ১০:৪৪660988
  • ডিসি,
    ডেটা বলছে তো পরিসংখ্যানগতভাবে পশ্চিমবঙ্গে অবস্থা তূলনামূলকভাবে তেমন খারাপ কিছু নয়।
  • lcm | 118.*.*.* | ০১ মে ২০১৫ ১০:৪৭660989
  • আনএম্প্লয়মেন্ট ডেটাও "তুলনামূলক" ভাবে এতটা খারাপ কিছু নয়, হতাশায় গুঁড়িয়ে যাবার মতন কিছু নয়। প্রতিনিয়ত ভিন রাজ্যের শয়ে শয়ে মানুষ কলকাতায় আসছে জীবিকার খোঁজে, স্টিল এ জব ডেস্টিনেশন। ইনফরমেশন টেকনলজির রিসার্চের কাজ তেমন হচ্ছে না ঠিক কিন্তু সে তো মুম্বই বা দিল্লিতেও হয়ত তেমন হচ্ছে না। কিন্তু, ওভারঅল এক্কেবারে এতটা পেসিমিজ্‌ম ও ঠিক নয়।
  • dc | 132.*.*.* | ০১ মে ২০১৫ ১০:৪৮660990
  • তুলনাটা কার সাথে সেটা প্রশ্ন। আমি কর্নাটকা-অন্ধ্র-মহা-তামিল নাড়ু এরকম কয়েকটা রাজ্যের সাথে করি। এখানে তর্কও বেশীর ভাগ সময়ে এই রাজ্য গুলোর বেসিসেই হয়।
  • dc | 132.*.*.* | ০১ মে ২০১৫ ১০:৪৯660991
  • lcm হুঁ এটা ঠিকই বলেছেন, পেসিমিজম খারাপ। আমি নিজেই বেশীর ভাগ সময়ে অপটিমিস্ট। কাজেই দেখা যাক, আগামী দিনে হয়তো পবর ভালোই হবে ঃ-)

    পরে আসব।
  • lcm | 118.*.*.* | ০১ মে ২০১৫ ১০:৫১660992
  • হ্যাঁ, কিন্তু পশ্চিমবঙ্গ কিন্তু কোনোকালে টপে ছিল না। সুতরাং, হঠাৎ করে কেন আমরা টপে নেই - সে নিয়ে বুক চাপড়ানি ...
  • PT | 213.*.*.* | ০১ মে ২০১৫ ১০:৫৩660993
  • বছর চারেক আগেও NSS-এর ডেটা ঐ রকমই দেখাত। কিন্তু তখন মাওব্যথী আর মমতাপন্থীরা ঝাঁপ দিয়ে পড়ে ডেটায় কত জল আছে তার বিশ্লেষণ করত।

    তিনো সরকার বামেদের রাজ্য পরিচালনা থেকে খুব একটা বেশী সরেনি। এমনকি তিনো-কর্মচারী সমিতি সক্কাল সক্কাল "মে দিবস জিন্দাবাদ" করে ঘুম ভাঙিয়ে রক্তদান শিবির খুলতে গেল। বিকেলে টিভি স্টার নিয়ে এসে "মহান" মে দিবস উজ্জাপন করবে।

    তফাৎ একটাই। চারিদিকে লালের বদলে সবুজ টুনি লাগিয়েছে। তবে কিনা সবুজ আলোতে মে দিবস কেমন যেন ফ্যাকাশে দেখায়!!
  • dc | 132.*.*.* | ০১ মে ২০১৫ ১০:৫৫660995
  • টপে তো কোনকালে ছিলই না। মাঝখানে ওপরের দিকে যাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছিল, গেলেও যেতে পারতো হয়তো। ঐ সময়টুকু বাদ দিলে ধারাবাহিকভাবে তলায় (বড়ো শহরগুলোর মধ্যে)। বুক চাপড়ানিটাও তাই হঠাত না। তবে যাগ্গে, কাটান। লাইফ ইস গুড ঃ-)
  • lcm | 118.*.*.* | ০১ মে ২০১৫ ১০:৫৭660996
  • সেটা ঠিক, বললাম না, ৩৪ বছরের বাম পশ্চিমবঙ্গকে অর্থনৈতিক্ভাবে ডুবিয়েছে বা তারপর তিনো আরো ডোবাচ্ছে - হ্যানত্যান বলে লোকে যে গাল পারে - জিডিপি তথ্য ততটা খারাপ কিছু বলে না।
  • lcm | 118.*.*.* | ০১ মে ২০১৫ ১১:০০660997
  • বড় শহরগুলোর মধ্যে পশ্চিমবঙ্গের অবস্থা তো ড্রপ করে নি কিছু। মোটামুটি একই পজিশনে আছে তো।
  • lcm | 118.*.*.* | ০১ মে ২০১৫ ১১:০১660998
  • মাঝে আরো একটা তথ্য দেখলাম একদিন। গত পাঁচ বছরে ভারতের বড় শহরগুলোর মধ্যে চাকরি না পেয়ে বা চাকরি সংক্রান্ত হতাশায় আত্মহত্যা হয়েছে সবথেকে বেশি কোন শহরে?
    ব্যাঙ্গালোর।
  • সিকি | ০১ মে ২০১৫ ১১:০২660999
  • তা হলে বোধ হয় আমাদের জন্মগত কিছু খার আছে পশ্চিমবঙ্গের ওপর। সেইজন্য এইসব বলে বেড়াই ...

    ডেটা ইজ ডেটা। পশ্চিমবঙ্গে ঢুকে রাস্তাঘাটে একটু ঘোরাঘুরি করলে, দু চার্টে জেলা দেখলে বোঝা যায় আসল ছবিটা। কয়েকটা পোস্ট আগে তুমি বলছিলে আসামে বা ত্রিপুরাতেও ভারী ইন্ডাস্ট্রি নেই, সেখান থেকেও লোকে চাগ্রি করতে লুরু বা পুণে যায়।

    যায়। সত্যি কথা। সারা ভারত থেকে লোক যায় এই সব শহরে। শুধু পয়সার জন্য যায় না। কিন্তু, আগরতলা বা গুয়াহাটি তো মেট্রো সিটি নয়। কলকাতা তো মেট্রো সিটি। সেখানকার পার ক্যাপিটা ইনকাম খুব বড় লেভেলের হবার কথা ছিল, এমপ্লয়মেন্ট অপারচুনিটি অনেক বড় লেভেলে থাকার কথা ছিল। আছে কি?

    অ্যানেকডোট ভাবলে অ্যানেকডোট। দেড় বছর ধরে চেষ্টা করেছিল আমার শ্যালিকা। মাস কমিউনিকেশনে পোস্ট গ্র্যাড করেছিল, তার আগে স্কটিশ চার্চ কলেজ থেকে ইংরেজিতে বিএ এবং এমএ। দেড় বছর ঘুরেছে একটা পাবলিশিং হাউস বা মিডিয়া হাউসে চাকরির জন্য। এখন জেল খাটা আসামী কুণাল ঘোষের কাছেও ইন্টারভিউ দিতে গেছিল :) অসম্ভব অসম্ভব সব অভিজ্ঞতা। চব্বিশ ঘণ্টা চ্যানেলের অফিসে ব্যবহার করেছিল যেন রাস্তার ভিখিরি ঢুকে পড়েছে। শেষমেশ দিল্লি চলে আসে, এবং তিন সপ্তাহের মাথায় চাকরি পায়, পাঁচ বছরে তিনবার চাকরি পাল্টে এখন ভালো একটা জায়গায় সেটলড। ফ্ল্যাট কেনার কথা ভাবছে। আর ফিরতে চায় না।

    দিল্লি আইটির জায়গা নয়, তার ওপরে আমি এমন একটা টেকনিকাল স্কিলে কাজ করি যার কাজ দিল্লি তথা নর্থ ইন্ডিয়াতে হয় না বললেই চলে। ঐ টেকনোলজির সমস্ত কাজ আসে পুণে, ব্যাঙ্গালোর, চেন্নাইতে। টুকটাক হায়দ্রাবাদে। বি ইট টিসিএস, বি ইট ইনফি, উইপ্রো, অ্যাক্সেঞ্চার, আইবিএম। ঘাড়ের ওপর সবসময়ে তলোয়ারের ছোঁয়া অনুভব করতে করতে চাকরি করি - আট আটবার জব পাল্টেছি, শুধু রিলোকেশনের হাত থেকে বাঁচবার জন্য - একবারও বাড়তি মাইনের জন্য পাল্টাই নি। এক এক সময়ে ভাবি টেকনোলজি থেকে সরে ম্যনেজমেন্টে আসব, এক এক সময়ে ভাবি টেকনোলজি পাল্টে কমন জাভা জেটুইই-তে বা ডেটা অ্যানালিটিক্সে কাজ করব - কিন্তু ফ্র্যাঙ্কলি, এই বয়েসে নতুন স্কিল অ্যাকুয়ার করা বেশ শক্ত হয়ে দাঁড়ায়। লড়ে যাচ্ছি তাও। দিল্লি আইটির জায়গা নয়, আমার টেকনোলজির জায়গা নয়, তাও কিছু না কিছু ভাবে সারভাইভ করে যাচ্ছি।

    হয় তো লুরু হলেও সারভাইভ করে যেতাম। পুণে হলে করে যেতাম। কলকাতা হলে? কোনও চান্স ছিল না, আজ নয় কাল আমকে কলকাতা ছাড়তেই হত।

    এইবারে তুমি বলবে - সে তো একই কথা আসাম বা ত্রিপুরার ক্ষেত্রে খাটে। ... খাটবে না কেন? আসাম ত্রিপুরা সিকিম বিহার ছত্তিশগড় সবার জন্য খাটে। কলকাতা যদি জব অপারচুনিটি আর স্ট্র্যাটেজিক লোকেশনের দিক দিয়ে এই সব জায়গার সঙ্গে তুলনীয় হয়, তাইলে আমার আর কিছু বলার নেই।
  • lcm | 118.*.*.* | ০১ মে ২০১৫ ১১:০৫661000
  • ডিসি,
    আমি বুঝতে পারছি না। কলকাতা তো বড় শহরগুলোর মধ্যে একই পজিশনে আছে বহুদিন ধরে।
  • কল্লোল | 111.*.*.* | ০১ মে ২০১৫ ১১:০৬661001
  • Name: AshimIP Address : 119.163.234.7 (*) Date:01 May 2015 -- 08:04 AM
    কল্লোলের লেখাটা অনেকগুলো উইশের কালেকশন। কাজ করলে ভাল, তবে কাজ করবে কিনা সে খুবই সন্দেহের। আর কাজ করলেও কতটা লোকের জীবনযাত্রার মানের উন্নতি হবে কে জানে।
    কৌতূহল, ঐ কৃষিতে সমবায় ব্যাপারটা কিরকম? যৌথখামার?

    ১) কৃষিতে সমবায়। মহারাষ্ট্রে আখের চাষে সমবায় আছে। এমনকি সমবায়ের ভিত্তিতে চলা চিলি কলও আছে। তারা খুব ভলো ব্যাবসা করে। তাদের হয়ে কথা বলেন, তাদের স্বার্থ দেখেন শরদ পাওয়ার অ্যান্ড কোং।
    ফলে কৃষিতে সমবায় মানেই সোভিয়েৎএর যৌথ খামার নয়।
    বিষয়টা এরকম হতে পারে একটা গ্রামের সব জমির আল ভেঙ্গে দেওয়া হলো। দাগএর খতিয়ান অনুযায়ী জমির মালিকানা বা বর্গাদারদের আইনী স্বত্ব থেকেই যাবে। জমির পরিমান হিসাবে ফসলের ভাগ পাবে। এতে কৃষির আধুনিকিকরণ হতে পারবে।
    তবে এই প্রক্রিয়াটি মানুষের সাথে কথা বলে করতে হবে - সর্বসম্মতিক্রমে।

    ২) সবই তো উইশ। আমরা গুরুতে যা যা লিখি সবই তো উইশ। এগুলো ইমপ্লিমেন্ট করার ক্ষমতা আমাদের কারোরই নেই। কথা হলো উইশগুলো কি খুবই অবাস্তব। বোধহয় নয়, কারন আপনিই বলছেন - "কাজ করলে ভাল"।

    ৩) জীবনযাত্রার মান বলতে কি বোঝেন। ঐ যে লিখলাম, শেষ পর্যন্ত ভালো থাকাই সব। ভূটানের জিএনএইচ-এর কথা বল্লাম, সেই কারনেই।
  • সিকি | ০১ মে ২০১৫ ১১:১২661002
  • যতটুকু ঘুরেছি - আমরা তো বাইরে পালিয়ে আসা জনতা, দূর থেকে আগুন পোহাই। মাঝেমধ্যে গেলে অপছন্দের ডিগ্রিটা বাড়িয়ে নিয়ে ফিরে আসি। কিন্তু যেটুকু কথাবার্তা বলি - লোকজন অসম্ভব খেঁকুড়ে টাইপের, শুধু দোষারোপ, মেট্রো শহরের উপযুক্ত রিপ্রেজেন্টেবিলিটির অভাব লোকজনের বেশভূষা কথাবার্তায়, এবং একটা ওভারঅল পেসিমিজম। ওখানে থাকে এমন ট্যাক্সিওলা, ব্যাঙ্কের কেরানি, পানের দোকানি - এদের সাথে কথা বলে দেখেছি। কী আর হবে - এই যেমন চলছে তেমন চলবে - এই অ্যাটিট্যুড।

    দু একটা প্যাচ বাদ দিলে আপাদমস্তক নোংরা কলকাতা শহর, অসম্ভব নোংরা - এর সমতুল্য নোংরা আমি একমাত্র দেখেছি চেন্নাই - দু একটা প্যাচ বাদ দিলে আগাপাস্তলা নোংরা।

    এবং পলিটিক্স। উরেবাবা। আমরা তো ভার্চুয়ালি গলা ফাটাই এখানে, কিন্তু দিনের শেষে গান ভিডিওও শেয়ার করি টরি। ওখানে? বেসিক ডিগনিটি, মূল্যবোধ, আত্মসম্মান, পরকে সম্মান - সমস্ত কিছু নির্ধারিত হয় তুমি কোন পার্টিকে সাপোট করো তার বেসিসে। বাচ্চা ছেলে বয়স্ক মানুষের ওপর রোয়াব দেখিয়ে যায়, পার্টির ছেলে হলে তো কথাই নেই, বয়েসের তোয়াক্কা না করে চড়থাপ্পড়ও বসিয়ে দেয়, নিজের চোখে দেখেছি। চাকরি হয় নি এদের, হয় না, কাজে নামতেও চায় না, বনধে আর রাজনৈতিক মিছিলে দল পাকিয়ে রড হকিস্টিক নিয়ে রাস্তা জ্যাম করতে খুব ভালো বাসে। ফ্রাস্ট্রেশন, ধৈর্যের অভাব, বাজে ব্যবহার - এই হচ্ছে মোটামুটি আজকের দক্ষিণবঙ্গের যুবসমাজের ছবি। এগুলো ডটায় লেখা থাকে না।
  • quark | 24.*.*.* | ০১ মে ২০১৫ ১১:১৩661003
  • lcm এর 10:23 এর লিংক থেকে সিকির জন্য ঃ

    ১) মুম্বই - $২০৯ বিলিয়ন
    ২) দিল্লি - $১৬৭ বিলিয়ন
    ৩) কলকাতা - $১৫০ বিলিয়ন
    ৪) ব্যাঙ্গালোর - $৮৩ বিলিয়ন
    ৫) হায়্দ্রাবাদ - $৭৪ বিলিয়ন
    ৬) চেন্নই - ৬৬ বিলিয়ন

    চেন্নাই মেট্রো সিটি এবং বেঙ্গালুরুকে মেট্রো বলা যায় কিনা আমি জানি না।
  • lcm | 118.*.*.* | ০১ মে ২০১৫ ১১:১৪661004
  • আহা, মানুষের ওরকম পার্সেপশন থাকে।

    আমি কত লোককে দেখেছি, সিপিএম রাজ্যের বারোটা বাজিয়েছে - সকাল থেকে রাতে ঘুমোতে যাবার আগে অবধি গাল পারত।

    অভয়া ঘটনার পরে এখানে একজন দিল্লিওয়ালা বলছিল - এক সহি ডিশিসন লিয়া লাইফ মে, ও জায়গা ছোড়কে আয়া। তাকে বললাম, কেন যে কয়েক কোটি মানুষ থাকে দিল্লিতে তারা খারাপ কি আছে। সে মানতে চায় না।

    সিকি যেমন পশ্চিমবঙ্গে ভোটে মারপিটের খবর শুনলে বলে, ঠিক ডিশিসন নিয়েছ ওখানে না থেকে।
    বা, সদা যেমন ট্যাক্সি না পেলে বলে কলকাতা ছাড়ার সিদ্ধান্ত সঠিক।

    এগুলো সব পার্সোনাল এক্সপ্রেশন। পার্সেপশন।
  • pi | 24.*.*.* | ০১ মে ২০১৫ ১১:১৫661007
  • 'মেট্রো শহরের উপযুক্ত রিপ্রেজেন্টেবিলিটির অভাব লোকজনের বেশভূষা কথাবার্তায়' .. এটা একটু বুঝিয়ে বলবে ?
  • lcm | 118.*.*.* | ০১ মে ২০১৫ ১১:১৬661008
  • এই যে, কলকাতা নোংরা, চেন্নই জঘন্য। এগুলো ও তাই। স্রেফ পার্সোনাল ওপিনিয়ন।
  • সিকি | ০১ মে ২০১৫ ১১:১৭661009
  • কল্লোলদার কথাগুলো উইশ ভাবলে উইশ। কিন্তু চাইলে যে সমবায় পদ্ধতিতে রাজ্যের ব্র্যান্ড নেম তৈরি করে দেখানো যায়, দেখিয়েছে গুজরাত, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র।

    আমাদেরও আছে, কিন্তু ভারতের যে কোনও বড়সড় ম্যাঙ্গো ফেস্টিভালে গিয়ে দ্যাখো, দেখবে উত্তরপ্রদেশের রমরমা, মহারাষ্ট্রের রমরমা। পশ্চিমবঙ্গেও যে আমের ফলন হয়, সেইসব ফেস্টে গেলে বোঝা যায় না।

    সুন্দরবনের মধু, উত্তরবঙ্গের চা, পুরো বাংলার মিষ্টি - চাইলে ব্র্যান্ড বানানো খুব কঠিন কিছু না। কিন্তু হয় না - হলদিরাম এসে কলকাতায় জমিয়ে মিষ্টির দোকান চালায়, দেশের অন্যপ্রান্তে শুধু কেসি দাসের টিন রসগোল্লা। ব্যস। আর দিল্লির দোকানে উৎকট স্বাদের একটা "বঙ্গালি মিঠাই" - যা না তো বাংলাতে তৈরি হয়, না ছানা দিয়ে তৈরি হয়।
  • সিকি | ০১ মে ২০১৫ ১১:২০661010
  • পার্সেপশন ভাবলে পার্সেপশন :) বললাম তো।

    নির্ভয়ার পাশে কামদুনির মেয়ে আর সুজেট্কে রেখে দ্যাখো, তফাতটা বুঝবে।

    দিল্লির লোকের মাইন্ডসেট খারাপ। মেয়েদের ভোগসামগ্রী হিসেবে দেখে। কিন্তু এন্ড অফ দা ডে, দিল্লির কোনও নেতা মন্ত্রী অপরাধীদের হয়ে কথা বলে নি, শিল্ড করে নি, ধর্ষণকে লেজিটিমেসি দেয় নি।

    পাশে কামদুনি, দময়ন্তী তালুকদার আর সুজেটের ঘটনাগুলো রেখে কমপেয়ার করো, তারপরে বুঝবে পার্সেপশন কীভাবে তৈরি হয়।
  • pi | 24.*.*.* | ০১ মে ২০১৫ ১১:২১661011
  • ও সিকি, এখানে কি ঢপ মেরেছে ? ইন্ডিয়ান এক্সপ্রেসে খবর।

    'This summer Delhiites would be able to feast on lip-smacking varieties of juicy mangoes from West Bengal’s Malda district as the state government is organising a mango festival in the national capital.
    Around 24 tonnes of Bengal mango varieties like Himsagar, Laxmanbhog, Langra and Fazli are being sent to Delhi, Malda District Magistrate S K Dwivedi said.

    “The main objective of organising this festival is to establish the brands of Malda mangoes and to facilitate its marketing,” he said.
    Organised by the food processing industries and horticulture department of the West Bengal government, the mango festival will be held at Dilli Haat from June 10 to 30.
    Varieties of raw mango and their allied products like mango leather (Aam Satta), pickle, aam kasaundi, mango panna, etc, will be showcased and sold.
    Litchis from Malda and Murshidabad would also be on the platter for fruit lovers.
    Dwivedi said people outside Bengal are well aware of other varieties like Alphonso of Maharashtra, Dusheri and Chausa of Uttar Pradesh, Banganapalli of south India but the commercial mango varieties of West Bengal like Himsagar, Laxmanbhog, Langra, Fazli are not so well known.
    “However these mango varieties of West Bengal have a unique taste, flavour and other good characteristics,” he said.
    To encourage mango growers and traders, the state government has decided to promote the native fruit varieties
    not only in India but also in foreign countries.
  • pi | 24.*.*.* | ০১ মে ২০১৫ ১১:২২661013
  • এটা গত বছর জুনের খবর।
  • quark | 24.*.*.* | ০১ মে ২০১৫ ১১:২২661012
  • হুম। বহু বছর আগে নয়াদিল্লী স্টেশন থেকে নিউক্লিয়ার সায়েন্স সেন্টার (অরুণা আসফ আলি মার্গ) অটোতে যেতে প্রায় দ্বিগুনেরও বেশি ভাড়া গুনেছিলাম, স্রেফ নতুন লোক বলে।

    কলকাতার ট্যাক্সির দুর্নামের প্রেক্ষিতে বল্লাম।
  • lcm | 118.*.*.* | ০১ মে ২০১৫ ১১:২৩661014
  • তাই তো বলছি, সিলিক্যান ভাল্যির ইঞ্জিনিয়ার, দিল্লীর নেটিভ, নির্ভয়া কান্ডের পর বলছে -- লাইফ মে এক সহি ডিশিসন লিয়া, বাপস কভি নাহি যাউঙ্গা।

    এগুলো সব অভিমানের কথা। হতাশার তাৎক্ষণিক প্রকাশ।
  • pi | 24.*.*.* | ০১ মে ২০১৫ ১১:২৪661016
  • অটো আর ট্যাক্সি নিয়ে মুম্বই আর লুরুর অ্যানেকডোট আর দিলাম না। সে অবশ্য অনেক বছর আগের।
  • nv | 83.*.*.* | ০১ মে ২০১৫ ১১:২৪661015
  • এলসিএমের ডেটা দেখলাম। ২০১৩-১৪ র আর্থিক বছরে পার ক্যাপিটা জিডিপি তে পশ্চিমবঙ্গ কিন্তু কুড়িতম স্থানে। (গোয়া, কেরালা ও গুজরাটের ডেটা নেই কিন্তু তারা আগের বছরের হিসাবেও বাংলার ওপরে ছিল)। এরপরেও যদি নিরাশা না আসে তো
    - ধন্য বাঙালি। আসলে কুড়িতম স্থানে আছে বলে নিরাশা নয় - প্রচুর পটেনশিয়াল ছিল - এগ্রিকালচার, মাইনিং, নলেজ ইকনমি ইত্যাদি সেক্টরে অনেক কিছু করা যেতে পারত। হোল আর কোথায়?
  • সিকি | ০১ মে ২০১৫ ১১:২৫661022
  • হাঁটুর ওপর**
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন