এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ১৩ আগস্ট ২০১২ ০৮:৩০35070
  • না বোঝা যাচ্ছে। কিন্তু এই নিয়ে আমার থিওরি আমি কাল লিখব। ঃ)
  • Ishan | ১৩ আগস্ট ২০১২ ০৮:২৭35069
  • কেন, বক্তব্যের ইনটেন্টটা তো পরিষ্কারঃ

    "ছোটো একটা ধর্ষণ কিংবা শ্লীলতাহানির ঘটনায় মিডিয়ার যা উৎসাহ দেখা যায়, ১৫ জন মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে তার ভগ্নাংশও না।" এইভাবে পড়তে হবে।

    ধর্ষণ নিশ্চয়ই "ছোটো" ঘটনা নয়, কিন্তু সেটা প্রমান করা বোধহয় বক্তব্যের উদ্দেশ্যও ছিলনা।
  • sch | ১৩ আগস্ট ২০১২ ০৮:২০35068
  • কিরণ বেদীকে দেখে ভারী অবাক লাগে - ইনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতেন একসময়!!!
  • sosen | ১৩ আগস্ট ২০১২ ০৮:১৮35067
  • পাই তবে পুরো মেইল টাই চেকাক। :)
    রোগা মানুষ- বেচারার পরিশ্রম কমাবার জন্য কয়েছিলাম!
  • aka | ১৩ আগস্ট ২০১২ ০৮:১০35066
  • এট্টু মেল চেকানো সম্ভব না, থিওরেটিকালি। সোসেন ভাগ্যিস কিরণ বেদি নয়। (বাজে জোক জানি বলতে হবে না)
  • sosen | ১৩ আগস্ট ২০১২ ০৮:০০35065
  • পাই মেইল চেকাবে এট্টু প্লিজ।
  • sch | ১৩ আগস্ট ২০১২ ০৭:৫২35064
  • http://www.anandabazar.com/13desh7.html

    আবার মূত্রপান নিয়ে হূজ্জুতি - আর পারা যায় না -
  • aka | ১৩ আগস্ট ২০১২ ০৭:৩৮35063
  • হাফ প্রেগন্যান্টের মতন।
  • aka | ১৩ আগস্ট ২০১২ ০৭:২৩35061
  • ছোটআই, আমি কোন বিশেষ ব্যক্তিকে কিছু বলি নি।

    ইন জেনারাল পার্টিকুলার এই বিষয়টিতে এই হল আমার বক্তব্য। নিজের লেখার ক্ষমতা বিশেষ নেই, তাই রেফার করতে হল।

    http://www.rabindra-rachanabali.nltr.org/node/15213
  • pi | ১৩ আগস্ট ২০১২ ০৭:২২35060
  • সেটাই। কিন্তু এই রিপোর্টটার পরেও তো ঐ কেসে যে কে সেই ! ঐ সিবিআই এর তদন নিয়ে এত প্রশ্ন চিহ্ন সত্ত্বেও।
  • sch | ১৩ আগস্ট ২০১২ ০৭:০৬35059
  • হ্যাঁ পাই দিদি। যদিও আমার এই ধরণের জটিল ক্রিমিনাল কেস নিয়ে কোন উৎসাহ থাকে না - কিন্তু এক অলস দুপুরে কি ভাবে যেন এটা পড়ে রক্ত গরম হয়ে গেছিল। ভেতরে ভেতরে ভীষণ অস্থির লাগছিল - দু - এক জন বন্ধুর সাথে কথা বলতে গেলাম, বলল দূর ওই নোংরা মেয়েটাকে নিয়ে মাথা ঘামাচ্ছিস কেন। তখন ঝিম মেরে গেলাম - বুঝলাম - সমাজ অলরেডি ছাপ মেরে দিয়েছে মিডীয়ার দৌলতে।

    যখনই কোনো মেয়ে মারা যায় - অথবা কোনো ধর্ষণের ঘটনা ঘটে - মিডিয়া ঝাঁপিয়ে পড়ে একটা মুখরোচক গল্প বানাতে - পল্লবীর ঘটনাতে আরো একটা লাইন চোখে পড়ল "ওনার সাহসী পোশাক আশাক" - খুব জানতে ইচ্ছে করছিল কাপুরুষ পোশাক কি জিনিস।
  • i | ১৩ আগস্ট ২০১২ ০৬:২৯35058
  • ব কে থ্যাংক্স -পুরোনো কথোপকথন তুলে এনে উইকএন্ডের মধ্যেই পোস্ট করার জন্য।
    আমার এক বছর আগের পোস্টেই সমস্ত বলা ছিল যা গত তিনদিন ধরে বলে এসেছি। আমার আর কিছু বলার নেই।
    সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে আমার নিরন্তর বকবক সহ্য করার জন্য।

    আকার পোস্টের প্রেক্ষিতে - আমি একটি বক্তব্যকে ধিক্কার জানিয়েছিলাম- যথেষ্ট কারণ ছিল বলেই মনে হয়েছিল সেদিন। আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে ছিলাম না, এখনও নেই। যদি প্রমাণিত হয় যে ঐ বক্তব্যটি আমি সম্পূর্ণ ভুল বুঝেছিলাম - আমার সরি বলতে কোনই দ্বিধা থাকবে না।
  • pi | ১৩ আগস্ট ২০১২ ০৫:৪৬35057
  • মোল্লা এবং আরো অন্যান্য নানা ব্যাপারে তখনি স্পষ্ট করে কথা হয়ে গেছিল। কারুর ইন্টারেস্ট থাকলে/ভুলে গিয়ে থাকলে সেই সব পোস্ট পড়ে আসতে পারে/পারেন। আশা করা যায়, স্পষ্ট হয়ে যাবে।

    sch, আরুশিকে কেস নিয়ে এইটা পড়েছিলেন ?
    http://www.tehelka.com/story_main48.asp?filename=hub190211THE_HOUSE.asp

    ডার্টি পিকচারের একটা ঠিকঠাক লিংক দিতে পারে কেউ ? আগাম ধন্যযোগ।
  • sch | ১৩ আগস্ট ২০১২ ০২:৩০35056
  • " তবে খুনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “পল্লবী মৃত। খুব সাহসী মেয়ে ছিলেন উনি। ওঁর মর্যাদার কথা মাথায় রেখে এমন কিছু প্রশ্ন করবেন না যার উত্তর দিতে অসুবিধা হয়। শুধু এ টুকু বলতে পারি ঘৃণ্য, বিকৃত মানসিকতার ছেলে সাজ্জাদ।”"

    কাল পল্লবী পুরকায়স্থের হত্যা সংক্রান্ত রিপোর্টে এই লাইনটায় এসে চোখ আটকে গেল। এটা পুলিশ মনে রাখে? কই আরুশির ক্ষেত্রে ত এই মর্যাদার কথা পুলিশের মনে ছিল না।
    নাকি পল্লবীর মা বাবা IAS বলে এই সম্মান
  • ব্রহ্মা | ১৩ আগস্ট ২০১২ ০২:১৫35055
  • "থাকিলে ডোবা-খানা, হবে কচুরিপানা
    বাঘে হরিণে খানা একসাথে খাবে না
    স্বভাব তো কখনো যাবে না ..." ইত্যাদি।
  • aka | ১৩ আগস্ট ২০১২ ০১:৫৩35054
  • একলা সিকি রাতের দুবাইতে কুড়ির স্বপ্ন দেখতে দেখতে ঘুমে আচ্ছন্ন হইল।
  • aka | ১৩ আগস্ট ২০১২ ০১:৫০35052
  • লামা বেশ সুন্দর হয়েছে। সবটাই তুষ্টুর গলায় হলে আরও ভালো লাগত।
  • siki | ১৩ আগস্ট ২০১২ ০১:৫০35053
  • পুরনো পাতা উল্টে পড়ে দেখতে গিয়ে লাভ হল এই, আবার হু-হু করে সেই সব দিন এবং কুড়িকে মনে পড়ে গেল। কতদিন দেখা হয় নাই কুড়ির সাথে। হায় কুড়ি ...

    রাত হল। ঘুমোতে যাই।
  • Abhyu | ১৩ আগস্ট ২০১২ ০১:৪৩35051
  • আজকের অনুষ্ঠানের শেষ শিল্পী কনিকা বন্দ্যোপাধ্যায়
  • Abhyu | ১৩ আগস্ট ২০১২ ০১:৩১35047
  • ইয়েস সন্তোষ সেনগুপ্ত - নির্ভরযোগ্য :)
  • Abhyu | ১৩ আগস্ট ২০১২ ০১:৩০35046
  • আমরা শিখেছিলাম দ্রুতলয়ে কিন্তু এটাও শুনতে ভালো
  • VB | ১৩ আগস্ট ২০১২ ০১:২৬35045
  • পাই, শুভেচ্ছা রইলো। এবারে পুজো স্বদেশে দেখতে পাবে। ঃ-)
    ফিরছো কোন্‌ শহরে? কইলকাতা নাকি অন্য কোথাও?
  • VB | ১৩ আগস্ট ২০১২ ০১:২৪35044
  • হইলো না শেষ। দুখের লেখা পড়তে চাই। মাল্টিলাইনার। ঃ-)
  • একক | ১৩ আগস্ট ২০১২ ০১:২৩35043
  • ছেলেটা ছুটো ব্যালায় কী জেদী ছিলো। শান্তিদেব বাবুর শরীর খারাপ। মা -বাবা-কাকু রা সবাই দেখা করতে ঘরে ঢুকলো। তারপর আড্ডা চলছে, বাইরে থেকে সব শুনছে কিন্তু না যাবে না। এমনকি বোন কেও যেতে দিলো না। আসলে কয়েকদিন আগেই ব্রাত্যজনের রুদ্ধসঙ্গীত শেষ করেছে। ক্লাস সেভেন। এক মাথা রাগ অচলায়তনের ওপর। ঘুরেফিরে পুরনো বটগাছ বলতে তো শান্তিদেব। অতএব : যাত্রা দেখতে যাবনা !

    পরে আফসোস হয়, গেলেই হত। হোক অন্যমত, শোনা টা দরকার ছিল।
  • aka | ১৩ আগস্ট ২০১২ ০১:২২35042
  • দয়া করে এরমধ্যে আন্ডারকারেন্ট হ্যানাত্যানা আনবেন না। আমি ব্যাক্তি দেখে অবস্থান নিই না।

    খুব ভাল হত ছোটআই এবং ব্রতীনের মধ্যে যদি ব্যপারটা মিটে যেত।
  • VB | ১৩ আগস্ট ২০১২ ০১:২১35041
  • আপাতত এই কটা লেখার রিকো রেখে গেলাম।
    অভ্যু, থ্যাংকস। গানের জন্য। ঃ-) এখানে সত্যিই আজ সপ্তমী রোদ্দুর।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত