এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭০৪৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | 233.*.*.* | ০১ মে ২০১৫ ০৮:৪০660952
  • ৮) বিপণনমুখী সমবায়ের অপেক্ষায় (যদিও পঃবঙ্গে সমবায়ের সাফল্যের ইতিহাস আর ভারতের বিদেশের মাটিতে টেস্ট জেতার ইতিহাস সমানুপাতিক)
  • PT | 213.*.*.* | ০১ মে ২০১৫ ০৮:৫৪660953
  • পব-তে কেন সমবায় হয়নি/হবেনা তাই নিয়ে প্রণব বর্ধনের কিছু কথা আছে-যেখানে বিনয় চৌধুরীকে কোট করা হয়েছে। লিং আগে দিয়েছিলাম -এখন খুঁজে পাচ্ছিনা।
  • pi | 192.*.*.* | ০১ মে ২০১৫ ০৮:৫৫660954
  • আধুলি, একটু ভাল ক'রে পড়লে দেখবেন, এককের মডেল কে চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ কিছু জানাইনি এখানে। খালি বলেছি, ঐ ঐ স্টেটমেন্ট চাষী আমাদের থেকে নিকৃষ্টতর জীব, তাই আমাদের বেটারমেন্টের জন্য মরলে মরুক ( এদিকে আমার মানুষ মরার থেকে এক্সপেরিমেন্টের জন্য ইঁদুর মরা বেশি চিন্তার ), এই ভাবনাতে সাবস্ক্রাইব করতে পারলাম না।
    এর আগে এখানে সবাইকে পব র গ্রোথ নিয়ে প্রশ্ন করেছিলাম, এতদিনেও উত্তর না পেয়ে কাল খুঁজলাম, এবং বেঙ্গল চেম্বার অব কমার্সের রিপোর্ট পেলাম, ২০০০৫ থেকে। দেখাচ্ছে, আগে ভারতের গড়ের চেয়ে কম ছিল, ২০০৯-১০ এ সমান হয়েছে, এখন গড়ের চেয়ে বেশি। কেবল এটা নিয়ে আলোচনা চেয়েছিলাম। তাতে একজন এসে লিখে গেলেন এটা মমতার চাপে সরকারি আমলার দেওয়া তথ্য, একক লিখে গেল পব র সব তথ্য জালি, কারণ লো লেভেলে পব তে দুর্নীতি হয়।
    এখন ডাটা টা হল NSS এর। একক তারপর নিজেই অন্য পেপার কোট করল, সেখানেও পব র ডাটা ব্যবহৃত কিন্তু সেটা নেওয়া যাবে কেন, এটা কেন না, তাই নিয়ে আমি প্রশ্ন করলাম, মামু করলো, কোন উত্তর পেলাম না।
    উল্টে উত্তর পেলাম, একক আমর এই ডেটা নিয়ে নাকি বলেনি, সদাকে আমি অন্য কোথাও অন্য কোনোখানে অন্য কোনোদিন কী বলেছি, সেই নিয়ে বলেছে। এদিকে সেরকম তো আমার কিছু মনে নেই, মনে থাকলে একটু পেস্ট করে দিক।
    এরপর একক ইনকাম ট্যাক্স রিটার্ন ও গ্রোথ নিয়ে নানা কিছু বলেছে, যেগুলোর মানে বুঝতে পারিনি। এগুলো কেন কোথা দিয়ে এল তাও বুঝিনি।

    আর মডেল নিয়ে এখানে আগেও অনেক কথা হয়েছে।

    আমি কোনোদিন লিখেছি বলে মনে পড়েনা যে কোন শিল্প পব তে দরকার নেই। বিরোধিতা করেছি শিক্পপতুর কাছে 'কাছা খোলা হয়ে চাষীদের বিরোধিতা সত্ত্বেও বহুফসলি জমি নিয়ে নেওয়া নিয়ে।
    অনেকবার ই নানা জায়গায় উল্লেখ দেখেছি, এখন ল্যাণ্ড ইউজ সার্ভে থেকে যে ল্যাণ্ড ব্যাংক হয়েছে। সেগুলোকে ব্যবহার করার কথা বলেছি।
    জমি অধিগ্রহণ আইন নিয়ে যে নানা সমস্যা আছে, সেটার সংস্কারের জন্য এমনকি এদেশের বেশিরভাগ দলই বলছে, সেটা আশা করি জানেন। মোদি সরকার এসে সেসব সরিয়ে যে অর্ডিন্যান্স এনেছে, তার প্রতিবাদ প্রায় সমস্ত দলই করছে। অসুবিধা কিছু আছে, কিছু বদল দরকার, এগুলো মানতে কি অসুবিধা আছে ?
    পয়েন্ট বাই পয়েন্ট ও আলোচনা করা যেতে পারে।
    অর্ডিন্যান্স ও সেই সংক্রান্ত আপত্তি নিয়ে এখানে বলা আছে।http://www.guruchandali.com/default/2015/03/12/1426183860000.html#.VULv8_lViko

    কৃষকদের কাছ থেকে জমি অধিগ্রহণের বিকল্প মডেল নিয়ে 'নকুদের সাইট' থেকে মৈত্রীশ ঘটকের লেখাও দিচ্ছি।
    http://www.guruchandali.com/default/2015/01/06/1420560180000.html#.VULu0flViko

    এই শিল্পায়নের বিকল্প মডেল নিয়ে মামুর লেখাও আগে দিয়েছি।
    http://sanhati.com/wp-content/uploads/2007/04/singur.pdf

    মুশকিল হচ্ছে, এগুলো নিয়ে এখানে কোনোদিন কোন কথা হয়না, কোন আলোচনা/তর্ক এই লেখাগুলো নিয়ে হয়নি, এখানেই সেই তুইমুই করে গোলগোল ঘুরে যাওয়া আর ব্যক্তি আক্রমণ, খিস্তিখাস্তা আর সমানে অভিযোগ যে বিকল্প কিছু বলা হয় না।
    সত্যি আলোচনার আগ্রহ থাকলে হোক না। তবে হলে সেটা শুধু নিজেদের মনে হওয়া, অ্যানেকডোটের বাইরে কিছু তথ্য, বা এধরণের কিছু বিকল্প প্রস্তাব, এক্সিস্টিং সমালোচনা ধরেও হোক, এটুকুই বলার ছিল।

    আর বারেবারে আমাকে মমতার অ্যাপোলোজিস্ট বলে কোন কিচ্ছু লাভ নেই। মমতার যা কিছু যখন আপত্তিজনক মনে হয়েছে, তাই নিয়ে লিখেছি, মিছিলে গেছি, আমার পক্ষে যেভাবে যা প্রতিবাদ সম্ভব, সেটা আপনাদের কাছে হাস্যকর মনে হোক কি অকিঞ্চিৎকর কি অবিশ্বাস্য কি আরো খিস্তি দেবার কোন উপাদান, সে জাই হোহ, করেছি। তাই নিয়ে বারবার এখানে জবাবদিহি করারও প্রয়োজন বোধ করিনা। কিন্তু মজা লাগে এটা দেখে যে, সিপিএম গাল দেবে মমতার ধামাধরা, সরকারের কাছ থেকে সুবিধা বাগিয়ে নেওয়া বলে, তিনোরা তাদের বিরোধিতা করলেই শাসিয়ে যাবে আমাদের উপর নজর রাখা হচ্ছে বলে, আর বাকিরাও যে যা পারবেন বলে ..। মোটামুটি একটা ভাঙা কুলো পাওয়া গেছে যা হোক ঃ)

    ও হ্যাঁ, একক ঐ . বা ? র সাথে তোকে এক করে ফেলায় তোর খারাপ লেগেছে। অ্যাক ফ্যক কোদ্দিয়ে করবো, ওনাকে তো আমি চিনিইনা। এবার উনি ঈর্ষা থেকে লেখেন আর তুই ঈর্ষা থেকে লিখিসনি, এরকম কোন সিদ্ধান্তে আমি কীভাবে উপনীত হব, কেনই বা হব ? কারুর সম্বন্ধেই সেরকম কিছু ভাবছিনা। বক্তব্যের ইন্টেন্ট কী তো জানিনা, কনটেন্ট খারাপ লেগেছে, সেদুটো একরকম লেগেছে, সেটাই বলেছি।
  • ranjan roy | 24.*.*.* | ০১ মে ২০১৫ ০৯:১৩660956
  • এই বিতর্কে যারা অংশ নিচ্ছেন কেমন মনে হচ্চে তাঁদের অধিকাংশই আইটি সেক্টরে কাজ করেন। উদাহরণগুলো বা পারসেপশন বেশির ভাগই ওই সেক্টর নিয়ে।

    আমার মত হরিদাসপালের কাছে কো ডেটা নেই, লিং নেই। শুধু কিছু ইম্প্রেশনিস্টিক পারসেপশন আছে। সেগুলো আপনাদের থেকে ভেরিফাই করতে চাইছিঃ

    ১) এটা কি সত্যি নয় যে এখন শিল্পে কর্মসংস্থানের অবস্থা গোটা দেশেই বেশ খারাপ? তাই বঙ্গসন্তানেরাও চাইলেই পাশ করে লুরু/পুণে/মুম্বাই/হায়দ্রাবাদে সহজে চাকরি পাচ্ছেন না?
    ২) তার সঙ্গে এটাও কি সত্যি নয় যে বঙ্গে এই অবস্থাটি আরও খারাপ? তার জন্যে একটা প্রধান কারণ এইরাজ্যের কর্মসংস্কৃতি?
    ৩) একটা পাতি উদাহরণঃ
    আমরা যখন হিন্দিবলয়ে ব্যাংক ইউনিয়নে স্ট্রাইক করেছি/করিয়েছি(বেফি বা সিপিএম ইউনিয়ন) তখন "নো ওয়ার্ক, নো পে" ম্যাক্সিম মেনে সেই দিনগুলোর মাইনে কাটিয়েছি।
    এমনকি সেই সব দিনে কোথাও ডেপুটেশনে থাকলে ( ধরুন পুণে আরবিআই ব্যাংকিং কলেজ) সলিডারিটি দেখাতে একদিনের মাইনে কন্ট্রিবিউট করেছি।
    নৈতিক দিক থেকে আর একটি বক্তব্যঃ
    বন্ধের সমর্থনে যে দোকানদার ও সেল্ফ-এম্প্লয়েডরা নিজেদের একদিনের আমদানি স্বেচ্ছায় ত্যাগ করলেন তাঁদের পাশে দাঁড়িয়ে আমাদেরও কি একদিনের মাইনে (স্বেচ্ছায়, সরকার কেটে নেবে বলে নয়) ফোর গো করা উচিৎ নয়?
    স্ট্রাইক করে সেদিনের মাইনে নেব--এটা কি সুবিধেবাদী অবস্থান নয়?
    ৪) এককের কৃষি-শিল্প নিয়ে একটা বক্তব্যঃ
    -- চাইলেই এশিয়াটিক কান্ট্রির গোটা কৃষিকে শিল্পের প্যারামিটারে ফেলে মাপা যায় না।
    এখনও কৃষির প্রধান লক্ষ্য-- খাদ্য উৎপাদনে আত্মনির্ভরতা।এখনও কৃষির অধিকাংশ উপজ ক্যাশ ক্রপ নয়, বেসিক খাদ্যবস্তু। এখনও কৃষির মোড অফ প্রোডাক্শনে মালিক-মজুরের জায়গায় ভাগচাষ বা আধিয়ারই প্রধান।
    --- অবশ্যই অ্যাগ্রো-ইন্ডাস্ট্রিকে গুরুত্ব দেওয়া উচিৎ।
    --আর বাম সরকারের সময় থেকেই কৃষিতে বঙ্গ ভারতে মোটামুটি ভাল অবস্থানে আছে।
    -- বরং সার্ভিস সেক্টরে চাকরি ও পরিষেবার মান বঙ্গে বেশ খারাপ। পরিবহন/স্বাস্থ্য।
  • Arpan | 233.*.*.* | ০১ মে ২০১৫ ০৯:১৮660957
  • ন্যাড়াদার লিংক পড়ে আবারো নিঃসন্দেহ হলাম যে কলকাতা = পঃ বঙ্গ এবং পঃ বঙ্গ = কলকাতা।
  • adhuli | 190.*.*.* | ০১ মে ২০১৫ ০৯:২৫660958
  • পাই, উত্তরের জন্য ধন্যবাদ। আপনার দেওয়া ডাটা কে সন্দেহ করছি না, কিন্তু জাস্ট আমাদের সাধারণ অভিজ্ঞতা কি বলে ? জানি এক -দুজনের অভিজ্ঞতা নিয়ে পুরো সমাজকে বোঝানো যায় না, কিন্তু এখানে কি কেও আছেন যারা নিজের চোখে অনুভব করেছেন যে কলকাতায় বা পব তে জব মার্কেট এ সত্যি কিছু উন্নতি হচ্ছে ? আইন শৃঙ্খলার উন্নতি হচ্ছে ? সার্ভিসের কিছু উন্নতি হচ্ছে ? বিদেশের সাথে তুলনা ছেড়েই দিচ্ছি, আজকে ইন্ডিয়া তে অন্য প্রদেশ এ গেলে যেটা চোখে পরার মত চেঞ্জ দেখি, সেগুলো কেন দেখতে পাই না ?

    হা, বলাই যায় মোদী গুজরাট কে বিক্রি করে দিয়েছেন, জয়ললিতা চেন্নাইকে বিক্রি করেছেন, কিন্তু ঘটনা এটাই যে আমার নিজের চেনাশোনা গন্ডিতে যে অল্প কজনকে দেখেছি, তাদের সবাইকে অন্য স্টেট এ যেতে হয়েছে জব এর জন্য, ইন্চ্লুদিং আমি নিজে। ফেরার চেষ্টা করি নি তা নয়, জাস্ট টিকে থাকতে পারি নি, মনে হয়েছে বারবার যে বাকি শহর গুলোতে অপ্পরতুনিতী শুধু বেশি নয়, একটা সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি এর যা চাহিদা থাকে, ভালো স্কুল, ভালো খেলার পরিবেশ সেটাও অনেক ভালো। আপনারা অন্য প্রদেশে চাষীর আত্মহত্যা কাউন্ট করতে পারেন, কিন্তু পব ছেড়ে কতজন মধ্যবিত্ত ছেলে মেয়েকে বাইরে যেতে হয়, তার হিসেব রাখেন না, আমার নিজের গন্ডিতে সেটা 100-%, সেটা কি খুব ভালো লাগলো ?

    যাই হোক, ব্যক্তিগত কিছু না এখানে, সবাই নিজের frustration ভেন্ট করি। আর ভাবি, বাকিরা পারে, আমরা কেন নয় ? তত্ত্ব তো অনেক আছে, সেটার এপ্লিকেশন কোথায় ?
  • pintu | 219.*.*.* | ০১ মে ২০১৫ ০৯:২৬660959
  • আপনাদের ঝগড়ায় ঢুকতে চাই না। তবে কয়েকটা বেসিক কথা। জিডিপির একাধিক এস্টিমেট আছে। তার কিছু কম্পোনেন্ট রিজার্ভ ব্যাংক তৈরী করে, কিছু কম্পোনেন্ট স্টেট এজেন্সি তৈরী করে কিন্তু সিএসও রিপোর্ট করে ইত্যাদি ইত্যাদি। এ বাদেও জিডিপির দুটো মেজারমেন্ট আছে। প্রত্যেকটার নমিনাল আর রিয়েল ভার্সন আছে। সে দুটো সব সময় ম্যাচও করে না। কখনো কখনো সাবস্ট্যানশিয়াল তফাৎ হয়। সোজা কথায় হেডলাইন ফিগার দেখে জিডিপি গ্রোথ নিয়ে তর্ক করা অর্থহীন। খুব ডিটেলে কম্পোনেন্ট বাই কম্পোনেন্ট অ্যানালিসিস না করলে গুড গ্রোথ আর ব্যাড গ্রোথের মধ্যে তফাৎ করা সম্ভব নয়।

    জিডিপি নিয়ে প্রফেশনাল অ্যানালিসিস কিরকম হয় তার এটা একটা ভাল উদাহরন।

    http://www.business-standard.com/article/opinion/r-nagaraj-demystifying-bihar-s-growth-110030400058_1.html
  • dc | 132.*.*.* | ০১ মে ২০১৫ ০৯:৩৫660960
  • কল্লোলবাবুর বিকল্প মডেল গুলো তো খারাপ লাগলো না। মার্কেটিং করে নানান জায়্গায় নানা রকম শিল্প গড়ার সম্ভাবনা তুলে ধরা, এটাও বেশ প্র্যাক্টিকাল মনে হলো। অনেক রাজ্যেই কিন্তু এরকম মার্কেটিং করা হয়, যে আমাদের এই সেক্টরে এরকম সম্ভাবনা আছে, আপনারা ইনভেস্ট করলে এরকম সুবিধা পাবেন, ইত্যাদি। এখন প্রশ্ন হলো, পবতে এরকম মার্কেটিং করা যাবে কি?

    আমি কিছু ব্যপার দেখেছি - এক, পবতে দীর্ঘদিন ধরে প্রচন্ড বেশি পলিটিসাইজেশন হয়েছে, আর আন্দোলন/মিছিলের রাজনীতির ভয়ানক বেশী চর্চা হয়েছে। কাল পাই আমাকে লিখেছিলেন যে তামিল নাড়ুতেও আন্দোলন হয়। আমি উত্তরে লিখেছিলাম, নিশ্চয়ই হয়, অন্ধ্রতেও হয়, কর্নাটকেও হয়, মহারাষ্ট্র, এমপি সব জায়গাতেই হয়। কিন্তু এসব রাজ্যে বেশীর ভাগ সময়ে আন্দোলনের একটা ভারসাম্য থাকে, একস্ট্রিম লেভেলে চলে যায়্না, আর সব কিছুতে পৃথিবীব্যাপি সাম্রাজবাদী ষড়যন্ত্র টেনে আনে না। আন্দোলনটা সধরন্ত লোকাল লেভেলেই থাকে, তাই রেসোলিউশনও লোকাল লেভেলে হয়, পুরো রাজ্যের মানুষ জড়িয়ে পড়ে না। পব তে এই ভারসাম্যটা নষ্ট হয়ে গেছে। এই ভারসাম্য নষ্ট করার খেলা অবশ্যই বামেরা শুরু করেছিল, কথায় কথায় সিয়া ইত্যাদি টেনে এনে, কিন্তু এই খেলায় লাস্ট অবধি মমতা ওদের দশ গোল দিয়ে দিয়েছেন। বামেদের সব অস্ত্রগুলো ওঅদেরই বিরুদ্ধে ব্যবহার করেছেন। সেইজন্যই এককের পোস্টগুলো আমার অতো ভাল্লেগেছিল, এই পয়েন্টটা তোলার জন্য। মমতার এখনকার রাজনীতি বামেদের ভুল রাজনীতিরই পরের ধাপ। এখন কথা হলো এই ভুলের উত্তরের ভুলে তো রাজ্যটা গন কেস হয়ে গেল! তো কি আর করা যাবে।

    দ্বিতীয়, কল্লোলবাবু যে বলেছেন বাঁকুড়া, পুরুলিয়ায় বড় শিল্প হতে পারে, যেখানে জমি কম উর্বর, এটা এমনিতে ঠিক আছে। মানে ওসব জায়গায় কোন শিল্পপতি ইনভেস্ট করতে চাইলে তো তাকে উৎসাহ দেওয়া যেতেই পারে। কিন্তু কেউ যদি বেশী উর্বর জায়গাতেও বড়োভাবে ইনভেস্ট করতে চায়, তাকেও কিন্তু তাড়িয়ে দেওয়া যায় না। প্রচুর ছোট ছোট শিল্প যেমন দরকার হয়, কিছু বড়ো শিল্পও অতোটাই দরকার হয়। কারন কয়েকটা বড়ো শিল্প পুরো রাজ্যের জন্য একটা পজিটিভ ইনভেস্টমেন্ট ক্লাইমেট তৈরি করে, যাতে ছোট আর মাঝারি শিল্পও অনেক বেশী গড়ে ওঠে। ইকনমিতে ছোট, মেজ, বড়ো, সবরকমই দরকার, কাজেই আমি শুধু ছোট আর মেজদের ডাকবো আর বড়োদের ডাকবোনা, এটাও ভুল পলিসি। এবার এখানেও কথা হলো, বড়ো ইন্ডাস্ট্রি কি পবতে অদৌ করা সম্ভব? আমার তো মনে হয়না। লাস্ট তিরিশ বছর ধরে বাকি ভারতে পবর যেরকম নেগেটিভ ইমেজ তৈরি হয়েছে, তার ওপর সিঙ্গুর আর নন্দীগ্রামের পরে, আর কোন বড়ো ইনভেস্টরের পবতে আসার সম্ভাবনা ভীষনই কম। তার ওপর পবর রাজনীতি প্রচন্ড নেগেটিভ আর বিষাক্ত। কেউ আসতে চাইলেও অপোজিশন এমন আন্দোলন করবে যে সে ভয় পেয়ে পালাবে। সেইজন্যই আমার মনে হয় পব লস্ট কেস, অন্তত আগামী বছর দশ-পনেরোর জন্য। তার পরে যদি পবর মানুষের বেসিক কোন পরিবর্তন হয়, ঐ সাম্রাজ্যবাদ ইত্যাদির থেকে বেরিয়ে আসতে পারে, তো তখন ইন্ডাস্ট্রি গড়ে উঠতেও পারে।
  • | ০১ মে ২০১৫ ০৯:৩৮660962
  • হে হে ভোটে সমানে ক্যাঁত ক্যাঁত খেয়ে মাকুরা কেমন পেগলে যাচ্ছে। এদিকে লোকাল কমিটি ইত্যাদি থেকে হালুয়া-রুটি আসছে না আর ওদিকে নেটে পোষা পব'র বাইরে বসা মাকুব্যথীরা হালুয়া-রুটির ভাগ না পেয়ে পেয়ে কি করবে, কি করলে আবার ঠিকঠাক ভাগ পাবে বুঝে উঠতে না পেরে দিশেহারা হয়ে গেছে। যত গিয়ে বলছে 'আরে গুচয় গিয়ে অমুক তমুক তুসুককে একেবারে ম্যান মার্কিং করে করে রক্তবরণ মুগ্ধকরণ সব ছাপ্পা লাগিয়ে এসচি এবার আমায় কিছু পহাকড়ি দ্যাও' তত শুনছে "যা যা ভাগ, কিস্যু নেই, কিস্যু হবে না'
    অগত্যা ঘুরেফিরে এসে আবার গুচতেই সেই একই লুপে পড়া .... আশায় আশায় যদি আবার কখনো ক্যাশ ফ্লো আসে তখন এই এই পোস্টগুলো দেখানো যাবে টাইমস্ট্যাম্প সহ।
    মজা হি মজা। :-))))
  • dc | 132.*.*.* | ০১ মে ২০১৫ ০৯:৪৫660963
  • রঞ্জনবাবু আমিও আরেক হরিদাস, নন-আইটি ঃ-) "শুধু কিছু ইম্প্রেশনিস্টিক পারসেপশন আছে" - আমারও। সেখান থেকে আপনার প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি।

    ১। কিছুটা হ্যাঁ, বেশীটা না। লুরু/পুণে/মুম্বাই/হায়দ্রাবাদে, আরো অনেক শহরে কিছুদিন চেষ্টা করলে ছোটখাটো মার্কেটিং, সেলস ইত্যাদি পেয়ে যাওয়া যায়। অন্তত সদ্য গ্র্যাজুয়েটদের নীচু লেভেলে চাকরি পেতে এখনো খুব অসুবিধে হচ্ছেনা।

    ২। হ্যাঁ, পবর অবস্থা আরো খারাপ। পবর অবস্থাও জানি না, কলকাতারটা অনেকটাই জানি আমার বন্ধুবান্ধব আত্মীয়দের থেকে। আমার আত্মীয়দের মধ্যে যতোগুলো কম বয়েসি ছেলেমেয়ে আছে সব কটা কলকাতা থেকে পালাতে পারলে বাঁচে। লো আর মিড লেভেলের চাকরির ভীষন অভাব। ঈশান কালকে ২০০১ সালের মাইগ্রেশন ডাটা দিয়ে কি প্রমান করতে চাইলেন বুঝিনি। আজকের ২০১৪-১৫ সালে দাঁড়িয়ে কলকাতায় জব অপরচুনিটি খুব কম, অন্য অনেক শহরের তুলনায় খুবই কম।

    ৩। আমি অন্যরকম একটা উদাহরন দিঃ গতোকাল আন্না বলেছেন ওনার পার্টির যতো সমর্থক, সবাইকে নেপালের ভূমিকম্পে সাহায্যের জন্য এক মাসের মাইনে পাঠাতে হবে। তামিল নাড়ুতে তো জানেনই আম্মা, আন্নাদের কিরকম ফ্যানাটিক সাপোর্ট বেস। প্রচুর লোক অন্তত আধ মাসের মাইনে পাঠিয়ে দেবে।
  • lcm | 118.*.*.* | ০১ মে ২০১৫ ০৯:৫০660964
  • ক্যানো, খারাপ ক্যানো? ডেটা দিলাম যে।
    আনএম্‌প্লয়মেন্ট --
    পশ্চিমবঙ্গ - ৫.৯%
    ভারত - ৫.০%
    ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান ৮ নং-এ।
  • dc | 132.*.*.* | ০১ মে ২০১৫ ০৯:৫৬660965
  • পবর আগে কোন কোন রাজ্য আছে?
  • dc | 132.*.*.* | ০১ মে ২০১৫ ১০:০৪660968
  • তামিল নাড়ু, অন্ধ্র, হরিয়ানা, উঃপ্র, মহা, এমপি, কর্নাটক, রাজস্থান, গুজরাট - এই আটটা রাজ্যে এমপ্লয়মেন্ট অপরচুনিটি পবর থেকে বেশী। ইউজুয়াল সাসপেক্টস। এই রাজ্যগুলোর শহরগুলো নিয়েই এখানে তর্ক হয়। তাহলে আমার যে পার্সেপসনটা ছিল, যে কলকাতায় জব অপর্চুনিটি অন্য অনেক শহরের থেকে কম, সেটা ঠিকই ছিল দেখছি।
  • dc | 132.*.*.* | ০১ মে ২০১৫ ১০:০৭660969
  • আরেকটা জিনিষ দেখে একটু খারাপ লাগল। মুদির পো এতো খুনোখুনি করেও রাজ্যটাকে জব অপরচুনিটিতে এক নম্বরে নিয়ে গেছে ঃ-( গুজরাট নিয়ে আর লার্জ স্কেল ইনভেস্টমেন্ট নিয়ে এতো যে লাফায়, তার পুরোটা ঢপ না।
  • Ashim | 219.*.*.* | ০১ মে ২০১৫ ১০:১০660970
  • lcm যে সংখ্যাগুলো দিলেন সেগুলো একটু কেমন কেমন!! ইউরোপ আমেরিকার সাথে ভারতের আনএমপ্লয়মেন্ট কাছাকাছি/কম!! এগুলো কি করে হিসেব করা?
  • lcm | 118.*.*.* | ০১ মে ২০১৫ ১০:১৬660971
  • এবারে জিডিপি দেখো।
    http://en.wikipedia.org/wiki/List_of_Indian_states_by_GDP

    প্রথম টেবিলে-র ২০১৪-২০১৫ কলামে দুবার ক্লিক করে সর্ট করো, দেখবে
    ১) তামিলনাড়ু - ৯৭৬৭০৩ কোটি
    ২) উত্তর প্রদেশ - ৯৭৬২৯৭ কোটি
    ৩) গুজরাট - ৮৬৭৬৪৩ কোটি
    ৪) পশ্চিমবঙ্গ - ৮০০৮৬৮ কোটি
    ৫) কর্নাটক - ৭০২১৩১ কোটি
    ...

    ২০১৩-২০১৪ কলামে শর্ট করলে দেখবে, পশ্চিমবঙ্গ ৬ নম্বরে আছে, নট ব্যাড।

    একই পাতায় নীচের টেবিলে আছে জিডিপি পার ক্যাপিটা, ২০১৪-২০১৫ র ডেটা সব আসে নি, তবে ২০১৩-১৪ কলাম শর্ট করলে দেখবে, পশ্চিমবঙ্গের পার ক্যাপিটা জিডিপি ৬৯৪১৩ টাকা, যেখানে কিনা ভারতের পার ক্যাপিটা ঐ বছর ছিল ৭৪৩৮০ টাকা। অর্থাৎ, এক্কেবারে ফেলে দেবার মতন কিছু নয় সারা দেশের পরিপ্রেক্ষিতে। মনে রাখতে ভারতের সবথেকে ঘন জনবসতি (পার স্কোয়্যার কিমি) রাজ্য হল পশ্চিমবঙ্গ।
  • lcm | 118.*.*.* | ০১ মে ২০১৫ ১০:২৩660973
  • এবার, ভারতের বড় শহর গুলোর জিডিপি অ্যানালিসিস - গতকাল কেসি ভাটে একটা লিংক দিয়েছিল, তার থেকে।

    ভারতের প্রথম দশ ধনী শহর

    জিডিপি
    ১) মুম্বই - $২০৯ বিলিয়ন
    ২) দিল্লি - $১৬৭ বিলিয়ন
    ৩) কলকাতা - $১৫০ বিলিয়ন
    ৪) ব্যাঙ্গালোর - $৮৩ বিলিয়ন
    ৫) হায়্দ্রাবাদ - $৭৪ বিলিয়ন
    ৬) চেন্নই - ৬৬ বিলিয়ন
    ৭) আমেদাবাদ - $৬৪ বিলিয়ন
    ৮) পুনে - $৪৮ বিলিয়ন
    ৯) সুরাট - $৪০ বিলিয়ন
    ১০) বিশাখাপত্তনম - $২৬ বিলিয়ন

    এখানে একটা তথ্য ইন্টারেস্টিং - কলকাতায় আইটি সেক্টর বাড়ছে ৭০% রেটে।

    http://www.hellotravel.com/stories/top-10-richest-cities-in-india
  • dc | 132.*.*.* | ০১ মে ২০১৫ ১০:২৪660974
  • আর এই যে পবর আনএমপ্ল্যমেন্ট রেট, এটার মধ্যে আমার মনে হয় সদ্য পাশ করা ছেলেমেয়েদের রেট সবচেয়ে বেশী (বা অন্য রাজ্যগুলোর তুলনায় সবচেয়ে ডিফারেন্সটা সবচেয়ে বেশী)। অন্য বড়ো শহরগুলোয় নতুন গ্র্যাজুয়েটদের চাকরি পাওয়ার চান্স একটু বেশী, কলকাতায় সবচেয়ে কম। অবশ্য এটাও আমার ইম্প্রেশনিস্টিক পারসেপশন, তবে সার্ভে করলে ঠিক বেরোতেও পারে।

    অন্য রাজ্য মানে ঐ পাঁচ ছয়টা রাজ্য যেগুলো নিয়ে সাধারনত লোকে আলোচনা করে।
  • lcm | 118.*.*.* | ০১ মে ২০১৫ ১০:২৮660975
  • অসীম,
    এটাঅ আমি জানি না। উইকি পেজের লিংক দিয়েছি, সেখানে বলছে ডেটা এসেছে NSS থেকে।
    এখন, এটা পার হাউসহোল্ড বেসিসে নাকি অন্য কিছু তা জানি না।
    পিন্টু হয়ত এতে আলোকপাত করতে পারে।
  • PT | 213.*.*.* | ০১ মে ২০১৫ ১০:২৯660976
  • হে, হে, যে লোকগুলো গ্রামে কাজ নেই বলে দেড় ঘন্টা সাইকেল চালিয়ে ১৭০ টাকা রোজে ঘাস কাটতে আসছে সেগুলোর হিসেব ঐ %-এর মধ্যে আছে? এতদূর কেন এলে শুধোলে বলছে যে ১০০ দিনের কাজের ২/৩ হাজার টাকা এখনো পায়নি। আর কন্ট্রাকটারের মাধ্যমে নেওয়া লোকেদের মাইনে ৫০০০-৯০০০-এর মধ্যে-অন্য কোন সুযোগ সুবিধে নেই। একদিন না এলে মাইনে কাটা হবে। এদের মধ্যে কেউ কেউ অতি সফিস্টিকেটেড যন্ত্র চালায়। এইসব ডেটার ভিত্তিতে ছাত্রদের কেরিয়ার তৈরি হচ্ছে।
    এদের-ও কি সংখ্যাতত্বে পুরোপুরি employed ধরা হচ্ছে?

    "বৃহস্পতিবার দেখা গেল, শিক্ষামন্ত্রীর সুর বদলে গিয়েছে। বিশ্ববিদ্যালয়গুলির স্বশাসনে হস্তক্ষেপ প্রসঙ্গে এ দিন তাঁর বক্তব্য, ‘‘একশো বার স্বাধিকারে হাত দেব। মাইনেটা তো আমিই দিই।’’
    http://www.anandabazar.com/state/%E0%A6%8F%E0%A6%95%E0%A6%B6-%E0%A6%AC-%E0%A6%B0-%E0%A6%A8-%E0%A6%95-%E0%A6%97%E0%A6%B2-%E0%A6%AC-%E0%A6%AE-%E0%A6%87%E0%A6%A8-%E0%A6%A6-%E0%A6%87-%E0%A6%A4-1.140779

    মনে হচ্ছে যে বাজার খুব খারাপের দিকে হওয়ায় ঐ সব ডেটা-ফেটা দেখিয়ে তিনো সরকারকে নয়নের মণি করে আগলে রাখার প্রস্তুতি শুরু হয়েছে!!
  • lcm | 118.*.*.* | ০১ মে ২০১৫ ১০:৩২660978
  • ডিসি,
    অবশ্যই, তুলনামূলক বিচারে টপ রাজ্যগুলোর থেকে কম। কিন্তু সেটা কিন্তু বহুদিন ধরেই। এখানে আলোচনা শুনলে মনে হয় না, যে ভারতের সবথেকে ওছা রাজ্য পশ্চিমবঙ্গ - - - ৩৪ বছর বাম ডুবিয়েছে, এখন তিনো ডোবাচ্ছে এসেট্রা এসেট্রা -- পরিসংখ্যান কিন্তু ঠিক তেমন বলে না।
  • dc | 132.*.*.* | ০১ মে ২০১৫ ১০:৩২660977
  • হায় হায় lcm এর হেলো ট্রাভেল এর ৭০% পড়ে আবার পুরনো দিনের কথা মনে পড়ে গেল।

    "এখানে একটা তথ্য ইন্টারেস্টিং - কলকাতায় আইটি সেক্টর বাড়ছে ৭০% রেটে।"

    হেলোট্রাভেলঃ Currently the IT sector is growing in the city at the rate of 70% and several SEZ are being set leading to rapid industrialization.

    যদ্দুর মনে হয় এখান থেকে কপি করেছেঃ

    http://en.wikipedia.org/wiki/Economy_of_Kolkata#cite_note-21

    সেখানে সোর্স দেখাচ্ছে এটাঃ

    Datta, T."Rising Kolkata's winners and losers". BBC Crossing Continents article. 22 March 2006

    http://news.bbc.co.uk/2/hi/programmes/crossing_continents/4830762.stm

    সেখানে লেখাঃ

    And all the indicators seem to suggest this confidence is well placed.

    The city's IT sector is growing at a rate of 70% per year, twice the national average.

    And multinationals are pouring in as red tape is slashed.

    হায় রে ২০০৬, আর হায় বুদ্ধু ঃ-( তারপরে মমতা, তারপরে সিঙ্গুর। আর তারপরে ইনফিকে ঘাড়ধাক্কা।
  • quark | 24.*.*.* | ০১ মে ২০১৫ ১০:৩৩660979
  • ভুল করে আবার কেউ এটাকে ঔদ্ধত্য ভেবে বসবেন না।
  • lcm | 118.*.*.* | ০১ মে ২০১৫ ১০:৩৪660981
  • পিটি,
    এত ডিটেইলে জানি নাকি? ঐ উইকি আর গুগল সার্চে যা বলে আর কি।
  • quark | 24.*.*.* | ০১ মে ২০১৫ ১০:৩৪660980
  • মানে ঐ শিক্ষামন্ত্রীর কেসটায় বল্লাম আর কি!
  • lcm | 118.*.*.* | ০১ মে ২০১৫ ১০:৩৬660982
  • ডিসি,
    না না, ঐ শহরের জিডিপি নাম্বার গুলো রিসেন্ট, ২০০৬ নয়।
  • lcm | 118.*.*.* | ০১ মে ২০১৫ ১০:৩৭660984
  • https://www.google.com/search?q=gdp+of+kolkata&oq=gdp+of+kolkata

    রেজাল্টের ওপরে ছোট বক্সে আছে

    As of 2010, Kolkata, with an the estimated Gross domestic product (GDP) by purchasing power parity of 150 billion dollars, ranked third among South Asian cities, after Mumbai and Delhi.
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত প্রতিক্রিয়া দিন