এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭০৫৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | 24.*.*.* | ০১ মে ২০১৫ ০০:৪৩660885
  • অঃ, ফার্মিং গ্রোথ রেট্ হবে।
  • একক | 24.*.*.* | ০১ মে ২০১৫ ০০:৫৫660886
  • প্ল্যানিং কমিশন টা উঠিয়ে দেওয়া বিজেপি সরকারের এখন অবধি সবচে ভালো কাজ। সরকারী ঘুঘুর বাসাগুলো আগে ভাঙ্গা দরকার। বেসরকারী গুলো থাক। মাল্টিপল ঘুঘুর বাসা পরস্পরের ভিটেয় ঘুঘু চড়ালে আশা করা যায় আফটার সার্টেইন পিরিয়ড একটা পাবলিক ডেটা পুল জেনেরেট করবে যাকে কিছুটা হলেও বেশি ভরসা করা যায়। সরকার জাস্ট অবিশ্বাস্য।
  • Ishan | 214.*.*.* | ০১ মে ২০১৫ ০০:৫৯660887
  • :-) এড়াবো কেন? পড়লাম তো। ওই ডেটা দিয়ে কী প্রমাণ হয়? কিস্যু না।
  • Ishan | 214.*.*.* | ০১ মে ২০১৫ ০১:০৩660888
  • মানে, এত ডেটার পরেও তো পশ্চিমবঙ্গে কৃষক আত্মহত্যা তেমন শুনিনা। অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্রে গাদা গাদা। পাঞ্জাবটা তেমন খ্যাল নাই, তাই বলতে পারলাম না। তাইলে এত গাদা ডেটা লইয়া কি করিব? চাষী মরছে ঠিক আছে, হেবি ফার্মিং গ্রোথ তো হচ্ছে বলে জয়ধ্বনি দেব? :-)
  • Ishan | 214.*.*.* | ০১ মে ২০১৫ ০১:০৬660889
  • আর তোমার পঃবঃ এর ডেটারই বা সোর্স কি? ওগুলো জালি নয় কেন?
  • pi | 192.*.*.* | ০১ মে ২০১৫ ০১:০৮660890
  • অসাধারণ সব লজিক মাইরি ! এই এতক্ষণ শুনে এলাম, খালি পব র ডাটায় জল কারণ পবতে লো লেভেলে খুব বেশি দুর্নীতি। অথচ অন্য রাজ্যের ইন্ডাস্ট্রি গ্রোথের ডাটাও টানা হচ্ছেনা। যদিও সেই সব ডাটাই ঠিকঠাক ঃ)

    এদিকে পঞ্জাব উইনি পব র ডাটা বিশ্বাসযোগ্য কারণ ওটা একক দিয়েছে আর ওখানে পব কে পিছনে দেখিয়েছে ঃ))

    চেম্বার অব কমার্সে ব্যবহৃত ডাটা এককের কাছে বিশ্বাসযোগ্য নয়, কিন্তু পঞ্জাব ইউনি, .. একটি পাবলিক ইউনির উপর এককের অগাধ ভরসা দেখে ..

    এদিকে হয়তো দেখা যাবে, সব ডাটার সোর্স ই এক ঃ)
  • একক | 24.*.*.* | ০১ মে ২০১৫ ০১:১৮660891
  • যুক্তির বলহরি মাইরি ! কর্পোরেট জবের লোক স্ট্রেস রিলেটেড ডিসিস এর সবচে বেশি শিকার। হার্ট রিলেটেড ডিসিস সবচে বেশি। তাই দিয়ে প্রমান হয় যে উহারা এতই খারাপ আছে যে ওর যে লো ওয়েজ লেবার দের লাইফ কোয়ালিটি অনেক ভালো ?? যার যার ডোমেইন তার তার রিস্ক।

    ওই ডেটা টা দেখলেই তো বোঝা যায় চিত্র কোথায় আলাদা। ওখানে পরিস্কার দেখা যাচ্ছে যে ইরিগেশন রিলেটেড গ্রোথ অন্য রাজ্যে বেশি। এটার মানে কী ? মহারাষ্ট্রে, এমপি তে বহু এলাকা খরা যায়। ওদের চ্যালেঞ্জ অনেক বেশি। আমাদের এখানেও পুরুলিয়ার শুখা জমির মত হাল সারা রাজ্যে হলে আর চাষীরা সবাই ইরিগেশন-পাওয়ার লোড -সার বাবদ বড় লোন নিয়ে রাখলে এমং দিস হিউজ মাস, একটা পার্সেন্টেজ আত্মহত্যা করত। সেটা করেনা তার কারণ একটা বেসিক মিনিমাম রিটার্ন জমি থেকে চলে আসে। এইজন্যেই আলাদা করে লিখে দিয়েছিলুম যে, যেখানে বেটার ন্যাচেরাল সাপোর্ট আছে সেখানে ইরিগেশন গ্রোথ কে হিসেবে না ধরে থ্রু ন্যাচেরাল সাপোর্ট কতোটা বেশি এগ্রিকালচারাল গ্রোথ হচ্ছে, এগ্রিকালচার এলায়েড ইন্দাস্ত্রী কতটা তৈরী হচ্ছে সেগুলো দেখা উচিত। তো ডেটা দিয়ে দেখাও না ফার্মিং রিলেটেড কী গ্রোথ হয়েছে :) অন্য রাজ্যে আত্মহত্যা যেমন আছে তেমনি ফার্মিং রিলেটেড ইন্দাস্ত্রী গ্রোথ ও আছে।
  • pi | 192.*.*.* | ০১ মে ২০১৫ ০১:২১660892
  • এই ডেটা তো দেখলাম ২০০৯ অব্দি !

    কিন্তু এই ক্ষেত্রে পব র ডাটায় কেন জল নেই আর অন্য ক্ষেত্রে আছে সেটা এখনো বোঝা গেলনা।
  • Ishan | 214.*.*.* | ০১ মে ২০১৫ ০১:২৩660893
  • এককের দেওয়া পেপার পড়লাম। NSS ডেটা নেওয়া হয়েছে। পাইয়ের দেওয়া লিংকও দেখলাম। সেটারও সোর্স, একটু চোখ বুলিয়ে মনে হল, NSS।

    পশ্চিমবঙ্গের ক্ষেত্রে NSS ডেটা কি ঠিক না ভুল? এককের কি বক্তব্য? দুটো যেহেতু একই সোর্সের ডেটা, তাই দুরকম স্ট্যান্ড নিলে খেলা যাবেনা। :-) (আমার দুটোকেই ঠিক বলে মেনে নিতে আপত্তি নেই, অন্তত কাজ চালানোর জন্য)।
  • একক | 24.*.*.* | ০১ মে ২০১৫ ০১:২৪660896
  • গুলিয়ে দেওয়ার চেষ্টা করোনা প্লিস :) বোর লাগে। পাঞ্জাব ইউনিভ এর ডেটা টা কিভাবে ফার্মিং ইন্দাস্ত্রী রিলেটেড গ্রোথ কে আলাদা আলাদা প্যারামিটার এ ধরেছে সেইটা দেখানোর জন্যে দিয়েছি। যেগুলো আমরা ধরিনা। আমরা কত ফসল ফললো এইভাবে ভাবি। সেটাও লিখেছি আগে, যে কেন ফার্মিং রিলেটেড গ্রোথ কে ওভাবে দেখা ভুল,এই সমস্ত প্যারামিটার দেখা উচিত। এই অমুক রাজ্যে চাষী মরে আমাদের মরেনা এগুলো বুদ্ধ ভটচাজ লেভেলের যুক্তি :( ধুস।
  • একক | 24.*.*.* | ০১ মে ২০১৫ ০১:৪৪660897
  • এপ্রোচ ম্যাটার করে। ফার্মিং রিলেটেড গ্রোথ কাউন্ট করতে গেলে কত টন ফসল ফলল তাই নিয়ে নাচবো না রিয়েলিটি তে টোটাল ফার্মিং রিলেটেড ইন্দাস্ত্রী গ্রোথ দেখব ?কৃষি একটা ইন্দাস্ত্রী। কৃষি আলদা ইন্দাস্ত্রী আলাদা এটা পুরনো চিন্তা।

    আর আমি বলেছি এসএসআই-এমএসআই এর ডেটা যেটা পব ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তর বানায় ওটা জল মেশানো। কারণ পুরো সিস্টেম টা করাপ্টেড। কৃষি রিলেটেড ডেটা টা ইলেকট্রিসিটি বোর্ড / ইরিগেশন বোর্ড /ব্যান্ক থেকে যাচ্ছে। তুমি চাইলেই এটা সেম ডেটা সোর্স বলতে পারো নাকী ? :)
    চাষী লোন মেরে দিতে পারেনা অত সহজে। নেহাত প্রাকৃতিক দুর্যোগ বা ফসলে মহামারী পোকা আক্রমন এরকম কিছু না হলে চাষের লোন মকুব হয়না। মকুব হলেও সেটাও সরকারের খাতায় লায়াবিলিটি হয়েই কাউন্তেদ হয়। এসএসআই তা নয়। কেও কোনদিন জানতেও আসেনা, পার্সেন্টেজ বুঝিয়ে দিলেই দু-দশ লাখ গায়েব।

    একজন চাষীকে ইনফ্লো -আউটফ্লো ফিসিকালি মেন্টেন করতে হয়। ব্যাঙ্কে লোন নিচ্ছে। ইলেকট্রিক নিচ্ছে, শ্যালো বসাচ্ছে, সার কিনছে। এটা ওই এসএসআই এর মত ভুও অডিট দেখিয়ে গলির আড়ালে হওয়া সম্ভব ? চেকস এন্ড ব্যালান্স অনেক বেশি। খাতা-কলমে চাষীর কোনো অডিট না থাকলেও। আর এসএসআই তে খাতা কলমে অডিট আছে কিন্তু মাল্টিপল পার্টি চেকস এন্ড ব্যালান্স নীল।

    এরপরেও মনে হয় দুটো ডেটার এফিসিয়েন্সি এক ? তাহলে মনে হওয়া নিয়ে বসে থাকো :)
  • শ্রী সদা | 24.*.*.* | ০১ মে ২০১৫ ০১:৪৯660898
  • তো সব মিলিয়ে যা দাঁড়ালো, পশ্চিমবঙ্গের লোকজন পশ্চিমবঙ্গের ইনফ্রাস্ট্রাকচারে পড়াশোনা করে কর্পো চাকরী করবে অন্য রাজ্যে, রোজগারের টাকা খরচা করবে অন্য রাজ্যে, জমি/বাড়ি কিনবে অন্য রাজ্যে এবং পশ্চিমবঙ্গ একটি সরল গোলগাল কৃষিভিত্তিক রাজ্য হয়ে থেকে যাবে। যাদের জমিজমা নেই এবং কর্পো চাকরী পাওয়ার মতো অবস্থা নেই তাদের জন্যে চিটফান্ড, সিন্ডিকেট এবং তোলাবাজির মতো বিকল্প জীবিকা থাকবে। আমরা ভিনরাজ্যে বা বিদেশে সেটলড হয়ে নিদান দেব শিল্পপতিরা কত কোরাপ্ট, সেজ কী ভয়ানক জিনিস আর বড় শিল্প হয়ে কেন সাধারণ মানুষের কিস্যু হবেনা। আর হ্যাঁ, বছরে দু-একবার ড্যাঞ্চিবাবু হয়ে কোলকাতা ঘুরতে যাব ঃ) নিজেদের গা বাঁচিয়ে যাবতীয় সোসাল এক্সপেরিমেন্টের জন্যে এক অনুপম স্যান্ডবক্স, নাম যার পশ্চিমবঙ্গ।
  • একক | 24.*.*.* | ০১ মে ২০১৫ ০২:০৪660899
  • পড়াশোনা ? আমাদের সময় থেকেই স্নাতক লেভেল থেকে পব ছাড়ার প্রবণতা বেড়েছিল। এখন তো আরও বেশি ! ডাক্তারি পাশ করে কাজ করার ইনফ্রা নেই।বেশি মেধাবীরা এইমস টার্গেট করে, অল্প রা কর্নাটক। কারণ এখানে বেড়িয়ে এতগুলো প্রাইভেট হসপিটালে কোথাও একটা এটাচ হতে পারবে। কলকাতায় এমডি করা ডাক্তারদের সংখ্যাই এতো বেড়ে গেছে যে এমবিবিএস দের অবস্থা বটতলার উকিলের মত। এরকম যদি হত যে পালে পালে স্টুডেন্ট পব যাচ্ছে স্নাতকোত্তরের জন্যে তাহলেও তো একটা বড় এডুকেশন ইন্ডাসট্রি হত। প্রফেসর দের মাইনে কী কম :( ওখানে পড়াতেই বা যাবে কে ? বরং ওই সেম প্রফেসর কয়েক লাখ মাইল দুরে বসে পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা নিয়ে থিসিস নাবালে বেশি পয়সা পাবে হয়তো :))
  • Ishan | 202.*.*.* | ০১ মে ২০১৫ ০২:১১660900
  • আমি গোলাবো কেন। তোমার দেওয়া পেপারটা নিজেই একটু পড়ে দেখো। পুরোটা। পেপারেই লেকা আছে, ওর ডেটার সোর্স এনেসেস।

    পশ্চিমঙ্গের জিএসডিপি আর দেশের জিডিপির ডেটার সোর্স দেখ। ওইটার সোর্সও এনেসেস।

    এখানে এসএসআই-এমএসআই এর ডেটা পিকচারেই আসে না। ওটা অবান্তর। তুমি বলো, তুমি এনেসেস এর ডেটাকে প্রামাণ্য মনে করো কিনা। না করলে তোমার পুরো পেপারটাই জালি। আর যদি প্রামাণ্য মনে করো, তো জিডিপি-জিএসডিপির হিসেবটাও সঠিক।

    এই বেসিক প্রশ্নটার উত্তর না মিলিলে বাকি কথা তো এগোনোই যাবেনা। এতে যদি বোর লাগে, তো বেসিকেই সমস্যা। গোলানো বেসিকের উপর তত্ত্বরচনা করলে তার কী হাল হবে, সহজেই অনুমেয়। :-)
  • Ishan | 202.*.*.* | ০১ মে ২০১৫ ০২:১৯660901
  • আর সদার উত্তরে বলি। মাইগ্রেশনের ডেটা আগেও দিয়েছি। সেটা ওভারলুক করে শেষ কথা বলে দেবার অভ্যাসটা ভালো না। :-)

    আর এমনকি আইটিতেও চাকরির গপ্পোটা সইত্য না। কলকাতায় পাঁচটা বড়ো কোং আছে, আমি যদ্দুর জানি। টিসিএস, উইপ্রো, কগনি, আইবিএম, অ্যাক্সেনচর। এছাড়াও মাঝারি কিছু আছে। বেঙ্গালুরুতে হয়তো শ খানেক বড়ো কোং আছে, মাঝারি ও অনেক বেশি ই হবে, আমি জানিনা। কিন্তু বক্তব্য হল, এই পাঁচটি কোং এর লাখ দুই চাকুরের মধ্যে প্রচুর লোকই বাইরে থেকে এসেছে। ফলে মাইগ্রেশন আইটিতেও হয়না তা নয়। ভালই হয়।
  • pi | 192.*.*.* | ০১ মে ২০১৫ ০২:৩৩660902
  • এককের ঐ পেপারটা খুঁজে একটু দেখলাম।এখানে তো দেখি এইটা বলেছে !
    According to the growth rates of loans for distribution of fertilizers and other inputs, the majority of States,
    viz. Andhra Pradesh, Assam, Gujarat, Karnataka, Kerala, Madhya Pradesh, Orissa, Rajasthan, Tamil Nadu,
    Uttar Pradesh, West Bengal and Delhi fell within low growth rate zone of 0 to 32.12 per cent per annum. In
    medium growth rate zone of 32.13 - 80.34 per cent compounded per annum the State of Bihar, Haryana and
    Goa-Daman Diu were found. The high growth rate zone of above 80.34 per cent included the State of Jammu
    & Kashmir, Maghalaya, Nagaland, Tripura and P:ondicherry

    তুলনা করতেই হলে জম্মু কাশ্মীর, নাগাল্যাণ্ড, মেঘালয়ের সাথে তুলনা করাই ভাল ঃ)

    সেদিন ক্লিনিকাল ট্রায়াল নিয়ে কনফিডেন্টলি যেরকম ভুল বলে গিয়েছিলি, এই জিডিপি, ইনকাম ট্যাক্সের ব্যাপারেও হয়তো দেখবো সেরকম কিছু। আর সময় নষ্ট না ক'রে কাটি।
  • একক | 24.*.*.* | ০১ মে ২০১৫ ০২:৩৫660903
  • আরে এনএসএস এর ডেটা বলে সেটাকে এরকম মনোলিথ গুষ্টির পিন্ডি পাকাতে হবে এ কোথাকার আবদার। ডেটার একেকটা পারামিটার একেক সোর্স থেকে আসছে। এসএসআই-এমএসআই এর সোর্স টা জালি এটা বলা যাবেনা কেন ? ঐযে পাই লিখলো পশ্চিমবঙ্গে এত সংখ্যক এসএসআই বিনিযোগ হয়েছে ওটাকেই তখন থেকে জালি সোর্স বলছি তো। কী প্রুভ করার চেষ্টা করছো ? এনএসএস একটা হোলি গ্রেইল যেখানে যা লেখা থাকবে তার সোর্স কে আলাদা আলদা করে এস্টিমেট করা যাবেনা ? হওয়াই ?এইযে পাই যে অংশটা উধৃত করেছিল।

    "With over 43,000 jobs generated in the small and medium enterprises (SMEs) sector between April 2011 and up to February 15, 2012, West Bengal has emerged as a front-runner state to facilitate growth in the SMEs sector, apex industry body Assocham said on Tuesday.

    Utilizing the margin subsidy money worth Rs 52.49 crore, the state of West Bengal assisted about 5,290 SME units across the state, according to a state-wise analysis of number of SMEs assisted, margin money utilized and estimated employment generation during the aforesaid period carried out by Assocham."

    এই তর্কে জিডিপি তুমি টেনেছ, দ্যাট টার্ম সেলস বেস্ট :) আমি কিন্তু প্রথম থেকে স্পেসিফিকালি ইন্দাস্ত্রিয়াল গ্রোথ ডেটায় এসএসআই-এমএসআই এর জালি ডেটা নিয়েই কথা বলছি। এর মধ্যে জিডিপি টেনে এবার আমাকেই উল্টে প্রশ্ন করা জিডিপি ডেটা মানি কী মানিনা এই খেলাটা একদম পচা খ্যালা ::)) আই এম ভেরি মাচ স্পেসিফিক ফ্রম বিগিনিং টিল নাও। এসএসআই তেই ছিলুম, থাকবো। তুমি বরং বিরোধিতা করতে হলে এই পয়েন্টে করো। এটা বাদদিয়ে হটাত নিজে একটা আলাদা এঙ্গেল টেনে স্মার্ট এস্কেপ করতে আমি তোমায় দিচ্চিনে :))আপাতত দিমেজ্ঝল রাঁধতে গেলুম। আবার আসবো।
  • Ishan | 202.*.*.* | ০১ মে ২০১৫ ০২:৩৯660905
  • ওহো গ্রোথের হিসেবটা ঠিকই আছে। এই বলছ তো? সেটা জেনে নিয়ে বাকিটা বলব।
  • pi | 192.*.*.* | ০১ মে ২০১৫ ০২:৩৯660904
  • 'ডাক্তারি পাশ করে কাজ করার ইনফ্রা নেই।বেশি মেধাবীরা এইমস টার্গেট করে, অল্প রা কর্নাটক। কারণ এখানে বেড়িয়ে এতগুলো প্রাইভেট হসপিটালে কোথাও একটা এটাচ হতে পারবে। কলকাতায় এমডি করা ডাক্তারদের সংখ্যাই এতো বেড়ে গেছে যে এমবিবিএস দের অবস্থা বটতলার উকিলের মত। '

    ----

    ডাক্তারি পাশ করে সবাই নাকি ভিনরাজ্যে পাড়ি দেয় অথচ পব তে এমডি এমবিবিএস গিজগিজ করছে !! পব র লোকে এমডি করলেও সমস্যা !!

    কী খেয়ে লিখছিস বলতো ? ঃ( এগুলো তোর শুকনো নেশার গপ্পের টইতে ভাল যেত।

    আর নয়তো তোকে পবটাইটিস রোগে ধরেছে।
  • pi | 192.*.*.* | ০১ মে ২০১৫ ০২:৪২660907
  • একক, তুই আমার দেওয়া জিডিপি, জিএসডিপি র ডেটা নিয়ে প্রশ্ন তুলেছিলি। পুরানো পোস্ট দেখে নে। এই পোস্টের আগে এস এম ই নিয়ে আমি কিছু লিখিই নি।

    Name: একক

    IP Address : 24.99.189.104 (*) Date:30 Apr 2015 -- 08:48 PM

    আর পাই কে একটা কথা বলার আছে ওই ইকনমিক গ্রোথ প্রসঙ্গে। পশ্চিমবঙ্গের ইন্ডাসট্রি গ্রোথের একটা বড় চানক অফ ডেটা টা আসে এম-এস-আই, এস-এস-আই তে সরকারী বিনিযোগ এবং তাদের দেওয়া রিক্রুটমেন্ট ডেটা থেকে। এটার চে বড় জালিবাজি আর হয়না। সমস্ত লোনগুলো পায় পার্টির পরিচিত লোক। দালাল অব্দি আছে। কোনো প্রজেক্ট হয়না পুরো টাকাটা গাপ। নেহাতই যদি অবিশ্বাস হয় তাহলে স্মল ইন্দাস্ত্রী ইন্সপেকশনে যারা যায় সেই ঘুঘুদের সঙ্গে একটু কথা বলে দেখ বুঝতে পারবি। এর সঙ্গে বাম-ডান রাজনীতির কিছু নেই। রাজনীতি নির্বিশেষে বহুকাল ধরে এই জালিবাজি টা পব সরকার করে। একটা বিশাল পাইয়ে দেওয়ার খেলা এবং সরকারী ঘুঘুর বাসা।

    ডেটা কে খোঁজখবর না নিয়ে মানতে গেলে কিন্তু এবার দাবি করব মুসলিম কান্ট্রি তে রেপ হয়না। তখন আবার অন্য যুক্তি অনিসনা।
  • শ্রী সদা | 24.*.*.* | ০১ মে ২০১৫ ০২:৪৪660908
  • ওভারলুক করিনি। প্রথমতঃ কোলকাতার সফটওয়ার ইন্ডাস্ট্রি আর লুরু/পুনে/হাইড এর ইন্ডাস্ট্রির মধ্যে সংখ্যার পার্থক্যের থেকে বেশী পার্থক্য নেচারের। প্রথম সারির প্রোডাক্ট কোং/স্টার্টাপ কোলকাতায় কিস্যু নেই। শুধু কনসাল্টিং /বিপিও ভিত্তিক ইন্ডাস্ট্রিকে খুব একটা উন্নত বলতে রাজী নই। ব্যাঙ্গালোরে টিসিএসের খান দশেক আপিস আছে - এর থেকে বেশী ইম্পর্টেন্ট হল ব্যাঙ্গালোরে প্রায় সমস্ত প্রথম সারির সফটওয়ার প্রোডাক্ট কোং এর আর অ্যান্ড ডি সেন্টার আছে - মাইক্রোসফট, গুগল থেকে শুরু করে সিসকো, ই এম সি। তার সাথে ফ্লিপকার্টের মতো স্টার্টাপ। হাইলি কোয়ালিফায়েড সফটওয়ার ইঞ্জিনিয়ারের ছড়াছড়ি। গাদা গাদা মাইনে। কোম্পানীগুলোর মধ্যে ট্যালেন্ট অ্যাট্রাক্ট করা নিয়ে কম্পিটিশন, প্রায় সিলিকন ভ্যালির খুদে সংস্করণ - এই জিনিসগুলো না থাকলে আবার টেক ইন্ডাস্ট্রি কি ! তো একটু অ্যাম্বিশাস লোকজন লুরু থেকে কোলকাতা আসবে না উল্টোটা হবে? আমার বেশ কিছু বন্ধু কোলকাতার আইটি সেক্টরে আছে। প্রায় সবাই আইদার পার্সোনাল কারণে কোলকাতা ছাড়বে না আর নয়তো লুরু/পুনে/হাইডে চাগ্রী পাবেনা বলে আছে। খুব আনন্দে স্বেচ্ছায় আছে এরকম কাউকে দেখিনি বল্লেই চলে।
  • একক | 24.*.*.* | ০১ মে ২০১৫ ০২:৪৬660909
  • পাই

    ক্লিনিকাল ট্রায়াল কন্ফিদেন্ত্লি ভুল বলিনি,বোঝানোতে ভুল ছিল আমার স্বীকার ও করেছি। কী বলেছিলুম খেয়াল আছে। আই এম গিভিং ওপেন কল ইউ ক্যান স্টার্ট দ্যাট ডিবেট আগেইন। toi খোল।

    তোর শেষ যুক্তি কী ছিল তাও মনে আছে আমার। মানুষের ক্ষেত্রে ট্রায়াল এক্সপেন্সিভ, প্রব্লেম্সম তাই পশুর ওপর করা হচ্ছে এই যুক্তি দেখিয়েছিলি। এর চে বাজে যুক্তি আর হয়না। পশুদের যেহেতু কোনো "দাম" নেই, যেহেতু তারা কোনো বন্ড এ সই করেনা তাই তাদের ওপর সমস্ত অত্যাচার জায়েজ। আ কমপ্লিট এন্থ্র্পসেন্ট্রিক বুলশিট।

    এখানেও আমি স্পেসিফিকালি নকুরা যারা পরভূমে বাস করেন লিখেছিলুম। ইউ কম্পেয়ার্দ মী উইথ সামওয়ান হু স্লান্দার্স এভরিওয়ান হু ইস হ্যাপেন টু বি এনআরআই। আমি ওই কথাটা কোনো এনারাই দের প্রতি ঈর্শা থেকে লিখিনি। ইট অযস আ পলিটিকাল গ্রাজ এগেইনস্ট আ পলিটিকাল গ্রুপ।

    ইটস টু মাচ। কষ্ট করে ডিগ করছিস যখন দিগিং চলুক।
  • Ishan | 214.*.*.* | ০১ মে ২০১৫ ০২:৪৯660910
  • ওহো কলকাতার আইটির নেচার খারাপ। কর্মসংস্কৃতিও নাকি খারাপ, অনেকে বলে। সে তো হতেই পারে। সংখ্যাও অনেক কম, সে নিয়েও কোনো সন্দেহ নাই তো। একএক জায়গায় একএক জিনিসের রমরমা হয়, বেঙ্গালুরুতে যেমন আইটির।
  • Ishan | 214.*.*.* | ০১ মে ২০১৫ ০২:৫০660911
  • না না ক্লিনিকাল ট্র্যাল-মায়াল অন্য জায়গায় হোক, এখানে ইকনমিক গ্রোথ। ব্যস। একক আমার কোচ্চেনের উত্তর দিক।
  • pi | 192.*.*.* | ০১ মে ২০১৫ ০২:৫২660912
  • এ কী রে ভাই। লিখে দিয়েছিলি ড্রাগের হিউম্যান ট্রায়াল হয়না, তাই নিয়ে এত অভিযোগ করলি, সেটা তো পুরো ভুল তথ্যই ছিল। যাগ্গে তুই মনের মাধুরী মিশিয়ে আগডুম বাগডুম থিয়োরি চালা।
  • একক | 24.*.*.* | ০১ মে ২০১৫ ০২:৫৪660913
  • তুই আগে অন্যত্র ইন্দাস্ত্রী গ্রোথ নিয়ে সদাকে বলেছিলি। এসএসআই/এমএসআই এর ডেটা জালি সেটাও আগে আমি বলেছিলুম। যাদের ওনিয়ে অভিজ্ঞতা আছে তারাও বলেছিলো যে ওটা সরকারী টাকা মারার কল। এটা নতুন আলোচনা নয়। মাই স্টেটমেন্ট অযস আ কন্টিনিউএশোন। সদাকে যখন বলেছিলি তখন আমার মাঝখানে কথা বলাউচিত মনে হয়নি।এখানে আবার কথা উঠছে বলে বলেছি। এই তর্কে হটাত এনএসএস মানেই ঠিক বা মানেই ভুল এরকম উদ্ভট স্ট্যান্ড কেন আনার দরকার পরছে জানিনা।

    এবার আমার ওই পোস্ট টা কোট করা হবে যেখানে সরকারী ডেটা অবিশ্বাস্য বলেছি। এইজন্যেই বলেছি। কারণ এনএসএস একটা ফাউন্ডএসন হিসেবে গেলান্নোর যুক্তি উল্টোদিক থেকে তৈরী হচ্ছে বুঝতে পার্ছিলুম। হওয়ারএস আমার একদম স্পেসিফিক বক্তব্য ছিল ডেটার এই ইন্দাস্ত্রী গ্রোথ সম্পর্কিত অংশটুকু নিয়েই।
  • lcm | 146.*.*.* | ০১ মে ২০১৫ ০২:৫৬660915
  • সদার কথা বুঝতে পারছি না, সোশ্যাল এক্সপেরিমেন্ট - কি সব বলছে।
  • sda | 116.*.*.* | ০১ মে ২০১৫ ০২:৫৬660914
  • ঠিকই। শুধু কোলকাতা লুরুতে রিসোর্স সরবরাহের দায়িত্ব না নিয়ে নিজেই একটা লুরু হতে পারতো,সেই নিয়েই খেদ। সে তো আর হওয়ার নয়।
  • Ishan | 214.*.*.* | ০১ মে ২০১৫ ০২:৫৮660916
  • সে তো জ্যোতিবাবুর "ঐতিহাসিক ভুল" এর অংশ। ও ঘেঁটে আর কী হবে। :-)

    যাক, একক কোচ্চেনটার উত্তর দিলে আবার লিখব।
  • adhuli | 190.*.*.* | ০১ মে ২০১৫ ০২:৫৯660918
  • এত যুক্তি-র বন্যায় ভেসে শরীরটা কেমন দূর-বাল দূরবাল লাগছে।

    একক কে বহু প্রশ্ন করা হচ্ছে তার ক্যাপিটালিস্ট মডেল নিয়ে, কিন্তু পাই বা কল্লোল তাদের ডেভেলপমেন্ট মডেল একটু বলুন না, যাতে সকলের এক সাথে উন্নতি হয়। আমরা যারা সাইড লাইন এ বাদাম খাচ্ছি, তারা দুটো মডেল পাশাপাশি দেখি একটু। আপত্তি কোথায় ? কোন কাজটা করা ভুল হচ্ছে সেটা বলার জন্য তো হাজার নকু আছেন, কোনটা করা ঠিক হবে সেটা বলা হোক না এবার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন