এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ২১ এপ্রিল ২০১৬ ২৩:৪৬340769
  • তার মানে পকেট থেকে ঢালছে আরও। ভেবে দেখো, ট্রাফিক টাইমে যে কোনো দিস্ত্যানস এ মাত্র দশ টাকায় কভার করা মুশকিল। এখন অনেকে করছে কি, আলাদা আলাদা এরিয়ার এরকম বাইকয়ালা নেটয়ার্ক কে জুড়ে নিচ্ছে। যখন যার এরিয়া তাকে কমিশন দিয়ে দিচ্ছে।
  • byaang | ২১ এপ্রিল ২০১৬ ২৩:৪৬340770
  • মানে আমি যদি আমাদের তিনজনের জন্য খাবার অর্ডার করি শেফ রিহানার কাছে। পার প্লেট দুশো দশ। উনি আমার থেকে মোট পাবেন ছশো তিরিশ, আর উনি ফুডিবাডিকে দেবেন তিরিশ টাকা।
  • byaang | ২১ এপ্রিল ২০১৬ ২৩:৪৩340768
  • ফুডি বাডি পার অর্ডার দশ টাকা করে কাটে।
  • Ekak | ২১ এপ্রিল ২০১৬ ২৩:৪২340767
  • আরে এসব এপ বানানো কোনো সমস্যা নয়। যে কেও বানিয়ে দেবে। সমস্যা হলো ডেলিভারি আর প্রসেস ম্যানেজমেন্ট। ঠিক সময়ে ঠিক জায়গায় খাবার গুলো পৌছে দিতে গেলে যে কস্ট পর্বে সেটা খাবারের দাম একগাদা বাড়িয়ে দিলে চলবেনা। কারণ বড় কোম্পানির অলরেডি প্রচুর ক্যাপিটাল ঢেলে নিজেদের পকেট থেকে ডেলিভারি কস্ট দিচ্ছে খদ্দের ধরার আশায়। এই কারণেই বড় ফান্ডিং না থাকলে এরকম উদ্যোগ একটা ছোট বৃত্ত ছাড়াতে পারেনা। সফটওয়ার বানানো এখানে জল-ভাত। ফান্ডিং আসল।
  • byaang | ২১ এপ্রিল ২০১৬ ২৩:৩৭340766
  • কোলকাতাতেই এত ডিম্যান্ড। কিন্তু এখানে অ্যাপ বানানোর লোক পাওয়া যায় নি।
  • sosen | ২১ এপ্রিল ২০১৬ ২৩:৩৬340764
  • না না অমি হাউস গোছাবো
  • byaang | ২১ এপ্রিল ২০১৬ ২৩:৩৬340765
  • আমার এক কোলকাতার বন্ধু, সে দুর্দান্ত কেক এবং আরো নানা ধরণের খাবার বানায়। তাকে এই আইডিয়াটি দিয়েছিলাম। সে এখন তার ছেলের স্কুলের বন্ধু এবং তাদের মাবাবাদের একটি হোয়াটস অ্যাপ গ্রুপ তৈরি করে ব্যবসা চালাচ্ছে। সকালে ছেলেকে যখন স্কুলে দিতে আসে, তার কিছু বন্ধুর লান্চ বক্স এবং কারুর কারুর মাবাবাদের টিফিন ক্যারিয়ার রেডি করে নিয়ে আসে। তারা স্কুলের গেটেই টিফিনবাক্স নিয়ে ইস্কুলে ঢুকে যায় বা আপিস চলে যায়। বন্ধুটি এখন অর্ডারের তুলনায় সাপ্লাই দিতে পারছে না।
  • Tim | ২১ এপ্রিল ২০১৬ ২৩:৩৪340763
  • রিমোতে হাউজগোছানো বানালেই হয়। রোবোটিক্সের লোকজন করে দেবে, সোজা
  • sosen | ২১ এপ্রিল ২০১৬ ২৩:৩৩340761
  • হাউজগোছানো টাইপ কিছু হলে ভালো হোতো
  • pi | ২১ এপ্রিল ২০১৬ ২৩:৩৩340762
  • তাও তো আরো বাকি যা যা বলার ছিল, লিখিনি। লিখলে কী অত্যাচার হতো, ভাবো ! তবে আর এক দুটো কথা লিখে এমনিই কাটিয়ে দেব।
  • পুপে | ২১ এপ্রিল ২০১৬ ২৩:৩২340758
  • হাউজখাসে আমাদের এদিকে ক্যাম্পের কাছে কাল শেফ মোনার বানানো মরক্কান ল্যাম্ব মিটবল, ব্যাং ব্যাং চিকেন আর মালয়েশিয়ান চিকেন পাওয়া যাবে।
  • byaang | ২১ এপ্রিল ২০১৬ ২৩:৩২340759
  • অনেকেই ঘর কা খানার প্রতি অসম্ভব আগ্রহী, ফলে হু হা করে এই ফুডি বাডির জনপ্রিয়তা বেড়েই চলেছে। রোজ অন্তত কুড়িজন মহিলা বিভিন্ন ধরণের খাবার এখানে বিক্রি করে থাকেন।
  • Tim | ২১ এপ্রিল ২০১৬ ২৩:৩২340760
  • দারুন সুবিধে তো
  • byaang | ২১ এপ্রিল ২০১৬ ২৩:৩০340757
  • যেহেতু পাড়ার নিজস্ব অ্যাপ এটি। তাই মহিলাদের খাবার ডেলিভারি করতেও বিশেষ অসুবিধা হয় না।কেউ কেউ নিজেদের বাটিতে করে খাবার এনে বলেন, "ধুতে হবে না, বাটি খালি করে দিয়ে দাও।" সকালের খাবারে তো কেউ কেউ বেন্টো বক্স দিয়ে থাকেন। সাথে নিয়ে ইস্কুল, কলেজ আপিস যেখানে খুশি যাও।
  • পুপে | ২১ এপ্রিল ২০১৬ ২৩:২৮340756
  • নিশ্চয় হাউজশেফ হবার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে। কিছু নিয়ম মেনে চলতে হয়। হাউজখাসের লোক রাই এই কোয়ালিটির ব্যাপারটা দ্যাখে নিশ্চই। দেখতে হবে ওদের সাইটে। লিখেছে তো যে মাইক্রোওয়েভ প্রুফ বোলে ফুল হাইজিনিক ফুড ডেলিভার করবে।
  • byaang | ২১ এপ্রিল ২০১৬ ২৩:২৭340755
  • আমাদের লুরুর পাড়ার একটি অ্যাপ আছে। পাড়ার বিভিন্ন মহিলা ওখানে শেফ হিসেবে রেজিস্তার করতে পারেন। তারা ব্রেক ফাস্ট, লান্চ, ইভনিং স্ন্যাক্স আর ডিনারে যা বানান সেগুলো ওখানে তুলে দেন। সাথে দাম। উৎসাহী ক্রেতাগণ পছন্দসই খাবারে ক্লিক করে অর্র্ডার প্লেস করেন।

    যথা উদাঃ আগামীকালের আফিস লাঞ্চ পাওয়া যাবে সকাল সারে সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে মিল্টনের টিন্ফিনবাক্সে দেওয়া চারটি ফুলকা, মটার পনীর, স্যালাড এবং আলু চোখা। দাম সত্তর টাকা। শেফ সারিকা।

    সেফ লতা দুপুরে বাড়ির খাবারে দেবেন ম্যাঙ্গো রাইস, কাঁচকলার তরকারি এবোং আলু-টম্যাটর। দাম একশো টাকা।

    বিকেলে স্ন্যাকে শেফ পূর্ণিমা দেবেন পাপড়ি চাট দাম পন্চান্ন টাকা

    শেফ রিহানা রাত্তিরে রাঁধছেন জিরা রাইস, ক্র্যাব মসালা আর রাওয়া ফিস ফ্রাই। দাম দুশো দশ টাকা।
  • Tim | ২১ এপ্রিল ২০১৬ ২৩:২৪340754
  • পুপে, কোয়ালিটি কন্ট্রোল কিভাবে হয়? খাবারটা ভালো কিনা কিভাবে জানা যাচ্ছে?
  • পুপে | ২১ এপ্রিল ২০১৬ ২৩:২০340752
  • হ্যাঁ এখনো অবধি শুধু পুনে তেই। তাও সব জায়গায় পাওয়া যায় না। :( আমাদের দিকের পিনকোডে সার্ভিস দেয় না।
  • Tim | ২১ এপ্রিল ২০১৬ ২৩:২০340753
  • পাইয়ের পোস্টটা কি ব্লগের লেখার সমদৈর্ঘ্যের? কি বিশাল পোস্ট রে ভাই
  • pi | ২১ এপ্রিল ২০১৬ ২৩:১৮340751
  • আরে এই হাউজখাস কি শুধু পুণেতে নাকি ? নইলে শাশুড়িকে রেজিস্টার করাতাম।
  • পুপে | ২১ এপ্রিল ২০১৬ ২৩:১৬340750
  • এমনকি আমি দ-দি কে বোধহয় একবার বলেও ছিলাম হাউজখাসের শেফ বনে যেতে। বেশ বাড়ি বসে হেমকণা চালের পায়েস খাওয়া যেত। :)
  • | ২১ এপ্রিল ২০১৬ ২৩:১৫340748
  • হ্যাঁ আমি ওখানে ওটা লিখবো বলে ভেবেওছিলাম। তারপর কুতসিত মিথ্যে আর তেড়ে আসা দেখে কাটিয়ে দিয়েছি।

    ব৮ভিন্ন আইটেম পাওয়া যায়। ক্রেতাদের পক্ষে ভাল চয়েস।
  • | ২১ এপ্রিল ২০১৬ ২৩:১৫340749
  • হ্যাঁ আমি ওখানে ওটা লিখবো বলে ভেবেওছিলাম। তারপর কুতসিত মিথ্যে আর তেড়ে আসা দেখে কাটিয়ে দিয়েছি।

    ব৮ভিন্ন আইটেম পাওয়া যায়। ক্রেতাদের পক্ষে ভাল চয়েস।
  • পুপে | ২১ এপ্রিল ২০১৬ ২৩:১২340747
  • তবে ওদিকে যা লম্বা লম্বা মিনিময় চলছে, আমি ওদিক পানে আর যাই নি! আমার আবার বেশি মিনিময় সয় না :P
  • পুপে | ২১ এপ্রিল ২০১৬ ২৩:০৯340746
  • না না, হাউজখাস খুব ভালো জিনিস। যে খুশি সেখানে শেফ হিসেবে রেজিস্টার করতে পারে, সে বাড়িতে বানিয়ে ওখানে অ্যাড দেবে যে এইটা আমি আজ বানিয়েছি, এই দাম। এবার ঐ অ্যাড দেখে লোকে খাবার অর্ডার দেবে। হাউজখাস বোধহয় ডেলিভারি করে দেবে, শেফ থেকে ক্রেতার কাছে। বেশ ভালো :)। ওই গৃহশ্রমের টইতেও লেখা যায় উপায়টা।
  • | ২১ এপ্রিল ২০১৬ ২৩:০৭340745
  • hauskhaas @পুপে
  • Tim | ২১ এপ্রিল ২০১৬ ২৩:০৫340744
  • কেকের কম্পানি নাকি?
  • sosen | ২১ এপ্রিল ২০১৬ ২৩:০৩340743
  • কম্পানি উঠে যাওয়ায় কেক পাঠিয়েছে?
  • পুপে | ২১ এপ্রিল ২০১৬ ২২:৫৯340742
  • আমি তো হাউজখাসের সাইট টাই আর খুঁজে পাচ্চি না। :(
  • | ২১ এপ্রিল ২০১৬ ২২:৩৩340741
  • ভালোবাসি
    নিয়ে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত