এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭০৬২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 24.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ২২:৪৫660852
  • একক। এনিয়ে আগেও তর্ক হয়েছে। লাভ নেই। তোর মডেল তো এটা।
    'দশ হাজার মানুষ কে মায়ের ভোগে পাঠিয়ে দশ হাজারের বেশি মানুষের উন্নত তর ভবিষ্যত হবে। ইভেন এও হতে পারে যে যাদের ভবিষ্যত বেটার হবে তারা সংখ্যায় দশ হাজারের কম। কিন্তু তাহলেও সেটাই হতে দিতে হবে। কারণ তারাই আমরা। এর বিপরীতে কোনই ফীসিব্ল মডেল আছে ? নেই।
    একটা দেহাতি হাভাতে চাষী ও তার এন্ডি গেন্দি রা স্টেট কে আগামী দশ বছরে যা রিটার্ন দেবে আমরা তার চে বেশি দেওয়ার ক্ষমতা রাখি এবং দেব। এই মেশিন ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট এর যুগে এটাই সত্যি। আর এযুগ বলে শুধু নয়, কোনকালেই কিছু লোকের না কেড়ে সবাই বগল বাজিয়ে ভালো থাকবে এমন তা হয়নি। কিছু ঝরবে কিছু মরবে। এটা সভ্যতার বলিদান। '

    --
    উন্নয়নের সংজ্ঞাই তোর আর আমার আলাদা। ওপরের কথাগুলোর সাথেই কোনোদিন একমত হতে পারবো না। তো সেখানে কোন মডেলে উন্নয়ন হবে তা নিয়ে তর্ক করে কী লাভ ?

    তবে হ্যাঁ, তোর এই মডেল বিশেষভাবে অপছন্দ করলেও তোকে খামোখা অমুক, তমুক, এর ক্ষতি করেছিস, ওর ক্ষতি করেছিস, তোর অমুক হোক, তোর তমুক হোক, এইসব বলব না ঃ)
    তোকে বলতে দেখেও ভাল লাগেনা।

    কাটি।
  • dc | 132.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ২২:৪৭660853
  • এখানে লিখছে সরকার থেকে অটো পার্টস ইন্ডাস্ট্রিকে নাকি পাব্লিক ইউটিলিটি ঘোষনা করে দিয়েছে (কি উদ্ভট!), যার ফলে এখন স্ট্রাইক করা মুশকিলঃ

    http://timesofindia.indiatimes.com/city/chennai/Petition-questions-public-utility-tag-for-auto-parts-industry/articleshow/46831666.cms

    অবশ্য ইউনিয়নরা লিগাল চ্যালেঞ্জ করেছে, দেখা যাক। পবতে সরকার থেকে এরকম কিছু করলে এদ্দিনে নিশ্চয়ই বিপ্লবটা শুরুই হয়ে যেত।
  • একক | 24.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ২২:৪৮660855
  • সরি টু সে, ঈশান আইটি ইন্দাস্ত্রী ব্যাপারটা খুব ন্যারলি দেখছো। সেটা এই আইটির লোক বলা থেকেই ক্লিয়ার হচ্ছে। যে রাজ্যগুলো আইটি তে এগিয়ে আছে সেখানে আইটি এনেবলড সার্ভিস দ্রুত তৈরী হচ্ছে। এর মানে প্লাম্বার থেকে অনলাইন ক্লাসরুম সবকিছু পেয়ে যাচ্ছ। এটা একটা কমপ্লিট ইনফরমেশন এনেবলড গ্রোথ। এর সঙ্গে অন্য রাজ্য শুধু আইটি তে এগিয়ে আছে এটা বলে আলাদা করে দেওয়ার কোনো মানে হয়না।
    তুমি আসন সেলাই করো বা হাতুড়িমার্কা ফিনাইল এক্স বানাও আলটিমেটলি বিগ মার্কেট ফেসিং হতে হবে। সেটা যদি হতে না পারো দুদিনেই তোমার মার্কেট স্যাচুরেট করে যাবে। আইটি এই জায়গাটাতেই বিশাল রোল প্লে করে এবং অন্য রাজ্য সেখানেই এগিয়ে আছে। আইটি সার্ভিস ইন্দাস্ত্রী দিয়ে শুরু করার কথা আমি বলেছি কারণ ওটা মিনিমাম ফিসিকাল জায়গা নিয়ে ম্যাক্সিমাম মানি পুশ করতে পারে সিস্টেমে। এরকম আরো কোনো ইন্দাস্ত্রী থাকলে বানাও না ! কে বারণ করেছে। কিন্তু খেয়াল রেখো একটা হাইলি ইনফরমেশন এনেবলড ইনফ্রা তৈরী না হলে কোনো ব্যবসাই চলবে না। সেইজন্যেই আইটি সার্ভিস দিয়ে শুরু করাটা মোর লুক্রাতিভ অপশন।
  • ? | 134.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ২২:৪৮660854
  • নকু বন্ধু সকল কেন আমেরিকায় বসে আছে লাখটাকার মাইনে ছাড়া কিসের লোভে আর সেখানের লেবারদের কি উন্নতি করছে সেটা যদি একটু জানা যেত।।।
  • একক | 24.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ২২:৫২660858
  • আরে মিললো আর না মিললো, উইদিন সিস্টেম ইন্টিগ্রিটি তো থাকবে :)))) আমি ওপেনলি মারমার কাটকাট এ বিশ্বাসী। ওপেনলি বলি। আমার ইন্টিগ্রিটি তে ফাঁক নেই সেটা তোর কোটেশন ই বুঝিয়ে দিচ্ছে।
    তুই ট্রিকল ডাউন ইকনমি তে বিশ্বাস করিসনা। ওদিকে কল্লোলদা বলছে সমবায়। এবার তোর মডেল টা বল। আমার সঙ্গে মিলতে হবে এরকম আবদার কবে করলুম :( তোর সঙ্গে তোর মিললেই হলো :)
  • pi | 24.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ২২:৫২660857
  • ?, আগে একটু জনইয়ে দিলে হতনা, চেম্বার অব কমার্সের রিপোর্ট টা সরকারি আমলারা কীভাবে বানায় ? ঃ)
    নাকি আগে এরকম দেওয়া বিবিধ উৎপটাং ঢপের মত এটিও আরেকটি ?

    আর আম্রিগায় বসে লাখটাকার খোঁচাটা আমাকে দিলেন ? টার্গেট ভুল হয়ে গেছে। ঃ)
  • Ishan | 202.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ২২:৫২660856
  • এসব তো এককের থিয়োরি। ডেটা দিয়ে সাপোর্ট না করলে এই আকাশ কুসুমের কোনো মূল্য নাই। এ নিয়ে তক্কোই হয়ন বস্তুত। :-)
  • lcm | 146.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ২২:৫৩660859
  • সদা,
    দেখো ব্যাপারটা ঠিক তা নয়। ৬০-৭০ এর দশক থেকে কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু - এই তিনটে রাজ্যে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজের সংখ্যা বাড়তে থাকে। যে সব ইঞ্জিনিয়াররা পাশ করে বেরোত তাদের বেশির ভাগই অন্য রাজ্যে, অন্য দেশে চলে যেত। পশ্চিমবঙ্গেও তাই হত। এখনও হচ্ছে। ব্যাঙ্গালোরের কন্নড় ইঞ্জিনিয়ার কত %? জানি না। আগে কিন্তু কলকাতাতে বিহার, ওড়িশা, অসম-এর থেকে লোকে চাগ্রি করতে আসত, এখন জানি না।

    একক,
    না সেটা বুঝেছি। হাই লেভেলে দুর্নীতি বেশি, লো লেভেলে কম - এসেট্রা। এসবের কোনো তথ্যনির্ভর অ্যানালিসিস আছে কি না সেটাই ভাবছিলাম।
  • শ্রী সদা | 113.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ২২:৫৪660860
  • পাই দি, যে কোম্পানী আর অ্যান্ড ডি তে কয়েক কোটি ডলার ঢালবে তারা কী করতে লুরু ছেড়ে কোলকাতা যাবে ? যেখানে ইনফির মত রিনাউন্ড কোম্পানীকে জাস্ট ফুটিয়ে দিল ? যেখানে টাটাকে তাড়ানোর গৌরবোজ্জ্বল ইতিহাস আছে ?
    আর ডিসি কে ক, পশ্চিমবঙ্গে চাকরীর অভাব সমস্ত সেক্টরেই। আমি ম্যানুফ্যাকচারিং এ বছরদুয়েক ঘষেছি, একদম মেহনতি শ্রমিকভাইদের সাথে কাজ করতে হত, সেখানেও খুব্ভালো চাকরীর সুযোগ এরকম কখনোই মনে হয়নি।
    একটু গ্রামের দিকে আরো বাজে অবস্থা, ঘরে ঘরে পঁচিশ ছাব্বিশ বছরের শিক্ষিত বেকার ছেলে, আইদার বছরের পর বছর সরকারী চাকরীর পরীক্ষা নয়তো চিটফান্ডের দালালী।
  • dc | 132.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ২২:৫৫660862
  • আরে মারমার কাটকাটে তো আমিও বিশ্বাসী! কম্পিটিশন ছাড়া গতি নেই, যতো ফ্রি মার্কেট আইডিয়ালের কাছাকাছি যাওয়া যায় ততো ভালো।

    ঘুমুতে যাই ঃ-)
  • একক | 24.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ২২:৫৬660863
  • আরেকটা মজার "এককের থিওরি" লিখে এই toi থেকে কাটছি আপাতত।

    আমি পরশুদিনের মন্তব্যে বলেছিলুম নকুরা পরভূমে বসে অমুক কচ্ছেন-তমুক কচ্ছেন।

    এটা যাদের এত গায়ে লাগলো, তাঁরা কী ইয়ে ......মানে নকু ?

    আম্রিগায় তো কাল আম্মো যেতে পারি। আম্রিগায় বসে যাঁরা রাজনীতি নিয়ে বক্তব্য রাখছেন তাঁরা সবাই সবাই নকু ........ইহা তো আমি বলি নাই .....হিহিহি
  • সিকি | ৩০ এপ্রিল ২০১৫ ২২:৫৭660864
  • আমি বেশি পয়সার জন্য পব ছাড়ি নি। আটবার কোম্পানি বদলেছি। একবারও বেশি পয়সার জন্য নয়।

    দিল্লি আই টির জায়গা নয়। তবুও বেশ ভালো আছি। পব-তে ফিরতে চাই না কোনওদিন। রিটায়ার করার পরেও নয়। বাংলা ভাষাটাকে নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসি। কিন্তু তার জন্য প ব তে ফেরার চিন্তা করা আমার কাছে চূড়ান্ত মূর্খতা।

    যতবার যাই - অপছন্দটা তত বেশি গেঁড়ে বসে মনের মধ্যে।
  • শ্রী সদা | 113.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ২৩:০০660865
  • এল সি য়েম দা, লুরুতে যখন দেখি খুব সাধারণ মানের প্রাইভেট কলেজের ফ্রেশাররা ফ্লিপকার্ট, নেট-অ্যাপ, সিসকোতে ভালো টাকার চাকরী নিয়ে ঢুকছে আর এদের থেকে অনেক বেশী অ্যাকাডেমিক্যালি ব্রিলিয়ান্ট যাদবপুর বা শিবপুরের লোকজন বেশীরভাগই ঐ তিন-চারটে সার্ভিস কোং এ তাদের থেকে অনেক ইনফিরিয়র লোকজনের সাথে মুড়ি-মিছরি এক দর হয়ে বসে থাকছে - তখন বুঝি লোকাল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ কতটা দরকার।
  • lcm | 146.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ২৩:০৯660866
  • অ্যাকাডেমিক্যালি ব্রিলিয়ান্ট, আর, বেশি মাইনের চাগ্রি -- এ দুটো কোনো কালে কোনো দেশেই হিসাবে মেলানো কঠিন।
  • একক | 24.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ২৩:১০660867
  • "যতবার যাই - অপছন্দটা তত বেশি গেঁড়ে বসে মনের মধ্যে।"

    এইযাহ সিকি, এটা মিলে গ্যালো :))) সেমজিনিস আমার হয়। তিতিবিরক্ত হয়ে ছেড়েছিলুম। আর ছেড়ে গেসলুম তো নেপাল আর ভুটানে যেখানে লোকে আর যাই হোক পয়সার জন্যে যায়না। এখনো খুব বাধ্য না হলে কলকাতা যাই না।
  • শ্রী সদা | 113.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ২৩:১৫660868
  • এল সি এম দা, বেশী মাইনের চাগ্রীটা বড় কথা না। কী ধরণের কাজ সেটা বোঝানোর জন্যে কোম্পানীগুলোর নাম বললাম। এরা কিন্তু অ্যাকাডেমিক ব্রিলিয়ান্স ভালোই কনসিডার করে।
  • lcm | 146.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ২৩:১৯660869
  • পছন্দসই ভালো কাজের জন্য, বা ভালো মাইনের জন্য তো অন্য জায়গায় যাওয়া খুবই ন্যাচারাল, সারা পৃথিবী জুড়েই হচ্ছে।
  • শ্রী সদা | 113.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ২৩:২৫660870
  • ঠিকই। শুধু পশ্চিমবঙ্গের মতো দুর্দান্ত রিসোর্স পুল এবং ইনফরাস্ট্রাকচার নিয়েও জাস্ট পাবলিকের মজ্জাগত গেঁতোমির জন্যে এরকম মাস এক্সোডাস অফ ট্যালেন্ট বোধয় আর কোথাও হয়না।
    যদি দেখতাম পশ্চিমবঙ্গের লোকজন আইটি করতে বাইরে যাচ্ছে, উল্টোদিকে ম্যানুফ্যাকচারিং বা এগ্রিকালচারে কাজ করার জন্যে হাজার হাজার লোক পব আসছে, তাহলে কোনো অভিযোগ থাকতো না।
  • একক | 24.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ২৩:৩০660871
  • "Name: Ishan

    IP Address : 214.54.36.245 (*) Date:30 Apr 2015 -- 10:09 PM

    এইটা একক কি কইল? "এসেসআই-এমএসআই তে যাঁরা কাজ করেন তার একটা বড় অংশ ট্যাক্স স্ল্যাব এর নীচে এবং এইসব ক্ষেত্রে এখনো ট্যাক্স স্ল্যাব এর নীচে থাকলেও জিরো রিটার্ন শো করার নিয়ম পশ্চিমবঙ্গে বলবৎ নয়। অন্য রাজ্যে অলরেডি চালু আছে যে নিয়ম টা। "

    আয়কর দেবার নিয়ম রাজ্যে রাজ্যে আলাদা? সে কি?
    "
    ঈশেন খুপই বুদ্ধিমান। দরকার মত টিউবলাইট হয় আবার বাল্ব :))) আমার বক্তব্যের বাকিটুকু পড়লেই বোঝা যায় আইন বলবৎ নয় বলতে কী বুঝিয়েছি। কলকাতায় খুব কম কোম্পানি ইন্টারন্যাশনাল মার্কেট ফেসিং তাই তাদের সমস্ত নর্মস মেনে চলার দায় কম। চাকরি চেঞ্জ করতে গেলে কলকাতায় শুধু স্যালারি সার্টিফিকেট যথেষ্ট। ট্যাক্স রিটার্ন দেখতে চায়না। আর যদি জিরো রিটার্ন থাকে তাহলে তো নয়ই। জিরো রিটার্ন হলেও সাবমিট করার প্রেসার তাই ওখানে নেই। যাঁরা ট্যাক্স স্ল্যাবের নিচে এরকম লাখো লাখো লোক কোনো রিটার্ন সাবমিট করেন না। এইটুকুই বক্তব্য ছিলো। খুব শিশিবোতল লাগচে ? :)
  • Ishan | 214.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ২৩:৪৪660873
  • সদাকে এইত্তো দেখালাম, পশ্চিমবঙ্গ মাইগ্রেশনে তৃতীয়। আইটির লোকে অন্যত্র কাজ করতে যায়, আর অন্য সেক্টরের লোক আসে নিশ্চয়ই। তপ্পরেও সদার কনফিউশন যায় না কেন।

    আর একককে বলি, ইন্টারন্যাশানল ফেসিং দিয়ে কি হইব। এই কবছর আগে পর্যন্ত টিসিএস আমেরিকায় ট্যাক্সে গণহারে জালি করত। ভূ-ভারতে আর কোথাও করেনা, শুধু পবতে করে বুঝব কিকরে?
  • Ishan | 214.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ২৩:৫১660874
  • টিসিএসের জালিটা লিখেই দিই। আপনারা তো ভাবেন কর্পোরেট মানে স্বর্গরাজ্য, আপনাদের জানা দরকার। চাকুরের মাইনে থেকে টিসিএস ইনকাম ট্যাক্সো জমা দিত। তারপর রিটার্নও ফাইল করাত চাকুরেকে দিয়ে। তাতে যে টাকা চেকে ফেরত আসত, সেগুলো কোং জোরজার করে আদায় করে নিত। মানে ওই টাকাটা কোং এর প্রাপ্য। এটা ছিল খুল্লমখুল্লা প্র্যাকটিস।

    এই কবছর আগে একজন এক্স-টিসিএস মামলা করায় টিসিএসকে গাদা টাকা ফেরত দেবার নির্দেশ দেওয়া হয়। সে দিয়েছে, নাকি তাতেও জালি করেছে, ভগবান জানে।

    এই হল টাটা পরিচালিত লিডিং আইটি কোং এর অবস্থা। এরপরেও জালি খুঁজতে একক পশ্চিমবঙ্গে পাঠাবে।
  • একক | 24.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ২৩:৫৫660875
  • টিসিএস এর জালি কেস টা অন্য কেস, ঘটনাটা জানো যখন ডিটেইল ও নিশ্চই জানো। ধরো একটা রাজ্যে মিডল লেভেল থেকে সমস্ত কোম্পানি যদি বলতে শুরু করে যে আগের কোম্পানিতে চাগরি করেছ সেইটা তবেই কাউন্ট করব যদি সেই সময়ের রিটার্ন শো করতে পারো, তবে লোকে বাধ্য হয় বিলো দ্য স্ল্যাব হলেও রিটার্ন দাখিল করতে। এই ডেটা টার গুরুত্ব হচ্ছে এই যে একনজর তাকালেই বুঝতে পারবে আদৌ ওই প্রজেক্টগুলো রান করেছে কিনা বা একেকটা প্রজেক্টে যত এমপ্লয়ী দেখানো হচ্ছে সেই ডেটা টা ভুও কিনা কারণ টিদিয়েস কাটছে তোমার আগের কোম্পানি। এটা না থাকলে আমি যদি লেদ ফ্যাক্টরি খুলে বিশ জনকে এম্প্লয় করেছি বলে একবার ইন্সপেক্টর কে হাত করে ফেলি তোমার বোঝার কোনো উপায় নেই আদৌ কী ঘটেছে। ইন্ডিভিজুয়াল এর ট্যাক্স রিটার্ন ডেটা একটা বিশাল বড় এফেক্টিভ সোর্স।
  • Ishan | 202.*.*.* | ০১ মে ২০১৫ ০০:০৪660876
  • টিসিএসের জালি জানবনা কেন। মাইনে নয়, ওটা হাতখরচা (নাকি ভাতা) হিসেবে দেখানো হত। সে তো জালিই।

    আর জিডিপি তো ইনকা ট্যাক্স রিটার্ন দিয়ে মাপা হয়ই না। ভারতে বেশিরভাগ লোকই রিটার্ন দেয় না। ওইভাবে মাপতে হলে মাপাই যাবেনা। কাজেই ইনকাম ট্যাক্স জালির সঙ্গে জিডিপির বিশেষ সম্পর্ক নেই।
  • একক | 24.*.*.* | ০১ মে ২০১৫ ০০:০৬660877
  • আর এখানে কথা হচ্ছে ডেটা-র এফিসিয়েন্সি কিভাবে বেসিক লেভেলে জালিগিরি দিয়ে নষ্ট হচ্ছে তাই নিয়ে। টিসিএস একশবার জালি করেছে বাট ইউ ক্যান ট্র্যাক ইট ডাউন। পব র কেসে আদৌ ট্র্যাক করা সম্ভব না। বারবার লো লেভেলে দুর্নীতি আর হাই লেভেলে দুর্নীতির কথা এই কারণেই বলছিলুম। ইউ আর মিসিং দ্য পয়েন্ট ম্যান :) জালি সর্বর্ত্র আছে কিন্তু পশ্চিমবঙ্গ একটা অন্ধকার ঘর যেখানে বেড়াল কালো না সাদা সেই নিয়ে তর্কের সুযোগই নেই। কাজেই ওটা তুমি আমার কথায় বিশ্বাস করো ছাই না করো, ইভেন একদম তর্কের খাতিরেও এটা অস্বীকার করার জায়গা নেই যে আগে ঘরে আলো জ্বলতে হবে, ডেটার এফিসিয়েন্সি ট্রান্সপারেন্ট হোক নইলে কাউন্ট করার প্রশ্নই নেই। পশ্চিমবঙ্গে থেকে এসএসআই-এমএসআই এর দালাল চক্র -ভুও প্রজেক্ট দুর্নীতি নিয়ে ডেটা চাইলে আলাদা করে কী বলব যেখানে ঘরতাই অন্ধকার ? অপেক্ষা করো কবে কাগজে আসে আবার কোনো রাজনৈতিক ঘটি উল্টে। তদ্দিন সরকারী ডেটা আঁকড়ে থাকো।
  • rabaahuta | 215.*.*.* | ০১ মে ২০১৫ ০০:০৭660878
  • কি কান্ড, সিকি আটবার চাকরী বদলেছো, একবারো বেশী পয়সার জন্যে না, আর আমিও ঠিক আটবার চাকরী বদলেছি, তারমধ্যে প্রথম সাতবার বেশী পয়সার জন্যে, আর অষ্টমবার কলকাতা ফেরর জন্যে ঃ)
  • Ishan | 202.*.*.* | ০১ মে ২০১৫ ০০:১৪660879
  • কি জ্বালাতন, জিডিপি মাপার পদ্ধতি তো ইনকাম ট্যাক্স রিটার্ন যোগ করে করে নয়। ওটা স্পেশালাইজড কাজ। স্পেশালাইজড লোকজন আছে। ন্যাশানাল স্যাম্পল সার্ভে ইত্যাদি ও একই ছাতার নীচের লোকজন করে। এদের সঙ্গে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের দুর্নীতির দূর দূর তক কোনো যোগ নেই। আর এদের কাজের পদ্ধতিগত সমালোচনা কিছু শুনেছি (যেমন পদ্ধতি বদলে দিয়ে জিডিপি বাড়িয়ে দেওয়া হচ্ছে), কিন্তু জালিগিরির অভিযোগ কখনও শুনিনি।

    ইনকাম ট্যাক্সের দুর্নীতির সঙ্গে জিডিপি ক্যালকুলেশনকে ঘন্ট পাকিয়ে ফেলে যে থিসিসটি পেশ করা হচ্ছে, সেটা, ইয়ে, মানে একটু অবাস্তব আর কি। :-)
  • Ishan | 214.*.*.* | ০১ মে ২০১৫ ০০:২৫660880
  • আরও একটু স্পষ্ট করেই লিখি। যদিও এসব স্ট্যাটিস্টিক্সের ব্যাপার, আমার পক্ষে আদপেই খুব স্পষ্ট করে লেখা সম্ভব নয়। জিডিপি মাপা হয় এক্সপেন্ডিচার প্যাটার্ন দিয়ে কিংবা, সেক্টর ভিত্তিক ভ্যালু অ্যাডিশন দিয়ে। সম্ভবত দুটো আলাদা ভাবে করে ট্যালি করা হয়, কিন্তু আমি নিশ্চিত নই।

    এবার, এগুলো মাপে কিকরে। দেশশুদ্ধ সবাইকে ধরে-ধরে নিশ্চয়ই কে কত খরচ করল মাপতে যায়না। কিছু স্যাম্পল সার্ভে করে নিশ্চয়ই। তারপর সেটা থেকে কিছু একটা এস্টিমেশন টেকনিক ব্যবহার করে পুরো জিডিপির হিসেব করে।

    আরও অন্য কোনো পদ্ধতিও থাকতে পারে, সে আমি জানিনা। কিভাবে এস্টিমেশন করে সে স্ট্যাটের লোকজনকে জিগান, আমি জানিনা। কিন্তু মোদ্দা কথাটা হল, আয়ের সরকারি হিসেবে (মানে ইনকাম ট্যাক্সের হিসেবে) গোলমাল থাকবে (কারণ বেশিরভাগ লোকই রিটার্ন দেয়না) এটা ধরে নেওয়াই থাকে। সেই জন্যই জিডিপি ক্যালকুলেশন সম্পূর্ণ আলাদা একটা ব্যবস্থা।

    এবার, এতেও প্রচুর গলতা থাকতেই পারে। কে আর জিডিপির হিসেবের জটিলতার মধ্যে ঢুকতে গেছে, আমি তো যাইওনি, জানিও না। ফলে গলতা থাকতেই পারে। কিন্তু গ্রোথ রেট পছন্দসই হলে পদ্ধতিটা মানব, আর অপছন্দ হলে মানবনা, এইটা একটু বাজে ব্যাপার। :-)
  • Sumit | 102.*.*.* | ০১ মে ২০১৫ ০০:২৭660881
  • একক আর বাস্তব!!!!
  • lcm | 146.*.*.* | ০১ মে ২০১৫ ০০:৩৫660882
  • "... মাস এক্সোডাস অফ ট্যালেন্ট বোধয় আর কোথাও হয়না..."

    ওরে সদা, কে বলেছে কোথাও হয় না, সারা দুনিয়া জুড়েই হচ্ছে। আম্রিগার কথা বলতে পারি, প্রতি বছর যে হাজার হাজার ফ্রেশ গ্র্যাড কলেজ থেকে বেরোচ্ছে, তারা স্বপ্নের চাগ্রির (পছন্দসই কাজ, স্যালারি যে কারণেই হোক) জন্য কয়েক হাজার মাইল এদিক ওদিক যাচ্ছে। চাগ্রি করতে করতেও যাচ্ছে। এখানে কাজের জন্য জায়গা বদল এতটাই স্বাভাবিক ব্যাপার যে সেটাকে কেউ এক্সোডাস বলে ভাবতেই পারে না, এ তো ন্যাচারাল।
  • একক | 24.*.*.* | ০১ মে ২০১৫ ০০:৪০660884
  • ধুর এসব জিডিপি -স্ট্যাট আউড়ে কী এসএসআই-এমএসআই এর সরকারী টাকা বিলোনো ঢাকা যায় :) আর যেটা মানছিনা সেটা দুক্ষেত্রেই মানছিনা। অন্য রাজ্যেও তো ইন্ডাসট্রি গ্রোথ এর ডেটা টেনে এনে বলিনি যে কোথায় কী হচ্ছে।
    আর যেখানে নিজে থেকে ডেটা দিয়েছি সেখানে অন্সারেবল ও থাকবো। ফার্মিং এর গ্রোথ নিয়ে লিখেছিলুম তো। ওটা পাঞ্জাব ইউনিভ এর রিসার্চ পেপার, ইন্টারন্যাশনাল জার্নালে প্রকাশিত। সেটা তো বেশ স্মুদলি এড়িয়ে গেল জনতা। আবার কদিন বাদে শুনবো পব ফার্মিং ইন্ডাসট্রি গ্রোথ এ ফাটিয়ে দিচ্ছে। ওই পেপারের এপ্রচেও একটা গলতা আছে। সেটাও লিখে দিয়েছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন