এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | ০৯ আগস্ট ২০১২ ০২:২১33748
  • * প্লিজ লিখে দে
  • pipi | ০৯ আগস্ট ২০১২ ০২:২১33749
  • আমি-ই তো মা বাবাকে ট্যাঁকে করে কেদার বদ্রী ঘুরে পাপমোচন করে এলাম। বাই রোড গাড়িতে গিয়ে কি বলে, হাল ঢিলস্য ঢিলে হয়ে গেছিল। মানে আমার। মা-বাবা দিব্যি ছিল। তাদের কিস্যু হয় নি। আমি-ই মাথা ঘুরে, বমি করে একসা!!
  • siki | ০৯ আগস্ট ২০১২ ০২:২১33750
  • ব্ল্যাংকি, পঞ্চকেদারের ডিটেলস একটা আলাদা টই খুলে লিজ লিখে দে।

    কোনও না কোনওদিন যাবই।
  • siki | ০৯ আগস্ট ২০১২ ০২:২০33747
  • জল নেই তো লোকে চলে কীভাবে? জল ক্যারি করে নেয়? নাকি জল খায়ই না দুদিন ধরে?
  • VB | ০৯ আগস্ট ২০১২ ০২:১২33746
  • এগুলো একটু আলাদা টইয়ে থাকা দরকার, এগুলো ঠিক অন্য বেড়ানোর মতন তো না। একটু বিরাগী বিরাগী ব্যাপার। ঃ-)
  • Blank | ০৯ আগস্ট ২০১২ ০২:১০33745
  • বেড়াবার টই আছে তো।
  • Blank | ০৯ আগস্ট ২০১২ ০২:০৯33744
  • কেদার বদ্রী এক সাথে ঘোরা টা বাজে ট্যুর প্ল্যান। শুধু মাত্র পুন্যের টার্গেটেও লোকে এটা করে। কেদার থেকে বদ্রী বাই রোড ১৫০ কিমি। বাসে বা গাড়িতে গেলে হাল ঢিলে। বদ্রীতে হাঁটা নেই যদিও।
    অভ্যেস না থাকলে রুদ্রনাথ আর মদ মহেশ্বর একই ট্যুরে না ফেলা উচিৎ।
    আর মদমহেশ্বর টু কল্পনাথ বা কেদার নাথ, এই রুট গুলো গাড়িতে যাওয়া উচিৎ। ওপরের গুলো সবই এক্সপিডিশান রুট।
  • VB | ০৯ আগস্ট ২০১২ ০২:০৮33743
  • ব্ল্যাংক, এগুলো গুছিয়ে একটা টই খুলে দিয়ে দাও। বহু সরব ও নীরব পাঠকের কাজে লাগতে পারে।
  • Blank | ০৯ আগস্ট ২০১২ ০২:০৬33741
  • বেনারসের ভাঙ। দু গেলাস শরবত খেয়ে দুশো টাকা দিয়ে গঙ্গায় নৌকো ভ্রমন। আহা। ভাবলেই মাথা টলে।
  • VB | ০৯ আগস্ট ২০১২ ০২:০৬33742
  • অনেক থ্যাংকু ব্ল্যাংক। এক এক করে যেতে হবে মনে হচ্ছে, একবারে পঞ্চ পেরে ওঠা কঠিন। একেকবারে একেক কেদার। এসব হয়ে গেলে বিষ্ণুর এরিয়াতে ঢুকতে হবে, এক এক করে এক এক বদ্রী।
    আমাদের ওখানের বুড়োবুড়ীরা যে কী করে কেদারবদ্রী একই সঙ্গে ঘুরে ফেলতেন কেজানে! সবই উপরোলার ইচ্ছা।
    এক ঘনিষ্টা আত্মীয় পরিবার সম্প্রতি জ্বালামুখী ঘুরে এলেন, লাইন দিতে হয়েছিলো নাকি ৫ ঘন্টা। উফ্ফ।
  • pipi | ০৯ আগস্ট ২০১২ ০২:০৫33740
  • উফ্হ। মানস*। বোজা*
  • pipi | ০৯ আগস্ট ২০১২ ০২:০৪33739
  • দরকার নেই বাবা। আমি ঘরে বসে মানভ্রমণ করি বরং। খালি বেনারস যাবার জন্য থেকে থেকে মন টানে (বয়স তো হল, কাশী তো টানবেই)। চক্ষু বোঝার আগে ঐটা বোধহয় যেতে পারব।
  • Blank | ০৯ আগস্ট ২০১২ ০২:০২33738
  • আর কেদার গেলে বলবো একদিন একটু হেঁটে ওপরে বাসুকিতাল ঘুরে আসতে। ভোরে বেড়িয়ে দুপুরের মধ্যে তাল দেখে নেমে আসা যায়।
  • Blank | ০৯ আগস্ট ২০১২ ০২:০১33737
  • গাড়ি ঘোড়ায় তিনটে কেদার হবে। কেদার, তুঙ্গ, কল্প। বাকি দুটো হবে না। মদ মহেশ্বর তাও চেষ্টা করা যেতে পারে, লোকাল লোকজনকে ধরে। রুদ্রনাথ অসম্ভব।
    দুদিন হাঁটার সময় কখনো সমতল পাবে না। সবসময় খাড়াই, এলিভেশান। কোথাও কোথাও ৬০ ডিগ্রির বেশী। তার মধ্যে গভীর জঙ্গল, জল নেই।
  • pipi | ০৯ আগস্ট ২০১২ ০১:৫৯33736
  • হাঁটা*
  • pipi | ০৯ আগস্ট ২০১২ ০১:৫৮33735
  • গাড়ি ঘোড়া দিয়ে পঞ্চকেদারের ট্যুর করা যায় না? মানে, বয়স্ক মানুষ পঞ্চকেদার যেতে চাইলে কিভাবে যাবে? নাকি হাঞ্তা কম্পালসারি?
  • Blank | ০৯ আগস্ট ২০১২ ০১:৫৫33734
  • আর কিছু ফান্ডা চাই কেদার ট্যুরের? গাইড লাগলে কাগজ পত্র ঘেঁটে দিয়ে দেবো।
  • Blank | ০৯ আগস্ট ২০১২ ০১:৫৪33733
  • রুমটেকের সি ই ও হলেন পাঞ্চেন লামা। সামনে আসে না।
  • Blank | ০৯ আগস্ট ২০১২ ০১:৫৩33732
  • এর মধ্যে তুঙ্গনাথ থেকে রুদ্রনাথ যাওয়ার ডাইরেক্ট কোনো ট্রেক রুট আছে বলে জানিনা। চোপ্তায় নেমে গাড়ি তে মন্ডল গিয়ে সেখান থেকে রুদ্রনাথ হাঁটা শুরু হয়।
    রুদ্রনাথ থেকে বংশীনারায়ন হয়ে কল্পনাথ হাঁটার রাস্তা আছে। কল্পনাথ থেকে মদমহেশ্বর যাওয়া যায় নন্দীকুন্ড হয়ে। এই রুট টা বেশ চাপের। একটা পাশ কে পাস করতে হয়।
    মদমহেশ্বর থেকে কেদার যাওয়ার রুট আছে, ওটা পানপাতিয়া রুটের আধখানা। মহাপন্থ কল আর বৈশালি কল ধরে যেতে হয়। দু খানা কল পেরোনো সোজা কথা নয়। এই রুটে হাঁটার জন্য বেশ ইসে আর ইসে আর অভিজ্ঞতা দরকার।
    আলাদা আলাদা ভাবে দেখলে কল্পনাথ যাওয়া সবচেয়ে সোজা। গাড়ি চলে যায়। রুদ্রনাথ দুতিনদিনের হাঁটা। কিন্তু ঘোর জঙ্গল আর খাড়া পাহাড় দিয়ে। এটা বেশ শক্ত রুট। জলের খুব অভাব। কথায় আছে, রুদ্রনাথ কা চড়াই, জার্মান কা লড়াই।
    তারপর মদ মহেশ্বর। ৪ কিমি মতন রাস্তা খুব শক্ত।
    কেদার হাঁটার জন্য যাওয়া আসা মিলিয়ে ২৮ কিমি। রাস্তা সহজ। চাইলে ঘোড়ায় চড়া যায়। তুঙ্গনাথ খাড়াই হলেও ৪ কিমি মাত্র। ঘোড়াও পাওয়া যায়।।
  • Blank | ০৯ আগস্ট ২০১২ ০১:৪৬33731
  • বদ্রী সম্পুর্ন উল্টো দিকে। ঐ দিকে পঞ্চ বদ্রী আছে, তার মধ্যে বদ্রীনাথ ই ফেমাস সবচেয়ে। এগুলো বিষ্ণুর এরিয়া। বদ্রীনাথ থেকে তিব্বত সীমান্ত কাছে।
    বাই রোড বদ্রী তো কেদার ১৫০ কিমি। পানপাতিয়ার গ্লেসিয়ারের সেই বিখ্যাত রুট ধরে হাঁটলে ৮৬ কিমি।
    তুঙ্গনাথ পাহাড়টার নাম। সর্বোচ্চ জায়গা হলো চন্দ্রশিলা। ছোট সামিট।
    রুদ্রনাথ পাহাড়ের নাম। সর্বোচ্চ জায়গা নাওলা পাস।
  • VB | ০৯ আগস্ট ২০১২ ০১:৪৪33730
  • রুমটেক? সেখানে তো লামা ও থাকেন, খুব হাই পজিশন লামা। তাঁকে দেখেছিলে?
  • Blank | ০৯ আগস্ট ২০১২ ০১:৪০33729
  • আমার পুন্যি গুনে শেষ করা যাবে না। মাধ্যমিকের আগে রুমটেকে গিয়ে জপ যন্ত্র ঘুরিয়ে প্রচুর ইয়ে করেছিলাম। সেই শুরু।
  • VB | ০৯ আগস্ট ২০১২ ০১:৩৮33728
  • আর বদ্রীনাথ? সেটা কোথায়?

    এই তুঙ্গনাথ রুদ্রনাথ--এসব কি পর্বতশৃঙ্গ নাকি গোটা পাহাড়েরই নাম?
  • aka | ০৯ আগস্ট ২০১২ ০১:৩৫33727
  • ব্ল্যাংকির এত পুণ্যি যে কোথায় রাখবে।
  • Blank | ০৯ আগস্ট ২০১২ ০১:৩০33726
  • কেদার ৬ টা। ভারতে ৫। সেটাই পঞ্চ কেদার রুট। আর নেপালে ১।
    কেদার নাথ
    তুঙ্গনাথ
    রুদ্রনাথ
    কল্পনাথ
    মধ্যমহেশ্বর (মদমহেশ্বর)

    আর পশুপতিনাথ।
    পঞ্চকেদার রুট মোটামুটি এমনি হয়,
    তুঙ্গনাথ - রুদ্রনাথ - কল্পনাথ - মদমহেশ্বর - কেদার
  • VB | ০৯ আগস্ট ২০১২ ০১:২৯33725
  • আজকে একক গেলেন কোথা?
  • VB | ০৯ আগস্ট ২০১২ ০১:২৭33724
  • গোল গোল চাক করে কাটা কাঁকরোল ভাজাও ডালভাতের সঙ্গে চমৎকার।
  • aka | ০৯ আগস্ট ২০১২ ০১:২৬33723
  • আমি টক চাটনি বলছি না, মিষ্টি চাটনি বলছি। ঃ)
  • Blank | ০৯ আগস্ট ২০১২ ০১:২৫33722
  • ডালভাত তো লোকে এমনিতেই লেবু দিয়ে খায়, মানে উইথ আ টক
  • VB | ০৯ আগস্ট ২০১২ ০১:২৪33721
  • ডালভাতের সঙ্গে আচার বা চাটনি অনেকেই রেলিশ করে খায়, আম্মো। তবে ডালভাতের সঙ্গে সামান্য কোনো ভাজা বা তরকারির আলুটালু থাকলে একটু ভালো হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত