এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭০৭০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 24.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ২১:২৭660819
  • হাজারে হাজারে কোন চাকরি না পেয়ে পব ছাড়তে বাধ্য হওয়া লোকের অ্যানেকডোট শুনে বলবো খন।

    বিটিডব্লু, আমার ঠিক মনে পড়েনা, 'পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রি চাইনা' এরকম মর্মে কোনকিছু কোনদিনও লিখেছিলাম কিনা।
    টাটার বিরোধিতার একটা বড় কারণ নেট কর্মসংস্থানের প্রশ্ন নিয়েই ছিল। তবে এসব জিনিস বারবার ঘেঁতে দেওয়া নিয়ে বলতে আর ভাল লাগেনা। কারণ আগে করতাম না, কিন্তু এখন দেখে দেখে ক্রমশ ঃ বিশ্বাস করতে শুরু করেছি, খারাপ লাগলেও, কিছু লোকের ..., নাঃ, কটিয়ে দিলাম।
  • pi | 24.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ২১:২৯660820
  • জ্ঞানের এত হ্যানোত্যানো সবই বুঝ্লাম, কেবল বুঝলাম না, এই সব কিছু পবতে আনহমান কাল ধরে মজ্জাগত হলে এই জালিগিরি করে পব ভারতসভায় সদাসর্বদা শ্রেষ্ঠ আসনে বিরাজ করেনা কেন।
  • lcm | 60.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ২১:৩১660822
  • মর্ডান নলেজ ইকনমি-তে অমন হয়। লোকজন লেখাপড়া শেখে, তারপরে লব্ধ জ্ঞান নিয়ে যেখানে যেমন সুবিধে হয় চাগ্রি পায় সেখানে চলে যায়। কত লোক পশ্চিমবঙ্গ থেকে চলে যায়। কত লোক অন্য রাজ্যে ছেড়ে পশ্চিমবঙ্গে আসে। এই বহমানতা তো আধুনিক জীবনযাত্রার অংশ।
  • কল্লোল | 125.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ২১:৩১660821
  • একক। কৃষির উন্নতি শুধুমাত্র কৃষিতে কর্পোরেট বিনিয়োগ হলেই হবে, আর কোন রাস্তা নেই, এটা মানা গেলো না। সমবায় চাষ আর একটা পথ হতেই পারে। বামেরা যখন অপারেশন বর্গা করে, তখন এটার ঝঞ্ঝাট নিয়ে ভাবে নি। ওরাই তখন পারতো সমবায়ে চলে যেতে। এটা নিয়ে আগে অনেক কথা হয়ে গেছে। এই নিয়ে অসম্ভব ভালো কাজ হয়েছে মহারাষ্ট্রে, বারামতিতে। ওখানে আখ আর আঙ্গুরের চাষ সমবায় ভিত্তিতে হয়। পবতে ডেয়ারী, মাছ এগুলো নিয়ে খুব ভালো কাজ হতে পারে।

    আর তোর ঐ সার্ভিস ইন্ডাসট্রি ইঃ সেই বস্তাপচা ট্রিকল ডাউন থিয়োরীই তো। ট্রিকল ডাউন যে একেবারে হয় না তা নয়। সেটা ব্যাঙ্গালোরের কাজের লোকের মাইনে দিয়েই বোঝা যায়। কিন্তু ব্যাঙ্গালোরই হোক বা কলকাতা, কাজের লোকেদের সংসার চালানো দু জায়গাতেই বেশ কঠিন। আমি কলকাতায় যে কাজের জন্য ৩০০টাকা দেই, সেই একই কাজের জন্য ব্যাঙ্গালোরে ৮০০টাকা দিতে হয়। তাতে দুজায়গাতেই এদের জীবনযাত্রার মান বেশ নীচেই। এমন নয় যে ব্যাঙ্গালোরের লোকটি কলকাতার চেয়ে ভালো থাকে।
  • একক | 24.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ২১:৩২660823
  • সেই লালুপ্রসাদ আর বুশ এর জোক টা মনে পরে গ্যালো। বুশ একটা হাইওয়ে দেখিয়ে বলছে :আমার পকেটে ফাইভ পার্সেন্ট ! লালু অমনি একটা ফাঁকা নদী দেখিয়ে বলছে :ওই ওপরে ব্রিজ দেখছেন ? বুশ বলে : কোথায় ব্রিজ ? ! লালু বলল : হান্ড্রেড পার্সেন্ট !

    পশ্চিমবঙ্গের দুর্নীতি আর উন্নত রাজ্যগুলোর এটাই তফাৎ। ঐযে ফাইভ পার্সেন্ট মারতে গিয়ে ব্রিজটা বানালো ওটা গ্রোথ। আর পব তে শুধুই ডেটা। ১০০%

    ন্যান, এবার এনেকডট এনেকদট বলে চিল্লান। কোনদিন সারদার মত এসেসাই এর চক্র ধরা পরার খবর কাগজে বেরোলে ফেবুতে শেয়ার কইরেন :)
  • lcm | 60.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ২১:৩৫660824
  • একক দুর্নীতি নিয়ে যেটা বলছে সেটা জেনারালাইজ করা টাফ্‌। নিংসন্দেহে কমবেশী আছে। কিন্তু, ভারতে একটি রাজ্য অন্য রাজ্যের থেকে কম দুর্নীতিপরায়ন - এমন বক্তব্য তথ্যনির্ভরতার সঙ্গে পেশ করা মুশকিল। আছে কি এমন কোনো অ্যানালিসিস?
  • pi | 24.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ২১:৪০660825
  • তা, একটা প্রশ্ন করি ? তুই ঘুরে ঘুরে এত দুর্নীতি দেখে এসেছিস, এত কানেকশন আছে এদের সাথে, তো তাদের কোনভাবে কোথাও এক্সপোজ করিসনি কেন ? এমনটা বলিস না, যে করা যায় না। এত্ত ইনোভেটিভ আইডিয়া আসে তোর মাথায়, সেগুলো ব্যবহার করে কিছু তো করতেই পারতিস। সেসব ছাড়াই কত লোকজন করছে, অন্ততঃ চেষ্টা করছে।
  • একক | 24.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ২১:৪২660826
  • কোথায় বলেছি কম দুর্নীতিপরায়ন ?? এখানে এসএমকৃষ্ণা-ইয়েইদুরাপ্পা দের দুর্নীতি বা এই রেড্ডি ব্রাদার্স দের রিয়েল এস্টেট দুর্নীতির কাছে পব শিশু :)) ভালো করে পোস্ট পড়ুন। আমি দুর্নীতির প্যাটার্ন টা নিয়ে বলেছি। একটা গ্রোথ হচ্ছে তাকে বেস করে চরম দুর্নীতি হচ্ছে। আরেকটায় একেবারে লো লেভেল থেকে দুর্নীতি হচ্ছে বলে গ্রোথ কম। পড়ে দেখুন।
  • dc | 132.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ২১:৪৪660827
  • এমন নয় যে ব্যাঙ্গালোরের লোকটি কলকাতার চেয়ে ভালো থাকে।

    এটা মানতে পারলাম না। বেঙ্গালুরু বা চেন্নাইতে যারা নিম্নবিত্ত তারা অন অ্যাভারেজ কলকাতার নিম্নবিত্তদের থেকে অল্প একটু ভালো আছেন। নানান জীবিকার লোকজনের কথা ভেবেই বলছি। কলকাতায় এক টাকা ভাড়া নিয়ে অটোআলারা যেরকম করেন, দেখলে বেশ কষ্ট হয়।
  • শ্রী সদা | 113.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ২১:৪৭660829
  • এলসিয়েমদা, "লোকজন লেখাপড়া শেখে, তারপরে লব্ধ জ্ঞান নিয়ে যেখানে যেমন সুবিধে হয় চাগ্রি পায় সেখানে চলে যায়।" ~ এটা মানতাম যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ফ্লো টা একমুখী না হত।

    আর পাইদিকে বলি, হাজারে হাজারে ছেলেমেয়ে প্রত্যেকদিন পশ্চিমবঙ্গ ছাড়ছে। বেশীরভাগ ছাড়ছে চাকরী না পেয়ে, বাকী রা গ্রোথ নেই বলে। আমি দ্বিতীয় শ্রেণিতে। আইটি/ইঞ্জিনিয়ারিং এ কাজ করে পেট চালান এরকম যে কেউ জানবেন ব্যাঙ্গালোর আর পশ্চিমবঙ্গের মধ্যে কী পার্থক্য। তাও একদম চাক্ষুষ প্রমাণ পেতে ফেসবুকে যেকোনো জব রিলেটেড ফোরাম ফলো করতে পারো।
  • cm | 116.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ২১:৫২660830
  • শিল্প সম্মেলন বাজেট বক্তৃতা এসবে অমিতবাবু হাসি হাসি মুখে গ্যাসগুলো দেওয়ার পরে টিভি দেখেননা। ওনার প্রথম বাজেটের পরে হীরকেই খোঁচানো আছে।
  • pi | 24.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ২১:৫৪660831
  • গ্রোথ কাকে বলে ? লাখ লাখ মাইনে হওয়াকে ?
    আমি সত্যি পব এর লোকজনের কেন মাস গেলে লাখ বেলাখ টাকা মাইনে হবেনা, তাই নিয়ে চিন্তিত নই তো।

    আর এরকম গ্রোথের কোন শেষ ও নেই। সে আজ তুই পব ছেড়ে লুরু গেছিস, কাল লুরু ছেড়ে আম্রিগা যাবি। মানুষের ভাল থাকার শেষ নেই, তার জন্য চেষ্টারও। সেসব ও খারাপ কিছুই নয়। কিন্তু এই দ্বিতীয় শ্রেণী নিয়ে আমার সত্যি তেমন কনসার্ন নেই।
    হাজার হাজার লোকের পব তে কোন চাকরি না পেয়ে ছাড়া নিয়ে আছে। এরকম লোকজনের অভিজ্ঞতা জানতে আগ্রহী/
  • pi | 24.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ২১:৫৬660832
  • এদিকে ডিসি, একটু দেখবেন। চেন্নাই যেন আবার বখে না যায়। অবশ্য আম্মা নিশ্চ্যই যেতে দেবেন না।

    Around 300 Hundred permanent and contract workers of Asian Paints are on sit in strike, since last night pressing their demands of wage revision, reinstate of dismissal worker, regularisation of contract workers etc..

    The management stopped supply of food and water in the factory permises. There are arounds 40 Bouncers and 50 security guards in the factory permises and their presence has created tension and fear complex among the striking workers.
  • একক | 24.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ২২:০৪660833
  • পাই

    কারণ আমি গ্রোথ ইনক্লুসিভ করাপশন সাপোর্ট করি তাই। গ্রোথ থাকলে তাকে ঘিরে যে দুর্নীতি সেটা বিগ মার্কেট কনফ্লিক্ট দিয়েই কাটে,ওটা গ্রোথের ব্যাড সাইড এফেক্ট। আমি যেটার বিরুদ্ধে সেটা হলো লো লেভেল এ দুর্নীতি কারণ সেটা গ্রোথ বন্ধ করে দেয়। সেটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে আছে। বন্হুগলি এসএসআই আপিসে বহুদিন চক্কর কাটতে হয়েছে। দালাল চক্র -তাদের অফার -এমনকি ভুও প্রজেক্ট রিপোর্ট বানিয়ে দেওয়ার লোক অবধি আছে নিজের চোখেই দেখেছি। কী করবো ? প্রতিবাদে তো বিশ্বাস করিনা আগেও বলেছি। সারাজীবনে কয়েকজন কে পেছনে লেগে সাসপেন্ড করিয়েছি এই পর্যন্ত। এর বেশি ক্ষমতা নেই আমার। আমি পার্সোনাল লেভেলে বদলায় বিশ্বাসী। সরকারী চাগরি তো আবার খাওয়া যায় না হে হে :)

    আর, কিসের এক্সপোজ ? কাকে ? এইত দুদিন আগে একজন নতুন রিক্রুট হওয়া ইন্সপেক্টর এর মুখে শুনলুম মেদনিপুরে বীমার নাম করে ব্যাপক ফ্রড কেস চলছে। একেবারে রাজ্যের ক্ষমতাসীন দলের ছত্রছায়ায়। নতুন লোক তাই এখনো হজম করতে পারেনি। কে কী করবে। গ্রাউন্ড লেভেলে দুর্নীতিকরণ বলে একটা চ্যাপ্টার এড হতে পারে রাজনীতির ইতিহাসে শুধু পশ্চিমবঙ্গ নিয়ে। সঙ্গে বিহার -ইউপি কিছুটা আসবে।

    এইযে সাহারাশ্রী, প্রচুর বাঙালি ওর নামে প্রণাম করত ধরা পরার আগে অবধি, সাহারার এজেন্ট রা ভুলভাল বুঝিয়ে কত টাকা মেরেছে কোনো আন্দাজ আছে ? এই মাল্টি লেভেল -মানি প্ল্যান এগুলোতে টপ লেভেলে আইজি-ডিয়াইজি অবধি জয়েন করানো থাকে। বিডিও রা বউ এর নামে "সাইট" কিনে রাখে। না, আমার পক্ষে এই শুওরের খোয়াঁড় ঘাঁটা ফীসিবল না সে তুই আইডিয়া নিয়ে যতই আওয়াজ দিস :) আমি বুঝি এভাবে খোয়াঁড় এ নেবে লাভ হয়না। যদি ফর্জি কানেকশন ছড়ানো যায় এবং মানি লেন্ডিং পোর্টেবল মেশিন গ্রামে গ্রামে পৌছনো যায় তাহলে দুর্নীতি করা লোকেরা আস্তে আস্তে চাপে পরবে। ওসব এক্সপোজ করাফরা দিয়ে নিউসপ্রিন্ট এর সেল বাড়ানো ছাড়া কিস্যু হয়না। কয়েক হাজার দুর্নীতিবাজ দালাল মার্কেটে রয়ে গ্যালো আর আমি একটা ম্যানেজার লেভেলের লোককে এক্সপোজ করলুম ও দিয়ে কী হবে।
  • dc | 132.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ২২:০৭660834
  • শুধু এটা কেন, চেন্নাইতে আরো অনেক আন্দোলন হয়। লাস্ট এক মাসের পেপার ঘেঁটে এরকম আরো কয়েকটা লিংক দিতে পারি। তবে ঐ, সেসব আন্দোলনে বিপ্লবিয়ানা হয়না, ক্যাপিটালিস্টদের তাড়াও টাইপের স্লোগান ওথে না। এমনকি এখানে রেলে সিটুর ভালো প্রেসেন্স আছে, তারাও খুব একটা সাম্রাজ্যবাদীদের নিয়ে স্লোগান দেয় না। আন্দোলনটা লিমিট ছাড়িয়ে চলে যায়না, কোননাকোন ভাবে মিটেও যায়।
  • Ishan | 214.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ২২:০৯660835
  • এইটা একক কি কইল? "এসেসআই-এমএসআই তে যাঁরা কাজ করেন তার একটা বড় অংশ ট্যাক্স স্ল্যাব এর নীচে এবং এইসব ক্ষেত্রে এখনো ট্যাক্স স্ল্যাব এর নীচে থাকলেও জিরো রিটার্ন শো করার নিয়ম পশ্চিমবঙ্গে বলবৎ নয়। অন্য রাজ্যে অলরেডি চালু আছে যে নিয়ম টা। "

    আয়কর দেবার নিয়ম রাজ্যে রাজ্যে আলাদা? সে কি?
  • pi | 24.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ২২:১০660836
  • লো লেভেলে দুর্নীতি গ্রোথ বন্ধ করে দেয়, এদিকে সেটার জন্যয় আবার ডাট দেখায় যে গ্রোথ সবচেয়ে বেশি হচ্ছে, যা বুঝলাম। ]

    যাগ্গে, আমি তোর অপছন্দের দুর্নীতি দূর করা সংক্রান্ত আইডিয়ার কথাই জিগাচ্ছিলাম। আওয়াজ দেব কেন। সিরিয়াসলি।
  • একক | 24.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ২২:১৯660837
  • আরে কিছু লোকের মাইনে না বাড়লে তাদের চারপাশের লোকের মাইনে বাড়বে কীকরে তাহলে তোর মডেলেই একটু বুঝিয়ে বল না ? !!
    এনিয়ে হাজারবার কথা হয়ে গ্যাছে। কাজের লোক থেকে প্লাম্বার থেকে ইলেক্ত্রিশিয়ান থেকে শুরু করে নতুন নতুন সার্ভিস জেনেরেট করা ব্যবসা এগুলোতে টাকা ঢুকবে কোথা দিয়ে ? ট্রিকল ডাউন ইকনমি তে বিশ্বাস করিসনা ভালো কথা। তোর মডেলে কিভাবে এদের রোজগার বাড়বে কীকরে নতুন নতুন সার্ভিস জেনেরেট করবে বুঝিয়ে বল।

    এই এক অদ্ভুত ধারণা হয়েছে যে সাউথ ইন্ডিয়া মানেই একপাল বড়লোক চেঁচাচ্ছে। আদৌ তা নয়। এখানে একেবারে ইস্ত্রীওয়ালা থেকে শুরু করে প্লাম্বার এদের মাইনে রোজগার নিয়ে জানিস ? কথায় কথায় এই "লাখ -বেলাখ" টা বলিস ক্যান :)) টাকার গরম দেখাতে হলে এখন মাল্টিপ্লেক্সে যেতুম। গুরুতে হ্যাজাতুম না। তুই যে ইকনমি টায় বিশ্বাস করিস সেটাতে কিভাবে ইকনমিক গ্রোথ এবং কোয়ালিটি লেবার ইনফিউশন হবে একটু বুঝিয়ে বল। আমি শুনতে আগ্রহী।

    আর হ্যা, ওই "কম পাবে, এখানে তো খরচ ও কম, প্রতিযোগিতা কম" ঐটা বলার আগে কোয়ালিটি লেবার গ্রোথ টা ভেবে নিস। এখানে প্লাম্বার /ইলেক্ত্রিশিয়ান দের জন্যে সার্টিফিকেশন কোর্স আছে এবং তাদের বেসিক লেভেলে তৈরী করে ছাড়া হয়। দিস কোয়ালিটি হিউম্যান রিসোর্স গ্রোথ। কলকাতায় আইটিআই আছে। একসময় প্রচুর কোর্স ও চালু হয়েছিল কিন্তু লাভজনক হয়নি। কারণ বিগ মার্কেট ক্যাটার করতে গেলে একটা বড় মেদিয়েতিং ইনভেস্টমেন্ট দরকার যারা ফোন/ইন্টারনেট এ ডাক দিলেই বাড়িতে প্লাম্বার পৌছে দেবে। সেখানে আবার সেই খরচ বাড়বে। সেটা পে করার ক্ষমতা কলকাতার খদ্দের দের নেই।

    নে.............এবার বুঝিয়ে বল কিভাবে ট্রিকল ডাউন ইকনমি দুচ্ছাই করে ইভেন ইন ডাউন লেভেল গ্রোথ আনা সম্ভব। আমি তো অনেক আইডিয়া দি, তোর আইডিয়া টা একটু শুনি :)
  • শ্রী সদা | 113.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ২২:২০660838
  • পাইদি আবার স্টিরিওটাইপিং করছে।
    প্রফেশনাল গ্রোথ মানে শুধু টাকা নয়। নতুন টেকনলজি শেখার সুযোগ, নিজের স্কিলসেটকে আপডেটেড রাখার সুযোগ। সেটা সেই এনভায়রনমেন্টেই আসে যেখানে ডোমেন শিফট করার অপশন বেশী। কোর টেকনিক্যাল কাজকর্ম বেশী করে যে কোম্পানীগুলো সেগুলোর প্রায় কেউই কোলকাতায় নেই। এবার তুমি যদি বলো যে শুধু টাকার জন্যে লোকে টিসিএস ছেড়ে মাইক্রোসফটে কাজ করা প্রেফার করে তাহলে অবশ্য .... :P
    আবার বলি, এটা খুব ভুল ধারণা যে কেরিয়ার মানে "শুধু" টাকা। অন্ততঃ আমার কাছে নয়।
  • pi | 24.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ২২:২১660840
  • না তো, লাখ বেলাখ মাইনে নিয়ে কথা এখানেই লোকজন বলেছে তো। সেজন্য পব ছাড়ছে, সেটাও। অপ্রাসঙ্গিক কিছু বলিনি তো।
  • pi | 24.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ২২:২৭660841
  • তোদের টেকনিক্যাল লাইন নিয়ে জানিনা, তবে পব তেই এরকম টেকনিক্যাল লাইনে কাজ করা ঘনিষ্ঠ লোকজন কোলকাতায় কাজ করছে, করে মোটামুটি সন্তুষ্ট আছে, এরকম জানি। টেকনিক্যাল ব্যাপার তো বুঝবো না, কিন্তু কাজের অ্যাপ্লিকেশন নিয়ে কিছু কথাবার্তাও হয়েছে।
    এবার হতে পারে, তাদের লেভেল সেরকম কিছু নয়।
  • একক | 24.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ২২:২৮660842
  • কল্লোলদা
    তুমিও একটু মডেল দিও বস্তাপচা ট্রিকল ডাউন এড়িয়ে কিভাবে এই ২০১৫ তে গ্রোথ আনা সম্ভব। "সমবায়" ই বা হলোনা ক্যানো ? একক তো গিয়ে বারণ করে আসেনি। ওড়িশা তে পীপ্পলি সমবায় বিশাল রেভেনিউ জেনেরেট করছে। মহারাষ্ট্রে হচ্ছে। প্রচুর মহিলা কাজ করে স্বনির্ভর। পশ্চিমবঙ্গে এরকম সমবায় গ্রোথ কটা ? শ্রীনিকেতন ধুঁকছে ক্যানো ? পব র থেকে মাল তুলে ফাইভ টাইমস দামে ইন্টারন্যাশনাল সাইটে সেটা বিক্রি হয়। কিন্তু পশ্চিমবঙ্গের লোকে সেটা পায়না কারণ সমবায় গুলো ডিরেক্টলি বিগ মার্কেট ফেসিং নয়। আজকে ডকরা র মার্কেটে অবধি মধ্যপ্রদেশের সমবায় রা ঢুকে পরেছে। পশ্চিমবঙ্গের হাল কী ?

    শুনি একটু।
  • শ্রী সদা | 113.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ২২:২৯660843
  • নাঃ, বরং আমাদের ডোমেনে কোর আর অ্যান্ড ডি লেভেলে ভালো কাজ করে যে কোং গুলো তারাই সবচেয়ে বেশী মাইনে দেয়,এবং সেই কোং গুলোর একটাও পব তে নেই। লুরুতে সার্ভিস কোং এ অ্যাপ্লাই করলে থোড়াই সো কলড "লাখ-বেলাখ" দিতো !
    কোলকাতার আইটি তে অন অ্যাভারেজ যা কাজ হয় তাতে একটু বেশী এক্সপিরিয়েন্সের লোকের টেক স্কিল ভাঙ্গিয়ে খাওয়া খুব চাপ। এই লিমিটেশনগুলোকে ওভারকাম করাটাই গ্রোথ।
  • Ishan | 214.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ২২:৩০660844
  • উফ এই আইটিওলাদের কাছে আইটিই দুনিয়া। আইটিতে অন্য অনেক রাজ্য এগিয়ে আছে, সে নিয়ে কোনো সন্দেহই নেই। কিন্তু তার মানে এই না, যে।, পব ছেড়ে দলে দলে লোক শুধু পালাচ্ছে। উল্টোটা, মানে পবতে আসার প্রবণতাই অ্যাকচুয়ালি বেশি। আমার কাছ্হে ২০০১ এর হিসেব আছে। As per 2001 Census, Maharashtra received largest number of migrants (7.9 million) by place of birth from other states and other countries, followed by Delhi (5.6 million) and West Bengal (5.5 million).

    আপনারা হাওয়া ছেড়ে একটু ডেটা নিয়ে কথা কন না। তাইলে তক্কো হয়। আর, ২০১১ র হিসেব আমার কাছে নেই, একটু কষ্ট করে খুঁজে দিলে গরীব মানুষের ভবিষ্যতের জন্য উবগার হয়। :-)
  • শ্রী সদা | 113.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ২২:৩৩660846
  • আইটি নিয়ে বার বার ফিরে আসছি কারণ গত কয়েক দশকে এই পরিমাণ হোয়াইট কলার জব ক্রিয়েশন অন্য কোনো ইন্ডাস্ট্রিতে হয়নি, এবং আগামী কয়েক দশকেও হবে বলে মনে হয়না।
  • dc | 132.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ২২:৩৩660845
  • আইটি নিয়ে আমারও সেরকম আইডিয়া নেই। তবে নন-আইটি সেক্টরে প্রচুর সদ্য পাশ করা ছেলেমেয়ে কলকাতায় চাকরি খুঁজে মরছে এটা জানি, অনেক হাহুতাশ কানে আসে। চেন্নাই বা ব্যাঙ্গালোরে এই হতাশাটা বা চাকরির অভাবটা সেভাবে চোখে পড়ে না। (ডেটা নেই)।
  • pi | 24.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ২২:৩৪660847
  • ধুদ্দুর ! মামু কিছুই বোঝেনি। যে ডাটাতেই পব উপরে থাকে সেই ডেটাই লো লেভেলে দুর্নীতি করে বানানো আবার লো লেভেলে দুর্নীতি আছে বলেই কখনো উপরে থাকা সম্ভবই নয়।
  • dc | 132.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ২২:৩৭660848
  • শ্রী সদা, আইটি বাদ দিয়ে মার্কেটিং, সেলস, এইচার, এরকম সব পাতি চাকরি খুঁজতেও পবতে বাচ্চা ছেলেমেয়েগুলো হিমশিম খেয়ে যাচ্ছে।
  • pi | 24.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ২২:৩৮660849
  • কোলকাতার আই টি তে আর এনড ডি না হওয়া ( মানে তোর কথা অনুযায়ী যদি ধরে নি নেই বা ভালো কিছু নেই) টা কোন ন্যাকানকুদের ব্যাগড়ায় আটকেছে ?
  • dc | 132.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ২২:৪৩660851
  • এই খবরটা খুঁজছিলাম, কয়েকদিন আগে এটা নিয়ে বেশ হইচই হয়েছিলঃ

    http://www.business-standard.com/article/companies/labour-unrest-at-hyundai-s-supplier-factory-near-chennai-115010200904_1.html

    দুয়েকদিন খবরে এসেছিল, লেবার মিনিস্টার বোধায় খোঁজখবর করেছিল। তারপর কি হয়েছে জানিনা।

    তামিল নাড়ু বন্ধ হয়নি, সাম্রাজ্যবাদীদের চক্রান্ত নিয়ে কেউ কিছু বলেনি, ক্যাপিটালিস্ট হিউন্ডাইকে তামিল নাড়ু থেকে চলে যেতেও কেউ বলেনি। চেন্নাইতে যদ্দুর জানি মিছিল বেরোয়নি, হিউন্ডাইয়ের ভুখা শ্রমিকদের নিয়ে কোন গান মনে হয় কেউ লেখেনি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন