এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • nina | ০৭ আগস্ট ২০১২ ০০:১৪32700
  • সোসেন কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কম্পু কর? এই কম্পু তো যত নষ্টের গোড়া----হাতের বারোটা বাজায়
  • riddhi | ০৭ আগস্ট ২০১২ ০০:১৩32699
  • ভিবি হাইলি দেশের মেয়েদের স্ট্রেস নিয়ে বললেন। তবে এন্ক্সাইটি ডিস-ওর্ডার মেয়্দের বেশী। এর কতখানি ন্যাচারাল (এর পক্ষে যুক্তি/স্টাডিস আছে) আর কতখানি কালচারাল বলা চাপ। এইটা দেখুন
    http://www.slate.com/articles/life/family/2011/04/nervous_nellies.html
  • VB | ০৭ আগস্ট ২০১২ ০০:১২32696
  • এদিকে ভবী কবের থেকে কুমু কে খুঁজছে, কুমু ও আসে না, ভবীও ভোলে না। ঃ-)
  • nina | ০৭ আগস্ট ২০১২ ০০:১২32697
  • এগুলো সব এখন মেশিনে খেলে--ভিডিও গেমস---ঝংকার দেয়া খেলা--শরীর একই জায়গায় দাঁড়িয়ে থাকে আর মোটা হয় ঃ-(
  • sosen | ০৭ আগস্ট ২০১২ ০০:১২32698
  • কারা যেন কমবয়সী মেয়েদের হাতে ব্যথা নিয়ে কি সব বলল!
    আমায় তো কেউ কোনদিন বসে থাকতেই দেখল না। শান্তিতে ল্যাদ খেতেও পারিনা বলে বন্ধুরা রেগে যায়।
    তাতেও আমার হাতে ব্যথা ভেউ ভেউ ভ্যাঁক।
  • VB | ০৭ আগস্ট ২০১২ ০০:১০32695
  • জেলেমাছও দৌড়াদৌড়ি খেলা, এতে আউট হতে থাকা লোকেরা হাত ধরাধরি করে বাড়তে থাকে, বেশ একটা জালের মতন। লক্ষ্য হোলো বাকী মুক্ত দৌড়কারীদের ছুয়ে ছুয়ে আউট করা, আউট হলেই ঐ জালের অংশ হয়ে যায় তারা। শেষের দিকে জাল খুব বড়ো হয় আর মাত্র কয়েকজন মুক্ত থাকে, এই বিরাট জাল নিয়ে তাদের আউট করা শক্ত, সবার সিনক্রোনাইজড দৌড় দরকার আর সমান গতিও, সেটা বেশ শক্ত কাজ। তাই এই খেলা চলতে চলতে সন্ধ্যে হয়ে যেতো, ব্যস, সবাই বাড়ী। ঃ-)
  • nina | ০৭ আগস্ট ২০১২ ০০:০৯32694
  • পিট্টু খেলেছি---গাদি? নাহ! ক্রিং? নাহ!
  • একক | ০৭ আগস্ট ২০১২ ০০:০৮32692
  • গাদী খেলেন নি ? পিট্টু খেলেছেন ? ক্রিং ?
  • nina | ০৭ আগস্ট ২০১২ ০০:০৮32693
  • ভবি জেলেমাছেরা বুঝি হাতধরে থাকে?
  • nina | ০৭ আগস্ট ২০১২ ০০:০৭32691
  • কিন্তু ঐ আকার খেলী ---গাধী ?? ওটা কি?
    আর কাকজোড়া জেলেমাছই বা খেলে ক্যামনে? ঃ-০
  • VB | ০৭ আগস্ট ২০১২ ০০:০৫32688
  • কাকজোড়া ছোঁয়াছুয়ি টাইপ দৌড়ের খেলা, এখানে রুল হোলো যে ছুঁয়ে আউট করবে সে আসতে আসতে যদি দৌড়ে পালাতে থাকা দুজন হাত ধরাধরি করে ফ্যালে তাহলে আউট হবে না, তাই কাকজোড়া। এই খেলায় বেশ একটা কমরেডশিপ তৈরী হয়, কেউ হয়তো একলা ছুটছে, তাড়া করে আসছে আউটকারী, আরেকজন পিছন থেকে নিজের আউটের রিস্ক নিয়ে দুদ্দাড় দৌড়ে গিয়ে পলাতকের হাতে হাতে ধরে ফেল্লো, ব্যস সে বেচে গেল। ঃ-)
  • nina | ০৭ আগস্ট ২০১২ ০০:০৫32689
  • পাই
    আমার এখানকার বাড়ীর বাগান/লন গুলো দেখলে মনে হয় নামতা পড়া----কোন সিজনে কোন ফুল কি রঙের কেমন ভাবে কেয়ারি করা---বছরের পর বছর সেই অ্যাক্করকম-----আছে বৈকি এক্ষসেপশন--কচ্বিৎ কেউ করে---এলোমেলো ফুল আপনমনে হয়ে ওঠা বাগান----কি যেন বেশ বাহারি নামও আছে তার।
  • pi | ০৭ আগস্ট ২০১২ ০০:০৫32690
  • একক, ঃ)
  • একক | ০৭ আগস্ট ২০১২ ০০:০২32687
  • পাই যেটা বল্লো ওটা আমিও দেখেছি। শুধু "প্রোগ্রামড বাচ্ছা " দের মধ্যে নয় বড়দের মধ্যেও দেখেছি।
    ট্রেকার এন্ড ট্র্যাভেলার দের মধ্যে একটা অদ্ভুত ট্রেইট লক্ষ্য করেছি : কে কতটা "কভার" করলো সেটাই যেন মুখ্য। ওটাই রুটিন। কোনো আনন্দ নেই। "এ বচ্ছর অমুক অমুক পিক মারবো" এরকম টার্গেট। পাহাড়ে ওঠে দাঁত -মুখ খিঁচিয়ে। চারপাশে সৌন্দর্য উপচে পড়ছে। কতরকম ফ্লোরা এন্ড ফনা। কত ছোটো পোকা -ফান্জাই -আকাশের রং পাল্টাচ্ছে। কিছুই দেখেনা। দেখেও বোঝেনা। কোনমতে "পিক" জয় করে এসে এলবামে ছবি আঁটে। এরকম বেড়ানোর কি মানে কে জানে। এ যেন নাক টিপে রেখে মহার্ঘ্য ওয়াইন পান করা। বেকার সময় নষ্ট। বন্ধুমহলে একটু কলার উঁচু, এই যা।
  • pi | ০৭ আগস্ট ২০১২ ০০:০১32683
  • কুকি কাটারে কাটা সেম ডিজাইন---বাড়ী থে বাগান থেকে মানুষ --সব সব ... হ্যাঁ, এমনিই লাগে মাঝে মাঝে ঃ)। তবে সবাই নয়। এখানে কিছু মেক্সিকান পরিবার আছে। ওদের বাচ্চাগুলোর ছোটোবেলার সাথে নিজেদের বেশ মিল পাই। অবশ্য সবটাই বাইরে থেকে দেখে।

    হ্যাঁ, আকাদার মত আমাদের ছোটোবেলাও অনেকটা অম্নি ছিল।
  • san | ০৭ আগস্ট ২০১২ ০০:০১32684
  • আমার মেনলি ভবঘুরে হয়ে যেতে ইচ্ছে হয়।
  • nina | ০৭ আগস্ট ২০১২ ০০:০১32685
  • আকা
    গাধী ??? সেটা কিরকম খেলা ???!!! ঃ-০
  • pi | ০৭ আগস্ট ২০১২ ০০:০১32686
  • কাকজোড়া জেলেমাছ কেমন খেলা ?
  • VB | ০৬ আগস্ট ২০১২ ২৩:৫৯32682
  • আমার গাছে চড়তে ইচ্ছে হয়, মাঠে কাদাজলে দৌড়াদৌড়ি করতে ইচ্ছে হয়, পুকুরে ঝুপ্পুড় ঝুপ্পুড় ডুব দিতে দিতে হাত পা ছোঁড়া ফ্রী স্টাইল সাঁতার ইচ্ছে হয়, বিকেলের মাঠে কাকজোড়া জেলেমাছ এইসব খেলতে ইচ্ছে হয়---কিন্তু এসব এই জগতে আর হবে না আমার পক্ষে, পরজন্মে অন্য কোনো গ্রহে হলেও হতে পারে। ঃ-)
  • aka | ০৬ আগস্ট ২০১২ ২৩:৫৭32681
  • আমরা কি খেলি নি, ছোঁয়াছুঁয়ি, গাধী, কবাডি, এক্কাদোক্কা, লুকোচুরি, ক্রিকেট, ফুটবল সব। এমনকি প্রবল বৃষ্টির দিনে নতুন তৈরি হওয়া বাড়িতে গলফ অবধি। নিজেরাই রুল বানাতাম, কি অনাবিল আনন্দ।
  • aka | ০৬ আগস্ট ২০১২ ২৩:৫৫32679
  • এখানেও নেই, ফ্রি প্লেয়িং।
  • একক | ০৬ আগস্ট ২০১২ ২৩:৫৫32680
  • নিজের শর্তে বাঁচা কি এতই শক্ত নাকি ? ইচ্ছে হলে টই টই নইলে ল্যাদ। আমি তো স্নান -চুল আঁচরান এসব ও মানিনা। রোজ রোজ কিছু একটা করতে হবে এটা পাতি বিরক্তিকর।
  • san | ০৬ আগস্ট ২০১২ ২৩:৫৩32677
  • আজ্জোদা এখন আমার ফুটবল পেটাতে ইচ্ছে হয় ঃ-(
  • nina | ০৬ আগস্ট ২০১২ ২৩:৫৩32678
  • অমি তো নিজের ভুল থেকেই বুঝেছি--বড় দেরী করে কিন্তু তবু --অন্তত মেয়েকে ছেড়ে দিয়েছি তার মতন করে জীবনকে দেখুক, ঠেকুক শিখুক----আমার ক্ষেত্রে সেটাই বেশি সাকসেসফুল কিন্তু আবার অনেক ক্ষেত্রেই এই সব প্রোগ্রামড বাচ্চারা সব দারুণ করছে----কে জানে কি যে ঠিক!!
  • nina | ০৬ আগস্ট ২০১২ ২৩:৫১32676
  • আরে পাই সেটাই তো বলছি---তাসের দেশ
    এখানে তো সবই কুকি কাটারে কাটা সেম ডিজাইন---বাড়ী থে বাগান থেকে মানুষ --সব সব! একঘেয়ে বোরিং--আমার লাগে--নেহাত ছুটতে হয় ২৪ ঘন্টা তাই বাঁচোয়া---
  • a x | ০৬ আগস্ট ২০১২ ২৩:৫০32675
  • হ্যাঁ, কম্যুনিটি সার্ভিস, সিভিতে যোগ করার জন্য ঃ-)
  • pi | ০৬ আগস্ট ২০১২ ২৩:৪৮32674
  • নিনাদি, সে অর্থে যন্ত্রবৎ বল্লে, আমার এখানকার প্রচুর খেলা ধূলা করা, ঘুরে বেড়ানো জীবনও যন্ত্রবৎ লাগে। সবই চলে নিয়মমতে। বড় বেশি রুটিনমাফিক, ফর্মাল। ভাল-মন্দ বলছি না। হয়ত আখেরে ভালোই।
    তবে, ঐ সিভি তে যোগ হবে আর তাতে সেই কোন হাই স্কুলের পরে কলেজে অ্যাডমিশনের সুবিধে হবে বলে অমুক খেলা, তমুক অ্যাকটিভিটি, এ যেন কেমন কেমন ঠেকে। অবশ্যই সবাই এমনি করেন না। কিন্তু এমন করেন, এমন লোকও দেখেছি, নিজের আশেপাশে।
  • nina | ০৬ আগস্ট ২০১২ ২৩:৪৩32673
  • সবই যন্ত্রবৎ---মানুষও তাই হয়ে যাচ্ছে---কবেই কবি তাশের দেশ দেখতে পেয়েছিএলন! তাই ভাবি-
  • aka | ০৬ আগস্ট ২০১২ ২৩:৪১32672
  • আমাদের মফস্বল শহরেই দেখি একটাও মাঠ নেই। আমরা যাও বা পেয়েছি টুকরো এদিক ওদিক, এখন নেই। যা আছে বড় ক্লাব, শেখানে ঐ রবীন্দ্রসংগীত শেখানোর মতন ফুটবল বা ক্রিকেট শেখানো হয়। দুই পাক দৌড়, এক পাক জোরে দৌড়, ত্রিশ মিনিট শরীর চর্চার পরে দশ মিনিট খেলা।
  • aka | ০৬ আগস্ট ২০১২ ২৩:৩৮32670
  • ফ্রি প্লেয়িং বা ইচ্ছেমতন বল পেটানোর থেকে ভালো কিছু হয় না। এইটা আধুনিক সমাজ থেকে প্রায় চলে গেছে। উপায়ই নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত