এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭০৭৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • :-) | 125.*.*.* | ২৯ এপ্রিল ২০১৫ ১৬:৪০660686
  • "যেকটা পব তে আছে ইউস দেম এন্ড থ্রো দেম এওয়ে। সিম্পুল " - পাগলা ক্ষীর খা
  • dc | 116.*.*.* | ২৯ এপ্রিল ২০১৫ ১৬:৪৭660687
  • উফফফ পারলে একককে কয়েক বস্তা মোহর পাঠাতাম। তবে কিনা মোহর তো নেই, তাই কয়েক বস্তা লাইক পাঠিয়ে দিলাম :p
  • সিকি | ২৯ এপ্রিল ২০১৫ ১৬:৫২660688
  • এককের কাছে একটিই মোহর আছে। :)
  • সিকি | ২৯ এপ্রিল ২০১৫ ১৬:৫৩660689
  • ইয়ে, এককের সঙ্গে একমত নই - সেটাও জানিয়ে রাখলাম। আমি খুব বেশি ব্যাপারে এককের সঙ্গে একমত হই না। :(
  • Abbe Plumpness Calm | 125.*.*.* | ২৯ এপ্রিল ২০১৫ ১৭:৪৫660690
  • বিধিসম্মত সতর্কীকরণ -

    :-) এবং Abbe Plumpness Calm - দুইজনেরই আইপি অ্যাড্রেস 125.112.74.130 হলেও দুইজন আলাদা ব্যক্তি। পড়ার সময় নাম এবং সই মিলিয়ে নেবেন।

    এই আইপিটা ছাড়তে হলে বড় বিপদে পড়ে যাবো।
  • pi | 24.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ০০:০২660692
  • * গুলি

    গুলি চলেছে না কাঁদানে গ্যাস তাই নিয়ে নানা আলাদা রিপোর্ট দেখছি, কিন্তু ছ' মাসের মজুরি বাকি ! এই লোকগুলোর তো প্রায় দিন আনি দিন খাই দশা !! এমনিতেই মোদির দৌলতে একশো দিনের কাজ নাকি অনেক কমেছে, বেশ কিছু লোকজন বলেছিলেন, আমার কাছে রেকর্ডিং ও আছে। কিন্তু এই মজুরি না দেওয়াটা কার দায় ?
  • aranya | 154.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ০২:৩৯660693
  • কোন প্রত্যন্ত ত্রিপুরায় কটা গরীব গুর্বো দিন মজুরের ওপর গুলি চলেছে, তাই নিয়ে নাকি কান্না, যত অকাজের কাজী এই নকু-দের নিয়ে আর পারা যায় না।

    আরে বাবা, মার্কেটের কো ল্যাটারাল ড্যামেজ, রাজার এঁটো, কিছু তো থাকবেই - কিছু চাষী আত্মহ্ত্যা করবে, কিছু মজুর খেতে পাবে না - তাই নিয়ে পড়ে থাকলে চলবে!

    শাইনিং ইন্ডিয়া রকস। জয় মোদী। জয় মমতা। ডাউন উইথ যত ব্যাগড়াপম্থী নকুজ
  • adhuli | 190.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ০৩:০০660694
  • একক কে ক। কমেন্ট গুলো বাধিয়ে রাখার মত। একেবারে আতে এসে ঘা মারে।

    কিন্তু ঘুরে ফিরে মোদ্দা কথাটা সেটাই, যদি মমতা ছাড়া বিকল্প না থাকে, তাহলে ভোট দেওয়া নিয়ে রঞ্জন-দা এত চিন্তা করছেন কেন ? ছাপ্পা হোক, ধাপ্পা হোক, ভোট তো দিদি-র বাক্সেই পড়েছে। ধরুন যদি ছাপ্পা না হত, তাহলে সবাই কাকে ভোট দিতেন -? (এটা শুধু রঞ্জনদা কে নয় )। গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, নেতা বেছে নেওয়ার অধিকার ইত্যাদি ইত্যাদি সব ঠিক আছে, কিন্তু আল্টিমেটলি রেসুল্ট যেটা হয়েছে, সেটা কি অন্য রকম হত ?
  • aranya | 154.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ০৩:৪৬660696
  • 'বুকের কাছে জড়সড় দু’হাতের আড়ালে উঁকি দিচ্ছে সাদা ইভিএম। মরিয়া হয়ে সেই ইভিএম আঁকড়ে বুথের মধ্যে উপুড় হয়ে পড়ে রয়েছেন তিনি।
    মাথায় পিস্তল ঠেকিয়ে এক যুবক ক্রমাগত শাসিয়ে চলেছে তাঁকে, ‘‘মেশিনটা ছাড়বি নাকি আমি এ বার হাতের মেশিনটা চালাব, বল?’’
    বুথের মধ্যে দাপিয়ে বেড়ানো শাসক দলের জনা দশেক দাপুটে কর্মীর এক জন কাউন্ট ডাউন শুরু করে, ‘‘এক।।।দুই।।।।।’’
    ফর্দাফাঁই সাদা জামা রক্তে লাল, ইভিএম আঁকড়ানো অবস্থাতেই উত্তর আসে, ‘‘মেশিন লুঠ করতে হলে আমাকে খুন করতে হবে।’’
    শনিবার, পুর-নির্বাচনের দুপুরে, মধ্যমগ্রামের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনার পরিণতি—ভোট-ডাকাতি রুখে ওই ওয়ার্ডে তৃণমূলের দাপুটে নেতাকে প্রায় গুঁড়িয়ে দিয়ে বাম-প্রার্থী সনৎ বিশ্বাসের জয়।'

    - গল্পের মত। একজন সত্যিকার সাহসী মানুষের গল্প
  • S | 109.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ০৬:৫৭660697
  • একক মহাশয় পুরো গোলা ফর্মে। লাস্ট দু-তিনটে পোস্ট যাস্ট স্টেডিয়ামের বাইরে। বোলারের মান সম্মান নিয়ে টানাটানি।
  • Atoz | 161.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ০৮:০৯660698
  • একক টপ ফর্মে।
    ন্যাকা নকুদের ধুর্ধুড়ি নেড়ে ছেড়ে দিয়েছে পুরো।
    ঃ-)
  • ন্যাকা নকু | 105.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ০৮:৩৭660699
  • একক কিন্তু একটা কথা খেয়াল করেন নি। নকুরা কনসিস্টেন্ট ব্যাগড়াপন্থী। মমতাকে সাপোর্ট করে এভাবে নিজেদের ইয়েতে ব্যাগড়া দেওয়া, এক কথায় স্প্লেনডিড। লং লিভ নক্সালবাড়ী, ব্যাগড়ার চেয়ারম্যান নকুদের চেয়ারম্যান। ঃ-)
  • কল্লোল | 111.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ০৮:৪০660700
  • একক বোধহয় পরিবেশবাদী ও মানবাধিকার সংগঠনেদের কথা বলছে। কারন নকুরা (লিবারেশন থেকে মাওবাদী) সকলেই মার্ক্সবাদী ফলে সকলেরই অ্যাজেন্ডায় শিল্পস্থাপন আছে। সেটা সরকার করবে, বেসরকার নয়, এটুকুই তফাৎ। জমি সরকারই নেবে। ক্ষতিপূরণ কি/কত হবে তাই নিয়ে মতের ফারাক থাকতে পারে। তবে ওটুকুই। বুদ্ধর সাথে নকুদের শিল্প্স্থাপন নিয়ে কোনও দৃষ্টিভঙ্গীর ফারাক নাই।

    আমি খুব দৃঢ়ভাবে মনে করি পবর মতন উর্বর জমির রাজ্যে শিল্পস্থাপন করতে হলে অপেক্ষকৃত অনুর্বর জায়গায় করা উচিৎ (বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম)। ইনফ্রাস্টাকচার না থাকলে সরকারের দায়িত্ব সেটা করে দেওয়া। সেই অর্থে শিল্প হওয়া উচিৎ ঝাড়খন্ড, ছত্তিশগড় অঞ্চলে, যেসব অঞ্চল কৃষিপ্রধান নয়। তবে শিল্পস্থাপন, পরিবেশকে সমূলে নষ্ট করে নয়, বরং পরিবেশ সংক্রান্ত আইন মেনে করতে হবে।
    এখানে পবর লোকেদের একটাই চাহিদা, ঘরের খেয়ে চাকরী করবো। আমি বুঝিনা সেই যুক্তিতে সিকিম, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, কাশ্মীর, আন্দামান বা ত্রিপুরার লোক তবে কি করবে? তাদরও তো ঘরের খেয়ে চাকরী করতে সাধ যায়।
    আর এটা একককে - " এনারা নিজেরা পরভূমে সেটলড ও নেটজগতে বিলীন" তুই তো নিজেও এই বর্গেই অবস্থান করিস? তাহলে আর পব নিয়ে খামোখা তোর এতো চিন্তা কেন? তবু ভাবিস। এটাই কৌতুহলোদ্দীপক।
  • aranya | 83.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ০৯:০৬660701
  • আমার আবার এককের পাঠক-আদৃত, ক্ল্যাপ-ধন্য, গোলা পোস্ট গুলো পড়ে কেন যেন রোম আগুনে পোড়ার সময় নিরো-র বংশী বাদনের কথা মনে পড়ে।

    তুলনাটা অবিশ্যি ঠিক যুৎসই হল না। একক তো আর এই ভারত -নামক সুবিশাল মার্কেটের সম্রাট নন, সে হয়ত আম্বানি-টাম্বানি কেউ হবেন। তবে ঐ আর কি।

    As of 2013, a total of 296,438 farmers have killed themselves in India since 1995
  • pi | 24.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ০৯:০৮660703
  • নন ন্যাকা নকুরা কোথায় কোথায় বসে কী কী করেছে, তার একটা ফিরিস্তি পেলেও চক্ষু সার্থক করা যেত। পরভূমে সেটলড আর নেটজগতে বিলীন নন নকু, স্বভূমে সেটলড, নেট বিচ্ছিন্ন নন নকু, যাঁরা সবাই উদ্বাহু হয়ে একককে মোহর পাঠাচ্ছেন, তাঁদের যখন এত HTT মারান, নিগ্ঘাত অনেকের জন্য অনেক কিছু, বা কাজের কাজ অনেক কিছু করেছেন হবে। জানতে পারলে ভাল হত, কত লোক অনুপ্রাণিত হত।
  • চালাক মাকু | 47.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ০৯:০৮660702
  • ঐ হল, যার নাম চালভাজা তারেই কয় মুড়ি।

    নকু করে খেতে না পারলে ঐ সব হয়।
  • baatela-bhakt | 117.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ০৯:১৮660704
  • অন্য রাজ্যে বসে বসে পশ্চিমবঙ্গ নিয়ে বাতেলাবাজি-র জন্য একক-কে বাতেলাশ্রী বা বাতেলাবিভূষণ উপাধি প্রদান করবার জোরালো দাবি জানালাম।
    - এক বাতেলামুগ্ধ ভক্ত
  • pi | 24.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ০৯:২২660705
  • আমি তো এককের এই মন্তব্যও বাঁধিয়ে রেখে দিয়েছি। একক নয়, এখন সমস্ত নন-ন্যাকা নকুদের ভাবনাচিন্তার টেমপ্লেট এটাই ধরে নেব ঃ)

    ' দশ হাজার মানুষ কে মায়ের ভোগে পাঠিয়ে দশ হাজারের বেশি মানুষের উন্নত তর ভবিষ্যত হবে। ইভেন এও হতে পারে যে যাদের ভবিষ্যত বেটার হবে তারা সংখ্যায় দশ হাজারের কম। কিন্তু তাহলেও সেটাই হতে দিতে হবে। কারণ তারাই আমরা। এর বিপরীতে কোনই ফীসিব্ল মডেল আছে ? নেই।
    একটা দেহাতি হাভাতে চাষী ও তার এন্ডি গেন্দি রা স্টেট কে আগামী দশ বছরে যা রিটার্ন দেবে আমরা তার চে বেশি দেওয়ার ক্ষমতা রাখি এবং দেব। এই মেশিন ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট এর যুগে এটাই সত্যি। আর এযুগ বলে শুধু নয়, কোনকালেই কিছু লোকের না কেড়ে সবাই বগল বাজিয়ে ভালো থাকবে এমন তা হয়নি। কিছু ঝরবে কিছু মরবে। এটা সভ্যতার বলিদান। রাজনীতি নির্বিশেষে এই জায়গাতে এসেই সবাই তো তো তো তো করতে লাগেন। "বিবেক " নামক ইগো উস্কে ওঠে। মাংসের ভাগ সবাই খাবে এদিকে পাঁঠা বলি দেখে মূর্ছ। '
  • নকুশ্রী | 41.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ০৯:২৬660707
  • বাতেলামুগ্ধ ভক্তকে কালীঘাটশ্রী উপাধি দেওয়া হোক।
  • aranya | 83.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ০৯:২৯660708
  • আমরা নন-ন্যাকা, নন-নকু, ন্যাকা, নন-নকু ইঃ প্রঃ পারমুটেশন, কম্বিনেশন-রা পরোপকার করে জাস্ট ফাটিয়ে দিচ্চি। নিজের জন্য, পরিবারের জন্য কোন সময়-ই দিতে পারি না।

    নেহাত বিনয়ী বলে খোলা পাতায় নিজের পিঠ চাপড়াতে চাই না।

    পাই, কোন খবর রাখে না।
  • pi | 24.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ০৯:৩১660709
  • একদম ঃ)
  • Abhyu | 85.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ০৯:৩৪660710
  • এককের কথায় গায়ে যতই জ্বালা ধরুক, একক অত্যন্ত অরিজিনাল থিঙ্কার বলে আমার মনে হয়। এখানের অনেকের রিয়্যাকশনই প্রেডিক্টেবল। এককের বক্তব্য সেই ধারায় পড়েনা বলে আমার মনে হয়।
  • Tim | 101.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ০৯:৩৮660711
  • স্টাইল আর কনটেন্ট গুলিয়ে ফেলবেন না। এককের স্টাইল দেখে মুগ্ধ হয়ে লোকে ক্ল্যাপ দিচ্চে, এদিকে খ্যাল নেই বলটা আউটসাইড এজ হয়ে স্লিপের হাতে, কারণ টই টেস্ট ম্যাচ হলেও এখেনে আউট নাই। ফলত লোকে অনন্ত সেওয়াগ দেখতে পাচ্ছে। আইসিসি এই মডেলটা নিলে পারে, লোকে পাঁচদিনই মাঠ ভরিয়ে দেবে। ঃ-)
  • Ashoke | 105.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ০৯:৪৩660713
  • লোকে এককের কথায় খুশি হয়েছে, তাতে রাগ করে কি করবেন? বরং ভেবে দেখুন আপনারা কি করেছেন যে আপনাদের বিরুদ্ধ কথায় লোকে আনন্দ পাচ্ছে। লোকে মুখ্যু, কিছু বোঝে না বললে কি হবে?
  • baatela-bhakt | 117.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ০৯:৪৩660712
  • কালীঘাটশ্রী তো আগেই পেয়েছি, অবশ্য তার অনেক আগে নবাব অফ আলিমুদ্দিন পেয়েছি। এসব রাজ্যস্তরে।
    কিন্তু, পশ্চিমবঙ্গের বাইরে বসে বাতেলা ঝাড়ায় একক স্যর চ্যাম্পিয়ন, জাতীয় স্তরে।
  • cm | 116.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ০৯:৪৪660714
  • ২৯৬৪৩৮ সংখ্যাটির সাথে ১৪ সংখ্যাটির তুলনা ও তাদের পেছনে বাইট খরচের হিসেব দেখলেই বোঝা যাবে যে এরা হয় বিভ্রান্ত বা অতি সরলমতি।

    এককের কথায় নতুন কিছু নেই এরর বুঝতে হলে তাকে প্রোপাগেট করাও।
  • aranya | 154.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ০৯:৪৮660715
  • টিম-কে ক - স্টাইল ও কনটেন্ট সম্বন্ধে।
  • aranya | 154.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ০৯:৫৪660718
  • ওপরের পোস্ট-টা ঠিক লিখি নি। এককের স্টাইলের আমি ভক্ত তো বটেই, কনটেন্টের দিক থেকেও ওর অনেক আইডিয়া-ই আউট-অব-দ্য-বক্স মনে হয়, অভ্যু যেমন বলল - অরিজিনাল থিঙ্কিং।
    তবে মার্কেট সম্বন্ধীয় পোস্ট-গুলো খুবই প্রেডিক্টেবল
  • pi | 24.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ০৯:৫৪660716
  • টিম, ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন