এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ০৬ আগস্ট ২০১২ ০০:৪৯32220
  • ব্রতীন্দার কি বুদ্ধি। রবীন্দ্রজয়ন্তীতে কবে নারায়ণ গাঙ্গুলীর নাটক হয়? যাক তবু শোনো http://www.esnips.com/displayimage.php?album=&cat=0&pid=7450485
  • | ০৬ আগস্ট ২০১২ ০০:৪৮32219
  • একবার আমি ২ পিস গান গেয়েছিলুমঃ

    ১। যদি তোর ডাক শুনে কেউ না আসে না
    ২। একটুকু ছোঁওয়া লাগে

    আমি তো হারমোনিয়াম বাজাতে জানি না তাই হাঁটু তে চাঁটি মেরে মেরে গাইছি। হঠাৎ পাড়া পরেশ কাকু বলে ' অপু,সুব্রত কে গাইতে দাও ' ( গানের মাঝখানেই। কী অপমান ভাবুন!!)
  • একক | ০৬ আগস্ট ২০১২ ০০:৪৭32218

  • কোন কবিতা বলতে ?
  • VB | ০৬ আগস্ট ২০১২ ০০:৪৬32217
  • ব, নিশি গান গাইলে সেটা ভুতের নৃত্যনাট্য টাইপ হয়ে যেতো। ঃ-)
    নিশি গান গাইতো না, ভাষ্যপাঠ আবৃত্তি নাটক এসব করতো, তবে অনেক ছোটোবেলা কোরাস গানের দলে আর দলবদ্ধ নৃত্যে নিশিও নেমেছিলো, ভুতেরা কনফিউজ্ড হয়ে আর আসে নি, নিশি সোলো গাইলে নির্ঘাত "তেনারা" নামতেন। ঃ-)
  • | ০৬ আগস্ট ২০১২ ০০:৪৫32216
  • একটা ফেভ ছিল ঃ

    কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন।

    ভগবান তুমি যুগে যুগে দূত্পাঠেয়েছো বারেবারে দয়াহীন সংসারে....
  • | ০৬ আগস্ট ২০১২ ০০:৪৩32215
  • নিশি কি গান করতে?

    একক কোন কবিতা?
  • | ০৬ আগস্ট ২০১২ ০০:৪২32213
  • অভ্যু, তোমার সেই ভীমের পার্ট করার গল্প টা হয়ে যাক...
  • VB | ০৬ আগস্ট ২০১২ ০০:৪২32214
  • আমাদের পাড়ায় কারু কারু তখনো চৌকি ছিলো, রবীন্দ্রজয়ন্তীর জন্য সেগুলো ধার দিতেন তারা। তিনকে তিনটে চৌকি জুড়ে মঞ্চ হতো, আলোর রঙ বদলাবার জন্য লাল নীল সবুজ আর হলদে সেলোফেন পেপার দিয়ে আলোর সামনে ধরে ধরে নাচের সময় রঙ বদল করতো আমাদের গুপীদা। ঃ-)
    পরে লোকেদের চৌকি টৌকি সব বিক্রি হয়ে যায়, বক্স খাট বানায় সবাই। ততদিনে রবীন্দ্রজয়ন্তীও শিফ্ট করে গেছে, পাড়ায় আর হতো না, সিরিয়াস লোকেরা মহাদেশ পরিষদের বা সেবক সঙ্ঘের স্থায়ী মঞ্চে করতেন। সেখানে দেখেছিলাম "তাসের দেশ" আর "শ্যামা"।
  • | ০৬ আগস্ট ২০১২ ০০:৪০32210
  • /সোনালী
  • একক | ০৬ আগস্ট ২০১২ ০০:৪০32211
  • অনেক কিছুই মনে পরে। নাচতে -গাইতে পারতুম না। কিন্তু নাটক-স্ক্রিপ্ট রিডিং-স্টেজ ক্রাফট এসব করার সুবাদে মেক-আপ রুমে ঠিকানা ছিল। সারা রাত নৃত্যনাট্য- মেকাপ চেঞ্জ-আলো আর খসে পড়া বেলফুল, জূঁই ভাড়া করা কার্পেটের ওপর। কখনো দ্রুত হাতে কারো মালা ঠিক করতে গিয়ে একসঙ্গে আলগা হয়ে আসা একমুঠো জূঁই সবার আড়ালে ফতুয়ার পকেটে চালান। আরে কছিস এতক্ষণ ধরেয়্য়্য়্য়,,,,,তাড়াতারিইইই। মৃত সময়। ফুলেদের শব।
  • | ০৬ আগস্ট ২০১২ ০০:৪০32212
  • আমি জানি সোনালে বেন্দ্রে। তাই তো? ঃ))
  • | ০৬ আগস্ট ২০১২ ০০:৩৯32208
  • না। অভ্যু এসেছে আমার বাড়ি তে। এটা ২৪ প্লটের র জায়গা। আমরা যখন ছোট ছিলুম বড় জোর ৮/১০ বাড়ি হয়েছে। এখন সব ভর্তি। তবে বাড়ির পাশে দু দিকে দুটো বড় বড় মাঠ। ফুটবল খেলার। সে দুটো থেকে যাবে।
  • sosen | ০৬ আগস্ট ২০১২ ০০:৩৯32209
  • নাআআআআ
  • san | ০৬ আগস্ট ২০১২ ০০:৩৮32205
  • তবে পুকুর ছিলনা।
  • Abhyu | ০৬ আগস্ট ২০১২ ০০:৩৮32206
  • আমাদের নরেন্দ্রপুরের এক বন্ধুর নাম সুসি। সুস্মিতা সেনের শর্ট।
  • san | ০৬ আগস্ট ২০১২ ০০:৩৮32207
  • আমাদের ক্যাম্পাসে বিশাল মাঠ ছিল। অনেক গাছপালা, বড় বড় ঘাসে ভর্তি মাঠ। মাঠের মধ্যে দিয়ে ইঁটের রাস্তা ছিল, তার ফোকরে বর্ষায় সাপও বেরোত।

    এবং ইহা মফস্বলে নয়, কলকাতা শহরে।
  • VB | ০৬ আগস্ট ২০১২ ০০:৩৭32202
  • না হলেই বা, হয়ে গেলেন নাহয় সৌমিত্রা সেন। ঃ-)
  • | ০৬ আগস্ট ২০১২ ০০:৩৭32203
  • আমারা আমাদের পাড়ার এক মাস্টারমশাই এর একপিস তক্তোপোস প্রতি বার চেয়ে আনতুম। সেট বেশী শক্ত পোক্ত ছেল না। তাই মেয়ে দের মাটিতে নাচ করতে বলা হত। তক্তোপোসে রবীন্দ্রনাথ মালা পরে বসে থাকতেন।
  • VB | ০৬ আগস্ট ২০১২ ০০:৩৭32204
  • তোমাদের ওদিকে মাঠ ঠাট সব অক্ষত আছে? অশ্বত্থ গাছ, পুকুর, আরো নানা ছায়াবৃক্ষ?
  • sosen | ০৬ আগস্ট ২০১২ ০০:৩৫32201
  • কিন্তু আমার নাম সৌমিত্র সেন নয় তো!

    ক্ষী বিপদ!
  • | ০৬ আগস্ট ২০১২ ০০:৩৪32198
  • বোঝো!!
  • VB | ০৬ আগস্ট ২০১২ ০০:৩৪32199
  • রবীন্দ্রজয়ন্তীর জন্য বেশ বড়ো বড়ো খোলা মাঠ দরকার, মঞ্চ বাঁধা হলে সামনে যাতে অনেক লোক বসতে টসতে পারেন, নাহলে অনুষ্ঠান হবে কী করে?
    স্থায়ী মঞ্চ আর অডিটোরিয়াম কতই বা আছে?
    আমাদের তো ছিলই না, আমাদের সব রবীন্দ্রজয়ন্তী মাঠে হতো। এখন সেসব মাঠ আর নেই, বাড়ী হয়ে হয়ে ভরে গেছে। তখন দোলখেলা আগের রাতে নেড়াপোড়ার আগুন উৎসব শীতের পিকনিক, সব মাঠে হোতো।
  • | ০৬ আগস্ট ২০১২ ০০:৩৪32200
  • কেসি, উঁকি দিয়েই কোথায় কাটলো?
  • pi | ০৬ আগস্ট ২০১২ ০০:৩১32197
  • বলছে, He asked media to refrain from showing live pictures, including aerials, of the ongoing police operation at the temple.
  • Abhyu | ০৬ আগস্ট ২০১২ ০০:৩০32194
  • হ্যাঁ দেশে থাকলে তো দেশের গল্প করতে হয়। সিকি যেমন আরব দেশের গল্প বলে।
  • VB | ০৬ আগস্ট ২০১২ ০০:৩০32195
  • ব, আরে আমাকেই তো ছোটাই দি বল্লো। ঃ-)
  • | ০৬ আগস্ট ২০১২ ০০:৩০32196
  • স্যান, ঠিক। এখন কার ছেলে পিলে রা আর রবীন্দ্র- জয়ন্তী করে না। ওরা বড় ব্যস্ত।
  • | ০৬ আগস্ট ২০১২ ০০:২৯32192
  • এই যে নিশি, তুমি দেশে গল্পের কথা বলো নি কেন হে? আমাকে কুমু দি বল্লো।
  • VB | ০৬ আগস্ট ২০১২ ০০:২৯32193
  • সোসেন এর চেয়ে এসেন্জি (SNG) ও ভালো। ঃ-)
  • VB | ০৬ আগস্ট ২০১২ ০০:২৭32190
  • কেন, সোসেন, সৌমিত্র সেন কি ভালো নাম নয়? ;-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত