এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭০৮১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 233.*.*.* | ২৮ এপ্রিল ২০১৫ ২৩:১৭660652
  • যদি কয়েক জন বুজীর মিথ্যা প্রচারের জেরে অতবড় বাম ফ্রন্ট পরাজিত হতে পারে; তাহলে গত ৩-৪ বছর ধরে কাগজে কাগজে, চ্যানেলে চ্যানেলে প্রচার কেন গ্রিন কদলী হয়ে থাকবে?
  • sm | 233.*.*.* | ২৮ এপ্রিল ২০১৫ ২৩:২৩660653
  • apc, অবপ এর রিপোর্ট যদি সত্যি বলে ধরেও নেই; তাহলেও কি লেফট ফ্রন্ট জিততে পারত? বিরোধী ভোট এক কাট্টা করতে পারতো?
    আগেই বলেছি, বি জে পি, সি পি এম জোট হলে কিছুটা বেগ দিতে পারতো।সেটার সম্ভাবনা কতটা, সেইটে নিয়ে লিখুন বরং।
  • ranjan roy | 24.*.*.* | ২৯ এপ্রিল ২০১৫ ০২:২৪660654
  • মুখ্যমন্ত্রীর প্রেস কনফারেন্সের সারঃ
    নিরপেক্ষ শান্তিপূর্ণ ভোট, বিরোধী দলগুলো যা সীট পেয়েছে তা যথেষ্ট। বন্ধ ডাকলে প্রশাসন অ্যাকশন নেবে এবং তিনো সংগঠন পথে নেমে শান্তিপূর্ণ ভাবে "বন্ধ" বন্ধ করাবে!
    মিডিয়াকে ধমকালেনঃ যা ছাপছ তা আমার গণতন্ত্রেই সম্ভব। অন্য রাজ্যে হলে----!

    সেই দেখে কোন একটি চ্যানেলে এক পাকাচুল সাংবাদিক বললেন-- প্রশাসনিক হেড যদি মিডিয়াকে এভাবে ধমকান ফল ভালো হয় না।
    নন্দীগ্রামের ঘটনার পর তৎকালীন মুখ্যমন্ত্রীও প্রেস কনফারেন্সে সাংবাদিক অমল সরকারকে (তখন বর্তমানে, এখন এই সময়ে)প্রশ্নের উত্তর না দিয়ে ধমকে হুবহু একই কথা বলেছিলেন-- আমার রাজ্যে বলেই--, অন্য কোন রাজ্য হলে--!
    তৎকালীন বিপুল জনসমর্থন সত্ত্বেও সেই মুখ্যমন্ত্রী আজ কোথায়?
    আর এই মুখ্যমন্ত্রী?
    ৯ই মে তিনি বিজয়ের আশীর্বাদ নেবেন রবি প্রণাম সেরে!!!
    (দাড়িদাদুকেও টানতে হবে?)
    আমার তো এখন থেকেই গান পাচ্ছেঃ
    " রক্তধারার ছন্দে আমার দেহবীণার তার,
    বাজাক আনন্দে তোমার নামেরই ঝংকার"।
  • cb | 213.*.*.* | ২৯ এপ্রিল ২০১৫ ০৬:৩৪660656
  • "ওদের (বিরোধী) তো এত পাওয়ার কথা ছিল না! আর কী চায়!"

    এর থেকে অবশ্য বাম বিজেপি যোগ নিয়ে আলোচোনা করা ভাল
  • PT | 213.*.*.* | ২৯ এপ্রিল ২০১৫ ০৬:৫৭660657
  • RR নিরপেক্ষতা দেখালেন না জাস্টিফিকেশন দিলেন ঠিক বোঝা গেল না!! চ্যানেলে চ্যানেলে তিনোপ্রেমীরা ঠিক এই ভাবেই যুক্তি সাজাচ্ছে।
  • Abbe Plumpness Calm | 47.*.*.* | ২৯ এপ্রিল ২০১৫ ০৭:৫৫660659
  • কেউ কেউ যেটা বলতে চাই সেটাকে কেমন সুন্দর করে লিখে দিতে পারে!
  • aranya | 154.*.*.* | ২৯ এপ্রিল ২০১৫ ০৮:৪১660660
  • হুম, শিলিগুড়ি পথ দেখাচ্ছে, একটু আলো, এই অন্ধকারে।
    দু কান-কাটা নির্লজ্জতা, খুল্লমখুল্লা অবাধ সন্ত্রাস - এর মধ্যে ব্যতিক্রমী শিলিগুড়ি
  • cm | 116.*.*.* | ২৯ এপ্রিল ২০১৫ ০৯:০০660662
  • নিরপেক্ষতার গোলকধাঁধা!
  • adhuli | 190.*.*.* | ২৯ এপ্রিল ২০১৫ ১০:১৩660663
  • আচ্ছা, একটা হাওয়াতে প্রশ্ন ভাসিয়ে দিলুম, জাস্ট সার্ভে করার জন্য। এই মুহুর্তে এই গুরু তে কতজন ২০১৬ তে মমতা কে মুখ্যমন্ত্রী দেখতে চান ? আর কতজন বুদ্ধবাবুকে ফিরে পেলে খুশি হবেন (অথবা বাম সরকার ইন জেনারেল )? আমাদের চাওয়া পাওয়া তে কিছু কারো এসে যাবে না (ভদ্র ভাষায় বললে আর কি)। এখন যা পরিস্থিতি তাতে মমতা-র ২০১৬-এ আবার মেজরিটি তে ফিরে আসা 99.99% সম্ভাবনা আর বদ্ধদেব নিজে আদৌ ইচ্ছুক কিনা দাড়াতে, সেটাও কেস নয়, উনি তো বান্প্রস্থের পথে পা বাড়িয়েই আছেন।

    কিন্তু শুধু ধারণা মাত্র, পাওয়া যাবে হয়ত, কতজন মমতার জমি আর শিল্প নীতিকে সমর্থন করেন, সংখালঘু নীতি কে সমর্থন করেন, আর কতজন আগের সরকারের নীতি শিল্পের সহায়ক ছিল মনে করেন-? অথবা জেনারেল আইন শৃঙ্খলা-র হাল তখন ভালো ছিল মনে করেন। একদম বাস্তব অভিজ্ঞতা থেকে লিখুন প্লিজ। দয়া করে সিঙ্গুর - নন্দীগ্রাম এনে ফেলবেন না আবার এখানে, ওগুলো নিয়ে চর্বিত চর্বন হয়েছে অনেক, এই টই তেই।

    বিজেপি বা কংগ্রেস কে ধরছি না এই মুহুর্তে, ২০১৬ তে ক্ষমতায় আসবে বিজেপি, এই মুহুর্তে দূর সপ্নেও ভাবা যাচ্ছে না, তবে রাজনীতিতে শেষ কথা কে বলতে পারে ? যাহোক মিরাক্কেল এর গরুকে আর গাছে নাই বা তুললাম।
  • dd | 132.*.*.* | ২৯ এপ্রিল ২০১৫ ১০:১৮660664
  • ব্যাড লুসারস। বাঞ্চ অব ভেরী ব্যাড লুসারস।

    পচ্চিম বংগে মমতাই ফিরে আসুক - এটাই চাই। আর এটাই হবে। লিখে রাখুন।
  • Abbe Plumpness Calm | 125.*.*.* | ২৯ এপ্রিল ২০১৫ ১০:২৩660665
  • "ঠিক উল্টো দিকের রাস্তায় ঢুকতে বাঁ হাতে ‘কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন’-এর ক্লাবঘরে তখনই তুমুল ভিড়। ভিতরে টিভিতে ভোটের ফল দেখা যাচ্ছে। দরজার বাইরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ল্যামিনেট করে বাঁধানো মাঝারি সাইজের ছবি। তলায় লেখা—‘তব চরণং কেবলম।’ পাশে কয়েক ছত্র কবিতা— ‘কী রূপে এলে মাগো/আগে কোথায় ছিল ধাম/মানব রূপে জনম নিলে/তুমি হয়ে ভগবান।।।’। এক-এক জন করে আসছেন, চটি খুলে ছবিতে প্রণাম করছেন, তার পরে খালি পায়ে ঘরে ঢুকে যাচ্ছেন।"

    http://www.anandabazar.com/calcutta/tmc-wins-big-celebration-starts-in-kolkata-1.140066
  • Ekak | 24.*.*.* | ২৯ এপ্রিল ২০১৫ ১০:৪৯660666
  • মমতাকেই দেখতে চাই মুখ্যমন্ত্রী হিসেবে । সঙ্গে বিরোধী সীটে সিপিএম থাকুক কয়েকটা এদিক ওদিক আসন পেয়ে,নইলে আড্ডা জমবে না । বিজেপির প্রভাব আরেকটু বাড়ুক । আরও বেশি করে মাওবাদী কম্পিউটার লিটারেট হতে হতে ভার্চুয়ালাইসড হয়ে যাক । এইটুকুই চাই ।

    জমিনীতি-শিল্প-হাবিজাবি এসব তর্কের জন্যে তর্ক । রাজনীতিতে টিঁকে থাকার রসায়ন মমতা জানেন । দরকারমত কোন গোষ্টিকে পাইয়ে দিতে হয় কাকে লাথ মারতে হয় বোঝেন । পশ্চিমবঙ্গের মানুষের ঐটাই দরকার । কোনো সো-কল্ড ডেভেলপমেন্ট নয় ।

    পশ্চিমবঙ্গ সম্বন্ধে যে কোনো এনালিসিস এ একটা বেসিক জিনিস ভুললে চলবে না তাহলো এরাজ্যের মানুষ বেসিক্যালি আমোদগেঁড়ে নিষ্কর্মা । উত্তরবঙ্গে বাম ছিল তখনও জাতীয় সড়কের জন্যে জমি অধিগ্রহণ এগোয়নি। ডাবল লেন নেই,রেগুলার দুর্ঘটনা । তারপর সবুজ আবির উড়িয়ে তিনো এলো । সেই এক রাস্তাঘাট।জঘন্য পরিবহন । আবার লাল আবির । ....................মানুষ কিন্তু আমোদ নিচ্ছে । এই লাল আবির-সবুজ আবির-লাল আবির এটাই আমোদ । গাড়ি দুর্ঘটনা হয়ে মরলে ছোপি তোলার জন্যে মোবাইল আছে ।
    এই ডেভেলপমেন্ট ইত্যাদি নিয়ে তর্কটা জাস্ট টাইম পাস ও সর্ট অফ এন্টারটেইনমেন্ট আমাদের মত লোকদের জন্যে ।

    এই জায়গাটা বুঝতে হবে । পব রাজনীতি একটা ভায়োলেনস-ভাঁড়ামি মেশানো বি-গ্রেড এন্টারটেইনমেন্ট ইন্দাস্ত্রী । এন্ড পিপল দেয়ার এনজয় দ্যাট কাইন্ড অফ এন্টারটেইনমেন্ট । সেদিক দিয়ে মমতা মাচ মোর কেপেবল অফ এন্তার্তেইনিং ২৪ বাই সেভেন । জয় মমতা ।
  • Abbe Plumpness Calm | 125.*.*.* | ২৯ এপ্রিল ২০১৫ ১০:৫৭660667
  • আমি মোটেও সাঁইবাবা বা জয় সন্তোষী মায়ের মত সিনেমা পছন্দ করি না।
  • dd | 132.*.*.* | ২৯ এপ্রিল ২০১৫ ১১:০৬660668
  • তবে মাজখান থেকে সারোদা রোজভেলী ইঃ কিরম জানি চাপা পরে গ্যালো। তাই না?

    আরে এককের সাথে একমত। অ্যাতো ভালো এনটারটেইনমেন্ট আর হয় না। হেথায় দিদি আর ডিল্লীতে কেজরিয়ালা। আর আশুতোষ তো হাউ মাউ করে কেঁদে ফেল্লেন ইন্টার্ভ্যুতে। এটা পারবে পাত্থো শ্যাটুজ্জে? ডেফিনিটলি নট।
  • cm | 116.*.*.* | ২৯ এপ্রিল ২০১৫ ১১:০৭660669
  • আধুলির প্রশ্নে আরেকটা অংশ থাকা উচিত ছিল তা হল ২০১৬য় কাকে ভোট দেবেন।

    তাহলে আদর্শ উত্তর হবে বাম আর ভোট নোটায়। অসঙ্গতিতে অস্বস্তি হচ্ছে হুঁ হুঁ বাবা এহল রাজনৈতিক প্রজ্ঞা আর আগমার্কা নিরপেক্ষতার মিক্সচার।
  • ন্যাড়া | 172.*.*.* | ২৯ এপ্রিল ২০১৫ ১১:০৯660670
  • পুরো "আনা ঘানা ঘানা ঘানা / কেমন লাগে কুমীরছানা"-কেস। কমরেড বিপ্লবীরা এখন আনন্দবাজারের পতাকার তলায় সবাইকে আহ্বান করছে। বিপিন, বড় হাগা পায়।
  • Abbe Plumpness Calm | 125.*.*.* | ২৯ এপ্রিল ২০১৫ ১১:২৫660671
  • হেগে নিন। এই বয়সে কাপড়ে চোপড়ে হয়ে গেলে ভালো দেখাবে না।
  • একক | 24.*.*.* | ২৯ এপ্রিল ২০১৫ ১১:৪৯660674
  • পশ্চিমবঙ্গে এন্টারতেইন্মেন্ট এর স্ট্যান্ডার্ড সন্তোষী মা হবা নাত কি গাছে না উঠতেই তারানতিনো হবা ? :)

    পটেনশিয়াল দেখতে হবে , পটেনশিয়াল । ঔপন্যাসিক এর রাজনীতিক এর মধ্যে একটা বড় ডেসটিনি-গত মিল আচে । ঔপন্যাসিক মরে ন্যারেটিভ এর প্রতি দায় থেকে । রাজনীতিক ও তাই । সিপুএম এর যদি বর্গা ইতিহাস না থাকত ন্যারেটিভ এ তাহলে এতদিনে বড় মালিকানা থেকে স্মুদলি জমি হস্তান্তর হয়ে যেত । হয়নি । সিপুএম ন্যারেটিভ মেন্টেন করতে গিয়ে ছড়িয়েছে । কিন্তু মমতা ? মমতার রাজনীতি পুরো আর্ট হাউস ফিলিম ! কোনো ন্যারেটিভ এর দায় নেই । কাজেই এর পটেনশিয়াল অফুরন্ত । একমাত্র দায় হতে পারত জমি আন্দোলন করে ক্ষমতায় এসে যদি আবার জমি জোটাতে হতো । সেই পথ আপাতত সিউডো মমতা বিরোধী নকুরা বন্ধ করে রেখেছেন । এনারা নিজেরা পরভূমে সেটলড ও নেটজগতে বিলীন । কাজেই মমতা প্রাকটিকালি ঝাড়া হাত-পা । কোনোরকম দায়হীন ভাবে নতুন নতুন তোলাবাজি প্রজেক্টে সার-জল দিতে পারবেন । আমরা রাজ্য জুড়ে ক্রমশ আরও ডার্ক ও সাররিয়েল সব পরিস্থিতি দেখবো । সেটা অবস্যই জয় সন্তোষী মা থেকে অনেক বেটার হবে । একেবারে পাল্প ফিকশন লেভেল যারে কয় । কাজেই জয় মমতা !
  • ranjan roy | 24.*.*.* | ২৯ এপ্রিল ২০১৫ ১২:০৮660675
  • আচ্ছা, এ তো ঘুরিয়ে ফিরিয়ে কতা হচ্ছে কেন?
    --সোজা কথা; এ বারে যেভাবে ভোট হল সেইটাই কি আমাদের পছন্দ?
    আমি পার্টি-ফার্টি বাদদিইয়ে বলছিঃ
    এভাবে ভোট হওয়া/ভোট দেওয়া কি একজন ব্যক্তি ভোটারের পক্ষে সম্মানজনক?
    - আমি গিয়ে দেখব যে আমার নাম ভোটার লিস্টে নেই! যদিও সমস্ত দল শাসক এবং বিরোধী আমাকে ভোটার স্লিপ দিয়ে গেছে।
    -- আমাকে ক'জন এসে বলবে আপনার ভোট হয়ে গেছে বাড়ি যান। আর আমি বাড়ি চলে যাবো?
    -- না, গ্র্যান্টি দিয়ে বলছি যে ছত্তিশগড়েও এমন ভাবে ভোট হয় না। বস্তারের দুর্গম কিছু অঞ্চল ছাড়া। হ্যাঁ, কিছু কিছু ফলস ভোট সব দ্লই দেয়, সব রাজ্যে। আগেও দিয়ে এসেছে, পরেও দেবে। কিন্তু এভাবে? ভোটার সংখ্যার চেয়ে বেশি ভোট বাক্সে পড়বে???
    -- ঠিকমত ভোট হলে কে জিতত সেটা এই প্রেক্ষিতে অপ্রাসংগিক।
    --- আগের ইলেকশনগুলোতে কি হয়েছে তাও অপ্রাসংগিক।
    কেননা, আগের ভুল দিয়ে আজকের ভুলকে জাস্টিফাই করা যায় না বলেই মনে করি।
    আমার প্রশ্নঃ আমরা এই ভোট-সংস্কৃতিতে নিরুদ্বিগ্ন? নিশ্চিন্ত? ইহাই চলিছে এবং চলিবে???
    --যদি উত্তর হয় হ্যাঁ, তো কুনো বক্তব্য নাই।
    --- যদি উত্তর হয় 'না'-- এ হজম হচ্ছে না। তো দুইটি প্রশ্নঃ কিংকর্তব্যম? আর কে করিবে?
  • PT | 213.*.*.* | ২৯ এপ্রিল ২০১৫ ১৩:০০660676
  • দাঁড়ান, ধা-বুজি আর বা-বুজিদের সঙ্গে অলোচনা করে আপনাকে জানাচ্ছি!!
  • quark | 24.*.*.* | ২৯ এপ্রিল ২০১৫ ১৩:০১660677
  • j কাল খবর দিয়েছিল কোথাও ১৬,০০০ এর মার্জিন। আজ তো দেখলাম একটা ৩০,০০০, একটা ১৭,০০০, আরও তিনটে ১৪,০০০ এর ওপরে
  • j | 132.*.*.* | ২৯ এপ্রিল ২০১৫ ১৩:০৮660678
  • অবোধেরা অবাধ ভোট দিয়েছে চৌতিরিশ বৎসরের ন্যায়

    এ কি আপকান্ট্রি কন্ডাক্টরকে হারানোর ভোট বা বাহাত্তুরে সাচ্চা ভোট পেয়েচেন ??
  • dc | 132.*.*.* | ২৯ এপ্রিল ২০১৫ ১৫:৫৫660680
  • এককের পোস্টে কয়েক হাজার লাইক দিলাম :d আমার একটা তুতো ভাই কলকাতা থেকে এসেছে চাকরির খোঁজে, আমার কাছে উঠেছে। এক মাসের মধ্যে এখানে নাতো বেঙ্গালুরুতে পেয়েও যাবে। কালকেই ওর সাথে কথা হচ্ছিল, পুরভোটের কথা জানতে চাইলাম। বল্লো বাদ দাও, পব একটা লস্ট কেস, ওখানে লোক ওভাবেই থাকতে ভালোবাসে। দুজন মিলে কয়েক বোতল বিয়ার উড়িয়ে দিলাম :d
  • pi | 24.*.*.* | ২৯ এপ্রিল ২০১৫ ১৫:৫৯660681
  • শেষে একককেও পরভূমে সেট্লড আর নেটজগতে বিলীন তুলে পোস্ট করতে হল !! . আর তালে এত গাল খান কেন ? ঃ)
  • :-) | 125.*.*.* | ২৯ এপ্রিল ২০১৫ ১৬:২৬660682
  • "পথ আপাতত সিউডো মমতা বিরোধী নকুরা বন্ধ করে রেখেছেন। এনারা নিজেরা পরভূমে সেটলড ও নেটজগতে বিলীন" - সুপার লাইক
  • একক | 24.*.*.* | ২৯ এপ্রিল ২০১৫ ১৬:৩৪660683
  • নকুদের প্রতি কোনো দয়া-মায়া নাই । যারা পরভূমে সেটলড হয়ে থিওরি দেয় পব তে ইন্ডাসট্রি হওয়ার দরকার কী , লোকে বাইরে গিয়ে টাকা পাঠাক তাইলেই চলবে। তারা বেসিকালি ওই মমতার ন্যারেটিভ কেই শীল্ড করে । আর যেকটা পব তে আছে ইউস দেম এন্ড থ্রো দেম এওয়ে । সিম্পুল ! বাঙালির রোমান্টিক খুজলিবাদ আজ অবধি সবচে বড় যে ব্যুমেরাং টা পয়দা করেচে তার নাম মমতা । মমতাকে ফুল ব্লুম-এ দেকতে চাই । জয় মমতা !
  • একক | 24.*.*.* | ২৯ এপ্রিল ২০১৫ ১৬:৩৮660685
  • আর কে যেন জিগাচ্চিলেন কাকে ভোট দেব । ভোট তো একটা টার্ম ওয়াইস স্ট্রাটেজিক ব্যাপার । রাজনৈতিক বিশ্বাসের সঙ্গে সম্পর্ক নাই । আপাতত আমার লক্ষ্য এই সোশু গুলোর বাঁশ এক এক করে সোশুদের পেছনেই দেওয়া । তাই ২০১৬ তে মমতাকেই দেবো । তারপর বিজেপি কে ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন