এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kk | ০৫ আগস্ট ২০১২ ২২:২৪32010
  • আরে, আমিও একটু পরে মুগের ডালের খিচুড়ী আর অমলেট আর পাঁপড় সেঁকা খাবো।

    ব, আরে এর জন্য আবার থ্যাংকু কিসের?
  • pi | ০৫ আগস্ট ২০১২ ২২:২৩32008
  • আমি আর আমার মেনুর কথা বলে দুক্খু দিচ্ছি না কাউকে। তবে এইমাত্তর টক-ঝাল মুড়িমাখা খেয়ে আমাদের গত দু'দিনের ভাটের হাট ভাঙলো।
    সোহাগ যাবার সময় বলে গেল, টাটা বলবে না। :|
  • | ০৫ আগস্ট ২০১২ ২২:২৩32009
  • ধন্যবাদ কেকে। 'দুধের বদলে দই' কোথায় পড়েছিলুম মনে হচ্ছে। কিন্তু মনে আসছিল না। ঃ))
  • | ০৫ আগস্ট ২০১২ ২২:২২32006
  • সোসেন, আমাদের ২/৩ পিস ঘটি কন্যের র মধ্যে এক পিস হল কেকে আরেক জন নীনা দি।
  • san | ০৫ আগস্ট ২০১২ ২২:২২32007
  • আমি আজ হালিম কাবাব ফির্নি
  • | ০৫ আগস্ট ২০১২ ২২:২১32004
  • এ ই তুমি ভালো ঝগড়া করতে পারো ঃ))
  • kk | ০৫ আগস্ট ২০১২ ২২:২১32005
  • অভ্যু কি পদিপিসি?
  • | ০৫ আগস্ট ২০১২ ২২:২০32003
  • আমাদের আজকে খিচুড়ি হয় নি। তবে মাছের ডিমের বড়া হয়েছিল আর আমড়ার চাটনি।
  • sosen | ০৫ আগস্ট ২০১২ ২২:১৮32002
  • পাই, মেল উত্তরিত হলো-
    Zzzzz - আবার আমার কোন প্রতিভার কথা জানতিস না তুই?
    আর ব - সরি কিসের ?

    যারা হরিমটর কচ্ছে তাদের বলি- আমি বিষ্টির দিনে এখন মুসুর ডালের খিচুড়ি, অমলেট পিয়াজি ও আচার দে' ডিনার সেরে এলুম।

    আর সিকি তো খাচ্ছেই -ক্লায়েন্টের পয়সায়!
  • | ০৫ আগস্ট ২০১২ ২২:১০32001
  • বাহ
  • sosen | ০৫ আগস্ট ২০১২ ২২:০৯32000
  • কাল দিয়ে দেব! প্রমিস! অর্ধেক মনে পড়ছে-একবার দেখে নেওয়া ভালো-

    অন্য আর একটি দিলাম এখানে: এও স্মৃতি ঘেঁটে -
    __________________________________
    আমি খুব ভুল করে এরকম বৃষ্টিময় দিনে
    ঘর ছেড়ে পথে যাই, পথ ছেড়ে আনন্দ নদীর
    নদী চায় আরো ত্যাগ পৃথিবীর সীমানা অবধি
    ধারাময় হয়ে যায় আমাদের নির্ভার জীবন
    যা-কিছু কলঙ্ক ছিল শূন্যে শূন্যে ধুয়ে যায় যেন
    কেবল জলের ভারে মাথা নিচু করে বলে জবা:
    ও কি তবে ভুল করে ঘরের বিষাদ গেল ভুলে?
    _________________________________
  • pi | ০৫ আগস্ট ২০১২ ২২:০৫31999
  • একক নিগ্ঘাত সেই গুরুর নামে বাংলাদেশের হাই কমিশনার আর বিদেশমন্ত্রীর কাছে আমাদের আর গুরুর নাম অভিযোগের গপ্পোটার কথা বলছে। ও তো নির্মল আনন্দ ছিল, সোসেনও তো যদ্দুর মনে পড়ছে সেই আনন্দ নিয়েছিল ঃ)
  • | ০৫ আগস্ট ২০১২ ২২:০৪31998
  • হাসি ভাঙা কেন? জোড়া লাগানো যায় না?
  • | ০৫ আগস্ট ২০১২ ২২:০২31997
  • সোসেন, সরি ঃ((
  • pi | ০৫ আগস্ট ২০১২ ২২:০১31995
  • সোসেন, মেইল দেখো একটু।
  • Zzzz | ০৫ আগস্ট ২০১২ ২২:০১31996
  • সোসেনের এই রেপুটেশনগুলোর কথা জানতাম না তো! বাঃ বাঃ
  • | ০৫ আগস্ট ২০১২ ২২:০০31994
  • তুমি ঘুম ছুঁয়ে আছো /ঠোঁটের দুকোণে ভাঙা হাসি- পেলে একটু প্রিয় কবিতার টই য়ে দিয়ে দেবেন।কোনো তাড়া নেই।
    আগাম ধন্যবাদ জানিয়ে রাখলামঃ)
  • sosen | ০৫ আগস্ট ২০১২ ২১:৫৮31993
  • এট্টু খুঁজতে হবে ম - কোন কবিতা চাই?
    আগেরটি স্মৃতি থেকে দিয়েছি-
  • sinfaut | ০৫ আগস্ট ২০১২ ২১:৫৫31992
  • কবি নেতাইকে আমার সশ্রদ্ধ আলিঙ্গন।
    পিপিকে একটা পিঁপি করা বাঁশি।
  • | ০৫ আগস্ট ২০১২ ২১:৫৪31990
  • সোসেন, গান্ধর্ব কবিতাগুচ্ছ টা হাতের কাছে আছে?
  • | ০৫ আগস্ট ২০১২ ২১:৫৪31991
  • আজ সাপ্তাহিক হরিমটর।
  • sosen | ০৫ আগস্ট ২০১২ ২১:৫৩31989
  • আমি কেন রাগী হব? পবল পতিবাদ জানাচ্ছি।
  • | ০৫ আগস্ট ২০১২ ২১:৪৪31988
  • মিঠু, রবি বারের মেনু টা চট করে বলে ফ্যালো দিকিনি।
  • | ০৫ আগস্ট ২০১২ ২১:৪৩31986
  • অ্যায় আরেক জন এলেন ঃ)
  • | ০৫ আগস্ট ২০১২ ২১:৪৩31987
  • /না।
  • | ০৫ আগস্ট ২০১২ ২১:৪১31985
  • দময়ন্তীঃ)
  • | ০৫ আগস্ট ২০১২ ২১:৪০31984
  • তাইলে একবার ডুব সাঁতার দিয়ে দেখতে পারো।
  • | ০৫ আগস্ট ২০১২ ২১:৩৯31983
  • ভ্যাট। সে বার আমার চোখের সামনে অভ্যু কড়া চোখে একটা গরু র দিকে তাকালো। তোমরা বললে বিশ্বাস করবে হঠাৎ গরু টা ফ্যাক ফ্যাক করে হাসতে শুরু করলো।
  • | ০৫ আগস্ট ২০১২ ২১:৩৬31981
  • ইয়ে, আমি এমনি সুইমিং জানি না আবার বেলি....
  • sinfaut | ০৫ আগস্ট ২০১২ ২১:৩৬31982
  • ভাগ্যিস মল্লার টাকে অন্যকিছু পড়েনি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত