এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dd | ১২ অক্টোবর ২০১৫ ০০:০১312900
  • ওঃ, ভাটে আবার আসবো কি? সে এম্নি দাপিয়ে পড়তে আর ডকুমেন্টারী দেখতে শুরু কল্লেম যে, বাব্বা, মনে হচ্ছিলো নাকের ডগায় পরীক্ষা বুঝি। এই দু একদিন হলো এট্টু থিতিয়েচে সেই হাইপারদশা।
  • ব্যাং | ১১ অক্টোবর ২০১৫ ২৩:৫৩312899
  • ডিডিদা যেদিন ভাটে আসে, সেদিন ভাট ঝলমল করে। কিন্তু ডিডিদাও আর রোজ আসে না। কুমুদিও না। ঃ(
  • ব্যাং | ১১ অক্টোবর ২০১৫ ২৩:৫২312898
  • নতুন লেখা পড়তে যাদের ইচ্ছে করে, তাদের লেখা পড়তেও অনেকেরই ইচ্ছে করে। কিন্তু দুঃখের কথা হল, তারা আর লেখে না। ঃ(
  • sosen | ১১ অক্টোবর ২০১৫ ২৩:৪১312897
  • আমি আর ডিপ্রেসন নিয়ে কিছু কইবো না। কিন্তু নতুন লেখা পড়তে ইচ্ছে করে
  • pipi | ১১ অক্টোবর ২০১৫ ২৩:৩৫312896
  • না ডিডিদা, মিছেকথা কেন হবে। মনও একটি এনটিটি, তারও অসুখ করে বৈকি। একই পথের পথিক, সমবেদনা রইল। আপনি তাও লেখালেখির মধ্যে ভাললাগা ফিরে পেয়েছেন বা চেষ্টা করছেন। আমি খুঁজেই ম'লাম। ডাক্তারে খালি বলে - খোঁজ, খুঁজে বার কর কি করতে ভাললাগে, কি ভাল লাগত। গেলো যা! তাই যদি জানব তো তোমার কাছে আসা কেন বাপু। আর দশবছরের আগের ভাললাগা তো এখন পঞ্চভূতে বিলীন!

    হয়ত সত্যি এটা একটা ফেজ। আশা রইল আপনি শিগগিরি এর থেকে বেরিয়ে আসতে পারবেন।
    বাইদ্যওয়ে, দিশি বেগুনের টেস্ট অসাম বললেও কম। আরো লিখুন।

    কেসিদা, আগাম থ্যাঙ্কুঃ-) অপেক্ষায় রইলাম।
  • dd | ১১ অক্টোবর ২০১৫ ২৩:০৯312895
  • লেখার জন্য জোলাপ পাওয়া যায় না কি? ইচ্ছে হলেই বা ক্ষি হবে?

    আসোলে খুব ডিপ্রেসনে ভুগছিলাম। ওসুদেও কাজ হয় না। প্লাস এন্ক্সাইটি নিউরোসিস।

    এক ডাক্তার কইলো (রোগা,রাগী আর কবি গোছের নয়। এক জাঁদরেল,মোটা ও নিপাট মহিলা) সুদু অসুদে কাজ দিবে না। আচ্ছা আপনি সেই কি সব লিখতেন্না? বিশ্ব যুদ্ধ নিয়ে কবিতা টবিতা? আবার জোরসে শুরু করুন। তাই একটানা প্রবন্ধো ফেঁদে যাচ্ছি।

    এখোন আবার এইসব মানসিক অসুখ জাতে উঠেছে। প্রিয়াংকা চোপরা না কে যেনো, তারও এইসব।

    ঠিক জানি, এখুনি কতিপয় ব্যক্তি এসে কইবেন, হেঃ, সানি লিওনের যেসব খটমটে অসুখ হয়, সেসব আবার ডিডিদার হবে নাকি? সব মিছে কথা। নিশ্চয়ই গ্যাস হয়েছে। অম্বল। পেট ভুটভাট। এইসব।

    ক্ষি বোলবো বলুন।
  • sosen | ১১ অক্টোবর ২০১৫ ২২:৫৩312894
  • লেখার ইচ্ছে হচ্ছে কি আবার? মানে মাঝখানে তো অনেকটা সময় গেছে, এখন লিখলে কেমন হবে পড়তে ইচ্ছে হয়।
  • dd | ১১ অক্টোবর ২০১৫ ২২:৫১312893
  • হ্যাঁ। সব গল্পই অ্যাট লিস্ট সাত আট বছর আগে লেখা। তারপর আর লিখি নি।
  • sosen | ১১ অক্টোবর ২০১৫ ২২:৪৬312892
  • সিকির লেখা পড়ছি।তারপর বইটা পড়বো।
    ডিডিদাকে বলার ছিলো। যে গল্পগুলো এখন এখানে দিচ্ছেন ওগুলো কি সবই পুরোনো লেখা?
  • dd | ১১ অক্টোবর ২০১৫ ২২:৩২312891
  • এইমাত্রো তলোয়ার দেখে আসলেম।

    খুব ডিস্টার্বিং সিনেমা। এসে আবার গুচ খুলে দেখি অচল সিকির লেখা - ঐ সবজেক্টের উপরেই। পরে পর্বের জন্য অপেক্ষা করে আছি।
  • sinfaut | ১১ অক্টোবর ২০১৫ ২২:২০312890
  • ভীষন বাজে করেছে। দুর্বলতম স্ক্রীপ্ট। বাজে এডিটিং।
  • রোবু | ১১ অক্টোবর ২০১৫ ২১:০৯312889
  • হ্যাঁ :-)
  • pi | ১১ অক্টোবর ২০১৫ ২১:০৭312888
  • ইন্দ্রনাথদাদের ব্লগ।

    আজ জি সিনেমা অরিজিনালসে অয়নদার হাসিতে হাসিও না দিয়েছে। দেখি কেমন করেছে।
  • kc | ১১ অক্টোবর ২০১৫ ২০:২৯312886
  • আছে তো। বাড়ি ফিরে পাঠিয়ে দেব।
  • pipi | ১১ অক্টোবর ২০১৫ ২০:২৫312885
  • কারো কাছে ভোম্বল সর্দার সফটকপি আছে? দমদি, সোসেন, কেসিদা? অন্য কেউ?
    আগাম ধন্যযোগ।
  • | ১১ অক্টোবর ২০১৫ ১৭:২২312884
  • ধোনী দেখছে নিজে ফর্মে নেই তাও বুদ্ধি করে রায়না র আগে নামলো আর দায়িত্ব নিয়ে ম্যাচ টা হারালো। ঃ((
  • Arpan | ১১ অক্টোবর ২০১৫ ১৭:১৯312883
  • বিনি বোধহয় বউয়ের কোটায় চান্স পাচ্ছে।

    (পঃইঃকাঃ মন্তব্য, সেক্সিস্টও, জেনেশুনে)
  • cb | ১১ অক্টোবর ২০১৫ ১৭:০৫312882
  • কি বলব?

    এই স্টুয়ার্ট বিনিকে এরা সৌরভ গাঙ্গুলি বানিয়েই ছাড়বে

    ধোনি, কোহলি পুরো ডোবালো।

    ধোনি রিসাইন করে দিলে পারে, আর কি হবে
  • T | ১১ অক্টোবর ২০১৫ ১৭:০৩312881
  • ঠিক হয়েচে হেরেছে।
  • Bratin | ১১ অক্টোবর ২০১৫ ১৬:৪৮312880
  • ও কে কভার করতে গিয়ে রোহিত আউট হলো। ঃঃ((
  • cb | ১১ অক্টোবর ২০১৫ ১৬:৪৪312879
  • আর ধোনি কি বাজে ব্যাট :-)

    আজ না জেতাতে পারলে কপালে দুঃক্ষ হ্যাজ
  • Arpan | ১১ অক্টোবর ২০১৫ ১৬:৩৩312878
  • স্টেন কি বাজে বল করছে মাইরি।
  • সে | ১১ অক্টোবর ২০১৫ ১৬:০৪312877
  • জলদি ঐ কলামে নারী স্পেশাল আসিতেছে উইথ খাপ। ধীরজ রাখিয়ে।
  • T | ১১ অক্টোবর ২০১৫ ১৫:২৩312876
  • আনন্দবাজারের রবিবাসরীয় গুলো আর পড়তেই ইচ্ছে করে না। দিনের পর দিন সেই এক নাটক, কবিতা, সিনেমা, সেলিব্রিটি, শম্ভু মিত্র, জীবনানন্দ, এইসব নিয়ে যত্ত ঢপের চপ লেখা। কী বিরক্তি! কী বোরিং রে বাবা! দুনিয়ায় যেন আর বিষয় কিছু নেই। এইটা দেখে কে? তাকে অর্ধচন্দ্র দিয়ে বিদেয় করে দেওয়া হোক।
  • cb | ১১ অক্টোবর ২০১৫ ১৪:৪১312874
  • নাভেদ ৯৫ রান আউট

    হার্টব্রেকিঙ্গ ওয়ে টু গো

    কিন্তু বিনয় কুমারের অনবদ্য কুইক থিনকিঙ্গ

    টি হয়ে গেল তাড়াতাড়ি, আকাশ কালো মেঘে ঢেকে গেছে
  • Bratin | ১১ অক্টোবর ২০১৫ ১৪:২৭312872
  • এদিকে রোহিতের দাদাগিরি।
  • Bratin | ১১ অক্টোবর ২০১৫ ১৪:২৭312873
  • এদিকে রোহিতের দাদাগিরি।
  • Bratin | ১১ অক্টোবর ২০১৫ ১৪:২৫312871
  • সে দি কে বললাম।

    মনোজের শতরান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত