এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ১৫:৪০311550
  • গণেশ পুজো কেন জাঁকজমক করে হচ্ছে আর বিশ্বকর্মা পুজো কেন ম্লান তার রুট কজ পুরোটাই অর্থনৈতিক।

    পরিষ্কার কথা, অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে গেলে মেনস্ট্রিম সাংস্কৃতিক জগতেও অবদান হীনবল হতে বাধ্য। সে শুনতে যতই তেতো লাগুক না কেন।

    এইটাই মুখ্য কারণ। বিশ্বায়ন, ভুবনীকরণ ইত্যাদি পরে আসবে।

    ব্যক্তিগতভাবে জয় মাতা দি বা ধনতেরাস গাঁতিয়ে আমার চেনা শহরে শুরু হয়ে গেলে আমারো মোজা জ্বলে। কিন্তু কারণটা ঐ অর্থনৈতিক।
  • Ekak | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৪৮311549
  • সরি বেল্গেচিয়া।
  • Ekak | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৪৩311548
  • অনেকদিন সী সী জোমপুজো দেখিনা। কলকাতায় হত। বেল্ঘরে তে তাপ্পর ওই বিডন এর দিকে। জোম কে হেব্বি সেক্সি দেকতে।
  • Ekak | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৪১311547
  • দশ পনের বছর আগে তো থ্রি জি ফর্জী কানেকশন ও ছিল না। ইওগা প্যান্ট এর ওপর টি চাপিয়ে বাজার কত্তে যাবার চল ও ছিলনা। নতুন পুজো দেকলেই টিভি -সিনেমা এসব মনে হয় ক্যানো। সব কলট ই মিডিয়া ছড়ায়। আলাদা কী। না পোষালে মুখের ওপর ধড়াম করে না বলে দিলেই হলো। মাইক টাইক বাজালে সোজা পুলুষে নালিশ বা পাল্টা মাইক।
  • ঊমেশ | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৩৮311546
  • দোকানে তো এখনো হয়, আর সেটা পয়্লা বৈশাখ আর অক্ষয়-তৃতীয়া তে হয়।
    এই সময়ের গনেশ পুজো বাংলা তে কোনোদিন হোতো বলে শুনি নি।
    এখন তো দেখছি এটা ভাইরাসের মতো ঘরে ঘরে আর পাড়ায় পাড়ায় ছড়িয়ে গেছে।
  • ঊমেশ | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৩৬311545
  • কাজু'র জেতার খবরের পর আমিও একই অ্যাপে খেলা শুরু করেছি।

    তবে রবি ঠাকুর নিয়ে নয়, ফুটবল, ক্রিকেট, লোগো, জেনেরাল সায়েন্স এই সব নিয়ে খেলছি।
  • lcm | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৩৫311544
  • না না, ঘরে ঘরে হত না, গনেশ পুজো তো দোকানে হত, তাও সব দোকানে নয়।
  • ঊমেশ | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৩২311543
  • আচ্ছা, আজকাল মহারাষ্ট্রের নকল করে বাংলা ঘরে ঘরে আর পাড়ায় পাড়ায় এই সময়ের গনেশ পুজোর ধুম, এটা কি ১০-১৫ বছর আগেও ছিল?
    আমার কিন্তু মনে পড়ছে না, এই সময় বাংলার ঘর আর পাড়া জুড়ে গনেশ পুজো হতো।
    এটাও কি সেই সন্তোষী-মায়ের মতো হঠাৎ টিভি আর সিনেমা দেখে পুজো শুরু?
  • de | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ১৩:০৬311542
  • কাজু - সরি আমি মিসিয়েছিলাম - দেখলাম তুমি কিসব অ্যাপের গপ্পো করছো - আমি শতহস্ত দূরে থাকি ওসব থেকে -

    ভালো কিছু হলে অবশ্যই অনেক কনগ্রা তোমাকে - কোন গেমে টপ করেছো?
  • lcm | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ১২:৩৯311541
  • কি ব্যাপার, কি ভালো লাগল, আমিও একটু শুনি
  • Kaju | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ১২:৩৫311540
  • কেকেদিকে থাংকুমাংকু আমাকে কনগ্রা দেবার জন্যে। কিছু না তেমন, নিজের কিছু ভালো লাগলে শেয়ার করতে ইচ্ছে করে তাই জানিয়েছিলাম কালকে। তো তাতে তিনজন মাত্র আমার একফোঁটা খুশির অংশীদার হলেন। কুমুদি, তাপসদা, কেকেদি। আরো অনেকে ভালো কিছু বলতেই পারতেন, আপনারাও জানেন আমিও জানি এ অতি অতি তুচ্ছ ব্যাপার, বলাতে বা না বলাতে কিছুই তেমন তফাৎ নেই। বললে একটু ভালো লাগত এই যা। তবু আর কেউ কিন্তু রা কাটলেন না। এটা লক্ষ্য করলুম। সেটা দেখাও উদ্দেশ্য ছিল অল্প একটুখানি, দেখতে চাইছিলাম কে কে কিছু বলে। দেখা হল। যদিও তাদের সাথে কিছুই আদায় কাঁচকলায় আমার নয়।

    জানি এর ঠিক পরেও আবার কাজুর ন্যাকা সেন্টু শুরু হয়ে গেল বলে বেকার ভান করবেন। প্লিজ, দরকার নেই। চোখে পড়েনি বলাটা ডাহা মিথ্যে হবে, অত বড় ছবি চোখে না পড়লে...ঃ)
  • Lama | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ১১:৪৯311539
  • অফিস সংলগ্ন চায়ের দোকানে ব্রতীনের সঙ্গে কিঞ্চিৎ গল্পানো গেল
  • potke | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ১১:৪৬311538
  • এটা কাউস্ট নয়, KAU যাদের পি হেচ ডি ইন ম্যাথ প্রোগ্রাম শুরু হয়েছে দু বছর আগে তারা নাকি ম্যাথ প্রোগ্রাম র‌্যান্কিং এ MIT র আগে, এই মডেল ফলো করে।

    বেসিকালি র‌্যান্কিং অ্যালগো জানে, সেইমত স্ট্র্যাটেজি বানিয়েছে।

    তিমি কি বলছিস? সব বাঘা বাঘা লোক ওদের পেরোলে আছে, নাম গুলো দেখ একবার-- কারো কোনো হেল দোল নেই!

    ক্যাপিটালিসম এট ওয়ার্ক।
  • π | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ১০:২৬311537
  • হুতো, হুম্ম।
  • byaang | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ১০:০১311536
  • সব্বাইকে থ্যাংকিউ
  • byaang | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৫৭311535
  • হ্যাঁ, সে করা যায়। রেজিস্টার দেখলেই বেরিয়ে যাবে। আপাতত কথা বলে এই ঠিক করলাম যে ব্লক সিকিউরিটি সমস্ত সাপোর্ট স্টাফ যারাই ব্লকে ঢুকবে-বেরোবে, তাদের জিগাবে, যন্ত্রটির ব্যাপারে কিছু জানা আছে কিনা। অ্যাসোসিয়েশন নোটিস দেবে সব ব্লকে, তিনদিনের মধ্যে যন্ত্রটির কোনো দাবিদার না এলে যন্ত্রটি পরে আর পাওয়া যাবে না। এক জন ইলেক্ট্রিশিয়ান আর একজন প্লাম্বারকে বলেছি যন্ত্রটা চালু কিনা সেটা দেখে জানাতে। যদি চালু করা যায়, তাহলে সিকিউরিটিদের ঘরে পাঠিয়ে দেব তিনদিনের মধ্যে, ওরা ব্যবহার করুক।
  • kumu | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ০৯:০৮311534
  • যে দুটি ফেমিলি মুভাউট কর্ল তাদের বাঈদের আইডেন্টিফাই করা যায়?
  • byaang | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৪৫311533
  • কোংয়ে ফোন করলে আধ ঘন্টা ধরে এই নম্বর টিপুন, ঐ নম্বর টিপুন কে শুনবে? আমার অত ধৈর্য্য নাই।
  • byaang | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৪২311532
  • কুমুদির ঐ হাউসমেডদের জিগানোর আইডিয়াটাই ভালো।
  • kumu | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৪০311531
  • কোংকে ফোন করে বলো আমাকে একজন এই মেশিন বেচতে চায়।আপনারা কি এর ডিটেইল দেবেন খাইন্ডলি?
  • byaang | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৩৯311530
  • ব্লক সিকিউরিটি আর মেন গেট সিকিউরিটিকে অলরেডি জিগানো হয়েছে, রেজিস্টার চেক করা হয়েছে গত দশ দিনের। কোনো নতুন মেশিন ঢোকে নি গত দশ দিনে। শুধু দুটো পরিবার পাততাড়ি গুটিয়ে অন্য জায়্গায় মুভাউট করেছে। তাদেরই কেউ করে গেল কিনা এই কান্ডটা, কে জানে?
  • dd | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৩৩311529
  • ১. ওয়াশিং মেশিনের উপর হাতের ছাপ গুলো তুলে নিন। রেসিডেন্ট প্রত্যেকের হাতের ছাপ নিন।না মিললে বাদ্দিন।
    ২. উক্ত সাব সেটের মধ্যে কাদের জামা কাপড় রিসেন্টলি বেশ নোংরা ছিলো,অধুনা পরিষ্কার সেই খবর নিন।
    ৩. উক্ত সাব সাব সেটের মধ্যে কোন কোন ফেমিলিতে বেশ হাট্টা কাট্টা কয়জনে আছে সেই খোঁজ নিন। বাড়ী সুদ্দু সবাই দুবলা পাতলা হলে বাদ্দিন।
    ৪. দেখুন, ঐ সাব সাব সাব সাব্সেটের মধ্যে কারুর হার্নিয়া হোলো কি না?

    ব্যাস। অপরাধীকে আচ্ছাসে ধোলাই লাগান।

    এই সবে মন না চাইলে
    ৫। সিকিউরিটিকে জিগান কার কার বাড়ীতে গতো হপ্তার মধ্যে ফিরিজ/ওয়াশিং মেশিন ইঃ এয়েছে।

    ইস। আমি না থাকলে আপনেদের কতই না অসুবিদে হয়।
  • Arpan | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৩১311528
  • তবে তোমরা লোকজনকে ই-ওয়েস্ট জায়গামত ফেলতে উদ্বুদ্ধ করেছ, লোকে সেইমত করেছে। তোমরা কি বলেছিলে অমুক সাইজ বা তমুক ওজনের বেশি জিনিস ডাম্প করা যাবে না? ঃ)
  • Arpan | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ০৮:২৯311527
  • আর ওরা মোটেও চেক করে না পুরনোটা চলছে কিনা। আমি এইভাবে একটা পুরনো অকেজো টিভি গছিয়ে দিয়ে নতুন টিভি কিনেছিলাম।
  • Arpan | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ০৮:২৭311525
  • নতুন ওয়াশিং মেশিনে দেখো কোথাও এক্সচেঞ্জ অফার দিচ্ছ্র কিনা, তারপরে তোমাদের সুবিশাল সোসাইটিতে খুঁজে বার কর কার নতুন ওয়াশিং মেশিন দরকার। দোকানের লোক এসে নতুনটা ডেলিভারি দিয়ে পুরনোটা নিয়ে যাবে।
  • SS | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ০৮:২৭311526
  • পুরোনো মেশিন ফেলে গেছে মানে নিশ্চই নতুন মেশিন কিনেছে। গেটের সিকিউরিটির কাছে খুজে দেখুন এর মধ্যে কোন ফ্ল্যাটে মেশিন ডেলিভারি হয়েছে। বিশেষ করে রাতে হয়েছে কিনা।
  • byaang | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ০৮:২৫311524
  • আরে প্রতিটা বিল্ডিংয়ের নীচে নীল রঙের ঈ-ওয়েস্ট বিন রাখা আছে। বিনে তো আর ঢোকে নি, সামনে রেখে গেছে
  • Arpan | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ০৮:২১311523
  • তোমাদের আপিসের দরজার সামনে সিসিটিভি নাই?
  • kumu | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ০৮:২০311522
  • হেহে পুলুশকে বলতে হবে এই মেশিনটা কে জানি ফেলে গেছে।বোমা আছে মনে হয় এর মধ্যে।আন অ্যাটেন্ডেড জিনিস দেখামাত্র পুলুশে খপোর দিতে হয় তো।
  • byaang | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ০৮:১৬311521
  • "মেশিনের ওপর কো~ম এর নাম সিরিয়াল ন~ম ইত্যাদি হবে।সেই থেকে ওনারের নাম পাওয়া যায়?পুলুশ পারে।"

    ওয়াশিং মেশিনের সিরিয়াল নম্বর দিয়ে ওনারের নাম খুঁজে দিন, এটা পুলিশকে কে বলবে? তুমি পারবে এটা পুলিশকে বলতে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত