এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭০৯৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 24.*.*.* | ২২ এপ্রিল ২০১৫ ২৩:০৬660519
  • @Spaceman Bells Bump,
    একটা কথা জিজ্ঞে্স করতে চাইঃ
    সন্দর্ভঃ এই সময় পত্রিকায় ১৯ তারিখে অমল সরকারের প্রতিবেদন নিয়ে আপনার মন্তব্য।
    অবশ্যই প্রত্যেকে নিজের নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার নিরিখে কোন কিছুকে সমর্থন বা খারিজ করবে। স্বাভাবিক।
    কিন্তু ওই রিপোর্টে সম্ভবতঃ ২০০৩ না কবের পঞ্চায়েত নির্বাচনে শুধু মুর্শিদাবাদ জেলাতেই ভোটের দিন ৩০ জনের মৃত্যু হয় বলে লেখা।
    এটা তো ওপিনিয়ন/ইন্টারপ্রিটেশন নয়, ভেরিফায়েবল ফ্যাক্ট।

    আমি তার বহু আগে থেকেই বঙ্গের বাইরে। তাই কিছুই জানা নেই।
    কিন্তু এ নিয়ে আপনাদের কোন তথ্য আছে? পক্ষে বা বিপক্ষে?
  • quark | 24.*.*.* | ২৩ এপ্রিল ২০১৫ ০৯:৫৩660520
  • গিরীশ পার্কের কেসটা নিয়ে কেউ রা কাড়ছেন না যে! সুরজিৎ লোকটা যে এমন হাঃবঃ সেটা আগে ভাবিনি।
  • লেভেল প্লেইং ফিল্ড | 99.*.*.* | ২৩ এপ্রিল ২০১৫ ১০:১১660521
  • মমতাকেও চৌত্রিশ বছর বাই হুক অর বাই বুক ক্ষমতায় রাখতে হবে তবেই লেভেল প্লেইং ফিল্ড আসবে।
  • ranjan roy | 24.*.*.* | ২৩ এপ্রিল ২০১৫ ১৩:২১660522
  • কেন?
    ইকবাল আহমেদ (মুন্না)র কেসে যখন নপরাজিতকে সরিয়ে ওকে আনল আর তারপর কোলকাতা পুলিশের হাত থেকে নিয়ে সিআইডিকে দিয়ে ধামা চাপা দেওয়াল তখনই ওর চরিত্র বোঝা গেছে। আর জদুপুরে পুলিশ-গুন্ডা দিয়ে ছেলেমেয়েদের পিটিয়ে তারপর ওর প্রেস কনফারেন্স দেখুন।
    আর গিরীশ পার্কে তো কেঁচো খুঁড়তে সাপ বেরোচ্ছে। মনে হচ্ছে ইলেক্শন হাঙ্গামার আড়ালে হরচন্দ্র ঘোষের হেরিটেজ বাড়ি হাতিয়ে প্রোমোটিং আসল লক্ষ্য।
  • ranjan roy | 24.*.*.* | ২৩ এপ্রিল ২০১৫ ১৩:২৭660523
  • @লেভেল প্লেইং ফিল্ড,
    তা কেন? ব্রহ্মার চোখের এক পলক= মানুষের ১০০ বছর।
    দিদিমণি যা খেল দেখাচ্ছেন তাতে ওনার ৫বছর= বাম ২০ বছর।
    সে হিসেবে ওনার ২টো টার্ম= বামেদের ৪০ বছর; মানে লেভেল ছাড়িয়ে বাড়তি হবে।
    আর উনি যে ২০১৬ জিতছেন, মানে ২টো টার্ম পাচ্ছেন এ নিয়ে ডান/বাম কেউ বোধহয় সন্দেহ করছে না।
  • গর্ত | 90.*.*.* | ২৩ এপ্রিল ২০১৫ ১৫:১৪660524
  • ওসব বুঝি না। সিপিএম, ফিল্ডে ইয়া ব্রো ব্রো গর্ত খুঁড়ে রেখেছে। সেসব বোজাতে চৌত্রিশ বছর লাগবে।
  • motto | 230.*.*.* | ২৩ এপ্রিল ২০১৫ ১৫:৫১660525
  • তো মমতা কে ওই গর্তের মধ্যে ফেলে দিলেই তো হয়।
  • Abbe Plumpness Calm | 125.*.*.* | ২৩ এপ্রিল ২০১৫ ১৭:০৫660526
  • রঞ্জনদাঃ ভেরিফায়েবল ফ্যাক্ট, হ্যাঁ ঠিক। কিন্তু একতরফা নয়। সেটাও ভেরিফায়েবল ফ্যাক্ট।

    এই স্কেলে কোল্ড টেরর শুধুমাত্র "নিজের নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার নিরিখ" নয়। পরে আরো দু একটা পোস্টে (আমার নয়) মনে হয় ব্যাপারটা অনেকটাই অ্যাপারেন্ট ছিলো।
  • PT | 213.*.*.* | ২৩ এপ্রিল ২০১৫ ১৯:১৪660527
  • শুধু নপরাজিতের চরিত্রই বোঝা গিয়েছিল? তার আগে কিছু বোঝা যায়নি? সেই ২০১১ সালের এপ্রিলে? নাকি তখন ইচ্ছে করেই চক্ষু-কর্ণ মুইদ্যা ছিল অনেকেই?

    Addressing a rally here on Sunday evening, Ms. Banerjee had warned the CPI (M) not to threaten her with goondas (goons), saying: “Don't show me your goondas. ..…You don't know me. I control many goondas”.
    http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-otherstates/cpim-complains-to-ec-against-mamatas-goonda-remark/article1768373.ece

    ইউটিউবে এই অংশটি এক সময়ে ছিল। এখন পাচ্ছি না।
  • যম | 193.*.*.* | ২৩ এপ্রিল ২০১৫ ২১:৫৮660529
  • Addressing a rally here on Sunday evening, Ms. Banerjee had warned the CPI (M) not to threaten her with goondas (goons), saying: “Don't show me your goondas. ..…You don't know me. I control many goondas”.
    --------------------------------------

    So CPI (M) was threatening her with gunda. Why? Any justification?
  • গান্ডু | 72.*.*.* | ২৩ এপ্রিল ২০১৫ ২২:১০660530
  • আরে সবাইকে তাদের পাওনা তাদের নিজস্ব মুদ্রায় ফেরত দিতে হয় (পেইড ব্যাক ইন দেয়ার ওউন কয়েন)। নাহলে লোকে গান্ডু বলে।
  • S | 139.*.*.* | ২৪ এপ্রিল ২০১৫ ০৬:৪১660531
  • আচ্ছা আমাকে একটু প্রবীনদের মধ্যে কেউ বলবেন ১৯৬০এর দশকে বা ১৯৭০ এর প্রথমদিকে কোলকাতার কোনো স্টেডিয়ামে গুন্ডারা ঢুকে খুব বর্বরতা করেছিলো - পুলিশ দাঁড়িয়ে ছিলো। সেটা ঠিক কোন ঘটনা?
  • PT | 213.*.*.* | ২৪ এপ্রিল ২০১৫ ০৭:২১660532
  • সম্ভবতঃ রবীন্দ্র সরোবর। যুক্ত ফ্রন্ট সরকারের আমলে। কথিত আছে যে টেম্পো ভরা মহিলাদের অন্তর্বাস সরিয়ে ফেলা হয়েছিল।
    (তুলনাঃ হলদি নদীতে হাজার হাজার লাশ ভাসিয়ে দেওয়া)
  • S | 139.*.*.* | ২৪ এপ্রিল ২০১৫ ০৭:৫৬660534
  • পিটি। একটু বলবেন ব্যাপারটা কি হয়েছিলো। কোনো লিন্ক আছে?
  • cm | 116.*.*.* | ২৪ এপ্রিল ২০১৫ ০৮:০৪660535
  • উদ্যোগী কেউ লিঙ্ক তৈরি করলেই দেওয়া হবে।
  • dd | 132.*.*.* | ২৪ এপ্রিল ২০১৫ ০৯:১১660537
  • আমি জানি। আমি বলি? ক্যামন?

    তা যদ্দুর মনে পরছে ৬৯'এর ঘটনা, না কি ৬৮?রবীন্দ্র সরোবরে একটা "সারা রাত্রিব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান" হয়। বেশী লোক ঢুকানো হয়েছিলো, ব্যাপক হাংগামা হয়। তখন খুব প্রচার চলে যে অনুষ্ঠানে আসা মেয়েদের উপর গনধর্ষণ হয়েছিলো।

    ঐ টেম্পো ভর্তি আন্ডার ওয়ারের কথাটা সত্যি নয়। মানে ও রকম কিছু ছাপে নি আবাপ। ওটা আর্বান লিজেন্ড। কিন্তু আবাপ প্রচন্ডো লেগেছিলো বাম ফ্রন্টের বিরুদ্ধ। এর পরেও একটা ঘটনা, যেটা সম্ভবতঃ ঘটেই নি, অন্ততঃ পুলিস রেকর্ড ছিলো না। সেটা হচ্ছে ঢাকুরিয়ার ব্রীজের উপরে গাড়ী থামিয়ে চার জন, স্বামীর সামনেই স্ত্রীকে স্রেফ তুলে নিয়ে যায়। রাত্রিবেলা। এটা নিয়েও আবাপ খুব গলা ফাটিয়েছিলো। গৌর কিশোর ঘোষ, এ নিয়ে দেশে উপন্যাসই (ধারাবাহিক) লিখলেন "তলিয়ে যাবার আগে"। আরো লিখলেন পুজা সংখ্যায় "পচ্চিম বংগ এক প্রমোদ তরনী, হা হা"।

    আবাপ এখন যেরকম মমতার বিরুদ্ধে লেগেছে,সেরকমই তখন টার্গেট ছিলো লেফ ফ্রন্ট। কারন পিটি স্যার স্বয়ং বলেই দিয়াছেন -"আবাপ চিরকালই বাম বিরোধী"। তখনো লোকে ভাবতো লেফ ফ্রন্ট বোধয় বাম। ও হরি। পরে সবাই ভুল বুঝলেন। আবাপ ও।

    প্রকৃত ব্যাগারাবাবুর পার্টী এখন একটাই। মমতা পাট্টী। সেটাকে সাবাড় না করল অবধি আবাপের শান্তি নেই।
  • | ২৪ এপ্রিল ২০১৫ ০৯:২১660538
  • হুঁ ঢাকুরিয়া ব্রীজেরটা খুব ছোটবেলায় শুনেছি। সেইসময় আমাদের বাড়ীতে 'ধর্ষণ' শব্দটা উচ্চারণ হত না।

    ও ডিডি, আরেকটা জিনিষ বলেন তো। কোনও এক বিধানসভা অধিবেশনে বাম বিধায়করা নাকি কেউ কেউ কংগ্রেসের কোনও এক মহিলা বিধায়কের চেয়ারে লালকালি মাখিয়ে রেখেছিল। তিনি না দেখেই বসেন, এরপরে প্রশ্নের উত্তর দিতে বা বক্তৃতা করতে উঠে দাঁড়ালে এই বঙ্গপুঙ্গবরা নাকি আqঙুল দিয়ে পয়েন্ট করে হি হি করে হেসে ওঠেন। মহিলা খুবই অপমানিত বোধ করেছিলেন।
    এই গপ্পোটা আবাপ'য় পড়েছিলাম। কিন্তু নামধাম কিছু ছিল না।
    তো, নামধাম কিছু জানেন?
  • PT | 213.*.*.* | ২৪ এপ্রিল ২০১৫ ০৯:৩৬660540
  • ডিডি ধন্যবাদ।
    আমি তখন কলকাতায় থাকতাম না। খবরের কাগজ ছিল একমাত্র মাধ্যম। বাকিটা আর্বান লিজেন্ড অবশ্যই। কিন্তু আশ্চর্য এই যে ইন্টার্নেট-মোবাইলের যুগেও হলদি নদীতে লাশ, শিশুদের পা চিড়ে পুঁতে দেওয়ার মত সেই আর্বান (বা রুরাল) লিজেন্ড প্রয়োজনে কাজ করে।
    কিন্তু এই গপ্প ছড়ানোর লক্ষ্য- সেই আগে এবং এখনো- বাম বা বাম মনোভাবাপন্ন সরকার!!
  • dd | 132.*.*.* | ২৪ এপ্রিল ২০১৫ ০৯:৪৯660541
  • সিংগুল ডিকে।
    ঘটনাটা আমার আবছা মনে পরে। ডিটেইল্স মনে নেই। কংরেসের (তখন) সাধন পান্ডে এক সিপিএম মহিলা এমেলে নিয়ে যাসসেতাই কমেন্ট করেছিলেন - সেটা মনে আছে। বছর বিশ ত্রিশ আগে এসব খুব চলতো। দু পক্ষেই।

    প্রেক্ষিত, মশাই প্রেক্ষিত।

    আর এই রবীন্দ সরোবরের পরে আরো একটা ম্যাস হিস্টিরিয়া দেখেছিলাম - সেটা সতীকান্ত গুহকে নিয়ে। এক গন পাগলামি। আর জীবদ্দশায় এরকম থার্ড দেখলাম নন্দীগ্রামকে নিয়ে। এরকম এক একটা "ব্লাড লেটিং" হয়ে যায়, পাব্লিকের দম ও শেষ হয়ে যায়। আবার অপেক্ষা করুন বছর দশেক।
  • | ২৪ এপ্রিল ২০১৫ ০৯:৫২660542
  • সাধন পান্ডে মহারাণী কোঙারকে 'বেশ্যা' বলেছিল। সেই নিয়ে প্রতিবাদ ইত্যাদি পরিস্কার মনে আছে।
    কিন্তু আমি ঐ লালকালির ঘটনাটা জানতে চাইছি।
    এইটা আরো এই ন্যাপকিন আন্দোলনের সময় বেশী করে মনে হল, কিন্তু কেউই কোনও তথ্য দিয়ে সাহায্য করতে পারছে না। :-(
  • SC | 34.*.*.* | ২৪ এপ্রিল ২০১৫ ০৯:৫৫660543
  • সতিকান্ত কে? তার সাথে কি হয়েছিল? ডি ডি দা গুছিয়ে বলুন।
  • PT | 213.*.*.* | ২৪ এপ্রিল ২০১৫ ১০:০০660544
  • সাউথ পয়েন্ট স্কুল।
    ওঃ কি রগরগে বর্ণনা-আবাপর নিজস্ব ইস্টাইলে। কোথায় লাগে টিভির সিরিয়াল!!
    কেমিস্ট্রি পড়ার আগেই জেনে গেলাম যে মার্কিউরিক ক্লোরাইড দেয়েও মানুষ মারা যায়!!
  • | ২৪ এপ্রিল ২০১৫ ১০:০৩660545
  • আরে হ্যাঁ সেই হরলিকস আর শশা, সতীকান্ত গুহ, ইন্দ্রনাথ গুহ তেনার প্রেমিকা (অপন্না সেন?) আর মারকিউরিক ক্লোরাইড খাইয়ে সুরূপা গুহকে মেরে ফেলা।
  • Arpan | 125.*.*.* | ২৪ এপ্রিল ২০১৫ ১০:০৪660547
  • সতীকান্ত গুহ কেসটা কী?
  • PT | 213.*.*.* | ২৪ এপ্রিল ২০১৫ ১০:০৪660546
  • সতিকান্তর পুরো মামলা এখানে পাবেনঃ
    http://indiankanoon.org/doc/956764/
  • ন্যাড়া | 172.*.*.* | ২৪ এপ্রিল ২০১৫ ১০:০৫660548
  • সুরূপা-হত্যা মামলা নিয়ে বসুমতি রগরগত্বে আবাপকে বলে বলে দশ গোল দিয়েছিল। স্রেফ ঐ স্টোরির জোরে সার্কুলেশন বাড়িয়ে ফেলেছিল বসুমতি।
  • Arpan | 125.*.*.* | ২৪ এপ্রিল ২০১৫ ১০:০৮660549
  • ওকে। থ্যাংকু পিটি।
  • aranya | 83.*.*.* | ২৪ এপ্রিল ২০১৫ ১০:১২660551
  • নন্দীগ্রাম নিয়ে অপপ্রচারের সুযোগ কিন্তু বাম সরকার-ই করে দিয়েছিল, মিডিয়াকে আটকে দিয়ে - পিটি এটা মাথায় রাখলে ভাল হয়
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন