এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • 4z | ১২ আগস্ট ২০১৫ ০৮:৩০307110
  • এটা শুনে দেখ
  • S | ১২ আগস্ট ২০১৫ ০৮:১৯307109
  • আর কিছু শিখতে চাইলে (ধরে নিচ্ছি অন্য লাইনের লোক/ এখনো এটি দেখেননি)ঃ

  • 4z | ১২ আগস্ট ২০১৫ ০৮:১০307108
  • আর যদি বোর হয়ে ঘুমিয়ে পড়তে চাও তো দেখ পুলিশ অ্যাকাডেমি (ইং)।
  • S | ১২ আগস্ট ২০১৫ ০৮:০৯307107
  • আমি তো গান সম্বন্ধে কিছুই জানিনা। অন্য কিছু দিতে পারি। যেমন মিস্টার রোবটের প্রথম এপিসোডটা দেখতে পারেন। ভালো লাগলে এগোন।
  • Atoz | ১২ আগস্ট ২০১৫ ০৮:০১307106
  • ভালো মানে অভ্যুর (দেওয়া লিংকগুলোর) মতন ভালো। ঃ-)
  • S | ১২ আগস্ট ২০১৫ ০৭:৫৫307105
  • ভালো বলতে কেমন ভালো? মানে কি ধরণের চাই?
  • Atoz | ১২ আগস্ট ২০১৫ ০৭:৪৫307104
  • বাংলা ইংরেজি হিন্দি ওড়িয়া যা হয়। ফ্রেঞ্চ বা জার্মান বা স্প্যানিশ বা চাইনিজ বা বার্মিজ বা ওরকম কিছু হলে যেন সাবটাইটেল থাকে।
  • S | ১২ আগস্ট ২০১৫ ০৭:৪২307103
  • কোন ভাষা?
  • Atoz | ১২ আগস্ট ২০১৫ ০৭:৪১307102
  • কোনো ভালো গান বা সিনেমা বা নাটক বা যেকোনো ভালো জিনিসের লিংক দিন প্লীজ। ধন্যবাদ। ঃ-)
  • Abhyu | ১২ আগস্ট ২০১৫ ০২:১৩307101
  • মানবেন্দ্রর ইন্টারভিউয়ে ২৩ মিনিট ৪৬ সেকেণ্ড থেকে শুনুন, আমি আগেও দিয়েছিলাম একবার, কারো মনে আছে কিনা জানি না।
  • pi | ১২ আগস্ট ২০১৫ ০২:০০307100
  • দুদি, সেরকম কিছুই হয়তো করতে পারিনি এখনো, আর করার এখনো এত কিছু বাকি আছে ! মাঝে মাঝেই মনে হয়, আরো লোকজন কাজ করলে হয়তো কিছু হত।
  • sp | ১২ আগস্ট ২০১৫ ০০:০৭307099
  • সিকিবাবুর জন্যঃ

    যদিও ভিসা সংক্রান্ত ব্যাপারে নয়, বৌয়ের বার্থ সাট্টিফিট না থাকায় বিদেশে (ইউরোপীয়ান কান্ট্রিতে) আমাদের কিছুটা কাছাকাছি অভিজ্গতা (বানানটা ভুলভাল হল) হয়েছিল। বার্থ সট্টিফিটের বিকল্প হিসেবে এফিডেভিট, কন্সুলেট জেনেরালের চিঠি কোনো কিছুতেই কাজ হয়নি। শেষে ওরাই সাজেশান দেয় যে Non Availibility of Birth Certificate বার করাতে কোনো Municipal অথরিটি থেকে। KMC থেকে অনেক কাঠ্খড় পুড়িয়ে সেটা করিয়েছিলাম এবং ঐ দিয়েই কাজ হয়েছিল।

    আপনার কাজে আসবে কিনা জানিনা। যদি কোনো কোশ্নো থাকে তো জানাবেন।
  • pi | ১১ আগস্ট ২০১৫ ২৩:৫১307098
  • আহ, গুগলকাকুর টাকে এফ সি !



  • pi | ১১ আগস্ট ২০১৫ ২৩:৩৪307097
  • আমি এত যে তোমায় ভালবেসেছি, শঙ্করলাল ভট্টাচার্যের একটি বই ( নাকি বইয়ের নাম অন্য, বইয়ের একটি লেখা এই নামে ?) ছিল, কেউ সন্ধান দিতে পারেন ? বা লেখাটা। অনেক আগাম ধন্যবাদ রইলো।

    প্রিয় গায়কের প্রিয় গান রইলো। জন্মদিনে।
  • | ১১ আগস্ট ২০১৫ ২৩:২১307096
  • অক্ষ, আমি ব্যক্তিগতভাবে খুব একটা পার্ক ভ্রমণে আগ্রহী নই, কিন্তু এইবার গিয়ে গোটা বিষয়টাকে একটু অন্যভাবে দেখছি।
    ছোট থেকে দেখেছি, কোথাও যাওয়া মানে, দর্শনীয় স্থানে ছুটে বেড়ানো, কিছু যেন বাদ না পড়ে। মানে ঐ এসেছি যখন, যতট পারি সব বুড়িছোঁয়া করে যাব।

    এইবার সঙ্গী ছিলো এক মার্কিন পরিবার। ছেলের বন্ধু, তার মা এবং দিদিমা। আমাদের পুরো বেড়ানোটাই বাচ্চাদের পছন্দমত হয়েছে। বহু পরিবার দেখলাম, ছেলেমেয়ে কোনো একটা রাইডে চড়ে খুশি, তারা সেখানেই বসে আছেন। কোনো বিরক্তি নেই, সমস্ত টিকিটের দাম জলে যাচ্ছে ভেবে অসন্তোষ নেই। থিম পার্কে ঘুরে শিশুরা খুশি, তারাও তাতেই খুশি। বাচ্চাদের আনন্দে আনন্দিত হতে পারাটাও একটা চমৎকার শিক্ষা। টিনটিনের আনন্দ দেখে আমার খুব ভালো লেগেছে। নাসার সংগ্রহশালা বা অ্যাপোলো ১১ চোখের সামনে দেখার আনন্দ,মুগ্ধ হয়ে যাওয়া এইসবও একটা প্রাপ্তি।
    মধ্যপশ্চিম আর দক্ষিণ আলাদা- একই লেগোল্যান্ডের অংশ হলেও, গাছপালা, ফুল,পাখি, আবহওয়া,খাবার খুবই আলাদা,একেবারে অন্যরকম-ছোটদের চোখেও সেটা ধরা পড়ে।ছবি দেখে বোঝা যায় না,হাতেকলমে এই শিক্ষাটাও মন্দ নাঃ)
  • | ১১ আগস্ট ২০১৫ ২২:৪৮307094
  • দুঃ) কেনেডি স্পেস সেন্টার থেকেই যাবতীয় শাটল লঞ্চ হয়। লঞ্চিং প্যাড আর ভেহিকল অ্যাসেমব্লি বিল্ডিং দুটো ই এখানে। তাদের কর্মকান্ডের কথা শুনে আর দেখে টিনটিন মন্ত্রমুগ্ধঃ)
  • a x | ১১ আগস্ট ২০১৫ ২২:৪০307093
  • আম্রিকার কয়েকটা শহর বাদ দিয়ে বাকি সব শহরই তো লোগোল্যান্ড, আবার আলাদা করে যাওয়ার কী দর্কার?

    আর নাসা দেখবে? সে ঐ ইতিহাস জড়িত বলে দেখতে যেতে পার, একটা ট্রেন টুক টুক করে ঘোরাবে। ঘুরে ঘুরে সব মহাকাশযান দেখবে, কোনটা আর ফেরেনি, কোন কন্ট্রোল রুমে কে কি বলেছিল। ব্যাস, এই তো। সেসব কিম্বা ছবি দেখে নিলেও হবে। তা ঐসব দেখবে প্ল্যান করে এসে পড় তারপর তোমাদের খাইয়ে দাইয়ে ছবি যা তোলা আছে দেখিয়ে ফেরৎ পাঠিয়ে দেব। কেউ পড়া ধরলে অসুবিধে হবেনা।
  • 4z | ১১ আগস্ট ২০১৫ ২২:২৬307091
  • মিঠুদি, লেগোল্যান্ড ইস্কুলের ঘাড় দিয়ে হয়ে গেছে। ঘুরে এসে থেকে তাদের বায়ানাক্কার ঠ্যালায় চোখে সেই যে সর্ষেফুল দেখা শুরু হয়েছে তা এখনও কন্টিনিউড।
  • Atoz | ১১ আগস্ট ২০১৫ ২২:২৬307092
  • নিচের দিকের টইগুলোতে ক্লিকালে কেন জানি খুলছে না।
  • Du | ১১ আগস্ট ২০১৫ ২২:০৮307090
  • মিঠু, দুটো স্পেস সেন্টারই একই ধরনের তবে হিউস্টনে বোধহয় একটু বেশি ভালো লাগে -- হিউস্টন উই হ্যাভ এ রবলেম জড়িত থাকায়।
  • h | ১১ আগস্ট ২০১৫ ২১:৪৫307089
  • আকা, হাই, কেন হাতে কাজ নাই? তোর কথা প্রায় ই মনে পড়ে, এই তো সেদিন মিঠুনের কাছে তোর কতো নিন্দে করে এলুম, সেই জে তুই চারটে বিরিয়ানি খেয়ে আমাকে সকালটা একটু হাঁটতে বলেছিলি, আর বৈজয়ন্ত কে শ্যামনগর যাওয়ার পথে কামালগাছি তে ছেড়ে দিবি পোতিস্সুতি দিয়ে রাশবিহারি তে নামিয়ে দিয়েছিলি ;-) বৈজয়ন্ত এখনো ক্ষমা করে নি তোকে;-)
  • Ekak | ১১ আগস্ট ২০১৫ ২১:৪২307088
  • কিই অকমান্জনক ব্যাপার। ওয়েবক্যামে ছপি তুলে লাগালুম স্কাইপবিস্নেসে, ম্যাঞ্জার অনলাইন এসে চমকে চোদ্দ। বলে এটা কিরম ভায়োলেন্ট মত তোমার সেই আগের প্লুটো গ্রহের ছপি টাই তো বেশ লাভলী ছিল। যত্তসব।
  • | ১১ আগস্ট ২০১৫ ২১:৩৯307087
  • সিকির বেচারাথেরিয়ামত্ব মানে বেথেত্ব নিয়ে কোনও সন্দ দেখা দিয়েছে নাকি? কিছু সাট্টিফাই করতে হবে?
  • | ১১ আগস্ট ২০১৫ ২১:৩৮307086
  • দু,কেনেডি স্পেস সেন্টার ছেলের বাকেট লিস্টে এক নাম্বারে ছিলো কিন্তু বাবা সঙ্গে না থাকায় ওখানে দাঁড়িয়েই ঠিক হয়ে গেলো, পরের বছর আমরা আবার বাবার সঙ্গে স্পেস সেন্টার দেখতে যাবোঃ) হিউস্টনবাসীরা এই বিষয়ে একটু আলোকপাত করবেন।
  • | ১১ আগস্ট ২০১৫ ২১:৩৩307085
  • দু, লেগো সেট দিয়ে গাড়ি বানিয়ে তাকে রিমোট দিয়ে ধাঁইধাঁই করে চালানো এখন খুব ফানঃ)
  • aka | ১১ আগস্ট ২০১৫ ২১:২৭307084
  • ইহা কোন সংক্রান্ত কথাবার্তা। আর হানুকে হাই।
  • Arpan | ১১ আগস্ট ২০১৫ ২১:১৬307083
  • বাকিটা পরে। আপিসে মোজা জ্বালিয়ে দিল।
  • Du | ১১ আগস্ট ২০১৫ ২১:১৫307079
  • লেগোর সেট কেনার চেয়ে বোধ হয় আর্বিট কেজিখানেক টুকরো কেনা ভালো। বাকিগুলো একবার বানানোর পর শুধু একটা খেলনা হয়ে যায় ঃ(
  • h | ১১ আগস্ট ২০১৫ ২১:১৫307080
  • রাগ কোরো না, জ্ঞান দিলাম। ফুল ইগনোর ইজ অলরাইট।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত